Category: প্রশাসন

  • ঘূর্ণিঝড় বুলবুল: প্রস্তুত বাংলাদেশ সশস্ত্র বাহিনী

    ঘূর্ণিঝড় বুলবুল: প্রস্তুত বাংলাদেশ সশস্ত্র বাহিনী

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী দুর্যোগ মোকাবিলায় আধুনিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর বিশেষ দল। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ও দুর্যোগ পরবর্তী সব প্রকার সহযোগিতা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী বাংলাদেশ সেনাবাহিনীর সব পদাতিক ডিভিশন। ইতোমধ্যে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন সম্পন্ন হয়েছে।

    আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, প্রবল বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যায় বাগেরহাটে আঘাত হানতে পারে। এ সময় কমপক্ষে ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে। সর্বোচ্চ গতিবেগ ১২০ কিলোমিটার বা তার বেশি থাকতে পারে।

    সন্ধ্যায় উপকূল অতিক্রম করা শুরু করলে ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে এটা উপকূল অতিক্রম করবে। এরপর এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে বরিশাল, ঢাকা, কুমিল্লা অঞ্চল দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিকে সুন্দরবনের দুবলার চর এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের অগ্রবর্তী অংশ আঘাত হানতে শুরু করেছে।

    জানা গেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর দুপুরে সিডর এভাবেই প্রথমে আঘাত হানে এবং বিকাল থেকে তা প্রায় ২০০ কিলোমিটার গতিবেগে দুবলার চরের জেলে পল্লী গুলো তছনছ করে দেয়। সিডরের মতই বুলবুলের গতি প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে।

  • বুলবুল মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনীর ১০ যুদ্ধজাহাজ

    বুলবুল মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনীর ১০ যুদ্ধজাহাজ

    প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম, সেন্টমার্টিন ও খুলনাসহ উপকূলীয় এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর ১০টি যুদ্ধজাহাজ ও নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রয়েছে।

    শনিবার সন্ধ্যায় নৌবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, সাতক্ষীরায় ৫টি, চট্টগ্রামে ৩টি ও সেন্টমার্টিনে ২টি যুদ্ধজাহাজসহ নৌ কন্টিনজেন্ট ও মেডিকেল টিম মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

    খুলনা অঞ্চলের সমুদ্র উপকূলীয় এলাকায় উদ্ধার ও ত্রাণতৎপরতা পরিচালনায় বানৌজা কর্ণফুলী, তিস্তা, পদ্মা, এলসিভিপি ০১২ ও এলসিভিপি ০১৩ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ৪টি নৌ কন্টিনজেন্ট যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

    এছাড়া চট্টগ্রামে তিনটি জাহাজ বানৌজা শাহজালাল, শাহ পরান ও অতন্দ্র দ্রুততম সময়ে জরুরি পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে গমনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বানৌজা সমুদ্র জয় ও সমুদ্র অভিযান জরুরি ত্রাণসামগ্রী নিয়ে সেন্টমার্টিনে অবস্থান করছে।

    তাছাড়া নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ঘূর্ণিঝড়ের কারণে সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের নিরাপদ আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে।

    এছাড়া দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তার জন্য ৫টি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা, জীবন রক্ষাকারী ওষুধ ও খাবার স্যালাইন বিতরণের কাজে নিয়োজিত থাকবেন। পাশাপাশি ৪টি নৌ কন্টিনজেন্ট যে কোন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

    ইতোমধ্যে সেন্টমার্টিন্সে নৌবাহিনীর ২টি যুদ্ধজাহাজ সমুদ্র জয় ও সমুদ্র অভিযান ২ টন চিড়া, ১ টন মুড়ি, ২ টন চাল, দেড় টন গুড়, ৫০০ কেজি ডাল, ৭০০ কেজি চিনি, ৫০০ প্যাকেট মোমবাতি, ২৫০ ডজন দিয়াশলাই নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য প্রস্তুত রয়েছে।

    পাশাপাশি সেন্টমার্টিন্সের ফরওয়ার্ড বেইসের নৌ সদস্যরা জরুরি উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। তাছাড়া চট্টগ্রাম ও ঢাকায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধজাহাজ ও নৌ কন্টিনজেন্ট অনুরূপ ত্রাণ ও চিকিৎসা সহায়তা নিয়ে প্রস্তুত রয়েছে।

    এর আগে শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় দিকে ২৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ‘প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোংলা সমুদ্র বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে। পূর্ববর্তী ৯ ঘণ্টায় এই প্রবল শক্তির ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়েছে ১০০ কিলোমিটার।’

    ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে ঝড়ো হাওয়ার আকারে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

