Category: প্রশাসন

  • বরিশালে নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় দি মেডিক্যাস ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা

    বরিশালে নিষিদ্ধ ওষুধ বিক্রি করায় দি মেডিক্যাস ফার্মেসীকে ১ লাখ টাকা জরিমানা

    বরিশাল নগরীর দি মেডিক্যাস ওষুধ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
    আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় বরিশাল র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন ( র‌্যাব ৮) এর একটি অভিযানিক দল সহযোগীতা করেন।

    সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম বলেন, ‘অভিযানে নিষিদ্ধ ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অনুমোদনহীন বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া গেছে। এ সময় দি মেডিক্যাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • ৩০ সেকেন্ডে ছিনতাই করে তারা!

    ৩০ সেকেন্ডে ছিনতাই করে তারা!

    নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৫ ছিনতাইকারী ও পকেটমারকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ছিনতাইকারী ও পকেটমার মানুষের মোবাইল ও ব্যাগ হাতিয়ে নিতে সময় নেয় মাত্র ৩০ সেকেন্ড।

    সোমবার (২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।

    রোববার (১ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

    এসএম মেহেদী হাসান বলেন, পুরো নগর জুড়ে ছিনতাই করে বেড়ায় তারা। স্টেশন কেন্দ্রিক এসব ছিনতাইকারীর দৌরাত্ম্য বেশি। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে পুরো নগর জুড়ে তারা ছিনতাই করে বেড়ায়।

    গ্রেফতার ছিনতাইকারীরা হলো- রাব্বি আল আহম্মদ (২০), মো. মামুন (২৯), মো. সোহাগ (২৬), জয় বড়ুয়া প্রকাশ আব্দুল (১৮), মো. আজিম প্রকাশ আজম (২২), দেলোয়ার হোসেন প্রকাশ দেলু (৩৭), মো. মামুন (১৮), মো. আল আমিন শেখ (২১), মো. রুবেল (৩০), মো. বশির (২৫), মো. মিন্টু (৩০), মো. শাহাদাত হোসেন বাবু (২৮), জয়নাল আবেদীন (১৯), মো. জহির (২৮) ও লেদু প্রকাশ আলাউদ্দিন প্রকাশ হাসান (৩০)।

    এদের মধ্যে রাব্বি আল আহম্মদ এ গ্রুপের লিডার। গত আট বছর ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    এছাড়া মামুনের বিরুদ্ধে তিনটি, সোহাগের বিরুদ্ধে দুইটি, জয় বড়ুয়ার বিরুদ্ধে চারটি, আজিমের বিরুদ্ধে ১০টি, দেলোয়ারের বিরুদ্ধে আটটি, আল আমিনের বিরুদ্ধে একটি ও বশিরের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

    কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ সাংবাদিকদের বলেন, চার থেকে পাঁচ জনের গ্রুপে ভাগ হয়ে তারা ছিনতাই ও পকেট মারে। বাসে যাত্রীরা ওঠার সময় একজন ধাক্কা দেয়, এ সময় আরেকজন এসে পাশে দাঁড়ায়। গ্রুপের আরেক সদস্য এসে পকেট থেকে মোবাইল ও মানিব্যাগ নিয়ে আরেকজনের কাছে হস্তান্তর করে দেয়। পুরো প্রক্রিয়া শেষ করতে মাত্র ৩০ সেকেন্ড সময় নেয় তারা।

    এসব ছিনতাইকারী ও পকেটমারেরা নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে বলে জানান সজল দাশ।

    সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফসহ অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • বরিশাল ট্রাফিক পুলিশের সততা…

    বরিশাল ট্রাফিক পুলিশের সততা…

    কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ভর্তি মানিব্যাগটি শহরের চকবাজার এলাকার মিঠুন কুমার সাহা নামে এক ব্যক্তি। রোববার দুপুরে ট্রাফিক পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম মানিব্যাগটি ব্যবসায়িকে বুঝিয়ে দেন। পুলিশের এমন সততার নজীর ব্যবসায়ি মহলকে অভিভুত করেছে।

    জানা গেছে- নগরীর চকবাজার পদ্মাবতী এলাকার বাসিন্দা অ্যাপোলো ট্রেডার্সের মালিক মিঠুন কুমার সাহা রোববার সকালে বাসা থেকে কাউনিয়া বিসিক এলাকা মহাশ্মশ্মানে যাওয়ার প্রাক্কালে তার মানিব্যাগটি হারিয়ে যায়। অনেক খোঁজা-খুঁজি করেও টাকা ও গুরুত্বপূর্ণ ব্যাগটি না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। পরে নিশ্চিত হন তার হারিয়ে যাওয়া মানিব্যাগটি ট্রাফিক পুলিশ সদস্যরা কুড়িয়ে পেয়েছেন।

    ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, শহরের সদর রোড বিবির পুকুর পাড় ডাচ বাংলা ব্যাংকের সামনে সকালে ডিউটি পালনকালে তাদের সদস্য এটিএসআই জামাল হোসেন মানিব্যাগটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি ব্যাগটি কুড়িয়ে নিয়ে ট্রাফিক অফিসে গিয়ে অপরাপর কর্মকর্তাদের সাথে আলোচনা করেন এবং মালিক শনাক্ত করতে ট্রাফিক পুলিশের শীর্ষ কর্মকর্তা খাইরুল আলমের নির্দেশে উদ্যোগ নেন।

    বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (ডিসি) খাইরুল আলম জানান, কাগজপত্র দেখে নিশ্চিত হন ব্যাগটির মালিক শহরের চকবাজার এলাকার ব্যবসায়ি। পরে তাকে খবর দিয়ে নিয়ে মানিব্যাগটি বুঝিয়ে দেন। হারিয়ে যাওয়া মানিব্যাগটি ফেরত পেয়ে ব্যবসায়ি নিজে প্রমুগ্ধ হয়েছেন।

    এক্ষেত্রে ব্যবসায়ি মহলের অভিমত হচ্ছে- বরিশাল ট্রাফিক পুলিশের এমন সততার নজীর দৃষ্টান্ত হয়ে থাকবে।’

  • দক্ষিণ এশীয় দাবা কাউন্সিলের প্রথম নির্বাচনে সভাপতি বেনজীর আহমেদ

    দক্ষিণ এশীয় দাবা কাউন্সিলের প্রথম নির্বাচনে সভাপতি বেনজীর আহমেদ

    দক্ষিণ এশীয় দাবা কাউন্সিলের প্রথম নির্বাচনে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাতে রাজধানীর শান্তিনগরের একটি হোটেলে অনুষ্ঠিত উদ্বোধনী কংগ্রেসে সার্ক অঞ্চলের আট দেশের দাবা কাউন্সিলরদের সর্বসম্মত ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি।

    র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লে. কর্নেল সারওয়ার বিন কাশেম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

    দক্ষিণ এশীয় আটটি দেশ বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান ও পাকিস্তান এবারের উদ্বোধনী কংগ্রেসের সদস্য।

    লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, এবারই প্রথম দাবা কাউন্সিলের কংগ্রেস অনুষ্ঠিত হলো। সেখানে সর্বসম্মতিতে সংস্থাটির সভাপতি নির্বাচন করা হয় বেনজীর আহমেদকে। এর আগে তিনি বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ছিলেন।

    উদ্বোধনী কংগ্রেসে সভাপতি নির্বাচিত হওয়ায় আটটি দেশের সব সদস্যকে ধন্যবাদ জানান বেনজীর আহমেদ। সংস্থাটির উদ্দেশ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘দক্ষিণ এশীয় অঞ্চলের দাবা খেলার বিকাশ ঘটনাতে সংস্থাটি নিরলসভাবে কাজ করবে।’

    দাবা খেলাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে করপোরেট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে স্পন্সরে এগিয়ে আসার আহ্বান জানান নতুন সভাপতি।

    দক্ষিণ এশীয় এই আট দেশ নিয়ে গত ২৫ নভেম্বর রাজধানীতে শুরু হয়েছে ফার্স্ট সার্ক চেজ চ্যাম্পিয়ন প্রতিযোগিতা। আগামী ৪ ডিসেম্বর শেষ হবে প্রতিযোগিতাটি।

  • নতুন সড়ক আইনে মামলা শুরু

    নতুন সড়ক আইনে মামলা শুরু

    রাজধানীর বিভিন্ন জায়গায় নতুন আইনে মামলা দেওয়া শুরু করেছে ট্রাফিক পুলিশ। শনিবার দুপুরের পর থেকে এ আইনে মামলা করা শুরু হয়েছে বলে জানা গেছে

    ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ আইনটি প্রণয়ন করা হলেও পরিবহন মালিক-শ্রমিকদের বাধার কারণে তা বাস্তবায়ন করতে এক বছরেরও বেশি সময় লেগে যায়। সর্বশেষ গত ২২ অক্টোবর আইনটি কার্যকরের তারিখ ঘোষণা করে গেজেট জারি করে সরকার। নতুন আইনে রাখা হয় কঠোর শাস্তির বিধান। এরপর ১৭ নভেম্বর নতুন সড়ক প‌রিবহন আইন কার্যকরের ঘোষণা দেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু সে সময় পরিবহন শ্রমিকদের বাধার মুখে আইন কার্যকর করা সম্ভব হয়নি। সর্বশেষ আজ এ আইনটি যথাযথ প্রয়োগ হলো বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

    ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমদিনের মতো- যারা উল্টো পথে চলাচল করেছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপের ওপর নতুন সড়ক আইনে মামলা দেয়া হয়েছে।

    সন্ধ্যায় রাজধানীর বেশ কিছু জায়গায় ঘুরে বিজয় সরণি চত্বরে দেখা যায়, উল্টো পথে চালানোর সময় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালককে আটক করেছে ট্রাফিক পুলিশ। আইন ভঙ্গ করায় তাকে নতুন আইনে পাঁচ হাজার টাকার মামলা দেয়া হয়।

    মামলার কাগজ হাতে পাওয়ার পর আমিনুল ইসলাম বলেন, নতুন আইন সম্পর্কে আমি জানি। সন্ধ্যার পর বিজয় সরণি রোডে গাড়ির চাপ ছিলো অনেক। আমার একটু তাড়া থাকার কারণে উল্টো পথ দিয়ে বিজয় সরণি মোড় পর্যন্ত উল্টো পথে আসি।

    শেরেবাংলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল হোসেন বলেন, দুপুরের পর থেকে নতুন আইনে মামলা শুরু করেছি। এখন পর্যন্ত ৯২ ধারায় চারটি মামলা করেছি। সবগুলোই মোটরসাইকেল। যারা উল্টো পথে আসছে তাদের ভিডিও করে রাখা হচ্ছে। আর এ ধরনের চেকপোস্ট এখন থেকে এভাবেই অব্যাহত থাকবে। রোববার (১ ডিসেম্বর) থেকে আমাদের মামলার ধারাবাহিকতা আরও বাড়বে।

  • নুসরাতের ভিডিও ছড়ানো ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ

    নুসরাতের ভিডিও ছড়ানো ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ

    ফেনীতে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বিভিন্ন অভিযোগের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করবেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তাঁর অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রী রাফিকে ডেকে নেন। পরীক্ষার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। এ ঘটনায় অভিযোগ করতে গেলে বিচারের বদলে তা ভিডিও করে ছড়িয়ে দিয়ে নুসরাতকে নানাভাবে হেনস্তা করেন সাবেক ওসি মোয়াজ্জেম।

    গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

    এরপর ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা প্রতিবেদন দেন। তদন্ত প্রতিবেদনে তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’ এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    গত ১৬ জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন ১৭ জুন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনাল। সেই থেকে মোয়াজ্জেম কারাগারে আছেন। গত ১৭ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩১ জুলাই মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার। রাষ্ট্রপক্ষে মোট ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্যে নুসরাতের মা, ভাই ও দুই সহপাঠী সাক্ষ্য দেন।

  • ১ যুগ পর বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

    ১ যুগ পর বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

    গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার (৩৬) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই দন্ডাদেশ দেন। দন্ডিত আনিস সরদার গৌরনদীর কান্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে। রায় ঘোষণাকালে আনিস আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠানে খেলছিলো ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিস সরদার কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী খড়-কুটার মধ্যে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে ঘটনার তিন দিন পরে অর্থাৎ ১৩ মে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম। পরে আদালতে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ডর আদেশ প্রদান করেন। বিচারক তার রায়ে বরিশালের জেলা প্রশাসককে আসামির কাছ থেকে ১ লাখ টাকা আদায় করে ভিক্টিমের পরিবারকে দেবার আদেশ দেন।

  • বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

    বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

    বাংলাদেশ পুলিশ বিভাগ বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ঝালকাঠির নারী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের শ্রেষ্ঠত্ব অর্জন।

    মঙ্গলবার (২৬ নভেম্বর) বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অক্টোবর ২০১৯ এর মাসিক অপরাধ পর্যালচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সন্মামনা ক্রেষ্ট দেয়া হয়। বাংলাদেশ পুলিশ বাহিনী বরিশাল বিভাগের রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএল ও পিপিএম পদক প্রাপ্ত) অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ঝালকাঠি জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের হাতে সন্মামনা ক্রেষ্ট তুলে দেন।

  • পুলিশের তাড়া খেয়ে সুপ্রিম কোর্ট থেকে পালাল বিএনপিকর্মীরা

    পুলিশের তাড়া খেয়ে সুপ্রিম কোর্ট থেকে পালাল বিএনপিকর্মীরা

    দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের মূল ফটকে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। এসময় তারা খালেদার মুক্তির দাবি জানান। পরে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে সরে যান তারা।

    এসময় পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীদের মধ্য থেকে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে তাদের ছত্রবঙ্গ করে দেয় পুলিশ।

    এর আগে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১টার কিছুক্ষণ আগে থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মূল ফটকে জড়ো হন। প্রধান বিচারপতি যেখানে বিচার কাজ পরিচালনা করেন তার সামনের মূল রাস্তায় বসে যান তারা। এসময় নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনের মুক্তি চেয়ে স্লোগান দেয়া শুরু করেন।

    সুপ্রিম কোর্টের নিরাপত্তায় কোর্ট এলাকায় পুলিশ নিয়োজিত রয়েছে। বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যেন কোর্টের ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্য কোর্টের সকল গেটে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

    সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছেন। তাদের অবস্থানের কারণে কদম ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
    সড়কে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে অ্যাকশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

  • ‘গণমুখী পুলিশিং : বরিশাল রেঞ্জ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

    ‘গণমুখী পুলিশিং : বরিশাল রেঞ্জ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান

    গণমুখী পুলিশিং : বরিশাল রেঞ্জ”। ব‌রিশাল রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম প্রণীত এ বই‌য়ে পুলিশ বাহিনীকে জনবান্ধব ও গণমুখী করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল রেঞ্জ পুলিশের বিভিন্ন জনকল্যাণমুখী কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

    মঙ্গলবার (২৬ ন‌ভেম্বর) সকাল ১১টায় ব‌রিশাল নগ‌রের কা‌শিপুর এলাকায় রেঞ্জ ডিআইজি অ‌ফি‌সে এ বই‌য়ের মোড়ক উ‌ন্মোচন করা হয়।

    রে‌ঞ্জের ডিআই‌জি মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, আ‌মি যোগদানের পর থে‌কেই এ অঞ্চ‌লে গণমুখী পু‌লি‌শিং ব্যবস্থা করার চেষ্টা কর‌ছি। আমরা মাদক ব্যবসায়ী‌দের আত্মসমর্পণ ও সমা‌জের স্বাভা‌বিক ধারায় ফি‌রি‌য়ে নেওয়ার যে কাজ কর‌ছি তা গোটা বাংলা‌দে‌শে নেই। তাই এটা নিয়ে আমরা অর্থাৎ ব‌রিশাল রেঞ্জ উদাহরণ হ‌য়ে থাক‌বে। বিট পু‌লি‌শিং ব্যবস্থা ঢাকার পরে ব‌রিশালে রে‌ঞ্জেই আমরা প্রথম চালু করেছি। এর মধ্য দি‌য়ে আমরা সাধারণ মানু‌ষের কা‌ছে পৌঁ‌ছে যা‌চ্ছি।

    অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ব‌রিশাল রে‌ঞ্জের অ‌তি‌রিক্ত ডিআইজি একেএম এহসান উল্ল্যাহসহ বিভা‌গের ছয় জেলার পু‌লিশ সুপারসহ সুশীল ও সাংবা‌দিক সমা‌জের নেতারা।

    জানা গেছে, মো. শফিকুল ইসলাম ডিআইজি হিসেবে বরিশাল রেঞ্জে যোগদানের পর থেকেই বিভাগবাসীকে নিয়ে নানা জনকল্যাণমুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। গতানুগতিক পুলিশিংয়ে সীমাবদ্ধ না থেকে জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশও যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই ধারণা বিভাগজুড়ে ছড়িয়ে দিয়েছেন তিনি। ইতোমধ্যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুলিশিংয়ে গতিশীলতা এসেছে। এতে বরিশাল রেঞ্জ পুলিশের ইমেজের ইতিবাচক পরিবর্তন ঘটেছে।