Category: বিনোদন

  • বরিশালের একমাত্র সিনেমা হলে উপচে পড়া দর্শক, লাভের আশা

    বরিশালের একমাত্র সিনেমা হলে উপচে পড়া দর্শক, লাভের আশা

    নিউজ ডেস্ক :: ছরজুড়ে দর্শকখরা। শূন্য থাকে সিনেমা হলটি। কিন্তু ঈদের সময় দৃশ্যপট বদলে গেছে। ঈদের ছবি দেখতে বরিশাল নগরীর একমাত্র প্রেক্ষাগৃহ ‘অভিরুচি’ সিনেমা হলে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। দর্শকেরা হলমুখী হওয়ায় লাভের আশা করছে হল কর্তৃপক্ষ।

    ‘অভিরুুচি’ সিনেমা হলে মালেক আফসারী পরিচালিত শাকিব খান-বুবলী অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি ঈদে প্রদর্শিত হচ্ছে।

    সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল কবির বরিশাল ক্রাইম নিউজকে জানান, গত বছর কোরবানির ঈদের পর থেকে নতুন ছবি ছিল না। যার ফলে দর্শকরা নতুন ও ভালো মানের ছবি দেখতে পারেননি। পুরোনো ছবিগুলো প্রদর্শন করায় দর্শক টানতে পারেনি। এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ে সিনেমা হলটি। এবার ঈদের ছবি প্রদর্শন করে দর্শকের উপস্থিতি ভালো পাওয়া গেছে। তা ছাড়া সাকিব খানের ছবির প্রতি দর্শকদের আগ্রহ ছিল অনেকটা বেশিই।

    তিনি জানান, ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে সিনেমা হলে দর্শক ছিলো হাউসফুল। তবে ঈদের তৃতীয় দিন ও আজ হাউসফুল না হলেও ব্যবসা মন্দ হয়নি। আগামী এক সপ্তাহ ছবিটি প্রদর্শন করা হবে বলেও জানান তিনি।

    দর্শকভাল থাকলে আরও এক সপ্তাহ ছবিটি চলতে পারে বলেও জানান তিনি।

    হলের স্টাফরা জানান, দীর্ঘদিন পর শাকিব খানের নিজের হাউসের অ্যাকশনধর্মী ভালো সিনেমা হওয়ায় দর্শকেরা বিমুখ হননি। সিনেমা প্রদর্শনকালে পুরোটা সময়জুড়ে ছিল দর্শকদের চিৎকার–চেঁচামেচিসহ হুল্লোড়। এককথায় পূর্ণ বিনোদন পেয়েছেন দর্শক। এমন ছবি বছরজুড়ে প্রদর্শন হলে সিনেমা হল মালিকেরা লাভবান হবেন। দর্শকেরা পাবেন ভালো বিনোদন।

    দর্শকেরা জানান, বাংলাদেশের সিনেমা মানেই শাকিব খান। ঈদে ভালো কাহিনি নির্ভর সিনেমা পেয়ে খুশি তাঁরা।

  • ঈদে আনন্দ উপভোগে কুয়াকাটায় পর্যটকের ঢল

    ঈদে আনন্দ উপভোগে কুয়াকাটায় পর্যটকের ঢল

    মেঘলা আকাশ ও বৃ‌ষ্টি বি‌ঘ্নিত আবহাওয়ায়ও পর্যটক‌দের ঢল নেমেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে সাগরকন্যা কুয়াকাটায় ছুটে আসছেন পর্যটকরা। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে কুয়াকাটায় ছুটে আসছেন তারা।

    এদিকে পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা পৌরসভা ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা।

    আবহাওয়া ভালো না থাকালেও ঈদের দিন থেকে কুয়াকাটায় শত শত পর্যটকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। আর আনন্দঘন এই মুহূর্তটাকে উপভোগ করতে ব্যস্ত সবাই।

    উন্নত সড়ক যোগাযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সরকারি-বেসরকারি পর্যায়ে মোটামুটি মানসম্মত হোটেল-মোটেল নির্মাণ, রাখাইনদের বৌদ্ধমূর্তি ও তাদের সংস্কৃতি পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের টেনে আনে সাগরকন্যা কুয়াকাটায়।

    এছাড়াও সৈকত এর পূর্ব প্রান্তের গঙ্গামতির চর পশ্চিম পাশের লেবুর চর, নারিকেল বীজ ফয়েজ মিয়ার বাগান ইকোপার্ক, ফাতরার চর, লালদিয়া হরিণবাড়িয়া সোনাকাটা ইকোপার্ক সংরক্ষিত বনাঞ্চল, সীমা বৌদ্ধ বিহার, মিস্ত্রি পাড়া বৌদ্ধ মন্দির, বৃহত্তর আলীপুর বন্দরে বিভিন্ন বয়সী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

    ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে পরিচিতি পায় সাগরকন্যা নামে।

  • নারী বিশেষজ্ঞ আ খ ম হাসান

    নারী বিশেষজ্ঞ আ খ ম হাসান

    দারুণ সব চরিত্রে অভিনয় করে দর্শকের মন মাতিয়ে চলেছেন তিনি। নাটক-টেলিছবিতে তার উপস্থিতির বাড়তি আবেদন রয়েছে। তাই বছরের পর বছর ধরে টিভিতে তার চাহিদা তুঙ্গে।

    বলছি অভিনেতা আ খ ম হাসানের কথা। বাংলা নাটকে কমেডির রাজা যেন তিনি। তার বাচন ভঙি, চাহনি, সংলাপ ডেলিভারি- সবকিছুতেই রয়েছে আলাদা একটা রস এবং নিজস্বতা। দর্শক তা উপভোগ করেন।

    চলতি রোজা ঈদে অনেক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। তারমধ্যে অন্যতম একটি ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’। এখানে তাকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

    মানস পালের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। আ খ ম হাসানের সঙ্গে এই নাটকে জুটি বেঁধেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

    নাটকটি নিয়ে অভিনেতা আ খ ম হাসান বলেন, ‘হাস্যরসে ভরপুর একটি গল্পের নাটক ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’। আছে কিছু শিক্ষনীয় বার্তাও। নাটকটিতে অভিনয় করতে গিয়ে অনেক মজা পেয়েছি। প্রত্যাশা যে দর্শকও এটি উপভোগ করবেন।’

    নাটকটি আজ ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে নাগরিক টিভিতে প্রচার হবে।

  • সালমানের ‘ভারতে’ রেকর্ড আয়, একদিনেই ৪২ কোটি

    সালমানের ‘ভারতে’ রেকর্ড আয়, একদিনেই ৪২ কোটি

    এবারের ঈদটা ভাইজানের জন্য একটু বেশিই আনন্দের। একের পর এক নিজের রেকর্ড ভেঙে চলেছেন সুলতান। তবে এবারের রেকর্ড পূর্বের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল। মুক্তির প্রথম দিনেই সালমান খানের নতুন ছবি ভারত আয় করেছে ৪২.৩০ কোটি টাকা। ২০১৯-এ বাণিজ্যিক দিক থেকে সালমান-ক্যাটরিনা জুটির ‘ভারত’ এখন পর্যন্ত সেরা ছবি।

    ঈদের দিন মুক্তি পেয়েছে এই জুটি অভিনীত ভারত ছবি। মুক্তি পেয়েই ৪২.৩০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে সালমান-ক্যাটরিনা। গতকাল বুধবার ঈদুল ফিতরের দেন সারাদেশে ছবিটি ৪ হাজার ৭০০টি হলে মুক্তি পায় সিনেমাটি।

    এই মুহূর্তে ভারত চলতি বছরের হায়েস্ট রেটেড মুভি ‘কলঙ্ক’, ‘কেশরী’, ‘গাল্লি বয়’ আর ‘টোটাল ধামাল’কে পেছনে ফেলে সারিতে প্রথম স্থান দখল করেছে। ছবি মু্ক্তির পর নিজের রেকর্ড নিজে ভেঙে উল্লসিত সালমান খান। টুইটে তিনি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে।

    সিনেমা বিশ্লেষক তরণ আদর্শের কথায়, একের পর এক নিজেই নিজের রেকর্ড ভাঙছেন ভাইজান। ভারতের প্রথম দিনের বক্স অফিস কালেকশন ‘প্রেম রতন ধন পায়ো’কে দ্বিতীয় হিট ছবি বানিয়ে দিল। সুরজ বরজাতিয়ার ওই ছবিটি প্রথম দিনে রোজগার করেছিল ৪০ কোটি টাকা। তালিকায় তৃতীয় সুলতান। এই ছবির কালেকশন ৩৬.৫৪ কোটি টাকা।

    এর আগে মুক্তির প্রথম দিনে সালমান খানের টাইগার জিন্দা হ্যায় (৩৪.১০ কোটি), সুলতান (৩৬.৫৪ কোটি) টাকা আয় করে। ঈদের দিন ব্যবসাসফল সালমানের অন্য ছবির তালিকায় রয়েছে সুলতান, রেস থ্রি, বজরঙ্গী ভাইজান, কিক, বডিগার্ড। আলী আব্বাস জাফরের পরিচালনায় ভারত ছবিতে সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফ। এ ছাড়াও আছেন টাব্বু, জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার। ভারত’ ছবিতে সালমান খানকে দেখা যাবে পুরোপুরি বৃদ্ধ। ধূসর চুল-দাড়ি, গোঁফ আর চশমা। ক্যাটরিনা কাইফকে দেখা যাবে কোঁকড়া চুলে। পোস্টারে একটা ছোট্ট শিশু কোলে একজন নারীকে দেখা যায়, দৃশ্যটি দেশভাগের কথা মনে করিয়ে দেয়।

    এই ছবিতে সালমান খানকে পাঁচটি ভিন্ন রূপে দেখা যাবে। এর মধ্যে একটি চরিত্রে তিনি ষাটোর্ধ্ব বৃদ্ধ। আর একজন তো একেবারে তরুণ। যেমনটা গত শতকের নব্বইয়ের দশকে সালমানকে দেখাত। ২৪ এপ্রিল এই ছবির ট্রেলার মুক্তি পাবে।

    দক্ষিণ কোরিয়ার ছবি ‘অড টু মাই ফাদার’-এর হিন্দি রিমেক ‘ভারত’। তবে পরিচালক আলী আব্বাস জাফর বলেছেন, রাজ কাপুরের ‘মেরা নাম জোকার’ সিনেমা থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের বিষয়টি মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। এই সিনেমায় সালমান খানকে স্টান্টম্যানের ভূমিকায় বিভিন্ন বয়সের পাঁচটি লুকে দেখা যাবে। ১৯৬০ সালের প্রেক্ষাপট থেকে বর্তমান পর্যন্ত সময়কালকে ধরা হবে এই ছবিতে।

    কথা ছিল, এই ছবির মাধ্যমে আবারও বলিউডে কাজ করবেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে এই প্রজেক্ট থেকে সরে যান তিনি। এই ঘটনায় বলিউডের ভাইজান বেশ চটেছেন বলেও তখন সংবাদ প্রকাশ করেছিল গণমাধ্যম।

  • আসুন, ঈদের ছুটিতে তৈলাক্ত বাঁশ বেয়ে উঠি!

    আসুন, ঈদের ছুটিতে তৈলাক্ত বাঁশ বেয়ে উঠি!

    অনলাইন ডেস্ক ::: এবারের ঈদের শ্রেষ্ঠ আকর্ষণ, হ্যাঁ এমনটাই বলা হচ্ছে প্রমোশনে। আর এই আকর্ষণটি হলো তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠা। প্রতিবারের মতো এবারের ঈদেও হবে এই আয়োজন।

    এ ছাড়াও এই জমকালো অনুষ্ঠানে আরো থাকছে আবৃত্তি, গজল, কেরাত ও কুইজ কনটেস্ট। ঈদের নামাজ শেষ করে সবাইকে উক্ত অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

    রাঙামাটি জেলার পশ্চিম রাঙামাটির আটপুকুরিয়া এলাকার আবুলের দীঘির পাড় এলাকায় হবে এই তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার প্রতিযোগিতা।

  • পিরোজপুরে বিনোদনকেন্দ্রগুলোতে সাজ সাজ রব

    পিরোজপুরে বিনোদনকেন্দ্রগুলোতে সাজ সাজ রব

    নিউজ ডেস্ক :: আসন্ন ঈদুল ফিতরে দর্শনার্থীদের মনোরম পরিবেশে বিনোদনের ব্যবস্থা করতে সাজ সাজ রব বিরাজ করছে পিরোজপুরের বিনোদনকেন্দ্রগুলো। দর্শনার্থীদের কাছে এগুলো আকর্ষণীয় করতে বিনোদনের অন্যতম কেন্দ্র পার্কগুলোর বিভিন্ন বিনোদনের মাধ্যমগুলো মেরামতের পাশাপাশি দিন রাত কাজ করে স্থাপন করা হচ্ছে নতুন নতুন রাইড।

    জেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত পিরোজপুর ডিসি পার্ক। পার্কের পাশ দিয়ে বয়ে গেছে বলেশ্বর নদী। এই নদী থেকে ছুটে আসা ঝিরি ঝিরি বাতাস পার্কের ঝাউবনে সৃষ্টি করে সুমধুর ছন্দের।

    আর পার্কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা রং বেরং এর ফুল এবং খাঁচায় রাখা বিভিন্ন প্রজাতির পাখি নজর কাড়ে যে কারও। তাই সারাবছরই কম বেশী দর্শনার্থীদের ভিড় থাকে পিরোজপুর ডিসি পার্কে।

    আসন্ন ঈদে দর্শনার্থীদের বিনোদনের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করতে মেরামত করা হচ্ছে বিভিন্ন রাইডগুলো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে পার্কটি। তবে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীদের দাবি পার্কটিকে আরো আধুনিকায়ন করা হলে দর্শনার্থীদের সংখ্যা দিন দিন আরো বৃদ্ধি পাবে।

    পিরোজপুরের ৭টি উপজেলার মধ্যে পিরোজপুর সদর উপজেলায় একটি এবং ভান্ডারিয়া উপজেলায় দুইটি পার্ক রয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় পার্কটি ভান্ডারিয়া উপজেলার কঁচা নদীর পাড়ে হরিণপালা গ্রামে অবস্থিত। এছাড়া ঈদের কয়েক দিন ধরে পিরোজপুরের এসব বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের থাকেবে উপচেপড়া ভিড় এমনটাই আশা পার্ক কর্তৃপক্ষের।

  • প্রতিবন্ধী ও এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরন করলেন অভিনেত্রী মম

    প্রতিবন্ধী ও এতিমদের সাথে ইফতার ও ঈদের পোশাক বিতরন করলেন অভিনেত্রী মম

    অনলাইন ডেস্ক:

    জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধী ও এতিমদের পাশে দাঁড়িয়েছেন।

    সম্প্রতি রাজধানীর উত্তরায় প্রায় অর্ধশত অসহায় এতিম, প্রতিবন্ধীদের সঙ্গে ইফতার করার পাশাপাশি তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন। গরিব, অসহায় এসব শিশুরা এ সময় মমকে পাশে পেয়ে বেশ উচ্ছ্বসিত হন।

    এ বিষয়ে মম বলেন, সবসময়ই ইচ্ছা করে অসহায় এতিম প্রতিবন্ধীদের জন্য কিছু করতে। শিল্পীদের মধ্যে অনেককেই অনেক সময় অসহায়দের পাশে দাঁড়াতে দেখেছি। আমি দেখেছি, শুধু দেশেই নয় দেশের বাইরেও বিশ্বব্যাপী অসহায় এতিম প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়িয়েছেন আমাদের দেশের গর্ব শ্রদ্ধেয় ববিতা আপা।

    তার এ বিষয়টিও আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমারো সবসময় ইচ্ছা করে তাদের পাশে দাঁড়াতে। তিনি আরো বলেন, আমার যদি অনেক অর্থ থাকতো, তাহলে হয়তো সমাজের সব অসহায় এতিম প্রতিবন্ধীর পাশে দাঁড়াতাম। তাদের আর কোনো কষ্ট থাকত না। তারপরও, তাদের জন্য আমি যতটুকুই করতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক ভালোলাগার, আনন্দের।

  • ভক্তদের টানে ফিরলেন সারিকা, দেখা মিলবে ঈদের দিন

    ভক্তদের টানে ফিরলেন সারিকা, দেখা মিলবে ঈদের দিন

    দীর্ঘ দিন কোনো নাটক টেলিছবিতে দেখা যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকাকে। একটি বিশেষ কারণেই এবার অভিনয় থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন তিনি। সব সমস্যা মিটিয়ে ভক্তদের টানেই আবারও ফিরে এসেছেন সারিকা। ঈদকে সামনে রেখে কয়েকটি নাটক-টেলিছবিতে অভিনয়ও করেছেন।

    সারিকার ফেরা না ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ফেসবুক থেকে শুরু করে কোথাও দেখা ছিলো না তার। পাশাপাশি তার ব্যবহৃত মুঠোফোনেও তাকে পাওয়া যাচ্ছিলো না। না সেই সব ধোঁয়াশা কাটিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন সারিকা।

    সম্প্রতি নির্মাতা তুহিন হোসেনের পরিচালনায় একটি নাটক ও একটি টেলিছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম ‘অন্যদিন’। নাটকটিতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন জোভান। এই নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের দিন রাত ০৭ টা ৫০ মিনিটে।

    এ ছাড়া তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ‘চুল তার কবেকার’ শিরোনামের একটি টেলিছবিতে দেখা যাবে সারিকাকে। এখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা মিশু সাব্বির। মিশু সাব্বির ও সারিকা ছাড়া এই টেলিছবিতে আরও দেখা যাবে লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আজম খান প্রমুখকে। ঈদের সপ্তমদিন রাত ৭টা ৪৫ মিনিটে এটি চ্যানেল আইতে প্রচার হবে।

    মডেল ও অভিনেত্রী সারিকার মিডিয়াতে যাত্রা শুরু ২০০৬ সালে মডেলিং এর মাধ্যমে তবে ২০১০ সালে ছোট পর্দায় কাজ করে তার অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন। এরপর থেকে নিয়মিত ছিলো নাটক ও বিজ্ঞাপনে। তবে মাঝে মধ্যেই আড়ালে চলে যান এই অভিনেত্রী।

    সর্বশেষ গেল বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ এনেছিলেন টেলিভিশন শিল্পী সংঘের প্রযোজক মোহাম্মদ বোরহান খান। নির্ধারিত সময়ের মধ্যে সেই অভিযোগের সদুত্তর না দেয়ায় সব ধরণের নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করা থেকে তাকে ছয় মাস নিষিদ্ধ করেছিল টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (টেলিপ্যাব)। পরে ক্ষমা চাওয়ায় তিন মাস পরে তার কাজ করার অনুমতি মেলে।

    গেল বছর নভেম্বর মাসে ‘ব্রেকিং নিউজ’ নামে একটি নাটকের কাজ করে সারিকা ডুব দিয়েছিলেন অনেক দিন। এবার ঈদের কাজ দিয়েই ফেরা হচ্ছে তার।

  • হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে দ্বৈত গানের প্রস্তাব মাহফুজুর রহমানের

    হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে দ্বৈত গানের প্রস্তাব মাহফুজুর রহমানের

    অনলাইন ডেস্ক: হেলেনা জাহাঙ্গীর একাধারে নারী উদ্যোক্তা, সমাজসেবক, সংগঠক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং উপস্থাপক। গানের মানুষ হিসেবেও উঠে আসছে তার নাম। তার গাওয়া বেশ কিছু গান পাওয়া যাচ্ছে ইউটিউবে। গানের জন্য প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

    হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে এবার দ্বৈত গান গাওয়ার প্রস্তাব দিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, এমনটা জানিয়েছে হেলেনা জাহাঙ্গীর নিজেই। গতকাল হেলেনা তার ফেসবুকে এমনই এক স্ট্যাস্টাস দেন।

    সেখানে তিনি লিখেছেন-এইমাত্র মাহফুজুর রহমানের সঙ্গে ডুয়েট গান করার অফার পেলাম! কি করবো বুঝতে পারছি না। বন্ধুদের পরামর্শ চাই… ‘তার এমন স্ট্যাটাসে সাড়াও মিলেছে বেশ।

    এদিকে, আসন্ন ঈদেও ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলায়। ‘মন থেকে রইলো শুভ কামনা’ নামে এবার একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি। গানগুলোর দৃশ্যধারণ করা হয়েছে বিশ্বের নানা দেশে।

    জানা গেছে, এবার অনুষ্ঠানে তিনি ১০টি গান গাইবেন। এগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। ‘মন থেকে রইলো শুভকামনা’ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ১০টায়।

    হেলেনা জাহাঙ্গীরের কণ্ঠে ‘এই মন তোমাকে দিলাম’

  • মুক্তি পেল ‘পাসওয়ার্ড’ ছবির ট্রেলার (ভিডিও)

    মুক্তি পেল ‘পাসওয়ার্ড’ ছবির ট্রেলার (ভিডিও)

    মুক্তি পেল শাকিব খান ও শবনম বুবলী অভিনীত ঈদের ছবি ‘পাসওয়ার্ড’র ট্রেলার। শাকিবের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এ আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় ছবির প্রথম ঝলক উন্মুক্ত করা হয়।

    এর আগে, রবিবার বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘পাসওয়ার্ড’। ছবিটি দেখে বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেছেন। শাকিব ও বুবলী ছাড়াও ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন ও মিশা সওদাগর।

    জানা গেছে, একটি মিশনকে কেন্দ্র করে এগিয়েছে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। ছবিটি নির্মিত হয়েছে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করলেন শাকিব খান।