Category: প্রচ্ছদ

  • শেবাচিম হাসপাতালের স্টাফদের জন্য বিসিসি মেয়রের বাস উপহার

    শেবাচিম হাসপাতালের স্টাফদের জন্য বিসিসি মেয়রের বাস উপহার

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করে দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

     

    বুধবার (২১ ফেব্রয়ারি) সকাল থেকে এ বাসগুলো হাসপাতালের করোনা ইউনিট ও এর বাহিরের ইউনিটগুলোর চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য আনা-নেয়ার কাজ শুরু করেছে।

     

    বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, তিনটি বাসের মধ্যে ২ টি বাস করোনা রোগী সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বরতদের আনা-নেয়ার কাজ শুরু করেছে। আর একটি বাস নন কোভিড ওয়ার্ডগুলোর দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের আনা-নেয়ার কাজ শুরু করেছে।

     

    তিনি আরো জানানা, এছাড়া হাসপাতালের ৩ টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১ টি কোভিড রোগীদের জন্য এবং বাকী ২ টি নন কোভিড রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে কোভিড রোগীদের জন্য রাখা অ্যাম্বুলেন্সটি এমনভাবে জীবানুনাশক করা হয়, যে সেটিতে প্রয়োজনে নন কোভিড রোগীও বহন সম্ভব।

     

    এদিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের ভেতরে যাতায়াতের সুবিধার জন্য মেয়রের পক্ষ থেকে তিনটি বাসের ব্যবস্থা করে দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর নেতৃবৃন্দ।

  • বরিশালে মেয়র সাদিকের সহযোগীতায় ছিন্নমূলদের খাওয়ালো সাংবাদিকরা

    বরিশালে মেয়র সাদিকের সহযোগীতায় ছিন্নমূলদের খাওয়ালো সাংবাদিকরা

    বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সহযোগীতায় বরিশাল নদীবন্দরে করোনায় কর্মহীন ও অসহায় মানুষের পাশে খাবার নিয়ে আবারও দাঁড়িয়েছে বরিশালের গণমাধ্যমকর্মীরা। বরিশালে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‍‍‌‌‌উদ‌্যোগ করোনা শুরুর সময় থেকে ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করে আসছে। গত বছরের চলমান লকডাউনে প্রায় ৭৩ দিন দুই বেলা খাবার সরবরহ করেছে সাংবাদিকদের সংগঠন উদ্যোগ। চলতি মাসে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার লকডাউন দিয়েছে। এজন্য বরিশাল লঞ্চঘাটের ছিন্নমূল পথ শিশু ও ভাসমান ভিক্ষুক এবং মানসিক ভারসম্যহীনরা না খেয়ে থাকার দৃশ্য আসে উদ্যোর নেতৃবৃন্দের দৃষ্টিতে। এসময় তারা বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র সাথে আলাপ করলে তিনি উদ্যোগের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং সার্বিকসহযোগীতার হাত বাড়ান। এরই ধারাবাহিকতায় আজ ২০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টার দিকে এই খাবার বিতরনকালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়বাত সাদিক আবদুল্লাহ ভার্চুয়ালী উদ্ধোধন করেন।
    এসময় তিনি সাংবাদিকদের এই মহাৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ছিন্নমূল পথ শিশুদের সাথে কুশল বিনিময় করেন। স্বাস্থ্য বিধি মেনে এই খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিনিয়র সাংবাদিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব‌্যুরো চীফ মুরাদ আহম্মেদ, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, সমকালের ব্যুরোচীফ পুলক চ্যার্টাজি, উদ্যোগের উদ্যাক্তা শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম জাকির হোসেন, সময় টেলিভিশনের ব‌্যুরোচীফ ফিরদাউস সোহাগ,শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান, নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের ব‌্যুরোচীফ রাহাত খান, প্রথম সকাল পত্রিকার সম্পাদক কাজী আল মামুন, চ্যানেল ২৪ এর ‌ব্যুরোচী প্রার্চুয্য রানা, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেলসহ উদ্যোগের সদস্যরা এবং বরিশাল নিউজ এডিরটস্ কাউন্সিলের সদস্য, বরিশাল অনলাইন প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় এসএম জাকির হোসেন জানান, লকডাউন থাকাকালীন প্রতিদিন রাতে এই খাবার অব্যাহত থাকবে।

  • বাসায়-হোটেলে তরুণীকে বহুবার ধর্ষণ করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম!

