Category: বিনোদন

  • জায়রা ওয়াসিমের অভিনয় ছাড়া নিয়ে বলিউডে বিতর্ক !

    জায়রা ওয়াসিমের অভিনয় ছাড়া নিয়ে বলিউডে বিতর্ক !

    ধর্মবিশ্বাসের সঙ্গে না যাওয়ায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম। এই নিয়ে বলিউডে চলছে বিতর্ক।

    কেউ কেউ জায়রার সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেছেন। আবার কেউ তার সমালোচনা করছেন। তবে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের দাবি- পারিপার্শ্বিক চাপে এই অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

    সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সোমবার অনুপম বলেন, ‘‘১৬-১৭ বছরের একটি মেয়েকে এমন সিদ্ধান্ত নিতে হলো, ব্যাপারটা খুবই দুঃখজনক। তার আবেগ ও ব্যক্তিগত পছন্দকে যদিও সম্মান করি। কিন্তু ক্যারিয়ারের গোড়াতেই এমন সিদ্ধান্ত নিতে হলো ভেবেই কষ্ট পাচ্ছি।’’

    তিনি আরও বলেন, ‘‘এক দিকে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলছি আমরা, আর এক দিকে এই ধরনের চিন্তাভাবনা। ব্যক্তিগতভাবে আমি মনে করি, তার এমনটা করা উচিত হয়নি। উনি একজন স্বাধীন নাগরিক। এই দেশে সকলের নিজের মর্জিমতো বাঁচার মৌলিক অধিকার রয়েছে।’’

    পারিপার্শ্বিক চাপ প্রসঙ্গে বলেন, ‘‘ধর্মবিশ্বাসে যাতে আঘাত না লাগে, তার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জায়রা। নিজের মতামত জানানোর অধিকার তার রয়েছে। কিন্তু পোস্ট পড়ে অসম্ভব কষ্ট হয়েছে আমার। কোথাও না কোথাও মনে হয়েছে, এক রকম বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা কখনোই তার একার সিদ্ধান্ত হতে পারে না।’’

    কয়েক দিন আগে জায়রা তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা চিরকালের জন্য তার জীবন বদলে ফেলেছে। যে মুহূর্তে বলিউডে পা রেখেছিলেন, তার জন্য বিশাল জনপ্রিয়তার দরজা খুলে যায়। তিনি সাধারণ মানুষের আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠছিলেন, সাফল্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছিল এবং প্রায়ই তাকে তরুণদের রোল মডেল হিসেবে চিহ্নিত করা হতো। কিন্তু তিনি যা করতে চেয়েছিলেন বা হতে চেয়েছিলেন- তার কোনোটা এসব নয়। সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে নতুন করে তা বুঝতে শুরু করেছেন।

    জায়রা লেখেন, “আমি বুঝতে পেরেছি আমি অনেক দিন ধরে অন্য একজন হয়ে ওঠার চেষ্টা চালাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দরভাবে ফিট হতে পারব, কিন্তু আমি এর জন্য নই। এই জগৎ আমাকে অনেক ভালোবাসা, সমর্থন, প্রশংসা দিয়েছে, কিন্তু এই জগৎ আর যেটা করেছে তা হলো আমাকে ক্রমশ অবমাননার দিকে ঠেলে দিয়েছে, ক্রমশ অসচেতনভাবে আমি আমার ঈমান (বিশ্বাস) থেকে বেরিয়ে এসেছি। কারণ আমি এমন একটা পরিবেশে কাজ করতাম যা ক্রমাগত আমার ঈমানের মাঝে এসে দাঁড়াত, ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।”

    জায়রা ক্রমাগত সেই বাধার সঙ্গে মানসিকভাবে লড়তে শুরু করেন।

    এরপর লেখেন, “কোরআনের বিশাল ও ঐশ্বরিক জ্ঞানের মধ্যে আমি তৃপ্তি এবং শান্তি খুঁজে পেয়েছি। প্রকৃতপক্ষে হৃদয় তার সৃষ্টিকর্তার জ্ঞান, তার গুণাবলি, তার করুণা এবং তার আদেশের জ্ঞান অর্জনে শান্তি পায়।”

