Category: ফুটবল

  • ম্যারাডোনা নয়, মেসিই সেরা : আর্জেন্টাইন প্রেসিডেন্ট

    ম্যারাডোনা নয়, মেসিই সেরা : আর্জেন্টাইন প্রেসিডেন্ট

    আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলাপ্রেমীদের নিরন্তর বিতর্কের উৎস এই প্রসঙ্গটি। কেউ মেসিকে আর আবার কেউ ম্যারাডোনা কে এগিয়ে রেখেছেন।

    আর্জেন্টিনার নাগরিকরা হয়তো ম্যারাডোনাকেই এগিয়ে রাখবেন। কারণ, তিনিই দেশটির হয়ে জিতেছেন বিশ্বকাপ। সে হিসেবে মেসি বাকি সব জিতলেও দেশের জন্য যে কিছুই জিততে পারেননি। এতো কিছুর ধার ধারেন না স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি।

    তাইতো প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি বলেছেন, আর্জেন্টিনার ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিই। ২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে কূটনীতিক সফরে রাশিয়ায় পা রেখেছেন মাক্রি। সেখানেই ফুটবল নিয়ে নানা কথা বলেন তিনি। এক পর্যায়ে মেসি-ম্যারাডোনার তুলনা টানতে গিয়ে মেসিকেই সেরা বলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।

    রাশিয়ার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কাছে মেসিই সেরা। আগের চেয়ে এখন ফুটবলে সেরা হওয়া অনেক কঠিন। এর অন্যতম কারণ ফুটবলের গতি এবং খেলার ধরণ।

  • ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে : পেলে

    ব্রাজিল ষষ্ঠ বিশ্বকাপ জিতবে : পেলে

    ঘরের মাঠের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দু:সহ স্মৃতি কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে মানছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে।
    চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানদের কাছে ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হবার ঘটনা এখনো ভুলে যায়নি সমর্থকরা। কিন্তু ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ‘কালো মানিক’ খ্যাত পেলে বিশ্বাস করেন নতুন কোচ তিতের অধীনে রাশিয়ায় এক অন্য ব্রাজিলকেই দেখবে পুরো ফুটবল বিশ্ব। পুনর্জাগরিত ব্রাজিল ইতোমধ্যেই তিতের অধীনে নিজেদের সামর্থের প্রমানও দিয়েছে।
    ব্রাজিলে রিও ডি জেনিরো লিগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৭ বছর বয়সী পেলে বলেছেন, যারা মন থেকেই ব্রাজিলকে সবসময়ই সমর্থন দিয়ে আসছে তারা বিশ্বাস করে বিশ্বকাপ জয়ে ব্রাজিলই ফেবারিট।
    দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে যেখানে চির প্রতিদ্বন্দ্বী ও গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনা রাশিয়ার টিকিট পেতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় ছিল সেখানে প্রথম দল হিসেবে অত্যন্ত দাপটের সাথেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল ব্রাজিল। বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার ও বার্সেলোনার নতুন রিক্রুট ফিলিপ কুতিনহোকে নিয়ে তিতে এযেন এক অন্য ব্রাজিলকে গড়ে তুলেছেন।
    পেলে আরো বলেন, ‘সবচেয়ে ভাল দিক হলো তিতের অধীনে খেলোয়াড়রা নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছে। গত বিশ্বকাপে আমাদের দলে সেরা খেলোয়াড়রা ছিল, কিন্তু দল মোটেই গোছানো ছিলনা। কিন্তু এবারের দলটি সম্পূর্ণ ভিন্ন যা আমাদের সবাইকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’
    ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেলে বর্তমানে শারিরীক ভাবে বেশ অসুস্থ। ডিসেম্বরে হুইলচেয়ারে করে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেবার পরে গতকালই তিনি প্রথম জনসমুক্ষে উপস্থিত হন। তবে এখন তিনি কিছুটা সুস্থ অনুভব করছেন বলে জানিয়েছেন। একইসাথে এই সময়ের মধ্যে যারা তাকে সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেলে।

