Category: বিনোদন

  • স্বামীকে তালাক দিলেন শাবনুর

    স্বামীকে তালাক দিলেন শাবনুর

    দেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুর ৮ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। গত ২৬ জানুয়ারি স্বামী অনিক মাহমুদ হৃদয়কে তালাক দিয়েছেন শারমীন নাহিদ নূপুর ওরফে শাবনুর।

    নিজের সই করা নোটিশটি অ্যাডভোকেট কাওসার আহমেদের মাধ্যমে স্বামীকে পাঠিয়েছেন তিনি। নোটিশে অনিকের সঙ্গে ‘বনিবনা হয় না’ বলে উল্লেখ করা হয়েছে।

    সিনেমা জগতের বাইরের একজনকে বিয়ে করে সুদূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন এক সময়ের রূপালি পর্দা কাঁপানো এই অভিনেত্রী। তাদের এক সন্তানও রয়েছে।

    স্বামীকে তালাক দেয়ার কারণও উল্লেখ করেছেন শাবনুর। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তালাকের নোটিশ এবং হলফনামা প্রস্তুতকারী অ্যাডভোকেট কাওসার আহমেদ।

    জানা গেছে, নোটিশের অনুলিপি অনিকের এলাকার আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান এবং কাজী অফিস বরাবরও পাঠানো হয়েছে।

    ডিভোর্স নোটিশ বিষয়ে শাবনুরের এসব অভিযোগ বিষয়ে অনিক কিংবা দুজনের পরিবারের কোনো সদস্য থেকে বক্তব্য পাওয়া যায়নি।

    প্রসঙ্গত ২০১২ সালের ২৮ ডিসেম্বর অস্ট্রেলীয় প্রবাসী অনিক মাহমুদ হৃদয়কে বিয়ে করেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর এ দম্পতির আইজান নিহান নামে এক ছেলে হয়। ছেলেকে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনুর।

  • করোনা আতঙ্কে চীনে আটকে আছেন মিস্টার বিন

    করোনা আতঙ্কে চীনে আটকে আছেন মিস্টার বিন

    করোনাভাইরাসে প্রতিদিন যেমন মৃত্যুর সংখ্যা বাড়ছে, তেমনি বাড়ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ। অনেক বিশ্লেষকই এটিকে ২০০২-০৩ সালে সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) মহামারির সঙ্গে তুলনা করেছেন। এই মুহূর্তে যারা চীনে করোনা ভাইরাস কবলিত এলাকায় অবস্থান করছেন তাদের অন্যত্র যাওয়া নিরাপদ নয় বলে জানা গেছে।

    এই জটিলতার কারণে চীনে আটকা পড়েছেন ‘মিস্টার বিন’ খ্যাত কমেডিয়ান নিগেল ডিক্সন। রোয়ান অ্যাটকিনসনের বিখ্যাত চরিত্রকে অনুকরণ করে জনপ্রিয়তা পেয়েছেন কমেডিয়ান নিগেল ডিক্সন।

    করোনা ভাইরাসে আক্রান্ত চীনের হুবেই শহরে এসে আর নিজের বাড়িতে ফেরা হয়নি তার। নিজের দেশের সুরক্ষায় এই ব্রিটিশ নাগরিক ফিরছেন না দেশে। বর্তমানে হুবেই শহরে সচেতনতামূলক কমেডি তৈরি করে প্রচার করছেন তিনি।

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবল চীনে এক হাজার একশ ১০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আরো ৪৪ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে বেঁচে থাকার জন্য লড়ছেন।

    ‘মিস্টার বিন’ খ্যাত অভিনেতা ব্রিটিশ নাগরিক নিগেল ডিক্সন জানান, তিনি নিজেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস ছড়িয়ে দিতে চান না। সে কারণে উহানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    ৫৩ বছর বয়সী নিগেল ডিক্সন সবসময় রোয়ান অ্যাটকিনসনকে আইকন মানেন। ৩০ বছর বয়স থেকেই তিনি মিস্টার বিন চরিত্রে অভিনয় করে আসছেন। তিন বছর আগে চীনে কমেডি সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয় তিনি। এবার করোনাভাইরাস নিয়ে সচেতন করার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

  • ৯০০ বছর পর ‘দ্বিমুখী তারিখ’ দেখল বিশ্ব!

    ৯০০ বছর পর ‘দ্বিমুখী তারিখ’ দেখল বিশ্ব!

