Category: বিনোদন

  • প্রিয়াঙ্কাকে ধুয়ে দিলেন পাকিস্তানি তারকা

    প্রিয়াঙ্কাকে ধুয়ে দিলেন পাকিস্তানি তারকা

    ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে গত মাসে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বিমান সেনারা। তবে পাকিস্তান সরকারের দাবি, ভারতীয় বাহিনী ফাঁকা জায়গায় বোমা ফেলে পালিয়ে গেছে। তারপরও বিমান সেনাদের কৃতিত্বে উৎসবে মেতে উঠেছে গোটা ভারত। উৎসবে যোগ দিতে বাদ পড়েনি দেশটির শিল্পীরাও।

    সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান সেনাদের অভিনন্দন জানান অনেকেই, যার মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও। ২৭ ফেব্রুয়ারি তিনি টুইটার হ্যান্ডলে লেখেন, ‘জয় হিন্দ। #ইন্ডিয়ান আর্মড ফোর্সেস।’

    তবে জাতিসংঘের ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়া স্বত্ত্বেও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অবস্থান না নিয়ে, তিনি যে উৎসবে মেতেছেন তা নিন্দনীয় বলে মন্তব্য করেছে পাকিস্তান। এমনকি তাকে শুভেচ্ছাদূত পদ থেকেও অপসারণের দাবি তোলা হয়েছে।

    গত মঙ্গলবার পাকিস্তানি তারকা আরমিনা খানের কঠোর সমালোচনার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। জাতিসংঘের ইউনিসেফের শুভেচ্ছাদূত হওয়া স্বত্ত্বেও এমন মন্তব্যে প্রিয়াঙ্কার সমালোচনা করেন তিনি।

    আরমিনা খান টুইটারে লেখেন, এর জন্য প্রিয়াঙ্কাকে ক্ষমা চাইতে হবে। এবং ইউনিসেফের শুভেচ্ছাদূত পদ থেকে সরে যেতে হবে।’

    তিনি আরও লেখেন, ‘ এ ব্যাপারে প্রিয়াঙ্কার কাছে বিস্তারিত জানতে চাই। আমি মনে করি, পাকিস্তান ও গোটা বিশ্বের কাছে প্রিয়াঙ্কার ক্ষমা চাওয়া উচিত। শরণার্থী শিশুদেরকে জড়িয়ে ধরে আপনি (প্রিয়াঙ্কা) যেভাবে ছবি তুলেছেন তা খুবই ভালো। কিন্তু একবার যদি তাদের চোখের দিকে তাকান এবং তাদের যন্ত্রণা দেখেন তাহলে শান্তির জন্য আপনি সব করতে পারবেন ।

  • জয়বাংলা কনসার্টে দর্শকের সমুদ্র

    জয়বাংলা কনসার্টে দর্শকের সমুদ্র

    আর্মি স্টেডিয়ামে তারুণ্যের ঢেউ। সুরে সুরে মেতেছে পুরো স্টেডিয়াম। চোখ মেলে তাকালেই দেখা যাচ্ছে লক্ষ লক্ষ সংগীতপ্রেমী। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি’-দেশ প্রেমেই এই গানেই মেতেছে দর্শক।

    বৃহস্পতিবার বিকেলে দৃশ্য এটি
    জয়বাংলা কনসার্ট পরিনত হয়েছে দর্শক সমুদ্রে।

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘জয় বাংলা কনসার্ট ২০১৯’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্টের আয়োজন করেছে ইয়াং বাংলা। দেশের তরুণ-যুব সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করতে প্রতিবছরের মতো এবারও বিশাল আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই কনসার্ট। কনসার্টের তত্বাবধানে রয়েছে- সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।

    CONCERT-2

    বিকেল সোয়া ৩টায় শুরু হয়েছে কনসার্ট। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। বে অব বেঙ্গল, নেমেসিস, আরবোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, শূন্য, আর্টসেল ও চিরকুটের গানে মাতবে কনসার্ট। এরই মধ্যে গান গেয়েছে বে অব বেঙ্গল, শুন্য ব্যন্ড, লালন, আর্বো ভাইরাস। গানে গানে চলছে দর্শকের উচ্ছাস।

    গানের ফাঁকে মাঝে মধ্যে জয় বাংলা স্লোগানে মুখর হচ্ছেন আর্মি স্টেডিয়াম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে দেশাত্ববোধক যে গানগুলো প্রচারিত হয়েছিল সেই গানগুলোর পাশাপাশি ব্যান্ডগুলো পরিবেশন করছেন তাদের জনপ্রিয় গানগুলো। কনসার্ট উপস্থাপনা করছেন এই সময়ের জনপ্রিয় উপস্থাপিকা আজরা।

  • অক্ষয়কে মৃত্যুর হুমকি দিলেন স্ত্রী টুইঙ্কেল

    অক্ষয়কে মৃত্যুর হুমকি দিলেন স্ত্রী টুইঙ্কেল

    অক্ষয়কে মৃত্যুর হুমকি দিয়েছেন তার স্ত্রী টুইঙ্কেল খান্না। দীর্ঘ ১৮ বছরের সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন অক্ষয়-টুইঙ্কেল। সম্প্রতি স্বামীর কর্মকাণ্ডে বেশ রেগেছেন চটেছেন টুইঙ্কেল। ভীষণ রেগেই
    অক্ষয় বাড়ি ফিরলে তাঁকে মেরে ফেলারও হুমকি দিয়েছেন তিনি।

    দ্যা ইন্ড নামে একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। এই ওয়েব সিরিজে থাকবে বেশকিছু অ্যাকশন দৃশ্য। সম্প্রতি এই ওয়েব সিরিজের উদ্বোধনে গিয়ে ভয়ানক স্টান্ট করতে দেখা যায় অক্ষয়কে। গায়ে আগুন লাগিয়ে মঞ্চে হাঁটেন অক্ষয়।

    এই ভয়াবহ স্টান্টের ভিডিও স্ত্রী টুইঙ্কেলের চোখে পড়তেই বেজায় রেগে যান তিনি। প্রকাশ্যেই অক্ষয়কে হুমকি দিয়ে জানান, এক্ষেত্রে তুমি যদি বেঁচেও যাও তা হলেও আমি বাড়ি ফিরলেই তোমাকে মেরে ফেলব।’

    টুইঙ্কেলের এমন টুইটে মজা পেয়েছেন অক্ষয় ভক্তরা। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছে অক্ষয় ঘরে ফেরার পর তার কী হাল হয়।

    এদিকে সিনেমা থেকে হঠাৎ ওয়েভ সিরিজে কাজ করা প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘আমি এ বছর কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। তারই ফাঁকে একটি ওয়েব সিরিজেও কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এর কারণটা হল আমার ছেলে আরব। ওর দাবি বর্তমান প্রজন্মের জন্যও আমি কিছু কাজ করি, তাই ওয়েব সিরিজে কাজ করার সিদ্ধান্ত নিলাম।

    গায়ে আগুন লাগিয়ে অক্ষয়ের ভয়ানক স্টান্ট করা প্রসঙ্গে উদ্যোক্তারা বলেন, এবিষয়ে সমস্ত সুরক্ষা নিয়ে তবেই এই স্টান্ট করা হয়েছে। পাশাপাশি স্টান্টের জন্য প্রয়োজনীয় সমস্ত নিয়মও মানা হয়েছে।

  • ইলিয়াস কাঞ্চন অসত্য বলছেন : বিমান মন্ত্রণালয়

    ইলিয়াস কাঞ্চন অসত্য বলছেন : বিমান মন্ত্রণালয়

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ইলিয়াস কাঞ্চনের পিস্তল নিয়ে প্রবেশ করা নিয়ে তিনি অসত্য কথা বলছেন বলে দাবি করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

    বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ৫ মার্চ ইলিয়াস কাঞ্চনের পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের স্ক্যানারে ধরা না পড়ার প্রসঙ্গে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে বলছেন, ব্যাগে থাকা লাইসেন্স করা পিস্তলটি বাসায় রেখে আসতে ভুলে যাই।

    এরই মধ্যে বিমানবন্দরের প্রবেশ গেটে ব্যাগটি তল্লাশি করা হয়। নভোএয়ারের বোর্ডিং কাউন্টারে এসে ব্যাগে থাকা পিস্তলের কথা মনে পড়ে। স্ক্যানিং মেশিনে পিস্তল ধরা না পড়ায় আমি অবাক হই। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে অবহিত করি। তাৎক্ষণিক শাহজালাল কর্তৃপক্ষ আমার কাছে দুঃখ প্রকাশ করে।

    ইলিয়াস কাঞ্চন আরও বলেন, প্রথম স্ক্যানার পার হওয়ার পরে মনে পড়ায় আমিই তাদের কাছে গিয়েছি। কেন স্ক্যানারে এ বিষয়টি ধরা পড়েনি তা নিয়ে আমি তাদের কাছে অভিযোগ করেছি।

    তবে সত্য হচ্ছে ঘটনার বিষয়ে জনাব ইলিয়াস কাঞ্চন নিজের ভাবমূর্তি রক্ষার্থে সংবাদমাধ্যমে অন্যায়ভাবে একের পর এক অসত্য কথা বলছেন। প্রকৃতপক্ষে ওই দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যা ঘটেছে তা হলো, ইলিয়াস কাঞ্চনের ল্যাপটপের ব্যাগে থাকা পিস্তল ও গুলি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যান্টি হাইজাকিং পয়েন্টে স্ক্যান করার সময় তা মেশিনে শনাক্ত হয়।

    বিমানবন্দরের কর্মকর্তারা এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। তখন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা তাকে বিমানবন্দরের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পিস্তলটি বহন করার জন্য অনুরোধ করলে তিনি ওই স্থান থেকে ফেরত যান। পরবর্তীতে তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিমানে চট্টগ্রামে যান।

  • পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন, তদন্ত কমিটি

    পিস্তল নিয়ে বিমানবন্দরে ইলিয়াস কাঞ্চন, তদন্ত কমিটি

    রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ অংশে পিস্তল ও তাজা বুলেট নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ঢুকে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এইচ এম গোলাম কিবরিয়া এবং সহকারী সিনিয়ের সচিব যতন মার্মাকে নিয়ে গঠিত কমিটি এ বিষয়ে তদন্তের কাজ করবে।

    এর আগে গতকাল ৬ মার্চ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ( বেবিচক) একই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশে পিস্তল ও বুলেটসহ ব্যাগটি বিমানবন্দরের প্রথম স্ক্যানার পার হয়ে যাওয়ার ঘটনায় এর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী ফজলার রহমানকে বরখাস্ত করা হয়। এছাড়া দ্রুতই স্ক্যানারটি সরিয়ে নতুন স্ক্যানার দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

    গত ৫ মার্চ দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, ভুল করে তার ব্যাগে পিস্তল ও বুলেটগুলো থেকে যায়।

    ইলিয়াস কাঞ্চন বলেন, ফ্লাইটে ওঠার আগে প্রথম দফায় নিরাপত্তা তল্লাশিতে বিষয়টি ধরা পড়েনি। পরে দ্বিতীয় তল্লাশির সময় বিষয়টি তার মনে পড়ে এবং লাইসেন্স করা ৯ এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলির কথা নিরাপত্তা রক্ষীদের জানান।

    তাৎক্ষণিকভাবে কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই ইলিয়াস কাঞ্চনকে চট্টগ্রাম চলে যেতে দেওয়া হয়। এমনকি, শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ তার কাছে দুঃখ প্রকাশ করে।

    তবে বিমানবন্দরে লাইসেন্স করা স্বয়ংক্রিয় অস্ত্র নিতে আগে থেকেই ঘোষণা দিতে হয়, যা ইলিয়াস কাঞ্চন করেন নি। এছাড়া তাকে বিমানবন্দরের ভেতরে পিস্তল ও গুলিসহ পাওয়া গেছে।

    মন্ত্রণালয় সূত্র জানায়, বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন এমনটা মনে করেই নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    এর আগে এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইলিয়াস কাঞ্চন মিথ্যা তথ্য দিচ্ছেন। তাতে বলা হয়, নিজের ভাবমূর্তি রক্ষার জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সংবাদ মাধ্যমে একের পর এক অসত্য কথা বলছেন।

    এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে উড্ডয়নের পর একটি বিমান ছিনতাইচেষ্টার ঘটনার পর ঢাকার শাহজালালসহ দেশের সব কটি বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে বেসামরিক বিমান কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছিল।

    ওই দিন বিকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটে খেলনা পিস্তল নিয়ে উঠে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ আহমেদ নামে এক যুবক।

    ভিডিও ফুটেজে দেখা গেছে, সে সময়ও তার সঙ্গে থাকা খেলনা পিস্তলটি শাহজালাল বিমান বন্দরের স্ক্যানিং মেশিনে ধরা পড়েনি।

    নিহত ওই যুবক ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিমানে চড়েন চট্টগ্রামে যাওয়ার জন্য। চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটির।

  • পছন্দের গাড়ি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন

    পছন্দের গাড়ি বিক্রি করে দিলেন অমিতাভ বচ্চন

    ব্যাক্তিগত ব্যবহারের জন্যে রাখা শখের গাড়িটি বিক্রি করে দিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিলাসবহুল গাড়ির প্রতি বেশ ঝোঁক রয়েছে অমিতাভের। সে বিষয়টা সবারই কম বেশি জানা। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন কোম্পানির বিলাসবহুল নানান মডেলের গাড়ি।

    জানা গেল, সম্প্রতি তার ব্যক্তিগত পছন্দের রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। এ গাড়িটি ২০০৭ সালে ‘একলাভায়া’ ছবিতে অভিনয়ের জন্যে পরিচালক বিধু বিনোদ চোপড়া তাকে উপহার দিয়েছিলেন।

    প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের এই গাড়িটি অমিতাভ নিজেই চালাতেন। রুমান খান নামক এক গাড়ি ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে দিলেন। তবে কত দামে বিক্রি করলেন সেটি এখনো প্রকাশ করেননি তিনি।

    শোনা যাচ্ছে এই গাড়ির টাকা দিয়ে নতুন একটি গাড়ি কিনবেন বিগ বি। আর সে কারণেই তাড়াহুড়ো করেই গাড়িটি বিক্রি করে দিয়েছেন।

    এদিকে মুক্তির অপেক্ষায় আছে অমিতাভ বচ্চন অভিনীত নতুন ছবি সুজয় ঘোষের ‘বাদলা’। আগামী ৮ মার্চ রুপালি পর্দায় আসবে ছবিটি।

  • বাংলাদেশের সিনেমা নিয়ে যা বললেন রানী মুখার্জি

    বাংলাদেশের সিনেমা নিয়ে যা বললেন রানী মুখার্জি

    গত মাসে শোনা যাচ্ছিলো ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। বাংলাদেশের একটি ছবিতে তিনি কাজ করবেন। তার স্বামী আদিত্য চোপড়ার বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটির প্রযোজনাও করবেন তিনি।

    ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়া এ ছবির নাম ‘ক্র্যাক প্লাটুন’। ফেসবুকে এ নামে সার্চ করলেই দেখা যায় হ্যাশট্যাগে রানী মুখার্জি, যশরাজ ফিল্মসের নাম। একটি টিজারও পাওয়া যাচ্ছে।

    এই গুঞ্জনও ছড়িয়েছে, ইতিমধ্যেই ঢাকায় এসেছেন রানী। তিনি গোপনে শুটিং করে গেছেন ছবিটির। এ নিয়ে কৌতূহলের শেষ নেই চলচ্চিত্রপাড়ায় ও বাংলাদেশে রানী মুখার্জির ভক্তদের।

    তবে এ ঢাকা সফর ও বাংলাদেশি সিনেমায় অভিনয় করার বিষয়টিকে সরাসরি গুজব বলে দাবি করলেন রানী মুখার্জি। তাকে নিয়ে গুঞ্জনের ধোঁয়াশা কাটাতে মুম্বাইয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ মন্তব্য করেন।

    রানী মুখার্জির পক্ষে তার সহকারী মণিকা ভট্টাচার্য মঙ্গলবার আরও বলেন, ‘আপাতত এমন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত নন রানী মুখার্জি। তার সঙ্গে এ নিয়ে কারো কোনো কথাও হয়নি, যা ছড়িয়েছে সেটা গুজব। বিভ্রান্ত না হতে অনুরোধ করছি সবাইকে।

    এদিকে রানী মুখার্জি সম্প্রতি ‘মারদানি’ সিনেমার সিক্যুয়েলে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। প্রদীপ সরকার পরিচালিত ২০১৪ সালের সুপারহিট সিনেমা ‘মারদানি’র সিকুয়েল নির্মাণ হচ্ছে। দ্বিতীয় কিস্তিতেও সিনেমাটিতে পুলিশ চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে। তবে নতুন পর্ব পরিচালনা করবেন প্রথম পর্বের গল্পকার গোপি পুত্ররান।

  • ফের মা হচ্ছেন কারিনা

    ফের মা হচ্ছেন কারিনা

    গত বছরের ২০ ডিসেম্বর তিন বছরে পা দিয়েছে কারিনা-সাইফের একমাত্র ছেলে তৈমুর আলী খান। ২০ ডিসেম্বর, ২০১৬ জন্মগ্রহণ করে তৈমুর। জন্মের পর থেকেই লাইমলাইটে কারিনা-সাইফের ছেলে তৈমুর আলী খান।

    এই সন্তানের পর ফের কি মা হতে চলেছেন কারিনা? সম্প্রতি কারিনার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্পষ্ট নায়িকার বেবি বাম্প।

    সূত্র জানিয়েছে, কারিনার যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্প্রতি তোলা। সেখানে বেবি বাম্পও দেখা যাচ্ছে। কিন্তু তা নেহাতই শুটিংয়ের খাতিরে তৈরি। অর্থাৎ এ ছবি রিল লাইফের। রিয়েল লাইফে এখনই ফের মা হচ্ছেন না কারিনা।

    কারিনার পরবর্তী ছবি ‘গুড নিউজ’। তার শুটিংয়ে মুম্বাইতে নায়িকা ধরা পড়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়। সেখানেই দেখা গেছে, বেবি বাম্প নিয়ে শুটিং করছেন নায়িকা। এ ছবির কিছু অংশের শুটিং ইতিমধ্যেই নিউইয়র্কে হয়েছে।

    করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’-এ সারোগেসির গল্প দেখানো হবে। কারিনা ছাড়াও কিয়ারা আডবাণী, অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ অভিনয় করেছেন এই ছবিতে।

  • অবশেষে ১০০ কোটির মালিক মাধুরী

    অবশেষে ১০০ কোটির মালিক মাধুরী

    তার হাসি দর্শকের কাছে চিরসবুজ। তার সৌন্দর্য পুরুষের কাছে আরাধ্য। তার সান্নিধ্য ভক্তের কাছে জনম জনম সাধনার। তার অভিনয় রুপালি পর্দায় মন্ত্রমুগ্ধকর জাদুর মতো। বলছি বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের কথা।

    রুপ-গ্ল্যামার আর অভিনয়ের ছটায় নব্বই দশকের বলিউড মাতিয়ে রেখেছিলেন। অনিল কাপুর, শাহরুখ খান, আমির খান, সালমান খানসহ সমসাময়িক প্রায় সব নায়কদের সঙ্গেই সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন তিনি।

    তবে এই নায়িকার ক্যারিয়ারে নেই ১০০ কোটি আয় করা কোনো সিনেমা। অবশেষে সেই আক্ষেপ ফুরিয়েছে। ১০০ কোটির ক্লাবে নাম লেখালেন মাধুরী। ‘টোটাল ধামাল’ ছবি দিয়ে এই সাফল্য অর্জন করলেন তিনি।

    Madhury

    বলিউড সংশ্লিষ্ট কিছু ওয়েবসাইট বলছে, ‘টোটাল ধামাল’ মাধুরী অভিনীত ১০০ কোটি রুপি আয়কৃত প্রথম সিনেমা। এছাড়া অজয়ের নবম, অনিল ও আরসাদের তৃতীয় এবং রিতেশের চতুর্থ সিনেমা।

    এটি বলিউডের হাস্যরসাত্মক জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’র সিক্যুয়েল। মুক্তির পর আগের পর্বগুলোর মতো তৃতীয় কিস্তিও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে।

    জানা গেল, মাধুরী অভিনীত সর্বশেষ এই ছবিটি মুক্তির নবম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। শুধুমাত্র ভারত থেকেই সিনেমাটি এ পরিমাণ অর্থ আয় করেছে। এর আগে তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ৫০ কোটি রুপি।

    ইন্দ্র কুমার পরিচালিত এই সিনেমার মধ্য দিয়ে ১৭ বছর পর মাধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন মাধুরী দীক্ষিত। গত ২২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন অজয় দেবগণ, বোমান ইরানি, আরসাদ ওয়ারসি, জাবেদ জাফরি, রিতেশ দেশমুখ প্রমুখ।

  • পুলওয়ামায় শহীদদের পরিবারকে ১৫ কোটি টাকা দিয়েছেন শাহরুখ খান

    পুলওয়ামায় শহীদদের পরিবারকে ১৫ কোটি টাকা দিয়েছেন শাহরুখ খান

    কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী জঙ্গি হামলায় ভারতের কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর (সিআরপিএফ) ৪৬ সদস্য নিহতদের ঘটনায় ফুঁসছে পুরো দেশ। ওই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বিমান হামলা চালিয়ছে ভারতীয় বিমান বাহিনী।

    এদিকে পুলওয়ামা জঙ্গি হামলার পর শহীদ সেনাদের পরিবারের সাহায্যার্থে এগিয়ে এসেছেন বলিউড তারকারা। এ তালিকায় রয়েছেন সালমান খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারসহ আরও অনেক তারকা। আর সর্বশেষ জানা গেল, বলিউডের আরেক তারকা কিং খান জঙ্গি হামলায় শহীদদের পরিবারের জন্য ১৫ কোটি টাকা দিয়েছেন।

    Shahrukh-Khan

    তবে এ আগে শাহরুখ খান সম্পর্কে একটি ভুয়া খবর রটেছিল। যা নিয়ে কিং খানের ভক্তরা চটে গিয়েছিলেন। খবর রটে, ২০১৭ সালে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি শাহরুখ খান ৪৫ কোটি টাকা দান করেছিলেন। আর এ খবরে সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ শুরু হয়। পরে জানা যায়, খবরটি গুজব।

    এছাড়া শাহরুখ খান দেশের মানুষের জন্য প্রচার ছাড়া আর কী করেছেন -সোশ্যাল মিডিয়ায় তার পরিসংখ্যান তুলে ধরেন তার ক্ষুব্ধ ভক্তরা। তবে সম্প্রতি এক টুইটে জানা যা, পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় শহীদদের পরিবারের জন্য ১৫ কোটি টাকা দিয়েছেন শাহরুখ খান। কংগ্রেস নেতা সালমান নিজামি এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। বিষয়টি ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও ওঠে এসেছে।