    ২০১৬ সালে আমির খানের সঙ্গে ‘দাঙ্গাল’ ছবিতে অভিনয় করেন জায়রা ওয়াসিম। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ছিল তার একক সিনেমা। দুই ছবিই দেশ-বিদেশে দারুণ ব্যবসা করেছে। মার্চে শেষ করেছেন ‘দ্য স্কাই ইজ পিংক’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিতব্য সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন ১৮ বছরের জায়রা। মাত্র দুই সিনেমার জন্য তিন জাতীয়, ফিল্মফেয়ার-সহ বেশ কিছু পুরস্কার জিতেছেন।

  • ঢাকা মাতাবেন নোবেল-অঙ্কিত

    ঢাকা মাতাবেন নোবেল-অঙ্কিত

    ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবার ঢাকায় গান গাইবেন। একই মঞ্চে গাইবেন ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি। পাশাপাশি আরও থাকছেন বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী তাসনিম আনিকা ও ভারতের সানা খান।

    কনসার্ট উপলক্ষে শনিবার দুপুরে বিএফডিসি’র ৮নং ফ্লোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজনটি নিয়ে বিস্তারিত জানানো হয়।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ জুলাই (শুক্রবার) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রী হলে হতে যাচ্ছে জমকালো এই মিউজিক্যাল কনসার্ট। যৌথভাবে এই কনসার্টের আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট।

    কনসার্টে সিলভার টিকিটের দাম ২ হাজার, গোল্ড টিকিকের দাম ৫ হাজার এবং ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা। ৫ জুলাই থেকে ঢাকার বিভিন্ন রেস্তোঁরাসহ অনলাইনে টিকিট ক্রয়ের সুবিধা রাখা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে ঢাকা শহরের কয়েকটি রেস্তঁরাসহ অনলাইনেও পাওয়া যাবে এই কনসার্টের টিকেট।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টস এর ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও হেড অব অপারেশন আনিসুর রহমান।

  • বয়ফ্রেন্ডের সঙ্গে খোলামেলা নাচে ভাইরাল আমির খানের মেয়ে

    বয়ফ্রেন্ডের সঙ্গে খোলামেলা নাচে ভাইরাল আমির খানের মেয়ে

    অনলাইন ডেস্ক :

    বলিউড সুপারস্টার আমির খান। তার প্রথম স্ত্রীর মেয়ে ইরা খান। তারকার মেয়ে হিসেবে নানা সময় আলোচনায় থাকেন তিনি। যেখানেই যান সেখানেই জমে যায় ভিড়। গায়ে পড়ে লোকে আগ্রহ দেখায়। তাই নিজেকে আড়ালে রাখেন।

    তবে সম্প্রতি নিজেই একটু খোলামেলা হয়ে গেলেন নিজের সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মিশাল কৃপলানী নামে এক যুবকের সঙ্গে তিনি প্রেম করছেন। তার সঙ্গেই কাটছে তার মধুর সময়গুলো।

    আর নিজেই মিশালের সঙ্গে একটি রোমান্টিক ভিডিও প্রকাশ করেছেন ইনস্ট্রাগ্রামে। সেটি ভাইরাল হতে সময় লাগেনি।

    নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে ইরা লিখেছেন, ‘আমি শুধু তোমার সঙ্গে ডান্স করতে চাই..।’

    ভিডিওতে ইরা ও মিশালকে বেশ ঘনিষ্ঠভাবে নৃত্যরত অবস্থায় দেখা গিয়েছে। সেখানে খোলামেলাও ছিলেন ইরা। তাদের নাচের ব্যাকগ্রাউন্ডে ইংরেজি গান আই ওয়ানা ডান্স উইথ ইউ শোনা গিয়েছে।

    বয়ফ্রেন্ড মিশালের সঙ্গে এ ধরনের ভিডিও ইরা এই প্রথম শেয়ার করলেন না। এর আগেও দুজনের ছবি ও ভিডিও সামনে এসেছে। তবে এসব নিয়ে আমির খান বা তার প্রাক্তন স্ত্রী রিনা দত্ত মুখ খুলেননি।

  • টাইগার-দিশার সম্পর্ক ব্রেকআপ!

    টাইগার-দিশার সম্পর্ক ব্রেকআপ!

    আরব সাগরের তীরে ফের ইতি পড়ল আরেক সম্পর্কের। বহুদিনের প্রেমজুটি এবার জানিয়ে দিল ‘প্রেমের দ্য এন্ড’। এখন শুধুই থাকবে বন্ধুত্ব। সত্যি কি দিশা পটানি ও টাইগার শ্রফের ব্রেকআপ হলো! ভারতের একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, বহু বছর ধরে প্রেম করার পর এবার নিজেদের সম্পর্ককে অলবিদা জানালেন দিশা পটানি ও টাইগার শ্রফ। খবর অনুযায়ী, প্রেম থেকে বেরিয়ে আপাতত শুধুমাত্র বন্ধু হিসেবে থাকতে চান তারা।

    বলিউডের খবর অনুযায়ী, বহুদিন ধরেই টাইগার ও দিশার সম্পর্কের মধ্যে তিক্ততা ছিল। নানা কারণে ভুল বোঝাবুঝিও ছিল। আর সেই কারণেই এখন সম্পর্ক থেকে ইতি চাইছেন এই দুই অভিনেতা। তবে এই ব্রেকআপ নিয়ে নানা গুঞ্জন কানে এলেও আপাতত দিশা ও টাইগার কিছুই বলতে চাননি এই ব্রেকআপ নিয়ে।

  • সরকারি অনুদানের ছবিতে জয়া

    সরকারি অনুদানের ছবিতে জয়া

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বর্তমানে বাংলাদেশি ছবির চেয়ে কলকাতার ছবিতেই তাকে বেশি দেখা যায়। বাংলাদেশে তার অভিনীত শেষ ছবি ‘দেবী’। যেটি গত বছরের ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল। এই ছবিতে রানু চরিত্রে অভিনয়ের পাশাপাশি সেটির প্রযোজনায় ছিলেন নায়িকা। প্রায় নয় মাস পর আবার একটি নতুন ছবির কাজ শুরু করলেন তিনি। নাম ‘অলাতচক্র’।

    জয়ার নতুন এ ছবিটি পরিচালনা করছেন হাবিবুর রহমান হাবিব। কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্যও তিনি লিখেছেন। ‘অলাতচক্র’ ছবিটি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। গত রবিবার থেকে ময়মনসিংহে ছবির শুটিং শুরু করেছেন জয়া। যদিও অনেক আগেই ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু সিডিউল না মেলায় এই দেরি।

    নতুন এ ছবিতে অভিনয় প্রসঙ্গে জয়া বলেন, ‘মূলত লেখকের আত্মজীবনীমূলক উপন্যাস ‘অলাতচক্র’। এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো চিত্রায়িত হচ্ছে ত্রিমাত্রিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। সাহিত্যনির্ভর কাজের প্রতি আমার সবসময়ই দুর্বলতা কাজ করে। ‘অলাতচক্র’ তেমনই একটি ছবি। এ রকম একটি ছবিতে কাজ করে ভালো লাগছে। আশা করি দর্শক ভালো মানের একটি ছবি উপহার পাবেন।’

    এদিকে কলকাতায় চলছে জয়ার ‘বিনিসুতোয়’ ছবির শুটিং। সম্প্রতি প্রকাশ পেয়েছে এ ছবিতে জয়ার নতুন লুক। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন ছবির পরিচালক অতনু ঘোষ। এই পরিচালকের সঙ্গে জয়ার এটি প্রথম ছবি। এখানে তার বিপরীতে নায়ক রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে আরও আছেন খেয়া চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন ও রেশমি সেন প্রমুখ।

  • সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন সালমান ও আলিয়া

    সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন সালমান ও আলিয়া

    সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’ সিনেমায় প্রথমবার জুটি হচ্ছেন সালমান খান ও আলিয়া ভাট। বর্তমানে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো ও মায়ামি সমুদ্র সৈকতে ছবির লোকেশন খুঁজছেন এই পরিচালক।

    সাধারণত সঞ্জয়ের ছবি মানেই বিরাট সেট, জাঁকজমকের চূড়ান্ত। কিন্তু আনন্দবাজার পত্রিকা জানায়, এবার তিনি সত্যিকারের লোকেশনেই শুটিং করার কথা ভেবেছেন।

    ‘ইনশাল্লাহ’ একেবারেই তরুণ দর্শকের কথা ভেবে বানাতে চলেছেন।

    কাস্টিং ঘোষণা হওয়ার পর আলিয়া ও সালমানের বয়সের ব্যবধান নিয়ে চর্চা শুরু হয়েছিল। কিন্তু প্রযোজনা সংস্থার তরফে জানা যায়, চিত্রনাট্য এমনভাবেই লেখা যেখানে বয়সের ব্যবধান যুক্তিপূর্ণ।

    ‘ইনশাল্লাহ’য় সালমানের চরিত্র এক মধ্যবয়সী ব্যবসায়ীর। তবে মনের দিক থেকে তিনি একজন সজীব তরুণ। দারুণ সুপুরুষ, স্টাইলিশ সানগ্লাস আর ডিজাইনার জ্যাকেট পরেই চরিত্রটিকে বেশি দেখা যাবে। তবে তিনি প্রেমে বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না।

    আলিয়ার চরিত্রটি মধ্য বিশের এক তরুণীর, যে অভিনেত্রী হতে চায়। সঞ্জয় ঠিক করেছেন, বরাণসী, হৃষীকেশ বা হরিদ্বারের মধ্যে কোনো জায়গার মেয়ে হিসেবে আলিয়াকে দেখানো হবে। চরিত্রটি প্রেমে বিশ্বাসী।

    এদিকে সালমানের বাবা সম্পত্তির মালিকানা ছেলেকে দিতে চায় একটি শর্তের বিনিময়ে, ছেলেকে প্রেমে পড়তে হবে। এই প্রেমের অভিনয় করার জন্যই আলিয়ার চরিত্রটির প্রবেশ গল্পে। তারপরে দু’জন কীভাবে মন দেওয়া-নেওয়া করে, সেটাই গল্পের মূল বিষয়।

    এই গল্পের সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন সালমানের পুরোনো ছবির সঙ্গে। ঊর্মিলা মাতণ্ডকরের সঙ্গে সেই ছবির নাম ‘জানম সমঝা করো’। ওই ছবিতেও সালমান ধনী যুবক, ঊর্মিলা বার-গায়িকা। প্রেমের নাটক করতে গিয়েই তারা একে-অপরকে ভালোবেসে ফেলে।

    ‘ইনশাল্লাহ’ পুরোনো ছবির অনুপ্রেরণাতেই বানানো কি না, সেই জল্পনাই চলছে। যদিও শুরুর দিকে গুঞ্জন উঠে সঞ্জয়-সালমানের হিট সিনেমা ‘হাম দিল দে চুকে সনম’-এর সিক্যুয়েল হতে যাচ্ছে।

  • কুয়াকাটায় বীচ শুরু হতে যাচ্ছে কার্ণিভাল উৎসব

    কুয়াকাটায় বীচ শুরু হতে যাচ্ছে কার্ণিভাল উৎসব

    কুয়াকাটায় বর্ষার মৌশুমে শুরু হতে যাচ্ছে বীচ কার্ণিভাল উৎসব। আগামী ২৭ও ২৯ শে জুন দেশের বরন্য শিল্পী,স্থানীয় শিল্পী এবং সৈকতে উম্মুক্ত ঘুড়ি উৎসব, ঘোড় দৌড়, ফায়ার ক্যাম্পিং,বারবি-কিউ ও ফুড ফেষ্টিবল। আরো থাকছে জেলা শহর ও স্থানীয়দের অংশগ্রহনে বীচ ক্রিকেট, ফুটবল, হাডু-ডু, বলিভল প্রতিযোগিতা দিয়ে এ বীচ কার্নিভাল উৎসব।

    এ উৎসবের আয়োজক সংস্থা বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পটুয়াখালী জেলা প্রশাসককে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য দ্বায়িত্ব দিয়েছেন। পর্যটকদের বিনোদনে একটু ভিন্ন মাত্রা যোগ করতে বর্ষা মৌসুমে বীচ কার্ণিভাল আয়োজন করা হয়েছে বলে জেলা প্রশাসন জানান। অফ সিজনে বীচ কার্ণিভাল উৎসবের আয়োজন হলেও পর্যটকদের আকৃষ্ট করতে নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। প্রচার প্রচারণার অংশ হিসেবে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের গুরুত্বপুর্ণ স্থানে এবং শেখ জামাল,শেখ কামাল,শেখ রাশেল সেতুর দুই পাশে লাগানো হবে ব্যানার,ফেষ্টুন। উৎসবে স্থানীয় মানুষের অংশগ্রহন নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে বিভিন্ন স্থানে। সমুদ্র সৈকত সহ পর্যটন নগরীর বিভিন্ন স্পটে আলোক সজ্জায় সজ্জিত করা হবে। আগত পর্যটকদের বিনোদন দিতে আয়োজন করা হচ্ছে কনসার্ট। কনসার্টে গান নৃত্য পরিবেশন করবেন দেশের তারকা শিল্পীরা। বিশেষ আকর্ষন হিসেবে থাকছে রাখাইনদের সংগীত, নৃত্য এবং পিঠা উৎসব ।

    পাশাপাশি থাকছে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে গান,নৃত্য,কমেডি সহ মন মাতানো নানা আয়োজন। সমুদ্রে প্রস্তুত রাখা হবে ওয়াটার বাইক,বীচ বাইক,স্প্রীডবোর্ড ফেষ্টিবল। পর্যটকরা বর্ষায় সমুদ্রের উত্তাল ঢেউয়ে বিনোদন করতে পারেন সে জন্য এ ব্যবস্থা । সৈকতে উম্মুক্ত ঘুড়ি উৎসব, ঘোড় দৌড়, ফায়ার ক্যাম্পিং,বারবি-কিউ ও ফুড ফেষ্টিবল। আরো থাকছে জেলা শহর ও স্থানীয়দের অংশগ্রহনে বীচ ক্রিকেট,ফুটবল,হাডু-ডু,বলিভল প্রতিযোগিতা। ২৭ জুন সকাল ৯টায় র‌্যালী,শোভা যাত্রা এবং সকাল ১০টায় উদ্ভোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে দুইদিন ব্যাপী বীচ কার্ণিভাল উৎসব। ২৮ জুন রাত ৯টায় শুরু হবে সমাপণী উৎসব এ খবর জানিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান।

    উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিষ্ট পুলিশ,থানা পুলিশ,র‌্যাব,সাদা পোশাকে গোয়েন্দা, আনসার ভিডিভি থাকবে। প্রায় দেড় শতাধিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। সিসি ক্যামেরার আওতায় থাকছে সমুদ্র সৈকত ও উৎসবস্থল। পর্যটকরা কুয়াকাটায় আসতে যেন কোন হয়রানীর স্বীকার না হয় এজন্য বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিশেষ নজরদারীতে থাকছে আইন শৃঙ্খলা বাহিনী জেলা প্রশাসনের তরফ থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বীচ কার্ণিভাল উৎসবকে সফল করতে রবিবার রাত ৮টায় পর্যটন হলিডে হোমস’র হল রুমে প্রস্তুতিমুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান এ সভার সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো.জহিরুল ইসলাম,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ,পর্যটন হলিডে হোমস’র ব্যবস্থাপক সুভাস চন্দ্র নন্দী ও মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো.সাইদুল ইসলাম। এ সময় সভায় উপস্থিত ছিলেন পর্যটনমুখী ব্যবসায়ী, পৌর কাউন্সিলর সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক,রাজনীতিবিদ,ট্যুর অপারেটর ও বিভিন্ন শ্রেনী পেশার প্রায় শতাধিক মানুষ।

    এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম’র সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় দরবার হলে প্রস্তুতিমুলক আরো একটি সভা করা হয়েছে। সভায় পটুয়াখালী জেলার প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা,কলাপাড়া ও কুয়াকাটা পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, পর্যটনমুখী ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,রাজনীতিবিদ,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,ট্যুর অপারেটর নেতৃবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বীচ কার্ণিভাল উৎসবকে সফল ও ঝাঁকজমকপুর্ণ করার জন্য সকলকে যার যার স্থান থেকে কাজ করার অনুরোধ করেন জেলা প্রশাসক। এর আগেও জেলা প্রশাসনের তরফ থেকে পটুয়াখালী ও কুয়াকাটায় প্রস্তুতিমুলক সভা করা হয়েছে।

  • সালমানের সঙ্গে অক্ষয়ের চলছে ঠান্ডা লড়াই

    সালমানের সঙ্গে অক্ষয়ের চলছে ঠান্ডা লড়াই

    বলিউডের দুই সুপারস্টার সালমান খান আর অক্ষয় কুমারের বন্ধুত্বের কথা সকলেই জানেন। কিন্তু সেই সম্পর্কে ইতোমধ্যে ধরেছে ফাটল। এমনকি ঠান্ডা লড়াই শুরু হয়েছে তাদের মধ্যে। কিন্তু কী নিয়ে এই দ্বন্দ্ব?

    ২০২০ সালের ঈদ রিলিজকে কেন্দ্র করে দু’জনের এই লড়াইয়ের সূত্রপাত। ঘোষণা করা হয়, আগামী ঈদে রোহিত শেট্টি ‘সূর্যবংশী’ নিয়ে আসবেন। অক্ষয় এবং ক্যাটরিনা কাইফ কেন্দ্রচরিত্রে। ঠিক তার পরেই সালমান ঘোষণা করেন, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তার এবং আলিয়ার ‘ইনশাল্লাহ’ও ঈদেই মুক্তি পাবে।

    দুই সুপারস্টারের সম্মুখসমরে যে কেউই বিশেষ লাভবান হবেন না, এটা জানা কথা। তাই সালমানের অনুরোধে রোহিত তার ছবি এগিয়ে নিয়ে আসেন।

    এখানেই গোলমাল বাধে। রিলিজের দিন বদল নিয়ে অক্ষয়ের কোনো অনুমতিই নেওয়া হয়নি। রোহিত এবং সালমান ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় খবরটি জানান।

    সূত্রের খবর, সেই শুটে উপস্থিত থাকতে অস্বীকার করেন অক্ষয়। রোহিতও এ ক্ষেত্রে অক্ষয়কে খানিক উপেক্ষাই করেছেন। এমনিতেই তিনি ভাইজানের অভয়বাণী পেয়ে গিয়েছিলেন। তারা দু’জনে একসঙ্গে একটি ছবিও করছেন। অক্ষয়কে বাদ দিয়ে রোহিত আর সালমানের এই যোগসাজশ নিয়ে অনেক কথাই ঘুরছিল ইন্ডাস্ট্রিতে। অক্ষয়ের মৌনতাই বলে দিচ্ছিল, কোনো গোলমাল রয়েছে।