    ৯০০ বছর পর আজ একটি বিরল প্যালিনড্রোম বা দ্বিমুখী সংখ্যা (02 02 20 20) দেখল বিশ্ব।

    রোববার ২ ফেব্রুয়ারি এ তারিখটি একটি আন্তর্জাতিক প্যালিনড্রোম। আজকের তারিখটি ‌‘দেশ / মাস / দিন / বছর’ বা ‘দিন / মাস / বছর’ হিসাবে লেখেন না কেন এটি কার্যকর হয় যেকোনো বিপরীত দিক থেকে।

    এই জাতীয় তারিখগুলোকে ‘সর্বব্যাপী প্যালিনড্রোমস’ বলে এবং এটি ১০১ বছরের জন্য আর কোনো পাওয়া যাবে না। এরপরে আপনাকে ৩ মার্চ, ৩০৩০ অবধি অপেক্ষা করতে হবে।

    এই জাতীয় প্যালিনড্রোমের শেষ তারিখটি ছিল ১১/১১/১১১১ – ৯০০ বছর আগে।

    প্রসঙ্গত, প্যালিনড্রোম হল এমন কিছু বিশেষ শব্দ আর সংখ্যা যার আরম্ভ বা শেষ দুদিক থেকেই পড়লে শব্দের উচ্চারণ আর অর্থের কোনো বদল হয় না বা সংখ্যার মান একই থাকে (সংখ্যার ক্ষেত্রে)। মূল গ্রীক শব্দ প্যালিনড্রোমাস (অর্থ: Running back again) থেকে ইংরেজি প্যালিনড্রোম শব্দটি এসেছে καρκινικός থেকে। বাংলা ভাষায় একে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা যায়।

    এধরনের দ্বিমুখী শব্দ বা বাক্য সাজাতে যারা দক্ষ তাদের ‘পেলিনড্রোমিস্ট’ বলা হয়। প্যালিনড্রোমিক লেখা প্রাচীন ‘কিরাতার্জুনীয়’ কাব্যের বহু অনুচ্ছেদে দেখা যায়।

    এমনই একটি অনুচ্ছেদ হলো- ‘সারস নয়না ঘন অঘ নারচিত রতার কলিক হর সার রসাসার রসাহর কলিকর তারত চিরনাঘ অনঘ নায়ন সরসা’। চতুর্দশ শতকে দৈবজ্ঞ সূর্য পণ্ডিতের লেখা ‘রামকৃষ্ণ বিলোম কাব্যম’ নামে ৪০টি শ্লোকের যে বিখ্যাত কবিতা রয়েছে তার রচনাশৈলীও ভারি অদ্ভুত। প্রতিটি শ্লোকই এক-একটি প্যালিনড্রোম।

    আবার কবিতাটি সামনে থেকে পড়লে রাম ও রামায়ণের কাহিনী আর পেছন থেকে পড়লে কৃষ্ণ ও মহাভারতের কাহিনী। যেমন ৩ নং শ্লোকে রয়েছে ‘তামসীত্যসতি সত্যসীমতা মায়য়াক্ষমসমক্ষয়ায়মা। মায়য়াক্ষমসমক্ষয়ায়মা তামসীত্যসতি সত্যসীমতা।।’

  • শাকিব-অপুকে নিয়ে ছেলে জয়ের গান ভাইরাল

    শাকিব-অপুকে নিয়ে ছেলে জয়ের গান ভাইরাল

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের একটি গান।

    ভিডিওতে দেখা গেছে, ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ, কাম টু মি হোয়েন আই কল ইউ’, এই ছড়াগানটি আনমনে গেয়ে চলেছে জয়।

    আর স্টারকিডের মুখে সেই গান সারা ফেলেছে এক সময়ের সেরা জুটি শাকিব-অপুর ভক্তদের মধ্যে।

    জয়ের এই ছড়া গান শুনেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন নেটিজেনরা। কেউ বলছেন, অনেক বড় হয়ে গেছে জয়। আর কেউ কেউ আদর প্রকাশ করছেন নানা ইমোজির মাধ্যমে।

    জয়ের সেই ছড়াগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন জয়ের মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই।

    ছেলের গান মোবাইল ক্যামেরায় চুপিচুপি ধারণ করে সেই ভিডিও শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করেন অপু।

    এরপরই তার ফলোয়াররা তা দেখে বিমোহিত হয়।

    নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও ছেলে জয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল শাকিব ও অপু দুজনেই। জয় যেন বাবা-মার অভাব বোধ না করে সেজন্য কোনো চেষ্টাই বাদ রাখেন না তারা।