    ‘বুলবুল’-এর অগ্রবর্তী অংশের প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় শনিবার (৯ নভেম্বর) ভোর থেকে দমকা/ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এছাড়া এটি আরও ঘণীভূত হয়ে উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে।

  • ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসনের কন্ট্রোল সেল

    ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসনের কন্ট্রোল সেল

    গভীর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বুলবুল’ গতি বাড়িয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় বরিশালে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। 

    ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় জরুরি ভিত্তিতে যোগাযোগের জন্য বরিশাল জেলা প্রশাসনের কর্মকর্তা গণের মোবাইল নাম্বার সমূহ:

    ১মেহেন্দীগঞ্জ উপজেলা- জনাব শহীদুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার)- ০১৭১৬৭৫২৩৯২

    ২. গৌরনদী উপজেলা- জনাব ইসরাত জাহান, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭১৫৮৮২১৬৫

    ৩. আগৈলঝাড়া উপজেলা- জনাব বিপুল চন্দ্র দাস, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৪৯

    ৪. বাবুগঞ্জ উপজেলা- জনাব সুজিত হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৪১

    ৫. বাকেরগঞ্জ উপজেলা- জনাব মাধবী রায়, উপজেলা নির্বাহী অফিসার- ০১৩১৫৪৫৮২৮৩

    ৬. বানারীপাড়া উপজেলা- জনাব শেখ আবদুল্লাহ সাদীদ,উপজেলা নির্বাহী অফিসার- ০১৭৯৫৪৫৪৩৫৩

    ৭. বরিশাল সদর উপজেলা- মো: মোশারেফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৩১

    ৮. হিজলা উপজেলা- মো: আমীনুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৪০৬৫৩৭

    ৯. মুলাদি উপজেলা- জনাব জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭৯৯০০৮০৩

    ১০. উজিরপুর উপজেলা- মাসুমা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার- ০১৭০৫৯৯৯০৩৪

    ১১. বরিশাল জেলা- জনাব মো: আবদুল লতিফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা- ০১৭৪১১৯৬৯৩৯.

    ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনার উপকূল দিয়ে আজ শনিবার সন্ধ্যায় এটি অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এতে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ উপকূলবর্তী কয়েকটি জেলায় ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরের ৬ নম্বর সতর্কতা সংকেত নামিয়ে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

    ১০ নম্বর মহাবিপদ সংকেত’র জেলাগুলো হলো, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা। এসব এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

  • লোকজন আশ্রয়কেন্দ্রে না যেতে চাইলে জোর করে নেওয়ার নির্দেশ

    লোকজন আশ্রয়কেন্দ্রে না যেতে চাইলে জোর করে নেওয়ার নির্দেশ

    আজ শনিবার বেলা দুইটার মধ্যে যেসব লোকজন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্বেচ্ছায় যাননি তাঁদের জোর করে নেয়ার নির্দেশ দিয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় এক জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন। সন্ধ্যায় উপকূলীয় এলাকায় আঘাত হানা শুরু করবে ঘূর্ণিঝড় বুলবুল। ব্যাপক প্রচার চালানোর পরও ঝুঁকিপূর্ণ এলাকার অনেকের মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে অনীহা দেখা যাওয়ায় এ নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।

    ‌আজ দুপুর ১২টায় ব‌রিশাল সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল বিভাগীয় দুর্যোগ বিষয়ক জরুরি সভায় এই নির্দেশ দিয়ে বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, মানু‌ষের জীবন রক্ষার জন্যই তাঁদের জোর করে নেয়ার কথা বলা হ‌চ্ছে। কারণ উপকূলীয় বেশ কিছু এলাকার মানুষ তাঁদের মালপত্র ছে‌ড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার ক্ষে‌ত্রে অনীহা প্রকাশ করে।

    তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা ব‌লে‌ছি, তাঁরা জনগণের মালামাল হেফাজতে সর্বোচ্চ সচেষ্ট থাক‌বেন। আর উপকূলীয় এলাকা বি‌শেষ ক‌রে যেসব এলাকায় বাঁধ নেই, জলোচ্ছ্বাসের আশঙ্কা র‌য়ে‌ছে, সেখা‌নে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহ স্বেচ্ছাসেবক সংগঠনগুলো সচেতনতামূলক কাজ কর‌ছে। তারা ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয়ার কাজ কর‌ছে। আমরা চাই সবাই নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাক।’

