Category: প্রশাসন

  • বরিশালে অর্থসমঝোতায় ইয়াবা ব্যবসায়িকে ছেড়ে দিল ডিবি পুলিশ

    বরিশালে অর্থসমঝোতায় ইয়াবা ব্যবসায়িকে ছেড়ে দিল ডিবি পুলিশ

    এবার নতুন একটি খেল দেখালো বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। ইয়াবাসহ আটক মুলহোতাকে অর্থসমঝোতায় ছেড়ে দিয়ে নিরাপরাধ যুবককে মামলায় জড়ানো হয়েছে। এক্ষেত্রে আশ্চর্যের বিষয় হচ্ছে- সেই রফদফা করা হয়েছে ঘটনাস্থলেই। যে কারণে পুরো বিষয়টি ফাঁস হয়ে গেছে।

    এই ঘুষ বাণিজ্যের অভিযোগ ডিবি পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) ফিরোজের বিরুদ্ধে।

    প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে- বুধবার গভীর রাতে নগরীর দোপাবাড়ির মোড় এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ ৪ যুবককে আটক করে ডিবি পুলিশ। আটক ওই যুবকদের হাতকড়া পড়িয়ে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে তুলতে দেখা গেছে এসআই ফিরোজসহ বাহিনীর অপরাপর সদস্যদের। কিন্তু এর মধ্যেই মোটরসাইকেলযোগে দুই যুবক ছুটে আসলে একজন কনস্টেবলের মধ্যস্থতায় আলাপ চলে ঘন্টাব্যাপি। একপর্যায়ে হাতকড়া পরিহিত এক যুবককে গাড়ি থেকে নামিয়ে অন্ধকার গলিতে নিয়ে যাওয়া হয়। মূলত সেখানেই রফাদফা শেষে সেই যুবককে অর্থসমঝোতায় মুক্তি দিয়ে ফিরে আসেন এসআই ফিরোজ।

    ওই সময় এসআই ফিরোজের হাতের মুঠোয় টাকার বান্ডিলটি প্রত্যক্ষদর্শীরা স্বচোক্ষে দেখেছে। পরবর্তীতে বাকি ৩ যুবককে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। অবশ্য সেখানেও হয়েছে আরও একটি রফদফা। ফলে ৩ যুবকের দুই জনকে বিএমপি অধ্যাদেশে প্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি একজন অর্থাৎ হাসান হাওলাদারকে ৩০পিস ইয়াবা মামলায় অভিযুক্ত করা হয়েছে। অথচ এই হাসান নিজেকে নির্দোষ দাবি করে প্রকৃত মাদক ব্যবসায়ি রাহুলকে ছেড়ে দেওয়ার অভিযোগ তুলেছে। এমনকি তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ২০ হাজার টাকা এসআই ফিরোজ নিয়েছেন বলেও অভিযোগ তোলা হচ্ছে।

    তবে অর্থসমঝোতার পুরো বিষয়টি অস্বীকার করেছেন এসআই ফিরোজ। তবে তিনি যে এক জনকে অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছেন সেই বিষয়টি তার সাথে আলাপচারিতায় অনুমান করা গেছে। সংবাদকর্মীর ফোন পাওয়ার পর পরই তিনি ফোনে তথ্য দিতে নারাজ জানিয়ে ডিবি অফিসে ডাকেন। তখন আলোচনার একপর্যায়ে মাদক ব্যবসায়ি রাহুলকে ছেড়ে দেয়ার হেতু কি জানতে চাইলে এসআই ফিরোজ বলেন- তাদের টিম লিডার ডিবি পরিদর্শক মাহবুব উল আলম ঘটনার ব্যাখ্যা দেবেন। কিন্তু ঘটনাস্থলে হাতের মুঠোয় টাকা আসলো কোথা থেকে এমন প্রশ্নে তিনি তালগোল পাকিয়ে ফেলে এই বিষয়ে আর মন্তব্য করেননি।

    ডিবির টিম লিডার পরিদর্শক মাহবুব উল আলম এই অভিযান সম্পর্কে মোটেও ওয়াকিবহল নন জানিয়ে বলেন- শুনেছি ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে দুইজনকে বিএমপি অধ্যাদেশে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরজনকে ইয়াবার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

    বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন ভুঞা বলেন- অভিযোগটি তদন্ত করে দেখা হবে। সেখানে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর

    নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর

    খালেদা জিয়ার উপস্থিতিতে বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ; পরবর্তী শুনানি ১৪ নভেম্বর। পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল কবীরের আদালতে এই শুনানি হয়।

    খালেদা জিয়া ছাড়া নাইকো মামলার অন্য আসামীদের মধ্যে আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী।

    কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার কোটি টাকার ক্ষতি সাধনের অভিযোগে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক। মামলার অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

    পরের বছরের ৫ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আসামীপক্ষ বৈধতা চ্যালেঞ্জ করলে ৯ জুলাই মামলাটি স্থগিত করেন হাইকোর্ট। ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তির সাথে সাথে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

    ২০১৫’র ডিসেম্বরে আত্মসমর্পণ করে জামিন পান খালেদা জিয়া। নাইকো দুর্নীতি মামলাটির পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ জজ আদালত ৯, বুধবার এক আদেশে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মামলাটির অভিযোগ গঠনের জন্য আজ দিন ধার্য করেছিলেন বিচারক মাহমুদুল কবির।

  • খুনের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার

    খুনের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার

    শামীম ইসলাম:

    বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সাবিয়া আক্তার অথৈকে (১১) শ্বাসরোধে হত্যা করেছেন তার বাবা কাজী গোলাম মোস্তফা।

    পুলিশের জিজ্ঞাসাবাদে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পানি শাখার কর্মচারী কাজী গোলাম মোস্তফা একমাত্র মেয়ে অথৈকে হত্যার কথা স্বীকার করেছেন।

    হত্যার পর প্রতিপক্ষকে ফাঁসাতে নানা নাটক সাজানোর চেষ্টা করেছেন ঘাতক বাবা গোলাম মোস্তফা। তবে শেষ রক্ষা হয়নি তার। ভাড়ায়চালিত মোটরসাইকেল চালকের দেয়া তথ্যে ফাঁস হয়ে যায় আসল ঘটনা।

    হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে বাবা গোলাম মোস্তফাকে সন্দেহজনকভাবে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন গোলাম মোস্তফা।

    মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির অদূরে বিদ্যালয় সংলগ্ন লেবু বাগানের মধ্যে অথৈর মরদেহ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে এমন কল্পকাহিনী বলে প্রতিবেশী রাব্বী নামের এক ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা করেন গোলাম মোস্তফা।

    অথৈ হত্যাকাণ্ডের পর কাজী গোলাম মোস্তফা তার পাওনাদারকে দায়ী করেন। সেইসঙ্গে অথৈর স্কুলের এক শিক্ষককে এই হত্যাকাণ্ডে জড়ানোর চেষ্টা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে কাজী গোলাম মোস্তফা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আসছিলেন। তার অসংলগ্ন কথার জন্য পুলিশের সন্দেহ হয়।

    মঙ্গলবার রাতে গোলাম মোস্তফাকে গ্রেফতারের পর পুলিশের কাছে স্বীকার করেছেন, তার কাছে ৮ লাখ পাবেন প্রতিবেশী রাব্বী। ওই টাকা না দেয়ার উদ্দেশ্যে মেয়েকে হত্যার করে দায় চাপাতে চেয়েছিল রাব্বীর ওপর।

    বুধবার দুপুর ১২টার দিকে নগরীর আমতলা মোড় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনার মোশারফ হোসেন।

    ঘটনার বর্ণনা দিয়ে বিভাগীয় পুলিশ কমিশনার মো. মোশারফ হোসেন আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, অনেক কিউট ছিল মেয়েটি। দেখলে যে কারও আদর করতে ইচ্ছে করবে। বাবা-মায়ের একমাত্র সন্তান সে। মানুষের নৈতিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম।

    barishal-father-arrested-for-th

    তিনি বলেন, অথৈকে হত্যার অভিযোগে তার বাবা গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়েছে। গোলাম মোস্তাফা মেয়েকে গলা টিপে হত্যা এবং প্রতিবেশী পাওনারদারকে ফাঁসানোর পরিকল্পনার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

    পারিবারিক সূত্রে জানা যায়, উপবৃত্তির টাকা তোলার জন্য ছবি দেয়ার অজুহাতে মঙ্গলবার সকালে মেয়ে অথৈকে বিদ্যালয়ের পৌঁছে দিতে বাসা থেকে বের হন গোলাম মোস্তফা।

    তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলে মেয়েকে নিয়ে প্রথমে সদর রোড এবং পরে যান কর্মস্থল নথুল্লাবাদে সিটি কর্পোরেশনের পানির পাম্পে। সেখানে গলা টিপে হত্যার পর মেয়ের অসুস্থতার কথা বলে ইজিবাইকে তুলে বাড়ির দিকে রওনা হন।