    বাসায়-হোটেলে তরুণীকে বহুবার ধর্ষণ করেছে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম!

    ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি জসীম উ‌দ্দি‌নের বিরু‌দ্ধে ধর্ষণের অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন এক তরুনী।

    সোমবার রা‌তে ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের এয়ার‌পোর্ট থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের এবং মামলা রুজুর আ‌বেদন ক‌রেন ওই তরুনী।

    মামলার অ‌ভি‌যো‌গে ২৫ বছর বয়সী ওই তরুনী উ‌ল্লেখ ক‌রেন, বি‌য়ের প্রলোভন দে‌খি‌য়ে ছাত্রলীগ সভাপ‌তি জসীম জোড় ক‌রে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ তরুনীর বাসায় ঢু‌কে জোড় ক‌রে ধর্ষন ক‌রে ২০১৯ সা‌লের ১০ সে‌প্টেম্বর। এ‌তে সে গর্ভবতী হ‌য়ে পর‌লে জসীম তা‌কে গর্ভপা‌তের ওষুধ খাওয়া‌তে থা‌কে এবং একপর্যা‌য়ে ব‌রিশাল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গর্ভপাত করায়। এরপর জসীম ঢাকায় হো‌টে‌লে, ওই তরুনীর বাসা এবং নগ‌রীর চাংপাই রেস্টু‌রে‌ন্টে নি‌য়ে একা‌ধিকবার ধর্ষন ক‌রে অ‌ভি‌যোগকারী তরুনী‌কে। এরপর বিবা‌হের জন‌্য চাপ দি‌তে থাক‌লে সর্বশেষ চল‌তি বছ‌রের ৫ মার্চ রাত সা‌ড়ে ১১টায় ওই তরুনীর বাসায় গি‌য়ে দুই‌দি‌নের ম‌ধ্যে বি‌য়ের কথা ব‌লে তিনবার ধর্ষন ক‌রে ভোর ৫টায় চ‌লে যায় জসীম। দুই‌দিন অ‌তিবা‌হিত হওয়ার পর পুনরায় বি‌য়ের জন‌্য চাপ দেয়া হ‌লে জসীম ওই তরুনী‌কে জানায় সে বি‌য়ে ক‌রে‌ছে এবং ওই তরুনী‌কে বি‌য়ে করা সম্ভব না। এরপর অ‌ভি‌যোগকারী তরুনী মান‌সিক ভা‌বে ভে‌ঙে প‌রে থানায় অ‌ভি‌যোগ এবং মামলা নেয়ার জন‌্য আ‌বেদন করেন।

    বিশ্বস্ত সূত্র জা‌নি‌য়ে‌ছে, ওই তরুনী সম্প্রতি নগরীর সাগর‌দি‌তে জসীম উ‌দ্দি‌নের বাসায় গি‌য়ে বি‌য়ের দাবী‌তে হট্রগোল ক‌রেন এবং এর প‌রেই জসীম অন‌্য আ‌রেক‌টি মে‌য়ের সা‌থে বিবাহবন্ধ‌নে আবদ্ধ হয়।

    এই বিষ‌য়ে জান‌তে ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের সভাপ‌তি জসীম উ‌দ্দিন‌ বলে মেয়ের সাথে আমার দীর্ঘদিন পেমের সম্পর্ক ছিল, আমি ওর বাসায় গিয়ে দেখা করতাম  মেয়ের বাবা মা  বিষয়টি যানে। যা কিছু হয়েছে তারা সবই জানে। মেয়েটি আমার সম্পদের লোভে এখন বিয়ে করার আবদার করছে।

    ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ও‌সি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, অ‌ভি‌যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে। এর সত‌্যতা যাচাই‌য়ের পর মামলা গ্রহ‌ণের সিদ্ধান্ত নেয়া হ‌বে।

  • অনুমোদন পেলো বরিশাল অনলাইন প্রেসক্লাব

    অনুমোদন পেলো বরিশাল অনলাইন প্রেসক্লাব

    বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অর্ন্তভূক্ত হইলো বরিশাল অনলাইন প্রেসক্লাব।আজ সোমবার বিকেলে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ আর শফিক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে বিসয়টি নিশ্চিত করা হয়েছে।

    বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল এবং সাধারন সম্পাদক রিপন হাওলাদারসহ ৬২ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়।