    ছবির শুটিংয়ের জন্য দেশ-দেশান্তরে গেলেও জয়ের কথা ঠিকই মনে রাখেন শাকিব খান। এদিকে আবার বন্ধনে আবদ্ধ হতে চান অপু বিশ্বাস। তাই জয়কে বাবার মতোই ভালোবাসবে এমন মানুষের সন্ধানে রয়েছেন তিনি।

    প্রসঙ্গত ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে শাকিব-অপুর ঘর আলো করে আব্রাম খান জয়ের জন্ম হয়। এই দুই তারকার বন্ধন ছিড়ে গেলেও জয়ের বিষয়ে জানতে আগ্রহী সিনেপ্রিমীরা। সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যানপেজ রয়েছে জয়ের নামে। রয়েছে অসংখ্য ফেসবুক আইডি। ইনস্টাগ্রামেও এই শিশু তারকার ভক্তের অভাব নেই। তার ব্যক্তিগত আইডির পাশাপাশি ইনস্ট্রাগ্রামে তার নামে গ্রুপও আছে।

    জয়ের পড়ালেখা, ছবি আঁকা, খেলাধুলার ছবি অপু বিশ্বাস নিজের ফেসবুক ওয়ালে ও ইনস্টাগ্রামে পোস্ট করেন। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ করেছে জয়ের এই নতুন ভিডিও।

  • নির্বাচনে দাঁড়াচ্ছেন পপি!

    নির্বাচনে দাঁড়াচ্ছেন পপি!

    বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পপি। এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন তিনি। জানা গেছে, নির্বাচনে জিতে সমাজসেবায় নামবেন নায়িকা।

    ভাবছেন, কীভাবে কী? পপি কেন রাজনীতিতে আসছেন? যেমনটা ভাবছেন তা কিন্তু নয় বরং পপি নির্বাচন করবেন চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে। যা অনুষ্ঠিত হবে আগামী ৩০ ডিসেম্বর। এর মাধ্যমে নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেবেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি।

    আরও জানা গেছে, এবার শুধু পপিই নয় আরো কয়েকজন তারকা নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নায়ক অমিত হাসান ও প্রযোজক আতিকুর রহমান লিটন। অমিত হাসানের প্যানেলে লড়বেন ১০ জন নির্বাহী সদস্য। তারা হলেন মাহমুদুল হক পলাশ, জাহিদ হোসেন, সাফি উদ্দিন সাফি, সৈয়দ রাফি উদ্দিন সেলিম, রবিন খান, রশিদুল আমিন হলি, আবদুল্লাহ জেয়াদ, ওমর সানী, সাদিকা পারভীন পপি ও রত্না কবির।

    অন্যদিকে, আতিকুর রহমান লিটনের প্যানেলে লড়বেন ৯ জন নির্বাহী সদস্য। তারা হলেন আবু সাকের, শামীম ওসমান, অপূর্ব রায়, এ কে এম মোস্তফা কামাল, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান, কবির হোসেন, আব্দুর রহমান ও অ্যাডভোকেট মো. শাখাওয়াত হোসেন।

    প্রসঙ্গত, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ চলচ্চিত্রের বিভিন্ন অঙ্গনের মানুষরা ক্লাবটির সঙ্গে যুক্ত। এবার ফিল্ম ক্লাবের মোট ভোটার সংখ্যা ৫১১ জন। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক আতিকুর রহমান লিটন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন প্রযোজক ইকবাল হোসেন জয়।

  • আরেকটি বিয়ের অপেক্ষায় বলিউড

    আরেকটি বিয়ের অপেক্ষায় বলিউড

    ২০২০ সালে আরেকটি বিয়ের উৎসবে মেতে উঠতে পারে বলিউড। আর সেটি হলো আলিয়া ভাট এবং রণবীর কাপুরের। বলিউডে জোর গুঞ্জন চলছে,আগামী বছরই কাশ্মীরে বিয়ে করছেন রণবীর-আলিয়া। যদিও দুই পরিবারের পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি।

    আলিয়া আর রণবীরের প্রেম এখন সরবজনবিদিত। রণবীরের জন্মদিনে আলিয়া তার বানানো কেক দিয়ে মিষ্টিমুখ করানোর পর থেকে বিষয়টি আরও পোক্ত হয়েছে। এই জুটি যেকোনও অনুষ্ঠানে সরব থাকা। রণবীরের মা নিতু সিংয়ের সঙ্গে আলিয়ার সখ্যতা সব বলে দেয়- বিয়ের বাদ্য বাজতে চলেছে অচিরেই।