    বিদ্যালয় সংলগ্ন লেবু বাগানের মধ্যে মরদেহ ফেলে রেখে আবার কর্মস্থলে ফিরে যান গোলাম মোস্তফা। পরে স্ত্রীকে ফোন দিয়ে জানতে চান মেয়ে অথৈ বিদ্যালয় থেকে ফিরেছে কিনা। ফেরেনি জানতে পেরে মেয়েকে খুঁজতে স্ত্রীকে বিদ্যালয়ে যেতে বলেন। খুঁজতে গিয়ে বিদ্যালয় সংলগ্ন লেবু বাগানের মধ্যে অথৈর মরদেহ দেখতে পান মা সোহেলী ইসলাম রুমা।

    স্থানীয়রা জানান, অথৈর মরদেহ উদ্ধারের পর বাবা মোস্তফা ও মা রুমা বলতে থাকেন বিদ্যালয়ে উপবৃত্তির টাকা আনতে গিয়ে মেয়ে ধর্ষণের পর খুন করা হয়েছে।

    স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান, তিনি সকালে বাবা-মেয়েকে সদর রোডে নামিয়ে দিয়েছিলেন। এরপরই সবার সন্দেহ জাগে বাবাকে ঘিরে। পরে বাবাকে গ্রেফতার করে পুলিশ।

    মঙ্গলবার সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের সাপনিয়া বিদ্যালয় সংলগ্ন লেবু বাগান থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী অথৈর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় নিহতের মা সোহেলী ইসলাম রুমা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মঙ্গলবার রাতে নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে কাজী গোলাম মোস্তফাকে গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য বুধবার দুপুরে আদালতে সোপর্দ করে পুলিশ।

  • বরিশালসহ ১১ জেলায় নির্বাচন ঘিরে র‌্যাব-৮ এর মহড়া

    বরিশালসহ ১১ জেলায় নির্বাচন ঘিরে র‌্যাব-৮ এর মহড়া

    একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে র‌্যাব-৮-এর আওতাধীন বরিশালসহ ১১ জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে ১১ জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে মহড়া দেয় র‌্যাব।

    র‌্যাব-৮-এর কার্যালয় সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও নাশকতাকারীদের ঠেকাতে র‌্যাব-৮-এর আওতাধীন বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে নিরাপত্তা মহড়া দিয়েছে র‌্যাব।

    barishal-Security-1

    র‌্যাব জানায়, যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি ও স্বাভাবিক জনজীবনে কেউ যাতে সমস্যা তৈরি করতে না পারে সেজন্য র‌্যাবের পক্ষ থেকে বাড়তি টহল দেয়া হচ্ছে। নির্বাচনকালীন এ মহড়া চলবে। মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। কেউ প্রতিবন্ধকতা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব।

  • মঈন তুষার ও মাসুম এই দুই ছাত্রলীগ-ছাত্রদল নেতার অন্যরকম বন্ধুত্ব

    মঈন তুষার ও মাসুম এই দুই ছাত্রলীগ-ছাত্রদল নেতার অন্যরকম বন্ধুত্ব

    রাজনীতির মাঠে তারা একে-অপরের প্রতিদ্বন্দ্বী হলেও মাদক তাদের এক করে দিয়েছে। মাদক ব্যবসার কারণে ছাত্রলীগ ও ছাত্রদলের চার নেতার মধ্যে গড়ে উঠেছে গভীর সম্পর্ক। তারা একে-অপরের বন্ধু।

    বাইরের লোক তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি জানলেও ভেতরে তাদের চমতকার বোঝাপড়া। মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে কখনো তাদের দ্বন্দ্ব হয়নি।

    বরিশাল নগরীতে পুলিশের চোখ এড়িয়ে কয়েক বছর ধরে এভাবেই মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন তারা। তবে শেষ রক্ষা হয়নি তাদের।

    বুধবার রাতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ধরা পড়ে যান তাদের একজন। এ সময় উদ্ধার করা হয় ২২২ বোতল ফেনসিডিল। ফাঁস হয়ে যায় ছাত্রলীগ ও ছাত্রদলের চার নেতার বন্ধুত্বের আসল রহস্য।

    মহানগর ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার নগরীর ২১ নম্বর ওয়ার্ড মুসলিম গোরস্থান রোড এলাকার পণ্ডিত বাড়ি থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মুশফিকুল হাসান মাসুম (৩৮) এবং তার সহযোগী সবুজ ইসলাম শাহিনকে (৪০) গ্রেফতার করা হয়।

    এ সময় ২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরীর ২০ নম্বর ওয়ার্ডস্থ বৈদ্যপাড়া মোড় এলাকার ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আদনান আলম বাবুর চারতলা বাড়ির সিঁড়ির নিচ থেকে আরও সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

    পুলিশের জিজ্ঞাসাবাদে মুশফিকুল হাসান মাসুম মাদক ব্যবসার সঙ্গে জড়িত আরও সাত বন্ধুর নাম জানান। তারা হলেন- বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএম কলেজ অস্থায়ী কর্ম-পরিষদের ভিপি মঈন তুষার, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিপ রাজিব, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আদনান আলম বাবু, বিএন খান কলেজের শিক্ষক মো. হারুন খান, সবুজ ইসলাম শাহিন (৪০) এবং রাজশাহীর আছমত খান।

    barishal-Chhatra-League

    গ্রেফতার মাসুম জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, রাজনীতির মাঠে তারা একে-অপরের প্রতিদ্বন্দ্বী হলেও মাদক ব্যবসার কারণে তাদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ব্যবসায় বেশিরভাগ পুঁজি ছিল বিএম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ভিপি মঈন তুষার, ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাচিপ রাজিব, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আদনান আলম বাবু ও বিএন খান কলেজের শিক্ষক মো. হারুন খানের।

    মাঝেমধ্যে মাসুমও টাকা খাটাতেন মাদক ব্যবসায়। সীমান্ত অঞ্চল থেকে রাজশাহীর আছমত খান ও সবুজ ইসলাম শাহিন মাদক নিয়ে আসতেন। খুচরা বিক্রির জন্য আরও কয়েকজন নিয়োজিত ছিলেন।

    মাসুম আরও জানান, তাদের মধ্যে বোঝাপড়া ছিল চমতকার। ব্যবসা নিয়ে একটু ঝামেলা হলে সব অংশীদার এক হয়ে তা সমাধান করতেন। ফলে এ নিয়ে তাদের মধ্যে কখনো কোনো দ্বন্দ্ব হয়নি।

    ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিষ পাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে মাসুম এবং সবুজ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে ২২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাসুম এবং সবুজ ইসলাম শাহিনকে জিজ্ঞাসাবাদে মঈন তুষারসহ আরও পাঁজনের নাম জানায়। যে কারণে তাদেরসহ মোট সাতজনকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার মাসুম নিজেকে ছাত্রদল নেতা ও মামলার দুই নম্বর আসামিকে ছাত্রলীগ নেতা বলে পরিচয় দিয়েছে।

    এসআই আশিষ পাল আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে মামলার গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

    তবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা মঈন তুষার বলেন, রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আইনিভাবে বিষয়টি মোকাবেলা করা হবে।

  • বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোশারফ হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি

    অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন। মঙ্গলবার (০৬ নভেম্বর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়।
    সংশ্লিষ্ট জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।

    ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোশারফ হোসেন আগস্ট মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রধান হিসেবে যোগদান করেন।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোশারফ হোসেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাকে আজ বরিশাল মট্রোপলিটন পুলিশ বিএমপির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

  • নরসিংদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    নরসিংদীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    নরসিংদীর মাধবদীতে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা রতন মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের চৌগড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পিতা ধর্ষণের কথা স্বীকার করেছেন। পিতা রিক্সা চালক রতন মিয়া চৌগড়িয়া গ্রামের মৃত রেহান আলীর ছেলে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পিতা একজন মাদকাসক্ত। তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী। মাদক সেবন করাকে কেন্দ্র করে রতনের সঙ্গে স্ত্রীর প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এসবের জের ধরে স্বামীর সাথে মান অভিমান করে প্রায় সময়ই বাপের বাড়িতে চলে যেত স্ত্রী। এই সুযোগে রতন তার ১৫ বছরের মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে জোড় পূর্বক ধর্ষণ করত।

    এই ঘটনা কাউকে জানালে গলাটিপে মেরে ফেলবে বলেও মেয়েকে হুমকি দেয় পিতা। দিনের পর দিন এই অমানবিক নির্যাতন সইতে না পেরে তার খালার কাছে সব খুলে বলে মেয়ে। পরে ধর্ষিতার খালা শরিফা বেগম নারী নির্যাতন দমন আইনে মাধবদী থানায় মামলা করে রতনের বিরুদ্ধে। পরে বুধবার ভোরে মাধবদী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

    মাদবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে রতন মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

  • বরিশাল নগরীতে মেয়েকে হত্যা করে পাওনাদারদের ফাঁসানোর চেষ্টা, বাবা গ্রেফতার

    বরিশাল নগরীতে মেয়েকে হত্যা করে পাওনাদারদের ফাঁসানোর চেষ্টা, বাবা গ্রেফতার

    শামীম ইসলাম:

    বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) পানি শাখার কর্মচারী কাজী গোলাম মোস্তফা ১০ থেকে ১২ লাখ টাকা পরিশোধ করতে না পেরে নিজ মেয়েকে হত্যা করে পাওনাদারদের ফাঁসানোর চেষ্টা করেছিলেন। এই ঘটনায় পিতা গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

    গত মঙ্গলবার সকালে মেয়ে সাবিয়া আক্তার অথৈকে (১১) নগরীর সদর রোডের অনামী লেনে বিসিসির পাম্প হাউজে নিয়ে বিষ খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলেন অথৈ।

    পরে মরদেহে বোরখা পড়িয়ে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন একটি লেবু বাগানে মরদেহ ফেলে রেখে যায়। পরে ময়নাতদন্ত শেষে অথৈর মরদেহ ওই দিনই তাদের পরিবারিক গোরস্থানে দাফন করা হয়।

    পুলিশ ওই হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক কোনো ক্লু না পেলেও অথৈর বাবা বার বার তার পাওনাদারদের বিরুদ্ধে অভিযোগ করছিলেন। পাওনাদারদের জিজ্ঞাসাবাদে পুলিশ ওই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য না পাওয়ায় অথৈর বাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে পাওয়ানারদের ফাঁসাতে মেয়ে অথৈকে হত্যার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে গোলাম মোস্তফা।

    বুধবার বেলা ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএমপি কমিশনার মোশারফ হোসেন।

    তবে মামলার তদন্তে স্বার্থে পাওনাদারদের নাম-পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ কমিশনার। এই হত্যার সাথে পরকীয়া প্রেম বা অন্য কিছুর সম্পর্কে নেই বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

    এ ঘটনায় নিহতের মা সোহেলী ইসলাম রুমা বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গোলাম মোস্তফাকে গ্রেফতার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

    দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতে গিয়ে মোহাম্মদ ফয়েজ উদ্দীন ওরফে ফয়সল রানা নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে দুদক। আজ বুধবার রাজধানীর গুলিস্তানের একটি হোটেলের সামনে থেকে দুদক পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে সাত সদস্যের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

    নারায়ণগঞ্জে ভূমি সহকারী মো. আব্দুল জলিলকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ইতিমধ্যেই বিপুল অর্থ হাতিয়ে নিয়েছ ফয়সালের নেতৃত্বে ওই চক্রটি।
    এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় ভুক্তভোগী আব্দুল জলিল বাদি হয়ে একটি মামলা করেছেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
    মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুল জলিলের কাছে ফয়সল রানা নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর বিরুদ্ধে দুদকে উত্থাপিত অভিযোগ রেহাই দিতে সাত লাখ টাকা দাবি করেন। সেটা না করলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার হুমকি দেয়।

    ওই ভূমি সহকারী কর্মকর্তা চাকরি হারানোর ভয়ে দুই মাস আগে দুদকের কথিত কর্মকর্তা ফয়সল রানাকে দুই লাখ টাকা দেন। কিছুদিন পর বিকাশের মাধ্যমে আরও ২০ হাজার টাকা দেন। সর্বশেষ দুদকের ওই ভূয়া কর্মকর্তা মো. আব্দুল জলিলের কাছে বাকি ৫ লাখ টাকা দাবি করলে তিনি দুদককে জানান। এরই ধারাবাহিকতায় দুদক ফাঁদ পেতে গুলিস্তান এলাকা থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে।

  • নিজ বাড়ি থেকে ইয়াবাসহ এএসআই গ্রেফতার

    নিজ বাড়ি থেকে ইয়াবাসহ এএসআই গ্রেফতার

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ মোশাররফ হোসেন (২৪) নামে পুলিশের এক উপ-সহকারী পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জানাজানি হয় মঙ্গলবার বিকেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। গ্রেফতার মোশাররফ হোসেন নগরের কর্ণফুলী থানায় কর্মরত ছিলেন।

    ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালি গ্রামের নিজ বাড়ি থেকে মোশাররফকে গ্রেফতার করে পুলিশ। আমাদের কাছে তথ্য ছিল, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা কেনাবেচা করে আসছেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর এএসআই মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।