Category: বিনোদন

  • অনলাইনে ভাইরাল আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন মেহজাবিন

    অনলাইনে ভাইরাল আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন মেহজাবিন

    অনলাইন ডেস্ক :

    অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর নামে অনলাইনে আপত্তিকর একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার অনলাইনে ভাইরাল হয় ৩৪ সেকেন্ডের ভিডিওটি। যা অভিনেত্রী মেহজাবিনের নামে ছড়ানো হয়। এই নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন রিয়্যালিটি শো থেকে ওঠে আসা এই অভিনেত্রী ও তার পরিবার।

    এবিষয়ে জনপ্রিয় অভিনেত্রী বলেন, ভিডিওটি তার নয়। মিথ্যা খবর বা এই ধরনের ভিডিওতে বিশ্বাস না করার অনুরোধও করেন তিনি।

    ইতিমধ্যে এই বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকেও অবহিত করেছেন বলে জানান।

    সোমবার রাতে ভেরিফাইড ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি বার্তা দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মেহজাবীন।

    তিনি লেখেন, “আজকে সামাজিক মাধ্যম ফেইসবুকে একটা ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তির সৃষ্টি করছেন। আমার সকল ফ্যান-ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর কিংবা ভিডিওতে বিশ্বাস করবেন না “

    আরও লেখেন, “আমি ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বা ছড়াতে সাহায্য করছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। ধন্যবাদ।”

  • নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

    নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

    বিনোদন ডেস্ক : জি-বাংলার সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে কণ্ঠের দ্যুতি ছড়িয়ে বেশ জনপ্রিয়তা পান বাংলাদেশের ছেলে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। কিছু দিন ধরে যেন সমালোচনা তার পিছু ছাড়াছেই না। এবার এই সংগীতশিল্পীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।

    সোমবার বিকেলে ওই তরুণী চট্রগ্রামের পাঁচলাইশ থানায় এই বিষয়ে মামলা করতে পারেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ।ওসি বলেন, ‘এখন পর্যন্ত ধর্ষণের কোনো মামলা হয়নি। তবে একজন তরুণীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। সে সংগীতশিল্পী নোবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে চায়। এজাহার নামা লিখে তার বিকেলে আসার কথা রয়েছে।’

    ওই তরুণী জানান, গত ২১ জুলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চট্টগ্রামে আসেন নোবেল। এরপর চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে ওই তরুণীকে ধর্ষণ করেন। জানা গেছে ওই তরুণী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি প্রোগ্রামের শিক্ষার্থী।

  • আবারও ভিডিওতে খোলামেলা পুনম পাণ্ডে

    আবারও ভিডিওতে খোলামেলা পুনম পাণ্ডে

    বিনোদন ডেস্ক:

    ভিডিওতে উষ্ণতা ছড়াতে জুড়ি নেই বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডের। কাজের চেয়ে খোলামেলা হয়ে আলোচনায় থাকতেই যেন বেশি পছন্দ করেন তিনি। বেশ কয়েকবার ঘোষণা দিয়ে নগ্ন হয়েছেন।

    এছাড়া হঠাৎ খোলামেলা ভিডিও পোস্ট করে নেটিজেনদের মধ্যে ঝড় তোলেন তিনি। ভারচুয়াল দুনিয়ায় কীভাবে ভেসে থেকে শিরোনামে উঠে আসতে হয়, সে প্রমাণ দিয়ে চলছেন তিনি। প্রতিবারই খোলামেলাভাবে নিজেকে মেলে ধরে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন।

    কখনো সহকর্মীর হাত ধরে টেনে নিজের স্তনের উপরে রাখেন, তো কখনো জিঙ্গল বেলের সুরে তার শরীরী হিল্লোলে মেতে ওঠেন অনুরাগীরা।

    চলতি বছর বিশ্বকাপের সময়ও বিরাট কোহলিদের ‘উষ্ণ’ সারপ্রাইজ দিয়েছিলেন তিনি। কোহলিদের জন্য টপলেস হয়েছিলেন মডেল। তবে টুর্নামেন্ট শেষ হলেও নেট দুনিয়ায় অবাধ বিচরণ জারি রয়েছে লাস্যময়ীর। উন্মুক্ত বক্ষে একের পর এক ভিডিও পোস্ট করে ভক্তদের রাতের ঘুম হারাম করছেন পুনম।

    সম্প্রতি সমুদ্র সৈকতে বেশ কয়েকটি ভিডিও শুট করেন তিনি। যেখানে কেবল নিচের অন্তর্বাসেই দেখা যাচ্ছে তাকে। আবার একটি ভিডিওতে পুনমকে দেখা যায় বাথরুমের ভিতর। পরনে শাড়ি। কিন্তু আর পাঁচজনের মতো করে শাড়ি পরেননি তিনি। ব্লাউজ ছাড়াই ভেজা শাড়ির আঁচল জড়িয়ে রয়েছে বুকে। সেই ভিডিও ভেসে যাচ্ছে প্রেমময় আর ‘কুকথা’র মন্তব্যে।

  • বয়স কমানোর কৌশল জানাবেন আইরিন

    বয়স কমানোর কৌশল জানাবেন আইরিন

    মডেল ও অভিনেত্রী আইরিন সুলতানা। ওয়েব সিরিজ, চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে তার। সেই ধারাবাহিকতায় এবার নতুন বিজ্ঞাপনে অংশ নিলেন চিত্রনায়িকা আইরিন। বিজ্ঞাপনটির মাধ্যমে আইরিন বয়স কমানোর কৌশল তুলে ধরবেন। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।

    নির্মাতা সৈকত নাসির বিজ্ঞাপনটি সম্পর্কে বলেন, ‘এটি একটি অন্যরকম বিজ্ঞাপন। বাইরের বিজ্ঞাপনের মতো স্বাদ পাবে দর্শকেরা। আইরিনসহ বাকি সবাইকে অন্য গেটআপে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করছি কাজটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।’

    এদিকে এটি নিয়ে আইরিন বলেন, ‘এর শুটিং হয়েছে এফডিসিতে। এটি হিরোয়েশি বাংলাদেশ লি. এর জেনেরিও অ্যান্টি এইজিং ক্রিমের বিজ্ঞাপন। আমার অংশটি নির্মাতা অন্যভাবে ক্যামেরাবন্দী করেছেন। এমন ধরনের ভিন্ন স্বাদের কাজ করতে আসলে ভালোই লাগে। এই বিজ্ঞাপনে দর্শক ভিন্ন চমক হিসেবে আমাকে দেখবেন।’

    প্রসঙ্গত, আইরিন অভিনীত বেশ কিছু ছবি হয়েছে প্রশংসিত। বর্তমানে নতুন কিছু ছবির কাজে ব্যস্ত রয়েছেন। এর আগে সৈকত নাসিরের নির্মাণে ‘ট্রাপড’ ওয়েব সিরিজে কাজ করেছেন। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে আইরিনের ‘সেভ লাইফ’, ‘রৌদ্রছায়া’, ‘ভোলা’, ‘গন্তব্য’, ‘টার্গেট’ ‘আহারে জীবন’।

  • নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ভিরাট-আনুশকা

    নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন ভিরাট-আনুশকা

    ভিরাট কোহলি ও আনুশকা শর্মা জুটির ভক্ত সংখ্যা অগণিত। ইনস্টাগ্রামে এই জুটির ছবি পেলেই তা শেয়ারের হিড়িক ওঠে। ভক্তদেরও নতুন ছবি দিতে কার্পণ্য করেন না তারা। এই সপ্তাহের গোড়ার দিকেই ছুটি কাটিয়ে মুম্বাই ফিরে এসেছেন ভিরাট এবং আনুশকা। সে সময়েরই একটি সেলফি দিলেন তারা। আর সেটিই এখন ভাইরাল!

    দেখে মনে হচ্ছে কোনও অজ্ঞাত সমুদ্র সৈকতে ছুটি উপভোগ করার সময় এই ছবিটি ক্লিক করেন তারা। ছবিতে ভিরাট এবং আনুশকাকে একসঙ্গে সূর্যস্নান করতে দেখা যাচ্ছে। ছবিতে ভিরাট কোহলির অভিব্যক্তি ভক্তদের হৃদয় জিতলে, আনুশকার বুদ্ধিমতী চেহারাও কম যাবে না। ছবি যদি কথা বলে তাহলে বলতে হবে- দু’জনের ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি।

    বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৭ সালে বিয়ে করেন ভিরাট কোহলি এবং আনুশকা শর্মা।

  • বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী

    বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রীদেবীর মেয়ে জাহ্নবী

    বিয়ে নিয়ে প্ল্যানিং তো সবারই থাকে। সব মেয়েই মনে মনে একটা ছক এঁকে রাখনে বিয়ের। বলিউড ডিভা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরও তার ব্যতিক্রম নন। জীবনের বিশেষ দিনটির জন্য অনেক পরিকল্পনা রয়েছে তার।

    কীভাবে হবে তার বিয়ে, কোথায় হবে? কেমন হবে তার বর? সবকিছুই নিজের মতো করে ভেবে রেখেছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী এসব বলেছেন বেশ খোলাখুলি।

    এই ‘ধড়ক’ গার্ল জানান, তার বরকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। তার অভিনয়ের প্রতি অনুরাগ থাকতে হবে। হাসিখুশি থাকা চাই। মুখ গোমড়া মানুষ একেবারেই পছন্দ না জাহ্নবীর। তার জীবন জুড়ে জাহ্নবীরই অস্তিত্ব থাকবে শুধু।

    বিয়ের জন্যও রয়েছে হাজারো পরিকল্পনা। তিরুপতির মন্দিরে গিয়েই বিয়ে করবেন বলে ঠিক করেছেন তিনি। জাঁকজমকে ভরা বিয়ের দরকার নেই তার। ছিমছাম হোক ক্ষতি নেই, তাতে যেন প্রাণ থাকে। বিয়েতে কাঞ্জিভরম শাড়িতে সেজে ওঠার ইচ্ছে নায়িকার।

    তার মা শ্রীদেবী ছিলেন দক্ষিণ ভারতীয়। তাই বিয়ের মেনুতেও অবশ্যই চাই দক্ষিণ ভারতের ছোঁয়া। জাহ্নবীর বক্তব্য, মা বেঁচে থাকলে অবশ্য মেয়ের পছন্দের উপর এতটুকুও ভরসা করতেন না। শ্রীদেবী সবসময় বলতেন, ‘নতুন প্রজন্ম নাকি সহজেই প্রেমে পড়ে যায়।’

    এদিকে বিয়ে নিয়ে এতসব নিখুঁত পরিকল্পনা দেখে জাহ্নবীর বিয়ের গুঞ্জন চাউর হয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি খুব শিগগিরই বিয়ের সানাই বাজতে চলেছে কাপুর বাড়িতে? সে বিষয়ে অবশ্য মুখ খুলেননি তিনি।

  • যৌনদৃশ্যে অভিনয়ের সময় কেমন বোধ করেন নায়িকারা?

    যৌনদৃশ্যে অভিনয়ের সময় কেমন বোধ করেন নায়িকারা?

    সিনেমায় নায়ক-নায়িকার ঘনিষ্ট দৃশ্যের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ থাকে। অনেক সিনেমাই আছে যেগুলো যৌনদৃশ্যের জন্য বিখ্যাত, সেইসঙ্গে সমালোচিতও। অনেক অভিনয়শিল্পীরা রয়েছেন যারা যৌনদৃশ্যের জন্য বিশেষভাবে পরিচিত দর্শকের কাছে। একটু খোলামেলা দৃশ্যে পরিচালকরা সবার আগে তাদের কথাই ভাবেন।

    অনেক দর্শকই ভাবেন- কেমন হয় যৌনদৃশ্যগুলোর শুটিং? এসব দৃশ্যে অভিনয় করতে গিয়ে নায়িকাদের অভিজ্ঞতাই বা কেমন? তারা কী সত্যি সত্যি কোনো অনুভূতি পান?

    এই প্রসঙ্গে বছর দুয়েক আগে মুখ খুলেছিলেন বিদ্যা বালান, সোনম কাপুর, আনুশকা শর্মা, আলিয়া ভাটসহ বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী। বিদ্যা বালান তার অভিজ্ঞতা জানিয়েছিলেন পরিণীতা ছবিতে সঞ্জয় দত্তের সঙ্গে বিছানাদৃশ্যের শুটিং নিয়ে। ছবিটিতে তাদের ঘনিষ্ঠদৃশ্যটি বেশ বিখ্যাত।

    ওই দৃশ্য নিয়ে বিদ্যা বলেন, ‘দৃশ্যটির শুটিং করতে গিয়ে নার্ভাস ছিলাম। প্রথমে সঞ্জয় দত্ত চোখ বুজে ছিলেন! আমি বলতে বাধ্য হলাম- দাদা, আপনি এ কী করছেন! তার পর যা হলো, তাতে আমাকেই চোখ বুজে ফেলতে হলো। শটটা শেষ হওয়ার পর খুব ভয়ে ভয়ে চোখ খুলেছিলাম! ক্যামেরায় ফুটেজটা দেখে বিশ্বাসই করতে পারছিলাম না আমি এতক্ষণ চোখ বুজে এসব করেছি! তবে দৃশ্যটি দর্শকের পছন্দ হয়েছিলো।’

    সোনম কাপুর জানালেন, একবার তাকে ছবির স্বার্থে অভয় দেওলকে চুমু খেতে হয়েছিল। সেই অভিজ্ঞতা বেশ মজার ছিল তার। তিনি বলেন, ‘আমি চুমু খেতে গিয়ে থমকে গেলাম! কীরকম একটা চেনা চেনা খাবারের গন্ধ পাচ্ছিলাম! এটা বলতেই শুটিং স্পটের সবাই হাসিতে লুটিয়ে পড়েছিল। সবাই বুঝতে পেরেছিল আমি চিকেনের কথা বলছি।’

    যৌনদৃশ্যে আলিয়া ভাটের অভিজ্ঞতা কেমন? হালের জনপ্রিয় এই নায়িকার ভাষ্য, ‘চুমু খেতে গেলে আমি বিপদে পড়ে যাই। আমার ফেসিয়াল এক্সপ্রেশন বদলে যায়! আর এতে পরিচালক রেগে যান। বার বার চেঁচামেচি করতে থাকেন আমার এক্সপ্রেশন ঠিক করার জন্য!’

    তবে যৌনদৃশ্যকে মোটেও কোনো উপভোগ্য বা মজার কাজ বলে মনে করেন না নেহা ধুপিয়া। তার মতে এটি খুবই পরিশ্রম ও ঝক্কির কাজ। তিনি একটি অনুষ্ঠানে এসে যৌনদৃশ্য নিয়ে বলেন, ‘একবার এক ছবিতে নায়কের সঙ্গে জলকেলির দৃশ্য শুট করতে গিয়ে টের পেয়েছিলাম এটা কত কঠিন। সবাই ভাবে এসব শুট করে আমরাও মজা পাই! কিন্তু ব্যাপারটা আসলে সেরকম কিছু নয়।

    কনকনে ঠান্ডা পানিতে বারবার গা ডুবিয়ে শট দেয়া খুব একটা আরামদায়ক ব্যাপার নয়। তাছাড়া আছে পরিচালকের ক্রমাগত নির্দেশ- এভাবে নয়, ওভাবে ইত্যাদি! ফলে, এর মধ্যে মজার কোনো জায়গা নেই। উপভোগেরও কিছু নেই এখানে।’

    রাধিকা আপ্তের অভিজ্ঞতা হলো, ‘একবার যৌনদৃশ্যে অভিনয় করার সময় আমার নায়ক কিছুতেই স্বাভাবিক হতে পারছিল না! তখন পরিচালক আমায় বললেন, রাধিকা ওকে একটু ফাঁকায় নিয়ে যাও! নিয়ে গিয়ে জড়তা কাটিয়ে আনো! এ কী রে বাবা। আমি কী করে ওর জড়তা কাটাবো। আমার প্রচুর হাসি পাচ্ছিলো। কিন্তু আমি আমার বয়ফ্রেন্ড চরিত্র করা অভিনেতাকে সহজ হতে সাহায্য করেছিলাম আমি।’

  • রানুর ওপর বিরক্ত তার ভক্তরা

    রানুর ওপর বিরক্ত তার ভক্তরা

    রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করে যার জীবন চলতো সেই রানু এখন ভারতের সবচেয়ে আলোচিত শিল্পী। একটি ভিডিওর বদৌলতে বদলে গেছে তার জীবন। রানুর গান শুনে মুগ্ধ কোটি কোটি মানুষ। রানাঘাট থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন রানু। প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিওতে।

    হিমেশের সুর ও সঙ্গীতে একটি গানে কণ্ঠও দিয়েছেন। সেই গানের শিরোনাম ‘তেরি মেরি’। এরই মধ্যে গানটির দুটি লাইন ভাইরাল হয়ে গেছে। পরে হিমেশের আরও দুটি গানে কণ্ঠ দিয়েছেন।

    এখন রানু আর সাধারণভাবে চলে ফিরে বেড়াতে পারছেন না আগের মতো। তাকে কাছে পেলেই ভক্তরা ঘিরে ধরছে। তার সঙ্গে সেলফি তুলছে। তাকে জড়িয়ে ধরছে। ভক্তদের এই ভালোবাসা পরিপ্রেক্ষিতে মন্তব্য করেই এবার সমালোচিত হলেন রানু।

    সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রানু জানাচ্ছেন, তাকে দেখে অনেকেই ছুটে এসে জড়িয়ে ধরেন। আর সেই ভক্তদের মধ্যে অনেকেরই গায়ে নাকি দুর্গন্ধ বের হয়। এতে নাকি বেশ সমস্যা হয় রানুর। রানু বলেন, ‘ওরা যখন আমায় এসে জড়িয়ে ধরে, ওদের গায়ের দুর্গন্ধে আমার অস্বস্তি হয়। ঘেন্না লাগে।’

    এমন মন্তব্য করায় ভক্তরা রানুর ওপর বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, খ্যাতি পেয়ে রানু নিজের শিকড় ভুলে গিয়েছেন। তার প্রথম যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, তাতেই দেখা গিয়েছিল তার পোশাক। আর সেই রানুই খ্যাতি পেয়ে কীসব মন্তব্য করছেন ভাবতেই পারছেন না ভক্তরা!

  • সালমান শাহকে হারানোর ২৩ বছর আজ

    সালমান শাহকে হারানোর ২৩ বছর আজ

     

    ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই একজন নায়কের ছবি চোখের সামনে ভেসে উঠবেই। সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন সালমান শাহ। নব্বই দশকের সবচেয়ে সুন্দর ও মেধাবী সেই চলচ্চিত্রশিল্পীর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তাকে হারানো ২৩ বছর হয়ে গেল। চলচ্চিত্রের মানুষেরা বলেন, ‘আজও কেউ পূরণ করতে পারেননি সালমান শাহের শূন্যস্থান।’

    এখনও চলচ্চিত্রের আলোচনা হলেই উদাহরণ স্বরূপ সামনে আসে তার নামটি। এই সময়ের নায়কদের কাছে তাদের প্রিয় নায়কের নাম জানতে চাওয়া হলে অকপটেই তারা বলেন প্রিয় সালমান শাহের নাম।

    নাম নিয়েই যখন কথা, জেনে নেয়া যাক তার মূল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। ১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে।

    সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি। হারিয়েও যেন হারাননি তিনি। কোটি ভক্তের হৃদয়ে সোনালী অক্ষরে লেখা আছে তার নাম।

    যেদিন সালমান শাহের মৃত্যু হয় সেই দিন তার মৃত্যুতে সারাদেশে শোক নেমে এসেছিল। শোক সইতে না পেরে অনেক ভক্ত আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন। এরপর অনেক উত্থান-পতনের মধ্যদিয়ে গেছে বাংলা চলচ্চিত্রশিল্প।

    তার সঙ্গে সবচেয়ে বেশি ছবি করা নায়িকা শাবনূর আক্ষেপ করে বলেছিলেন, ‘সালমান বেঁচে থাকলে আমরা দুজনে উত্তম-সুচিত্রার মতো হতে পারতাম।’

    মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ খুব বেশি ছবিতে অভিনয় না করলেও যতটা করেছেন, মন দিয়ে করেছেন। দর্শকদের জন্য করেছেন। তাই তো দর্শকরা আজও তাকে ভুলতে পারেননি। আজও সালমান যেখানে চিরনিদ্রায় শায়িত সেখানে তার ভক্তরা নীরবে চোখের জল ফেলেন। আজও টেলিভিশনের পর্দায় তার অভিনীত ছবি প্রদর্শন হলে হুমড়ি খেয়ে পড়েন দর্শকরা।

    মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স্মরণ করেছে তাকে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ‘সালমান শাহের মৃত্যুবার্ষিকী ৬ সেপ্টেম্বর। এই মাসে আমাদের আরও ছেড়ে গেছেন আনোয়ার হোসেন, আব্দুল মতিনসহ আরও কয়েকজন চলচ্চিত্রের মানুষ। তাদের সবাইকে স্মরণ করে ৭ সেপ্টেম্বর এফিডিসিতে কোরআন খতম করানো হবে সকালে ও বিকেলে তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।’

    শিল্পী সমিতির আয়োজন ছাড়াও টেলিভিশন চ্যানেলগুলোও নানা অনুষ্ঠান প্রচার করবে সালমান শাহের মৃত্যু দিবসে।

  • নতুন চলচ্চিত্রে নুসরাত ফারিয়া

    নতুন চলচ্চিত্রে নুসরাত ফারিয়া

    ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। খুব অল্প সময়ে তার অভিনীত একাধিক সিনেমা বাংলাদেশে ও ভারতে মুক্তি পেয়েছে। দর্শক সাড়াও পেয়েছেন বেশ। গতকাল বুধবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এবার নুসরাত ফারিয়াকে নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন ‘অগ্নি’ খ্যাত নির্মাতা ইফতেখার চৌধুরী।

    অসুস্থতার কারণে দীর্ঘ দিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন ইফতেখার চৌধুরী। অবশেষে অসুস্থতা কাটিয়ে কাজে ফিরছেন তিনি। শিগরই আনুষ্ঠানিক ভাবে ছবিটির নাম ও নায়কের নাম ঘোষণা করা হবে।

    বৃহস্পতিবার দুপুরে ইফতেখার চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমার নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছে। নুসরাত ফারিয়া গতকাল ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। চলচ্চিত্রের নামও এখনো চূড়ান্ত হয়নি। আমরা অনেকগুলো নাম ঠিক করেছি কিন্তু কোনটা রাখব তা চূড়ান্ত করবো। শিগগিরই আমরা জমকালো আয়োজনের মধ্যে দিয়েই ছবি নাম ও নায়কের নাম প্রকাশ করব।’

    এই সিনেমায় দেশের নায়ক থাকছে নাকি অন্য দেশ থেকে নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে ইফতেখার জানালেন, বাংলাদেশ থেকেই তিনি তার নতুন ছবির নায়ক নিবেন। নুসরাত ফারিয়ার সঙ্গে জমবে যার রসায়ন।

    উল্লেখ্য, ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছিলেন ইফতেখার চৌধুরী। এরপর আরও ছবি নির্মাণ করেছেন। বিশেষ করে তার পরিচালিত ‘অগ্নি’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়। চলচ্চিত্র নির্মাণের আগে তিনি কিছু অ্যাকশন-থ্রিলারধর্মী টিভি নাটক এবং টেলিফিল্ম নির্মাণ করেছিলেন। ইফতেখার চৌধুরী পরিচালিত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘বিজলী’।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছেন নুসরাত ফরিয়া অভিনীত ‘শাহেন শাহ’ ছবিটি। এই ছবিতে ফারিয়ার নায়ক শাকিব খান।