Category: প্রশাসন

  • ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত

    ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত

    আরিফুর রহমান আরিফ :

    পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে নিয়ে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ঝালকাঠি পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য, শিল্পমন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল শিল্প ও খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু ।

    ক্যামেরায়: আরিফুর রহমান আরিফ 

     

    প্রধান আলোচক ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম-বার,পিপিএম) আইনজীবী সমিতির সভাপতি পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান রসূল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার শাহ- আলম , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলি তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান। এসময় আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • গৌরনদীতে র‌্যাবের অভিযানে ২টি অস্ত্র ও মাদকসহ ১২ মামলার আসামি গ্রেফতার

    গৌরনদীতে র‌্যাবের অভিযানে ২টি অস্ত্র ও মাদকসহ ১২ মামলার আসামি গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক:

    ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলার পশ্চিম বয়সা এলাকা থে‌কে অস্ত্র ও মাদক সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

    বৃহস্প‌তিবার রাতে ওই উপজেলার পশ্চিম বয়সা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে তারা। আটককৃতের নাম বেলায়েত মাতুব্বর ওরফে বিল্লাল (২৯)। সে ওই এলাকার মো. জালাল মাতুব্বরের ছেলে।
    শুক্রবার র‌্যাব-৮ কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে বেলায়েতের বাড়ি অভিযান চালায় র‌্যাবের বিশেষ দল। এ সময় সে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করে তারা। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাসা থেকে বিদেশে তৈরী একটি পিস্তল, ১টি ওয়ানশুটার গান, ১২ রাউন্ড গুলি, ১টি ধারালো অস্ত্র এবং ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার র‌্যাব।

    বেলায়েত দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক বেচাকেনা করে আসছিলো। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

    জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে গৌরনদী থানায় সোপর্দ করে র‌্যাবের এক কর্মকর্তা বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • ভোলায় বাস ও ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ

    ভোলায় বাস ও ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ

    ভোলা প্রতিনিধি // মো: নিশাত::

    ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সাথে সংর্ঘষ ও গুলিতে নিহত ৪ জনের জন্য সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ডাকা দোয়া মুনাজতকে কেন্দ্র করে ভোলার অভ্যান্তরিন সকল রুটের যাত্রীবাহী বাস ও ভোলা-বরিশাল রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এদিকে ভোলা শহর থেকে পুলিশ একজনকে আটক করেছে।

    আজ শুক্রবার দুপুর ৩ টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও মনাজাতের আহবান করে ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ। কিন্তু তা গত রাতে স্থগিত করা হয়।

    সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যুগ্ন সচিব মাওলানা মিজানুর রহমান জানান, ইতিপূর্বে প্রশাসন মৌখিক ভাবে তাদের অনুমতি দিলেও বৃহস্পতিবার রাতে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। অনুমতি না পাওয়ায় তারা তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি চরমোনাই পীর পীর মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের সাথে আলোচনা করে তাদের দোয়ার কর্মসূচী স্থগিত করা হয়।

    এদিকে ওই কর্মসূচীকে কেন্দ্র করে ভোলা শহরের গুরুত্বপূর্ন স্থানে কঠোর নিরপাত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরে চলছে ৩ বাহিনীর যৌথ টহল। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি র্যাব পুলিশ বিজিবি মোতায়ন করা হয়।

    অন্যদিকে ভোলা-চরফ্যাসন সহ অভ্যান্তরিন সকল রুটে এবং ভোলা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে করে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়ে।

    ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, সকালে শহরের বাংলা স্কুল ব্রীজ এলাকা থেকে সন্দেহ ভাজন ১ জনকে আটক করা হয়েছে।

  • বরিশালে নবনিযুক্ত পিপি, স্পেশাল পিপি ও এপিপিদের দায়িত্ব গ্রহণ

    বরিশালে নবনিযুক্ত পিপি, স্পেশাল পিপি ও এপিপিদের দায়িত্ব গ্রহণ

    স্টাফ রিপোর্টার ::