    ওই ঘোষণার দিন দুয়েক পরে অক্ষয় একটি টুইট করেন, “কিছু দিন ধরে দেখছি, আমার কাছের লোকেরাই নানা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে। আমার অনুরোধ, এগুলো করবেন না। আমি ‘সূর্যবংশী’ নিয়ে আশাবাদী। চাই ছবিটি ভালো হোক এবং ভালোভাবে রিলিজ করুক।” অভিনেতার এই টুইটই বলে দিচ্ছে অনেক কথা।

    তবে এই সংঘাত হঠাৎ নয়; অনেক দিন ধরেই নাকি অক্ষয় এবং সালমান কোনো অনুষ্ঠানে মুখোমুখি হওয়া এড়াচ্ছেন। আসলে এর সূত্রপাত ঘটেছিল বছর দুয়েক আগে। সালমান নিজের প্রযোজনায় অক্ষয়কে নিয়ে একটি প্রজেক্ট ঘোষণা করেন। সহ-প্রযোজক হিসেবে করণ জোহরও ছিলেন সেখানে।

    ব্যাটেল অব সরাগরহি নিয়ে ‘কেশরী’ ছবিটি করার কথা ছিল তখন। কিন্তু প্রজেক্ট থেকে সালমান নিজেকে সরিয়ে নেন। পরে অভিনেতা বলেছিলেন, ‘‘যে প্রজেক্টে আমার কিছু করার নেই, সেখানে থাকতে চাই না।’’ অক্ষয় বা করণ কিন্তু সালমানের সরে যাওয়া নিয়ে উচ্চবাচ্য করেননি।

  • বিয়েতে ২০০ কোটি রুপি খরচ করে আলোচনায় গুপ্ত পরিবার

    বিয়েতে ২০০ কোটি রুপি খরচ করে আলোচনায় গুপ্ত পরিবার

    ভারতের আম্বানি পরিবারের বিয়ে বেশ নজরকাড়া হয়েছিল। ওই বিয়েকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলেও আখ্যা দিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি প্রবাসী ভারতীয় তথা দক্ষিণ আফ্রিকার বিতর্কিত ব্যবসায়ী পরিবার গুপ্ত ব্রাদার্স-এর দুই উত্তরাধিকারীর বিয়ে হয়েছে। এখন এই বিয়ে দুটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে। কারণ বিয়েতে মোট খরচ করা হয়েছে ২০০ কোটি রুপি।

    আম্বানি পরিবারের আয়োজিত বিয়েতেও পুরো বলিউড নেচেছিল। এ বিয়েতেও মোটা অর্থের বিনিময়ে বলিউড তারকা ক্যাটরিনা কাইফ সিদ্ধার্থ মালহোত্রা, নোরা ফাতেহি, ঊর্বশী রাউতেলা, র‌্যাপার বাদশা, কৈলাশ খের, জাভেদ আলি, আস্থা গিল এবং শ্রুতি পাঠকের মতো শিল্পীরা। ছিলেন টেলিভিশনের ‘নাগিন’ থেকে ইন্ডিয়ান আইডল অভিজিত সবন্ত, এমনকি যোগগুরু বাবা রামদেবও!

    বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ২০০ অতিথি বিয়েতে যোগ দিয়েছিলেন। নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন এ দেশের  রাজনীতিকরাও। এখনও পর্যন্ত এটাই ভারতের এ বছরের সবচেয়ে দামি বিয়ে বলে মনে করা হচ্ছে।

    উত্তরপ্রদেশের সাহরানপুরের বাসিন্দা এই গুপ্ত পরিবার। ১৯৯৩ সালে তারা দক্ষিণ আফ্রিকা চলে যান। সেখানে সাহারা কম্পিউটার্সের প্রতিষ্ঠা করেন। ‘দ্য নিউ এজ’ নামে একটি সংবাদপত্রও তাঁদের মালিকানাধীন।

