Category: বিনোদন

  • পরীমনি-রাজের বিয়ে আজ

    পরীমনি-রাজের বিয়ে আজ

    এ দম্পতি কিছুদিন আগে জানিয়েছিলেন, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, দিয়েছেন মা-বাবা হওয়ার সুখবরও।

    শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে শুভ কামনায় ভেসেছেন দুই তারকা। এরপর রাজ ও পরী নিজেরাই ছবি শেয়ার করেন।

    জানা গেছে, রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

    গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।

    শুক্রবার রাতে হয়ে গেল ঢাকাই সিনেমার আলোচিত অফস্ক্রিন জুটি শরিফুল রাজ ও পরীমণির গায়েহলুদ। আজ সম্পন্ন হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

    এ দম্পতি কিছুদিন আগে জানিয়েছিলেন, ঘরোয়াভাবে ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, দিয়েছেন মা-বাবা হওয়ার সুখবরও।

    শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি। সেই ছবি ভাইরাল হতে সময় লাগেনি। সেখানে শুভ কামনায় ভেসেছেন দুই তারকা। এরপর রাজ ও পরী নিজেরাই ছবি শেয়ার করেন।

    জানা গেছে, রনি ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

    গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে কাজ করতে গিয়ে গত অক্টোবরে কাছাকাছি আসেন পরীমণি ও রাজ। সম্পর্কের কয়েক দিনের মাথায় তারা বিয়ে করেন।

  • নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে পরীমনির মামলা

    নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে পরীমনির মামলা

    আজ সোমবার সকালে পরীমনি লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ–সংশ্লিষ্ট সূত্র বলছে, পরীমনির অভিযোগটি রেকর্ড করা হয়েছে।

    পরীমনির সাভার থানায় মামলার দায়ের প্রসঙ্গে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা খুদে বার্তায় প্রথম আলোকে জানান, তাঁর বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

    ঢাকা জেলা পুলিশের শীর্ষস্থানীয় এ কর্মকর্তা বলেন, ‘আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।’

  • সেই রাতে পরীমনির সঙ্গে যা ঘটেছিল

    সেই রাতে পরীমনির সঙ্গে যা ঘটেছিল

    বর্তমান সময়ের লাস্যময়ী অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি নিজেই। এমনকি তাকে নির্যাতনও করা হয়েছে বলে দাবি করেছেন।

    রোববার রাত ৭টা ৫৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি স্ট্যাটাসে এই অভিযোগ করেন পরীমনি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চেয়ে স্ট্যাটাসের শুরুতে নায়িকা লেখেন, ‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমি এর বিচার চাই।’ তবে স্ট্যাটাসের কোথাও অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম লেখেননি তিনি।

    এ ঘটনার পরপরই গণমাধ্যমকর্মীরা পরীমনির বনানীর বাসায় গিয়ে জড়ো হন। পরে রাত ১১টায় সংবাদ সম্মেলনে অভিযুক্তের নাম ও কখন, কোথায় তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় তার বর্ণনা দেন নায়িকা।

    পরীমনি বলেন, ‘গত ১০ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জাশিল্পী জিমির সঙ্গে বাইরে বের হয়েছিলাম। রাত তখন ১২টা পেরিয়েছে। বন্ধুটি তাদের নিয়ে যান আশুলিয়ার উত্তরা বোট ক্লাবে। পরে সেখানে নাসিরউদ্দিন আহমেদ নামে এক ব্যক্তি আসেন। তিনি নিজেকে ক্লাবটির সাবেক প্রেসিডেন্ট পরিচয় দেন। সেদিন তিনিসহ চারজন মদ্যপ ব্যক্তি আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। চড়-থাপ্পড় মারেন। মাধুরী দিক্ষিত বলে নাচতে বলেন। একপর্যায়ে একজন আমাকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের চেষ্টা করে। গায়ে আঘাত করেন। শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় পরীমনির সঙ্গে থাকা কস্টিউম ডিজাইনার জিমিকেও মারধর করে তারা।’

    এ ঘটনার পর পরীমনি বনানী থানায় অভিযোগ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি কোনো সহযোগিতা পাননি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারা অভিযোগ রেকর্ড করেননি। এরপর হাসপাতাল পর্যন্ত গিয়েও নিরাপত্তাহীনতায় ভুগে চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরে যান।

    পরীমনি বলেন, ‘এমন ঘটনায় সাধারণ মেয়েরা প্রথমে কোথায় যায়? থানায় যায়। আমিও থানায় গিয়েছি। আমি বারবার বলেছি, ঘটনাটা যদি নিজের সঙ্গে না ঘটে তাহলে কেউ বুঝবে না। ওইদিন পর্যন্ত কি তবে অপেক্ষা করবেন?’

    অভিযুক্তদের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে উপস্থিত সাংবাদিকদের পরীমনি বলেন, ‘আমার মুখটা সাদা কাপড়ে ঢাকা পড়লেই কেবল বুঝতেন। আমি চার দিন ধরে কারও সাপোর্ট পাইনি। আপনারা সত্যিটা খোঁজেন। সাধারণ কোনো মেয়ের হলে সে খবর হয়তো আপনাদের কাছে পৌঁছায় না। সাংবাদিকদের কাছে খবর পৌঁছানো হয় না। আমার মতো যখন কোনো মেয়েকে ভয় দেখানো হয় তখন সাধারণ মেয়ের খবর তো পাবেন না!’

    কাঁদতে কাঁদতে সাংবাদিকদের উদ্দেশে পরীমনি বলেন, ‘আপনারা আমাকে ৫ মিনিট কাঁদতে দেখছেন। কিন্তু আমি গত চারদিন ধরে কাঁদছি। ওই লোক আমাকে কি সব বিশ্রি কথা বলেছিলো। আমি বলতে পারছি না। আমি পাগল হয়ে যাচ্ছি। আমার জায়গায় আপনারা থাকলে হয়ত কথাও বলতে পারতেন না। আমি ওইখানে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ওয়েটাররা ধরে আমাকে নামিয়ে দেয়। সিসি ক্যামেরায় সব রেকর্ড আছে। আমার মনে হয়েছে বিষয়টি তাদের পূর্বপরিকল্পিত।’

    একপর্যায়ে অঝরো কাঁদতে কাঁদতে পরীমনি চিৎকার করে বলেন, ‘আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে আপনারা জেনে রাখুন, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। যদি মরে যাই তবে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি এর বিচার চাই। মরলে আমি আমার বিচার নিয়ে মরব।’

    পরীমনির ফেসবুকে দেয়া স্ট্যাটাস ও সংবাদ সম্মেলনে বলা বক্তব্যের প্রসঙ্গে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক এআইজি সোহেল রানা বলেন, ‘পরীমনির ফেসবুক স্ট্যাটাস পুলিশ সদর দপ্তরের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করতে মাঠপর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। অভিনেত্রীর অভিযোগের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। তিনি পুলিশের প্রয়োজনীয় ও উপযুক্ত সেবা পাবেন। উপযুক্ত বিচার পাবেন।’

    এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেয়া পরীমনির স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। স্ট্যাটাসে পরীমনি লেখেন-
    বরাবর,

    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আমি পরীমনি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র।

    আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি।

    আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে।

    আমি এর বিচার চাই।

    এই বিচার কই চাইবো আমি? কোথায় চাইবো? কে করবে সঠিক বিচার? আমি খুঁজে পাইনি গত চার দিন ধরে। থানা থেকে শুরু করে আমাদের চলচ্চিত্র বন্ধু বেনজির আহমেদ আইজিপি স্যার! আমি কাউকে পাইনা মা।

    যাদেরকে পেয়েছি সবাই শুধু ঘটনা বিস্তারিত জেনে, দেখছি বলে চুপ হয়ে যায়!

    আমি মেয়ে, আমি নায়িকা, তার আগে আমি মানুষ। আমি চুপ করে থাকতে পারিনা। আজ আমার সাথে যা হয়েছে তা যদি আমি কেবল মেয়ে বলে, লোকে কী বলবে এই গিলানো বাক্য মেনে নিয়ে চুপ হয়ে যাই, তাহলে অনেকের মতো (যাদের অনেক নাম এক্ষুণি মনে পরে গেল) তাদের মতো আমিও কেবল তাদের দল ভারী করতে চলেছি হয়তো।

    আফসোস ছাড়া কারোর কি করবার থাকবে তখন!

    আমি তাদের মতো চুপ কি করে থাকতে পারি মা?

    আমি তো আপনাকে দেখিনি চুপ থেকে কোন অন্যায় মেনে নিতে!

    আমার মা যখন মারা যান তখন আমার বয়স আড়াই বছর। এতদিনে কখনো আমার এক মুহুর্ত মাকে খুব দরকার এখন, মনে হয়নি এটা। আজ মনে হচ্ছে , ভীষণ রকম মনে হচ্ছে মাকে দরকার, একটু শক্ত করে জড়িয়ে ধরার জন্য দরকার।

    আমার আপনাকে দরকার মা। আমার এখন বেঁচে থাকার জন্য আপনাকে দরকার মা।

    মা আমি বাচঁতে চাই।

    আমাকে বাঁচিয়ে নাও মা

  • ভালোবাসার ক্যালেন্ডার

    ভালোবাসার ক্যালেন্ডার

    ফেব্রুয়ারি মাসকে বলা হয় প্রেমের মাস । ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এই দিনটি ভালবাসার প্রতীক। রোজ ডে থেকে শুরু করে সপ্তাহব্যাপী উদযাপন হয় ভালোবাসা দিবস। চলুন জেনে নেওয়া যাক প্রেমের সপ্তাহের প্রতিটি দিনের অর্থ।

    রোজ ডে-৭ ফেব্রুয়ারি
    ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রথম দিনটি রোজ ডে হিসেবে পালিত হয়। লাল গোলাপ ভালোবাসা প্রকশের সবচেয়ে শুদ্ধতম প্রতীক। তাজা লাল গোলাপের তোড়া দিয়ে প্রেম প্রকাশ করার চেয়ে সুন্দর ও রোমান্টিক আর কিছু নেই। গোলাপ একাত্মতা এবং আবেগ বহন করে। তাইতো লাল গোলাপ সবার কাছে ভালবাসা নিয়ে আসে।

    প্রপোজ ডে-৮ ফেব্রুয়ারি
    পরের দিনটি অর্থাৎ (৮ ফেব্রুয়ারি) প্রেম প্রস্তাবের দিন হিসাবে উদযাপিত হয়। এই দিনটি পছন্দের মানুষকে ভালোবাসার প্রস্তাব দেয়ার জন্য সবচেয়ে ভালো সুযোগ হতে পারে। এই দিনটি প্রতিশ্রুতি দেয় এবং একত্রিত করে। এটি সেই দিন যখন আপনি প্রতিশ্রুতি বা বাগদানের আংটি দিয়ে আপনার ভালবাসা বোঝাতে পারবেন।

    চকলেট ডে-৯ ফেব্রুয়ারি
    চকলেট দিবস পালিত হয় প্রিয়জনকে চকলেট বার বা তাদের একটি চকলেট বক্স দেওয়ার মাধ্যমে। অনুভূতি প্রকাশের জন্য প্রিয়জনের পছন্দের চকলেট উপহার দিতে পারেন যা আপনার শখ এবং প্রচেষ্টা প্রকাশ করবে।

    টেডি ডে-১০ ফেব্রুয়ারি
    টেডি বিয়ার এমন একটি জিনিস যা মুখে হাসি নিয়ে আসে। বিশেষত যখন সেটা প্রেমিক উপহার দেয়। টেডি উপহার দিলে ভালোবাসার মানুষ যত্নবান বোধ করে। এটি শৈশব স্মৃতিরও প্রতীক।

    প্রমিজ ডে-১১ ফেব্রুয়ারি
    স্মরণে রাখার মতো প্রতিশ্রুতি দেওয়ার জন্য এর চেয়ে ভাল আর কোনও দিন নেই। প্রতিশ্রুতি দিবস ১১ ফেব্রুয়ারি পালিত হয়। এই দিনটি নতুন শুরুর সূচনা করে। এই গুরুত্বপূর্ণ দিনটি সম্পর্কের কাছে মূল্যবান এবং প্রিয়।

    হাগ ডে-১২ ফেব্রুয়ারি
    আলিঙ্গন সঙ্গীকে উষ্ণ, নিরাপদ এবং সুরক্ষিত বোধ করাতে পারে। তাইতো কাপলদের মধ্যে ঘনিষ্ঠতা বোঝাতে আলিঙ্গনের মতো একটি বিশেষ দিন প্রয়োজন। আপনার সঙ্গীকে একটি উষ্ণ আলিঙ্গন করুন যাতে সে আপনার ভেতরের ভালোবাসা অনুভব করতে পারে। স্নেহ, ভালোবাসা বোঝানোর অন্যতম প্রাকৃতিক রূপ আলিঙ্গন।

    কিস ডে-১৩ ফেব্রুয়ারি
    ভালোবাসা দিবসের একদিন আগে কিস ডে পালিত হয়। নাম অনুসারে কিস ডে সঙ্গীর প্রতি ভালবাসা এবং আদরের শুদ্ধতম রূপটি প্রকাশ করতে উদযাপিত হয়। গালে বা ঠোঁটে একটি চুম্বন প্রেমের উন্মত্ততা ডেকে আনতে পারে। এছাড়াও সপ্তাহের সর্বাধিক প্রতীক্ষিত দিন বলা হয় কিস ডে।

    ভালোবাসা দিবস-১৪ ফেব্রুয়ারি
    প্রেম সপ্তাহের শেষ দিন ভালোবাসা দিবস। এই দিনে রোমান্স এবং অন্তরে ভালোবাসা অনুভূত করতে পারে কাপলরা। এ দিনটি সেন্ট ভ্যালেন্টাইনস ডে হিসাবেও পরিচিত। বিশ্বজুড়ে কাপলরা ক্যাফেতে যাওয়া, সিনেমা দেখা এবং আরও অনেক কিছুতে একত্র হয়ে এই দিনটি উদযাপন করে।

  • ‌‘পাঠান’ লুকে রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ

    ‌‘পাঠান’ লুকে রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ

    যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে দুই বছর পর রূপালি পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’র ব্যর্থতার পর এটি হচ্ছে কিং খানের নতুন ছবি। যদিও বা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

    এদিকে, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের ‘পাঠান’ ছবির লুক ভাইরাল হয়েছিলো। এবার সেই একই লুকে আরও একবার দেখা পাওয়া গেলো বলিউড বাদশাকে।

    সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘পাঠান’ লুকের সেই ছবি নিজেই পোস্ট করেছেন শাহরুখ খান। সেই লুকে পোল খেলতে দেখা গেছে ৫৫ বছর বয়সী এই তারকাকে।

    ইতিমধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘পাঠান’-এর শুটিং। এটি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

    শোনা যাচ্ছে- যশরাজ ফিল্মসের ৫০তম প্রতিষ্ঠাতাকে সবকিছুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

  • সেই ভাইরাল জুটির পরিচয়

    সেই ভাইরাল জুটির পরিচয়

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় টম ইমাম ও মিষ্টি ইমাম নামের এক যুগলের বিবাহবার্ষিকীর ছবি। স্বামীর সাথে স্ত্রীর বয়সের পার্থক্য কিছুটা বেশি হওয়ায় আলোচনা সমালোচনার মুখে পড়তে হয় এ জুটিকে।

    বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক টম ইমাম। নিজের ও তার স্ত্রীর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ায় বিরক্ত প্রকাশ করেছেন তিনি।

    শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে নিষেধ করেছেন।

    ফেসবুকে টম ইমাম লিখেছেন, কয়েকদিন যাবত লক্ষ্য করছি, অনেক লোকজন আমাকে এবং আমার স্ত্রীর ফেসবুক আইডি থেকে স্ক্রিনশট দিয়ে অনেক ছবি ভাইরাল করছেন। সাথে অনেক খারাপ মন্তব্যও করেছেন। এগুলো কি আপনাদের ঠিক হলো?

    তিনি আরও লিখেছেন, অনেকেই জানতে চাচ্ছেন-কে টম ইমাম? তাহলে বলি-আমি একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। আমার আগের স্ত্রী আমেরিকান নাগরিক ছিলেন এবং সে ১০ বছর ধরে অসুস্থ থাকার পর ২০১১ সালের মারা যায়। এরপর আমি আমার সন্তানদের মানুষ করার জন্য আর বিয়ে করিনি। সব মিলিয়ে ২০ বছর আমি ত্যাগ করেছি। তারপর আমি বাংলাদেশি একজনকে বিয়ে করি।

    টম আরও লিখেছেন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। ভালোবাসার কোন বয়স নেই। ভালোবাসা অন্ধ হয় যদি আপনি কাউকে হৃদয় থেকে ভালোবাসেন। দয়া করে আমি যেমন আপনার পরিবারকে শ্রদ্ধা করি তেমন আমার পরিবারকে শ্রদ্ধা করুন।

    জানা যায়, টম ইমাম ও স্ত্রী মিষ্টি ইমাম দুজনই বাংলাদেশি নাগরিক। টম বাংলাদেশেই শিক্ষা জীবন শেষ করে আমেরিকা পাড়ি জমান। বর্তমানে তিনি সেখানকার নাগরিক এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। টম ইমাম এইচএসসি পাস করেন পটুয়াখালী জুবেলী হাইস্কুল থেকে। এরপর ১৯৭৮-১৯৮২ শিক্ষাবর্ষে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন।

  • অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর গুজব!

    অভিনেতা আবদুল কাদেরের মৃত্যুর গুজব!

    ক্যানসার আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের চিকিৎসা চলছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। চেন্নাই থেকে ফিরে ২০ ডিসেম্বর এ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব উঠেছে এ অভিনেতাকে নিয়ে। এ ধরনের খবরে বিস্ময় প্রকাশ করেছেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

    বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সময় নিউজকে তিনি বলেন, একটা মানুষকে সুস্থ করার জন্য সবাই লড়াই করছে। এ সময় তাকে নিয়ে মৃত্যুর গুজব, আমরা সত্যি অবাক হয়েছি। এ ধরনের নোংরামির কোন মানে নেই। বাবা আগের চেয়ে মোটামুটি ভালো আছেন। তবে ডাক্তাররা আমাদের মানসিকভাবে শক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন।

    যারা গুজব ছড়াচ্ছেন তাদের প্রতি এসব বন্ধের অনুরোধ জানিয়েছেন জেমি। তার ভাষায়, গতকাল আমরা রাত ৩টায় ঘুমিয়েছি। হঠাৎ করে এ ধরনের খবরে অস্বস্তিতে পড়ে যাই। আমার শ্বাশুড়ির বুকে ব্যথা শুরু হয়ে যায়। প্লিজ আপনারা কোন ধরনের গুজব না ছড়িয়ে উনার জন্য দোয়া করুন।

    পুরো পরিবার করোনামুক্ত জানিয়ে জেমি আরও বলেন, উনার করোনা নিয়ে একটি ভুল তথ্য প্রকাশ হয়েছে। উনি করোনায় আক্রান্ত নন। ক্যানসারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষায় করোনার সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে। ফলে চিকিৎসকরা এটিকে করোনা মনে করেছিলেন। কিন্তু তিনি করোনামুক্ত।

    প্যানক্রিয়াসের ক্যানসারে আক্রান্ত অভিনেতা আবদুল কাদের। শুরুতে ব্যাকপেইন ছিল এ তার। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করে আশানুরূপ ফল না পাওয়ায় ৮ ডিসেম্বর চেন্নাই নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে ২০ ডিসেম্বর দেশে ফেরেন এ অভিনেতা।

  • ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

    ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন যারা

    সকল অপেক্ষার অবসান ঘটিয়ে এলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। তথ্য মন্ত্রণালয় ২০১৯ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ৩ ডিসেম্বর, বৃহস্পতিবার। জানা গেলো, ২০১৯ সালের চলচ্চিত্রে বিভিন্ন বিভাগে সেরাদের নাম।

    সেই সঙ্গে জানা গেলো, সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ীদের নাম। ঘোষণা অনুযায়ী ২০১৯ সালের সেরা চলচ্চিত্র যৌথভাবে নির্বাচিত হয়েছে ‘ন ডরাই’ এবং ‘ফাগুন হাওয়ায়’।

    চলচ্চিত্রে বিভিন্ন অবদানের জন্য তথ্য মন্ত্রাণালয় চলচ্চিত্র অধিশাখা ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। কারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এক নজরে দেখে নিন।

    ২০১৯ সাল

    আজীবন সম্মাননা : মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনুর আক্তার সুচন্দা

    শ্রেষ্ঠ চলচ্চিত্র : ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’

    শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র : যা ছিলো অন্ধকারে (বাংলাদেশ টেলিভিশন)

    শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : তানিম রহমান অংশু (ন ডরাই)

    শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে : তারিক আনাম খান (আবার বসন্ত)

    শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে : সুনেরাহ বিনতে কামাল (ন ডরাই)

    শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে : ফজলুর রহমান বাবু (ফাগুন হাওয়ায়)

    শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্রে : নার্গিস আক্তার (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : জাহিদ হাসান (সাপলুডু)

    শ্রেষ্ঠ শিশু শিল্পী : নাইমুর রহমান আপন (কালো মেঘের ভেলা), আফরিন আক্তার (যদি একদিন)

    শ্রেষ্ঠ সংগীত পরিচালক : মোস্তাফুজুর রহমান চৌধুরী ইমন (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ নৃত্য পরিচালক : হাবিবুর রহমান (মনের মতো মানুষ পাইলাম না)

    শ্রেষ্ঠ গায়ক : মৃণাল কান্তি দাশ (শাটল ট্রেন)

    শ্রেষ্ঠ গায়িকা : মমতাজ (মায়া- দ্য লস্ট মাদার), ফাতিমা তুয যাহরা ঐশী (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ গীতিকার : নির্মলেন্দু গুণ (কালো মেঘের ভেলা), কবি কামাল চৌধুরী (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ সুরকার : প্লাবন কোরেশি (মায়া- দ্য লস্ট মাদার), তানভীর তারেক (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ কাহিনীকার : মাসুদ পথিক (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ চিত্র নাট্যকার : মাহবুব উর রহমান (ন ডরাই)

    শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা : জাকির হোসেন রাজু (মনের মতো মানুষ পাইলাম না)

    শ্রেষ্ঠ সম্পাদক : জুনায়েদ আহমদ হালিম (মায়া- দ্য লস্ট মাদার)

    শ্রেষ্ঠ শিল্প নির্দেশক : মোহাম্মদ রহমতুল্লাহ বাসু (মনের মতো মানুষ পাইলাম না), ফরিদ আহমেদ (মনের মতো মানুষ পাইলাম না)

    শ্রেষ্ঠ চিত্রগ্রাহক : সুমন কুমার সরকার (ন ডরাই)

    শ্রেষ্ঠ শব্দগ্রাহক : রিপন নাথ (ন ডরাই)

    শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা : খন্দকার সাজিয়া আফরিন (ফাগুন হাওয়ায়)

    শ্রেষ্ঠ মেকআপম্যান : মোঃ রাজু (মায়া- দ্য লস্ট মাদার)

  • বরিশালে বিপণীবিতাণের ‍উদ্বোধন করেছেন মেয়র সাদিক ‍এবং চিত্রনায়িকা মৌসুমী

    বরিশালে বিপণীবিতাণের ‍উদ্বোধন করেছেন মেয়র সাদিক ‍এবং চিত্রনায়িকা মৌসুমী

    বরিশালে ‍উদ্বোধন করা হয়েছে পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘ভারগো’ ‍এর শো-রুম। নগরীর সদর রােডে বিবির পুকুরের পশ্চিম পাড়ে অবস্থান শো-রুমটির।

    শোরুমের ‍উদ্বোধন ‍উপলক্ষে শনিবার ব্যাপক আয়োজন করা হয়েছিল।

    বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী ‍উপস্থিত থেকে শো-রুমটির আনুষ্ঠানিক  ‍উদ্বোধন করেন।

  • অভিনেতা অপূর্ব আইসিইউতে

    অভিনেতা অপূর্ব আইসিইউতে

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

    বুধবার (৪ নভেম্বর) নির্মাতা মিজানুর রহমান আরিয়ান খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    তিনি জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরের জ্বর আসে। জ্বর না কমায় তার করোনার নমুনা পরীক্ষা করা হয়। অবশেষে সোমবার (২ নভেম্বর) সে রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে হাসপাতালে নেয়া হয় মঙ্গলবার (৩ নভেম্বর)। চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।

    আরিয়ান সবার কাছে এই অভিনেতার জন্য দোয়া চেয়ে বলেন, ‌আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন অপূর্ব। সবাই তার জন্য দোয়া করবেন।