Category: বিনোদন

  • করোনায় জনপ্রিয় অভিনেতা নিশোর বাবার মৃত্যু

    করোনায় জনপ্রিয় অভিনেতা নিশোর বাবার মৃত্যু

    মরনঘাতি করোনাভাইরাসে কেড়ে নিয়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া (৭৫) প্রাণ। আজ বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    এর আগে একই হাসপাতালে আইসিইউতে বেশ কিছুদিন ভর্তি ছিলেন নিশোর বাবা। মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • বিদেশের যুগলের ছবি দেশে ভাইরাল

    বিদেশের যুগলের ছবি দেশে ভাইরাল

     

    রেজুয়ানুর রহমান সফেনঃ- বাংলাদেশে ভাইরাল বিদেশি নেথমি ও বুড্ডিকা দুই যুগলের ছবি।
    বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে শ্রীলঙ্কার কয়েকটি যুগল ছবি ভাইরাল হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই সামাজিকমাধ্যমে ভেসে বেড়াচ্ছে ছবিগুলো, বাংলাদেশের অধিক অংশ মানুষ ছবিগুলো ভাইরাল করেছে।
    যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ছবি দেখে বাংলাদেশি মানুষ বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছেন।

    শনিবার রাতে শ্রীলঙ্কার থিকসানা ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফটোগ্রাফির ফেসবুক পেইজে ছবিগুলো প্রকাশ করা হয়। এরপর ক্রমশ সেগুলো ছড়াতে থাকে। ছড়াতে ওয়েব দুনিয়ার সীমানা পেরিয়ে দেশীয় হোমপেইজ দখল করে নেয়।
    জানা গেছে, সিংহলিজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন, এবং বলেন এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে। যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের হোম পেইজ দখল করতে থাকে। ছবিগুলো ‘পোস্ট উইডিং ফটোগ্রাফি’। অর্থাৎ বিবাহ-পরবর্তী ফটোসেশনের ছবি এসব।
    ভারতীয় ও দেশীয় নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায়, ‘অনেকেই অপরিণত বিয়ে মনে করে ছবিগুলো শেয়ার করছেন। কিংবা এই জুটিকে অনেকেই বেমানান মনে করছেন।
    ছবিগুলো যে শুধু বাংলাদেশের নেটিজেনরাই শেয়ার করছেন তা নয়, শ্রীলঙ্কা, ভারতের নেটিজেনরাও সমানতালে শেয়ার ও মন্তব্য করে চলেছেন।

  • সুশান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নুর

    সুশান্তকে নিয়ে বিস্ফোরক মন্তব্য তাপসী পান্নুর

    প্রথম থেকে রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে থাকা অভিনেত্রী তাপসী পান্নু এবার সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। রিয়াকে গ্রেপ্তারের পর নিজ ফেসবুক আইডিতে সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন শেয়ার করেন তাপসী পান্নু। সেই প্রতিবেদনে বলা হয়েছে, ‘রিয়া নিজে কখনো মাদক নেননি’।

    সেই লিঙ্ক শেয়ার করে তাপসী পান্নু লিখেন, ‘একটু ঠিক করে নিন। রিয়া মাদক নিত না। তিনি সুশান্তের জন্য মাদক কিনতো এবং রাখতো। তাহলে বলা যেতে পারে সুশান্তকেও গ্রেপ্তার করা হতো, যদি সে বেঁচে থাকতো।’

    একই সঙ্গে ব্যঙ্গ করে তাপসী আরও লিখেন, ‘রিয়া নিশ্চয়ই সুশান্তকে মাদক নেয়ার জন্য জোর করেছে। সুশান্তকে নিশ্চয়ই জোর করে মাদক খাইয়ে দিয়েছে। হ্যাঁ এটাই হয়েছে! আমরা পেরেছি!’

