Category: বিনোদন

  • ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন সানি লিওন

    ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন সানি লিওন

    পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)। কমপক্ষে ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন পদটির জন্য। তবে তার মধ্যেই নজর কেড়েছে সানি লিওনির নাম। মোট ৯৮.৫০ পয়েন্ট নম্বর পেয়েছেন সানি। তার মধ্যে ৭৩.৫ শিক্ষা-সংক্রান্ত এবং ২৫ অভিজ্ঞতার ভিত্তিতে পয়েন্ট দেয়া হয়েছে তাকে। সবমিলিয়ে রেকর্ড নম্বর পেয়ে ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন সাবেক এই পর্নতারকা।

    তবে এই সানি লিওন ‘বেবি ডল’ খ্যাত বলিউডের সেই সানি লিওন নন। এই সানি ভারতের বিহারের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং পড়ার পর সরকারি চাকরি খুঁজছিলেন। তাই বিহারের জনস্বাস্থ্য কারিগরী বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। পরীক্ষার রেজাল্ট বেরোতেই বাজিমাত। ৯৮.৫০ … নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান পান সানি। আর তারপরেই ভাইরাল হয়ে যায় তার রেজাল্ট।

    ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তালিকা অনুযায়ী ওই নারীর বয়স দেয়া হয়েছে ২৭ বছর। বাবার নাম লিওনা লিওন। কোনো কোটা ছাড়াই আবেদন করা ওই নারীর ইতোমধ্যে একই পদে পাঁচ বছরের অভিজ্ঞতাও রয়েছে। যে কারণে প্রথম হয়েছেন তিনি।

    কর্মকর্তারা বলছেন, কেউ হয়তো ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে আবেদনটি করেছে। এ ঘটনায় তাদের কোনো দোষ নেই। তবে আবেদনটি ভুয়া নাকি সত্যিই সানি লিওন নামে প্রার্থী রয়েছেন বিষয়টি নিশ্চিত নয়।

    জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য দেয়া ওই সার্কুলারে মোট ২১৪ জনকে নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে যৌগ্য প্রায় ১৮ হাজার প্রার্থী।

    Sunny-Leone

    পরবর্তী পরীক্ষায় তাদের মধ্য থেকে ৬৪২ জনকে নেয়া হবে। সেই পরীক্ষা সানি লিওন অংশগ্রহণ করলে পরবর্তী ধাপে হবে ভাইভা।  নাগরিকত্ব ও নামের প্রমাণসহ সকল কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সানি লিওনকে। সেখানে তিনি আসেন কি না সেই অপেক্ষায় এখন কর্মকর্তারা।

    এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেককে মজাও করতে দেখা গেছে। অনেকেই বলছেন, যার নামেই সানি, সে তো সোনার মেয়ে হবেই।

    ২০১৬-তে বিহারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্নীতি গোটা দেশে সাড়া ফেলে দিয়েছিল। প্রশ্ন উঠেছিল বিহারের শিক্ষাব্যবস্থার মান নিয়েও। গত বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল করার জন্য প্রায় এক হাজার ছাত্রকে বহিষ্কার করে বিহার বোর্ড।

    কখনো পরীক্ষায় অসুদপায় অবলম্বন, আবার কখনো ভুয়া পরীক্ষার্থী নিয়ে বারবারই দুর্নীতির অভিযোগ উঠেছে বিহারের শিক্ষাব্যবস্থায়। জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের টপারের নাম নিয়েই শুধু বিভ্রান্তি তৈরি হয়নি, তৃতীয় স্থান অধিকারীর নাম নিয়েও উঠেছে প্রশ্ন। তালিকায় দেখা গেছে, ওই পদে নাম রয়েছে ‘bvcxzbnnb।’ এমন নাম কীভাবে এলো, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা দফতরের কর্মকর্তারা।

  • চলে গেলেন জনপ্রিয় ছবির নির্মাতা

    চলে গেলেন জনপ্রিয় ছবির নির্মাতা

    ৯০-এর দশকে তার তৈরি ছবি দেখে বড় হয়েছেন অনেকেই। ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মত ছবি একসময় সাড়া ফেলে দিয়েছিল বড় পর্দায়। চলে গেলেন সেইসব ছবির প্রযোজক রাজকুমার বরজাতিয়া।

    বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজকুমার বরজাতিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।

    বছর কয়েক আগেই ‘প্রেম রতন ধন পাও’ ছবিটি বানিয়ে ছিলেন তিনি। তার প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’ প্রোডাকশন।

     বর্তমানে তার ছেলে সূরয বরজাতিয়া ওই প্রোডাকশন হাউস চালান।  সকালে ‘রাজশ্রী’ প্রোডাকশনের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে তার মৃত্যুর খবর জানানো হয়েছে।

    সিনেমা সমালোচক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘তাকে আদর করে ডাকা হত রাজ বাবু… অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন।’

    সঙ্গীতশিল্পী অনুপ জলোটা লিখেছেন, ‘তার মৃত্যুটা বিশ্বাসই করতে পারছি না।

  • সন্তানদের নয়, আমাদের সমালোচনা করুন: অজয় দেবগন

    সন্তানদের নয়, আমাদের সমালোচনা করুন: অজয় দেবগন

    বলিউড তারকা অজয় দেবগন বরাবরই ফ্যামিলি ম্যান হিসাবে পরিচিত। ‘দৃশ্যমে’র বিজয় সালগাঁওকরের মতোই ব্যক্তি অজয়ও পর্দার বাইরে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি ভালোবাসেন। ব্যস্ত শিডিউল থেকে সময় পেলেই তিনি সপরিবারে বেড়াতে চলে যান দূরে কোথাও। এহেন অজয় যে তার মেয়ে নাইসার সমালোচনা করা হলে চুপ করে থাকবেন না, তা বলাই বাহুল্য।

    বেশ কিছুদিন ধরেই , নাইসার বলিউডে পা রাখা নিয়ে জল্পনা চলছিল বি-টাউনে। বাবা অজয়কে সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, ‘নাইসা এখন বিদেশে পড়াশোনা করছে। আপাতত সে এই নিয়ে কোনো কথা বলেনি। তবে ওর মন পাল্টাতেও পারে ভবিষ্যতে।

    সম্প্রতি, এক সাক্ষাৎকারে মেয়ের ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন অজয়। অজয় বলেন, আমি, আমার স্ত্রী কাজল, আমরা অভিনেতা। সমালোচনা করতে হলে আমাদের করুন। আমার সন্তানদের নয়। আমাদের জন্যই আমাদের সন্তানরা পরিচিত মুখ।’

    তার মেয়েকে সমালোচনা করার ব্যাপারে তিনি বললেন, ‘কারও সমালোচনা করা অনুচিৎ। আমি যদি এখন কারোর সমালোচনা করি তার নিশ্চয়ই ভালো লাগবে না…. আমার ছেলেমেয়ের ক্ষেত্রেও একই ব্যাপার।’

    এদিন বাজিরাও সিংঘম স্পষ্টভাবে বলে দেন, ‘ছেলেমেয়েদের নিয়ে এরকম ট্রোল করা হলে আমার খুবই খারাপ লাগে।” মেয়ের ব্যাপারে তিনি বললেন, “আগে নাইসা এসব দেখে খুব মন খারাপ করত। কিন্তু এখন আমার মেয়ে এগুলো বিশেষ পাত্তা দেয় না। ও বুঝতে শিখেছে যে তুমি যাই কর না কেন, কিছু লোক সবসময় তোমার সমালোচনা করবে।’

    ট্রোল মোকাবিলায় অজয়ের টোটকা, ‘সম্পূর্ণ এড়িয়ে যান। প্রতিক্রিয়া দিলে পাল্টা প্রতিক্রিয়া আসবে।

  • দক্ষিণী সিনেমার এই নায়িকা নাকি ভারতের অন্যতম সেরা পেসারের

    দক্ষিণী সিনেমার এই নায়িকা নাকি ভারতের অন্যতম সেরা পেসারের

    মাদ্রাজ কাফে। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেন এই তরুণী। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শুধু বলিউড নয়, দক্ষিণ ভারতীয় ছবির জগতে রীতিমতো পরিচিত নাম রাশি খন্না। এই মেয়েটির সঙ্গে ভারতীয় দলের এক ক্রিকেটারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন বহুদিনের।