    কাজের দিক দিয়ে ২০১৯ ভালই কেটেছে রণবীর আলিয়া দুইজনেরই। রণবীরের শেষ ছবি ‘সঞ্জু’ বাজিমাত করেছে বক্স অফিসে। ২০২০ সালে দুই জন একসঙ্গে পর্দায় উপস্তি হতে যাচ্ছেন ’ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে।বাজতে চলেছে অচিরেই।

    কাজের দিক দিয়ে ২০১৯ ভালই কেটেছে রণবীর আলিয়া দুইজনেরই। রণবীরের শেষ ছবি ‘সঞ্জু’ বাজিমাত করেছে বক্স অফিসে। ২০২০ সালে দুই জন একসঙ্গে পর্দায় উপস্তি হতে যাচ্ছেন ’ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে।

  • ‘কে কী ভাবছে পাত্তা দেই না’

    ‘কে কী ভাবছে পাত্তা দেই না’

    জান্নাতুল ফেরদৌস পিয়া একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে খ্যাত ছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। অভিনয় করেছেন বেশ কিছু সিনেমাতেও।

    নিজের সমসাময়িক ব্যস্ততা নিয়ে পিয়া গণমাধ্যমে বলেন, ফ্যাশন মডেল হিসেবে কাজ করার পাশাপাশি বাংলাদেশের প্রতিনিধি হয়ে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছি। বিভিন্ন চ্যানেলে উপস্থাপনাও করছি। এছাড়া নিজের ব্যবসা ও আইন পেশা নিয়েও সময় দিতে হচ্ছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পিয়াকে খোলামেলা পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়, এ প্রসঙ্গে তিনি বলেন, কে, কীভাবে আমার ছবি নিয়ে ভাবছে বা মন্তব্য করছে, তা একেবারেই পাত্তা দিই না। আমার প্রতিদিন ফেসবুকে প্রায় এক হাজারের মতো মেসেজ আসে। অনেকেই লেখেন, ‘আপু আপনাকে ভালোবাসি।’ এখন তা দেখে যদি গাল ফুলিয়ে বসে থাকি, তাহলে কীভাবে চলব। আরেকটা বিষয় দেখুন, সমালোচনা কিন্তু সবাইকে নিয়ে হয় না। কেউ একজন ভালো কিছু করল, আর অমনি তাকে নিয়ে আলোচনা-সমালোচনা হয়। বিশেষ করে মেয়েরা যদি তাদের ক্যারিয়ারে উন্নতি করেন, তাহলে তাদের চারপাশে শুরু হয় নেতিবাচক কথা।

    চলচ্চিত্রে নিজের ব্যস্ততা নিয়ে পিয়া বলেন, দুটি নতুন ছবিতে কাজ করছি। মাসুদ রানার জন্য ফাইটিং, নাচ শিখতে হচ্ছে। এ ছবিতে একটি গানই রয়েছে। আইটেম গানটিতে আমি পারফর্ম করছি। কিছুদিনের মধ্যে এর দৃশ্যধারণ হবে। আর এ ছবির পরই ‘স্বপ্নবাজি’র কাজ শুরু হবে।

    উল্লেখ্য, ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়।

  • সমালোচনার মুখে মালাইকা

    সমালোচনার মুখে মালাইকা

    বলিউড তারকা মালাইকা অরোরা বেশ ফ্যাশন ও ফিগার সচেতন।বয়র চল্লিশ পেরোলেও এখন তার লুক দর্শকদের মধ্যে মুগ্ধতা ছড়ায়। কিন্তু সম্প্রতি এই তারকার এক পোস্ট নেটিজেনদের অবাক করে দিয়েছে।

    কিছুদিন আগেই অতিরিক্ত মেকআপ করে নেটিজেনদের ট্রলের শিকার হয়েছিলেন রানু মন্ডল। এবার সেই একই কাজ করে হাসির পাত্র হলেন মালাইকা। অতিরিক্ত মেকআপের কারণে মালাইকাকে তুলনা করা হচ্ছে রানু মন্ডলের সঙ্গে।
    ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবিটি মুহূর্তেই ভাইরাল। তার কারণ হলো, ভক্তদের মনে হয়েছে প্রয়োজনের চাইতে বেশি মেকআপ করেছেন মালাইকা। সেই পোস্ট এখন নানারকম সমালোচক মন্তব্যে সয়লাব। একজন লিখেছেন, ‘আপনি মেকআপ ব্যবহার করেছেন নাকি মেকআপই আপনাকে ব্যবহার করেছে?’