    কমিটিতে সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফিন তুষার(দখিনের মুখ), সহ-সভাপতি সোহেল মোল্লা (প্রিয় বরিশাল), সহ-সভাপতি রিফাত আবরার (দখিনের খবর ডট কম), যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান (বরিশাল ক্রাইম ট্রেস),

    যুগ্ম সম্পাদক ফিরোজ গাজী(ডেইলি আজকের বার্তা), সাংগঠনকি সম্পাদক প্রিন্স তালুকদার (সকাল সংবাদ), দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ(বার্তা বরিশাল), উপ-দপ্তর সম্পাদক মিরাজ সিকদার (সাহসী সংবাদ),

    প্রচার সম্পাদক মুরাদ হোসাইন(বরিশাল ক্রাইম বার্তা), উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান রিমু (বরিশাল ক্রাইম এলার্ট), আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার জিহাদ রানা (বরিশাল মেইল), শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ আর হীরা (খবর বরিশাল) মহিলা বিষয় সম্পাদক সুমাইয়া জিসান (দেশপত্র ২৪),

    ক্রিড়া সম্পাদক সাকিবুল হৃদয় (সত্য সংবাদ ডট কম), সমাজকল্যান সম্পাদক এম আর শুভ (একুশে আলো), অর্থ সম্পাদক মেহেদী হাসান খান (দেশ কন্ঠস্বর), সাংস্কৃতিক সম্পাদক কাজী আল আমিন (সংবাদ সপ্তাহ),

    সহ-সাংস্কৃতিক সম্পাদক রিফাত ইমরান (বরিশাল রিপোর্ট ২৪), ধর্ম বিষয়ক সম্পাদক শাওন খান (বরিশাল রিপোর্ট), কার্যনির্বাহী সদস্য এমকে রানা (বিজয় সংবাদ),

    কার্যনির্বাহী সদস্য এম বশির (জনতার খবর), কার্যনির্বাহী সদস্য মারুফ হোসেন (আজকের তালাশ), কার্যনির্বাহী সদস্য রিয়াজ পাটোয়ারী (আকাশ বাংলা), কার্যনির্বাহী সদস্য পলাশ চৌধুরী (বাংলার মুখ),

    কার্যনির্বাহী সদস্য নওরোজ কবীর (ধাঁনসিড়ি নিউজ), কার্যনির্বাহী সদস্য আম্মার হোসেন (ক্রাইম টাইমস), কার্যনির্বাহী সদস্য তানভির আহমেদ অভি (দখিনের বার্তা), সদস্য নাছির উদ্দিন (বিজয় নিউজ),

    সদস্য সৈয়দ মেহেদী হাসান (বরিশাল ট্রিবিউন), জে খান স্বপন (রাইজিং বিডি), সদস্য সাঈদ পান্থ (রিপোর্ট ৭১), সদস্য মাসুদ রানা (বরিশাল পিপলস), সদস্য আল-আমিন জুয়েল (বিএসএল নিউজ), সদস্য আরিফ হোসেন (আমার বরিশাল),

    সদস্য হুমায়ন কবির রোকন (ডেইলি মতবাদ), সদস্য অনিকেত মাসুদ (পি নিউজ), সদস্য মশিউর রহমান (বিএসএল নিউজ),

    সদস্য গোলাম মাওলা শান্ত (দাবানল নিউজ), সদস্য রেদোয়ান রানা (বরিশাল সিটি নিউজ), সদস্য সাঈদ পান্থ (রিপোর্ট ৭১), সদস্য মাসুদ রানা (বরিশাল পিপলস), সদস্য আসিসুর রহমান (ক্রাইম সিন ২৪),

    সদস্য সঙ্গিত আহমেদ মিনার (হ্যালো বরিশাল), সদস্য সুব্রত বিশ্বাস (বরিশাল মুক্তখবর), সদস্য এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল), সদস্য নাঈম ইসলাম (ডেইলি আগমনী), সদস্য অলিউর রহমান(সকালের বার্তা),

    সদস্য লিটন বায়জিত (বরিশাল প্রেস), সদস্য মাহাদী হাসান(বরিশাল রূপান্তর), সদস্য পারভেজ মল্লিক (বরিশাল ট্রিবিউন), সদস্য চাঁন আকন (আজকের তালাশ), সদস্য মো. খান তুহিন (বরিশাল সংবাদ) সদস্য সাজ্জাদ হোসেন হৃদয় (ডেইলি চন্দ্রদীপ),