    বিনোদন জগতে প্রবেশ মডেলিংয়ের মাধ্যমে। এরপর বেশ কিছু বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন রাশি। সেখানেই নাকি আলাপ ভারতীয় ওই তারকা ক্রিকেটারের সঙ্গে। বেশ কয়েকটি সুপারহিট দক্ষিণী ছবিতে কাজ করেছেন রাশি। কাজ করেছেন জুনিয়র এনটিআরের সঙ্গেও।

    Rakhi-2

    দক্ষিণ ভারতীয় ছবির জগতে তার প্রথম সিনেমাটিই ছিল সুপারহিট। মাদ্রাজ কাফেতেও তার অভিনয় প্রশংসা পেয়েছিল সমালোচকদের। রাশি সবচেয়ে ভালবাসেন গান গাইতে আর বেড়াতে যেতে। রাশি নিয়মিত যোগাভ্যাস ও শরীরচর্চাও করেন।

    অত্যন্ত মেধাবী এই ছাত্রী দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে পড়াশোনা করেছেন স্নাতক স্তরের। নিজেকে শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিতের ফ্যান বলে পরিচয় দেন রাশি। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি।

    Rakhi-4

    পার্টিতে যেতে খুব একটা ভালবাসেন না। কেউ আবার বলেন, বিজ্ঞাপনের কাজে নয়, একটা পার্টিতেই নাকি এই ক্রিকেটারের সঙ্গে তার পরিচয়। তারা ডেটিং করছেন এমনটাই শোনা গিয়েছিল। বলিপাড়ার একটি সূত্র জানিয়েছে, ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরার সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব রয়েছে।

    যদিও রাশি সম্পূর্ণ অস্বীকার করেছেন এই খবর। বলেছেন, খবরের কাগজে আর টিভি-তেই বুমরার খেলার কথা জেনেছেন তিনি। তার সঙ্গে বন্ধুত্ব তো দূরে থাক, আলাপ পর্যন্ত নেই ভারতীয় দলের এই ক্রিকেটারের।

  • নিরাপদ ইন্টারনেটে’র দূত হতে চান সালমান মুক্তাদির

    নিরাপদ ইন্টারনেটে’র দূত হতে চান সালমান মুক্তাদির

    ইউটিউবার সালমান মুক্তাদিরকে আটকের পর জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। জিজ্ঞাসাবাদের পর ফেসবুক লাইভে এসে নিজের ভিডিও গান সরিয়ে নেয়া এবং নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনে সম্পৃক্ত হওয়ার কথা জানান তিনি।

    বুধবার দুপুর ৩টার দিকে ফেসবুক লাইভে এসে সালমান বলেন, ‘আমার একটা গান প্রকাশ হয়েছিল ‘অভদ্র প্রেম’ শিরোনামে। যেই গানটি বাংলাদেশে পরিপ্রেক্ষিতে খুব বেশি তর্ক-বিতর্কের সৃষ্টি করে। গানটির জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে বলে এটা আমাদের দেশের কনটেক্সের বিপরীতে যায়। গানটি আমাকে নামিয়ে ফেলতে বলা হয়। আমি গানটি নামিয়ে দেয়ার জন্য রাজি হয়েছি এবং নামিয়ে দিয়েছি’।

    তিনি আরও বলেন, ‘ভিডিওটি কোনো ভাবেই আমাদের দেশের জন্য এক্সেপটেবল না। আমি চেষ্টা করবো গানটির ভিডিও আমাদের দেশের উপযোগী করে নির্মাণ করার জন্য। এছাড়া আমাদের নিরাপদ ইন্টারনেটের ডে ক্যাম্পেইন হচ্ছে সেটার সমর্থন করছি। আমি আশাবাদী এই ক্যাম্পেইনের একজন অ্যাম্বাসিডর হতে পারব। আমি সবাইকে আমন্ত্রণ জানাব এই ক্যাম্পেইনে অংশগ্রহন করার জন্য এবং এটাকে সাধুবাদ জানানোর জন্য।’

    এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ‘অভদ্র প্রেম’ শিরোনামে একটি মিউজিক ভিডিওটি ইউটিউবে ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে প্রকাশ করেন সালমান। মিউজিক ভিডিওটি তার প্রকাশের পর থেকেই তুমুল বিতর্কের মুখে পড়েন তিনি। এতে তার চ্যানেলটি থেকে কমে যায় প্রায় ২ লাখের মতো সাবস্ক্রাইবার। সেই জের ধরে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে তাকে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

  • এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

    এখন প্রেম করছি; বিয়ের অনেক দেরি : আলিয়া ভাট

    বলিউডে অনেকদিন ধরেই রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে আলোচনা চলে আসছে। গত বছর সোনম কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পর অনেকেই আলিয়াকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন। বহু দিন তা হাসি মুখে সামলালেও সম্প্রতি এই প্রশ্নে রেগে গেলেন তিনি।

    সম্প্রতি এক সাক্ষাত্কারে বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘আমি জানি না সবাই সব সময় কেন আমার বিয়ে নিয়ে প্রশ্ন করে! অবশ্য ভেবে দেখেছি এটা একটা সাধারণ প্রশ্ন। আর আমার উত্তরও সব সময় একই হবে। আমি এখন সম্পর্ক করছি, তার মানে এটা নয় যে এখনই বিয়ে করব।’

    আলিয়া জানিয়েছেন, আপাতত কাজ নিয়ে ব্যস্ত তিনি। প্রেম বিষয়ক সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। কিন্তু বিয়ের কথা ভাবার সময় এখনও আসেনি। রণবীরের পরিবারের সঙ্গেও আলিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক। ঋষি কাপুর এবং নীতু কাপুরও তাকে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়ায় কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার ছবিও ভাইরাল হয়েছিল। এসবের পরেও এখনই বিয়ের কথা ভাবতে নারাজ সুন্দরী এই নায়িকা।

  • লুকিয়ে আংটি বদল টাইগার শ্রফ-দিশা পাটানির

    লুকিয়ে আংটি বদল টাইগার শ্রফ-দিশা পাটানির

    বলিউডের আলোচিত জুটি টাইগার শ্রফ এবং দিশা পাটানি কি বাগদান সেরে ফেলেছেন? অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে ইনস্টাগ্রামে তাদের ছবি।

    সম্প্রতি দিশা এবং টাইগার নিজেদের ইনস্টাগ্রামে একই পোজে দুটি আলাদা ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে দু’জনের আঙুলে দুটি আংটি। ছবির ক্যাপশনে দিশা লিখেছেন, ‘কোনো একজনের কাছ থেকে প্রশ্ন এল আমি হ্যাঁ বলেছি’। অন্যদিকে টাইগার শ্রফ তার ছবির ক্যাপশনে লিখেছেন ‘আমাকে নিয়ে নেয়া হয়েছে।’ আর এনিয়েই যত জল্পনা চলছে বিনোদন জগতে। অনেকেরই ধারণা বিয়ের প্রথম পর্ব সেরে ফেলেছেন এই জুটি।

    টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো চলছে বলিউডের অন্দর মহলে। এই জল্পনারও যথেষ্ট কারণও রয়েছে। বিভিন্ন জায়গায় একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছেন এই যুগল। কখনও উইকেন্ড ডিনারে, আবার কখনও বিয়ের অনুষ্ঠানে। এবার সেই জল্পনা উসকে দিয়েছে তাদের সেইসব অন্তরঙ্গ ছবি।

  • দেশে ফিরেছেন ইরফান, শুটিং নিয়ে জল্পনা

    দেশে ফিরেছেন ইরফান, শুটিং নিয়ে জল্পনা

    দীর্ঘ দিন লন্ডনে চিকিত্সা শেষে দেশে ফিরেছেন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। দেশে ফিরলেও তার কাজে ফেরা নিয়ে গুঞ্জন রয়েছে।

    ইরফান খান ‘হিন্দি মিডিয়াম ২’-এর শুটিং স্পটে গিয়েছিলেন বলে বলা হলেও না সত্য নয় বলে দাবি করছে অন্য একটি সূত্র।

    ইরফানের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, ‘ইরফান মুম্বইতে এসেছেন। কিন্তু ওকে নিয়ে প্রচুর ভুয়া খবরও ছড়াচ্ছে। হিন্দি মিডিয়াম ২-এর শুটিং চলছে ঠিক। কিন্তু ইরফান শুটিং করবেন কি না, তা এখন নিশ্চিত নয়।

    ২০১৭ সালের ১৯ মে মুক্তি পেয়েছিল ‘হিন্দি মিডিয়াম’। সে ছবির সাফল্যের পর সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন নির্মাতারা। প্রথমটিতে অভিনয় করেছিলেন ইরফান এবং পাক অভিনেত্রী সাবা কামার।

    সিক্যুয়েলেও ইরফানকেই কাস্ট করার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে প্রথমে ইরফান খান করবেন কি না -তা ঠিক ছিল না। তবে লন্ডনে ইরফান খান চিত্রনাট্য পড়ে শুটিং করতে রাজি হয়েছিলেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ইরফান খানের অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কারওয়া’।

  • বলিউড অভিনেতা মহেশ আনন্দ আর নেই

    বলিউড অভিনেতা মহেশ আনন্দ আর নেই

    বলিউড অভিনেতা মহেশ আনন্দ মারা গেছেন।শনিবার (৯ ফেব্রুয়ারি) মুম্বইয়ের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মহেশ আনন্দের বয়স হয়েছিল ৫৭ বছর।

    তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। হার্ট অ্যাটাকে না কি অন্য কোনো কারণে মহেশ আনন্দ মারা গেছেন- তা জনতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

    গত শতকের নব্বইয়ের দশকে বিভিন্ন হিন্দি ছবিতে খল চরিত্রে দেখা গিয়েছিল মহেশ আনন্দকে। এ সময় বেশ জনপ্রিয়তাও অর্জন করেছিলেন তিনি।

    মহেশ আনন্দ অভিনীত অন্যতম সিনেমাগুলো হলো- শাহেনশাহ, মজবুর, স্বর্গ, থানাদার, বিশ্বত্মা, গুমরাহ, খুদদার, বেতাজ বাদশা, বিজেতা, কুরুক্ষেত্র ইত্যাদি।

  • মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

    মা হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

    বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করেছেন গত ডিসেম্বরে। বিয়ের কয়েক মাস যেতে না যেতেই গুঞ্জন ছড়িয়েছে প্রিয়াঙ্কা অন্তঃসত্ত্বা। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেই অনুষ্ঠান থেকে তোলা এই নায়িকার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।

    অনুষ্ঠানে নাকি এই অভিনেত্রীর বেবি বাম্প বোঝা যাচ্ছিল। প্রিয়াঙ্কা এখন মা হওয়ার প্রথম ধাপে রয়েছেন বলে মন্তব্য করছেন অনেকেই। এদিকে ইজন্ট ইট রোমান্টিক সিনেমার বিশেষ প্রদর্শনীতে এসে প্রিয়াঙ্কা বলেন,‘আমি ও নিক দুজনই জানি এক সময় আমরা মা-বাবা হবো। আমরা এ বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমি নিশ্চিত, এটি স্বাভাবিক নিয়মেই হবে।

    হলিউডে প্রিয়াঙ্কার তৃতীয় সিনেমা ইজন্ট ইট রোমান্টিক। এতে ইয়োগা অ্যাম্বাসেডরের ভূমিকায় হাজির হয়েছেন তিনি। এতে আরো অভিনয় করেছেন-রেবেল উইলসন, লিয়াম হেমসওয়ার্থ এবং অ্যাডাম ডেভিন।

    সিনেমাটিতে একজন আর্কিটেক্টের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল উইলসন। একজন সুদর্শন ক্লাইন্টের ভূমিকায় অভিনয় করেছেন লিয়াম হেমসওয়ার্থ।সিনেমাটি পরিচালনা করেছেন স্ট্রাউস-স্কুলসন।