    এই পোস্ট শেয়ার করার পর পরই তা নেট দুনিয়ায় ছড়িয়ে পরে। নেটিজেনরাও কমেন্টে পাল্টা আক্রমণ করা শুরু করে তাপসী পান্নুকে।

    প্রসঙ্গত, মাদকের সঙ্গে যোগ থাকার জন্য রিয়াকে গ্রেপ্তার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এদিকে এনসিবির জিজ্ঞাসাবাদে রিয়া চক্রবর্তী স্বীকার করেছেন তিনি মাদক কিনেছেন এবং মাদকের জোগান রেখেছেন। তবে তিনি নিজে কখনো মাদক নেননি বলেও জানান এনসিবিকে।

  • সালমান শাহকে হারানোর ২৪ বছর আজ

    সালমান শাহকে হারানোর ২৪ বছর আজ

     

    বিনোদন ডেস্ক :ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই একজন নায়কের ছবি চোখের সামনে ভেসে উঠবেই। সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন সালমান শাহ। নব্বই দশকের সবচেয়ে সুন্দর ও মেধাবী সেই চলচ্চিত্রশিল্পীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তাকে হারানো ২৪ বছর হয়ে গেল। চলচ্চিত্রের মানুষেরা বলেন, ‘আজও কেউ পূরণ করতে পারেননি সালমান শাহের শূন্যস্থান।’
    এখনও চলচ্চিত্রের আলোচনা হলেই উদাহরণ স্বরূপ সামনে আসে তার নামটি। এই সময়ের নায়কদের কাছে তাদের প্রিয় নায়কের নাম জানতে চাওয়া হলে অকপটেই তারা বলেন প্রিয় সালমান শাহের নাম।
    নাম নিয়েই যখন কথা, জেনে নেয়া যাক তার মূল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। ১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে।সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি। হারিয়েও যেন হারাননি তিনি। কোটি ভক্তের হৃদয়ে সোনালী অক্ষরে লেখা আছে তার নাম।যেদিন সালমান শাহের মৃত্যু হয় সেই দিন তার মৃত্যুতে সারাদেশে শোক নেমে এসেছিল। শোক সইতে না পেরে অনেক ভক্ত আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন। এরপর অনেক উত্থান-পতনের মধ্যদিয়ে গেছে বাংলা চলচ্চিত্রশিল্প।তার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করা নায়িকা শাবনূর আক্ষেপ করে বলেছিলেন, ‘সালমান বেঁচে থাকলে আমরা দুজনে উত্তম-সুচিত্রার মতো হতে পারতাম।’মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ খুব বেশি ছবিতে অভিনয় না করলেও যতটা করেছেন, মন দিয়ে করেছেন। দর্শকদের জন্য করেছেন। তাই তো দর্শকরা আজও তাকে ভুলতে পারেননি। আজও সালমান যেখানে চিরনিদ্রায় শায়িত সেখানে তার ভক্তরা নীরবে চোখের জল ফেলেন। আজও টেলিভিশনের পর্দায় তার অভিনীত ছবি প্রদর্শন হলে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স্মরণ করেছে তাকে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘সালমান শাহের মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এই মাসে আমাদের আরও ছেড়ে গেছেন আনোয়ার হোসেন, আব্দুল মতিনসহ আরও কয়েকজন চলচ্চিত্রের মানুষ। তাদের সবাইকে স্মরণ করে ৭ সেপ্টেম্বর এফিডিসিতে কোরআন খতম করানো হবে সকালে ও বিকেলে তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।’
    শিল্পী সমিতির আয়োজন ছাড়াও টেলিভিশন চ্যানেলগুলোও নানা অনুষ্ঠান প্রচার করবে সালমান শাহের মৃত্যু দিবসে

  • কেউ নিজের জীবন নিলে অন্যকে দোষ দেওয়া যায় না : বিদ্যা

    কেউ নিজের জীবন নিলে অন্যকে দোষ দেওয়া যায় না : বিদ্যা

    বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার এক মাসেরও বেশি পেরিয়েছে। কিন্তু তিনি কেন এমন চরমতম পদক্ষেপ নিলেন, তার কূলকিনারা খুঁজতে বেগ পেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্তদের। সুশান্তের মৃত্যু নিয়ে অনেকে নিজের মতামত জানিয়েছেন। তবে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের অনুরোধ কিছুটা ব্যতিক্রমী। এবার যেন সুশান্তকে সত্যিই শান্তিতে থাকতে দেওয়া হয়, সেই আবেদন জানিয়েছেন তিনি।

    ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, কেউ যদি নিজেই নিজের জীবন শেষ করে দিতে চায়, তাহলে অন্য কাউকে দোষ দেওয়া যায় না বলে মনে করেন বিদ্যা। ‘শকুন্তলা দেবী’ অভিনেত্রী বলেন, ‘সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যে অন্যায় অনুভব করেছে, উপেক্ষা করেছে, এর সঙ্গে তাঁকে চেনার যোগসূত্র রয়েছে। এখন কোনটি সঠিক বা ভুল তা আমরা জানি না; কারণ তিনি কেন এমন পদক্ষেপ নিয়েছেন, সে সম্পর্কে আমরা অজ্ঞ। শ্রদ্ধা দেখানোর অর্থ হচ্ছে চুপ করে থাকা। ধারণা করা যায়, লোকেরা সব ধরনের তত্ত্ব নিয়ে আসতে পারে এবং এটি তাঁর জন্য ও তাঁর প্রিয়জনদের জন্য ন্যায্য নয়।’ সিনেমা এক্সপ্রেসের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।

    বিদ্যা জানান, উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র অঙ্গনে দিন কাটিয়েছেন। তবে তিনি কখনো স্বজনপোষণ বা অন্য কোনো কিছুকে নিজের পথে দাঁড়াতে দেননি। বিদ্যা আরো জানান, তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’ দিয়ে অভিষেকের আগে তিনি ৭৮ বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। প্রত্যাখ্যান নিয়ে যেসব তরুণ অভিনেতা হীনমন্যতায় ভোগেন, তাঁদের প্রিয়জনের সঙ্গে তা শেয়ার করার পরামর্শও দেন বিদ্যা।

    একই সাক্ষাৎকারে ‘পা’ অভিনেত্রী আরো বলেন, ‘তবে কেউ যদি নিজের জীবন নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে কাউকে দোষ দেওয়া যায় না। সে যেন সত্যিই শান্তিতে থাকে।’

  • অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ

    অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনি নোটিশ

    ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বাদশাহ বুলবুল নামে এক ব্যবসায়ী। চেক প্রতারণার অভিযোগে আজ (১৯ জুলাই) ঢাকার জজ কোর্টে অ্যাডভোকেট মো. মনজুর আলমের মাধ্যমে এই নোটিশ পাঠান বাদশা বুলবুল। অন্যদিকে আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে বাদশাহ বুলবুলের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছেন অপু বিশ্বাস। এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।

    নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাদে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ এবং ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু তার কাছ থেকে ১০ লাখ টাকার ঋণ নেন। গত ৭ জুলাই সেই ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দেন অপু বিশ্বাস। তবে অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দেয়। বিষয়টি অপুকে জানানো হলে, তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

    আইনি নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

    এদিকে ব্যবসায়ীর এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আসলে ঘটনাটি তেমন নয়। শাকিবের সঙ্গে ডিভোর্সের পর কিছুটা অর্থকষ্টের মুখে পড়েছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন করে কিছু করার। তখন বগুড়ায় পারিবারিক কিছু সম্পদ বিক্রি করে বাদশাহ বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে একটি ব্যবসা শুরু করি।

    কিন্তু কিছুদিন পর তার আচার-আচরণ আমার ভালো লাগছিল না। আমার সঙ্গে তিনি অশ্লীল আচরণও শুরু করেন। তাই বাধ্য হয়েই তার সঙ্গে ব্যবসা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নেই। তখন থেকেই আমি ব্যবসা থেকে দূরে দূরে থাকতে শুরু করলাম। ঠিকমতো সময় দিতে পারতাম না দেখে বুলবুল সাহেব আমাকে অনুরোধ করেন ব্যবসায়িক কাজের জন্য আমি যেন চেকবইয়ের ২/৩টি পাতা স্বাক্ষর করে রাখি। সেখানে থেকেই ঝামেলার শুরু।’

    তিনি আরও বলেন, ‘অনেক আগেই আমি আমার সেই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। কারণ আমার চেক বইয়ের মাঝখানের দুটি পাতা পাচ্ছিলাম না। গত বছর থানায় জিডিও করেছি। সেই চেক নিয়ে কীভাবে আইনি নোটিশ পাঠায়

  • সুশান্তের মৃত্যুতে ফাঁসছেন সালমান!

    সুশান্তের মৃত্যুতে ফাঁসছেন সালমান!

    বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক মাস কেটে গেছে। অন্যদিকে জোরদার জেরাপর্ব চালাচ্ছে মুম্বাই পুলিশ। এইতো কিছুদিন আগে পাঁচ সদস্যের ফরেন্সিক দলের সঙ্গে কথাও বলেছেন তারা। আর সেই বৈঠকের পর জেরার তালিকা আরো লম্বা হয়েছে পুলিশের।

    যদিও নতুন জেরার তালিকায় কারা রয়েছেন সেটা জানায়নি পুলিশ। কিন্তু বলিউড ভাইজান সালমান খানের সাবেক ম্যানেজার রেশমা শেঠিকে জেরার পর সোশ্যাল মিডিয়াসহ বি-টাউনে জোর গুঞ্জন চলছে, এবার ফাঁসবেন দাবাং অভিনেতা।

    জানা গেছে, এখনও ১৫-২০ দিন চলবে জেরাপর্ব। সুশান্তের মৃত্যু মামলায় ইতোমধ্যে ৩৪ জনকে জেরা করা হয়েছে। সেই তালিকায় রিয়া চক্রবর্তী, সঞ্জনা সাংঘি, সঞ্জয় লীলা বানসালি, মুকেশ ছাবড়ার মতো ব্যক্তিরাও রয়েছেন। জেরা করা হয়েছে সুশান্তের রাঁধুনি, দিদি, তার অফিসের কর্মীদের।

    এদিকে শোনা যাচ্ছিল, পুলিশ সালমান খান এবং পরিচালক-প্রযোজক করণ জোহরকেও তলব করবে। কারণ তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ আছে। মুম্বাই পুলিশ রেশমাকে দীর্ঘ পাঁচঘণ্টা জেরার পরই এমন অভিযোগ আরও জোরদার হয়। যদিও পুলিশের তরফ থেকে এ বিষয়টি স্বীকার করা না হলেও এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া হচ্ছে না।

    কারণ সুশান্তের সঙ্গে যশরাজ ফিল্মসের যে চুক্তি হয়েছিল সেই কাগজও দেখতে চাওয়া হয়েছে। তবে এখনই সালমান বা করণকে ডাকা হবে না, সে ব্যাপারে নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশের ডিএসপি। এমনকী সুশান্তের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা চলছে তাতেও তারা বিরক্ত। প্রচুর গুজব জোর করে ছড়িয়ে দেয়া হচ্ছে।

    তবে দ্বিতীয় দফার জেরার জন্য সুশান্তের চিকিৎসক, দিদি মিতু এবং রাঁধুনি নীরজকে আবারও ডাকা হয়েছে। ডাকা হয়েছে রিয়া চক্রবর্তীকেও। শেষ কয়েকদিন সুশান্তের গতিবিধি, তার খাওয়া দাওয়া সম্পর্কে আরও বিশদে জানতে চান পুলিশ। এমনকী নীরজই প্রথম সুশান্তকে ঝুলতে দেখেছিল। অভিনেতার খাবারে কিছু মেশানো হয়েছিল কিনা সেই বিষয়েও সন্দেহ রয়েছে পুলিশের। ওই সময় দিদি মিতু মুম্বাইতে ছিলেন। এমনকী তিনি সুশান্তের ফ্ল্যাটেও এসেছিলেন।

    তবে ফরেন্সিক পরীক্ষাতে চাঞ্চল্যকর কিছু ধরা পড়েনি। তাই পুলি্শ অপেক্ষা করছে ভিসেরার রিপোর্টের জন্য। এরই মধ্যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ জানিয়েছেন, সুশান্তের মৃত্যু তদন্তের ভার যাবে সিবিআই’র হাতে। এখনও পর্যন্ত মুম্বাই পুলিশই সব সামলাচ্ছে।

