Category: প্রশাসন

  • বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ সদস্য’র আটক হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই পুলিশ সদস্য’র আটক হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ

    পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে প্রশাসনের মা ইলিশ রক্ষা র অভিযানে দুই পুলিশ সদস্য’র আটক হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।এরইমধ্যে ওই দুই পুলিশ সদস্যকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানা কর্তৃপক্ষ তাদের হেফাজতে নিয়ে এসেছে এবং ঘটনার তদন্তও শুরু করেছে

    আর ঘটনার তদন্ত শেষে পুলিশ সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঞা।

    এদিকে থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছে, যেহেতু ওই দুই পুলিশ সদস্যকে অন্য একটি জেলার নদী থেকে আটক করা হয়েছে তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন তারা সেখানে গিয়েছিলন, তাদের সাথে পুলিশের আর কে কে ছিলে। এসব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন বিধায় এ বিষয়ে এখন কিছু বিস্তারিত জানাতে রাজি নন তিন

    উল্লেখ্য রোববার (২০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল উপজেলায় তেতুলীয়া নদীর ধুলিয়া পয়েন্টে মা ইলিশ রক্ষার অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর (সাহেবেরহাট) থানার কনস্টেবল জুলফিকার ও মোহাম্মদ আলীকে আটক করে স্থানীয় প্রশাসন। ওই অভিযানে আরো ৪ জেলেকে আটক করা হয় এবং জব্দ করা হয় মা ইলিশ।

    পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ সাংবাদিকদের জানান, রোববার বিকেলে বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকতার্ এবং নৌ পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি দল অভিযানে নামে। তেতুলিয়া নদীর ধূলিয়া পয়েন্টে ইলিশ ধরারত একটি ট্রলার আটক করে। ওই ট্রলার থেকে বরিশাল বন্দর থানার মো. জুলফিকার ও মোহাম্মদ আলী নামের দুই পুলিশ সদস্য ও ৪ জেলেকে আটক করা হয়। অভিযানের সময় দুটি স্পীড বোটসহ অন্যরা পালিয়ে যায়।

    তবে অপর একটি সূত্র বলছে, যারা পালিয়েছে তাদের সাথে বন্দর থানার অপর দুই পুলিশ সদস্য এএসআই এরফান ও তরিকুল ছিলেন। যদিও এ বিষয়ে এখনো কারো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

  • ভোলায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

    ভোলায় সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

    ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় জেলায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে।

    ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
    এদিকে সোমবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন মুসলিম ঐক্য পরিষদের নেতাকর্মীরা। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। সমাবেশের অনুমতি না পেয়ে বর্তমানে তারা ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলায় চার প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব ও বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।

    প্রসঙ্গত, ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঈদগাহ মসজিদ চত্বরে তৌহিদি জনতার ব্যানারে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হলে পরে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হয়। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী। এ সময় পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হন। সংঘর্ষে ১০ পুলিশসহ দেড়শতাধিক মানুষ আহত হন।

  • ঝালকাঠিতে শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে সোচ্চার পুলিশ

    ঝালকাঠিতে শিক্ষার্থীদের রাতের আড্ডা বন্ধে সোচ্চার পুলিশ

    ঝালকাঠিতে শিক্ষার্থীদের রাতে আড্ডা বন্ধ করার জন্য জেলা পুলিশ সুপারের বিশেষ অভিযান। জেলার রাজাপুর উপজেলায় বিভিন্ন স্থানে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে স্কুল, কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের রাতে আড্ডা বন্ধে আহবান জানান।

    শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের রাস্তায় ঘোড়াঘুরি ও আড্ডা দেওয়া দেখে তাদেরকে বুঝিয়ে পড়ার টেবিলে পাঠানোর ব্যবস্থা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এর আগে পুলিশ সুপার ঝালকাঠি শহরের বিভিন্ন পার্ক, গাবখান সেতু এলাকায় রাতে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে পাঠানোর ব্যবস্থা করেন।

