Category: বিনোদন

  • শবনম ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ জয়া

    শবনম ফারিয়ার প্রশংসায় পঞ্চমুখ জয়া

    ঢালিউডের আলোচিত ছবি ‘দেবী’ প্রযোজনার পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাচসাচ) পুরস্কারে ছবিটি সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী ও সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন দেবী ছবিতে নীলু চরিত্রে অভিনয়কারী শবনম ফারিয়া। সহশিল্পীকে অভিনন্দন জানিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ জয়া।

    এ বিষয়ে জয়া আহসান আজ শনিবার সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেছেন, আমি কৃতজ্ঞ, আপ্লুত বাচসাস পুরস্কারের সম্মানিত জুরিবোর্ড শবনম ফারিয়াকে ‘দেবী’ চলচ্চিত্রের জন্য পুরস্কৃত করেছে, সম্মানিত করেছে। ফারিয়া অভিনয়ের জন্য তার পুরস্কার হাতে নিয়েছে, সেই সাথে লক্ষ্মী মেয়ের মতো আমাদের সম্মাননাগুলোও পরিবারের একজন সদস্যের মতই বহন করে নিয়ে এসেছে। বিষয়টি হয়তো অনেকের কাছে শুনতে সাধারণ মনে হবে, তবে আমার জন্য অনেক বিশাল কিছু। একটি কাজ শতভাগ সততা, আন্তরিকতা ও পরিশ্রম দিয়ে করার পর যখন কেউ হাততালি দেয়, স্বীকৃতি দেয় তখন আমাদের শিল্পীদের পরিশ্রমগুলো সত্যিই হাওয়ায় মিলিয়ে যায়। কারণ এই একটি পদক কিংবা সম্মাননার কারণে আমাদের পরিবারের সদস্যদের মুখে, শুভাকাঙ্খীদের মুখে যে হাসির ঝিলিক দেখা যায়, তা লাখো কোটি টাকা দিয়েও কেনা যায় না।

    জয়া আরও লিখেছেন, ফারিয়ার এই পুরস্কারপ্রাপ্তিতে আমি ভীষণভাবে গর্বিত হয়েছি। সম্মানিত হয়েছি। কারণ আমি মনে করি, ফারিয়ার এই বিজয় সম্পূর্ণভাবে তার যোগ্যতার ফসল। একটি চরিত্রের প্রতি সৎ থেকে শেষ পর্যন্ত (এমনকি সিনেমা মুক্তির পরও) নিজের চরিত্রের মধ্যে থাকা, নিজ অভিনীত চলচ্চিত্রের মধ্যে থাকার যে গুণ সেটি ফারিয়ার মধ্যে আমি দেখতে পেয়েছি। আর তাই যে কোনো প্রযোজকের জন্য শবনম ফারিয়া শুধু শিল্পীই নয়, আশীর্বাদ। আমি বিশ্বাস করি, ফারিয়া তার মেধা, পরিশ্রম, আন্তরিকতা এক করে সামনের দিনগুলোতে আরো অনেক নতুন ইতিহাস রচনা করতে পারবে। বাচসাস তার যোগ্যতার পুরস্কার দিয়েছে।

  • জার্মান তারকা ওজিলকে ভারতে দাওয়াত দিলেন শাহরুখ

    জার্মান তারকা ওজিলকে ভারতে দাওয়াত দিলেন শাহরুখ

    একজন অভিনয় দিয়ে রূপালি পর্দায় মাতিয়ে চলেছেন সারা বিশ্বকে। অন্যজন সবুজ গালিছায় পায়ের কারুকাজে মুগ্ধ করে রাখেন সারা বিশ্বের ফুটবলপ্রেমী মানুষকে। দুই ভুবনের দুই বাসিন্দার সঙ্গে অবশেষে দেখা হলো সোমবার লন্ডনে।

    বিখ্যাত এই দুই বন্ধুর নাম শাহরুখ খান এবং অন্যজনের নাম মেসুত ওজিল। একজন বলিউড বাদশাহ, অন্যজন ছিলেন বিশ্বকাপজয়ী জার্মানির মিডফিল্ডের বাদশাহ। সোমবার নিজেদের মাঠ এমিরেটসে নিউ ক্যাসলের বিরুদ্ধে অসাধারণ এক জয় পেয়েছিল মেসুত ওজিলের ক্লাব আর্সেনাল। এরপরই শাহরুখ খানের সঙ্গে ছবি তোলেন ওজিল। ছবি তোলার সুযোগ পেয়েছেন আর্সেনালের সুইস তারকা গ্রানিত জাকাও।

    তারকা ফুটবলার মেসুত ওজিল এখন জার্মানির সাবেক। রাশিয়া বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। যদিও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন ক্লাব ফুটবল।

    তারই বিশেষ আমন্ত্রণে সোমবার এমিরেটস স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলেন বলিউড বাদশাহ। ম্যাচ শেষ হওয়ার পরই শাহরুখকে নিয়ে মেতে ওঠেন গানার ফুটবলাররা। সুইজারল্যান্ডের ফুটবলার গ্রানিত জাকা ২০১৬ সালে মাদাম তুসো গ্যালারিতে শাহরুখের মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। সেই ছবি পরে টুইটারে পোস্টও করেছিলেন।

    সোমবার প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখতে পেয়েই উল্লসিত হয়ে ওঠেন তিনি। শাহরুখের সঙ্গে ছবি তুলে টুইটারে পোস্ট করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। শাকা লিখেছেন, ‘শাহরুখের পারফরম্যান্স দেখতে আমার বরাবরই খুব ভাল লাগে। আশা করি, মাঠে আমাদের পারফরম্যান্সও শাহরুখ দারুণ উপভোগ করেছেন।’

    View image on Twitter
    শাহরুখের সঙ্গে কথা বলতে গিয়ে শাকা জানান, ২০১৬ সালে তার মোমের মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তোলার ঘটনা। তিনি বলেন, ‘আমি শাহরুখকে সেই গল্প শুনিয়ে বলি, এতদিনে আমার প্রিয় অভিনেতার রক্তমাংসের চেহারাটা দেখতে পেলাম। সেটাই আমার কাছে দারুণ প্রাপ্তি।’

    জবাবে শাহরুখ বলেন, ‘ভবিষ্যতে আবারও আসল চেহারায় তোমার সামনে এসে দাঁড়াব। তার আগে মাঠে আরও লড়াই করে ক্লাবকে সাফল্য দাও।’

    যার আমন্ত্রণে শাহরুখ বিশেষ অতিথি হিসেবে এমিরেটসে খেলা দেখতে গেলেন, সেই মেসুত ওজিল তার বান্ধবী আমিনে গুলসা এবং শাহরুখের সঙ্গে নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। শাহরুখের হাতে তিনি নিজের নাম লেখা দশ নম্বর জার্সিও তুলে দেন।

    ওজিল লিখেছেন, ‘আমার কাছে এই দিনটা খুব আনন্দের। আমন্ত্রণে সাড়া দিয়ে বিশেষ অতিথি হিসেবে তুমি ম্যাচ দেখতে এসেছিলে। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ।’

    View image on Twitter
    পাল্টা জবাব দিয়েছেন বলিউড বাদশাহও। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘সোমবারের ম্যাচ দেখার জন্য তুমি যে আমাকে আমন্ত্রণ করেছিলে, সেটা আমার কাছে বড় একটা সম্মান পাওয়ার মতো। পরে আবার ডাক পেলে আসব।’

    আরও একটি টুইটে ওজিলকে আমন্ত্রণ জানিয়ে শাহরুখ লিখেন, ‘সোমবারের সন্ধ্যাটা দারুণ কেটেছে। ওজিল এবং তার বান্ধবী আমিনে গুলসার উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। এমন আপ্যায়ন খুব কমই পাওয়া যায়। আশা করি, তোমাদের দুজনকেই দ্রুত ভারতে দেখতে পাব।

  • আলিয়া এখনো খুবই ছোট

    আলিয়া এখনো খুবই ছোট

    ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পর থেকে চারদিকে শুধু আলিয়া ভাটেরই নাম। কারণ অবশ্য শুধু পুরস্কারই পাওয়াই নয়, ফিল্ম ফেয়ারের মঞ্চে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলার পরে আলিয়া ভাটকে ট্রোলিং তালিকায় দেখা গেছে। ভক্তরা সকলেই জানতে চান, আলিয়া এবং রণবীর কাপুরের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

    স্বাভাবিকভাবেই বারবার বিভিন্ন ইন্টারভিউতে এই প্রশ্ন তাদের করা হয়। এবার অবশ্য আলিয়া বা রণবীর নয়, বরং আলিয়ার মা সোনি রাজদান এই প্রশ্নের মুখোমুখি হলেন (Soni Razdan On Alia Bhatt And Ranbir Kapoor’s Wedding Rumours)।

    আলিয়ার বিয়ের প্রশ্নে বলেন, আলিয়ার ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি কথা বলবেন না। বরং আলিয়াকে এটুকুই বলবেন যে জীবনের একটা বড় সিদ্ধান্ত নেয়ার আগে তিনি যেন খুবই সাবধান হয়ে বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেন।

    সোনি বলেন, আলিয়া এখনো খুবই ছোট। ও খুবই কম বয়সে কাজ করা শুরু করেছে। এখনো পর্যন্ত ও যতটা অর্জন করেছে মা হিসেবে আমি খুবই খুশি তাতে। আমি চাই ও ভালো থাক। কিন্তু একই সঙ্গে আমি ওকে সাবধান করি জীবনের কোনও সিদ্ধান্ত নেয়ার জন্য আরও একটু বিবেচনাবোধ প্রয়োজন। যদি তোমার মনে হয় যে এমন মানুষকে আমি খুঁজে পেয়েছি, যার সঙ্গে জীবন কাটাব, তাকে বিয়ে করাই উচিত। কিন্তু তার মানে এই নয় যে সেটা এখনই করতে হবে। সিদ্ধান্ত নেয়ার আগে খুবই সাবধান হওয়া উচিত।

    সোনি রাজদান নিজের নতুন সিনেমা ‘নো ফাদার্স ইন কাশ্মীর’-এর প্রচারে এসে এ কথা বলেন।

    তবে সোনি আরও বলেছেন, মা হিসেবে আমি এটুকুই বলবো যে আলিয়ার ব্যক্তিগত জীবনটা একেবারেই ওর ব্যক্তিগত ব্যাপার। আমি এ নিয়ে কথা বলতে চাই না। আমার আশীর্বাদ ভালোবাসা সব সময় ওর সঙ্গে রয়েছে। কিন্তু আমি চাই ও নিজের জীবন নিজের শর্তেই বাঁচুক।

  • এভেঞ্জার্স এন্ডগেম হবে সবচেয়ে দীর্ঘ ছবি

    এভেঞ্জার্স এন্ডগেম হবে সবচেয়ে দীর্ঘ ছবি

    মুক্তির অপেক্ষায় আছে এভেঞ্জার্স সিরিজের নতুন ছবি ‌‌‌এভেঞ্জার্স এন্ডগেম। গত বছর মুক্তির পর সাড়া ফেলেছিলো মার্বেল কমিকস ফ্র্যাঞ্চাইজির এভেঞ্জার্স সিরিজের ছবি এভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। এভেঞ্জার্সের সকল চরিত্রকে একসঙ্গে হাজির করা হয়েছিলো ছবিটিতে। তবে মুক্তির অপেক্ষায় থাকা এন্ডগেম ছবিটি নিয়ে একটি মজার তথ্য জানালেন পরিচালক রুশো ব্রাদার্স।

    এভেঞ্জার্স ভক্তদের জন্য সে তথ্যটি অবশ্য সুখবর বটে। কারণ মার্বেল কমিকসের ইতিহাসে এভেঞ্জার্স এন্ডগেম হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ ছবি। জানা যায়, পর্দায় ছবিটির দৈর্ঘ্য হবে ৩ঘন্টা ২ মিনিটের বা প্রায় ১৮২ মিনিটের।

    এত দীর্ঘ সময়ের জন্য পরিচালক রুশো ব্রাদার্স জানিয়েছেন ছবিটির গল্প ফুটিয়ে তোলার জন্য যতটুকু সময় প্রয়োজন ছিলো ততটুকুই তারা নিয়েছেন। আরো জানা যায়, ছবিটির মাধ্যমেই এভেঞ্জার্সের ২২টি ছবির স্টোরি লাইনের সমাপ্তি ঘোষণা করা হবে।

    ছবিটিতে থাকবেন রবার্ট ডাউনি জুনিয়র,স্কারলেট জোহানসন,ক্রিস ইভান,মার্ক রাফেলো,ক্রিস হ্যমসওর্থ এবং খলনায়ক হিসেবে থাকবে সুপার ভিলেইন থানোস। আর চমক হিসেবে থাকছে মার্ভেলের ফার্স্ট ফিমেল সুপারহিরো হিসেবে অভিষেক হওয়া তারকা ব্রি লারসন।

  • উড়ন্ত হাতি আসছে বাংলাদেশে

    উড়ন্ত হাতি আসছে বাংলাদেশে

    ছোট্ট একটা হাতির ছানা। নাম তার ডাম্বো। কিন্তু ডাম্বো মানে যে বোকা! আসলে ডাম্বোর কান দুটো বিরাট বড়। আর সেই কান নিয়েই হাসাহাসি করে সবাই। মাকে হারিয়ে ডাম্বো চলে এসেছে সার্কাসে।

    সেই সার্কাসেই একদিন আবিস্কার হলো ডাম্বোর অদ্ভুত ক্ষমতা। ডাম্বো উড়তে পারে! তার বিরাট দুটো কান ডানার কাজ করে। ডাম্বোর উড়তে পারার কথা ছড়িয়ে যায় চারদিকে। সে এখন সার্কাসের এক স্টার। ডাম্বোর এই খ্যাতির কথা জানতে পারে বিখ্যাত ব্যবসায়ী ভ্যানডিভিয়ার। ডাম্বোকে সে নিয়ে যায় তার বিশাল বিনোদনের ব্যবসা ড্রিমল্যান্ডের জন্য।

    সার্কাসের স্টার থেকে ড্রিমল্যান্ডের সুপারস্টার হতে দেরি হয় না ডাম্বোর। কিন্তু সে যে তার মায়ের কাছে ফিরে যেতে চায়! এরই মধ্যে জানা যায় ড্রিমল্যান্ড মোটেও স্বপ্নের জায়গায় নয়। বরং সেখানেও লুকিয়ে আছে অন্ধকার অনেক রহস্য। তবে কি ডাম্বো ফিরে যেতে পারবে তার মায়ের কাছে?

    Dumbo 02

    নাকি ড্রিমল্যান্ডেই বিপদে পড়বে সে? জানতে হলে অপেক্ষা করতে হবে ২৯ মার্চ পর্যন্ত। এ দিন আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ‘ডাম্বো’।

    উড়তে পারা এই ডাম্বোর গল্প বহু পুরনো। ১৯৪১ সালের অক্টোবরে মুক্তিপ্রাপ্ত ‘ডাম্বো’ ছিল ডিজনির চতুর্থ অ্যানিমেটেড ফিচার চলচ্চিত্র। সেই ডাম্বোকেই আবার নতুন করে ফিরিয়ে আনলেন ব্যাটম্যান রিটার্নস, প্ল্যানেট অব দ্য এপস বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড খ্যাত পরিচালক টিম বার্টন।

    এতে অভিনয় করেছেন কলিন ফেরেল, ইভা গ্রীন, মাইকেল কিটনের মত তারকারা। ছবিটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস বোঝা যায় ট্রেলার প্রকাশের পর থেকে। বড় পর্দায় আসার পর এ উচ্ছ্বাসের মাত্রা কয়েকগুণ বেড়ে যাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।

  • কুয়াকাটায় ধারণ করা ইত্যাদি প্রচার হবে ২৯ মার্চ

    কুয়াকাটায় ধারণ করা ইত্যাদি প্রচার হবে ২৯ মার্চ

    ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটনশিল্প সমৃদ্ধ ও প্রাচীন নিদর্শণে ধন্য দেশের বিভিন্ন স্থানে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবার ধারণ করা হয়েছে পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। পেছনে সমুদ্র আর দু’পাশে অর্ধ শতাধিক মাছ ধরার নৌকা রেখে কুয়াকাটার ঐতিহ্য তুলে ধরে নির্মিত মঞ্চে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছে ইত্যাদির এবারের পর্ব। প্রচার হবে আগামী ২৯ মার্চ।

    বরাবরই ইত্যাদিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের খুঁজে এনে তাদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। যাতে তাদের কাজ দেখে অন্যেরাও অনুপ্রাণিত হতে পারেন। এছাড়াও গত প্রায় তিন দশক ধরে ইত্যাদি দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে অনেক অচেনা-অজানা স্থানকে নিয়ে তথ্য ভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন করছে। এবারের পর্বে রয়েছে পটুয়াখালীর ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত-দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর উপর তথ্য ভিত্তিক প্রতিবেদন।

    এবারের ইত্যাদিতে মুল গান রয়েছে একটি। যা গেয়েছেন এ অঞ্চলের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘আমি কথা বলি দেশের মাটির জন্যে, আমার কণ্ঠে গান আসে এই দেশের রূপ লাবন্যে’, গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

    এছাড়াও পটুয়াখালীকে নিয়ে লেখা একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন পটুয়াখালীরই স্থানীয় নৃত্যশিল্পীবৃন্দ। গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন প্রতিক হাসান ও অনিকা। আর কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল।

    পাশাপাশি ইত্যাদির নিয়মিত পর্ব তো থাকছেই। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।  ২৯ মার্চ শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।

  • আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

    আবারও মা হচ্ছেন ঐশ্বরিয়া, ছবি ভাইরাল

    বলিউডের সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের পর থেকেই সংসারে মনযোগী তিনি। ক্যারিয়ারে কিছুটা মন্দা হাওয়া লেগেছে। মেয়ে হওয়ার পর মুটিয়ে গিয়েছিলেন।

    তবে নিজেকে নতুন করে তৈরি করে ফিরেছিলেন তিনি সিনেমায়। সেই সিনেমা খুব একটা সাফল্য পায়নি। কিন্তু পরিচালকরা তাকে নিয়ে ভাবছিলেন আরও নতুন কিছু প্রজেক্ট।

    এমনি সময়ে প্রকাশ হলো তার মা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল অ্যাশের মা হওয়ার গুঞ্জন। আর গুঞ্জনের কারণ বচ্চন বাড়ির বউয়ের নতুন একটি ছবি।

    সেই ছবিতে অ্যাশ ও অভিষেক দু’জনকেই দেখা যাচ্ছে। দোলের সময় পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে অ্যাশ ও অভি বেরিয়ে পড়েছিলেন গোয়ায়। সেখানকার একটি বিচে ছবিটি তোলা হয়েছে। ছবিতে নগ্ন পায়ে স্বামী অভিষেকের সঙ্গে হাত ধরে বিচে হাঁটতে দেখা যাচ্ছে রাই সুন্দরীকে।

    Aishwaria-Rai

    ছবিতে অ্যাশকে একটু মোটা লাগছে। বিশেষ করে তার পেট যেন একটু ফোলা মনে হচ্ছে। নেটিজেনদের চোখে বিষয়টি এড়ায়নি। তারপরই প্রাক্তন বিশ্বসুন্দরীর প্রেগন্যান্সির খবর ছড়িয়ে পড়ে জলের স্রোতের মতো।

    তবে ঐশ্বরিয়ার মা হওয়ার ব্যাপারে বচ্চন পরিবারের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

    ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বরিয়া রাই। বিয়ের পাঁচ বছর পর তাদের ঘরে জন্ম নেয় মেয়ে আরাধ্য।

  • লাল বিকিনিতে ঝড় তুলেছেন দিশা

    লাল বিকিনিতে ঝড় তুলেছেন দিশা

    মোহনীয় হাসি, নজরকাড়া সৌন্দর্য, অভিনয়ের সাবলীলতা দিয়ে তিনি এখন বলিউড মাতাচ্ছেন। আজকাল তিনি যেখানেই যান ঘিরে থাকে ক্যামেরা। তাকে নিয়ে আলোচনা হয়, তার প্রেম নিয়ে বলিউডের আকাশে ভেসে বেড়ায় নানারকম গুজব-গুঞ্জন। এসবই তার জনপ্রিয়তার বদৌলতে। জনপ্রিয় এই নায়িকা আর কেউ নন, তিনি হলেন দিশা পাটানি।

    শুধু পর্দাতেই নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব দিশা। নিয়মিত ভক্তদের মাতিয়ে রাখেন নানা রকম কর্ম-কাণ্ড করে। ইনস্টাগ্রামে মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবিও শেয়ার করেন দিশা।

    সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই এক নজরকাড়া ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। বিকিনি পরা এই ছবিতে পাওয়া গেছে আবেদনময়ী দিশাকে। ছবিতে লাল বিকিনিতে তাক লাগিয়েছেন দিশা।

    ছবিটি পোস্ট করার পর লাইক কমেন্টের ঝড় বয়ে যায়। আর অল্প সময়ের মধেই ভাইরাল হয় ছবিটি। মুহূর্তেই ছবিটিতে লক্ষাধিক লাইক পড়েছে। ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম ভক্তসংখ্যা ১৮.৫ মিলিয়ন।

  • কারিনার একটি ব্যাগের দামেই হয়ে যায় বিয়েবাড়ির খরচ

    কারিনার একটি ব্যাগের দামেই হয়ে যায় বিয়েবাড়ির খরচ

    বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর। সম্প্রতি স্বামী সাইফ আলী খানকে নিয়ে তাদের ছেলে তৈমুরের স্কুলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে স্টাইল ও ব্যাগ নিয়ে ফের শিরোনামে এলেন কারিনা।

    অনুষ্ঠানে তিনি পরেন নীল পিং ড্রেস, কালো হিলতোলা জুতা, অল্প মেকআপ। সঙ্গে একটা চ্যানেল ফ্লিপ ব্যাগ।

    kareena-kapoor-2

    কারিনার এ ব্যাগের দাম নাকি ছয় লাখ টাকা! চ্যানেল ফ্ল্যাপ ব্যাগটি সম্পূর্ণ চামড়ার তৈরি। রয়েছে গোল্ড টোন মেটালও। ব্যাগটি বিখ্যাত এক ফ্যাশন বিপণীর তৈরি। এ ব্যাগের দামই শুরু হয়েছে আড়াই লাখ টাকা থেকে।

    kareena-kapoor-3

    অনেকে বলছেন, একটা সাধারণ মধ্যবিত্ত বিয়েবাড়ির খরচ কারিনার এই একটি ব্যাগের দামের সমান।
    কারিনার ডাকনাম বেবো। ধারণা হরা হয়, বলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্যাশনিস্তা তিনিই।

  • বিডি টুইটার ইউজার এর গেট টুগেদার ২০১৯ কর্মসুচী পালন

    বিডি টুইটার ইউজার এর গেট টুগেদার ২০১৯ কর্মসুচী পালন

    রাকিব সিকদার নয়ন:

    প্রতি বছরের ন্যায় এ বছরও বিডিটুইটার ইউজাররা গেটটুগেদার কর্মসুচী পালন করলো,পাস্তা ক্লাব ধানমন্ডিতে।

    অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দেশের সনামধন্য পিপলস্ রেডিও ৯১.৬ এফ এম এবং গিফট পার্টনার ওসান ওয়াটার সল্যুশান।

    সারা দেশের টুইটার ইউজাররা মিলে প্রতিবছর গেটটুগেদার অনুষ্ঠানটি করে থাকেন। গেট টুগেদারে কেক কাটা দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়, কেক কাটার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর সিঙ্গার অ্যাডভোকেট আমজাদ আলি ও জলের গানের সনামধন্য শিল্পী শোভন প্রমুখ।