Category: প্রশাসন

  • বরিশালে ট্রাকভর্তি জাটকা উদ্ধার, আটক ২

    বরিশালে ট্রাকভর্তি জাটকা উদ্ধার, আটক ২

    বরিশাল নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাটকাসহ দুইজনকে আটক করেছে। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার লাহারহাট ফেরিঘাট থেকে ট্রাকটি আটক করা হয়। কিন্তু ট্রাকটিতে কী পরিমাণ জাটকা ইলিশ রয়েছে সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

    নৌ-পুলিশ বরিশাল সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদশক (এসআই) রেজাউল করিম বরিশালটাইমসকে জানান, ভোলা থেকে ট্রাকভর্তি জাটকা ইলিশ বরিশালে আসছে এমন সংবাদে ফেরিঘাট অভিযান চালানো হয়। একপর্যায়ে একটি ট্রাকে তল্লাশি করে জাটকা পাওয়া যায়। এই ঘটনায় একজনকে আটক করা হয়। একই সময় রাজধানী ঢাকাগামী আব্দুল্লাহ পরিবহনে তল্লাশি চালিয়ে করে আরও বেশকিছু জাটকা উদ্ধার করা হয়েছে। এসময় বাসটি থেকে আরও একজনকে আটক করা হয়।

    এই অভিযানে অংশ নেওয়া বরিশাল জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ট্রাকভর্তি মাছ ও আটক দুইজনকে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।’

  • বরিশাল আর্য্য বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

    বরিশাল আর্য্য বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা

    বরিশাল নগরীর পলাশপুর এলাকায় আর্য্য বেকারীতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১ টায় সহকারি ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    জানা গেছে, অভিযান পরিচালনাকালে বেকারীর ভিতরের পরিবেশ নোংরা, থাকার কারনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন র‌্যাবের (এ এস পি) মুকুল চাকমা।

  • প্রধানমন্ত্রী দেশের সম্মান-মর্যদা আজ উন্নত বিশ্বের দাঁড় প্রান্তে নিয়ে যাচ্ছে : মেয়র সাদিক আব্দুল্লাহ

    প্রধানমন্ত্রী দেশের সম্মান-মর্যদা আজ উন্নত বিশ্বের দাঁড় প্রান্তে নিয়ে যাচ্ছে : মেয়র সাদিক আব্দুল্লাহ

    বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী আজ আমাদের দেশের সম্মান-মর্যাদা উন্নত বিশ্বের দাঁড় প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তার বাবার আদর্শ ধারন করে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার কারনেই তিনি বাংলাদেশকে উন্নতস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাই তিনি সকল নাগরীকরা কর ফাকি না দিয়ে সততার সাথে সকলকে দেশের উন্নয়নের পাশে থাকার জন্য রাজস্ব কর দেয়ার আহবান জানান।

    মেয়র বলেন, পৃথিবীতে যতো দেশে আজ উন্নত হয়েছে, তাদের দেশের মানুষ কর ঠিকভাবে পরিশোধ করেছেন। কেউ স্ব ইচ্ছায় করুক আর সম্পদ ঠিক রাখতে আইনের প্রতি শ্রদ্ধা রেখে করুক, এই করের টাকায় দেশের উন্নয়ন হয় এটা পরীক্ষীত। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে আত্মনির্ভরশীল হয়ে আজ আমরা বিশ্বে মাথা উচু করে দাঁড়াতে পারছি।

    বরিশাল কর অঞ্চলের আয়োজনে (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর বরিশাল ক্লাবে আয়কর মেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

    মেয়র সাদিক বলেন, আমরা যে যার নিজ নিজ জায়গা থেকে যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করি, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয়ের যে চিন্তাভাবনা, পরিকল্পনা ও প্রচেষ্টা তা সফল হবে।

    বরিশাল অঞ্চল কর প্রধান কর কমিশনার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান-বিপিএম (বার), বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু।

    বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে রয়েছি, আমরা উন্নত বাংলাদেশ চাই। আগে আমাদের অভ্যন্তরীন সম্পদ আহোরণ হতো না, ফলে বিশ্বব্যাংকসহ বিভিন্ন সংস্থার ওপর নির্ভরশীল থাকতে হতো। কিন্তু সরকার অভ্যন্তরীন সম্পদ আহোনের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এখন আমরাও আত্মনির্ভরশীল হয়ে বাহিরের সাহায্যর দিকে তাকাতে হয় না।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাসার আকন।

    এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান, উপ-কর কমিশনার আবুল কালাম আজাদ, উপ-কর কমিশনার আনন্দ কুমার সাহা, সহকারী কর কমিশনার এস এম গাউস ই নাজ, মোঃ মনজুর রহমান প্রমুখ।

    বিভাগীয় পর্যায়ের এ মেলা আজ ১৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বরিশাল ক্লাবে বিভাগীয় পর্যায়ের এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় কর প্রদানকারীদের সুবিধার্তে সোনালী, বেসিক ও জনতা ব্যাংক সহ ১৭ টি বুথের ব্যবস্থা রাখা হয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোন ধরনের সেবা পাবেন।

    এরপূর্বে প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্ল­াহ বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে আয়কর মেলার ২০১৯ শুভ উদ্ধোধন করেন।

  • ডোবা থেকে নবজাতকের মরদেহ টেনে তুললো কুকুর

    ডোবা থেকে নবজাতকের মরদেহ টেনে তুললো কুকুর

    স্টাফ রিপোর্টার//স্বর্না বিশ্বাস:

    বরিশাল নগরের চরের বাড়ি এলাকার​ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারের ১০ নম্বর বিল্ডিং সংলগ্ন ডোবা থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মোল্লা স্থানীয়দের বরাত দিয়ে জানান, একটি কুকুর কচুরিপানা ভর্তি ওই ডোবা থেকে এক নবজাতকের মরদেহ টেনে তুলে আনে। বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক গত পাঁচ থেকে সাত দিন আগে নবজাতকটিকে কাঁথায় পেঁচিয়ে ডোবায় ফেলা হতে পারে। যে কারণে মরদেহ অর্ধগলিত হয়ে গেছে। নবজাতকটিকে কে বা কারা এবং কেন ফেলেছে সে বিষয়টি এখনো জানা যায়নি। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই কুদ্দুস।

  • যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দেন ওসি

    যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দেন ওসি

    শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার খেজুরতলা নামক স্থানে মঙ্গলবার ৩০ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থালের অনেকেই তাদের উদ্ধারে পানিতে নেমে পড়েন। এরইমধ্যে খবর দেওয়া হয় পুলিশকে। তার একটু পরেই ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনাস্থালে এসেই যাত্রীদের বাঁচাতে পানিতে ঝাঁপ দেন।

    এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকে নিজের টাইমলাইনে ছবিটি শেয়ার দিয়ে প্রশংসামূলক বাক্য লিখছেন। পানিতে নেমে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া বাসের যাত্রীদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর জীবনের ঝুঁকি নিয়ে অন্তত ১০ থেকে ১৫ জনকে পানির নিচ থেকে উদ্ধার করায় জনগণের বন্ধু বলে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই।

    ফেসবুকে অনেকেই এ কাজের জন্য তার পদোন্নতি ও পুলিশের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করার দাবি করছেন।

    স্থানীয়রা জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ওসি মেহেদী হাসান যেভাবে ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার করেন তা অবিশ্বাস্য। জীবনের ঝুঁকি নিয়ে ময়লা পানিতে নামেন। এ বীরত্বের জন্য উপস্থিত হাজারো মানুষ তাকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

    ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, যারা দুর্ঘটানাকবলিত হয়েছে তারাতো মানুষ। মানুষতো মানুষের জন্য। সেই চিন্তা করেই ঝাঁপিয়ে পড়ি যাত্রীদের বাঁচাতে। এটাতো আমার কর্তব্য ছিল।

    এ ব্যাপারে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. মোহাইমিনুল ইসলাম বলেন, যাত্রীদের জীবন বাঁচাতে আমাদের মেহেদী হাসান জীবনের ঝুঁকি নিয়ে যা করেছেন তা পুলিশ বিভাগের জন্য সত্যিই প্রশংসনীয়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি খাদে পড়ে যাওয়ার খবর পেছে ছুটে আসেন ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। জীবনের ঝুঁকি নিয়ে ময়লা খাদের পানিতে লাফিয়ে পড়েন। তার লাফিয়ে পড়া দেখে স্থানীয় লোকজনও লাফিয়ে পড়েন। গাড়ির জানালার গ্লাসগুলো ভেঙে দেন। যাতে সহজে গাড়ির ভেতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসতে পারেন। গাড়ির ভেতর আটকা পড়া ছয় নারীসহ ১০ থেকে ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন ওসি নিজেই। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। সংবাদ পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    এ সময় কামরুজ্জামান মাহমুদ মুন্সী (৪৫) ও ইয়াকুব পাইককে (৮০) উদ্ধার করা গেলেও বাঁচানো যায়নি। এ দুর্ঘটনায় আহত হন ছয় নারীসহ অন্তত ২৫ জন যাত্রী।

  • সবার আন্তরিক অংশগ্রহণে নিরাপদ বরিশাল গড়বো

    সবার আন্তরিক অংশগ্রহণে নিরাপদ বরিশাল গড়বো

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, এ সমাজের কোথাও দুষ্টের পালন, শিষ্টের দমন চলবে না। কোথায় কী হচ্ছে তা আমাকে অবগত করার জন্য ‘ওপেন হাউজ ডে’সহ বিভিন্ন মাধ্যম রেখেছি। যতো বেশি তথ্য পাবো ততো বেশি ন্যায়বিচার নিশ্চিত করতে পারবো। একই সঙ্গে সবার আন্তরিক অংশগ্রহণে একটি নিরাপদ বরিশাল গড়ে তুলতে সক্ষম হবো।

    এসময় তিনি আরও বলেন, মামলা করতে এসে থানায় হয়রানির শিকার হয়েছেন, এমন ভুক্তভোগীদের কথা অগ্রাধিকার ভিত্তিতে শুনতে চাই। কারণ  থানায় হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই।

  • আমরা ফ্রন্ট লাইনে থেকে অপরাধ দমন করে থাকি : বিএমপি কমিশনার

    আমরা ফ্রন্ট লাইনে থেকে অপরাধ দমন করে থাকি : বিএমপি কমিশনার

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, আমরা ফ্রন্ট লাইনে থেকে অপরাধ দমন করে থাকি। আমাদের হতে হবে অপরাধ মুক্ত। জনগণের কাছে আস্থার সংকট তৈরী হয় এমন কোন কাজ করা যাবে না।

    মঙ্গলবার (১২ নভেম্বর) বরিশাল পুলিশ লাইন্স অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।সভাপতি মহোদয় আরও বলেন,”নিজে যদি আইন না মানি অন্যকে কিভাবে মানাবো, নিজেকে পূর্ণাঙ্গভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল জনগণের সেবা দিতে হবে। কোন নৈতিক স্খলন বরদাস্ত করা হবে না।”

  • রেলের পুরনো আইনে জীবনের দাম ১০ হাজার টাকা!

    রেলের পুরনো আইনে জীবনের দাম ১০ হাজার টাকা!

    অনলাইন ডেস্ক ::

    ব্রাহ্মণবাড়িয়ায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রেন দুর্ঘটনায় প্রান হারানো মানুষজন কত টাকা ক্ষতিপূরণ পায় তা অনেকের অজানা। ৭৬ বছর আগের আইনে ট্রেন দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু হলে বা কেউ আহত হলে যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে। তবে ওই ক্ষতিপূরণের পরিমাণ মাত্র ১০ হাজার টাকা। বাংলাদেশ রেলওয়ে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছে।

    ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৮২ ধারা ১৯৪৩ সালে সংশোধন করা হয়েছিল। তাতে বলা হয়, রেল কর্তৃপক্ষের কারণে ট্রেন দুর্ঘটনায় কোনো যাত্রীর মৃত্যু বা আহত হলে বা যাত্রীর কর্মক্ষমতা নষ্ট হলে ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি যাত্রীর সঙ্গে থাকা ব্যক্তি ও মালপত্রের জন্যও ক্ষতিপূরণ দিতে হবে। আইনে সর্বোচ্চ ক্ষতিপূরণ ১০ হাজার টাকা নির্ধারণ করা আছে।

    ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি ঘটলে রেলওয়ে নতুন প্রস্তাবে ক্ষতিপূরণ বাবদ সাড়ে তিন লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেছে। আহতদের ক্ষেত্রে অবস্থাভেদে সর্বনিম্ন ২০ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রস্তাব করা হয়। তবে তার কোনো অগ্রগতি হয়নি বলে বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘আমরা রেলের সেই বিধান অনুসরণ না করে সেই বিধানে যা আছে তার থেকে বেশি অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি। রেলমন্ত্রী কসবায় এ জন্য ঘোষণাও দিয়েছেন।’

  • ধাপে ধাপে জরিমানা নেবে ট্রাফিক পুলিশ

    ধাপে ধাপে জরিমানা নেবে ট্রাফিক পুলিশ

    সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রাফিক আইন অমান্যে নতুন ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’তে মামলা দেবে পুলিশ। ইতোমধ্যে মামলা দেয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ দেয়া হয়েছে সার্জেন্ট ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের।

    ট্রাফিক বিভাগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বর্তমানে ট্রাফিক সার্জেন্টরা সব ধরনের মামলা দেয়ার কার্যক্রম বন্ধ রেখেছেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহে নতুন আইনের মাধ্যমে মামলা দেয়া হবে। তবে এখন কাগজে লিখে মামলা দেয়া হবে। ইতোমধ্যে কাগজে মামলা দেয়ার ফরম তৈরি করেছে ট্রাফিক বিভাগ।

    নতুন এই ফরমে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, অভিযুক্তের নাম, স্থায়ী ঠিকানা এবং মোবাইল নম্বর থাকবে। এছাড়া অপরাধ সংগঠনের সাক্ষীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর থাকবে।

    এই ফরমে ৯ ধরনের অপরাধের জরিমানার পরিমাণ (সাময়িকভাবে) উল্লেখ করা হয়েছে। ফরমে আইনের ধারা ৬৬ অমান্য করলে প্রথমবার পাঁচ হাজার এবং দ্বিতীয়বার ১০ হাজার টাকা জরিমানা দেয়ার ঘর রাখা হয়েছে। এই ধারাটি ড্রাইভিং লাইন্সেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার, ভিন্ন শ্রেণির লাইসেন্স ও ‘পেশাদার’ লাইসেন্স না নিয়ে গণপরিবহন চালালে প্রয়োগ হবে। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ২৫ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড।

    Road-1

    ফরমে আইনের ধারা ৭২ ও ৭৫ অমান্য করলে প্রথমবার ১০ হাজার ও দ্বিতীয়বার ২০ হাজার টাকা জরিমানা করার কথা উল্লেখ রয়েছে। ৭২ ধারায় রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে সর্বোচ্চ ২৫ হাজার ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

    ৭৫ ধারায় ফিটনেস না থাকা ও মেয়াদোত্তীর্ণ থাকাকে অপরাধ বলে গণ্য করা হয়েছে। এ ধারায়ও সর্বোচ্চ ২৫ হাজার ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

    ৮৪ ধারায় মোটরযানের কারিগরি ত্রুটি থাকলে প্রথমবার ১৫ এবং দ্বিতীয়বার ৩০ হাজার টাকা জরিমানা নেবে পুলিশ। এই ধারায় সর্বোচ্চ শাস্তি ৩০ হাজার টাকা জরিমানা ও তিন বছরের কারাদণ্ড।

    গাড়িতে ধারণক্ষমতার অতিরিক্ত লোড নিলে ৮৬ ধারায় সর্বোচ্চ এক লাখ টাকা, এক বছরের জেল ও দুই পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। তবে প্রাথমিকভাবে প্রথমবার এই অপরাধে ডিএমপি ১০ হাজার ও দ্বিতীয়বারের জন্য ২০ হাজার টাকা আদায় করবে।

    ৮৭ ধারায় বেপরোয়া গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ডের বিধান উল্লেখ থাকলেও এই অপরাধে ডিএমপি ২৫০০ এবং দ্বিতীয়বারের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করবে।

    ৮৯ ধারায় ঝুঁকিপূর্ণ যান চালিয়ে পরিবেশ দূষিত করলে প্রথমবার ছোট গাড়ি ২৫০০ এবং বড় গাড়ির জন্য পাঁচ হাজার টাকা আদায় করা হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে ছোটগাড়িকে পাঁচ হাজার ও বড় গাড়িকে ১০ হাজার টাকা গুনতে হবে।

    Road-1

    ৯২ ধারায় নেশাজাতীয় দ্রব্য পান করে ছোট গাড়ি চালালে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার দুই হাজার টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধে বড় গাড়ির চালককে যথাক্রমে তিন হাজার ও ছয় হাজার টাকা জরিমানা দিতে হবে।

    ৯৫ ধারায় সড়ক দুর্ঘটনা ঘটলে চালক বা কন্ডাক্টর যদি থাকে ও ফায়ার সার্ভিসকে খবর না দেয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা না করে, তাহলে প্রথমে তাকে পাঁচ হাজার ও দ্বিতীয়বার ১০ হাজার টাকা জরিমানা করা হবে। এছাড়া নির্ধারিত ফরমে অভিযুক্তের স্বাক্ষর নেয়া হবে। এবং প্রয়োজনে শুনানির জন্য ডিসি অফিসে হাজির হওয়ার তারিখ দেয়া হবে।

    আইনে প্রথম দুবারের জরিমানা উল্লেখ করা থাকলেও তৃতীয়বারের কথা উল্লেখ নেই। সূত্র জানায়, তৃতীয়বার একই অপরাধ করলে নিজ নিজ বিভাগের ডিসি কার্যালয়ে শুনানি অনুষ্ঠানের পর তাকে মামলা, জরিমানা কিংবা সাজা দেয়া হতে পারে।

    নতুন ট্রাফিক আইন প্রয়োগের বিষয়ে ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় জাগো নিউজকে বলেন, নতুন আইন সম্পর্কে ডিএমপি থেকে যে ধরনের নির্দেশনা আসবে আমরা সেগুলো পালন করব। তিনি বলেন, আইনের প্রয়োগ সম্পর্কে ইতোমধ্যে যাত্রী ও চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য প্রতিদিন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এছাড়া সার্জেন্টসহ কর্মকর্তাদের আইন সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

    নতুন সড়ক আইন প্রয়োগের বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আগে ডিএমপিতে পজ মেশিনের মাধ্যমে মামলা দিতাম, তবে সফটওয়্যার আপডেটের কারণে মেশিনে মামলা দেয়া আপাতত বন্ধ আছে। আমরা আগের নিয়মে কাগজের কেস স্লিপ বই প্রিন্ট করেছি, সেটা দিয়ে আপাতত মামলা দেয়া হবে।’

  • ৯৯৯-এ কল ॥ পুলিশ-কোস্টগার্ডের অভিযানে ৩০ জীবনরক্ষা

    ৯৯৯-এ কল ॥ পুলিশ-কোস্টগার্ডের অভিযানে ৩০ জীবনরক্ষা

    ১০ নবেম্বর রবিবার, ঘড়ির কাঁটায় তখন বেলা ২টা ৫৮ মিনিট। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলেন রমজান নামে এক ব্যক্তি। ভয়ার্ত কণ্ঠে তিনি জানালেন, বরিশালের হিজলা থানার মিয়ারচরের কাছে মেঘনার শাখা নদীতে খননকাজে ব্যবহৃত একটি ড্রেজারের ছয়টি পল্টুন নোঙর করা ছিল। ঘূর্ণিঝড়ে সৃষ্ট ঢেউয়ের তোড়ে একটি পল্টুন নোঙর ছিঁড়ে ২৫-৩০ শ্রমিকসহ নদীতে ভেসে যায়। প্রবল ঘূর্ণি বাতাসের সঙ্গে প্রচণ্ড ঢেউয়ে শ্রমিকসহ পল্টুনটি দিগ্বিদিক ভাসতে থাকে।

    রমজান বিপদগ্রস্ত শ্রমিকদের উদ্ধারের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান ৯৯৯-এ। তৎক্ষণাৎ জরুরি সেবার কন্ট্রোল রুম থেকে রমজানকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। একইসঙ্গে ৯৯৯-এর পক্ষ থেকে বিষয়টি বরিশাল পুলিশ কন্ট্রোল রুম, নৌ-পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয় এবং উদ্ধার তৎপরতা চালানোর অনুরোধ করা হয়।

    এ খবর পেয়েই দুর্যোগপূর্ণ বৈরী আবহাওয়া উপেক্ষা করে হিজলা থানা পুলিশের একটি দল ও নৌ-পুলিশের একটি দল যৌথভাবে বড় ইঞ্জিনচালিত নৌযানযোগে শ্রমিকদের উদ্ধার করতে রওনা দেয়। কোস্টগার্ডের একটি দলও শ্রমিকদের উদ্ধারে রওনা দেয়।

    উত্তাল নদীর বুকে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী অভিযানের পর পুলিশের উদ্ধারকারী যৌথদল দুর্ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান পল্টুন থেকে ১৮ শ্রমিককে উদ্ধার করে। এরপর কোস্টগার্ড সেখানে পৌঁছে আরও ১২ শ্রমিককে উদ্ধার করে। রক্ষা পায় ৩০ শ্রমিকের জীবন।

    এই সফল উদ্ধার অভিযানের বিষয়টি সোমবার (১০ নবেম্বর) পুলিশ সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।