    বিভাগীয় কমিশনার আরও বলেন, ব‌রিশা‌ল বিভা‌গে দুই হাজার ১১৪টি আশ্রয়কেন্দ্র র‌য়ে‌ছে। সেখানে ১৭ লাখ ৮৩ হাজার মানুষ আশ্রয় নি‌তে পার‌বে। এ ছাড়া গৃহপালিত প্রাণীদের জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হ‌চ্ছে। দুর্যোগ পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য বিভাগের ছয় জেলায় ৩১৭টি চিকিৎসক দল গঠন করা হ‌য়ে‌ছে। বিভাগের সব জেলার সংশ্লিষ্ট সব দপ্তরগুলোকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হ‌য়ে‌ছে।

    সভায় উপ‌স্থিত ছি‌লেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল নগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা।

  • বরিশালে শিক্ষার মানোন্নয়নে বিভাগীয় কর্মশালা ও শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা

    বরিশালে শিক্ষার মানোন্নয়নে বিভাগীয় কর্মশালা ও শিক্ষক-শিক্ষার্থী সংবর্ধনা

    বরিশাল বিভাগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় আনন্দ স্কুলের কৃতি শিক্ষক এবং ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের ওই সংবর্ধনা দেওয়া হয়।

    রস্ক ফেইজ-২ প্রকল্পের পরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, রস্ক ফেইজ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন ও প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস.এম ফারুক।

    বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত শিক্ষা কর্মকর্তা ছাড়াও ট্রেনিং কো-অর্ডিনেটর এবং আনন্দ স্কুলের সংবর্ধিত শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। ওই সংবর্ধনা অনুষ্ঠানে বরিশাল বিভাগের বরিশাল, ভোলা ও পিরোজপুর জেলার ৬৭টি আনন্দ স্কুলের কৃতি শিক্ষক এবং ২০১৮ সালের জিপিএ-৫ প্রাপ্ত ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে রাজসিক সংবর্ধনা শেষে মেডেল ও শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে সেখানে আনন্দ স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

  • ঘূর্ণিঝড় ‌‌‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত বরিশাল

    ঘূর্ণিঝড় ‌‌‘বুলবুল’ মোকাবিলায় প্রস্তুত বরিশাল

    ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরিশালে নানা প্রস্তুতি গ্রহণ করেছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)। শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে জরুরি সভার আহ্বান করা হয়েছে।

    সিপিপির বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, এরইমধ্যে বরিশাল জোনে ৬ হাজার ১৫০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় বিষয়ে জনসাধারণকে অবগত করার জন্য সংশ্লিষ্ট স্থানসমূহে পতাকা টানানো হয়েছে।

    জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় পরবর্তী করণীয় নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    জনসাধারণকে ঘূর্ণিঝড়ের বিষয়ে খবরাখবর রেখে, সে ব্যাপারে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

    দেশের উপকূলীয় এলাকার ১৩টি জেলার ৪১টি উপজেলায় সিপিপির মোট স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৫ হাজার ৫১৫ জন। এরমধ্যে পুরুষ ৩৭ হাজার ১০ জন ও নারী ১৮ হাজার ৫০৫ জন। মোট ৩৫৫টি ইউনিয়নে সিপিপির ৩ হাজার ৭০১টি ইউনিট রয়েছে।

    এদিকে, সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) থেকে তাপমাত্রাও কিছুটা কম রয়েছে।

  • বরিশাল আপত্তিকর অবস্থায় নারী ও মাদকসহ দুই যুবলীগ ধরা

    বরিশাল আপত্তিকর অবস্থায় নারী ও মাদকসহ দুই যুবলীগ ধরা

    বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের একটি বাড়িতে অসামাজিক কার্যকলাপ ও মাদক সেবনকালে আটক যুবলীগ নেতা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    শুক্রবার বিকেলে উজিরপুর থানা পুলিশ তাদের বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সকালে উজিরপুর থানা পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

    মামলার আসামিরা হলেন, উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মাইশা আক্তার মুন্নী নামে এক নারী।

    স্থানীয়রা জানান, গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে প্রায় দিন রাতেই মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপ চলতো। সেখানে যাওয়া-আসা করতো উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেডএ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যক্তা মাইশা আক্তার মুন্নী।
    এছাড়া ওই বাড়িতে মাদকের আসরে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি উপস্থিত থাকতো। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ ছিল দীর্ঘদিনের। তবে তাদের ভয় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন ফোন দিয়ে বিষয়টি থানায় জানায়।
    উজিরপুর থানা পুলিশের ওসি শিশির কুমার পাল জানান, রৈভদ্রাদী গ্রামের একটি বাড়িতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। সকালে এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
  • বরিশালে প্রবাসীর স্ত্রীর সাথে যুবদল নেতা মারুফ ধরা

    বরিশালে প্রবাসীর স্ত্রীর সাথে যুবদল নেতা মারুফ ধরা

    বরিশাল নগরীতে নারীসহ আপত্তিক অবস্থায় ধরা পড়েছেন এক ইউনিয়ন যুবদল নেতা। বুধবার রাতে শহরের জর্ডান রোডে একটি বাসা থেকে মারুফ আহম্মেদ নান্না নামের এই নেতাকে আটক করে কোতয়ালি পুলিশের একটি টিম। তিনি বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি বলে নিশ্চিত হওয়া গেছে।

    স্থানীয় সূত্র জানায়- জর্ডন রোডের বাসিন্দা প্রবাসী ‘শাহীন-শামিম ভিলা’ মালিকের স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় যুবদল মারুফ আহম্মেদ নান্না স্থানীরা হাতেনাতে আটক করে। এবং পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন গিয়ে উভয়কে নিয়ে আসে।

    বরিশাল কোতয়ালি মডেল থানার (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান, যুবদল নেতাকে আপাতত ৫৪ ধরায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে কোন অভিযোগ পেলে সেই ঘটনায় তাকে অভিযুক্ত করা হবে।’

  • বরিশালে বিদেশী পিস্তলসহ বিকাশ প্রতারক আটক

    বরিশালে বিদেশী পিস্তলসহ বিকাশ প্রতারক আটক

    বরিশাল মেট্রো এলাকার কর্ণকাঠিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল ও মাদকসহ একজনকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যারা।

    বুধবার বেলা ১২টায় বরিশালটাইমসকে নিশ্চিত করেছে র‌্যাব-৮।

    আককৃতের নাম জুবায়ের হোসেন সুমন(৪১)। তিনি বরিশাল নগরীর রুপাতলীর মৃত এমএ মান্নান খানের ছেলে।

    র‌্যাব-৮ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে বরিশাল ভোলা রোড এর কর্ণকাঠির বোর্ড স্কুলের সামনে অভিযান চালায়। এসময় সুমনকে আটক করা হয়। গ্রেপ্তারকালে সুমনের ব্যাগে তল্লাশি চালিয়ে এক বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ধারালো ছোরা ও ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

    র‌্যাব আরো জানায়, সুমন একজন অস্ত্রধারী মাদকসেবী, বিক্রেতা ও প্রতারক। তিনি ২০১৭ সাল থেকে সে টিউবওয়েল স্থাপনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আঞ্চলিক ডিজিটাল তথ্য কেন্দ্র হতে বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও মেম্বারের তথ্য সংগ্রহ করে টিউবওয়েল স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা বিকাশের মাধ্যমে আত্নসাৎ করেন।

    তিনি নিজের বিকাশ নম্বর ব্যবহার না করে টাকা গ্রহণের সময় কোন এজেন্টের নিকট গিয়ে তাকে অতিরিক্ত টাকা দিয়ে টাকা ক্যাশ আউট করতেন। নিজের নেশার চাহিদা মেটানোর জন্য প্রতারণার আশ্রয় নিতেন। তিনি কক্সবাজার, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর অঙ্কের টাকা প্রতারণার মাধ্যমে আত্নসাৎ করেছেন। এছাড়াও তিনি অস্ত্র ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করেন বলেও স্বীকার করেছেন।

  • পুলিশকে জরিমানা আদায়ের সুযোগ দেবেন না : এসপি ফাতিহা

    পুলিশকে জরিমানা আদায়ের সুযোগ দেবেন না : এসপি ফাতিহা

    নতুন সড়ক পরিবহন আইন নিয়ে ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেছেন, আপনারা কেউ জরিমানা দেবেন না, পুলিশকে জরিমানা আদায়ের সুযোগ দেবেন না। পুলিশও মামলা করে জনগণকে ভোগান্তিতে ফেলতে চায় না।

    শনিবার বেলা ১১টার দিকে ঝালকাঠি শহরের প্রবেশদ্বার কৃষ্ণকাঠি বিশ্বরোড মোড়ে নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    পুলিশ সুপার বলেন, সচেতন করতেই আইন কঠোর করা হয়, কাউকে বিপদে ফেলতে না। যে দেশের আইন যত কঠোর এবং যে আইনের শাস্তি যত গুরুতর সে অপরাধও অনেক কম।

    এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন আইনের গতিতেই চলবে, আমরা আইন রক্ষা করবো।

    অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, আন্তজেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, পুলিশ ইন্সপেক্টর আবু তাহের মিয়া, মুরাদ আলী, মামুন হোসেন, হাবিবুর রহমান, আদেল আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন চালকদের কাগজপত্র যাচাই করেন এবং বর্তমান আইন মেনে চলতে সচেতন হওয়ার আহ্বান জানান।