Category: বিনোদন

  • ২০০ কোটির বিয়ে বাড়িতে নর্তকি ক্যাটরিনা!

    ২০০ কোটির বিয়ে বাড়িতে নর্তকি ক্যাটরিনা!

    ভারতের শীর্ষ ধনী আম্বানি পরিবারের একটি বিয়েতে লাইন ধরে হাজির হতে দেখা গিয়েছিল বলিউডের বিভিন্ন প্রজন্মের নানা তারকাদের। অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ, আমির, সালমান, রণভীর কাপুররাও ছিলেন সেই তালিকায়। ছিলেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচীন টেন্ডুলকারও।

    কেউ নেচেছেন, কেউ কমেডি করেছেন। মোট কথা ধন কুবেরের বাড়িতে তারা হাজির হয়েছিলেন বিনোদনের পসরা সাজিয়ে। এটা নতুন কিছু নয়। ভক্তদের সমালোচনার শিকার হলেও ধনকুবেরদের বাড়ির অনুষ্ঠানে বলিউড এবং হলিউডের তারকাদের পারফরম প্রায়ই দেখা যায়।

    তেমনই একটি হাই-প্রোফাইল বিয়ের অনুষ্ঠানে পারফরম করতে এবার দেখা গেল ক্যাটরিনা কাইফকে। তিনি ওই বিয়ে বাড়িতে নাচতে দেরাদুন উড়ে গিয়েছিলেন। শুধু ক্যাটরিনাই নন, ছিলেন আরও বেশ কয়েকজন বলিউড এবং টিভি সেলেব।

    তবে ভাইরাল হয়েছে ক্যাটরিনার নাচের ভিডিওটাই। বিয়ের অনুষ্ঠানেই নিজের হিট গান ‘শিলা কি জওয়ানি’র সঙ্গে স্টেজে নাচতে দেখা গেল ক্যাটরিনাকে। সেই নাচের ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

    সেক্যুইন করা লাল পোশাক এবং হাইবুটসে আরও মোহময়ী হয়ে উঠেছিলেন তিনি। তবে তার ভক্তরা নারাজ। তারা টাকার বিনিময়ে ধনীদের বাড়িতে নর্তকি হয়ে নেচে বেড়ানোটা মেনে নিতে পারছেন না প্রিয় নায়িকার। অনেকেই কটূ মন্তব্য করে সেটাই বোঝাতে চাইলেন ক্যাটকে।

  • বিয়ে করতে ইস্তাম্বুলে নুসরাত

    বিয়ে করতে ইস্তাম্বুলে নুসরাত

    টলিউড জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের বিয়ে আজ বুধবার। তুরস্কের বোদরুম শহরে হবে বিয়ের অনুষ্ঠান। ফলে গত শনিবার রাতে হবু বর নিখিল জৈনকে সঙ্গে নিয়ে ইস্তাম্বুলে উড়ে গেছেন নুসরাত জাহান।

    বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার, বন্ধু, সহকর্মী আর মেকআপ টিমের মোট ৩০ জন রয়েছেন।

    গত ১৭ জুন তাদের বিয়ের পার্টি হয়েছে। ১৮ জুন মেহেদি ও সংগীতের অনুষ্ঠান হয়েছে। ২০ জুন রাতে থাকছে ‘হোয়াইট ওয়েডিং’ পার্টি।

  • দীর্ঘ দুই দশক পর সালমান মামলা থেকে খালাস

    দীর্ঘ দুই দশক পর সালমান মামলা থেকে খালাস

    ভারতের যোধপুর আদালত থেকে বড়সড় স্বস্তি পেলেন বলিউড সুপার স্টার সালমান খান৷ সোমবার (১৭ জুন) সকালে যোধপুরের সিজেএএম আদালত জানিয়ে দেয় নতুন করে আর কৃষ্ণসার হরিণ মামলায় সালমান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা যাবে না৷ ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আদালত সালমানের বিরুদ্ধে মিথ্যে নথি পেশ করার মামলাটি খারিজ হয়ে যায়৷

    ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ মামলায় অস্ত্রের লাইসেন্স সংক্রান্ত যে নথি পেশ করেছিলেন তা আদালতে মিথ্যা প্রমাণিত হয়নি। তাই সেই মামলা থেকে সালমান খানকে রেহাই দিয়েছে যোধপুরের আদালত৷ এই মামলায় সালমানের আইনজীবী জানান, সালমান যে ভুল নথি দিয়েছেন তা প্রমাণ করতে পারেননি সালমানের বিরুদ্ধে দাঁড়ানো আইনজীবী৷ তাই এ বিষয়ে নতুন কোনও অভিযোগপত্র আর জমা দেওয়া যাবে না৷

    যোধপুর আদালত সম্মুখে পুলিশি পাহারায় সালমান খান
    উল্লেখ্য, গত বছরের ৫ এপ্রিল যোধপুরের একটি আদালত দুই দশক আগে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের দায়ে সালমান খানকে পাঁচ বছরের সাজার রায় দেয়৷ কারণ রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ে গিয়ে পরপর দুইদিন আলাদা আলাদা স্থানে ওই দুটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি শিকার করেছিলেন সালমান৷ ১৯৯৯ সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দায়ের করা এ মামলার অপর আসামি নায়ক সাইফ আলি খান এবং নায়িকা টাবু, সোনালি বেন্দ্রে ও নীলম কোঠারিকে খালাস দিয়েছেন বিচারক৷

    যোধপুরের কোঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণকে শিকারের অভিযোগে চারটি মামলা হয়েছিল সালমান খানের বিরুদ্ধে৷ ওই অভিযোগে ১৯৯৮ সালের ১৭ অক্টোবর তাকে গ্রেপ্তারও করা হয়েছিল৷ কিন্তু তিনটি মামলায় সালমান খালাস পেয়ে যান৷

    এই সেই বিলুপ্তপ্রায় কৃষ্ণসার হরিণ
    এরমধ্যে দুটি মামলায় ২০০৬ সালে সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত৷ কিন্তু রাজস্থান হাইকোর্ট ওই সাজা স্থগিত করে দেয় এবং ২০১৬ সালে সালমানকে খালাস দেওয়া হয়৷ হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকারের করা আপিল সর্বোচ্চ আদালতে বিচারাধীন ছিল৷ তার বিরুদ্ধে মিথ্যে নথি পেশ প্রমাণ না হওয়ায় এই মামলাটি খারিজ হয়ে যায়। তাই আর কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সালমান খানকে আদালতে দাঁড়াতে হবে না। দীর্ঘ দুই দশক পর তিনি এই মামলা থেকে খালাস পেলেন।

    এর আগে মুম্বাইয়ে সালমানের গাড়ি চাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ২০১৫ সালে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল ভারতের একটি আদালত৷ পরে উচ্চ আদালত থেকে সালমান ওই মামলায় খালাস পান৷

  • দর্শনার্থীর মোবাইল ছিনিয়ে নিয়ে বানরের সেলফি!

    দর্শনার্থীর মোবাইল ছিনিয়ে নিয়ে বানরের সেলফি!

    ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একটি পার্কে বেড়াতে আসা একদল পর্যটকের মোবাইল কেড়ে নিয়ে তাদের সঙ্গে সেলফি তুলছে বানর। সেলফি তোলা নিয়ে বানরটি যা করেছে তা নিয়ে টুইটারে ব্যাপক আলোচনা হচ্ছে।

    এ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নারী পর্যটক জুডি হিকস, তার স্বামী ও ছেলে-মেয়েদের সঙ্গে।

    অস্ট্রেলিয়ার ওই দম্পতি ছুটি কাটাতে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। বালির পাশের উবুদ মানকি ফরেস্টে তারা ঘুরতে গিয়েছিলেন। ওই পার্কটি বানরদের অভয়ারণ্য হিসেবে পরিচিত।

    বালিতে ট্যুর গাইডকে ছবি তোলার জন্য মোবাইলটি হস্তান্তর করেন তারা। মোবাইলে ছবি তোলার জন্য সবাই প্রস্তুত। জুডির পরিবারে সবাই যখন পোজ দিচ্ছিলেন তখনই এমন মোবাইল কেড়ে নিয়ে নিজেই সেলফি তোলা শুরু করে বানরটি।

    মোবাইল দেখামাত্রই বানরটি দূর থেকে ছুটে আসে। এসেই ঝাঁপিয়ে পড়ে ট্যুর গাইডের হাত থেকে কেড়ে নেয় মোবাইলটি। তারপরই সবার সামনে দাঁড়িয়ে সুন্দর পোজ দিয়ে ছবি তোলেন। বানরের তোলা সেই সেলফি টুইটারে পোস্ট করে ঘটনার কথা সবাইকে জানান অস্ট্রেলীয় ওই পর্যটক। পরে সেই ছবি ভাইরাল হয়।

  • মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানিও পা রাখছেন রুপালি পর্দায়

    মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানিও পা রাখছেন রুপালি পর্দায়

    বলিউড ও টালিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর পর ছোট ছেলে নমশি চক্রবর্তীর অভিষেকের খবরের মধ্যে আরও একটি খবর জানা গেল। সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সুন্দরী মেয়ে দিশানিও পা রাখতে যাচ্ছেন রুপালি পর্দায়। খবর এই সময়ের।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তবে বিস্তারিত কিছুই জানায়নি। এরই মধ্য ইনস্টাগ্রামে তারকা হয়ে উঠেছেন দিশানি। তাঁর ছবি দেখে অনেকেরই মত, বলিউডে সেনসেশন হতে পারেন মিঠুন-কন্যা। সম্প্রতি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয় শিক্ষা শেষ করেছেন দিশানি। ফ্যাশন সেন্সেও পিছিয়ে নেই তিনি। তাঁর সাজগোজ দেখে অনেকেই তাঁকে আগামী দিনের ফ্যাশনিস্তাই বলছেন।

    উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর রুপালি পর্দায় অভিষেক ঘটেছে কয়েক বছর আগেই। যদিও বাবার জনপ্রিয়তার ধারের কাছেও যেতে পারেননি তিনি। ‘হোন্টেড’ নামে একটি ভৌতিক ছবিতে মিমোর অভিনয় প্রশংসিত হলেও আর কোনো ছবি সাফল্য এনে দেয়নি তাকে।

  • প্রকাশ পেল ‘এই ভালো আছি দু’জন’

    প্রকাশ পেল ‘এই ভালো আছি দু’জন’

    নব দম্পতিদের শুরুর সময়টা অনেক মধুর থাকে। এর পর তারা নিজেদের কর্ম ব্যস্ততায় ব্যস্ত হয়ে পড়ে। ভুলে যায় নিজেদের মধুর সময়ের কথা। ঠিক সেই সময়গুলোকে মনে করিয়ে দিতে মীর ইশতিয়াকের পরিচালনায় এবং আরজীন কামালের কণ্ঠে নতুন গান ‘এই ভালো আছি দু’জন’। গানটির গীতিকার, সুরকার এবং কন্ঠ দিয়েছেন মো: আরজীন কামাল। গানের ভিডিওতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং তাসফিয়া ফাইরোজ।

    ‘এই ভালো আছি দু’জন’ গানটির প্রসঙ্গে মো: আরজীন কামাল বলেন, ‘শ্রোতাদের নতুন কিছু উপহার দেবার চেষ্টা করেছি। সংসার ধর্ম নিয়ে অনেকের অনেক মতামত থাকে। আমি চেষ্টা করেছি সংসারের ভালোবাসার সময় গুলো গানের কথায় নিয়ে আসার। আর সেটিকে ইসতিয়াক ভাই খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছেন। ও না হলে গানটির ভিডিও হতোনা। ও বাংলাদেশের প্রথম এবং একমাত্র কোন নির্মাতা যে আমার গাওয়া গানে কাজ করার আগ্রহ দেখালো। ওকে আমি সারাজীবন মনে রাখব। ধন্যবাদ ইশতিয়াক। এগিয়ে যাও। আশাকরি সবার খুব ভালো লাগবে।’

    ‘এই ভালো আছি দু’জন’ প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘এটা নব দম্পতির গল্প, কিছু চেনা অনুভূতি যা বার বার মন ছুঁয়ে যায়। গানটিতে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। গানের লিরিক্স মাথায় রেখে দারুন একটি কাজ উপহার দিয়েছেন ইশতিয়াক ভাই।’

    অভিনেত্রী তাসফিয়া ফাইরোজ বলেন, ‘এটি একটি ভিন্ন মাত্রার কাজ। সবাই চেষ্টা করেছি ভালো কিছু করার। তবে একটা কথা বলতে চাই যারা বিয়ে করেছেন,তারা গানটি দেখে নস্টালজিক হয়ে পড়বেন।’

    ভিডিও প্রসঙ্গে নির্মাতা মীর ইশতিয়াক বলেন, চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এটা অনেকটা নব্বই দশকের আদলে তৈরী করা। তৌসিফ মাহবুব এবং তাসফিয়া ফাইরোজ অসাধারন পারফর্ম করেছেন। আর সত্যি বলতে গানটিই অসাধারন। আরজীন কামাল ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের উপহার দেবার জন্য। আমি মনে করি সুন্দর একটি কাজ আমরা দর্শকদের উপহার দিতে পেরেছি।

    ধ্রুবা মিউজিক স্টেশনের ব্যানারে ইউটিউবে ১৪ই জুন গানের ভিডিওটি প্রকাশ পায়।

  • যে কারণে এটিএম শামসুজ্জামানের হাসপাতাল পরিবর্তন

    যে কারণে এটিএম শামসুজ্জামানের হাসপাতাল পরিবর্তন

    টানা কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এটি এম শামসুজ্জামান। বরেণ্য এই অভিনেতার ঈদ কাটিয়েছেন হাসপাতালেই। বরেণ্য ও শক্তিমান অভিনেতা গত ২৬ এপ্রিল থেকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি আছেন। এবার এই হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হচ্ছে তাকে।

    শনিবার তাকে আজগর আলী হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন এটিএম শামসুজ্জামানের মেজো মেয়ে কোয়েল।

    কোয়েল বলেন, ‘সবার দোয়ায় আমার আব্বা এখন অনেকটাই সুস্থ। আশা করি শনিবার চিকিৎসকরা তাকে রিলিজ দিয়ে দিবেন। তবে রিলিজের পর হাসপাতাল থেকে বাসায় না নিয়ে তাকে নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।’

    সুস্থ হয়ে ওঠার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার কারণ জানিয়ে কোয়েল বলেন, ‘ পুরোপুরি সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে। তাকে যেন নার্সিং আর অন্যান্য সেবা সময় মতো দেওয়া যায় তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আব্বাকে ফিজিওথেরাপিও দিতে হবে। এজন্য তাকে কয়েকদিন বিএসএমএমইউ-তে রাখবো।’

    কোয়েল জানান, শনিবার এটিএম শামসুজ্জামানকে রিলিজের সময় আজগর আলী হাসপাতালে সংবাদ সম্মেলন করবেন তারা। সংবাদ সম্মেলনে সেখানকার ডাক্তাররা চিকিৎসা ও অন্যান্য বিষয়ে ব্রিফ করবেন।

    ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অভিনেতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

    প্রসঙ্গত, এটিএম শামসুজ্জামান অভিনয়ে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পান রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রযোজক, চিত্রনাট্যকার এবং নির্মাতাও।

  • চীনের কনে, নেত্রকোনার বর

    চীনের কনে, নেত্রকোনার বর

    ভালোবাসার টানে মানুষ সাত সমুদ্র তের নদী পাড়ি দিতে পারে। তাই সুদূর চীন দেশ থেকে নেত্রকোনা কলমাকান্দায়ও আসতে পারে এমনটাই বলছিলেন বিয়ের দাওয়াতে আসা অতিথিরা।

    কলমাকান্দার গুতুরা বাজারে গতকাল রোববার এক বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে। সম্প্রতি জসিম উদ্দিনের সঙ্গে চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার বিয়ে হয় দুবাইতে। ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান।

    চাকরিসূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। মাঝে তিনবছর চাকরির প্রয়োজনেই দুজন দুই দেশে চলে যান। হৃদয়ের টান তাদেরকে আলাদা করতে পারেনি। একপর্যায়ে আবারও দুজন দুবাইয়ে দেখা করে গাটছাড়া বাঁধেন।

    ফাইজা আগে খ্রিষ্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর জসিম উদ্দিন জানান, তাকে ভালোবাসার পর ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেছি। আমরা সুখে শান্তিতে থাকতে সকলের দোয়া চাই।

  • নয় বছরের ছোট সালমান খানের মা!

    নয় বছরের ছোট সালমান খানের মা!

    অনলাইন ডেস্ক :: কী অবাক কাণ্ড। ছেলের চেয়ে নয় বছরের ছোট মা! এও আবার হয় নাকি। মায়ের আগে কী করে সন্তানের জন্ম হয়! শিরোনাম শুনে যারা এমনটা ভেবে চোখ কপালে তুলে ভিড়মি খাচ্ছেন তাদের জন্য বলা সিনেমায় সবই হয়।

    হয়েছেও। বলিউড সুপারস্টার সালমান খানের মা হিসেবে পাওয়া গেল তার চেয়ে ৯ বছরের ছোট অভিনেত্রীকে।

    ওই অভিনেত্রীর নাম সোনালি কুলকার্নি। তার বয়স ৪৪। তিনিই রুপালি পর্দায় ৫৩ বছরের অভিনেতা সালমান খানের মা হয়েছেন। ব্যাপারটা বেশ উপভোগ করছেন বলিউডপ্রেমীরা।

    সদ্য মুক্তিপ্রাপ্ত আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’ ছবিতেই এমনটা হয়েছে। এ ছবিতে সালমানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন সোনালি। দর্শকরা প্রতিক্রিয়ায় অবশ্য অভিনেত্রীর বেশ প্রশংসাই করছেন। সালমানের মা হিসেবে তাকে বেশ মানিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

    তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে এটাই প্রথমবার নয়। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিশন কাশ্মীর’ ছবিতে হৃত্বিক রোশনের মায়ের ভূমিকায়ও দেখা গিয়েছিল সোনালিকে। ফলে নায়কদের অনস্ক্রিন মা হওয়া এক রকম অভ্যাস হয়ে গেছে নায়কদের সমবয়সী এই অভিনেত্রীর।

    এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সোনালি বলেন, “প্রথম যখন ‘ভারত’ ছবিতে সালমানের মা হওয়ার প্রস্তাব পেয়েছিলাম ভেবেছিলাম এই চরিত্রের মান রাখতে পারব তো? কিন্তু আলির সঙ্গে দেখা হওয়ার পর সব সংশয় কেটে যায়। যেহেতু সালমানের তরুণ এবং বৃদ্ধ বয়স দেখানো হয়েছে পর্দায়, তাই আলি চেয়েছিল একজন অভিনেত্রীই হিরোর সব বয়সেরই মায়ের চরিত্র করবেন।

    আমি সালমানের সঙ্গে আগে কখনও কাজ করিনি। কেমন লুকস হবে, সেটা নিয়েও টেনশন ছিল। কিন্তু এত ভালো টিমওয়ার্ক, এত ভালো রিসার্চ- দর্শকের প্রশংসা শুনেই বুঝতে পারছি কাজটা ভালো হয়েছে।’

    এদিকে মুক্তির চতুর্থ দিনই ‘ভারত’ ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির বেঞ্চমার্ক। ড্রামা, অ্যাকশন, ইমোশন, কমেডি- প্রায় সব কিছুই এ ছবির কোনো না কোনো অংশে ধরতে চেষ্টা করেছেন সালমান।

  • এখন আমার বউ দরকার, নায়িকা দরকার নেই : শাকিব খান

    এখন আমার বউ দরকার, নায়িকা দরকার নেই : শাকিব খান

    অনলাইন ডেস্ক:

    বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়ক শাকিব খান। ঈদের উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে গত বৃহস্পতিবার একটি বেসরকারি টিভিতে পর্দায় হাজির হয়েছেন তিনি। ঈদের বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’-এ তার সঙ্গে উপস্থিত ছিলেন মিশা সওদাগর এবং ইমন।

    অনুষ্ঠানে শাকিব খান তার ছবি ‘পাসওয়ার্ড’ প্রসঙ্গ ছাড়াও ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা শাকিব খানকে প্রশ্ন করেন, আপনি তো সারাজীবন অনেক সুন্দর সুন্দর নায়িকার সঙ্গে কাজ করেছেন, ঘরের বউটা কেমন হবে সেই কল্পনা কি করেছেন? উত্তরে শাকিব খান বলেন, এখন আমার বউ দরকার, নায়িকা দরকার নেই।

    তিনি বলেন, প্রতি বছরই ঈদে বাবার সঙ্গে নামাজ পড়তে যান তিনি। এবার ঈদে তার কাছে মনে হচ্ছিল ছেলে আব্রাহাম খান জয় কবে বড় হবে, আর তার সঙ্গে নামাজ পড়তে যাবে।

    অনুষ্ঠানটি পরিকল্পনা করনে জাহিদ নেওয়াজ খান। প্রযোজনায় ছিলেন রাজু আলীম। ঈদে ‘টু দ্য পয়েন্ট’-এর বিশেষ এই পর্বটি উপস্থাপনা করবেন সোমা ইসলাম।