Category: প্রশাসন

  • পাল্টাপাল্টি হামলার অভিযোগ হাসান-ইলিয়াসদের

    পাল্টাপাল্টি হামলার অভিযোগ হাসান-ইলিয়াসদের

    পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছেন ঢাকা-১৬ (মিরপুর-পল্লবী) আসনের আওয়ামী লীগের প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও বিএনপির প্রার্থী আহসান উল্লাহ হাসান। তাঁরা প্রতিপক্ষের বিরুদ্ধে নিজ নিজ কর্মী-সমর্থকের ওপর হামলার অভিযোগ এনেছেন।

    এ নিয়ে আজ মঙ্গলবার আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ থেকে একটি মামলাও হয়েছে। আর বিএনপির প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁরা মামলা করতে গেলে পুলিশ তা নেয়নি। এ জন্য উচ্চ আদালতই তাঁদের শেষ ভরসা।

    বিএনপির প্রার্থী আহসান উল্লাহ হাসান বলেন, গত রোববার তাঁর স্ত্রী রিনা হাসান ও শ্যালিকা কয়েকজন কর্মী-সমর্থক নিয়ে মিরপুর-৬–এর ডি ব্লকের মসজিদের কাছে নির্বাচনী লিফলেট বিতরণ করতে যান। এ সময় ইলিয়াস মোল্লাহর লোকজন তাঁদের ওপর হামলা করে। পরে সেখান থেকে পল্লবী থানার পুলিশ রিনা হাসান ও তাঁর বোনকে থানায় নিয়ে যায়।

    হাসানের ভাষ্য, তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় আটকের পর পুলিশ তাঁর স্ত্রী ও শ্যালিকাকে ছেড়ে দেয়। তবে ওই দিনের হামলায় তাঁর স্ত্রীকে এখনো চিকিৎসা নিতে হচ্ছে।

    এদিকে আওয়ামী লীগের প্রার্থী বিএনপির লোকজনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, হাসানের লোকজন তাঁর লোকজনকে মারধর করেছে। রোববারের ওই হামলায় আওয়ামী লীগের তিনজন নারী সমর্থক আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল সোমবার রাতে হাসানের বাড়ির পাশে থাকা ইলিয়াস মোল্লাহ নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে।

    ইলিয়াস মোল্লাহ তাঁর নির্বাচনী ওই অফিস ভাঙচুরের বিষয়ে অভিযোগ করেন, হাসানের লোকজন অফিস ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা বঙ্গবন্ধুর, শেখ হাসিনার, তাঁর নিজের ছবি ও বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলেছে। তিনি জানান, এই ভাঙচুরে বিষয়ে আজ তাঁর পক্ষে থেকে হাসানের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

    তবে আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাঙচুরের সঙ্গে নিজেদের জড়িত থাকার বিষয়টি অসত্য বলে দাবি করা হয়েছে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে। এ ব্যাপারে আহসান উল্লাহ হাসানের স্ত্রী রিনা হাসান বলেন, ‘ভাঙচুর তো দূরের কথা আমাদের কেউ তো মাঠে দাঁড়াতেই পারছে না। কারা এটা করেছে বলতে পারছি না। আমাদের ওপর হামলার ব্যাপারে পল্লবী থানায় মামলা করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ মামলা নেয়নি। এখন হাইকোর্টে মামলা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। থানায় আমাকে ও আমার বোনকে আটকে রাখা হয়েছিল।

    রিনা হাসান আরও বলেন, ‘প্রথমে সোহরাওয়ার্দী পরে ঢাকা মেডিকেল সর্বশেষ মিরপুরের আল-সাফী হাসপাতালে ভর্তি হই। কিন্তু গতকাল রাতে ইলিয়াস মোল্লাহর লোকজন হাসপাতালে গিয়ে চিৎকার চেঁচামেচি করে। পরে আজ মঙ্গলবার সকালে আল-সাফী থেকে বাধ্য হয়ে রিলিজ নিয়ে বাসায় চলে আসি।

    জানতে চাইলে পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার জাকির হোসেন বলেন, বিএনপির প্রার্থীর পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। তাঁরা লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। ইলিয়াস মোল্লাহ মামলার ব্যাপারে বলেন, মামলাটি পল্লবী থানায় হয়েছে।

    বিএনপির প্রার্থী আহসান উল্লাহ হাসান আরও বলেন, তাঁর ও তাঁর শ্বশুরবাড়ি মিরপুর-৬–এর ব্লক সির ১৩ নম্বর সড়কে। গত শনিবার বিকেলে তাঁর সমর্থকেরা নির্বাচনী প্রচারে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ইলিয়াস মোল্লাহর লোকজন তাঁদের বাড়ি ঘেরাও করে রাখায় সেদিন তাঁরা বের হতে পারেননি। পরে রোববার তাঁর স্ত্রী ও শ্যালিকা প্রচারে গেলে হামলার ওই ঘটনা ঘটে। আহসান আরও জানান, তাঁর বিরুদ্ধে ৬০টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিন নিয়েছেন। দুই–এক দিনের মধ্যে জামিনের সার্টিফায়েড কপি নিয়ে তিনি নিজে নির্বাচনী প্রচারে নামবেন।

    এদিকে নির্বাচনী অফিস ভাঙচুর ও নিজ কর্মী-সমর্থকের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন ইলিয়াস মোল্লাহ। মিছিলটি হাসানের বাড়ির সামনের সড়ক দিয়ে যায়। এ সময় মিছিল থেকে হাসান ও বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

  • ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে।

    আজ মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় এ সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকার কথা রয়েছে তাদের।

    বিজিবি মোতায়েন প্রসঙ্গে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন,গণমাধ্যমেই খবর আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তা ছাড়া আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন উপলক্ষে ২০ দল ও ঐক্যফ্রন্ট এখনই সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। সেনা মোতায়েন সময় সাপেক্ষ ব্যাপার। সে কারণে কমিশন আগাম বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

    বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, দেশের ৬৪টি জেলাতেই বিজিবি সদস্যরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবে। কবে নাগাদ বিজিবি দায়িত্ব পালন করতে শুরু করবে কিংবা কত দিন মাঠে থাকবে সে সিদ্ধান্তও নির্বাচন কমিশন দেবেন। ১ হাজার ১৬ প্লাটুনে মোট কতজন থাকছেন সে সম্পর্ক তিনি তাৎক্ষণিকভাবে তথ্য দিতে পারেননি মহসিন। জানা গেছে, প্রতি প্লাটুনে সদস্যসংখ্যা ৩০ জন করে। সেই হিসেবে মাঠে থাকবেন প্রায় ৩০ হাজার বিজিবি সদস্য।

    রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদকে উদ্ধৃত করে বলেছে, বিজিবি মঙ্গলবার থেকে মোতায়েন করা হয়েছে। নির্বাচনে সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তারা কাজ করবে।

    এদিকে গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী ২৪ ডিসেম্বর থেকে মাঠে থাকবে। নির্বাচনের সার্বিক নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং জরুরি প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের সহায়তায় তারা গ্রেপ্তার করতে পারবে।

  • সিইসিকে বরিশালের বিএনপি প্রার্থীর বাড়িতে এক রাত থাকার আহবান

    সিইসিকে বরিশালের বিএনপি প্রার্থীর বাড়িতে এক রাত থাকার আহবান

    প্রধান নির্বাচন কমিশনারকে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ধানের শীর্ষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।

    সোমবার দুপুরে নির্বাচনী এলাকার গৌরনদী উপজেলার সরিকল গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি’র কঠোর সমালোচনা করে ‘লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত’র মিথ্যাচার স্বচোখে দেখতে সিইসিকে তার বাড়িতে এক রাত থাকার আহবান জানিয়েছেন।

    লিখিত বক্তব্যে জহির উদ্দিন স্বপন সিইসি, প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর এবং তাদের বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আওয়ামী লীগ দলীয় লোকজনদের অব্যাহত হামলার ঘটনায় প্রশাসন কার্যকরী কোন ভূমিকা পালন করছেন না। এসব ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছেন। এছাড়া আওয়ামী লীগের কতিপয় নেতা প্রকাশ্যে তাকে শারিরিকভাবে আঘাত করার হুমকি প্রদর্শন করে আসছে। এমতাবস্থায় সারাদেশে বিএনপির শীর্ষ নেতাদের উপর হামলার ঘটনায় এখন তিনি নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন। তিনি আরও বলেন, তার নির্বাচনী প্রচার-প্রচারনা এবং পোস্টার টানাতে বাঁধা প্রদান করছে প্রতিপক্ষের লোকজনে।

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের উপর আনীত অভিযোগ অস্বীকার করে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ওয়ান ইলেভেনের সময় সংস্কারপন্থি দলে যোগ দেয়ার পর থেকেই বরিশাল-১ আসনের বিএনপি নেতাকর্মীরা তাকে নিজ এলাকায় অবাঞ্ছিত করেছে। একাধিকবার তার ওপর নিজ দলের নেতাকর্মীরা হামলাও চালিয়েছে। তাদের দলের অভ্যন্তরীন কোন্দলের বিষয়টি আওয়ামী লীগের ঘারে চাঁপিয়ে দেয়ার অপচেষ্ঠা করা হচ্ছে।

  • পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপির প্রতিপক্ষ পুলিশ: ফখরুল

    পরিস্থিতি দেখে মনে হচ্ছে বিএনপির প্রতিপক্ষ পুলিশ: ফখরুল

    পুলিশ অতিমাত্রায় আক্রমণাত্মক আচরণ করছে, যা দেখে মনে হচ্ছে আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ পুলিশ। কিন্তু এমন আচরণ বহির্বিশ্ব দেখছে। এতে করে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    সোমবার রাতে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতা কর্মীরা মাঠে নামতে পারছে না। পুলিশ বাড়ি বাড়ি গিয়ে তাদের গ্রেপ্তার করছে। প্রেসগুলোতে বলে দেয়া হয়েছে ধানের শীষের পোস্টার না ছাপতে। মাইক সরবরাহও বন্ধ করে দেয়া হয়েছে। এসব বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করা হলেও তাদের কোনো উদ্যোগ এখনও পর্যন্ত দৃশ্যমান হয়নি।

    তিনি বলেন, আসলে সরকারের মধ্যে ভীতি কাজ করছে। এ জন্যই এখন পর্যন্ত ঐক্যফ্রন্টের ১৪ জন প্রার্থীকে কারাগারে আটকে রাখা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে।ভোটের মধ্য দিয়ে জয় লাভে এসব প্রার্থী ও নেতাকর্মীকে মুক্ত করে আনা হবে।

    ফখরুল বলেন,পুলিশ সুপাররা মসজিদের ইমামদের ডেকে নিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে চাপ প্রয়োগ করছেন। শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, সরকারি সব শ্রেণির কর্মকর্তাদের কাজে লাগিয়ে নৌকায় ভোট চাওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তাদের পর্যন্ত দায়িত্ব দেয়া হয়েছে নিজ নিজ কেন্দ্রে নৌকার প্রার্থীদের জয়ী করে আনার জন্য।

  • বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য, চিত্র ও দলিলপত্রের প্রদর্শনী অনুষ্ঠিত

    বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য, চিত্র ও দলিলপত্রের প্রদর্শনী অনুষ্ঠিত

    বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য, চিত্র দলিলপত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নগরের বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বিভাগীয় আনসার ভিডিপি কার্যালয়ের হলরুমে। 

    রোববার (১৬ডিসেম্বর) দিনব্যাপি ১৪ তম প্রদর্শনীর আয়োজন করে বরিশাল রিপোটার্স ইউনিটি। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস (অতিরিক্তসচিব)

    সময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিট পুলিশের কমিশনার মোশারফহোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান,পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।

    এসময় আরো উপস্থিত ছিলেনঅতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শহিদুল ইসলাম, বরিশাল রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণসম্পাদক বাপ্পী মজুমদার, বিজয় দিবস উদযাপন পর্ষদের আহবায়ক মাসুক কামাল। 

    মুক্তিযুদ্ধের বইপত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময়ব্যবহৃত নানা উপকরণ,চিঠি, ডায়েরী, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হবে।প্রায় শত মুক্তিযুদ্ধের বই, ছবি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত গানবোটের কামানেরগোলা, রেডিও, শত্রু পক্ষের নৌযান ডুবিয়ে ফেলার কাজে ব্যবহৃত মাইনের খন্ডাংশ,মুক্তিযুদ্ধে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে স্থাপিত দক্ষিনাঞ্চলীয় সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, মুদ্রণে ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন,বেশ কয়েকটি বন্দুক, মুক্তিযুদ্ধের পর বরিশালে প্রথম ভাস্কর্য বিজয় বিহঙ্গেরডিজাইন, ১৯৭১ সালে নৌ কমান্ডদের ব্যবহৃত কস্টিউম এবং বাংলাদেশের প্রথম সংবিধান (যাসম্পূর্ণ হাতে লেখা) নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

    এছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং শান্তি কমিটির একটি চিঠিও রয়েছে প্রদর্শনীতে। পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন নানানচিত্র ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রদর্শিত করাও হয়।প্রদর্শনী চলাকালে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পরিদর্শন করেন।

  • লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা ভাঙচুর

    লতিফ সিদ্দিকীর গাড়িবহরে হামলা ভাঙচুর

    টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার সকালে উপজেলার গোহালিয়া ইউনিয়নের সরাতৈল এলাকায় এই ঘটনা ঘটে।

    লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মন্ত্রী ছিলেন। ধর্ম সম্পর্কে কটূক্তির অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। টাঙ্গাইল-৪ আসনের কয়েকবারের সাংসদ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।

    গাড়িবহরে হামলার ঘটনায় লতিফ সিদ্দিকী ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীসহ তার সমর্থকদের দায়ী করেছেন। হামলার প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন সাবেক প্রভাবশালী এই মন্ত্রী।

    আওয়ামী লীগের সাবেক এই নেতা অভিযোগ করেন,সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সাংসদ হাসান ইমামের ইন্ধনে তার গাড়িবহরে হামলা হয়েছে।

    তিনি জানান, এতে তার গাড়িসহ আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও জানান তিনি। লতিফ সিদ্দিকী বলেন,যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে।

    প্রসঙ্গত, দল থেকে বহিষ্কৃত হওয়ার পর লতিফ সিদ্দিকীর আসনটি শূন্য হয়। ২০১৭ সালের ৩১ জানুয়ারি তার আসনে উপনির্বাচনে সাংসদ হন আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী। এবারের নির্বাচনেও তিনি নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন।

  • বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

    বরিশালে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

    আজ রবিবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে, সকাল ৯ টায় জেলা প্রশাসক দপ্তর সম্মুখে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধা জানিয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রালয়ের স্থায়ী কমিটির সভাপতি (মন্ত্রী), আবুল হাসনাত আবদুল্লাহ ও সাধারন সম্পাদক তালুকদার মো: ইউনুছ,সদর আসনের নৌকার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বরিশাল মহানগর আওয়ামীলীগের পক্ষথেকে, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ,সদর আসনের নৌকার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম, সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী, দুলাল,সম্পাদক এ্যাড এ.কে.এম জাহাঙ্গির হোসেন,সংসদ-সদস্য জেবুন্নেসা আফরোজ,উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় বরিশালে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে শনিবার পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল কলেজর শিক্ষার্থীরা।

    সকাল ৬টা ৩১ মিনিটে শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ এবং সেক্টর কমান্ডার ফোরাম জেলা ও মহানগর। এরপর একে একে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি জেলা ও মহানগর, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, শিক্ষক সমিতিসহ স্কুল কলেজ থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা।

    অন্যদিকে সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এরপর কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শিত হয়। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
    এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনাসভা, রক্তদানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

  • বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে বাসচাপায় সৈকত গোমেজ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার বিকেল পাঁচটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সৈকত জেলার আগৈলঝাড়া উপজেলার দানিয়েল গোমেজের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রাজশাহীগামী পদ্মা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস সৈকতকে বহনকারী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই সৈকতের মৃত্যু হয়।

    এছাড়াও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে বাস যাত্রীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক অরবিন্দু বিশ্বাস জানান, মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

  • ঐতিহাসিক বিজয় দিবস স্মরণে ভারত

    ঐতিহাসিক বিজয় দিবস স্মরণে ভারত

    আজ রবিবার ভারতীয় সেনার বিজয় দিবস। ১৯৭১ সালে আজকের দিনেই পাক সেনাবাহিনীকে পরাস্ত করে বাংলাদেশকে স্বাধীন করে ভারতীয় সেনা।

    সেই ঐতিহাসিক মুহূর্ত

    ১৯৭১ সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আব্দুল্লাহ্‌ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে ৯৩ হাজার সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

    ভারতে প্রতি বছর ১৬ ডিসেম্বর তারিখটি সেই থেকে “বিজয় দিবস” হিসেবে পালিত হয়ে আসছে। এই দিন রাজধানী নতুন দিল্লিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনীর তিন শাখার প্রধানেরা ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেন।

    এই বছরেও সেই রেওয়াজের অন্যথা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এদিন সকালে অমর জওয়ান জ্যোতিতে মাল্যদান করেছেন। তাঁর সঙ্গে ছিলেন আর্মি স্টাফের উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আন্দু, নৌসেনার প্রধান সুনীল লানবা এবং এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া। সকলেই ৪৭ বছর আগে ঘটে যাওয়া যুদ্ধের শহিদদের সম্মান জানান।

    বিজয় দিবসে বীর যোদ্ধাদের সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে ট্যুইটারে তিনি লিখেছেন, “আজ বিজয় দিবসে আমরা ১৯৭১ সালের বীর যোদ্ধাদের অদম্য উৎসাহকয়ে স্মরণ করছি। তাঁদের সাহস এবং জাতীয়তাবাদ আমাদের দেশকে সুরক্ষিত করেছিল। তাঁদের সেই অবদান সকল ভারতীয়কে সর্বদা অনুপ্রেরণা যোগাবে।

    এদিন সকালে যোদ্ধাদের সম্মান জানিয়ে ট্যুইট করেছেন রাষ্ট্রপতি রাম্নাথ কোভিন্দ। তিনি লিখেছেন, “বিজয় দিবসে আমাদের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা ১৯৭১ সালের যুদ্ধে আমাদের দেশকে রক্ষা করেছিল।” একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “সেই যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিলেন তাঁদেরকে আমার শ্রদ্ধা জানাই।” ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই ট্যুইট করেছে রাষ্ট্রপতি।

  • বিজয় দিবসের অনুষ্ঠানে পুলিশের ওপর হামলা

    বিজয় দিবসের অনুষ্ঠানে পুলিশের ওপর হামলা

    মেহেরপুর স্টেডিয়াম মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল সামাদ বাঁধনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

    মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, বেলা এগারোটার দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী স্কুলছাত্র সুরুজ আলীকে মারধর করছিলো।

    পুলিশ সদস্যরা মারধর থামাতে ইব্রাহিমকে আটক করে। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ইব্রাহিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে।

    হামলায় আহত হন, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, পুলিশ লাইনের কনস্টেবল মোঃ রনি (২৬) ও স্কুলছাত্র সুরুজ আলী (১৫)। ওসিকে প্রাথমিক চিকিৎসা এবং রনি ও সুরুজকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।