    সদস্য এস এল টি তুহিন (নিউজ জি ডট কম), সদস্য খান মাইনউদ্দিন (দখিনের কন্ঠ ডট কম), সদস্য মো. আমিন (বরিশালের ডাক),

    সদস্য শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস), সদস্য ইমরান হোসাইন (বরিশাল রাইট নিউজ), সদস্য এনামুল হক মুন্সি(জনপত্র ডট কম),

    সদস্য সাব্বির আহমেদ (বরিশাল টিভি), সদস্য নাজমুল হক মুন্না (প্রতিদিন নিউজ), সদস্য শাহাদাত হোসেন (ডেইলি বাংলার ক্রাইম ২৪),

    সদস্য মামুন হাওলাদার (বাংলার ক্রাইম বার্তা) সদস্য এইচ এম মনিরুজ্জামান (জনতার কথা), সদস্য মনির হোসেন (স্বপ্নের বাংলাদেশ), সদস্য শাকিল মাহমুদ (নিউজ স্টার ২৪), সদস্য খান আব্বাস (একুশের চোখ),

    সদস্য অনীক ইসলাম রানা (দৈনিক বরিশাল সংগ্রাম)। নতুন এই কমিটি অনুমোদন দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব। এই কমিটিকে তাদের অর্ন্তভূক্ত করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তীতে নিশ্চিত  করেন।

  • মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

    মামুনুল হক ৭ দিনের রিমান্ডে

    রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এদিন ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

     

    অপরদিকে মামুনুলের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    আসামিপক্ষের আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ জানান, আসামি নিজেই আদালতকে বলেছেন, গতকালই তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রমজান মাস, তিনি নিয়মিত কুরআন তেলাওয়াত ও ইবাদত করেন। গতকাল যে জায়গায় রাখা হয়েছে, সেটা ইবাদতের উপযোগী না। খুব মানবেতরভাবে রাত কেটেছে। জবাবে আদালত বলছেন, আপনার ইবাদতে বিঘ্ন হবে না।

    আইনজীবী মেসবাহ জানান, আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন৷ এমন অভিযোগে রিমান্ডও নজিরবিহীন।

    রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জাগো নিউজকে বলেন, ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায় আমরা তাকে গ্রেফতার করেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

     

    রোববার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

  • করোনা আক্রান্ত মা!

    করোনা আক্রান্ত মা!

    লকডাউনের কারণে যানবাহন চলাচল বন্ধ। বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও পাওয়া যায়নি

    অ্যাম্বুলেন্স। তাই মাকে বাঁচাতে নিজের পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেল নিয়ে
    হাসপাতালে ছুটছেন ছেলে।

    শনিবার সন্ধ্যা থেকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ছবিটি বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকা থেকে তোলা।

    খোজ নিয়ে জানা গেছে, অসুস্থ ওই নারীর নাম রেহানা পারভিন। তিনি করোনা পজেটিভ। থাকেন ঝালকাঠি জেলার নলসিটি পৌর শহরে। ছেলে জিয়াউল হাসান কৃষি ব্যাংকের ঝালকাঠি শাখার কর্মকর্তা।

    রেহানা পারভিনের বোনের ছেলে নাঈম হোসেন জানান, তার খালা রেহানা পারভিনের বয়স ৫৭ বছর। তিনি নলসিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। কয়েক দিন পূর্বে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। নমুনা পরীক্ষার জন্য নলসিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা নমুনা সংগ্রহ করে। কিন্তু এক সপ্তাহ পরেও রিপোর্ট না পাওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় নমুনা দেয়া হয়। গেলো বৃহস্পতিবার তার করোনা পজেটিভ আসে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছিল। অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে আসায় সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেয়া হয়। কিন্তু শনিবার বিকেলে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়।

    ছেলে জিয়াউল হাসানের বরাত দিয়ে নাঈম জানান, লকডাউনের কারণে এমনিতেই সড়কে যানচলাচল খুবই সীমিত। আর তিনি (রেহানা পারভিন) করোনা পজেটিভ হওয়ায় তাকে কেউ হাসপাতালে নিতে চাচ্ছিলেন না। কোথাও ফোন করে অ্যাম্বুলেন্সও পাওয়া যায়নি। এমতাবস্থায় তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তাই তাকে মোটরসাইকেলে নিয়েই রওয়ানা হন ছেলে জিয়াউল হাসান। মা যাতে পথিমধ্যে অক্সিজেনের অভাবে বেশি অসুস্থ হয়ে না পরে এজন্য তিনি পিঠের সাথে অক্সিজেন সিলিন্ডার বেঁধে নেন। তার মা অক্সিজেন মাস্ক পড়া ছিলেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত রেহানা পারভিনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার বোনের ছেলে নাঈম হোসেন।
    ইতিহাস হয়ে থাকবে এ ছবি