    বরিশাল জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির, স্পেশাল পিপি,এ্যাডভোকেট লস্কর নুরুল হক, এ্যাডভোকেট মুনসুর আহম্মেদ ও এ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজসহ ৬ জন, অতিরিক্ত পিপি এ্যাডভোকেট মজিবুর রহমান ও এ্যাড দেলোয়ার হোসেন দিলুসহ ৪ জন, এবং এ. পি.পি এ্যাডভোকেট সামসুল আলম সেলিম ও সাইফুল ইসলাম গিয়াসসহ ১১৮ জন সরকারি আইনজীবী তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন।

    একই সাথে দায়িত্ব গ্রহন করেছেন পাবলিক প্রসিকিউটর (জি.পি) এ্যাডভোকেট ইসমাইল হোসেন নেবাগান, অতিরিক্ত জি.পি ৪ জন এবং এ.জি.পি পদে ২১ জন সরকারি আইনজীবী তাদের দায়িত্বভার গ্রহন করেছেন।

    বৃহস্পতিবার বরিশালের জেলা প্রশাসকের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা। দায়িত্ব গ্রহণের পূর্বে বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় তারা।

  • দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : ডিআইজি শফিকুল

    দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না : ডিআইজি শফিকুল

    ভোলা প্রতিনিধি//মো: নিশাত ::
    ভোলায় যে একটা থমথমে অবস্থা ছিলো সেটা কাটতে শুরু করেছে জানিয়ে বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেছেন, এখন সবকিছু স্বাভাবিক বলেই দেখা যাচ্ছে। যে সব জায়গায় সমস্যা ছিল, সে সব স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা সতর্কাবস্থানে রয়েছে।
    বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ভোলার বোরহানউদ্দিনে সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
    তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের শনাক্ত করা হচ্ছে। মিডিয়া ও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা বেশ কিছু ছবি ও ফুটেজ পেয়েছি, যেগুলোও পর্যবেক্ষণ করা হচ্ছে।
    তিনি বলেন, বোরহানউদ্দিনের পুরো ঘটনায় বেশ কয়েকটি মামলা হয়েছে। আমারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ মুহূর্তে আমরা নিশ্চিত করে কিছু বলছি না, তবে এটা দলীয় কোনো বিষয় নয়। কিন্তু কোনো একটা গ্রুপ চেয়েছিলো হয়তো, নতুবা শান্তিপূর্ণ সমাবেশে এরকম ঘটনা কেন।
    ডিআইজি আরও বলেন, আমরা বলতে চাই ধ্বংসাত্মক কার্যক্রমে যারা জড়িত তাদের শনাক্ত করা হচ্ছে, দ্রুত আইনের আওতায় আনা হবে। দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আর পুরো ঘটনা কেন, কীভাবে হয়েছিলো তা অবশ্যই বেরিয়ে আসবে।
    এ সময় ভোলার পুলিশ সুপার সরকার কায়সার উপস্থিত ছিলেন।
    এরআগে ডিআইজি বোরহানউদ্দিন থানায় কর্মকর্তাদেরর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন।
  • মেয়রের হাত ধরে বরিশাল প্রাচ্যের ভেনিস হিসেবে রুপ পাবে

    মেয়রের হাত ধরে বরিশাল প্রাচ্যের ভেনিস হিসেবে রুপ পাবে

    স্টাফ রিপোর্টার//রাতুল হোসেন রায়হান:

     দায়িত্ব গ্রহনের এক বছর পূর্তিতে সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
    বুধবার সন্ধ্যায় নগর ভবনে তাকে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান ফুলেল শুভেচ্ছা প্রদান এবং বর্ষপূর্তির একটি কেক উপহার দেন।

    এছাড়া র‌্যাব-৮ এর পক্ষ থেকে র‌্যাব কর্মকর্তা ক্যাপ্টেন খালেদ মাহমুদ, বরিশাল মহানগর আওয়ামী লীগ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান, মহানগর ছাত্রলীগসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্তাব্যক্তি ও ব্যক্তিগত পর্যায়ে মেয়রকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

