Category: বিনোদন

  • একদিন বিয়েবাড়িতে গান গেয়ে সংসার চলতো এই সুপারস্টারের

    একদিন বিয়েবাড়িতে গান গেয়ে সংসার চলতো এই সুপারস্টারের

    আজ তার নামে বলিউডে নত হয় অনেক সাফল্যরা। তার নাম শুনলেই উচ্ছ্বাসে ফেটে পড়ে কোটি কোটি দর্শক আর ভক্তরা। তার নামেই হিট হয়ে গেছে বহু সিনেমার বহু গান। তিনি ভারতীয় সংগীতের সুপারস্টার। বলছি সনু নিগমের কথা।

    কমবেশি সবাই সনুর সংগ্রামী জীবনের কথা জানেন। কারণ নিজের জীবন নিয়ে সবসময়ই খোলামেলা এই গায়ক। তার অতীত যে কতো কষ্টের ছিলো, অভাবের ছিলো সেসব জানাতে কখনো লুকোচুরি করেননি তিনি।

    সম্প্রতি নিজের জন্মদিনে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে সেসব কথাই নতুন করে শোনালেন সনু। সেখানে তিনি জানালেন, সংসার চালানোর জন্য বিয়ে বাড়িতে গান গেয়েছেন একসময়। বাকিটা ইতিহাস।

    হিন্দি গানের দুনিয়ার বেতাজ বাদশা বলা সনুকে। মহম্মদ রফির গলা নকল করে গাইতেন একসময়। মাত্র চার বছর বয়সে প্রথম স্টেজে ওঠেন গান গাইতে। বাবার হাত ধরে।

    ১৯৭৩ সালের ৩১ জুলাই রক্তে গান নিয়ে জন্মেছিলেন সোনু নিগম। ভারত-পাকিস্তান যখন ভাগ হয়ে যায় তখন সনুর ঠাকুর্দা রিফিউজি হিসেবে চলে আসেন ভারতে। ফৈজাবাদের তেশন হটস হয় নিগম পরিবারের নয়া সাকিন। এখানেই জন্ম সনুর।

    শোনা যায়, ওই গ্রামে, অশ্বত্থ গাছের নীচে রোজ সন্ধেয় সনঞ্ঝা চুলা বা বড় চুল্লি জ্বালানো হত। সেখানে গ্রামের সব মহিলারা রুটি বানাতেন। আর সেই চুলা ঘিরে ছোট ছোট ছেলেরা গোল হয়ে বসে রুটি খেত। সেই দলে থাকতেন সনুও।

    তার বাবা আগম নিগম আর দিদিও খুব ভালো গান গাইতেন। মাত্র চার বছর বয়সে সোনু বাবার হাত ধরে প্রথম স্টেজে ওঠেন গান গাইতে। পরে তিনি মহম্মদ রফির গান গেয়েই শিল্পী মহলে পরিচিত হন।

    মাত্র চার বছর বয়সে বাবার সঙ্গে সেই যে গান গাইতে শুরু করেন আজও তা চলছে। মঞ্চ ছাড়াও বাবার সঙ্গে বিয়েবাড়িতেও গাইতে যেতেন সনু। যা রোজগার হত, বাবার হাতে তুলে দিতেন। সংসার চালানোর জন্য। ১৯ বছর বয়সে সনু মুম্বই চলে আসেন। দুচোখে তার গায়ক হওয়ার স্বপ্ন। এখানে তিনি শিষ্যত্ব নেন ওস্তাদ গুলা্ম মুস্তাফা খানের কাছে।

    অনেক কষ্টে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেন এই গায়ক। পর্যায়ক্রমে বি গ্রেড, সি গ্রেড ছবিতে গান এবং অভিনয়ের সুযোগ পান। পরে টি-সিরিজ তার গানের অ্যালবাম বের করে ‘রফি কা ইয়াদোঁ’ নামে। সেই শুরু। আর পেছনে ফিরে তাকাতে হয়নি সনুকে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন অসংখ্য কালজয়ী গান।

  • বিশ্বের শীর্ষ আয়ের রেকর্ড গড়লো এভেঞ্জার্স

    বিশ্বের শীর্ষ আয়ের রেকর্ড গড়লো এভেঞ্জার্স

    চলতি বছরের এপ্রিলে বিশ্বব্যপি মুক্তি দেয়া হয় মার্ভেল কমিকসের সাড়া জাগানো ছবি এভেঞ্জার্স এন্ডগেম। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করে যাচ্ছিলো সুপারহিরোদের নিয়ে নির্মিত এই ছবিটি।

    তবে সব রেকর্ড ভাঙ্গলেও বিশ্বের সবচেয়ে আয়করা ছবির তালিকায় থাকা জেমস ক্যামেরুনের বিখ্যাত ছবি ‘এভাটার’ কে ছুঁতে পারেনি এভেঞ্জার্স এন্ডগেম। অবশেষে ছবিটি মুক্তির ১৩ সপ্তাহে গিয়ে সেটিও ছুঁয়ে ফেললো মার্ভেল কমিকস ও ওয়াল্ট ডিজনি প্রযোজিত এই ছবিটি।

    রবার্ট ডাউনি জুনিয়র ও ক্রিস ইভান অভিনীত এন্ডগেম ছবিটির ১৩ তম সপ্তাহের আয়ের পরিমান দাঁড়িয়েছে ২.৭৮৯ বিলিয়ন ডলারে যা কিনা এ যাবত কালের কোন ছবির সবচেয়ে বেশি আয়ের রেকর্ড৷ এর আগে এই রেকর্ডটি ছিলো এভাটার ছবির, যার আয় ছিলো ২.৭৮৮ বিলিয়ন ডলার।

    নিজেদের এমন সাফল্যে ডিজনি স্টুডিওজ এর চিফ ক্রিয়েটিভ ডিরেক্টর এলান হর্ন এক টুইট বার্তায় বিশ্বজুড়ে মার্ভেল কমিকসের সকল ফ্যান ও শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ‘বক্সঅফিসের এই সাফল্যের সবটুকু কৃতিত্বই মার্ভেল কমিকসের ফ্যানদের,তাদের ভালোবাসার ফলে এমন অর্জন সম্ভব হয়েছে।’

    তবে এ রেকর্ড আবারও নিজেদের করে নিতে প্রস্তুত হয়ে এভাটার ফ্রেঞ্চাইজি। শোনা যাচ্ছে, ২০২১ থেকে ২০২৭ পর্যন্ত এভাটারের ৪টি সিক্যুয়াল ছবি মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

  • সাড়া জাগাতে পারেনি টাইটানিক নায়কের নতুন ছবি

    সাড়া জাগাতে পারেনি টাইটানিক নায়কের নতুন ছবি

    কুয়েন্টিন টারানটিনোর নতুন ছবি ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ মুক্তি পেয়েছে ২৬ জুলাই। ১৯৬০-এর দশকে ফিরিয়ে নিয়ে গেছে ছবিটি। একটি পরিবারে ঘটে যাওয়া খুনের ঘটনা নিয়ে সাজানো হয়েছে চিত্রনাট্য।

    টাইটানিক খ্যাত লিওনার্দো ডি ক্যাপ্রিও ও ব্র্যাড পিট অভিনয় করেছেন ছবিটিতে। বিখ্যাত পরিচালক ও দুই শক্তিমান অভিনেতার এই ছবি নিয়ে প্রত্যাশা ছিলো অনেক। কিন্তু মুক্তির প্রথম দিনে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি।

    আমেরিকায় ৩৫০০ এর বেশি থিয়েটারে মুক্তি পাওয়া এই ছবিটি মুক্তির প্রথম দিন আয় করেছে ৪০ মিলিয়ন ডলার। এই আয় নিয়ে সন্তুষ্টু নন বক্স অফিস বোদ্ধারা। সাড়া জাগাতে পারেনি টাইটানিক নায়কের নতুন ছবিটি।

    ২ ঘণ্টা ৪১ মিনিটের ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ সিনেমাটি মুক্তির পর রটেন টমেটোতে স্কোর কমে গেছে। কান উৎসবে মুক্তির পর ছবির স্কোর ছিল ৯৩ শতাংশ। গত দুইদিনে তা কমে হয়েছে ৮৭ শতাংশ।

  • অভিনেতা তৌসিফের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

    অভিনেতা তৌসিফের স্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে

    দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রামাগত বেড়েই চলেছে। গত ক’দিনে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অসংখ্য রোগী। ‘ডেঙ্গু’র কারণে এবার ঈদের নাটকের শুটিং বন্ধ করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। গত চারদিন ধরে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    দৈনিক আমাদের সময় অনলাইনকে তৌসিফ বলেন, ‘কয়েকদিন ধরে খুব দৌড়-ঝাপের মধ্যে আছি। বউয়ের শরীরটা ভালো নেই। সবাই ওর জন্য দোয়া করবেন।’

    তিনি আরও বলেন, ‘বউ অসুস্থ হয়ে পড়ার কারণে ঈদের নাটকগুলোর কাজে অংশ নিতে পারছি না। সর্বশেষ “জার্নি বাই রিলেশন ২” নাটকের শুটিং করছিলাম। কিন্তু এমন পরিস্থিতির কারণে, শুটিং বন্ধ করে ওর পাশে থাকতে হচ্ছে আমাকে।’

    এদিকে, গত বছর ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের পিঁড়িতে বসেন তৌসিফ-জারা। ওই সময় তৌসিফ জানান, সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই তাদের বিয়ে ঠিক হয়।

  • টাকা ধার নিয়ে প্রতারণা, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছ’মাসের কারাদণ্ড

    টাকা ধার নিয়ে প্রতারণা, অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছ’মাসের কারাদণ্ড

    অনলাইন ডেস্ক :

    কলকাতার সিনেমা ও টিভি সিরিয়ালের অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে ছ’মাসের কারাদণ্ড দিয়েছেন আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শুভদীপ চৌধুরী। তার নির্দেশ, যে টাকা বিশ্বজিৎবাবু ধার নিয়েছিলেন, তা ফেরত দেওয়ার পাশাপাশি অতিরিক্ত ৩০ শতাংশ টাকা প্রাপককে দিতে হবে।

    এ বিষয়ে অভিনেতা কিছু বলতে নারাজ। অভিনেতার আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান, নিয়ম অনুযায়ী কোনও অপরাধে কারও দু’বছর বা তার কম সাজা হলে তৎক্ষণাৎ আদালত তাকে জামিনে মুক্তি দেয়। এ ক্ষেত্রেও তার মক্কেল জামিন পেয়েছেন। এক মাসের মধ্যে ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে বলে ওই আইনজীবী জানান।

    সৈকত দত্ত জানান, একটি সংস্থার কাছ থেকে ২০১৫ সালে ওই অভিনেতা ব্যক্তিগত কারণে দশ লাখ টাকা ধার নেন। সংস্থার কর্তা তথা ব্যবসায়ী দর্শন খামানির অভিযোগ, বিশ্বজিৎবাবু ধার শোধ করতে গিয়ে তাকে যে ক’টি চেক দেন, সেগুলি ব্যাঙ্কে জমা দেওয়ার পরে বাউন্স করে। অর্থাৎ, ওই অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা ছিল না।

    এর পরেই ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন দর্শন। সৈকত দত্ত জানান, ২০১৭ সালে মামলাটি দায়ের হয়। দু’বছর ধরে তা চলার পরে কিছু দিন আগে শুনানি শেষ হয়। শুক্রবার রায় দেন বিচারক। তিনি নির্দেশ দিয়েছেন, প্রাপ্যের অতিরিক্ত ৩০ শতাংশ ফেরত দিতে হবে। অন্তত ১৪ লক্ষ টাকা এক মাসের মধ্যে ফেরত দিতে হবে ওই ব্যবসায়ীকে। না দিলে আরও ছ’মাসের কারাবাসের নির্দেশ দেবে আদালত।

  • গোয়েন্দার এজেন্ট ইমরান হাশমি, টাকা দিচ্ছেন শাহরুখ

    গোয়েন্দার এজেন্ট ইমরান হাশমি, টাকা দিচ্ছেন শাহরুখ

    একটা সময় ছিলো যখন সিনেমাতে ইমরান হাশমির উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। তার প্রায় সব ছবিই ব্লকবাস্টার হিট হতো। তবে এখন আর নিয়মিত অভিনয় করেন না এই অভিনেতা।

    অনেকদিন হতে চললো রুপালী পর্দায় দেখা নেই ইমরান হাশমির। সেই নিরবতা কাটিয়ে ফিরছেন তিনি। তবে সেটা রুপালী পর্দায় নয়, ওয়েব সিরিজে। ‘বার্ড অফ ব্লাড’ নামে এই সিরিজ দিয়ে প্রথমবার অনলাইন ভিত্তিক কোনো নির্মাণে অভিনয় করতে যাচ্ছেন ইমরান।

    মজার খবর হলো, ইমরানকে ফেরাতে তার পেছনে টাকা ঢালছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। কিং খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত হবে এটি।

    সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে থ্রিলার সিরিজটি দেখতে পাওয়া যাবে। মোট আটটি এপিসোডের সিরিজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

    ইমরান হাশমি ছাড়াও এই সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কীর্তি কুলহারি, বিনীত কুমার, রজিত কাপুর, গৌরব বর্মাদের মতো অভিনেতাদের। এই সিরিজটি পরিচালনার ভার দেওয়া হয়েছে ঋভু দাশগুপ্তকে।

    বিলাল সিদ্দিকির বেস্টসেলিং উপন্যাস ‘বার্ড অফ ব্লাড’ থেকে এই সিরিজের গল্প নেওয়া হয়েছে। গল্পে ইমরান হাশমিকে দেখা যাবে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’র সাবেক এজেন্টের চরিত্রে। বর্তমানে যিনি অধ্যাপনা করেন। এরপর একটি মিশনের জন্য আবার তাকে র-তে ফেরত আনা হয়।

    এদিকে এই সিরিজের পর রেড চিলিজের পক্ষ থেকে আরও দুটি সিরিজ নিয়ে আসা হচ্ছে বলে শোনা যাচ্ছে। যার মধ্যে একটি ‘ক্লাস অফ ৮৩’। এখানে ববি দেওলকে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আর অন্যটিতে বিনীত কুমার ও অহনা কুমরাকে অভিনয় করতে দেখা যাবে। এর নাম রাখা হয়েছে ‘বেতাল’।

  • এবার সেই প্রিয়ার চুমুর ভিডিও ভাইরাল

    এবার সেই প্রিয়ার চুমুর ভিডিও ভাইরাল

    তামিল সিনেমা ‘ওরু আদর লাভ’-এ ক্লাসমেটের সঙ্গে ভ্রু নাচানোর সেই দৃশ্যটির কথা মনে আছে নিশ্চয়ই। এক জোড়া যুবক-যুবতী রাতারাতি আলোচনায় চলে এসেছিল সেই ভিডিও দিয়ে। তবে আলোচনার সবটুকু আলো নিজের দিকেই কেড়ে নিয়েছিলেন প্রিয়া।

    এরপর তাকে নিয়ে মাতামাতি কম হয়নি। যখন যেখানে গেছেন সেখানেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে তিনি। কাজ করেছেন বেশকিছু বিজ্ঞাপনে। তাকে দেখা যাবে কিছু সিনেমায়ও।

    তবে আপাতত এই লাস্যময়ী ভাইরাল হয়েছেন নতুন করে। সেখানে তাকে দেখা যাচ্ছে ‘ওরু আদর লাভ’ ছবির সিনেম্যাটোগ্রাফার সিনু সিদ্ধার্থের সঙ্গে। তারা নির্জনে বসে চুমু খাচ্ছেন।

    তবে সেখানে রয়েছে চমক। শেষ পর্যন্ত চুমু না খেয়ে অবশ্য হাতে ধরে থাকা জলের বোতলে চুমুক দিয়েছেন সিনু। তাতে বেশ রেগে গেলেন প্রিয়া।

    আপাতত নেটিজেনরা এই প্রাঙ্ক ভিডিওটা বেশ লুফে নিয়েছেন।

  • শাহরুখ খানের প্রযোজিত প্রথম সিরিজে ইমরান হাশমি

    শাহরুখ খানের প্রযোজিত প্রথম সিরিজে ইমরান হাশমি

    নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে নেটফ্লিক্স। এই সিরিজের মাধ্যমেই ওয়েব জগতে পা রাখতে চলেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট। ‘বার্ড অফ ব্লাড’ নামে এই সিরিজে প্রথমবার অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকে।

    সেপ্টেম্বরের ২৭ তারিখ থেকে থ্রিলার সিরিজটি দেখতে পাওয়া যাবে। মোট ৮টি এপিসোডের সিরিজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

    এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় প্রথমবার পা রাখতে চলেছেন ইমরান হাশমি। তিনি ছাড়াও এই সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কীর্তি কুলহারি, বিনীত কুমার, রজিত কাপুর, গৌরব বর্মাদের মতো অভিনেতাদের। এই সিরিজটি পরিচালনার ভার দেওয়া হয়েছে ঋভু দাশগুপ্তকে।

    বিলাল সিদ্দিকির বেস্টসেলিং উপন্যাস ‘বার্ড অফ ব্লাড’ থেকে এই সিরিজের গল্প নেওয়া হয়েছে। যে কারণে সিরিজের নাম এক রাখা হয়েছে। গল্পে ইমরান হাশমিকে দেখা যাবে এক র-এক্স এজেন্টের চরিত্রে। বর্তমানে যিনি অধ্যাপনা করেন । এরপর একটি মিশন এর জন্য আবার তাকে র-এ ফেরত আনা হয়। এই নিয়েই গল্প এগিয়ে চলে।

  • প্রেম করছেন সেলিব্রিটি কিড আরিয়ান খান

    প্রেম করছেন সেলিব্রিটি কিড আরিয়ান খান

    বলিউডের আলোচিত সেলিব্রিটি কিড আরিয়ান খান। শাহরুখ খান ও গৌরীর ছেলেকে প্রতিনিয়তই অনলাইন-অফলাইনে খোঁজা হয়। পাপারাজ্জিরা পিছু লেগেই থাকেন। তাই তার কোনো খবরই পাঠকের নজর থেকে বাদ যায় না।

    সম্প্রতি ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি সংস্করণে শাহরুখের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরিয়ান। পর্দায়ও তাদের সম্পর্ক বাবা-ছেলের।

    এ দিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য দিলো মুম্বাই মিরর। সংবাদমাধ্যমটি জানায়, বর্তমানে লন্ডনের এক ব্লগারের সঙ্গে প্রেম করছেন আরিয়ান। তারা বেশ কয়েক মাস ধরে ডেট করছেন।

    সংবাদমাধ্যমটি আরও জানান, ছেলের প্রেমের বিষয়ে অবগত আছেন গৌরী। বিষয়টি তিনি মেনেও নিয়েছেন। এমনকি ছেলের প্রেমিকাকে ‘মিষ্টি মেয়ে’ও বলেছেন তিনি।

    আরিয়ান বর্তমানে মা-বাবার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে আছে ছোট বোন সুহানা খান ও ভাই আব্রাম খান।

    কয়েক দিন আগে ছেলের সঙ্গে ডাবিং-এর অভিজ্ঞতা সম্পর্কে শাহরুখ বলেন, “আমার কাছে আরিয়ানের সঙ্গে ডাবিং খুবই ব্যক্তিগত ঘটনা। আমি তার সঙ্গে পেশাগত সময় কাটিয়েছি। আমি পেশাদার অভিনেতা এবং তা-ই করেছি। কিন্তু আমি কখনো পরিবারকে এর সঙ্গে যুক্ত করি না।”

    আরিয়ান বর্তমানে চলচ্চিত্র নিয়ে পড়ছেন ভারতের বাইরে। এরপরই বলিউডে যোগ দিতে পারেন।

  • এতো টাকার মালিক সানি লিওন!

    এতো টাকার মালিক সানি লিওন!

    আলো ঝলমলে বলিউডে আসলেই টাকা উড়ে। তবে হ্যাঁ, এর জন্য প্রথম সারির তারকা হতে হবে। সেই অবস্থানে যাওয়া অনেক সাধনার বিষয়। বিশেষ করে যদি সেই তারকা আসেন ফিল্মি পরিবারের বাইরে থেকে।

    অনেকেই খেটে খুটে বিশ্বের অন্যতম এই সিনে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে পেরেছেন। গত কয়েক বছরের হিসেব ধরলে এই তালিকায় সানি লিওন অবশ্যই থাকবেন। পর্নো অভিনেত্রীর ইমেজ মুছে বলিউডে স্টারডাম গড়া আসলেই কঠিন কাজ।

    সানি সেই ফল পেয়েছেন হাতে নাতে। বর্তমানে তিনি কোটি কোটি টাকার মালিক। মুম্বাই ও যুক্তরাষ্ট্রে রয়েছে তার একটি করে বাংলো। ভারতের বাংলোটির দাম বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের বাড়িটির দাম ২৩ কোটি টাকার মতো।

    ২০১২ সালে ‘জিসম টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানির। এর আগে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে প্রাথমিক খ্যাতি অর্জন করেন। এখনো পর্যন্ত ১৭ টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে ২টি সুপারহিট। এ ছাড়া আইটেম গান, স্টেজ শো, রিয়্যালিটি শো, বিজ্ঞাপনসহ অন্য খাতে তার পদচারণা রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সানি লিওনর প্রায় ১২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে। গড়ে তার বার্ষিক আয় আড়াই কোটি টাকা। তার গ্যারেজে রয়েছে দামি কয়েকটি গাড়ি। যার কোনো কোনোটি দাম দেড় কোটি টাকার মতো।