Category: বিনোদন

  • এন্ড্রু কিশোরের অবস্থা সংকটাপন্ন

    এন্ড্রু কিশোরের অবস্থা সংকটাপন্ন

    প্রায় ৯ মাস পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। বর্তমানে তিনি রাজশাহীতে আছেন। তবে গুরুতর অসুস্থ। কারও সঙ্গে কথা বলতে পারছেন না তিনি।

    তার দেখাশোনার দায়িত্বে থাকা শফিকুল ইসলাম বাবু ইউনিভার্সালনিউজ-কে জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই সঙ্গীত কিংবদন্তী। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। সপ্তাহ খানেকের বেশি মিরপুরে বাসায় কাটানোর পর তিনি রাজশাহী চলে আসেন।

    দেশে ফিরে কিছুটা সময় কোলাহলমুক্ত কাটাতে চেয়েছেন। তাই ফেরার খবরটি এতদিন কাউকে জানাননি। এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর কিছুদিন আগে বলেছিলেন, ‘কয়েক দিন হল দেশে এসেছি। কিছুটা সময় একান্তে থাকতে চেয়েছি। তাই পরিবারের বাইরে কাউকে জানাইনি। তাছাড়া শরীরের অবস্থাও খুব বেশি ভালো নয়। ডাক্তার কড়া নির্দেশ দিয়ে বলেছেন, কোলাহলমুক্ত থাকতে হবে-সেই নির্দেশনা মেনেই চলছি।’

    চেকআপের জন্য তিন মাস পর পর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যেতে হবে। গত বছরের ৯ সেপ্টেস্বর শরীরের নানা জটিলতা নিয়ে সিঙ্গাপুর চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। ছয়টি ধাপে তাকে মোট ২৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

    চিকিৎসক জানিয়েছেন, কয়েক মাস পরপর নিয়মিত চেকআপ করাতে হবে তাকে। এর আগে মার্চ মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতে চেয়েছিলেন এন্ড্রু কিশোর। কিন্তু করোনা ভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার। অবশেষে বিশেষ ফ্লাইটে ফিরলেন দেশে। ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন এন্ড্রু কিশোর। এরপর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

    ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান উপহার দিয়েছেন শ্রোতাদের।

  • হিরো আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ তরুণীর

    হিরো আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ তরুণীর

    সোশ্যাল মিডিয়ায় আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন শারমীন আক্তার সাথী নামে এক তরুণী। শনিবার (২৭ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ করে জিডি করেন ওই তরুণী। জিডি নম্বর ১১৭২।

    তরুণীর অভিযোগ, অনন্ত জলিলের ছবিতে কাজের সুযোগ করে দেবে বলে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে বসেন হিরো আলম। সাধারণ ডায়েরিতে তরুণী অভিযোগ করেন, হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকে। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যায়। বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দেন।

    তবে হিরো আলম বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন।

    উল্লেখ, হিরো আলম তার ক্যারিয়ারের প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ শুরু করেন। পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের (কেবল অপারেটর) ব্যবসায় নামেন। ক্যবল সংযোগের ব্যবসা চলাকালে শখের বশে তিনি মিউজিক ভিডিও নির্মাণ শুরু করেন।
    আশরাফুল আলমের ইউটিউবে আপলোড করা মিউজিক ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে উঠেন।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম জাতীয় পার্টি থেকে বগুড়া-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কেনেন। দলটি থেকে মনোনয়ন না পাবার পর বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

    কিছুদিন আগে দাম্পত্য কলহে হিরো আলমের স্ত্রীও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন।

  • সুশান্তের মৃত্যুতে এবার প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা

    সুশান্তের মৃত্যুতে এবার প্রেমিকা রিয়ার বিরুদ্ধে মামলা

    সুশান্তের মৃত্যুর পর মুম্বাই পুলিশ রিয়াকে দীর্ঘ সময় ধরে জেরা করে। জেরায় রিয়া পুলিশের কাছে সুশান্তের সঙ্গে তার প্রেম ও ঝগড়ার কথা স্বীকার করেন। আরও একটি সূত্র বলছে, সুশান্তের পরিবার রিয়াকে বিশেষ পছন্দ করছিলেন না।

    সুশান্তের শেষকৃত্যে যাতে রিয়া না থাকেন, সে কথাও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে এবার নায়কের সবশেষ প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

    মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলাটি করেছেন বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

    বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হয়েছে। গত সপ্তাহেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী পরিচালক-প্রযোজক করণ জোহার, একতা কাপুর, নায়ক সালমান খান ও পরিচালক সঞ্জয় লীলা বানশালিসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
    প্রথম মামলাতেও রিয়া চক্রবর্তীর নাম রয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর। রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। আর এবার অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়েছে।

    গত সপ্তাহের রবিবার অভিনেতা সুশান্তের ঝুলন্ত মরদেহ তার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে উদ্ধার করে ডিপ্রেশনের কিছু ওষধ এবং প্রেসক্রিপশন। যা দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিল, অভিনেতা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। পরে ময়নাতদন্তের রিপোর্টেও তার মুত্যুকে আত্মহত্যাই বলা হয়।

  • আজ কবি সুফিয়া কামালের জন্মদিন

    আজ কবি সুফিয়া কামালের জন্মদিন

    আজ শনিবার ২০ জুলাই ‘জননী সাহসিকা’ খ্যাত কবি বেগম সুফিয়া কামালের ১০৯তম জন্মদিন। যিনি ছিলেন বাংলাদেশের নারীমুক্তি আন্দোলনের অন্যতম অগ্রদূত ও বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। এই বরেণ্য কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।

    বাসস জানায়, কবি সুফিয়া কামালের জন্মদিন উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘কবি বেগম সুফিয়া কামালের সৃজনশীলতা ছিল অবিস্মরণীয়। দেশ, প্রকৃতি, গণতন্ত্র, সমাজ সংস্কার, নারীমুক্তি এবং শিশুতোষ রচনাসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখনী আজও পাঠককে আলোড়িত ও অনুপ্রাণিত করে।’

    সুফিয়া কামাল মানবমুক্তি, গণতান্ত্রিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনেরও পুরোধা ব্যক্তিত্ব। তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯৫৬ সালে তিনি শিশু সংগঠন কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি অংশ নিয়েছেন প্রতিটি প্রগতিশীল আন্দোলন সংগ্রামে।

  • মামুন মোয়াজ্জেম এর কবিতা আত্মবিভ্রাট

    আত্মবিভ্রাট
    —-
    আমি নিজেই জানি আমার মতো আমি নই
    বিট কয়েনের মতো অস্তিত্ববিহীন
    তবো জ্ঞানে অজ্ঞানে ঢের মূল্য কর আমার !

    আমার যে রূপ তার ভেতর রঙবিহীন দেয়াল
    জ্বলে যাওয়া ওয়াল পেপারে ঝুলকালি
    অজস্র নিভৃতচারী তক্ষকের গুনে গুনে শব্দ করার প্রেক্ষাগৃহ
    রঙধরা পাতার মতো ঘূর্ণিবাতাসে
    ঘুরে ঘুরে আনন্দ কুড়ানোর একটু ফুরসৎ-

    নিজের মতো হতে গিয়ে বারবার বদলে গেছি আমি
    আমার চারপাশ তার মতো বদলে গেছে
    অসংখ্য বায়ু গতিপথে আপন আপন বেগে
    এসেছে নিজস্ব মৌসুম !
    পাখিরা বদলেছে ফুল বদলেছে
    বদলেছে নিজস্ব গৃহস্থালি ঢঙ
    সুর বদল করতে গিয়ে হরবোলা পাখি পুরো বদলে গেছে
    তবুও কেউ নিজের মতো হতে পারিনি যা ছিল হবার!

    আমার পোশাকি অস্তিত্বের ভেতর আসল আমিটা নই
    খেতাবি নামের ভেতর বদলে যাওয়া অজানা অর্থটা
    আমার মতো নয় !
    আমি আমার ছায়া হয়ে সবজায়গা ঘুরে বেড়াই
    অজস্র জেরক্স কপি ভার্চুয়াল প্রতিলিপি হয়ে
    নন্দন কানন ঘুরে আসি
    নিজের অস্তিত্বের ভেতর নিজকে ধরতে গিয়ে টের পাই
    আমার মতো আমি নই-
    হতে পারিনি !


    মামুন মোয়াজ্জেম
    ঢাকা
    ১৯ জুন ২০২০ খ্রিঃ

  • দুঃখ চোর ওবায়দুল হক এর কবিতা “প্রথম প্রেম”

    দুঃখ চোর ওবায়দুল হক এর কবিতা “প্রথম প্রেম”

    **প্রথম প্রেম**

    **__________ওবায়দুল হক**

    ***একটুখানি দেখবো বলে***

    *** ঠিকানা বিহীন পথ,***

    *** তোর উঠোনে নিদ্রাবিহীন***

    *** পুঁথি পাঠের রাত।***

     

    *** কলসি খালি করে যেতে***

    *** পদ্ম পুকুর ঘাট,***

    *** সখের ভেলা ঘুড়ির মেলায়***

    ***হিজলতলী মাঠ।***

    ***হৃদ সাগরে সাঁতার কেটে***

     

    *** নিত্য পাড়াপাড়,***

    *** এমনি করে খুলেছিলো***

    *** দুই হৃদয়ে দ্বার।***

     

    *** পথের বাঁকে কলেজ ফাঁকে***

    *** দূর থেকে হয় দেখা,***

    *** কাঁঠাল পাতা,হলুদ ছাতায়***

    ***টুকরো চিঠি লেখা।***

     

    ***আলতা মাখা পা দু’খানা***

    *** নুপুর রিনিকঝিনি,***

    *** দুধে আলতা রুপের বাহার***

    *** লম্বা চুলে বেণী।***

     

    *** স্বপ্ন বুণে প্রহর গুনে***

    *** চাকুরি খোঁজে দূরে ,***

    *** এসে দেখি হৃদয় রাণী***

    ***বধু পরের ঘরে ।***

  • সুশান্তের মৃত্যুর ক্ষোভে সালমান-করণের কুশপুত্তলিকায় আগুন

    সুশান্তের মৃত্যুর ক্ষোভে সালমান-করণের কুশপুত্তলিকায় আগুন

    বলিউড সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহর এবং সালমানন খানের বিরুদ্ধে বিষোদগার করছেন নেটিজেনদের একাংশ। সুশান্তের মৃত্যুর জন্য করণ আর সালমানদের দায়ি করে তাদের কুশপুত্তলিকা পোড়ান প্রয়াত অভিনেতার ভক্তরা।

    জানা যায়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার ভক্তরা সলমন খান এবং করণ জোহরের কুশপুতুল পোড়াতে শুরু করেন পাটনায়। সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের এই বড় তারকাদের স্বজনপোষণকেই দায়ী করছেন অনেকে। সেই রাগ এবং ক্ষোভেই করণ জোহর এবং সালমান খানের কুশপুত্তলিকা পোড়ানো হয় পাটনায়।

    এদিকে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর করণ জোহরের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস, টি সিরিজ, একতা কাপুরের বালাজি, সালমান খান প্রোডাকশন এবং নাদিয়াদওলা প্রয়োজনা সংস্থার দিকে আঙুল তোলেন কমল আর খান।
    সুশান্তের মৃত্যুর পর কেআরকে একটি ট্যুইট করেন। সেখান তিনি অভিযোগ করেন, বলিউডের এই ৬টি প্রযোজনা সংস্থার হাতে গোটা বলিউড। এই ৬টি সংস্থা যদি কাউকে পছন্দ না করে, তাহলে খুব সহজে যে কোনও কারও ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে বলেও মন্তব্য করেন কমল আর খান।

  • করোনায় আক্রান্ত তাপস-মুন্নী

    করোনায় আক্রান্ত তাপস-মুন্নী

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সংগীত শিল্পী কৌশিক হোসেন তাপস ও টেলিভিশনটির চেয়ারপার্সন ফারজানা মুন্নীরও করোনা পজেটিভ।
    সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন এই দম্পতি।
    এক ফেসবুক স্ট্যাটাসে তাপস জানিয়েছেন, তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসাতেই আছেন। মেনে চলছেন চিকিৎসক পরামর্শ।
    তিনি আরও জানিয়েছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তার পরিকল্পনাই সেরা পরিকল্পনা। তিনিই আমাদের রক্ষা করবেন।

  • চাঁদে জমি কেনা প্রথম বলিউড তারকা সুশান্ত!

    চাঁদে জমি কেনা প্রথম বলিউড তারকা সুশান্ত!

    বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর স্তব্ধ করে দিয়েছে সকলকে। তার ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্তরা কোনভাবেই মেনে নিতে পারছেন না তার চলে যাওয়া।

    সুশান্তের এই অকালমৃত্যুতে সকলেরই একটি প্রশ্ন কী এমন আঘাত পেয়েছিলেন তিনি যার ফলে এই কঠিন পথটি বেছে নিতে হয়েছে তাকে?

    সুশান্ত এখন নেই কিন্তু নিজের করা কাজগুলোর মাধ্যমে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন ভক্তদের হৃদয়ে। সাত বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘পিকে’, ‘কাই পো চে’, ‘বোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মতো ব্লকবাস্টার ছবি।

    যাই হোক, সুশান্তের ক্যারিয়ারের কথা কম বেশি সকলেরই জানা আছে। কিন্তু জানেন কী নক্ষত্রবিজ্ঞান নিয়ে বেশ আগ্রহ ছিলো বলিউডের এই তারকার।

    শুধু নক্ষত্রবিজ্ঞানে আগ্রহ নয়, প্রয়াত এই অভিনেতা হচ্ছেন বলিউড ইন্ডাস্ট্রির একমাত্র তারকা যার চাঁদে জমি রয়েছে।
    সুশান্ত সিং রাজপুতের বাড়িতে রাখা টেলিস্কোপ
    সুশান্ত সিং রাজপুত চাঁদের যে জায়গাতে সম্পত্তি কিনেছিলেন সেটি ‘মেরে মুসকোভিন্স’ নামে পরিচিত।

    এর আগে সুপারস্টার শাহরুখ খানকে তার ভক্তরা চাঁদে এক টুকরো জমি উপহার দিয়েছিলেন, তবে সুশান্ত হলেন প্রথম হিন্দি চলচ্চিত্র অভিনেতা যিনি চাঁদে আইনীভাবে সম্পত্তি কিনেছেন।

    সুশান্ত সিং রাজপুতের নিজের বাড়িতে একটি উন্নত টেলিস্কোপ মেড ১৪, এলএক্স০০ ছিল যা থেকে তিনি মহাকাশে তার জমির উপর নজর রাখতেন।

  • নায়িকাদের বিব্রত করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    নায়িকাদের বিব্রত করা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

    সেন্স অব হিউমার’ অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে আলোচনায় আসেন অভিনেতা এবং মডেল শাহরিয়ার নাজিম জয়। এরপর একে একে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা দিয়ে নিজস্ব ভাবমূর্তি তৈরি করেন তিনি। সম্প্রতি এই অভিনেতা এবং উপস্থাপককে চলচ্চিত্র তারকাদের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

    কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘কিছুদিন ধরে আমাদের শিল্পীরা জয়ের নামে ফোন দিয়ে অভিযোগ করছিলেন। তাঁদের অভিযোগ, ভালো ভালো কথা বলে অনুষ্ঠানে ডেকে ব্যক্তিগত, অযাচিত ও অবান্তর কিছু প্রশ্ন করেন জয়। মানুষের সামনে শিল্পীদের ছোট করেন। হিট হওয়ার জন্য মিডিয়ার শিল্পীদের হেয় করে প্রশ্ন করেন তিনি। এই সব অভিযোগ পাওয়ার পর আমরা শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে জয়ের কাছে কারণ দর্শানোর চিঠি দিয়েছি।’ শিল্পী সমিতির এই নেতার সঙ্গে কথা বলে আরও জানা যায়, তাঁদের কার্যনির্বাহী মিটিং থেকে জয়ের কাছে চিঠিতে আরও জানতে চাওয়া হয়েছে, এই উপস্থাপকের কতগুলো ছবি রিলিজ হয়েছে। সেগুলোর নাম এবং মুক্তির সাল। তবে কতজন অভিনেত্রীর কাছ থেকে অভিযোগ পেয়েছেন জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আমাদের যারাঁই তাঁর অনুষ্ঠানে গিয়েছেন, তাঁরা প্রায় সবাই অভিযোগ করেছেন। সবার একই কথা, তাঁদের ফোন দিলে যান, কিন্তু যাওয়ার পর কার ছবি চলে না, কার সঙ্গে কার বিয়ে হওয়ার কথা ছিল, কার ডিভোর্স হয়েছে, কার সঙ্গে কার কবে কী ঘটেছিল, নায়িকাদের অনেক ব্যক্তিগত ব্যাপার নিয়ে প্রশ্ন করেন। এগুলো তো ঘরোয়া ব্যাপার। মিডিয়ার সামনে কেন জিজ্ঞাসা করবেন। এই বিষয়গুলো ব্যক্তিগত এবং স্পর্শকাতর, যা আগে থেকে জানানো হয় না। এত সব অভিযোগের পরিপ্রেক্ষিতে বাধ্য হয়েই তাঁকে শোকজ করা হয়েছে। যদি সদুত্তর না মেলে, তাহলে পরবর্তী মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

    শাহরিয়ার নাজিম জয়। ছবি সংগৃহীত।এই প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমাকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় তাঁরা কোনো একটা আইন বা ছুঁতো খুঁজে বের করছেন শিল্পী সমিতির সদস্যপদ থেকে আমাকে বাদ দেওয়া যায় কি না, সেটা নিয়ে। সে জন্য হয়তো আমার কাছে জরুরিভিত্তিতে জানতে চাওয়া হয়েছে। কিন্তু আমার ছবির ডিটেইলস তো সবার জানা।’ উপস্থাপক জয় মনে করেন, এভাবে চিঠি দেওয়ার কোনো মানে হয় না। এটা তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে হতে পারে। নায়িকাদের প্রশ্ন করে বিব্রত করা প্রসঙ্গে এই উপস্থাপক বলেন, ‘আমার অনুষ্ঠানে যাঁরা আসেন, তাঁরা সবাই আমার প্রশংসা করে যান। কারও কাছে যদি আপত্তিকর কিছু মনে হয়, তাহলে এটার অভিযোগ দেওয়ার ক্ষমতা সবার আছে। আমার প্রোগ্রামে একাধিকবার নায়িকারা আসেন। এখানে আমি বিব্রতকর প্রশ্ন করলে দ্বিতীয়বার তাঁরা কেউই আসতেন না। আমার নামে কেউ কমপ্লেন তো করেনইনি, বরং অভিনেত্রীরা আমার প্রোগ্রামে এসে আমাকে প্রিয় উপস্থাপক বলে আখ্যা দেন। নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ববি, পূজা চেরি, সবাই প্রশংসা করেছেন।’

    জয়ের উপস্থাপনায় ‘জীবনের গল্প’ লাইভ অনুষ্ঠানে অতিথি মিশা সওদাগর এবং জায়েদ খান। ছবি: ফেসবুক থেকেএই উপস্থাপক মনে করেন, এই ঘটনার সূত্রপাত ‘জীবনের গল্প’ নামে অনুষ্ঠান থেকে হতে পারে। এখানে একটি পর্বে অতিথি হয়ে আসেন মিশা সওদাগর এবং জায়েদ খান। সেই প্রসঙ্গে জয় বলেন, ‘আমার অনুষ্ঠানের একটি পর্বে তাঁরা অনুরোধ করে আসছেন। সেটা খুবই প্রাণবন্ত একটি অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের একটি জায়গায় আমি জিজ্ঞাসা করেছি, হিরো আলম সদস্য কি না? এটা জানতে চাওয়া কোনো বিব্রতকর প্রশ্ন হতে পারে না। এটা নিয়ে তাঁরা খুবই নেগলেট করায় তাঁদের উভয় পক্ষের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছে, সেটা আমি জানি না। এখন তাঁরা আমার কাছে অন্য প্রসঙ্গ নিয়ে উত্তর জানতে চেয়েছেন, কিন্তু উত্তর দেওয়ার তো কিছু নেই। তাঁদের চিঠিটাই আমার কাছে একটি অস্পষ্ট চিঠি মনে হয়। কেন দিয়েছেন আমি বুঝিনি। তবে একটা এসএমএস দিয়ে আমার ছবির নাম জানাতে পারি।’ জায়েদ খান হিরো আলম প্রসঙ্গে বলেন, ‘তাঁর অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম। শেষে আমাকে আর মিশা ভাইকে হিরো আলমকে নিয়ে অবান্তর প্রশ্ন করে বিতর্ক তৈরি করেছিলেন। এটা আগে কিছু বলেননি। একদম শেষ মুহূর্তে। আমরা যে কিছু বলব, সে সময়ও পাইনি। তারকাদের সঙ্গে এমন আচরণ করা ঠিক না। তাঁদের কী প্রশ্ন করা হবে, আগে ধারণা দিতে হবে। এখন আমরা যে অভিযোগগুলো, পেয়েছি তার উত্তরের জন্য অপেক্ষা করছি।’