  • বরিশালের সড়কে জীবাণুনাশক স্প্রে করছে বিসিসি

    বরিশালের সড়কে জীবাণুনাশক স্প্রে করছে বিসিসি

    করোনা ভাইরাস সংক্রমণ রোধে বরিশাল নগরের বিভিন্ন সড়কে প্রতিদিন ৪০ হাজার লিটার জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

    আর ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে এই কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    জানা গেছে, এ কার্যক্রমের আওতায় বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল এবং করোনা ডেটিকেটেড শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন সড়কসহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে জীবাণুনাশক মিশ্রিত পানির মাধ্যমে স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে।

    এদিকে মশক নিধন কার্যক্রমও চলমান রাখা হয়েছে। যার আওতায় ফগার মেশিনের পাশাপাশি ড্রেন ও নালায় তরল ওষুধ প্রতিনিয়ত ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা. রবিউল ইসলাম।

  • করোনার কাছে কিংবদন্তী অভিনেত্রী কবরীর পরাজয়

    করোনার কাছে কিংবদন্তী অভিনেত্রী কবরীর পরাজয়

    কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করলে ৫ এপ্রিল তার করোনা শনাক্ত হয়।

    এরপর সেদিন রাতেই তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। বুধবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন পড়ে।

    কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি ছিল না। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

    সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতারাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

    এই কিংবদন্তী চলচ্চিত্র তারকা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। ছিলেন সাবেক সংসদ সদস্য। তার বিদায়ে চলচ্চিত্র এবং আওয়ামীলীগসহ সকল পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের সেবায় বিএমপি,র হটলাইন নাম্বার

    করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের সেবায় বিএমপি,র হটলাইন নাম্বার

    করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীদের দোরগোড়ায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সেবা দিচ্ছে বিএমপি।

    যোগাযোগ করুন বিএমপি হটলাইনঃ
    📞 01320064102
    📞 01320066998

    ওয়েব সাইটঃ https://bmp.police.gov.bd

    💠 ফেসবুক পেজঃ
    https://www.facebook.com/BarishalmetropolitanpoliceBMP/

    💠 ফেসবুক গ্রুপঃ https://www.facebook.com/groups/nirapodbarishal/?ref=share

  • বরিশাল নগরের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কা‌র করা হবে: মেয়র সাদিক

    বরিশাল নগরের ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কা‌র করা হবে: মেয়র সাদিক

    বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, নগরবাসীর যাতায়া‌তের সু‌বিধার্থে সড়ক সংস্কার কাজ শুরু হ‌য়ে‌ছে। সরকারের জলবায়ু প‌রিবর্তন মোকাবিলা প্রক‌ল্পের অ‌ধী‌নে ১০ কো‌টি টাকা ব্যয়ে ভা‌টিখানা, বউ বাজার, এ ক‌রিম আই‌ডিয়াল ক‌লেজ সড়ক সংস্কা‌রের কাজ করা হ‌বে।

    দ্রুত যা‌তে কাজ সম্পন্ন হয় সেজন্য নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। নগরের ক্ষতিগ্রস্ত সড়কগু‌লোও দ্রুত সংস্কা‌র করা হবে।

    বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় নগরের ভা‌টিখানা বাজার এলাকায় সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

    প্রসঙ্গত, গত দুই বছরে বিসিসির বড় ধরনের কোনো বরাদ্দ হয়নি।

    আবার মন্ত্রণালয়ে পাঠানো কোনো প্রকল্পও পাস হয়নি। তবে নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে নগরের আয় দিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন মেয়র সা‌দিক আব্দুল্লাহ।
    এছাড়া বিসিসির উন্নয়নে নগর পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে ২৫ হাজার গ্যালন উৎপাদন ক্ষমতা সম্পন্ন গভীর নলকূপ ও পাম্প হাউস স্থাপন করা হয়। সেই সঙ্গে নগরের বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলো গ্যারান্টিসহকারে নির্মাণ ও সংস্কারের কাজও চলমান রেখেছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।