Category: বিনোদন

  • ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী কে এই শিলা?

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী কে এই শিলা?

    বাংলার মুখ ডেস্ক:

    ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ নির্বাচিত হলেন শিরিন আক্তার শিলা। বুধবার রাতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে তার নাম ঘোষণা করা হয়। শিলার মাথায় মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ও ভারতীয় অভিনেত্রী সুস্মিতা সেন।

    শিরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে তৃতীয় বর্ষে অধ্যয়নরত। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
    বিজয়ী ঘোষণা করার পর শিরিন আক্তার শিলা বলেন, আজ থেকে আমিই বাংলাদেশ। আমার বাবা একজন সৈনিক। বাবার মতো আমিও দেশের জন্য কাজ করব।

    দক্ষিণ কোরিয়ায় আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। শিলা ওই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

  • প্রথম নারী সভাপতি হিসেবে ইতিহাসের অপেক্ষায় মৌসুমী

    প্রথম নারী সভাপতি হিসেবে ইতিহাসের অপেক্ষায় মৌসুমী

    চলচ্চিত্র শিল্পীদের স্বার্থরক্ষায় ১৯৮৪ সালে গঠিত হয়েছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রথমবার সমিতির সভাপতি হওয়ার গৌরব অর্জন করেন প্রয়াত নায়করাজ রাজ্জাক। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে শপথ নিয়েছিলেন বরেণ্য অভিনেতা আহমেদ শরীফ।

    এরপর ৩৫ বছরের ইতিহাসে ১৫টি মেয়াদে সাতজন অভিনেতা সভাপতির পদ অলংকৃত করেছেন। রাজ্জাকের পর পর্যায়ক্রমে সভাপতি হন খলিল উল্যাহ খান টানা দুবার, আহমেদ শরীফ টানা দুবার, আলমগীর, আহমেদ শরীফ, মাহমুদ কলি টানা দুবার, আহমেদ শরীফ, মিজু আহমেদ টানা দুবার, শাকিব খান টানা দুবার এবং একবার মিশা সওদাগর।

    আবারও দোরগোড়ায় শিল্পী সমিতির নির্বাচন। আসছে ২৫ অক্টোবর (শুক্রবার) এফডিসিতেই হবে শিল্পীদের ভোটগ্রহণ। যেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

    নির্বাচন সামনে রেখে ভোটের আমেজে জমে উঠেছে এফডিসি। এবারও সভাপতি পদে প্রার্থী হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। গত মেয়াদে তার কার্যক্রম ভালো-মন্দে বেশ আশা জাগানিয়া।

    তবে সমিতির সভাপতি পদে প্রথমবার নারী প্রার্থী হয়ে আলোচনার সবটুকু নিজের করে নিয়েছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। দেশের কোটি দর্শকের কাছে যেমন শিল্পীদের কাছেও তেমনি তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। তার প্রমাণ মিলেছে গত কয়েকটি মেয়াদে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে তার জয় পাওয়ায়। সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার রেকর্ডও আছে তার দখলে।

    এতদিন তিনি নির্বাচন করেছেন কার্যনির্বাহী সদস্য পদে। এই প্রথমবার পোর্টফোলিওতে নাম লেখালেন তিনি। সেটাও সভাপতি হিসেবে। এরই মধ্যে তাকে ঘিরে আগ্রহ লক্ষ করা গেছে শিল্পী সমিতির সদস্যদের মাঝে।

    ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে মিশা সওদাগর বেশ সহজভাবেই তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার তেমনটি হবে না বলেই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তাদের দাবি, প্রার্থী হিসেবে নায়িকা মৌসুমী সবসময়ই হেভিওয়েট। তাকে সম্মান করেন শিল্পীরা। সিনিয়র শিল্পীদেরও প্রিয় মৌসুমী।

    প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগরও নায়িকা মৌসুমীর গুণের প্রশংসায় পঞ্চমুখ। নির্বাচন চলাকালীন নানা সময়ে নির্বাচনে আসার জন্য মৌসুমীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এমন একজন প্রার্থীর বিপক্ষে জয়ের জন্য মিশাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে এবার।

    তাছাড়া গত মেয়াদে কমিটির কয়েকজন সদস্য শিল্পী সমিতির ফান্ডের হিসাবে গড়মিলের অভিযোগ তোলায় সমালোচনার মুখে রয়েছেন মিশা। পাশাপাশি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগও উঠেছে তার নেতৃত্বের বিপক্ষে। তাই মৌসুমী তো বটেই, এই নেতিবাচক বিষয়গুলোও নির্বাচনে মিশার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

    সেদিক থেকে বেশ নির্ভার মৌসুমী। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকেই ভোটারদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। করছেন নানা রকম প্রচারণা। শিল্পীরাও তাকে আশ্বাস দিচ্ছেন নির্বাচিত করবেন বলে। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘শিল্পীদের প্রথম নারী সভাপতি হওয়ার যে ইতিহাসের কথা সবাই বলছে সেটা আমি করতে পারবো কী না জানি না; তবে সবার ভালোবাসা ও সমর্থনে আমি মুগ্ধ।

    আমার বিশ্বাস ভোটের রায়ে সঠিক নেতৃত্ব বেছে নিতে ভুল করবেন না আমার প্রিয় সহকর্মীরা। নিজের যা কিছু অভিজ্ঞতা একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে তা কাজে লাগিয়ে চেষ্টা করবো সমিতির জন্য কিছু করার। আমি এখন ২৫ তারিখের অপেক্ষায়।’

    মৌসুমীর মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য তথা গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও ২৫ তারিখের অপেক্ষায়। সবাই নজর রাখবেন সেদিন মৌসুমী নিজের নামটি ইতিহাসে নিয়ে যেতে পারেন কী না তা দেখার জন্য। যে ইতিহাস থেকে একটা নতুন শুরু হবে। নারীশিল্পীদের জন্য হবে প্রেরণার এক দুয়ার উন্মোচনের।

  • ‘মিশন বরিশাল’

    ‘মিশন বরিশাল’

    অনলাইন ডেস্ক ::

    নতুন একটি নাটক নির্মাণ করলেন নির্মাতা কাজল আরেফিন অমি। নাম ‘মিশন বরিশাল’। এ নাটকে অভিনয় করেছেন এ প্রজন্মের পাঁচ অভিনয়শিল্পী।

    এরা হলেন- তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, সাফা কবির, জিয়াউল হক পলাশ ও সারিকা সাবাহ। নাটকটি চলতি মাসের ২৪শে অক্টোবর উন্মুক্ত করা হবে লাইভ টেকের ইউটিউব চ্যানেলে।

    এরইমধ্যে অটোরিকশায় চড়ে নাটকের অভিনয়শিল্পীদের একটি পোস্টার প্রকাশ হয়েছে নাটকটির, যা বেশ প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়।
    বিনোদনের খবরঅনলাইন:: নতুন একটি নাটক নির্মাণ করলেন নির্মাতা কাজল আরেফিন অমি। নাম ‘মিশন বরিশাল’। এ নাটকে অভিনয় করেছেন এ প্রজন্মের পাঁচ অভিনয়শিল্পী।

    এরা হলেন- তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, সাফা কবির, জিয়াউল হক পলাশ ও সারিকা সাবাহ। নাটকটি চলতি মাসের ২৪শে অক্টোবর উন্মুক্ত করা হবে লাইভ টেকের ইউটিউব চ্যানেলে।

    এরইমধ্যে অটোরিকশায় চড়ে নাটকের অভিনয়শিল্পীদের একটি পোস্টার প্রকাশ হয়েছে নাটকটির, যা বেশ প্রশংসিত হচ্ছে নেট দুনিয়ায়।
    বিনোদনের খবর

  • ৪০০ কোটির ক্লাবে হৃত্বিক-টাইগারের ‘ওয়ার’

    ৪০০ কোটির ক্লাবে হৃত্বিক-টাইগারের ‘ওয়ার’

    বলিউডের বক্স অফিস কাঁপাচ্ছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ। গত ২ অক্টোবর মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘ওয়ার’ ছবিটি। প্রথম দিন সিনেমাটি আয় করে ৫৩.৩৫ কোটি রুপি। আর তিন দিনেই ১০০ কোটি ও ৭ দিনে ২০০ কোটিরর ক্লাবে পৌঁছে যায় সিনেমাটি। সব মিলিয়ে এ পর্যন্ত ২০০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি আয় করেছে ৪১৩.৮৫ কোটি রুপি।

    বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছেন, শুধু ভারতের বক্স অফিসে ওয়ার সিনেমার আয় হয়েছে ৩৩৪.০৫ কোটি রুপি। আর আন্তর্জাতিক বক্স অফিসে ৭৯.৮০ কোটি রুপি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৩.৬২ মিলিয়ন, সংযুক্ত আরব আমিরাতে ৪.০৬ মিলিয়ন ও যুক্তরাজ্যে ৭২৯ হাজার মার্কিন ডলার আয় করেছে। সব মিলিয়ে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৪১৩.৮৫ কোটি রুপি।

    ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ ট্যুইট করে আরও জানিয়েছেন, এবছরের বেশ কিছু বক্স অফিস ব্লকবাস্টার ছবিকে পিছনে ফেলে দিয়েছে হৃত্বিক ও টাইগারের ওয়ার।

    ২ অক্টোবর ভারতে ৪ হাজার এবং অন্যান্য দেশে ১ হাজার ৩৫০ প্রেক্ষাগৃহে মুক্তি ‘ওয়ার’ সিনেমাটি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমায় আরো আছেন বাণী কাপুর, অশুতোষ রানা, অনুপ্রিয়া গোয়েনকা, দীপান্বিতা শর্মা প্রমুখ।

    এখন পর্যন্ত যশ রাজ ফিল্মসের চতুর্থ সর্বোচ্চ আয়ের সিনেমা ওয়ার। শিগগির সবচেয়ে বেশি আয়ের বলিউড সিনেমার তালিকায় শীর্ষ দশে স্থান পাবে। এছাড়া চলতি বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয়ের সিনেমা এটি।

  • মেয়ের জন্মদিনে যা করলেন সানি লিওন

    মেয়ের জন্মদিনে যা করলেন সানি লিওন

    বিনোদন ডেস্ক:

    এখন সানি লিওনের বড় পরিচয় তিনি একজন বলিউড অভিনেত্রী। একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। শুধু সিনেমা নয়, নিজের ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেও মাঝে মধ্যেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন সানি লিওন।

    এবার বড় মেয়ের জন্মদিনকে ঘিরে আলোচনায় সানি লিওন। সোমবার ছিলো সানির মেয়ে নিশার জন্মদিন। জন্মদিনকে ঘিরে বাসাতেই এক বড় পার্টির আয়োজন করেছিলেন সানি। বাসাতেই জন্মদিনের কেক কাটা হয়েছে। মেয়েকে দারুণ করে সাজিয়ে দিয়েছিলেন। আনন্দঘনো পরিবেশে কেক কেটেছে নিশা

    সেই জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নোয়া ও এশারকে নিয়ে মেয়ে নিশার জন্মদিন পালন করছেন সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। কেক কাটার পর মেয়ের গালে চুমু দেন সানি। জন্মদিন উপলক্ষে অনেক উপহারও কিনে আনেন তিনি।

    তিন সন্তানকে একসঙ্গে নিয়ে হাসি খুশিতে ভরে উঠেছে সানি লিওন পরিবার। সানি ও ড্যানিয়েল সেই ছবি ও ভিডিও নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করতেই, লাইক কমেন্টের জোয়ার বয়েছে। উচ্ছ্বসিত হয়েছেন সানির ভক্তরা। অনেকেই জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন সানির মেয়েকে।

    ২০১৭ সালে মহারাষ্ট্রের লাতুর থেকে মেয়ে নিশা দত্তক নিয়েছিলেন সাবেক এই নীল তারকা। পরে তাদের ঘরে এসেছে জমজ সন্তান নোয়া ও এশা। তিন সন্তানকে ঘিরেই তাদের সুখী পরিবার।

  • অশ্লীল প্রস্তাবে ক্ষেপেছেন স্বস্তিকা

    অশ্লীল প্রস্তাবে ক্ষেপেছেন স্বস্তিকা

     

    অনলাইন ডেস্ক ::

    সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। শুটিং হোক কিংবা পার্টি, নিজের নানা মুহূর্তের ছবি ফেসবুক ও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে শেয়ার করেন। ফলোয়ারের সংখ্যাও দিন দিন বাড়ছে। বলছি বরাবরই ঠোঁট কাটা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা।

    কোনো বিষয়েই লুকোছাপা করার অভ্যেস তো নেই-ই তার। কাউকে পরোয়াও করেন না। স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য জাহির করতে তার জুড়ি মেলা ভার।

    সোশাল সাইটে প্রায়ই নিজের ছবি পোস্ট করেন মুখোপাধ্যায়। ভক্তরা তার ছবিতে লাইক দেয়, কমেন্ট করে। এবার এক ফেসবুক ব্যাবহারকারীর বিরুদ্ধে তিনি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে স্বস্তিকার দাবি, সুদীপ দত্ত নামের ওই ব্যক্তি তাকে অশ্লীল প্রস্তাব দিয়েছেন ম্যাসেজে।

    কী সেই প্রস্তাব তারও একটি ছবির সঙ্গে দিয়েছেন স্বস্তিকা। ‘একটা রাত ডেকে নাও না’- বাক্য দিয়ে শুরু করা সেই ম্যাসেজে এমন অশ্লীল সব কথা রয়েছে যা উচ্চারণ করে পড়ার উপায় নেই।

    সেই সুদীপ্ত দত্তের স্ত্রী ও তার পরিবারের উদ্দেশ্যে স্বস্তিকা লিখেছেন, ‘মিস্টার সুদীপ দত্তের ফেসবুক পরিচিতি বলছে তিনি বিবাহিত এবং সমাজে গৃহিত কোনো প্রাণী। আমি নিশ্চিত উনার স্ত্রী ও পরিবারের সবাই খুবই সম্মানিত হবেন উনার আসল চেহারাটা দেখে।

    অনেকেই ধারণা করেন অভিনেত্রী মানেই পতিতা। কিন্তু এই লোকটির বিচার করবে কে?’

  • নায়ক ইমরান খানকে ছেড়ে চলে গেলেন তার স্ত্রী

    নায়ক ইমরান খানকে ছেড়ে চলে গেলেন তার স্ত্রী

    বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে নায়ক ইমরান খানের ঘরে ভাঙনের সুর। নায়ককে ছেড়ে চলে গেছেন তার স্ত্রী অবন্তিকা। সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই দম্পতি চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অবন্তিকার মা বন্দনা মালিক। নায়ক স্বামীকে ছেড়ে চলে আসার কারণ জানিয়েছেন অবন্তিকার মা।

    ২০১১ সালে ১০ বছরের প্রেমের পর বিয়ে করেছিলেন অবন্তিকা মালিককে। ইমারা নামের একটা কন্যা সন্তানও আছে তাদের। ইমরান খান সর্বশেষ ২০১৫ সালে কঙ্গনা রনৌতের সাথে ‘কাট্টি বাট্টি’ সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি ফ্লপ হয়েছিল। সিনেমা ফ্লপ হওয়ার পর আর উঠে দাঁড়াতে পারেননি ইমরান।

    শোনা যাচ্ছে, ইমরানের আয় না থাকায়, অবন্তিকার পরিবারই তাদের সংসার চালাচ্ছিল। টাকার অভাবে স্বামী, স্ত্রীর মধ্যে দিনের পর দিন অশান্তি বাড়তে থাকে। স্বামী, স্ত্রীর মধ্যের ঝামেলার প্রভাব পড়ছিলো তাদের মেয়ে ইমারার উপর। তাই মেয়েকে নিয়ে ইমরানের কাছ থেকে চলে আসেন অবন্তিকা। এরপরই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় এক গণমাধ্যম।

    ইমরান অভিনীত আই হেট লাভ স্টোরিজ (২০১০), দিল্লী বেলি (২০১১), মেরি ব্রাদার কি দুলহান (২০১১) ইত্যাদি সিনেমা মোটামুটি ব্যবসা সফল হয়েছিলো। তবে, এর আগের দু’টো সিনেমা লাক ও কিডন্যাপ ব্যবসা করতে পারেনি। ঝুটা হি সাহি, ব্রেক কে বাদও ব্যর্থ হয়। ২০১২ ও ২০১৩ সালে এক ম্যায় হু অর এক তু, মাত্রু কি বিজলি কা মান্ডোলা, বোম্বে টকিজ, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা, গোরি তেরে পেয়ার মে মুক্তি পায়। এই ছবিগুলো ভালো ব্যাবসা করেনি।

    গত ৪ বছর ধরে অভিনয় করেননি ইমরান। সিনেমার অভিনয় থেকে সরে এসে পরিচালনায় নামতে চেয়েছিলেন কিন্তু সেখানেও সুবিধা করতে পারেননি। টুকটাক নাটকে অভিনয় করছিলেন। সব মিলেয়ে টানাপোড়েন লেগেই ছিলো সংসারে। যার শেষ ফলাফল বিচ্ছেদ!

  • শুক্রবার থেকে সাপলুডু খেলা চলবে ৪২ প্রেক্ষাগৃহে

    শুক্রবার থেকে সাপলুডু খেলা চলবে ৪২ প্রেক্ষাগৃহে

    বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত আলোচিত সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে আগামীকাল ২৭ সেপ্টেম্বর। সুদর্শন নায়ক আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। প্রাথমিক তথ্য অনুযায়ী দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। যে সব প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), সীমান্ত সম্ভার (ধানমণ্ডি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মধুমিতা (ঢাকা), বলাকা (ঢাকা), শ্যামলী (ঢাকা), বিজিবি (চট্টগ্রাম), মুক্তি (বগুড়া), এশিয়া (ঢাকা), ঢাকা ক্যান্টনমেন্ট (ঢাকা), নিউ গুলশান (কেরানীগঞ্জ, জিনজিরা), পুণম (ঢাকা), গীত (ঢাকা), আনন্দ (ঢাকা), রাজমনি (ঢাকা), চিত্রামহল (ঢাকা), রানী মহল (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সাভার ক্যান্টনমেন্ট (সাভার), ঝুমুর (জয়দেবপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), রূপকথা (শেরপুর), মাধবী (মাধবপুর), মডার্ন (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), নিউ রজনীগন্ধা (ছালা), আলমাস (চট্টগ্রাম), সিনেমা প্লেস (চট্টগ্রাম), মনিহার (যশোর), অভিরুচি (বরিশাল), তিতাস (পটুয়াখালী), বনলতা (ফরিদপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি (খুলনা), নন্দিতা (সিলেট), বিজিবি (সিলেট), পান্না (মুক্তারপুর), রাজ (কুলিয়ারচর), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), নবীন (মানিকগঞ্জ)।   গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু অঞ্চলে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত এই ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

  • সালমান খানকে মৃত্যু পরোয়ানা

    সালমান খানকে মৃত্যু পরোয়ানা

    রাজস্থানের হরিণ শিকার মামলায় ফেসবুকে সালমান খানকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। ই টাইমস ও ডেকান ক্রনিকলের প্রতিবেদন অনুসারে লাল কালি দিয়ে ‘ক্রস’ চিহ্নিত সালমানের ছবি প্রকাশ করা হয়েছে গ্যারি শুটার নামের একটা অ্যাকাউন্ট থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সালমান, ভারতীয় আইন থেকে বেঁচে গেলেও ‘বিশনয়’ সম্প্রদায় তোর জন্য মৃত্যু ঘোষণা করেছে। এই আইনে তোর মৃত্যুদণ্ড হয়েছে।’

    অবশ্য ক্যাপশন শেষ হয়েছে কিছু উপদেশ বাণী দিয়ে। শেষ লাইনে লেখা হয়েছে, ‘নারীদের সম্মান কর, মদ থেকে দূরে থাক, প্রাণীদের প্রতি দয়াশীল হ, আর গরিবদের পাশে দাঁড়া।’ অবশ্য এত দিনে মামলা, তদন্ত, আইনি জটিলতার মতো মৃত্যু পরোয়ানাও সালমান খানের জন্য ডালভাত হয়ে যাওয়ার কথা। কম তো মেরে ফেলার হুমকি পেলেন না তিনি। এর আগেও একাধিকবার মৃত্যু পরোয়ানার চিরকুট পৌঁছেছে সালমানের ঠিকানায়।

    বলিউড তারকা সালমান খান আর মামলা যেন একে অন্যের পরিপূরক। সেই ১৯৯৮ সালের ঘটনা। রাজস্থানে ব্লকবাস্টার হিট ছবি ‘হাম সাথ সাথ হ্যায়ে’র শুটিং করতে গিয়ে দুটি কৃষ্ণ হরিণ শিকার করে ফেঁসে যান তিনি। ২০ বছর পর ২০১৮ সালের এপ্রিলে রায় হল সালমানের। পাঁচ বছরের কারাদণ্ড। দীর্ঘদিন পর সেই রায়ে আদালতের বাইরে সে সময় উল্লাস করে মিষ্টি বিতরণ করেছে রাজস্থানের ‘বিশনয়’ সম্প্রদায়ের মানুষ।

    এর মধ্যে ফুটপাতে গাড়ি উঠিয়ে মানুষ হত্যার মামলায় রেহাই পেয়েছেন তিনি। যোগ হয়েছে মুম্বাইয়ের একজন টেলিভিশন সাংবাদিক, অশোক পাণ্ডের মামলা। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩২৩, ৩৯২ ও ৫০৬—এই তিনটি ধারায় যথাক্রমে মারধর, ছিনতাই ও হুমকির অভিযোগে মামলা করেছেন তিনি। নিম্ন আদালতে পাত্তা না পেয়ে গিয়েছেন উচ্চ আদালত পর্যন্ত। অবশেষে আদালত পুলিশকে বিষয়টি তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন। কিন্তু কিছুতেই ধোপে টিকছে না। এবার শোনা যাচ্ছে, আদালত কৃষ্ণ হরিণ শিকারের মামলা থেকেও অব্যাহতি দিতে যাচ্ছেন সালমান খানকে।

    রাজস্থানের ডিসিপি ধর্মেন্দ্র যাদব অবশ্য বলেছেন, তাঁরা গ্যারি শুটারের আড়ালে আসল মানুষটাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, ‘মনে হচ্ছে, এটি কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়। বরং একটা সম্প্রদায়ের। যাদের নাম ‘০০৭’ (জেমস বন্ডের কোড)। তবে কাউকে এখনো এই দলের সদস্য পরিচয়ে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত চলছে।’

    ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর রাজস্থানের যোধপুর কোর্টে প্রথম এই মামলা তোলা হয়। সালমান খানসহ শুটিং ইউনিটের সাইফ আলী খান, সোনালী বেদ্রে, টাবু, নীলম কোঠারির বিরুদ্ধে। তবে তদন্তে অন্য সবাই ছাড়া পেলেও এখনো মুক্তি মেলেনি সালমান খানের। সালমানকে তখন গ্রেপ্তারও করা হয়েছিল, যদিও ১০ দিন পর জামিনে ছাড়া পান তিনি।

    বিষ্ণুর পূজারি বিশনয় সম্প্রদায় কয়েক শ বছর ধরে ২৯টি রীতি অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করে। আর সেই সব রীতির মোদ্দা কথা প্রকৃতি, গাছ আর প্রাণী রক্ষা। বিশেষ করে কৃষ্ণ হরিণকে। বিশনয় সম্প্রদায় পবিত্র হিসেবে গণ্য করে, ‘প্রায় বিলুপ্ত’ এই হরিণের পূজাও করে। বর্ণচোরা এই কৃষ্ণ হরিণ বর্ষার শেষে পুরুষ চিংকারের রং থাকে কালো। কিন্তু শীতের সঙ্গে সঙ্গে রং হালকা হতে হতে এপ্রিল নাগাদ বাদামি হয়ে যায়। প্রাচীন হিন্দু পুরাণ অনুযায়ী, এই কৃষ্ণ হরিণেরাই ভগবান কৃষ্ণের রথ টানত। তাই এই হরিণকে বাতাস এবং চাঁদের বাহন হিসেবেও মানা হয়।

    সেই সব বিশ্বাস এবং ভক্তির কারণেই প্রভাবশালী বিশনয় সম্প্রদায় ২০ বছরেও এই মামলা নিয়ে হাল ছাড়েনি। আর সঙ্গে প্রাণী ও পরিবেশ সংরক্ষণ আন্দোলনকারীদের সাহায্য তো ছিলই। ২৭ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

  • ভারতীয় ওপেনারের প্রেমটা আসলে চলছে কার সঙ্গে?

    ভারতীয় ওপেনারের প্রেমটা আসলে চলছে কার সঙ্গে?

    মাঠে ব্যাট হাতে সময়টা হয়তো ভালো কাটছে না লোকেশ রাহুলের। তবে মাঠের বাইরে ঠিকই দাপিয়ে বেড়াচ্ছেন ভারতীয় ওপেনার। সাম্প্রতিক সময়ে তার প্রেম-রোমান্সের বেশ কয়েকটি খবর গণমাধ্যমে এসেছে, সেগুলো আবার বলিউড অভিনেত্রীদের নিয়ে।

    লোকেশ রাহুলের সঙ্গে বলিউড অভিনেত্রী নিধি আগারওয়েলের প্রেম চলছে, এমন খবর বাতাসে ভেসে বেরিয়েছে অনেকদিন। তাদের একসঙ্গে শপিং মল বা অন্য কয়েক জায়গায় দেখা গেছে। পরে শোনা যায়, বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের বান্ধবী আকাঙ্খা রঞ্জন কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন।

    আর চলতি বছর শোনা যাচ্ছে আরেকটি নাম। গত মে মাসের পর থেকে ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে, ২৭ বছর বয়সী রাহুলের প্রেমে এবার মজেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

    স্বভাবতই এখন সোনাল চৌহান যেখানেই যান, শুনতে হয় রাহুলকে নিয়ে প্রশ্ন। আসলেই কি ভারতীয় ওপেনারের সঙ্গে প্রেম চলছে সোনালের? আর দশজনের মতো তিনিও এড়িয়ে গেলেন ব্যাপারটা। ‘বলিউড বাবল’কে দেয়া এক সাক্ষাতকারে সোনাল বলেন, ‘না, এমন কিছু নয়। সে খুবই ভালো ক্রিকেটার। খুবই প্রতিভাবান এবং দারুণ একজন মানুষ।’

    সোনালের মুখে রাহুলের এমন প্রশংসা শুনে সন্দেহ আরও বেশি দানা বাঁধতে পারে। কয়েক মাস আগে ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে নারীদের নিয়ে নেতিবাচক কিছু কথা বলে সমালোচিত এমনকি নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন রাহুল।

    একজন নারী হিসেবে হয়তো বিষয়টি ভালো লাগার কথা না সোনালেরও। তবে রাহুলের প্রতি যে তার ‘সফট কর্ণার’ আছে বোঝা গেল বলিউড অভিনেত্রীর কথাতেই, ‘রাহুলকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। সে খুবই ভালো একটা ছেলে। অতীতে যা হওয়ার হয়েছে। আমার মনে হয়, যেমনটি হওয়ার কথা ছিল এমন হয়নি। তবে মানুষ জীবনে শেখে। সে নারীদের প্রতি খুবই অমায়িক আর শ্রদ্ধাশীল। জানি না কিভাবে এমন হলো।’

    তবে সোনালের কথায় সম্পর্কের ইঙ্গিত থাকলেও লোকেশ রাহুল এখনও পরিষ্কারভাবে বলেননি, আসলে তার প্রেমটা চলছে কার সঙ্গে!