Category: প্রশাসন

  • বরিশাল বিমানবন্দর থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ!

    বরিশাল বিমানবন্দর থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ!

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার দুই কর্মকর্তার বিরুদ্ধে শারিরীক নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক নির্মাণ শ্রমিক। শনিবার দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে ওই নির্মান শ্রমিক ও বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের বাসিন্দা বানী ঈসরাইল জসিম তার বিরুদ্ধে একটি মামলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগও তুলেছেন পুলিশের বিরুদ্ধে।

    লিখিত বক্তব্যে তিনি বলেন, বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ডের বাসিন্দা ডলি বেগমের ভাই রবিউল আলম জুয়েলের কাছে আমি কিছু টাকা পাই। যে টাকা তুলতে গিয়ে ডলি বেগম ও তার স্বজনরা পরস্পর যোগসাজসে নানান নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে। যার সূত্র ধরে গত ১৮ আগষ্ট আমাকে উজিরপুর থেকে বরিশালে নিয়ে আসেন এবং শারিরীক নির্যাতন করেন। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে এবং পুলিশের হাতে তুলে দেয়। তবে মামলায় যে অভিযোগ করা হয়েছে তা ডলি বেগম নিজেই সাজিয়ে করেছেন। এদিকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে প্রেরনের আগ পর্যন্ত দফায় দফায় এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল ও এসআই সাইদুর রহমান আমার ওপর শারিরীক নির্যাতন করে। নির্যাতনের মাত্রা এতোই ছিলো যে সহ্য করা আমার পক্ষে কঠিন হয়ে যায়। তারা জোরপূর্বক ভয়ভীতি ও মারধর করে মূলত মামলায় আনিত ডলি বেগমের অভিযোগ আমাকে স্বীকার করতে বলে। আর এই কারনে আমি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হয়। এদিকে একটি মামলায় দুই ধরনের এজাহার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নির্মান শ্রমিক জসিম।

    তিনি বলেন, এরই মধ্যে বিষয়টি মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েছি। আমি তদন্ত করে ঘটনার ন্যায় বিচার এবং অনিয়ম ও দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। যদিও এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও এয়ারপোর্ট থানার এসআই সাইদুর রহমান বলেন, ডলি বেগম যে অভিযোগ নিয়ে এসেছেন তা যাচাই বাছাই করেই ধারা অনুযায়ী মামলাটি নেয়া হয়েছিলো। আর মামলা নেয়ার এখতিয়ার আমার নেই। আমি তদন্ত করে যা পাবো তাই উপস্থাপন করবো। আর জসিমকে থানায় আটকে যে নির্যাতনের কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে।’

    একই থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল বলেন, থানায় কাউকে নির্যাতনের কোনো বিষয় আমার জানা নেই। আর বাদী অভিযোগ দেয়ার পর জসিমকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। জসিম তার অপরাধ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিও দিয়েছে। এরপর সে জামিনে বের হয়ে আমাদের বিরুদ্ধেই নয় ম্যাজিষ্ট্রেটের বিরুদ্ধেও অভিযোগ তুলছে। যা আদৌ সত্য নয়।

    এদিকে এই বিষয়ে কথা বলতে চাইলে বাদী ডলি বেগমের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদী ও আসামীর গ্রামের বাড়ি একটি খালের এপার ওপার। ২০১৭ সালে আসামী জসিমের মেয়েকে প্রাইভেট পড়াতেন বাদী ডলি বেগম। কিন্তু এর আগে থেকেই আসামীর সাথে বাদীর ভাইয়ের টাকা-পয়সা নিয়ে বিরোধ ছিলো। সেই থেকে আসামী বাদী ও তার স্বজনদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত ছিলো। ২০১৯ সালের ২৪ মে বাদীর বিবাহ হলে তার স্বামীর মোবাইলে আসামী বিভিন্ন ধরনের আজে বাজে ম্যাসেজ পাঠাতো। সর্বশেষ বাদীর দুটি নগ্ন ছবি কৌশলে সংরক্ষন করে আসামী এবং বাদীর স্বামীর মোবাইলে পাঠায়। যার প্রেক্ষিতে বাদী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

  • বরিশালে ভোক্তা অধিকারের অভিযান

    বরিশালে ভোক্তা অধিকারের অভিযান

    অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের দায়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    এছাড়া বিশেষ ধরনের ঠোঙার মাধ্যমে ওজনে কম দেয়ায় নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকার ২টি ফল দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

    শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী এই অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন পুলিশ সদস্যরা। ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বরিশাল শহরের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    বরিশাল শহরের তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

    অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে মুরগির গ্রিল সংরক্ষণের দায়ে বরিশাল নগরীর চৌমাথা এলাকার মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিশেষ ধরনের ঠোঙ্গার মাধ্যমে ওজনে কম দেয়ায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার ২টি ফল দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

    শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমানের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী এ অভিযান চালানো হয়। এতে সহায়তা করেন পুলিশ সদস্যরা।

    ভোক্তা সংরক্ষণ অধিদফতর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়েবুর রহমান জানান, মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁয় বাসি মুরগির গ্রিল সংরক্ষণ করা হয়েছিল। যা ফেলে দেয়ার কথা। কিন্তু তারা সেটি আবারও পরিবেশনের জন্য ফ্রিজে সংরক্ষণ করেন। তাও আবার কাঁচা মাংস ও কাঁচা মাছের সঙ্গে। ফ্রিজটিও ছিল নোংরা। এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে মুসলিম সুইটস অ্যান্ড রেস্তোরাঁকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এছাড়া নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের ওজন কম দেয়ার বিশেষ ধরনের ঠোঙ্গা ব্যবহার করছিল দুই ফল দোকানি। তাদের ওই বিশেষ ধরনের ঠোঙ্গার ওজন ৫০ গ্রাম। ওই ঠোঙ্গার মাধ্যমে ক্রেতাদের তারা ওজনে কম দিচ্ছিল। এ কারণে ওই দুই ফল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করে দেয়া হয়।

  • বরিশাল র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

    বরিশাল র‍্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

    নিউজ ডেস্ক ::

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলোচিত সুজন কাজী হত্যা মামলার আসামি জুলহাস প্যাদাকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজধানীর সায়েদাবাদ জনপথের মোড় থেকে তাকে গ্রেপ্তার করে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম। প্রায় তিন বছরের বেশি সময় পরে তাকে গ্রেপ্তার করা হল।
    জুলহাস প্যাদা মেহেন্দিগঞ্জ উপজেলার লাল মিয়া প্যাদার ছেলে।

    বরিশাল র‌্যাব অফিস সূত্র জানায়- ২০১৫ সালের ১৮ মার্চ উপজেলার দড়িরচর খাজুরিয়া গ্রামের বাসিন্দা রতন কাজীর ছেলে মো. সুজন কাজীকে খুন হন। এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। সেই মামলার আসামি জুলহাস প্যাদা দীর্ঘ ৩ বছর রাজধানীতে আত্মগোপনে ছিলেন। এছাড়াও তার বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র, গুরুতর জখম ও চুরির মামলাসহ ৬ টি মামলা চলমান রয়েছে। এবং ৩ টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

    বুধবার তার অবস্থান নিশ্চিত হয়ে একটি টিম সায়েদাবাদে অভিযান চালিয়ে জুলহাসকে গ্রেপ্তার করে। পরে তাকে বরিশালে নিয়ে এসে উল্লেখিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

  • বরিশালে জেএসসি পরীক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

    বরিশালে জেএসসি পরীক্ষার্থীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

    বরিশাল নগরীর কাশীপুরে জেএসসি পরীক্ষার্থী মুহিম খন্দকারকে (১৪) ইয়াবা দিয়ে ফাঁসানো এবং থানায় নিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে নগরীর কাশীপুর বাজারে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন চলাকালে নগরীর এয়ারপোর্ট থানা শাখা মানবধিকার কমিশন সভাপতি মুকুল মুখার্জী এবং ইমাম হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    তারা আরও বলেন, মুহিম খন্দকার নিরীহ কিশোর।

    এলাকার শতভাগ মানুষ এ সত্যতা স্বীকার করেন। ওয়ার্ডের কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিগণও থানায় গিয়ে ওই কিশোরের পক্ষে কথা বলেছে। অথচ পুলিশ সবকিছু উপেক্ষা করে তাকে থানায় নিয়ে অমানুষিক নির্যাতন করে একটি মনগড়া এজাহার লিখে আদালতে পাঠিয়েছে। এটা শিশু নির্যাতনের সামিল। বক্তারা অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই এনামুল হকের বিরুদ্ধে ৪৮ ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    গত শুক্রবার সন্ধ্যায় নগরীর পশ্চিম ইছাকাঠীতে বাড়ির সামনে থেকে মুহিম খন্দকারকে আটকের পর তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

  • লবণ ইস্যুতে পুলিশকে মাঠে নামার নির্দেশ

    লবণ ইস্যুতে পুলিশকে মাঠে নামার নির্দেশ

    দেশে লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই পুলিশ সদস্যদের দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালানোর নির্দেশনা দেয়া হয়েছে।

    মঙ্গলবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মনিরুল ইসলাম ওয়ারলেসে পুলিশ সদস্যদের এই নির্দেশ দেন।

    ডিএমপির একাধিক ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।

    নির্দেশনা পেয়ে থানা এলাকার পুলিশ সদস্যরা বিভিন্ন দোকানে গিয়ে লবণের মজুতের খোঁজখবর নিচ্ছেন।

    মুগদা এলাকার একজন স্থায়ী বাসিন্দা জানান, বিকেলে দোকানে দোকানে পুলিশ অভিযান চালিয়ে বেশি দামে লবণ বিক্রি করায় কয়েকজনকে আটক করে।

    এ বিষয়ে মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জাগো নিউজকে বলেন, লবণ নিয়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রচারণা চালাচ্ছি। এছাড়াও কেউ অতিরিক্ত দামে লবণ বিক্রি করছে কি না- সে বিষয়ে নজর রাখছি।

    সূত্র জানায়, ধানমন্ডি ও হাজারীবাগে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করলেও বিষয়টি এখনও স্বীকার করেনি পুলিশ।

    ধানমন্ডি থানা পুলিশ জানায়, ঊর্ধ্বতনের নির্দেশ পেয়ে ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার সুপারশপ এবং দোকানগুলোতে লবণের খোঁজে পুলিশ যায়। গিয়ে দেখে অনেক দোকানে লবণ শেষ। কী কারণে তাদের লবণ নেই, চালানের সঙ্গে মজুতের পরিমাণ দেখা হচ্ছে। তবে বেশিরভাগ দোকানে গিয়ে লবণ পাওয়া যায়নি।

    এ দিকে মঙ্গলবার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। অভিযানের শুরুতে তিনি বাজারের পাইকারি দোকানগুলোতে লবণের মজুত নজরদারি করছেন। ব্যবসায়ীদের কাছে লবণের দাম বৃদ্ধি ও সংকটের কারণ জানতে চাইছেন।

    অভিযানের ফলাফলের বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছে ডিএমপি।

    এ দিকে মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার বাজার ও খুচরা দোকানে লবণের সংকট দেখা গেছে। অনেকে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ দামে লবণ কিনেছেন বলে দাবি করেন।

    এক বিজ্ঞপ্তিতে শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। তারপরও একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব রটনা করে অধিক মুনাফা লাভের আশায় অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

    এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।

  • বরিশাল নথুল্লাবাদে ৪ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

    বরিশাল নথুল্লাবাদে ৪ কেজি গাঁজাসহ বৃদ্ধ গ্রেপ্তার

    বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকা থেকে চার কেজি গাঁজাসহ বেলায়েত হোসেন আকন (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিমানবন্দর থানা পুলিশের এসআই মাইনুল ইসলামের নেতৃত্বে একদল সদস্য তাকে গ্রেপ্তার করে।

    বেলায়েত হোসেন আকন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাসিন্দা।

    বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি এস এম জাহিদ-বিন-আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদ্ধকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার পেটে বাধা চার কেজি গাঁজা পাওয়া যায়।

    পরে জিজ্ঞাসাবাদে তিনি জানান, গাঁজা রাজধানী ঢাকা থেকে বরিশালে পৌছে দেওয়ার উদ্দেশে নিয়ে এসেছেন।

    এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে পুলিশ বৃদ্ধকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

  • জাটকা পরিবহনের দায়ে বরিশালে দুইজনকে কারাদন্ড

    জাটকা পরিবহনের দায়ে বরিশালে দুইজনকে কারাদন্ড

    বরিশালে জাটকা পরিবহনের দায়ে দুইজনকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ পরিবহনের চালক ইউনুচ আলী ও তার সহযোগী রাজিব। এর আগে ভোর রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ২০ মণ জাটকাসহ দুইজনকে আটক করে নৌ পুলিশ।

    জাটকাগুলো পরে বরিশালের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

  • বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ২ অভিযুক্ত গ্রেপ্তার

    বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ২ অভিযুক্ত গ্রেপ্তার

    বরিশালের উজিরপুর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। স্থানীয় সাতলা ইউনিয়নের একটি মাছের ঘেরে একটি ঝুঁপড়ি ঘরে তাকে আটকে রেখে ধর্ষণ করে দুই যুবক। পরে স্কুলছাত্রীকে ওই ঘেরের পানিতে গলা পর্যন্ত ডুবিয়ে রাখলে স্বজনেরা তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার সন্ধ্যা রাতে এই ঘটনায় পুলিশ নুরুল ইসলাম বয়াতী (২০) তরিকুল ইসলাম (১৯) নামে ওই দুই যুবককে গ্রেপ্তার করে। পরে এ ঘটনায় একটি মামলা গ্রহণ করে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী ওমর খানের মাছের ঘেরের কর্মচারী দুই কর্মচারী বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার আয়নাল বয়াতীর ছেলে নুরুল ইসলাম বয়াতী এবং গোপালগঞ্জের কোটালীপাড়ারার কালারবাড়ি এলাকার আলী আকবরের ছেলে তরিকুল ইসলাম। এই প্রস্তাবে সম্মত না হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চাচার বাসা থেকে নিজ বাড়িতে ফেরার প্রাক্কালে স্কুলছাত্রীকে রাস্তা থেকে মুখ চেপে তুলে নেয়। এসময় ওই স্কুলছাত্রীর সঙ্গে থাকা ৬ বছর বয়সী ছোট বোনকে ভয় দেখিয়ে পাঠিয়ে দেওয়া হয়। পরে দুই যুবক ওমর খানের মাছের ঘেরের একটি ঝুঁপড়ি ঘরে আটকে তাকে ধর্ষণ করে এবং রাত ১০টার দিকে তার হাত-পা-মুখ বেঁধে ঘেরের পানিতে গলা পর্যন্ত চুবিয়ে রাখে। ছোট বোন বাসায় গিয়ে বিষয়টি অবহিত করলে স্বজনেরা ঘের থেকে মুখে পলিথিন ও হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে। এবং গ্রামবাসী ওই দুই যুবককে আটক করে একচোট গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

    বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বরিশালটাইমসকে জানান, এই ঘটনায় স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে মামলা করেছে। ওই মামলা আটক দুই যুবককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ এবং স্কুলছাত্রীকে উদ্ধার করে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশালে নেওয়া হয়েছে।’

  • ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

    ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

    খুলনা প্রতিনিধি//জান্নাতুল ফেরদৌস:

    ঝিনাইদহের মহেশপুরের যুগিহুদা গ্রামের রাস্তায় ডিবি পুলিশের গুলিতে মনির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোররাতের দিকে এ ঘটনা ঘটে। আহত মনির হোসেন উপজেলার ঘুগরি-পান্তাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদকের একটি চালান যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার যুগিহুদা গ্রামের রাস্তায় অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় মাদকব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে মনির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর পায়ে গুলি লাগে। পরে সেখান থেকে ৫০ বোতল ফেনসিডিল ও একটি রামদা উদ্ধার করা হয়। আহত মনিরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলা রয়েছে বলেও ওসি জানান।