    তিন ভাই অজয় গুপ্ত, অতুল গুপ্ত এবং রাজেশ গুপ্ত মিলে ব্যবসা সামলান। অজয় গুপ্তর ছেলে সূর্যকান্ত গুপ্তর বিয়ে ছিল গত বৃহস্পতিবার। আর এক ভাই অতুল গুপ্তর ছেলে শশাঙ্কের বিয়ে ছিল শনিবার। দিল্লি নিবাসী হিরে ব্যবসায়ী সুরেশ সিঙ্ঘলের মেয়ে কৃতিকার সঙ্গে বিয়ে হয়েছে সূর্যকান্তের। শশাঙ্কের বিয়ে হয়েছে দুবাইয়ের ব্যবসায়ী বিশাল জালানের মেয়ে শিবাঙ্গির সঙ্গে।

    আউলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত একটি বিলাসবহুল রিসর্টে এই বিয়ের অনুষ্ঠান বসে। তার বেশ কিছু দিন আগে থেকেই ওই এলাকার সমস্ত হোমস্টে এবং হোটেল বুক করে নেওয়া হয়। বিমানে চাপিয়ে বিদেশ থেকে উড়িয়ে আনা হয় অতিথিদের। তাদের দামি উপহারও দেওয়া হয়।

    তবে জাঁকজমক করে এই বিয়ের আয়োজন নিয়ে কম বিতর্কও হয়নি। বিয়েতে হেলিকপ্টার ব্যবহার করতে চেয়ে সেখানে একটি হেলিপ্যাড বানাতে চেয়েছিল গুপ্ত পরিবার। কিন্তু পরিবেশের ক্ষতি করে সেখানে হেলিপ্যাড বানানোর অনুমতি দেয়নি উত্তরাখণ্ড হাইকোর্ট। বিয়ের অনুষ্ঠান চলাকালীন পরিবেশের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য তিন কোটি টাকা আগাম জমাও করতে হয়েছিল তাদের।

    বহু বারই বিতর্কে নাম জড়িয়েছে এই গুপ্ত পরিবারের। দুর্নীতিতে অভিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। এমনকি গুপ্ত পরিবারই আড়াল থেকে জুমা সরকারকে পরিচালনা করত বলেও অভিযোগ উঠেছিল।

  • ৭৫ বছর বয়সী মায়ের শরীর চর্চার ছবিতে অক্ষয়ের চমক

    ৭৫ বছর বয়সী মায়ের শরীর চর্চার ছবিতে অক্ষয়ের চমক

    অক্ষয় কুমার। এখনও নিয়ম করে ভোরবেলায় ঘুম থেকে ওঠেন। শরীরচর্চা করেন। খাবারও নাকি জরিপ করেই খান বলিউডের জনপ্রিয় এই নায়ক। নিজে তো শরীরচর্চা করেনই পরিবারের অন্যান্য সদস্যদেরও তিনি অনুপ্রাণিত করেন নিয়মিত শরীর চর্চা করার জন্যে।

    শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত পরিশ্রম করেন অক্ষয়। আজ ২১ জুন বিশ্ব যোগ দিবসে টুইটারে মায়ের একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। মাকে নিয়ে গর্ব করে অক্ষয় জানান, অক্ষয়ের মতোই তার মাও সচেতন।

    শুক্রবার বিশ্ব যোগ দিবসে অক্ষয় তার মায়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, ‘এই ছবি শেয়ার করার সময়ে খুবই গর্ব হচ্ছে। ৭৫ বছর বয়সে হাঁটুর অস্ত্রোপচারের পর মা যোগাসন করা শুরু করেছেন। এখন প্রতিদিন যোগ অভ্যাস করেন।’

    ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ ব্যায়ামের সঙ্গে অনেকেই পরিচিত আছেন। প্রাচীন ভারতে বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলনের প্রচলন আছে যা যোগ ব্যায়াম নামে পরিচিত। এর উদ্দেশ্য মানুষকে শারীরিক ও মানসিক সুস্থ রাখা।

    ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন।