Category: বিনোদন

  • বাকপুর ব্রাদার্স এর আয়োজনে বৈশাখি মেলা

    বাকপুর ব্রাদার্স এর আয়োজনে বৈশাখি মেলা

    স্টাফ রিপোর্টার//শাওন অরন্য:

    বরিশাল জেলাস্থ বানারিপাড়া উপজেলার সলিয়া বাকপুর একটা বড় ইউনিয়ন। অত্র ইউনিয়নের যুব সমাজ মিলে গড়ে তুলেছেন বাকপুর ব্রাদার্স নামে একটি ক্লাব। বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করে এই ক্লাবের সদস্যরা। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মত এবারো ১৪২৬ বৈশাখ উপলক্ষে বাকপুর ক্লাব আয়োজন করছে বৈশাখি মেলার।

    এ মেলায় নাচ,গান,ফানুস ওড়ানো, খুদ্র নাট্য সহ বিভিন রকম ফানি বিনোদনের আয়োজন করা হয়েছে।

    বাকপুর ক্লাব এর সভাপতি কাজি আসাদ বলেন, আমরা বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করি।আর তার পাশাপাশি এলাকার মানুষের বিনোদনের জন্য বৈশাখি মেলার আয়োজন করেছি।

    ছবি: শাওন অরন্য।

    নাচে অংশ গ্রহণ করেন বরিশালের সনামধন্য থ্রি এস ড্যান্স গ্রুপের আলিফ ইসলাম, তাসফিয়া ইসলাম মিম, ছান্দিয়া ইসলাম রোজা। গান পরিবেশন করেন বরিশালের উইন্সাম গুপের রাখি এবং টুম্পা খন্দকার। নাট্য পরিবেশনা করেন এলাকার যুবসমাজ।

    ছবি: শাওন অরন্য।

    ছবি: শাওন অরন্য।

    ছবি: শাওন অরন্য।

    ছবি: শাওন অরন্য।

  • বৈশাখ কে রাঙাতে এল রঙিলা বৈশাখ

    বৈশাখ কে রাঙাতে এল রঙিলা বৈশাখ

    স্টাফ রিপোর্টার//কাইয়ুম খান:

    বরাবরের ধারাবাহিকতা বজায় রেখে রং পেন্সিল মিডিয়া প্রকাশ করল তাদের এবারের বৈশাখি মিউজিক ভিডিও “এল রে রঙিলা বৈশাখ”।

    এ মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন শাওন তৌসিফ অরন্য। কোরিওগ্রাফি করেছেন তাসফিয়া ইসলাম মিম।

    ছবি: শাওন অরন্য।

    মিউজিক ভিডিও টিতে অভিনয় করেছেন বরিশালের সনামধন্য থ্রি এস ড্যান্স গ্রপের আলিফ ইসলাম,তাসফিয়া ইসলাম মিম এবং সান্ধ ইসলাম রোজা।

    রং পেন্সিল মিডিয়ার পরিচালক শাওন অরন্য বলেন আমরা সব সময় দর্শকদের কথা ভাবি। তারা যেন বিনোদন পান তার চিন্তা করেই এবারের বৈশাখে আমরা প্রকাশ করেছি আমাদের এবারের বৈশাখি মিউজিক ভিডিও “এল রে রঙিলা বৈশাখ”।

    এ মিউজিক ভিডিও টি আজ ১৩ এপ্রিল (শনিবার) দুপুর ১২টায় রং পেন্সিল মিডিয়ায় নিজস্ব ইউটিউব চ্যানেলে এবং ক্যবল চ্যানেল বিটিছিএন এ পাব্লিস করা হয়।

    https://youtu.be/gY0QXX3Ae_g

  • মরক্কোর মেয়ে জাইনাবকে বিয়ে করলেন নায়ক রুবেলের ছেলে নিলয়

    মরক্কোর মেয়ে জাইনাবকে বিয়ে করলেন নায়ক রুবেলের ছেলে নিলয়

    মরক্কোর মেয়ে জাইনাব আইতোখাইকে বিয়ে করলেন চিত্রনায়ক রুবেলের ছেলে নিলয় পারভেজ।

    বৃহস্পতিবার ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে।

    মাসুম পারভেজ রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়।

    এর আগে রাজধানীর লেডিস ক্লাবে বাঙালি রীতিতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এসআই টুটুল, অভিনেত্রী তানিয়াসহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

  • বিয়ের পিঁড়িতে বসছেন মিয়া খলিফা

    বিয়ের পিঁড়িতে বসছেন মিয়া খলিফা

    মিয়া খলিফা। তার প্রাথমিক পরিচয় পর্ন তারকা হিসেবে‌ই। এখন আর সে পেশার সঙ্গে যুক্ত নন মিয়া। এখন তিনি স্পোর্টস কমেন্টেটর। তবুও তাকে নিয়ে উত্সাহ রয়েছে অনেকেরই।

    সম্প্রতি মিয়ার ব্যক্তি জীবনে একটি পরিবর্তন হতে চলেছে। বিয়ে করতে চলেছেন তিনি। প্রকাশ্যে জানালেন সে কথা। পাত্র কে জানেন?

    রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি পেশায় শেফ। একবার শিকাগোয় একটি খাবারের পাত্রে আংটি লুকিয়ে রেখে তাকে প্রোপোজ করেছিলেন রবার্ট। সে আংটি প্রায় খেয়েই ফেলছিলেন মিয়া। সেই মুহূর্তেই রবার্ট প্রোপোজ করেন। সেই রবার্টকেই বিয়ে করতে চলেছেন, জানালেন মিয়া।

    সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর স্বীকার করে নিয়েছেন মিয়া। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধুকে বিয়ে করছি।

    রবার্টের অভিনব প্রোপোজ করার কায়দায় তিনি মুগ্ধ। নতুন জার্নির শুরুটা সেলিব্রেট করতে তারা বেড়াতে যাবেন।

  • লোকসভা নির্বাচন: মানুষের মনে জায়গা করে নিতে রাজপথে মিমি-নুসরাত

    লোকসভা নির্বাচন: মানুষের মনে জায়গা করে নিতে রাজপথে মিমি-নুসরাত

    টালিগঞ্জের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। আসন্ন লোকসভাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বাংলার এই দুই নেত্রী। শত বাধা সত্ত্বেও মানুষের মন জয়ে রাজপথ ছাড়ছেন না তারা। তৃণমূলের প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান লড়বেন যথাক্রমে যাদবপুর ও বসিরহাট থেকে।

    একজন তার নিজ এলাকার মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। কোথাও ফুটবল খেলছেন, কোথাও ক্যারাটের প্যাঁচ আবার কোথাও দুধের শিশুকে কোলে তুলে আদর করছেন। বাড়ি ফিরেও আবার মন দিচ্ছেন পড়াশোনায়। খোঁজ-খবর রাখছেন কী কী রইল বাকি। ঝালিয়ে নিচ্ছেন পরের দিনের পয়েন্টস। এরমধ্যেও রবিবারটা নিজের মতো করে কাটালেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী।
    যদিও এদিন প্রচারের জন্য কিছু সময় বরাদ্দ রেখেছিলেন। লড়াইতে নামতে তিনি প্রস্তুত। আর তাই বারে বারে মনে করিয়ে দিচ্ছেন সেকথা। যারা এখনও তার নামে নানা বাজে কথা বলছেন, তার পোশাক নিয়ে প্রশ্ন তুলছেন বা তার নানা খুঁত নিয়ে আলোচনা করছেন তাদের উদ্দেশ্যে মিমির বার্তা-‘আগে আমার সম্পর্কে ভালো করে জানুন, তারপর না হয় নিন্দা করবেন। আর নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করুন বাকিদের থেকে আমি কোথায় আলাদা।’

    অন্যদিকে, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরত জাহান সপ্তাহ ধরে ব্যস্ত ছিলেন দিদির সঙ্গে উত্তরবঙ্গে। সেখানেই তিনি সভা করেছেন, বক্তব্য রাখছেন। আবার ভক্তদের সঙ্গে হাতও মেলাচ্ছেন। ব্যস্ততার মধ্যে ছুটির দিনে নিজের জন্য আলাদা ভাবে সময় পাননি তিনি, কিন্তু ইন্সটাগ্রামে গোলাপী শাড়ি আর স্নিগ্ধ রূপে তিনি যা বার্তা দিলেন তার সারমর্ম করলে দাঁড়ায়-‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রী এখানে থেমোনা’।

  • ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেল ক্যাপ্টেন মার্ভেলের আয়

    ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেল ক্যাপ্টেন মার্ভেলের আয়

    নারী দিবসে নারীর ক্ষমতায়নকে একটু বিশেষ রূপ দিতেই বিশ্বজুড়ে থ্রিডি ফরম্যাটে মুক্তি দেয়া হয় মারবেল কমিকসের প্রথম নারী সুপারহিরোর ছবি ‘ক্যাপ্টেন মার্ভেল’।

    মুক্তির আগে কমিক ছবির ফ্যানদের কাছে বেশ দুয়োধ্বনি শুনতে হয়েছিলো ছবিটিকে। অনেকেই তাচ্ছিল্যে ভরা সুরে সন্দেহ প্রকাশ করছিলেন, নারী সুপারহিরোর সাফল্য নিয়ে।

    সব সমালোচনাকে পেছনে ফেলে আয়ের দিক থেকে ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ডলারের ঘরে প্রবেশ করলেন ‘ক্যাপ্টেন মারভেল’। ছবিটির এমন সাফল্য নিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্ভেল কমিকসের স্বত্ত্বাধিকারী ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ।

    ব্রি লারসন অভিনীত ছবিটি শুধু আমেরিকায় আয় করেছে ৩৫৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬৫৫ মিলিয়ন ডলার। প্রথম সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় ছিলো ৪৫৫ মিলিয়ন ডলার!

    আর ঘরোয়া আয়ের দিক থেকে ছবিটি পেছনে ফেলেছে প্রতিপক্ষ ডিসি কমিকসের নারী সুপারহিরো নিয়ে নির্মিত ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-কে। ডিসি কমিকসের এই ছবিটি নিজ দেশে আয় করেছিলো মাত্র ১০০ মিলিয়ন ডলার।

    ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিটির পরিচালনায় ছিলেন আনা বোডেন ও রায়ান ফ্ল্যাক। ছবিটি গত ৮ মার্চ বিশ্ব নারী দিবসে বিশ্বব্যাপী মুক্তি দেয়া পায়।

  • শাহরুখ নয়, নির্মাতাদের পছন্দ রণবীরকে!

    শাহরুখ নয়, নির্মাতাদের পছন্দ রণবীরকে!

    ২৮ বছরের পুরনো কিংবদন্তী ছবি ‘ডন’। আর সেই ডনের নতুন রূপ দিয়েছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। ২০০৬ সালে ফারহান আখতারের সঙ্গে হাত মিলিয়ে তিনি এনেছিলেন ডনের রিমেক। দুটি ছবিতে ডন শাহরুখ পেয়েছিল বিপুল সাফল্য। এবার পাইপলাইনে ডন থ্রি। তবে, শোনা যাচ্ছ ডন থ্রি-তে আর পাওয়া যাবে না কিং খানকে। তার জায়গায় নতুন ডন হতে চলেছেন রণবীর সিং।

    সর্বভারতীয় এক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ডন থ্রি-থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শাহরুখ। এরপরই উঠে আসছে রণবীর সিং-এর নাম। অনেক চিত্র নির্মাতাই শাহরুখের জায়গায় রণবীরকেই দেখতে চাইছেন।

    পদ্মাবত, সিমবা ও গল্লি বয় – পরপর সাফল্যের পর এখন নির্মাতাদের কাছে এই চরিত্রটির জন্য হট ফেভারিট দীপিকা পাড়ুকোনের হাবি। নানা ছবিতে তিনি তার অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন। বিভিন্ন চরিত্রে বৈচিত্র্য থাকা সত্ত্বেও তা সাবলীলভাবে ফুটিয়ে তোলা তাকে আরও জনপ্রিয় করেছে। যদিও তিনিই পরবর্তী ডন হচ্ছে কি না, এ ব্যাপারে এখনও অফিসিয়ালি কোনও ঘোষণা হয়নি।

    জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এখনও কোনও ছবিতে হাত দেননি শাহরুখ। তিনি ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন।

  • এতো বড় তারকা হতে চাই না, যেখানে মনুষ্যত্ব থাকবে না

    এতো বড় তারকা হতে চাই না, যেখানে মনুষ্যত্ব থাকবে না

    আমি সিনেমার মানুষ, নিজেকে সিনেমার একজন সাধারণ কর্মী মনে করি। আমি এই পরিবারেরই একজন, এটা মনে করে নিজেকে অনেক ধন্য মনে করি।

    এছাড়াও আমার নিজের পরিবার আছে, যেখান থেকে শিখেছি সামাজিকতা, ভদ্রতা।
    শিখেছি একজনের বিপদে অন্যজনের এগিয়ে আসার কথা।

    আর কেও মারা গেলে তো কথাই নাই। সেই পরিবারের পাশে দাঁড়ানো ছোটবেলা থেকেই দেখে আসছি। হয়তো এটাই সামাজিকতা!

    আমি সব সময় চেষ্টা করি আমাদের সিনেমার কেও মারা গেলে তার পরিবারের পাশে থাকার, সমবেদনা জানাবার। নামাজে জানাযায় তো অবশ্যই থাকি (যদিও ওই ছবি ছাড়ি না)।

    গতকাল আমাদের সবার প্রিয় অভিনেতা টেলিসামাদ সাহেবের জানাযায় অংশগ্রহণ করতে পারিনি কারণ আমি ঢাকায় ছিলাম না। এটা নিয়ে আমার অনেক ভাইয়েরা আমার সমালোচনা করেছেন, যেটা খুব দুঃখজনক। আমি ইচ্ছা করে এটা করিনি।

    বলার আগে যদি আমাকে জানতে চাইতেন তাহলে হয়তো ভালো হতো। কারণ আমি এই সামিজিকতার কারণেই বেঁচে থাকি। অভিনেতা তো বটেই, কিছুদিন আগে আমাদের অনেক সিনিয়র ফটোসাংবাদিক ফিরোজ মামার জানাযায়ও কিন্তু আমি গিয়েছিলাম। উনার সাথে আমার কোনো কাজ হয়নি, কিন্তু ভালোবাসা ছিলো মনের, কর্মের, সামাজিকতার।

    সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, আমি সিনেমার নায়কের আগে কিন্তু একজন মানুষ এবং সাধারণ মানুষ। আমি এতো বড় তারকা হতে চাই না, যেখানে আমার মনুষ্যত্ব থাকবে না।

    আশা করি সবাই আমার আবেগটা বুঝবেন, কাওকে আঘাত করিনি, এতোদিন পরেও আমাকে বোঝানোর চেষ্টা করলাম।

    অনেক ভালোবাসা সবার জন্য।

    (ফেসবুক থেকে সংগৃহীত)

  • অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেলেন চালক

    অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেলেন চালক

    ঢাকাই সিনেমার নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছেন তার গাড়িচালক মো. শহিদ মিয়া। রোববার বিকেলে ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিল নিজেই বিষয়টি জানান।

    তিনি লিখেছেন, `আমার ভক্তদের কাছে আমি আজ একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে।

    আজ আমার ফ্যাক্টরির ড্রাইভার মো. শহিদ মিয়া ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির অ্যাকাউন্ট্যান্ট মো. জহির তার সঙ্গে ছিল।

    anatajalil

    জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে টাকাসহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল। জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম।

    তিনি আরও লেখেন, অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ।

    এদিকে অনন্ত জলিল বর্তমানে ‘দিন দ্য ডে’ নামে নতুন ছবির কাজ করছেন। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছে অনন্তর প্রযোজনা প্রতিষ্ঠান। এতে অনন্ত ছাড়া ইরান ও বাংলাদেশের শিল্পীরা অভিনয় করবেন।

  • জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই

    জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ আর নেই

    পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা টেলি সামাদ। আজ শনিবার, ৬ এপ্রিল বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে সোহেলা সামাদ কাকলী।

    এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা। গতকাল শুক্রবার শরীর বেশি খারাপ হলে রাত ১টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু আমাদের শোকে স্তব্ধ  করে দিয়েছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন টেলি সামাদ।

    তার বিদেহি আত্মার জন্য দোয়া কামনা করে জায়েদ খান বলেন, অভিনেতা টেলি সামাদ স্কয়ার হাসপাতালে ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

    প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে এর আগে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বাইপাস সার্জারি করা হয়। এ ছাড়া গত বছরের ২০ অক্টোবর তার বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলিতেও জরুরি অস্ত্রোপচার করা হয়েছিল।

    সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। তখন চিকিৎসক বলেছিলেন, টেলি সামাদের খাদ্যনালীতে সমস্যা রয়েছে। শুধু তাই নয়, তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো বলে জানিয়েছেন চিকিৎসক।

    সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেতা। সেজন্য তাকে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। সে যাত্রায়ও সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি।

    কিন্তু হঠাৎ করেই কয়েক দিন আগে আবারও অসুস্থ হয়ে পড়েন টেলি সামাদ। পরে গতকাল অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় জীবনের অবসান হলো তার।

    জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্রসহ সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

    প্রসঙ্গত, ১৯৪৫ সালের ৮ জানুয়ারি ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন টেলি সামাদ। টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তার অবাদ বিচরণ। ‘মনা পাগলা’ নামের একটি ছবির সংগীত পরিচালনাও করেছেন তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিল অভিনয়ের নেশা। সেই নেশার টানেই ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

    তার অভিনীত সর্বশেষ ছবি ‘জিরো ডিগ্রি’ মুক্তি পায় ২০১৫ সালে। শেষ জীবনে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। সারাদিন বাসায়ই থাকেন। টিভি দেখতেন, ছবি আঁকতেন।

    ব্যক্তিজীবনে এক মেয়ে ও এক ছেলের বাবা টেলি সামাদ।