    এ সময় জেলা পুলিশ সুপারের সাথে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, রাজাপুর থানা সেকেন্ট অফিসার এসআই শাহজাদা সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও পুলিশ সুপার শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।

  • মা ইলিশ রক্ষা অভিযানে বরিশালে ১০ দিনে ৫৯২ জেলের কারাদণ্ড

    মা ইলিশ রক্ষা অভিযানে বরিশালে ১০ দিনে ৫৯২ জেলের কারাদণ্ড

    স্টাফ রিপোর্টার//রাতুল হোসেন রায়হান:

    : ইলিশের উৎপাদন বাড়াতে প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা, কেনাবেচা, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।

    নিষেধাজ্ঞার সময় যেসব অসাধু ব্যবসায়ী ইলিশ শিকার করবেন তাদের বিরুদ্ধে গত ৯ অক্টোবর থেকে বরিশালের সব এলাকায় অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ, জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর সদস্যরা।

    মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (রোববার) থেকে শুরু করে এই ১০ দিনে বিভাগের ছয় জেলায় প্রায় এক হাজার ২১২টি অভিযান পরিচালিত হয়েছে। পাশাপাশি ৫৮১টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে। এরইমধ্যে ৬৫৬টি মামলাও দায়ের করা হয়েছে।

    এছাড়া অভিযানে আটকদের থেকে এ পর্যন্ত ১১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা জরিমানা এবং ৫৯২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধার করা হয়েছে ৩৪ লাখ মিটারের বেশি জাল ও প্রায় ১০ মেট্রিকটন ইলিশ।

    মৎস্য অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজিজুল হক বলেন, ইলিশের উপর নির্ভরশীল জেলেদের এসময় ২০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসাবে দেওয়া হবে। নিষেধাজ্ঞার বিষয়েও প্রচারণা চালানো হচ্ছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে পাঁচ হাজার টাকা জরিমানা ও দুই বছর কারাদণ্ড দেওয়া হবে।

  • ভোলায় পুলিশ-মুসল্লি সংঘর্ষের ঘটনায় বিজিবি মোতায়েন

    ভোলায় পুলিশ-মুসল্লি সংঘর্ষের ঘটনায় বিজিবি মোতায়েন

    ভোলা প্রতিনিধি//মো: নিশাত:

    ভোলার বোরহানউদ্দিনে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারে করে জরুরি ভিত্তিতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

    রোববার (২০ অক্টোবর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    বোরহানউদ্দিনে এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্রকরে এ ঘটনার সূত্রপাত।

  • বরিশালে জেলেদের কাছ থেকে ঘুষ নেয়া সেই এএসআই বরখাস্ত

    বরিশালে জেলেদের কাছ থেকে ঘুষ নেয়া সেই এএসআই বরখাস্ত

    স্টাফ রিপোর্টার//স্বর্না বিস্বাস:

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া সংলগ্ন লালখারাবাদ নদী থেকে ১০ জেলেকে আটকের পর ৬৫ হাজার টাকা ঘুষে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই অভিযোগে মো. সুমন সিকদার নামে আরও এক কনস্টেবলকেও মেহেন্দিগঞ্জ থানা থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বরখাস্তের পর তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের হবে বলে বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলাম বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার ভোর ৪টার দিকে লালখারাবাদ নদীতে ইলিশ শিকারে যান জেলেরা। ভোর ৫টার দিকে এএসআই দেলোয়ার হোসেন ও কনেস্টবল সুমন সিকদার সেখানে পৌঁছে ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেন। তবে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি। পরে ৬৫ হাজার টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গরিব জেলে ও তাদের স্বজনরা উপজেলার কোলতাতলী বাজারে বিক্ষোভ করেন। এই বিষয়টি নিয়ে পত্র-পত্রিকায় লেখালেখি হলে শনিবার এএসআইয়ে রিুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেন এসপি।’

  • বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি উজিরপুর মডেল থানার শিশির কুমার পাল

    বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি উজিরপুর মডেল থানার শিশির কুমার পাল

    অনলাইন ডেস্ক:

    বরিশাল জেলার শ্রেষ্ঠ ওসি’র সম্মাননা পদক পেলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল। গত বৃহস্পতিবার দুপুর ২টায় পুলিশ লাইন অডিটরিয়ামে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক পদক তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম(বার)।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব, সহকারী পুলিশ সুপার সুকুমার রায়।

    পুলিশ সুপার ১০টি থানার ওসিদের সাফল্যতা নিয়ে বিভিন্ন পর্যালোচনা করে ওসি শিশির কুমার পালকে জেলার প্রথম বারের মত শেষ্ঠত্ব সন্মানা ক্রেষ্ট প্রদান করেন।

    ওসি শিশির কুমার পাল উজিরপুর মডেল থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন,ওয়ারেন্ট তামিল,মাদক ও সন্ত্রাস মূক্ত,জঙ্গিবাদ নিমূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি,ডাকাতি, আইনশৃংখলা নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে এবং হত্যা,ধর্ষনের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারে সক্ষম হওয়ায় তাকে শেষ্ঠত্ব নির্বাচিত করেন পুলিশ সুপার।

  • ভোলায় ৮২৫ পিচ ইয়াবাসহ সপ্তম শ্রেণীর ছাত্রী আটক

    ভোলায় ৮২৫ পিচ ইয়াবাসহ সপ্তম শ্রেণীর ছাত্রী আটক

    ভোলা প্রতিনিধি//মো: নিশাত:
    ভোলার চরফ্যাশন উপজেলায় ৮২৫ পিস ইয়াবাসহ লিজা (১৪) নামে এক স্কুলছাত্রীকে আটক করেছে পুলিশ ৷

    আটককৃত লিজা উপজেলার আসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডাক্তার বাড়ীর সোহাগ চৌধুরীর মেয়ে এবং উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

    পুলিশ জানায়, শুক্রবার (১৮ অক্টোবর) রাত তিনটায় দিকে চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন ও এসআই আজিজের নেতৃত্বে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় ৷ এসময় তার কাছ থেকে ৮২৫ পিস উদ্ধার করা হয়।

    এবিষয়ে চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন বলেন, আটককৃত লিজা’র বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • ঝালকাঠিতে ইলিশ ধরার অপরাধে ৩ জেলের কারাদণ্ড

    ঝালকাঠিতে ইলিশ ধরার অপরাধে ৩ জেলের কারাদণ্ড

    ঝালকাঠি প্রতিনিধি ::

    ঝালকাঠির সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- সিদ্দিক হাওলাদার, রানা তালুকদার ও ইমতিয়াজ সিকদার।

    শনিবার (১৯ অক্টোবর) ভোরে সুগন্ধা নদীতে যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

    পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জেলেদের মধ্যে সিদ্দিক হাওলাদারকে এক বছর এবং রানা ও ইমতিয়াজকে এক মাসের কারাদণ্ড দেন। এসময় জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা ও মো. তাছবীর হোসেন উপস্থিত ছিলেন।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জানান, অভিযানে এক মণ ইলিশ ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

    আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বশির গাজী।

  • ঝালকাঠিতে নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    ঝালকাঠিতে নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

    ঝালকাঠি প্রতিনিধি :

    ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামের একটি নালা থেকে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (১৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বাবুল উপজেলার চর উত্তমপুর গ্রামের মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে।

    স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাতে পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকার একটি গভীর নালার মধ্যে বাবুলের মাথা কাদামাটিতে আটকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    স্বজন ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন বাবুল। পথিমধ্যে কলাকোপা এলাকায় ইলিশবিরোধী অভিযানের তাড়া খেয়ে আতঙ্কে দৌড়ে পালান তিনি। এর পরপরই তিনি নিখোঁজ হন।

    তবে ঘটনাস্থল অর্থাৎ যেখান থেকে মরদেহ উদ্ধার হয়েছে সেখানে কোনো অভিযান হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

    ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।