    এর আগে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মেয়র সাদিক আবদুল্লাহর দায়িত্ব গ্রহনের ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে নগর ভবনে বিশেষ দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। মেয়র সকলের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে গত এক বছরে তাকে সার্বিক সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    মেয়র বলেন, সকলের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে চলার চেষ্ঠা করছি। প্রথম এক বছরে আমি বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের নীতি নৈতিকতার উন্নয়নে কাজ করেছি। আর এখন থেকে নগর উন্নয়নে মনোনিবেশ করবো। এক বছর নয় ৫ বছর পর জনগন মূল্যায়ন করবেন আমি তাঁদের জন্য কোন কাজ করতে পেরেছি কিনা।
    অনুষ্ঠানে দেয়া বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বরিশাল সিটি কর্পোরেশন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে থাকে। সার্ভিস ও সেবা এ দুটোতেই গত এক বছরে আমূল পরিবর্তন এসছে। এখন সিটি কর্পোরেশনে সেবা নিতে আসতে কেউ ভয় পাননা। নগরবাসী তাঁদের জীবন মান উন্নয়নে মেয়রকে কাজে লাগাচ্ছেন।

    মেয়রকে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসেবে আখ্যায়িত করে জেলা প্রশাসক বলেন, মেয়রের শরীরে বঙ্গবন্ধুর রক্তের মিল আছে। আজ মেয়রের কারনে বরিশাল নগরী একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী। মেয়র নিজে রাতে শহর ঘুরে বেড়ান। তাঁর কারনে সকলের মধ্য থেকে আজ ফাঁকির প্রবনতা কমে গেছে।

    জেলা প্রশাসক মেয়রের আগামী দিন গুলোর জন্য শুভ কামনা জানিয়ে বলেন, আগামীতে বরিশাল নিয়ে আপনার সকল পরিকল্পনা বাস্তবায়িত হোক।
    অনুষ্ঠানে বরিশালের পুলিশ সুপার সাইদুল ইসলাম তার বক্তব্যে বলেন, মেয়র তৃনমূল থেকে তাঁর কার্যক্রম শুরু করেছেন। সর্বত্রই তাঁর বিচরন। মেয়রকে তাঁর পরিকল্পনাগুলো বাস্তবায়নে আমাদের সকলকে সহায়তা করতে হবে। তাঁর পরিকল্পনা গুলো আমি দেখেছি। যা আমাকে সত্যিই অভিভূত করেছে।

    অনুষ্ঠানে উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভুইয়া বলেন, মেয়রের হাত ধরে বরিশাল সত্যিই প্রাচ্যের ভেনিস হিসেবে রুপ পাবে। মেয়র যা পারবেন অন্যরা তা পারবেন না। এক সময় অন্যরা বরিশালকে দেখতে আসবে।
    অনুষ্ঠানে মেয়র সাদিক আবদুল্লাহ ও তাঁর বর্তমান পরিষদের সাফল্য কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হয়।

    এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের স্মরন করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত কমিটির আহবায়ক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
    দোয়া মোনাজাত পরিচালনা করেন চকবাজার জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাও. নুরুর রহমান বেগ।

    এদিকে বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ নগরীর খামার বাড়ির প্রশিক্ষন হলে আয়োজিত ডিপ্লোমা কৃষিবিদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
    ডিকেআইবির বরিশাল জেলা সভাপতি আবুল বসার জোমাদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, অনেকে আমাকে বলে আমি নাকি টিনের চশমা পড়েছি। অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শপথ পড়িয়েছেন তা বাস্তবায়নে আমি টিনের চশমা পড়েছি। আমি অন্যের সম্পদ লুটপাট করে খাওয়ার জন্য টিনের চশমা পড়িনাই।
    ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে উদ্দেশ্যে করে মেয়র বলেন, পরিস্থিতি আগে থেকেই আচ করতে পেরে মেনন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এখনকার মানুষ সব বোঝে। মিথ্যা বলে সাময়িক বুঝ দেয়া যায়। তবে কথা আর কাজের সাথে মিল থাকতে হবে। সকালে এক কথা আর বিকেলে যারা আরেক কথা বলে তাদের রাজনীতি করার অধিকার নাই।
    মেয়র বলেন, গত এক বছরে আমি দৃশ্যমান উন্নয়ন করতে না পারলেও আমি দায়িত্ব নিয়ে চুরি বন্ধ করতে সক্ষম হয়েছি। আমি শারিরীক শ্রম দিয়ে বরিশাল নগরীকে পরিচ্ছন্ন নগরী করতে চেষ্ঠা করছি।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. একেএম জাহাঙ্গীরসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত থেকে মেয়রকে শুভেচ্ছা জানান।

    এছাড়া সভায় বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, কৃষক লীগ বরিশাল জেলা সভাপতি অ্যাড. সাইফুল আলম গিয়াস, সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, ডিএই’র উপ পরিচালক হরিদাস শিকারী, ডিকেআইবির কেন্দ্রীয় নেতা আলী আজগর মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

  • ভোলায় পুলিশের ওপর হামলার নির্দেশদাতা ছাত্রদল সভাপতি সবুজ

    ভোলায় পুলিশের ওপর হামলার নির্দেশদাতা ছাত্রদল সভাপতি সবুজ

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, বোরহানউদ্দিন ঈদগা মাঠে প্রতিবাদ সমাবেশের একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। ওই মাঠের পাশেই মার্কাস মসজিদ। মসজিদের দোতলার মেঝেতে অসংখ্য ইট। উচ্ছৃঙ্খল লোকজন যাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে না পারে সেজন্য মুসল্লিরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাধা দিতে। কিন্তু তারপরও শার্ট গেঞ্জি জিন্স প্যান্ট পরা কিছু অল্প ও মধ্য বয়সী যুবক দোতলায় ঢুকে পড়ে। এরপর নিচে আরেক দল লোক লাঠিসোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা এক পর্যায়ে লাঠিগুলো ওপরে নিক্ষেপ করে হামলাকারীদের কাছে। এ সময় কিছু যুবক ওই লাঠি নিয়ে তা-ব চালায়। জানা যায়, মসজিদের ভেতরের রুমে তখন আটকা ছিল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একে এম এহসানউল্লাহসহ পুলিশ সদস্যরা।

    তারা প্রাণ বাঁচাতে মসজিদের ভেতরে আশ্রয় নেন। কিন্তু তাদের ওপর হামলা চালাতে মসজিদের রুমের দরজা লাঠি দিয়ে ভাঙ্গার চেষ্টা চালানো হয়। এ সময় কিছু মুসল্লি উত্তেজিত যুবকদের থামাতে প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। একপর্যায়ে দেখা যায়, পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের বাঁচাতে একের পর এক অতর্কিতভাবে গুলি চালায় পুলিশ। এরই এক পর্যায়ে এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাকে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এদিকে সংঘর্ষ শেষে দেখা যায় চার যুবক নিহত হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয় দুই শতাধিক মানুষ।
    এখানে দেখুন মাদরাসার ছাত্ররা পুলিশকে বাঁচাতে এগিয়ে আসে

    সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে আরও দেখা যায়, রবিবার বিক্ষোভ সমাবেশের শুরুতে মাঠের ভেতরে এক যুবক আল্লাহ ও নবীকে নিয়ে ফেসবুকে মেসেজ দেয়া যুবক বিপ্লব চন্দ্র শুভকে ইঙ্গিত করে বলতে থাকে ‘ওকে গুলি করে মারে না কা।’ বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জানান, তিনি ওই যুবকের ভিডিও ফুটেজ দেখেছেন। তিনি নিশ্চিত করে বলেন, ওই যুবকের নাম আশ্রাফ আলী সবুজ। সে ছাত্রদলের সভাপতি। এছাড়াও ওই সমাবেশে যুবদলের এক নেতা এবং প্রতিবাদ সভার মঞ্চে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের সাবেক এক আমীর ছিলেন। তিনি আরও বলেন, যা ঘটেছে তৌহিদী জনতার নামে, সেটা বিএনপি জামায়াতের চক্রান্ত। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সভাপতির নাম আশ্রাফ আলী সবুজ বলে নিশ্চিত করেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ।

    ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ জানান, তারা ফেসবুকে ভাইরাল হওয়া ওই যুবকের ‘ওকে গুলি করে মারে না কা’ ভিডিওটি নিশ্চিত হতে যাচাই-বাছাই করছে। নিশ্চিত হলে বলা যাবে। তদন্ত চলছে। এটা নিয়ে কাজ চলছে। তিনিও ওই যুবকের নাম আশ্রাফ আলী সবুজ বলে শুনেছেন। ওসিকে তদন্তের জন্য বলেছি। এছাড়াও যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ দেখে আলাদা আলাদাভাবে নাম-পরিচয় বের করার কাজ চলছে। এখনো নিশ্চিত হওয়া যায়নি।
    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে শহরের পরিস্থিতি শান্ত ছিল। তবে বিকেলে সর্বদলীয় মুসলিম ঐক্যপরিষদের ডাকা বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে জনমনে এক ধরনের ভীতি বিরাজ করছিল। কিন্তু ভোলার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪শ’ পুলিশ সদস্যকে প্রস্তুত রাখা হয় বলে পুলিশ সূত্র জানায়। তাদের ভোলার বিভিন্নস্থানে বাসযোগে পাঠানো হয়। বেলা সাড়ে ১১টা থেকে ভোলা বাংলা স্কুল মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রচুর নেতাকর্মী অবস্থান নেন।

  • পটুয়াখালীতে সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

    পটুয়াখালীতে সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

    পটুয়াখালী প্রতিনিধি::

    পটুয়াখালীর বাউফলে এক মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে মানিক সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার শেরে বাংলা সড়কের বাংলালিক টাওয়ারের পেছনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদরাসায় সপ্তম শ্রেণিতে পড়ে।

    স্থানীয়রা জানান, মানিক উপজেলায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এভাবে মোটরসাইকেল নিয়ে চলাচলের সময় ওই ছাত্রীর ওপর খারাপ দৃষ্টি পরে তার। এরপর থেকে সে ওই ছাত্রীকে অনুসরণ করতে থাকে। এরই ধারাবহিকতায় মঙ্গলবার তাকে ধর্ষণ করে মানিক।

    বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সপ্তম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মঙ্গলবারই তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এরপর রাতে বাউফল পৌর এলাকার ৬নং ওয়ার্ডের আফছের আলী সরদারের ছেলে মানিককে গ্রফতার করা হয়। আজ (বুধবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

  • বরিশালে জেএমবির সক্রিয় সদস্য তরিকুল গ্রেপ্তার

    বরিশালে জেএমবির সক্রিয় সদস্য তরিকুল গ্রেপ্তার

    স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর অভিযানে গতকাল বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে জেএমবি এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত জেএমবির ওই সদস্যর হলেন উপজেলার পাতারহাট চরহোগলা গ্রামের আলম খানের ছেলে তরিকুল ইসলাম মিসকাত।

    তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। সে দাওয়াতি কাজ পরিচালনার জন্য বরিশালের বিভিন্ন স্থানে গমন করে ও বর্তমানে সে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে। তার নিকট হতে উগ্রপন্থী বই এবং লিফলেট উদ্ধার করা হয়। আজ দুপুরে র‌্যাব-৮ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

  • থমথমে ভোলা: আলেম সমাজের সাথে প্রশাসনের বৈঠক

    থমথমে ভোলা: আলেম সমাজের সাথে প্রশাসনের বৈঠক

    ভোলা প্রতিনিধি//মো: নিশাত:

    মামলার পর নিরাপত্তার কড়াকড়ি আর আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরায় এখনো থমথমে ভোলার বোরহানউদ্দিন।

    রাতে জেলার আলেম সমাজের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে স্থানীয় প্রশাসন। তবে আলোচ্য ইস্যু নিয়ে কোন পক্ষই মুখ খোলেনি। আজ সংবাদ সম্মেলন করে আলোচনার বিষয়বস্তু তুলে ধারার কথা জানানো হয়েছে।

    এদিকে, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে আজ শহরে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করার কথা রয়েছে।