    এদিকে অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার প্রেমের সম্পর্কের কথা দুজনেই স্বীকার করেছেন। এই সম্পর্ক নিয়ে সবসময় হচ্ছেন খবরের শিরোনাম। তবে কবে নাগাদ বিয়ে করছেন সে বিষয়ে কেউই কোন মন্তব্য করেননি এখনও।

  • দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

    দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

    বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। অনেকদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন তিনি। মাঝে শারীরিক ফিটনেসে (ব্যায়াম) কেটেছে তার বহু সময়। ২০০৮ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাম খান জয়। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর শাকিব-অপুর সংসার বেশিদিন টেকেনি। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের একবছরের মাথায় আবার তার বিয়ে নিয়ে নানা কথা উঠছে।

    অপু ভক্তদের জানার আগ্রহ কবে বিয়ে করছেন তাদের প্রিয় নায়িকা।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে অপু বিয়ের বিষয়ে বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়েও আমার পরিকল্পনা আছে। তবে সুন্দরভাবে, বিতর্কিতভাবে নয়। তবে আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। বিয়ে নিয়ে আমার পরিবার ভাবছেন। কারো বেবি আছে, কারো পরিবার আছে এটা আমার পছন্দ নয়। মোট কথা হলো—বিবাহিত মানুষ বিয়ে তো দূরে থাক পছন্দের কাতারেও থাকবে না। এটা আমার ব্যক্তিগত চয়েজ। আমার পরিবারকে এমনটাই বলে দিয়েছি।’

    সামনে অপু বিশ্বাসের ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। এখানে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। এছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ নামে আরেকটি সিনেমায় অভিনয় করেছেন অপু। এ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • বিয়ের সেঞ্চুরি করবেন নায়িকা শিমলা

    বিয়ের সেঞ্চুরি করবেন নায়িকা শিমলা

    এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শিমলা। অভিষেকেই বাজিমাত করেছিলেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত এ চিত্রনায়িকা। দীর্ঘদিন ধরেই বড় পর্দায় দেখা মিলছে না জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এ অভিনেত্রীর। সম্প্রতি তিনি কয়েকটি সিনেমায় অভিনয় করলেও এখনো তা মুক্তি পায়নি।

    এদিকে চলতি বছরের শুরুর দিকে একটা বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় এসে ছিলেন শিমলা। গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে ‘ময়ূরপঙ্খী’ বিমানের ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত হয়েছিলেন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। পরে দেশে ফিরলে পুলিও জিজ্ঞাসাবাদ করে তাকে।

    এবার টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে গিয়ে আলোচনায় শিমলা। চ্যানেল আইয়ে শাহরিয়ার নাজিম জয় উপস্থাপিত ৩০০ মিনিট নামের একটি অনুষ্ঠানে এই নায়িকা বলেছেন বিয়ের সেঞ্চুরি করতে চান তিনি।

    উপস্থাপক শিমলাকে প্রশ্ন করেন, ‘আপনি কয়টা বিয়ে করেছেন?’ জবাবে শিমলা বলেন, ‘মোটামুটি ৩০-৩৫টি!’ পরে উপস্থাটক জয় বলেন, আপনি দুষ্টুমি করে বলছেন। কিন্তু ভবিষ্যতে দুষ্টুমি করে আর কয়টা বিয়ে করবেন? উত্তরে সিমলা বলেন, ‘হান্ড্রেড, সেঞ্চুরি করতে চাই। যুবরাজ সিং ক্রিকেট খেলে সেঞ্চুরি করেছেন। আমি বিয়ে করে সেঞ্চুরি করব।’

    উল্লেখ্য, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এক পরিচালকের জন্মদিনে পলাশ আহমেদের সঙ্গে পরিচয় হয় সিমলার। ২০১৮ সালের ৩ মার্চ পলাশ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিমলা। একই বছরের ৬ নভেম্বর পলাশকে ডিভোর্স দেন এই অভিনেত্রী। গত ফেব্রুয়ারি মাসে বিমান ছিনতাই এর ঘটনায় নিহত হয়েছেন পলাশ।

    বর্তমানে শিমলা বেশির ভাগ সময় মুম্বাইয়ে থাকেন। শোনা যায় মুম্বাইয়ের ভাড়া ফ্ল্যাটে থাকেন তিনি। সেখানে মুক্তির অপেক্ষায় আছে একটি চলচ্চিত্র। অভিনেতা গোবিন্দর বিপরীতে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি নির্মাণও হচ্ছে গোবিন্দর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে।