Category: বিনোদন

  • ৭৮ কোটিবার দেখা হয়েছে যেই গান (ভিডিও)

    ৭৮ কোটিবার দেখা হয়েছে যেই গান (ভিডিও)

    বলিউডের এই সময়ের জনপ্রিয় একজন কণ্ঠ শিল্পী নেহা কাক্কার। বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এখনও সমান তালে গেয়ে চলেছেন। দেশে বিদেশে গান গেয়ে মঞ্চ মাতাতেও তার জুড়ি নেই। ২০০৬ সালে ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোতে অংশ নিয়ে পরিচিতি পেয়েছিলেন নেহা কাক্কার। উচুঁ মাপের পারফর্মেন্সের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিলেন। কিন্তু সেই প্রতিযোগিতায় বিজয়ের মুকুট পরতে পারেননি নেহা।

    তাতে কী! ইন্ডিয়ান আইডলে হেরে যাওয়া নেহা কাক্কারকে থামিয়ে দিতে পারেনি। নিজের যোগ্যতায় বলিউডে আসন গড়ে নিয়েছেন তিনি। কোন গান এতো জনপ্রিয়তা এনে দিলো নেহাকে ? তার ভক্তরা সহজেই হয় তো বলে দিতে পারবেন গানটির নাম। ইউটিউবে সর্বচ্চ ভিউ পাওয়া গানগুলোর মধ্যে থাকা সেই গানটির নাম ‘মিলে হো তুম হাম’। মিলে হো তুম হাম কো বড়ে নসীব সে, চূড়ায়া হে মেনে কিসমত কি লাকিরও সে এমনই গানের কথাগুলো লিখেছেন নেহা কাক্কারের ভাই টনি কাক্কার।

    ২০১৬ সালের ২৭ জুলাই জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে সাদা-মাটা একটা স্টুডিও ভার্সন আকারে প্রকাশিত হয় গানটি। এরপরই ঝড় তুলে এই গান। এই রিপোর্ট লেখা পর্যন্ত গানটির ভিউ দেখা গেছে ৭৮ কোটি ১৫ লক্ষ ৪ হাজার ৫শত ৯৩ বার। ব্যাপক শ্রোতা প্রিয়তা পেয়েছে গানটি।

    নেহা কাক্কারের গাওয়া আরও একটি তুমুল জনপ্রিয় গান হলো ‘হামসফর’। টোনি কাক্কারের সুর করা হিমাংশু কোহলির লেখা রোমান্টিক এই গানটির ভিউ ২২ কোটিরও বেশি।

    সব মিলিয়ে নিজের ছন্দে এগিয়ে চলেছেন নেহা কাক্কার। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কালা চশমা’, ‘সানি সানি’, ‘মানালি ট্র্যান্স’, ‘মাহি ভে’ ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’, ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’, ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’ প্রভৃতি।

    বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।

  • বলিউডে মাত্র পাঁচজন তারকা

    বলিউডে মাত্র পাঁচজন তারকা

    বছরের পর বছর বলিউড মাতিয়ে আসা তারকাদের সবাই চেনেন। নতুন করে তাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তাদের ছবি মুক্তি পেলেই বক্স অফিসে ঝড় তোলে। এই সময়ে নতুন কিছু তারকাও বলিউডে বাজিমাত করছেন। অনেকে আসছেন জয় করছেন আবারও বিদায়ও নিচ্ছেন। তাহলে আসল তারকা কারা? সুপারস্টার সালমান খান পরিচয় করিয়ে দিয়েছেন সেই পাঁচ তারকার সঙ্গে।

    সালমান খান জানালেন, বলিউডে আছেন শুধুই পাঁচজন তারকা। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, আমির খান, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগণ।

    এই নামগুলো বলে তার ব্যাখ্যাও দিয়েছেন সালমান। ফিল্মফেয়ারের সঙ্গে কথা বলতে গিয়ে সলমান বলেছেন, ‘স্টারিজম ধীরে ধীরে মিলিয়ে যায়। দীর্ঘ দিন ধরে এটি ধরে রাখা সত্যিই খুব কঠিন কাজ। আমার মনে হয় শাহরুখ, আমির, আমি, অক্ষয়, অজয় আমরা পাঁচজনই এটা দীর্ঘ দিন ধরে রাখতে পেরেছি। আমরা চেষ্টা করছি আরও কয়েক বছর এটা ধরে রাখার।’

    সালমান খান বর্তমানে দাবায় থ্রি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রভুদেবার পরিচালনায় এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা, ডিম্পল কাপাডিয়া, আরবাজ খান ও সুদীপ। এছািড়া শিগগিরই আলিয়াকে নিয়ে সঞ্জয় লীলা বানশালীর ‘ইনশাল্লাহ’ ছবির শুটিং শুরু করবেন সাল্লু ভাই।

  • শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্য: মুখ খুললেন বনি কাপুর

    শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্য: মুখ খুললেন বনি কাপুর

    বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর পা্ওয়া যায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে। তবে তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার ও ভক্তরা।

    পরিবার ও ভক্তদের দাবি, শ্রীদেবীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হোক।

    শ্রীদেবীর মৃত্যুর পর ময়নাতদন্ত রিপোর্টে থেকে জানা যায়, দুবাইয়ের এক হোটেলে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়। ওই সময়ে ৫৪ বছর বয়সী এই নায়িকার মৃত্যু কেউ মেনে নিতে পারেনি।

    তবে কিছুদিন আগে ডিজিপি ঋষিরাজ সিং দাবি করেন, খুন হয়েছেন শ্রীদেবী।

    তিনি বলেছেন, শ্রীদেবীর মৃত্যু আকস্মিক নয়। এটা ঠান্ডা মাথায় খুন। শ্রীদেবীর মৃত্যু নিয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

    আর এই দাবি করা মাত্রই শোরগোল শুরু হয়ে যায় বলিউড পাড়ায়। ঘটনার বিষয়ে জানতে উৎসুক হয়ে পড়ে সংবাদমাধ্যমগুলোও।

    এই বিষয়েই শুক্রবার বনি কাপুরের কাছে ঋষিরাজ সিংয়ের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ভিত্তিহীন গল্পের কোনো উত্তর দিতে চান না বলে সাফ জানিয়ে দেন।

    সম্প্রতি কেরল জেলের ডিজিপি ঋষিরাজ সিং শ্রীদেবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন।

    তিনি জানান, তার বন্ধু ডক্টর উমাদাথন একজন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছে শ্রীদেবীর মৃত্যু কারণ জানতে চেয়েছিলেন তিনি। এই বিশেষজ্ঞ জানিয়েছে, এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার দুর্ঘটনাবশত মৃত্যুও নয়। হতে পারে তাকে খুন করা হয়েছে।

    এদিকে বিশেষজ্ঞের মতে, এক ফুট পানিতে ডুবে কোনো মানুষ মারা যেতে পারে পারে না।

    তার দাবি, কেউ মাথা বা পা টেনে ধরে ডুবিয়ে না দিলে এক ফুট জলে ডুবে মারা যেতে পারেন না শ্রীদেবী। তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন বনি।

  • এক বছর পর টিভি নাটক নির্মাণে তৌকীর আহমেদ

    এক বছর পর টিভি নাটক নির্মাণে তৌকীর আহমেদ

    দীর্ঘ এক বছর পর টেলিভিশন নাটক নির্মাণে ফিরেছেন তৌকীর আহমেদ। আগামী ঈদের জন্য তিনি তিনটি নাটক নির্মাণ করছেন।

    এরই মধ্যে প্রথম নাটকটির শুটিং শেষ। ‘পাদুকা সমাচার’ নামে এ নাটকটির শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, রওনক হাসান ও নাজিয়া হক অর্ষা।

    এছাড়া ‘স্বর্ণলতা’ ও ‘রক্ত ঋণ’ নাটক দুটির শুটিংও চলতি মাসেই সম্পন্ন করবেন বলে জানিয়েছেন তিনি। তিনটি নাটকের গল্পও তার লেখা। নাটকগুলো প্রসঙ্গে তৌকীর বলেন, ‘পরবর্তী ছবি নির্মাণের কাজ শুরু হতে এখনও অনেক দেরি। তাই অভিনয়েই এখন সময় দিচ্ছি বেশি।

    এর মাঝে ওয়েবের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য ছবি এবং নাটক নির্মাণ করেছিলাম। কিছুদিন থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম টিভি নাটক নির্মাণের জন্য। এবার সেটিও শুরু করলাম। নাটকগুলো আগামী ঈদে টিভিতে প্রচার হবে। পাশাপাশি অন্য পরিচালকদের নাটকে অভিনয়েও দেখা যাবে আমাকে। ছবি নির্মাণের আগে নাটক নিয়েই হয়তো সময় কাটবে আমার।’

    প্রসঙ্গত, ২০১৮ সালে কোরবানির ঈদে টিভিতে তার পরিচালনায় সর্বশেষ ‘খোঁজ’ নামে একটি নাটক প্রচার হয়েছিল। অন্যদিকে নতুন ছবি নির্মাণের প্রাথমিক প্রস্তুতিও নিচ্ছেন তৌকীর আহমেদ।

    তার পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি সম্প্রতি সার্ক চলচ্চিত্র উৎসবে দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে। এছাড়া মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবিতে অভিনয়ও করেছেন তৌকীর আহমেদ। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

  • আমার কোনো ফেসবুক আইডি নেই: ন্যান্সি

    আমার কোনো ফেসবুক আইডি নেই: ন্যান্সি

    সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সি। নতুন গান নিয়ে বর্তমান সময়টা পার করছেন তিনি। পাশাপাশি স্টেজ শো করছেন বলেও জানান এই শিল্পী।

    রোববার রাতে তার সঙ্গে আলাপকালে জানালেন নতুন তথ্য। বললেন, সামনে দেশের বাইরে যাচ্ছেন তিনি। গাইবেন সেখানে।

    ন্যান্সির ভাষ্য, ‘আসন্ন ঈদের পরপরই দেশের বাইরে যাচ্ছি। মূলত আমেরিকায় যাওয়ার কথা রয়েছে আমার। সেখানে একটি শো করে আবারো দেশে ফিরে আসব।

    বর্তমান কাজ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘ইতোমধ্যে নতুন কয়েকটি গানের কাজ শেষ করেছি। এগুলো সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করা হবে। আর স্টেজ শোও চলছে। সামনেই  আশা করছি ভালো একটি সফর শেষ করে দেশে ফিরে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারব।’

    তবে ফোনে একটা বিষয়ে ক্ষোভও ঝাড়লেন ন্যান্সি। বললেন, ভুয়া মানুষদের যন্ত্রণায় বিষিয়ে উঠেছেন তিনি। তার মতে, নিজের কাজ ও ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে একটি ফেসবুক আইডি চালাতেন তিনি। পরে  ভুয়া মানুষদের যন্ত্রণায় সেটি বাদ দিতে বাধ্য হন এই শিল্পী।

    ন্যান্সি বলেন, একটি মাত্র আইডি চালাতাম আমি। ভুয়া মানুষদের যন্ত্রণায় সেটিও অনেক আগেই বন্ধ করে দিয়েছি। কেবল নিজের নামে একটি ফেসবুক পেজ চালাচ্ছি এখন। আর সেখানেই নিজের সংগীতসহ বিভিন্ন কর্মকাণ্ডের আপডেট দিচ্ছি। কিন্তু তাতেও রেহাই নেই! বর্তমানে আমার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ফেসবুকে নাম দিয়ে খুঁজলেই পাওয়া যায় ন্যান্সি নামে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ। আর এসব আইডি থেকে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। আর এই কারণেই আমি আমার আইডি বন্ধ করে দিয়েছি। এখন আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পেজের মাধ্যমে যোগাযোগ রক্ষা করি।’

    ‘আমি সবাইকে ফেক আইডি সম্পর্কে সাবধান থাকতে বলবো। বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাব। বাংলাদেশ টাইমস-এর মাধ্যমে আমি আমার ভক্তদের জানাতে চাই, আমার কোনো ফেসবুক আইডি নেই। শুধু পেজই চালাচ্ছি এখন।’

  • আবারো শুরু হচ্ছে ‘সুন্দরীদের লড়াই’

    আবারো শুরু হচ্ছে ‘সুন্দরীদের লড়াই’

    আবারো শুরু হতে যাচ্ছে সুন্দরী খোঁজার লড়াই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। এবার আগস্ট মাসে শুরু হবে এই আসরটি। যিনি এতে নির্বাচিত হবেন তিনিই ৬৯তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন মিস ওয়ার্ল্ডের বাংলাদেশি ফ্রাঞ্চাইজি অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

    তিনি জানান, আগস্ট মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ এর অডিশন। নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশসেরা প্রতিযোগীকে পাঠানো হবে লন্ডনে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আসরে।

    এরই মধ্যে এই বিষয়ে মিস ওয়ার্ল্ড’র অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে। এতে যোগ দিতে ২০ নভেম্বরের মধ্যে লন্ডনে পৌঁছাতে হবে প্রতিযোগীদের। ১৪ ডিসেম্বর লন্ডনের এক্সেল কনভেনশন সেন্টারে গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে বিজয়ীর মাথায় স্বপ্নের মুকুট পরিয়ে দেবেন গতবারের বিজয়ী ভেনেসা পঁসে দে লিওঁ।

    এদিকে, ২০১৭ সালে প্রথমবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামকে চীনের সানাইয়া শহরে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’র ৬৭তম আসরে পাঠানো হয়। পরের বছর ৬৮তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

    এছাড়া গত পর্বে বাংলাদেশের আসরে বিচারকের দায়িত্বে ছিলেন কণ্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেতা খালেদ হোসেন সুজন, মডেল শাবনাজ সাদিয়া ইমি ও ব্যারিস্টার ফারাবী। আইকন বিচারক হিসেবে ছিলেন মাইলস ব্যান্ডের শাফিন আহমেদ, হামিন আহমেদ ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরু।

    তবে এবার বিচারক হিসেবে কারা থাকবেন- তা এখনো বলতে চাননি অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

    প্রসঙ্গত, ২০২০ সালে ‘মিস ওয়ার্ল্ড’র ৭০তম আসর বসবে থাইল্যান্ডে।

  • খোলামেলা ছবিতে আবারও ঝড় তুলেছেন দিশা

    খোলামেলা ছবিতে আবারও ঝড় তুলেছেন দিশা

    মোহনীয় হাসি, নজরকাড়া সৌন্দর্য, অভিনয়ের সাবলীলতা দিয়ে তিনি এখন বলিউড মাতাচ্ছেন। আজকাল তিনি যেখানেই যান ঘিরে থাকে ক্যামেরা। তাকে নিয়ে আলোচনা হয়, তার প্রেম নিয়ে বলিউডের আকাশে ভেসে বেড়ায় নানারকম গুজব-গুঞ্জন। এসবই তার জনপ্রিয়তার বদৌলতে। জনপ্রিয় এই নায়িকা আর কেউ নন, তিনি দিশা পাটানি।

    শুধু পর্দাতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব দিশা। নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন নানা রকম কর্মকাণ্ড করে। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই নিজের বিভিন্ন ছবি শেয়ার করে ঝড় তোলেন। সম্প্রতি ইনস্টাগ্রামে নজরকাড়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এই ছবিটিকে ঘিরেও ঝড় উঠেছে৷

    ছবিটিতে দেখা যাচ্ছে, একটি অন্তর্বাস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন দিশা। নায়িকার কালো অন্তর্বাস পরা ছবি দেখে ঘুম ছুটেছে অনেকের।

    এদিকে দিশা পাটানি ছবির ক্যাপশনে লিখেছেন, যে ব্রান্ডের অন্তর্বাস পরে আছেন সেই ব্রান্ডের একটি নতুন কালেকশন লঞ্চ করতে শপিং মলে যাবেন তিনি। কিন্তু এই ছবিটির কারণে এখন ট্রলের শিকার হচ্ছেন দিশা।

    দীপাবলীতেও অন্তর্বাসের সঙ্গে লেহেঙ্গা পরে সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়া সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিশা ব্যাকফ্লিপ ভিডিও প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে দিশার ভিডিওটি এ পর্যন্ত ২৪ লাখ ৮৯ হাজারের বেশিবার দেখা হয়েছে। এ ছাড়া ইউটিউবেও ভক্তরা ভিডিওটি প্রকাশ করছেন।

    দিশা পাটানির আগামী সিনেমা ‘মালাঙ্গ’। সুপারহিট ‘আশিকি টু’র পরে ফের একসঙ্গে কাজ করছেন মোহিত সুরি ও আদিত্য রায় কাপুর।

  • বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

    বুলবুল আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

    ঢাকাই সিনেমার মহানায়ক বলতেই চোখের সামনে ভেসে ওঠে কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদের ছবি। এই উপাধি নিয়ে আজও চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে অমর হয়ে আছেন তিনি। যাদের হাত ধরে সিনেমার সোনালী দিন এসেছিলো তিনি তাদেরই একজন।

    একই সঙ্গে সুদর্শন, সুশিক্ষিত, মার্জিত, রুচিশীল এই অভিনেতা অভিনয় গুণে পৌঁছে পেরেছিলেন সব শ্রেণির দর্শকের অন্তরে। মৌলিক চলচ্চিত্রে অভিনয় করাটা ছিলো তার তৃপ্তির জায়গা। আজ সোমবার , ১৫ জুলাই দেশীয় চলচ্চিত্রের এই ‘মহানায়ক’র নবম মৃত্যুবার্ষিকী।

    ২০১০ সালের এই দিনে তিনি পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুবার্ষিকীতে দিনটিতে তাকে স্মরণ করেছেন চলচ্চিত্রের অনেকেই।

    বুলবুল আহমেদের জন্ম ১৯৪১ সালে পুরান ঢাকায়। তার আসল নাম তাবারক আহমেদ। আদর করে তার বাবা-মা বুলবুল বলে ডাকতেন। দাম্পত্য জীবনে বুলবুল আহমেদের স্ত্রী ডেইজি আহমেদ। এই দম্পতির তিন সন্তান হলেন- মেয়ে ঐন্দ্রিলা ও তিলোত্তমা এবং ছেলে শুভ।দারুণ মেধাবী ছিলেন বুলবুল। পড়াশোনা করেছেন ঢাকার কলেজিয়েট স্কুল, নটর ডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করার পর তৎকালীন ইউবিএল ব্যাংক টিএসসি শাখার ম্যানেজার হিসেবে চাকরিজীবন শুরু করেন তিনি।

    চাকরির পাশাপাশি বুলবুল আহমেদ টিভিতে অভিনয় শুরু করেন। বুলবুল আহমেদ অভিনীত প্রথম টিভি নাটক ছিলো আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘বরফ গলা নদী’। এটি ১৯৬৪ সালে বিটিভিতে প্রচারিত হয়। বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হচ্ছে- মালঞ্চ, ইডিয়েট, মাল্যদান, বড়দিদি, আরেক ফাল্গুন, শেষ বিকেলের মেয়ে। ধারাবাহিক ও খন্ড নাটক মিলিয়ে প্রায় চার শতাধিক নাটকে তিনি অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ টিভি নাটক ছিল ২০০৯ সালে শুটিং করা ‘বাবার বাড়ি’।

    ১৯৭৩ সালে আবদুল্লাহ ইউসুফ ইমামের (ইউসুফ জহির) ‘ইয়ে করে বিয়ে’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় শুরু করেন। এর পরের বছর আবদুল্লাহ আল মামুনের ‘অঙ্গীকার’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি ছবি দিয়েই তিনি বাজিমাত করেন। তবে বুলবুল আহমেদ ঢাকাই ছবির দর্শকের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে থাকবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’- এ দুর্দান্ত রূপদান করে। ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ ও ‘দেবদাস’-এই দুটি চলচ্চিত্র দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সকল শ্রেণির দর্শকের অন্তরে।

    এছাড়াও ‘মহানায়ক’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্য্য কন্যা’, ছবিগুলোতে বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়। বুলবুল আহমেদ অভিনীত উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ধীরে বহে মেঘনা, জীবন নিয়ে জুয়া, রূপালী সৈকতে, বধূ বিদায়, জন্ম থেকে জ্বলছি, দি ফাদার প্রভৃতি। বুলবুল আহমেদ অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিলো ‘দুই নয়নের আলো’।

    চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাও করেন বুলবুল আহমেদ। তিনি ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন প্রভৃতি সিনেমার সফল নির্মাতা ছিলেন।

    অদেখা ভুবনে ভালো থাকুন তিনি। কে আয়োজনের ঘটায় স্মরণ করলো কী করেনি, গ্ল্যামারের জৌলুস আর মিডিয়া পণ্যের তালিকার দরদামে পরাস্ত হয়ে শিল্পকে এড়িয়ে কে বা কারা বুলবুল আহমেদকে এড়িয়ে গেল কী গেল না, তাতে কী আসে যায়। যতোদিন এদেশের চলচ্চিত্র থাকবে ততোদিন তিনি ‘মহানায়ক’ হয়ে থাকবেন।

  • খারাপ ব্যবহার করায় কঙ্গনাকে ‘বয়কট’

    খারাপ ব্যবহার করায় কঙ্গনাকে ‘বয়কট’

    সাংবাদিকের সাথে খারাপ ব্যবহারের কারণে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয় মিডিয়ার বয়কট। শনিবার প্রেস ক্লাব অব ইন্ডিয়ার পক্ষে থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    এর আগে, সংবাদ সম্মেলন চলাকালীন পিটিআই-এর সাংবাদিক জাস্টিন রাও-এর সঙ্গে খারাপ ব্যবহার করেন কঙ্গনা রানাওয়াত। তারপরেই শুরু হয়ে সমালোচনা। বিনোদন জগতের সঙ্গে যুক্ত সাংবাদিকদের ফোরাম ‘এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড’ জানিয়ে দেন কঙ্গনা ক্ষমা না চাইলে তাকে বয়কট করা হবে। কিন্তু তারপরেও ক্ষমা চাননি বলিউড অভিনেত্রী। এরপর সাংবাদিকদের এই সিদ্ধান্তকে সমর্থন জানালো প্রেস ক্লাব অব ইন্ডিয়া।

    বিবৃতিতে বলা হয়েছে, “একজন সাংবাদিকের বিরুদ্ধে এক বলিউড নায়িকা যেভাবে খারাপ, অশিক্ষিত ও কুরুচিকর ভাষার প্রয়োগ করেছেন ও তাকে হেনস্থা করেছেন, সেই ঘটনায় আমরা দুঃখিত ও বিরক্ত। আমরা এই ব্যবহারের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। তাই এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা পুরোপুরি সমর্থন জানাচ্ছি।”
    প্রেস ক্লাবের বিবৃতিতে আরও বলা হয়েছে, “প্রেস ক্লাব বলিউডের শিক্ষিত ও ভদ্র অভিনেতা-অভিনেত্রীদের কাছে আবেদন জানাচ্ছে এই ধরনের অশিক্ষিত, ক্ষতিকারক ও অভদ্র ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ বিনোদন জগতের সঙ্গে মিডিয়া সব সময় জড়িয়ে রয়েছে। আমরা আশা করছি আমাদের কথা তারা বুঝবেন।”

  • কঙ্গনার সঙ্গে যোগ দিলেন টাবু

    কঙ্গনার সঙ্গে যোগ দিলেন টাবু

    ছবির শুটিং শুরুর আগেই একের পর এক বড় খবর দিয়ে যাচ্ছে ‘ঢাকাড়’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘ঢাকাড়’ ছবির পোস্টার। সেখানে বলিউড তারকা কঙ্গনাকে দেখা গেছে দুই হাতে অস্ত্র তুলে নিতে। এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য নাকি হলিউড থেকে অ্যাকশন ডিরেক্টর আনার কথা চলছে। আর এবার শোনা গেল, কঙ্গনার সঙ্গে এই ছবিতে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন বলিউডের গুণী অভিনেত্রী টাবু।

    টাবুর সর্বশেষ ছবি ‘আন্ধাধুন’ এবং ‘দে দে পেয়ার দে’। এই দুটো ছবিই বক্স অফিস ও সমালোচক উভয়ের কাছ থেকে বয়ে এনেছে সুখবর। সব সময়ই তিনি নিজেকে বৈচিত্র্যময় সব চরিত্রের ছাঁচে ফেলেছেন। আর প্রতিবার সফল হয়েছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে অ্যাকশনপ্রধান এই ছবিতে। যদিও টাবু একেবারে ভিন্ন স্বভাবের। যাকে বলে শান্ত, নম্র, সভ্য। কিন্তু একজন ভালো মানুষ যে ভালো ভিলেনও হতে পারে, তা তো টাবু আগেই প্রমাণ করেছেন।

    টাবুটাবুএবার ধীরস্থির স্বভাবের টাবুকে দেখা যাবে মারামারি করতে। ডেকান ক্রনিকলে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে টাবুর নিকটতম এক সূত্র জানিয়েছে, হ্যাঁ, টাবু হয়তো শান্ত স্বভাবের। কিন্তু যেকোনো চরিত্র তিনি খুব গুরুত্বের সঙ্গে নেন। শোনা যাচ্ছে যে টাবুকে ‘ঢাকাড়’ সিনেমায় দেখা যেতে পারে। এটা শোনা যাচ্ছে, কারণ এই ছবিতে মারপিটে পারদর্শী একটা চরিত্র দরকার। আর সেই চরিত্রটার জন্য টাবুকে বলা হয়েছে।

    আর বিশাল বাজেটের ‘ঢাকাড়’ ছবিতে টাবুর চরিত্রটি নাকি কঙ্গনার মতোই সমান গুরুত্বপূর্ণ। কঙ্গনা রনৌত এবং টাবু দুজনই বলিউডের খুবই শক্তিশালী অভিনেত্রী। তাই প্রথমবারের মতো তাঁদের একসঙ্গে দেখা যাবে, এটা নিশ্চয়ই ভক্তদের জন্য একটা খুশির খবর।

    ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ঢাকাড়’ ছবির কাহিনি লিখেছেন চিন্তন গান্ধী ও রিনীশ রবীন্দ্র। ছবিটি পরিচালনা করবেন রজনীশ রাজি ঘাই। যৌথভাবে প্রযোজনা করবে সোহেল মাকলাই প্রোডাকশনস, অ্যাসাইলাম ফিল্মস এবং কুইকি ডিজিটাল মিডিয়া।

    ২০২০ সালের দিওয়ালিতে এই যুদ্ধের ছবি যুদ্ধ বাধাবে বরুণ ধাওয়ানের ‘রানভূমি’র সঙ্গে। কারণ এই দুটো ছবিই একই সময়ে মুক্তি দেওয়া হবে।