    প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্তের আত্মহত্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় নেপোটিজম এবং স্বজনপোষণ নিয়ে বিতর্ক চলছে। সুশান্তের অনুরাগীসহ কিছু সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। সুশান্ত চাপের মুখে পড়েছিলেন ইন্ডাস্ট্রিতে, আর তাই তাকে এই পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়েছে বলে দাবি তাদের।

  • অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট করোনায় আক্রান্ত

    অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট করোনায় আক্রান্ত

    একের পর এক দুঃসংবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বড় বড় অভিনেতারা কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন। অমিতাভ-অভিষেকের পর এবার জানা গেল জনপ্রিয় অভিনেত্রী র‌্যাচেল হোয়াইট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বলিউডের এ অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন কোভিড-১৯ সংক্রমণের কথা।

    শনিবার রাত ১২টার দিকে টুইট করে অভিনেত্রী লিখেছেন, আমার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। এখন বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি, এজন্য সবাই প্রার্থনা করবেন।

    বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। র‍্যাচেল হোয়াইট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য। বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম র‍্যাচেল হোয়াইটের। সেখানেই পড়াশোনা। ২০১৪ সালে বলিউডে অভিষেক ‘উংগলি’ ছবিতে। এরপর বলিউড থেকে বাংলা ছবিতে কাজ করা শুরু করেন। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি বহু বিজ্ঞাপনেও দেখা যায় তাকে।

  • করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

    করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অমিতাভ বচ্চন

    কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় অমিতাভ বচ্চনকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করোনা আক্রান্তের খবর টুইটারে জানিয়েছেন তিনি নিজেই।

    টুইটে অমিতাভ জানান, তিনি করোনা পজিটিভ। এই কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবার ও যারা বাড়িতে কাজ করেন, তাদেরও পরীক্ষা করা হয়েছে। তবে এখনও করোনা পরীক্ষার ফলাফল আসেনি। টুইটারে বিগ বি জনসাধারণের কাছে আবেদন করেন, গত দশ দিনে তার সান্নিধ্যে যারা এসেছেন, তারা যেন কোভিড পরীক্ষা করেন।

    ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার রাতে মুম্বাইয়ের ভিলে পার্লের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭৭ বছর বয়সী এই অভিনেতাকে। জুহুতে অমিতাভের বাড়ি থেকে সবচেয়ে কাছেই এই নানাবতী হাসপাতাল। তাই কোনো রিস্ক নিতে চাননি পরিবারের সদস্যরা। করোনা আক্রান্ত জানার পরই পরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে লকডাউন চলাকালে পুরা সময়টাই নিজ বাড়িতে রয়েছেন অমিতাভ। ঘরে বসেই একটি ভিডিও শুটে কাজ করেছিলেন তিনি।

    উল্লেখ্য অমিতাভকে শেষবার দেখা গিয়েছে সুজিৎ সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে। এই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। লকডাউনের জেরে ছবিটি হলে মুক্তি পায়নি। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ছবিটি। ‘কউন বনেগা ক্রোড়পতি’-তেও দেখা যাচ্ছে অমিতাভকে। এরপর ‘চেহরে’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘ঝুন্ড’-এর মতো ছবিতে দেখা যাবে বলিউডের মেগাস্টারকে।

  • না ফেরার দেশে এন্ড্রু কিশোর

    না ফেরার দেশে এন্ড্রু কিশোর

    প্লেব্যাক সম্রাট ও কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর না ফেরার দেশে চলে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ চলে গেলেন। সোমবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।

    টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহীতে একটি ক্লিনিকে আছেন। যেটি পরিচালনা করেন তার দুলাভাই ক্যান্সার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস ও বোন ডা. শিখা বিশ্বাস।

    এর আগে গতকাল ৫ জুলাই দুপুর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে থাকে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি দিয়েছেন এন্ড্রু কিশোর। ছড়িয়ে পড়েছে মৃত্যুর গুজব। যাচাইবাছাই না করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই সংগীতশিল্পীর মৃত্যুর খবর শেয়ার করেছেন অনেকে। পরে জানা যায় তখনো তিনি মারা যাননি। পরিবারের পক্ষ থেকে গুজব না ছড়াতে তখন অনুরোধ করা হয়।