Category: প্রচ্ছদ

  • বরিশালে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন বিসিসি’র মেয়র

    বরিশালে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন বিসিসি’র মেয়র

    বরিশাল নগরীতে ১০ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার কাজের উদ্বোধন হয়েছে বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৫টায় নগরীর ৬ নং ওয়ার্ড হাটখোলা এ করিম আইডিয়াল কলেজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

     

    এ সময় উপস্থিত ছিলেন,নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান, বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং বরিশাল জেলা মৎস্য আড়ৎদার সমিতির সাধারন সম্পাদক নিরব হোসেন টুটুল ও বরিশাল সিটি কর্পোরেশনের ৪, ৫, ৬, নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল জাহানারা বেগম,সিটি করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন,

    ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর খান মোহাম্মদ জামাল হুসাইন প্রমুখ। উদ্বোধনকালে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, সরকারের জলবায়ু পরিবর্তন মোকাবেলা প্রকল্পের অধীনে ১০ কোটি টাকা ব্যয়ে ৬ নং ওয়ার্ড হাটখোলা এ করিম আইডিয়াল কলেজ সড়ক,পলাশ পুর বউ বাজার এবং ভাটিখানা সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।

    তিনি আরো বলেন, বরিশাল নগরবাসীর যাতায়াতের সুবিধার্থে এই কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য সংশ্লিস্টদের নির্দেশ দেয়া হয়েছে। নগরীর অন্যান্য সড়কগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়ার হয়েছে।

  • বরিশালে বিএমপি’র কর্তৃক করোনায় শ্বাসকষ্টের রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহ শুভ উদ্বোধন

    বরিশালে বিএমপি’র কর্তৃক করোনায় শ্বাসকষ্টের রোগীদের মাঝে অক্সিজেন সরবরাহ শুভ উদ্বোধন

    করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উদ্যোগে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের মাঠে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান।

    তিনি বলেন, নগরীতে করোনার সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে। বিএমপি আওতাধীন এলাকায় অসংখ্য করোনা রোগী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

    শ্বাসকষ্ট দেখা দেওয়া রোগীদের জরুরীভাবে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করা হয়েছে।

    এই সেবা পেতে বিএমপি-এর হটলাইন ও ফেসবুক পেইজসহ যেকোন পুলিশকর্তার নম্বরে যোগাযোগ করলেই হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হবে।

    তিনি আরো বলেন, নিয়ম মেনে মাস্ক পরা ও অহেতুক ঘোরাঘুরি না করে স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা ছাড়া এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব না।

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ বিএমপি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বরিশালে পানির পাম্প হাউজ উদ্বোধন করলেন মেয়র

    বরিশালে পানির পাম্প হাউজ উদ্বোধন করলেন মেয়র

    বিগত দিনে বরিশালে পানির জন্য হাহাকার থাকলেও বর্তমান মেয়র তা নিরাসনে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।

    এরই ধারাবাহিকতা বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডে হরিণাফুলিয়া বোর্ড অফিস সংলগ্ন এলাকায় ২৫০০০ গ্যালন উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাম্প হাউজ উদ্বোধন করা হয়।

    আজ মঙ্গলবার বিকেলে বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এই পাম্পের উদ্ধোধন করেন।

    তিনি নিজে পানি পান করে দেখেন এবং সকলের প্রশংসা করেন। উদ্ধোধনকালে দেশের মহামারি থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

    এসময় বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন

  • বরিশাল সিটি কর্পোরেশন কর্মীদের সাথে বিসিসি মেয়রের মতবিনিময় সভা

    বরিশাল সিটি কর্পোরেশন কর্মীদের সাথে বিসিসি মেয়রের মতবিনিময় সভা

    বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ,র সাথে বরিশাল সিটি কর্পোরেশন কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আজ বুধবার সন্ধায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত মতবিনিময় সভায় বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশন এর কর্মীদের আহবান জানান যেন কেউ গুজবে কান না দেয়। তিনি কর্মীদের বলেন বরিশাল সিটি কর্পোরেশন এর সিও সহ অন্য কেউ স্বপদে বহাল থাকুক বা না থাকুক তাতে সিটি কর্পোরেশন কর্মীদের বেতনে কোনো প্রভাব পরবে না।সবাইকে সঠিকভাবে কাজ করার জন্য অনুপ্রাণিত করেন। এবং মশা নিধনের ব্যাপারে বরিশাল সিটি কর্পোরেশন কর্মীদের জোর দেওয়ার আহবান জানান।

  • বাংলার মুখ ২৪.কম এর মানহানিতে মরিয়া একটি মহল, ভুয়া পরিচয়পত্র ব্যাবহার করে অপকর্ম

    বাংলার মুখ ২৪.কম এর মানহানিতে মরিয়া একটি মহল, ভুয়া পরিচয়পত্র ব্যাবহার করে অপকর্ম

    বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর ভুয়া পরিচয় পত্র ব্যাবহার করে বিভিন্ন অপকর্ম করে চলছে একটি কুচক্রী মহল। বাংলার মুখ ২৪.কম এর নামে ভুয়া পরিচয়পত্র তৈরী করে বাংলার মুখ ২৪.কম এর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষে কাজ করে যাচ্ছে উক্ত মহলটি।

    নগরীতে রাব্বি সিকদার,  আকশা উদ্দিন সিয়াম সহ আরও কয়েকজন বাংলার মুখ ২৪.কম এর ভুয়া পরিচয় পত্র ব্যাবহার করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে ।যাদের বাংলার মুখ ২৪.কম কখনোই সাপোর্ট করে না। এসব অপকর্মে জড়িত কোন ব্যাক্তিদের সাথে বাংলার মুখ ২৪.কম এর কোন সম্পর্ক নেই।

    উল্লেখ্য এই রাব্বি সিকদার  ব্যাপ্টিষ্ট মিশন রোড এর ভাড়া বাড়িতে বসবাস করে। রাব্বী সিকদার বাংলার মুখ২৪ এর অফিসে দারোয়ান/ঝাড়ুদার পদে কিছুদিন কাজ করেছিলো। পরে প্রকাশক জানতে পারে সে গোপনে মাদক ব্যবসায় জড়িত,,তাৎক্ষনিক তাকে দাড়োয়ান/ঝাড়ুদার পদ থেকে চাকুরিচুত্য করে,অন্য লোক কে নিয়োগ দেন।

    বাংলার মুখ ২৪ এর পক্ষ থেকে তার কাছে জানতে চাইলে,সে এই ধরনের কোনো অপরাধ এর সাথে যুক্ত নয়,এবং বাংলার মুখ২৪ এর সাংবাদিক হিসেবে কোথায় পরিচয় দেয়নি বলে দাবী করে,যদি এরকম প্রমান কেউ দিতে পারে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বলে।

    প্রসংঙ্গত বাংলার মুখ ২৪.কম কখনোই টাকার বিনিময়ে পরিচয় পত্র বিক্রি করে না।সেহেতু অপকর্মে জড়িত ব্যাক্তিদের পরিচয় পত্র দেওয়া যুক্তিযুক্ত নয়।

    এ ব্যাপারে বাংলার মুখ ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক মুহাঃ পলাশ চৌধুরী বলেন, আমরা দীর্ঘদিন বরিশাল সহ দেশ বিদেশের সকল সংবাদ সুনামের সহিত পরিবেশন করে আসছি। বেশ কিছুদিন ধরে একটি কুচক্রী মহল তাদের অপকর্মের সুবিধার্থে বাংলার মুখ ২৪.কম এর ভুয়া পরিচয় পত্র তৈরী করে আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। নগরীর সকলের কাছে অনুরোধ এমন ভুয়া পরিচয় পত্র ব্যাবহারকারীদের ধরিয়ে দিন। এমন ভুয়া পরিচয়পত্র ব্যাবহারকারীদের বিরুদ্ধে শীগ্রই আইনানুগত ব্যাবস্থা নেয়া হবে।

  • একটি মামুনুল হক ভবিষ্যত দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ

    একটি মামুনুল হক ভবিষ্যত দেশ ও জাতির জন্য হুমকিস্বরূপ

    তানজিম হোসাইন রাকিবঃ শনিবার সন্ধায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক কে সোনারগাঁয়ের একটি রিসোর্টে নারী সহ আটক করা হয়।তবে কথিত এই হেফাজত নেতা মামুনুল হক সেই নারীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও এ ব্যাপারে তিনি কোনো অকাট্য প্রমাণ দিতে পারিনি।

    মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা জান্নাত ওরফে ঝরনার পরিচয় মিলেছে। তার গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম-কুলধর গ্রামে। তার বাবার নাম ওয়ালিয়ার রহমান। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও কামারগ্রাম ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

    আলফাডাঙ্গা উপজেলাজুড়ে এখন ঝরনাকে নিয়েই চলছে আলোচনার ঝড়। তবে জান্নাতের আগে বিয়ে হয়েছে ও দুটি সন্তান আছে। এ কথা সবাই জানলেও দ্বিতীয় বিয়ের কোনো খবরই জানে না এলাকাবাসী।

    সংবাদ পেয়ে সংবাদকর্মীরা শনিবার রাতে ঝরনার গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার বাবা-মায়ের মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যায়। রাত সোয়া ১২টার দিকে বাড়িতে গিয়েও যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

    কামারগ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘আমাদের আলফাডাঙ্গা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেকেন্দার আলম জানান, এ ঘটনা প্রচারের পর অনেকেই জানার জন্য মোবাইলে ফোন করেন। জান্নাত আরা নাম হলেও আমাদের এলাকায় তিনি ঝরনা নামে পরিচিত। বিয়ে হয়েছে খুলনায়। দুটি ছেলেও আছে। তবে পরের বিয়ের খবর জানা নেই। আজ শুনলাম ও খবরে দেখলাম।

    শনিবার বিকালে রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সংবাদকর্মীরা তাকে নারীসহ অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেয়। জিঞ্জাসাবাদের এক পর্যায়ে সোনারগাঁয়ের ঐ রিসোর্টে হামলা ভাংচুর চালিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছিনিয়ে নিয়েছে তার অনুসারী এবং স্থানীয় হেফাজত নেতাকর্মীরা।

    এরপরে একের পর এক অডিও বার্তায় মামুনুল হকের অপকর্ম বেড়িয়ে আসে।

    দেশে অরাজকতা বিরাজকারী এই হেফাজত  নেতা মামুনুল হক এর উষ্কানিতে বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুর, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আগুন, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলাসহ বিভিন্ন অপকর্ম সংগঠিত হয়েছে।

    মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক এর কনিষ্ঠ পুত্র, বাংলাদেশ খেলাফতে মজলিশের মহাসচিব এবং যুব মজলিশের সভাপতি মামুনুল হক হেফাজত ইসলাম বাংলাদেশের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ঢাকার সাতমসজিদ রোডে অবস্থিত জামি’আ রহমানিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু, এই মাদ্রাসা বর্তমানে দখল করে আছে অবৈধ দখলদার, যার মূল ক্রীড়ানক মাওলানা মামুনুল হক গং। দীর্ঘদিন ধরেই মাদ্রাসার মোতওয়াল্লীসহ মালিকগণের মামলা ও দাবির প্রেক্ষিতে ওয়াকফ্; প্রশাসন অবৈধ দখলদারকে স্থান ছেড়ে দেওয়ার নোটিশ জারি করে। কিন্তু মামুনুল হক গং উক্ত মাদ্রাসাটিতে জোর করেই দখলদারিত্ব বজায় রেখেছে এবং অন্যান্য মাদ্রাসা দখলের সুক্ষ্ম পায়ঁতারা করছে। অথচ দখলদার মামুনুল হকই বর্তমান সময়ের একজন নীতিবাগিশ এবং ইসলামী মোটিভেশনাল বক্তা।

    মামুনুল হক বিভিন্ন সভা-সমাবেশে সাম্প্রদায়িক, সরকারবিরোধী, উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করে সাধারণ মানুষজন, বিশেষ করে তরুণ সমাজকে ক্ষেপিয়ে তুলছেন। এক্ষেত্রে সরকারের সহনশীলতাকে কাজে লাগিয়ে দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছেন। আলেম সমাজের চোখে ধুলা দেওয়া বর্ণচোরা মামুনুল হক আলেম সমাজের সামগ্রিক অগ্রগতি কখনোই কামনা করেন না, বরঞ্চ নিজের উদ্দেশ্য হাসিলের জন্য নানাবিধ কৌশল অবলম্বন করছেন। এক্ষেত্রে, তার মরহুম পিতা শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক এর প্রতি সহানুভূতিশীল লোকজনকেও বিভিন্নভাবে ব্যবহার করছেন এবং তার দলে ভিড়াচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি পাশে পেয়েছেন কিছু অসাধু ব্যক্তিবর্গ ও অনুসারীদের। একদিকে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজের ছবি পোস্ট করেন, অন্যদিকে, প্রশিক্ষিত ও সুসংগঠিত সাইবার ইউনিট গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রকম ষড়যন্ত্রমূলক কার্যক্রমে মেতে থাকেন ।

    আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর জানাযার দিন লক্ষাধিক অনুসারীর মধ্যে জামায়াত-শিবিরের কৌশলী উপস্থিতি ছিল চোখে পড়ার মত। জানাযার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। এছাড়া, আহমদ শফীর লাশ বহনকারী খাটিয়া জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাবেক শিবির নেতা ও বর্তমান এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, শিবিরের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আইয়ুবি, শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল আলিমসহ আনুমানিক ৩০/৪০ জন বেষ্টন করে রাখে। বিষয়টি নিয়ে ক্বওমী আলেমসহ সারাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জানা যায়, মাওলানা মামুনুল হক সুকৌশলে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দকে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিয়ে জামায়াতের সাথে হেফাজতের একটি সেতুবন্ধন তৈরির প্রচেষ্টা চালায়। শুধু তাই নয়, বর্তমান সময়ে হেফাজতে ইসলামের সাথে জামায়ত-শিবিরের ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে হেফজতে ইসলামকে জামায়াতের ছত্রছায়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। মামুনুল হকের স্ত্রী একসময় শিবিরের সক্রিয় সদস্য ছিল। শুধু তাই নয়, তার শ্বশুরকুলের আত্মীয় স্বজনদের অনেকেই এখনো জামায়াত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।

    অতি সম্প্রতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম মহাসচিব হিসেবে জায়গা করে নিয়েছেন মামুনুল হক। কথিত আছে যে, বর্তমান কমিটির আমীর জুনায়েদ বাবুনগরী এবং মহাসচিব নূর হোসেন কাসেমীকে ব্যবহার করে তিনি অনেক বয়োজ্যৈষ্ঠ্য, ত্যাগী ও পরীক্ষিত হেফাজত নেতাদের ডিঙ্গিয়ে এ পদটি বাগিয়ে নেন। এ নিয়ে অনেক হেফাজত নেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এছাড়াও, নিজ উদ্দেশ্য হাসিলের জন্য বাবুনগরী ও কাসেমীকে ব্যবহার করছেন। বাবুনগরী ও কাসেমীকে সামনে রেখে হেফাজতের ব্যানারে বিভিন্ন জেলায় বিচরণ করলেও তার মূল উদ্দেশ্য হচ্ছে নিজেকে হেফাজতের শক্তিশালী নেতা হিসেবে জাহির করা।

    শায়খুল হাদীসের বড় ছেলে মাওলানা মাহফুজুল হক সম্প্রতি বেফাকের মহাসচিব হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশ খেলাফতে মজলিশ এর মহাসচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন। যে পদে বর্তমানে মামুনুল হক দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। জনশ্রুতি রয়েছে যে, দলের মহাসচিবের পদটি দখল করতে তার ভাইকে শর্তানুযায়ী দলীয় পদ ছেড়ে বেফাকের মহাসচিব পদে বসাতে কলকাঠি নাড়েন। মাহফুজুল হক সাম্প্রদায়িক এবং ষড়যন্ত্রমূলক কার্যক্রমে নিরব ভূমিকা রাখলেও মামুনুল হক যেন ঠিক তার উল্টোটি।

    গতবছর বাংলাদেশ খেলাফত মজলিসের বার্ষিক অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি অনুমোদনের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ না করে অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে সে নিজ দল ও সমর্থকদের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। পরিস্থিতি সামাল দিতে মামুনুল হক সরকারি বিভিন্ন দপ্তরে ধর্না দিয়ে সবশেষে অনুমতি প্রাপ্ত হন। অথচ, এই মামুনুল হকই সরকার এবং সরকারি বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষদগার করে বেড়াচ্ছেন।

  • হামলা চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিলো হেফাজত

    হামলা চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিলো হেফাজত

    সোনারগাঁয়ের একটি রিসোর্টে হামলা ভাংচুর চালিয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ছিনিয়ে নিয়েছে তার অনুসারী এবং স্থানীয় হেফাজত নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় মামুনুলকে কক্ষের ভেতর পুলিশের জিজ্ঞাসাবাদ চলাকালে এই ঘটনা ঘটে।

    নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদসহ সোনারাগাঁ থানার কর্মকর্তারা তখন সেখানেই ছিলেন। এর আগে শনিবার বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ওই রিসোর্টে একজন নারীসহ ঘেরাও করে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীসহ স্থানীয় কিছু লোকেরা।

    পুলিশ এমনটি জানালেও মামুনুল হকের অভিযোগ, ‘দ্বিতীয় স্ত্রীসহ অবকাশযাপনে গেলে কিছু লোক তাঁকে নাজেহাল করে। এপর সন্ধ্যা সন্ধ্যা সোয়া সাতটার দিকে হেফাজতের একদল নেতা–কর্মী, মাদ্রাসাছাত্র মিছিল নিয়ে এসে রয়েল রিসোর্ট নামের ওই অবকাশযাপন কেন্দ্রটিতে ভাঙচুর চালিয়ে মামুনুলকে ছিনিয়ে নিয়ে যায়।

    এর আগে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান বলেছিলেন, এখানে মামুনুল হক একজন নারীকে নিয়ে উঠেছেন, এই খবর পেয়ে এলাকার লোকজন ও ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতা-কর্মী তাঁর কক্ষটি ঘিরে রাখেন। খবর পেয়ে পুলিশও আসে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এখানে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন।

    মামুনুলকে ঘেরাওয়ের খবরে বিকেলে স্থানীয় সংবাদকর্মীরা ‘রয়েল রিসোর্ট’ নামে ওই অবকাশ যাপনকেন্দ্রটিতে যান। সেখানে মামুনুল সংবাদকর্মীদের বলেন, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবকাশ যাপনে তিনি ওই রিসোর্টে যান। সেখানে তাঁকে হেনস্তা করা হয়েছে।

    মামুনুল বলেন, ‘মাস্তান প্রকৃতির লোকেরা এসে আমাকে আমার ওয়াইফসহ নাজেহাল করেছে। আমাকে আক্রমণ করেছে।’

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শনিবার দুপুরে তিনি স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে যান। জাদুঘর ঘুরে দেখে তিনি বিশ্রাম নেওয়ার জন্য ওই রিসোর্টে যান।

    মামুনুল বলেন, ‘আমার বক্তব্য পরিষ্কার, আমরা এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য এসেছিলাম। এখানে অনেক উচ্ছৃঙ্খল লোক এসেছে। আপনারা দেখেছেন। আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।’

    স্থানীয় আলেমদের কাউকে জানিয়ে তিনি এখানে এসেছেন কি না, জানতে চাইলে মামুনুল বলেন, ‘না, আমি জানাইনি। যেখানে যাই মানুষজন ভিড় করে। এ জন্য আমি একটু আলাদা করে এসেছিলাম।’

  • করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, আক্রান্ত ৫ হাজার ৬৮৩

    করোনায় আরও ৫৮ জনের মৃত্যু, আক্রান্ত ৫ হাজার ৬৮৩

    দেশে করোনায় একদিনে রেকর্ড মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় দেশে ৫৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে মৃত্যুর হিসেবে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাড়াল ৯ হাজার ২১৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৬৮৩ জন রোগী শনাক্ত করা হয়েছে।

    শনিবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক শনাক্তের হিসেবে এখন পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

    প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

  • সোমবার থেকে দেশে ফের লকডাউন শুরু

    সোমবার থেকে দেশে ফের লকডাউন শুরু

    করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশে আবারও লকডাউনের ঘোষণা করছে সরকার। সোমবার (০৫ এপ্রিল) থেকে এক সাপ্তাহের জন্য এ লকডাউন শুরু হবে।

    শনিবার (৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের- এমপি তাঁর সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

    তিনি বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই কথা জানানো হয়েছে।

    সেখানে জানানো হয়েছে, দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার দুই-তিন দিনের মধ্যে এক সপ্তাহের জন্য লকডাউনের চিন্তা করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

  • বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শন

    বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ মার্চ) বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করা হয়।

    ৯ হাজার ৪০৮ জন মানুষ এই বঙ্গবন্ধুর লোগো প্রদর্শনীতে অংশ নেয়।

    আয়োজকদের দাবি, এটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। মানব লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে প্রস্তুতি চলালিয়ে বঙ্গবন্ধু উদ্যানে আজ প্রদর্শনের করা হয় এই বঙ্গবন্ধুর লোগো প্রায় ২ লাখ স্কয়ার ফিট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের এক লাখ ৬০ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করে ৯ হাজার ৪০৮ জন মানুষ। তাদের সহায়তার জন্য মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয়েছে আরও ২ হাজার ৫৯২ জন ব্যক্তিকে।

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছে এই লোগোতে।

    প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এই লোগো।

    এক হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং এক হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে।

    এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে এক হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে।

    এই প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’ যুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় শুরু হয় প্রদর্শনীর মহড়া। তবে বিকেল ৪টায় মূল মানব লোগো প্রদর্শনের করা হয়।

    বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বলেন, গত এক মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুত করা হয়েছে।

    বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নিতে পারবে বলে আশা করছেন তারা।

    বঙ্গবন্ধুর সর্ববৃহৎ লোগো মানব প্রদর্শনী এর সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা সৈয়দ আনিস,

    মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ ওয়ার্ড কাউন্সিলর,

    জেলা ও মহানগর আ.লীগের নেতৃবৃন্দ, জেলা ও মহানগর শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।