  • মেসির আরেকটি মাইলফলক

    মেসির আরেকটি মাইলফলক

    দুর্দান্ত ফর্মে লিওনেল মেসি। মৌসুমে বার্সেলোনার সঙ্গে পাল্লা দিয়ে ছুটছেন ফুটবল কিং লিওনেল। মেসির ক্ষেত্রে একটা রেওয়াজ আছে, মেসি পেনাল্টি মিস করেন। কিন্তু আজ আর তা করেননি। গোল করলেন এবং তৈরি করলেন আরেকটি মাইলফলক।

    শনিবার এল ক্লাসিকোতে গোলের মধ্যে দিয়ে ছয় বছর ৫০ বা তার অধিক গোল করার কীর্তি গড়েন মেসি।

    জাতীয় দলের হয়ে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ১টি, লা লিগায় ৪০টি, চ্যাম্পিয়ন লিগে ৪টি এবং কোপা ডেল রে’তে করেন ৫ গোল। ২০১৭ সালেই গোলগুলো করেন মেসি।

    এল ক্লাসিকোতে আজকের গোল নিয়ে মেসির গোল ২৫টি। রিয়ালের মাঠে ১৫ গোল আর বাকি ১০টি ঘরের মাঠে।

  • এখন সবার ওপরে শেখ জামাল

    এখন সবার ওপরে শেখ জামাল

    ক্রীড়া প্রতিবেদক : সলোমন-রাফায়েলের গোল মিছিলে ভাসছে শেখ জামাল ধানমণ্ডি। কালও দুই বিদেশি গোল-উৎসব করেছেন, সুবাদে এত দিন শিরোপা লড়াইয়ে থাকা শেখ জামাল ধানমণ্ডি কাল উঠে গেছে শীর্ষস্থানে।

    ব্রাদার্সকে ৩-২ গোলে হারিয়ে তারা ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে এককভাবে। সুবাদে শিরোপার সুরভিও তাদের নাকে লাগতে শুরু করেছে। দুই আবাহনী ১ পয়েন্ট করে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে।

    ৫ মিনিটে শেখ জামালের লিড যেন একতরফা ম্যাচের ইঙ্গিত দিয়েছিল। সেটা হয়নি। ব্রাদার্স ইউনিয়ন মরিয়া হয়ে আক্রমণ করে গোলের জবাব দিয়েছে পাল্টা গোলে। কিন্তু শেষ পর্যন্ত সলোমন-রাফায়েলের গোল মিছিলের সঙ্গে পেরে ওঠেনি তারা। কালও সলোমন কিংয়ের জোড়া গোলের সঙ্গে রাফায়েলের আছে এক গোল। দারুণ খুশি শেখ জামালের কোচ মাহবুব হোসেন রক্সি, ‘শেষ কয়টি ম্যাচ বাকি আছে।

    আমাদের লক্ষ্য হলো, এক-একটি ম্যাচ জিতে এই লিড ধরে রাখা শেষ পর্যন্ত। এভাবে খেলতে পারলে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব। ’

    চট্টগ্রাম আবাহনী যখন নিজের সেরাটা হারিয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ছে, তখন শেখ জামাল খেলছে দুর্দান্ত ফুটবল। দারুণ ফর্মে তাদের খেলোয়াড়রা। আরামবাগের জালে ৬ গোল দেওয়ার পর তারা পরের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে ৩-১ গোলে। সেই ধারায় গতকালও শুরু করেছিল ৫ মিনিটে লিড নিয়ে। ডান দিক থেকে জাভেদ খানের ক্রসে গাম্বিয়ান সলোমন কিংয়ের হেড ব্রাদার্সের জালে পৌঁছে যায়। লিড নিয়ে তারা চাপ ধরে রাখে প্রতিপক্ষের ওপর। বেশ কয়েকটি সুযোগ নষ্টের পর ৪৪ মিনিটে আবার ব্যবধান বাড়ান ওই গাম্বিয়ান। আফসারের লং বলটি আয়ত্তে নিয়ে তিনি চমৎকার ফিনিশ করেন। জোড়া গোলের সুবাদে ১২ গোল নিয়ে সলোমন হয়ে গেলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ব্রাদার্স কিন্তু দমেনি। তাদের এক কাউন্টারে সুইট ব্রাদার্সের কঙ্গোর ফরোয়ার্ড জুনাপিওকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় ব্রাদার্সকে। পেনাল্টি থেকে গোল করেন জুনাপিও আর ২-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাদার্স। এই পেনাল্টি মেনে নিতে পারছেন না শেখ জামাল কোচ মাহবুব হোসেন রক্সি, ‘ওটা কোনোভাবে পেনাল্টি হয় না। আমার খেলোয়াড় বল ক্লিয়ার করেছে, সেটা আয়ত্তে নিতে না পেরে জুনাপিও পড়ে গেছে। ’

    ফেরার পর শেখ জামাল লিড ধরে রাখতে একটু ডিফেন্সে মনোযোগী হলে ব্রাদার্স আক্রমণের চাপ বজায় রাখে। কিন্তু ফল হয়েছে উল্টো। ৭৮ মিনিটে শেখ জামালের দুই বিদেশি ফরোয়ার্ড ওয়ান-টু খেললে এলোমেলো হয়ে যায় ব্রাদার্সের ডিফেন্স। সালোমনের বাড়ানো বলটি রাফায়েল জালে পৌঁছে দিয়ে ৩-১ গোলের লিড নেন। তাতে এই নাইজেরিয়ান স্ট্রাইকার ১৪ গোল নিয়ে এখন সর্বোচ্চ গোলদাতার আসনে। ব্রাদার্সের ম্যাচে ফেরা আরো কঠিন হয়ে গেল। তার পরও তারা হাল ছাড়েনি। মধ্যবর্তী দলবদলে শেখ জামাল ছেড়ে যাওয়া যোশেফ নূরের এক দুর্দান্ত ফ্রি-কিক বুমেরাং হয়ে ফিরেছে তার পুরনো দলে। তাতে গোল হয়নি, তবে শটটি এত মাপা হয়েছে, বিশাল তাতে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-২ করে ফেলেন। পরের দশ মিনিট চাপেই কাটিয়ে শেখ জামাল টানা তৃতীয় ম্যাচ জিতে পৌঁছে যায় পয়েন্ট তালিকার শীর্ষে। তিন ম্যাচ আগে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর শেখ জামালের দুই ফরোয়ার্ডের পায়ে যেন গোলের ফুল ফুটেছে। রাফায়েলের সর্বোচ্চ ১৪ গোলের পর দ্বিতীয় স্থানে আছেন ২১ গোল নিয়ে সলোমন কিং। তাঁদের নতুন কোচ মাহবুব হোসেন রক্সি এটাকেই প্লাস পয়েন্ট মানছেন, ‘আমাদের গোল নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। দুই বিদেশি দুর্দান্ত খেলে গোল করছে। আমাদের ডিফেন্স একটু সাপোর্ট করলে জয়ের ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারব। এই ধারাটা ধরে রাখতে হবে। ’

    দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ ৩-০ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। এই ম্যাচে রহমতগঞ্জ ফেভারিট থাকলেও ৮ মিনিটে মিনহাজুল আবেদীনের গোলে এগিয়ে ফরাশগঞ্জ। পরে চিনেডো ম্যাথু ও মান্না আরো দুই গোল করে ফরাশগঞ্জের জয় নিশ্চিত করেছেন। ফরাশগঞ্জ এককভাবে আর তলানিতে নয়, ১৩ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জকে সঙ্গে নিয়ে যুগ্মভাবে সবার নিচে।

  • ভারতকে দুইবারই হারাতে চায় বাংলাদেশের মেয়েরা

    ভারতকে দুইবারই হারাতে চায় বাংলাদেশের মেয়েরা

    টুর্নামেন্ট শুরুর আগেই ধরে নেয়া হয়েছিল কোনো অঘটন না ঘটলে ফাইনাল লড়াইটা হবে বাংলাদেশ ও ভারতের মধ্যেই। দক্ষিণ এশিয়ার অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে এ অঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বি দেশের দুই বার মুখোমুখি হওয়াটাই নিশ্চিত ছিল অনেকটা।

    সব ঠিকঠাক মতোই হয়েছে। সাফ বালিকা চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে বাংলাদেশ ও ভারত। তার আগে দুই দেশ বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে লিগ লড়াইয়ে।

    এক বছর আগে তাজিকিস্তানে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ ও ভারত দুইবার মুখোমুখি হয়েছি। দুইবারই বাংলাদেশের কাছে হেরে মাথা নত করে মাঠ ছেড়েছিল ভারতীয় মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ৩-১ এবং ফাইনালে ৪-০।

    এবার ঘরে মাঠে খেলা। আগের মতো দুইবারই ভারতকে হারাতে চায় লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা। বুধবার অনুশীলন শেষে দলের কোচ-খেলোয়াড় সবাই সেই আশার কথা শুনিয়েছেন, ‘আমরা দুই ম্যাচেই ভারতকে হারাতে চাই। হারাতে পারবো ইনশাল্লাহ।’

    ফাইনালের আগে আরেকবার দেখা। আক্ষরিত অর্থে এটা আনুষ্ঠানিকতার ম্যাচ। অনেকটা গুরুত্বহীনও। তাই বলে কী বাংলাদেশ এ ম্যাচটাকে হালকা করে দেখবে? সে সম্ভাবনা ফাইনালে পা দিয়েই নাকচ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন।

    মেয়েদের কোচ বলেন, ‘ম্যাচটা নিয়ম রক্ষার হলেও প্রতিপক্ষ ভারত বলেই বাংলাদেশের কাছে অনেক মর্যাদার। তাই কোনো ছাড় দেয়ার প্রশ্নই আসে না। ফাইনালের আগে ভারতকে হারালে মেয়েরা মানসিকভাবেও অনেক এগিয়ে থাকবে। আমরা দুই ম্যাচই জিততে চাই।’

    প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন। পরের ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন আঁখি খাতুন। তবে ভারতের বিরুদ্ধে এ ম্যাচে খেলতে পারবেন না তহুরা খাতুন। ভুটানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন মনসিংহের কলসিন্দুরের এ কিশোরী।

    বাংলাদেশের এ দলটির অনেক খেলোয়াড়ই অভিজ্ঞ। তাই নতুন আগের দুই ম্যাচে যাদের খেলানোর সুযোগ হয়নি তাদের কাউকে কাউকে বৃহস্পতিার ঝালিয়ে নেবেন কোচ। তিনি বলেন, ‘যেহেতু এ ম্যাচটা ফাইনালের ড্রেস রিহার্সেল, তাই দলে কিছু পরিবর্তন হতে পারে। তহুরা ইনজুরিতে আছে। কিছু খেলোয়াড় পরিশ্রান্ত। আমাদের মূল লক্ষ্য। তাই তহুরা সহ কয়েকজনকে বিশ্রাম দেবো।’

    নেপালকে ৬-০ গোলে হারিয়েছে বাংলার মেয়েরা। ভারত ১০ গোল দিয়েছে হিমালয়ের দেশটিকে। তাহলে কী ভারতের চেয়ে বাংলাদেশ একটু পিছিয়ে?

    ‘আমি ভুটান এবং নেপালের বিপক্ষে ভারতের খেলা দেখছি। ভারত যে গোলগুলো করেছে তা হয়েছে গোলরক্ষকের ইনজুরির কারণে। নেপাল আমাদের বিপক্ষে সর্বশক্তি দিয়ে খেলেছে। অথচ ভারতের বিপক্ষে বিরতির পর নেপাল যেন খেলাই ছেড়ে দিয়েছিল। তবে ভারত কোন দলকে কত গোল দিয়েছে, আমরা কয় গোল দিয়েছি তা নিয়ে এখন আর ভাবছি না। নিজেদের খেলাটাই আমরা খেলতে চাই’-বলেছেন আঁখিদের কোচ।

    তাজিকিস্তানে বাংলাদেশ যে ভারতের বিপক্ষে দুই ম্যাচ জিতেছিল তাও মাথায় রাখতে চান না গোলাম রব্বানী ছোটন, ‘আমরা বর্তমান নিয়েই ভাবছি। আগের দুটি ম্যাচেই মেয়েরা তাদের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করেছে। সে খেলাটা ধরে রাখতে হবে এবং এটাই আমাদের মূল লক্ষ্য। দর্শকদের ভাল খেলা উপহার দেয়ার সঙ্গে আমাদের লক্ষ্য হলো জয়।’

  • ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে শেখ জামাল

    ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে শেখ জামাল

    ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাতের ম্যাচে তিনবারের চ্যাম্পিয়নরা ৩-২ গোলে হারিয়েছে গোপীবাগের দলটিকে।

    এ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে জামাল। ৪২ পয়েন্ট করে নিয়ে জামালের পর আছে চট্টগ্রাম আবাহনী ও আবাহনী।

    বুধবার শেখ জামালকে জিতিয়েছেন তাদের দ্ইু বিদেশি গাম্বিয়ান সলোমন কিং এবং নাইজেরিয়ান রাফায়েল। জোড়া গোল করেছেন সলোমন কিং, একটি রাফায়েল। ব্রাদার্সের গোল করেছেন কঙ্গোর জুনাপিও এবং বিশাল দাস। এ হারে ১৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ব্রাদার্স।

    দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-০ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এ জয়ের পরও টেবিলের তলানিতেই ফরাশগঞ্জ।

  • নেপালকে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের মেয়েদের

    নেপালকে বিধ্বস্ত করে শুরু বাংলাদেশের মেয়েদের

    সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে বিধ্বস্ত করেছে নেপালকে।

    বাংলাদেশের বিশাল জয়ে বড় অবদান তহুরা খাতুনের। তিনি ৩২, ৬৯ ও ৭২ মিনিটে গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেছেন। অনচিং মগিনি দুটি গোল করেন ১৩তম মিনিট ও প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে। অন্য গোলটি করেছেন মনিকা চাকমা ১১ মিনিটে।

    দিনের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। মঙ্গলবার বাংলাদেশ খেলবে ভুটানের বিরুদ্ধে। একই দিন নেপালের প্রতিপক্ষ ভারত।

  • ভিডিও টেকনোলজি নিয়ে বিরক্ত রিয়াল মাদ্রিদ

    ভিডিও টেকনোলজি নিয়ে বিরক্ত রিয়াল মাদ্রিদ

    ক্লাব বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আল জাজিরার বিপক্ষে প্রথমার্ধেই গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার কাসেমিরো। তবে ওই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়। ফলে গোললাইন টেকনোলজি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দ্বারস্থ হতে হয়। ভিএআরের সিদ্ধান্তে শেষ পর্যন্ত গোলটি বাতিলই ঘোষণা করে দেন রেফারি। তার আগে করিম বেনজেমার একটি হেড বারের ভেতর থেকে ফিরে এলেও রেফারি সান্দ্রো রিচ্চি গোলের সিদ্ধান্ত দেননি।

    শুরুতে কাসেমিরোর গোলও বাতিল করে দেন রেফারি। এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকে। শেষ পর্যন্ত গোলের সিদ্ধান্ত জানার জন্য ভিএআরের দ্বারস্থ হওয়ার পরও গোল পেলো না রিয়াল মাদ্রিদ। বল পোস্টের ভেতর থেকে ফিরে আসার পরও গোল দিলেন না রেফারি।

    ভিএআরের এমন গলদের ওপর পুরো সিস্টেমটার ওপরই বিরক্তি ধরে গেছে রিয়াল মাদ্রিদের। ভিডিও টেকনোলজির মাধ্যমে গোলের সিদ্ধান্ত নেয়ার বিষয়টিকে এখন আর মেনে নিতে পারছে না বিশ্বের অন্যতম সেরা এই ক্লাবটি। রিয়ালের অন্যতম সেরা ফুটবলার, দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর আল জাজিরার বিপক্ষে ফিরেই গোল করে রিয়ালকে জিতিয়েছেন গ্যারেথ বেল। তিনি বলেন, ‘ভিএআর ছাড়াই ফুটবল সুন্দর।’

    ভিডিও টেনকোলজির বিপক্ষেই বলতে গেলে পুরোপুরি অবস্থান নিয়ে ফেলেছেন এখন গ্যারেথ বেল। তিনি সরাসরি বলেন, ‘আমি এই সিস্টেম পছন্দ করি না। আমি মনে করি, ফুটবল ভিএআর ছাড়াই সুন্দর।’

    ভিডিও টেকনোলজির বিপক্ষে অবস্থান নিয়েছেন যার গোল বাতিল করা হয়েছে, সেই কাসেমিরোও। এর বিপক্ষে কথা বলেছেন রিয়ালের আরেক মিডফিল্ডার লুকা মডরিচ। তিনিও জানিয়েছেন ভিএআর সিস্টেমকে পছন্দ করেন না। তিনি বলেন, ‘ভিএআর সিস্টেম নিয়ে এখনও অনেক সন্দেহ-সংশয় রয়েছে। এ কারণেই আমি একে পছন্দ করি না।’

    রিয়ালের কোচ জিদানও বলেছেন, ‘ভিএআর সিস্টেম নিয়ে মোটেও আমি খুশি নই। চার মিনিটের ওই ঘটনা মোটেও ভালোভাবে বিশ্লেষণ করা হয়নি।’

  • ‘মেসির যুগে খেলায় দুর্ভাগা রোনালদো’

    ‘মেসির যুগে খেলায় দুর্ভাগা রোনালদো’

    ‘কে সেরা’-এই বিতর্ক কি থামবে? পেলে-ম্যারাডোনারটাই থামেনি। মেসি-রোনালদোরটা থামবে কিভাবে? ক’দিন আগে রিয়াল তারকা মার্সেলো বললেন, সম্প্রতি পাঁচ নাম্বার ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড হাতে তোলা ক্রিশ্চিয়ানো রোনালদোকেই বিশ্বের সেরা ফুটবলার মনে হয় তার।

    এবার ঠিক উল্টো কথা বললেন বার্সেলোনার ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিক। তার মতে, পাঁচবার ব্যালন ডি’অর জিতে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেও মেসির উচ্চতায় যেতে আরও সময় লাগবে রোনালদোর। আর্জেন্টাইন জাদুকরের আমলে জন্ম নিয়ে রোনালদো ভুল করেছেন বলেও খোঁচা দিয়েছেন তিনি।

    রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার জয়ের পর রোনালদোকে নিয়ে কথা বলেন রাকিতিক। মেসির সঙ্গে তুলনায় এনে পর্তুগিজ যুবরাজকে পিছিয়েই রাখেন তিনি, ‘সেরার যুগে একই সময়ে খেলতে হচ্ছে বলে ক্রিশ্চিয়ানো দুর্ভাগা। তার প্রতি সম্মান রেখেই বলছি, আমার চোখে লিও অতুলনীয়। সেই একমাত্র নাম্বার ওয়ান। রোনালদোকে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে লড়তে হচ্ছে।’

    এদিকে, আগামী জানুয়ারিতে বার্সা ছেড়ে দেবার গুঞ্জন শোনা যাচ্ছে হাভিয়ের মাচেরানোর। যদিও রাকিতিক এমন গুঞ্জনকে উড়িয়েই দিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা এ সম্পর্কে কিছুই জানি না। নিজেদের ভালোর জন্য ক্লাব যে কোনো সিদ্ধান্তই নিতে পারে। মাচেরানো দলের গুরুত্বপূর্ণ সদস্য। তার প্রতি সবার সমর্থন আছে। আমরা তাকে আরও সময় এখানে দেখতে চাই।’

  • টানা দ্বিতীয় জয় চেলসির

    টানা দ্বিতীয় জয় চেলসির

    ইংলিশ প্রিমিয়ার লিগে এডেন হ্যাজার্ডের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়েছে চেলসি। শনিবার নিজেদের মাঠে ৩-১ গোলে জিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। বাকি গোলটি করেছেন আলভারো মোরাতা।

    স্ট্যামফোর্ড ব্রিজে দ্বাদশ মিনিটে ইংলিশ ফরোয়ার্ড ডুয়াইট গেইলের গোলে পিছিয়ে পড়ার নয় মিনিট পর হাজার্ডের লক্ষ্যভেদে সমতায় ফেরে চেলসি। ৩৩তম মিনিটে ভিক্টর মোজেসের ক্রসে কাছ থেকে হেডে দলকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা। আর ৭৪তম মিনিটে সফল স্পট কিকে জয় নিশ্চিত করেন হ্যাজার্ড।

    ১৫ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি।