Category: বিনোদন

  • আলিয়ার ওপর চটেছেন কঙ্গনা

    আলিয়ার ওপর চটেছেন কঙ্গনা

    ‘মনিকর্নিকা’ ছবির পক্ষে দাঁড়াননি বলে আলিয়া ভাটের ওপর চটেছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। নারীর ক্ষমতায়ন ও জাতীয়তাবাদকে তুলে ধরতে তিনি ছবি বানিয়েছেন, সেটার পক্ষে যে নারী ও শিল্পী দাঁড়ায় না,সে কেমন শিল্পী? এ রকমই মনে করেন কঙ্গনা।অন্যদিকে কঙ্গনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আলিয়া ভাট।

    এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, মুক্তির পর ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘রাজি’ ছবিগুলো দেখতে গিয়েছিলেন তিনি। কিন্তু আমির খান ও আলিয়া ভাট তাঁর ছবি দেখতে আসেনি। যদিও আলিয়া মনে করেন, অন্য কোনো কারণে কঙ্গনা তাঁর ওপর খেপে আছেন। সে জন্য তিনি গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আশা করি তিনি আমাকে অপছন্দ করেন না এবং আমি নিশ্চিত তিনি তা করেন না। আমি জানি না তিনি আমার কোনো আচরণে কষ্ট পেয়েছিলেন কি না। যদি পেয়ে থাকেন, তাহলে আমি তাঁর কাছে ক্ষমাপ্রার্থী।

    আলিয়া ভাটের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে আনলে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় সাফল্যের প্রকৃত অর্থ ও দায়িত্ববোধ কী জিনিস, সেটা আলিয়া জানে। আত্মীয় তোষণকারীরা কারও পক্ষে দাঁড়ায় না, কেবল নিজেদের পরিচিত লোকদের সঙ্গেই থাকে। আমার মনে হয় সে এটা থেকে বের হয়ে আসবে।’

    আগেও এক সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছিলেন, ভারতের চলচ্চিত্র অঙ্গন তাঁর বিরুদ্ধে জোট বেঁধেছে। তিনি এসব নির্মম আত্মীয়কে মোটেই ভয় করেন না। ২০১৬ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের এক পর্বে করণ জোহরকে ‘নেপোটিজমের পথপ্রদর্শক’ বলেন কঙ্গনা রনৌত। এরপর তা নিয়ে বিতর্ক শুরু হয়। আলিয়া ভাটকে নিয়ে এবার কঙ্গনা রনৌত বলেছেন, ‘মেরুদণ্ড শক্ত করে নারীর ক্ষমতায়ন এবং জাতীয়তাবাদী কোনো দৃঢ় চরিত্রে অভিনয় করের দেখান তিনি। করণ জোহরের হাতের পুতুল হওয়া ছাড়া তাঁর আলাদা অস্তিত্ব আছে বলে আমি মনে করি না।

  • আলিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে যা বললেন সিদ্ধার্থ

    আলিয়ার সঙ্গে ব্রেকআপ নিয়ে যা বললেন সিদ্ধার্থ

    এক সময় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে হালের সেনসেশন আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন ছিল বলিউডে। পরে সেই সম্পর্ক ভেঙে যাওয়া নিয়েও কথাবার্তা হয়েছে বিস্তর। এ নিয়ে আলিয়া কখনই মুখ না খুললেও সিদ্ধার্থ বরাবরই স্পষ্ট মতামত দিয়েছেন।

    বর্তমানে বলিউযের খ্যাতিমান অভিনেতা ঋষিকাপুরের ছেলে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন আলিয়া ভাট। গুঞ্জন আছে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন, গিগগিরই রণবীর কাপুরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। যদিও দু’জনের কেউই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। এর মধ্যেই আলিয়ার সঙ্গে পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুলছেন সিদ্ধার্থ।

    সম্প্রতি মিযিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, ‘আলিয়ার সঙ্গে ডেট করার অনেক আগে থেকেই ওকে চিনতাম। এমন নয় যে, গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড হিসেবে প্রথম আলাপ। সম্পর্কটা নেই, কিন্তু কোনো তিক্ততাও নেই। আমাদের আর দেখাও হয়নি।

    ২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আলিয়া-সিদ্ধার্থের। এ কারণে আলিয়ার সঙ্গে তার কেরিয়ারেরও বহু স্মৃতি জড়িয়ে আছে বলে জানিয়েছেন সিদ্ধার্থ।

    তিনি বলেন, ‘আমরা ডেটে গিয়েও বন্ধুত্বটা এনজয় করতাম। তবে সম্পর্কে অনেক ওঠা-পড়া ছিল। আর দু’জন মানুষ যখন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন নিশ্চয়ই কোনো কারণ থাকে’।

    এদিকে আলিয়া-রণবীরের প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলতে চাননি সিদ্ধার্থ। আলিয়াকে এখনও বন্ধু মনে করেন এমনটাই জানিয়েছেন তিনি।

  • মৃত্যুর আট বছর পর একুশে পদক পেলেন আজম খান

    মৃত্যুর আট বছর পর একুশে পদক পেলেন আজম খান

    মুক্তিযোদ্ধা ও পপ গানের পথিকৃৎ আজম খানকে একুশে পদকে সম্মানিত করা হচ্ছে। সংগীতে অবদানের জন্য দেশের জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এ পুরস্কারে ভূষিত হচ্ছেন তিনি।

    যদিও জীবদ্দশাতেই আজম খানকে এই সম্মাননা প্রদানের জন্য জোর দাবি উঠেছিল সর্বস্তরের পক্ষ থেকে। কারণ, তিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের ব্যান্ড ও পপ গানের পথিকৃৎ। কিন্তু জীবিত অবস্থায় একুশে পদক তিনি পাননি।এমনকি ২০১১ সালের ৫ জুন তাঁর মৃত্যুর পরেও ভক্তদের পক্ষ থেকে মরণোত্তর একুশে পদক দেওয়ার বিষয়ে জোর দাবি ওঠে। তবে গত ৭ বছরে সেটি ঘটেনি।

    কারণ হিসেবে অনেকেই তখন বলেছিলেন, ব্যান্ড ঘরানার শিল্পীরা সচরাচর এ ধরনের জাতীয় সম্মাননার জন্য নির্বাচিত হন না! তবে সেসব গুজব উড়িয়ে দিয়ে এবার সত্যি সত্যি একুশে পদকের মতো সম্মাননা যাচ্ছে আজম খানের ঘরে। যদিও সেটি ঘটছে অনেক দেরি করে, তাঁর অবর্তমানে!

    এই পুরস্কার প্রদানের ঘোষণার প্রতিক্রিয়া হিসেবে উচ্ছ্বসিত দেশের আরেক শীর্ষ পপ তারকা ফেরদৌস ওয়াহিদ। আজম খানের সঙ্গে দলবেঁধে সংগীতের লম্বা পথ পাড়ি দিয়েছেন তিনিও। এই পপ তারকা বললেন এভাবে, ‘খবরটি পেয়ে আমি ভয়ঙ্কর লেভেলের খুশি হয়েছি। আমাদের ফিরোজ সাঁইকে যখন দেওয়া হয়েছে, তখনও ভালো লেগেছে। সেটিও মরণোত্তর ছিল। তবে আজম খান এই পুরস্কারের যোগ্যতা অর্জন করেছেন বহু বছর আগেই।তিনি বেঁচে থাকতে এই সম্মাননা পাওয়া উচিত ছিল বলে আমি মনে করি।

    আজম খান (২৮ ফেব্রুয়ারি ১৯৫০- ০৫ জুন ২০১১)
    এবার সংগীত বিভাগ থেকে আজম খান ছাড়া আরও দুজন পুরস্কার পাচ্ছেন। তারা হলেন আধুনিক-চলচ্চিত্র গানের শিল্পী সুবীর নন্দী ও নজরুলসংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল।

    অভিনয়ে পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, লাকী ইনাম ও মঞ্চ অভিনেতা লিয়াকত আলী লাকী। মোট ২১ জনকে এবার একুশে পদক দেওয়া হচ্ছে।

    বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেষ হাসিনা এসব পদক প্রদান করবেন। এদিন বিকাল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটি হবে।

    পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট সোনার তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি রেপ্লিকা দেওয়া হবে।

    ব্যান্ড ‘উচ্চারণ’-এর সদস্যদের সঙ্গে আজম খান

  • বাংলাদেশ প্রশংসনীয় মানবিকতার পরিচয় দিয়েছে : অ্যাঞ্জেলিনা জোলি

    বাংলাদেশ প্রশংসনীয় মানবিকতার পরিচয় দিয়েছে : অ্যাঞ্জেলিনা জোলি

    মানুষ হিসেবে রোহিঙ্গাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে উল্লেখ করে জাতিসংঘ শরণার্থীবিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে পদক্ষেপ মিয়ানমারকেই নিতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব ও অধিকার দিয়ে ফিরিয়ে নেয়ার দায়িত্ব মিয়ানমারের।

    মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৫ এ প্রেসব্রিফিং কালে হলিউড অভিনেত্রী এসব কথা বলেন।

    অ্যাঞ্জেলিনা জোলি বলেন, রোহিঙ্গারা এখনই ফিরে যেতে পারবেন না। রোহিঙ্গারা ভিটেমাটি হারা। তাদের ফেরানোর পরিবেশ তৈরি করে ফিরিয়ে নিয়ে পুনর্বাসন করতে হবে মিয়ানমার সরকারকে।

    তিনি বলেন, বাংলাদেশে এসে রোহিঙ্গারা নিবন্ধিত হওয়ার সুযোগ পেয়েছে। এটা নিজের দেশ মিয়ানমারে পায়নি।

    jolly

    নিজেও রোহিঙ্গাদের পাশে রয়েছে উল্লেখ করে, রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান অ্যাঞ্জেলিনা জোলি।

    বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এতগুলো মানুষকে একসঙ্গে আশ্রয় দিয়ে বাংলাদেশ প্রশংসনীয় মানবিকতার পরিচয় দিয়েছে।

    হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি দ্বিতীয় দিনের সিডিউলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। মঙ্গলবার সকালে তিনি ইনানীর হোটেল রয়েল টিউলিপ থেকে উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এ গিয়ে শিবিরে আশ্রিত রোহিঙ্গা পরিবারের নারী-শিশুর সঙ্গে সময় কাটান।

    এ সময় বাংলাদেশে তাদের পালিয়ে আসার কারণ রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার নারী-পুরুষদের কাছে শুনেন মিয়ারমার সেনাবাহিনীর নিপীড়নের গল্প।

    jolly

    নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি ক্যাম্পের বিভিন্ন দাতা সংস্থা ও এনজিও পরিচালিত স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করেন জোলি। এ সময় ইউএনএইচসিআর, ব্র্যাক, রিলিফ ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি।

    কুতুপালংয়ের ক্যাম্পগুলো পরিদর্শন শেষে ক্যাম্প-৫ এ সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করেন হলিউড অভিনেত্রী জোলি।

    বিকেলে ক্যাম্প থেকে কক্সবাজার ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

    jolly

    গত সোমবার সকাল সাড়ে দশটার দিকে একটি বেসরকারি বিমানে কক্সবাজার পৌঁছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সেখান থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে কক্সবাজারের ইনানীতে তারকামানের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি চলে যান টেকনাফের চাকমারকুল শরণার্থী শিবিরে। অ্যাঞ্জেলিনা জোলি জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে ৪ দিনের সফরে বাংলাদেশে এসে পরদিন তিনদিনের সফরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন।

    এর আগে গত বছরের ২১ মে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ-এর শুভেচ্ছাদূত হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন বলিউড অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। এ সময় তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরের শিশুদের সঙ্গেও অনেকক্ষণ সময় কাটান।

    বুধবার ঢাকায় ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্টমন্ত্রী একে আবুল মোমেনসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির।

  • স্যান্ডেল সেলফি’ই বছরের সেরা ছবি

    স্যান্ডেল সেলফি’ই বছরের সেরা ছবি

    অনলাইন ডেস্ক:

    দেশ জুড়ে সাড়াজাগানো (জু-তা) সেলফি ক্যামেরা নেই হাতে তবে স্যান্ডেলকে ক্যামেরা মনে করেই সেলফির পোজ দিচ্ছে পাঁচটি শিশু।
    তাদের সবার মুখে রাজ্যের হাসি।

    স্মার্টফোন নেই, তাতে কী! তাই বলে সেলফি তুলব না। স্যান্ডেলের দিকে তাকিয়ে ভারতের পাঁচ শিশুর সেই হাসিমাখা সেলফি তোলার ছবিটিই এখন ‘সেলফি অব দি ইয়ার’। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

    বলা হচ্ছে, খালি চোখে দেখলে মনে হবে ছবিটিতে কিছুই নেই। তবে এর ভেতরে যে একটা গভীর অর্থ লুকিয়ে আছে, তা স্পষ্ট। সেলফি তোলার নূন্যতম উপকরণও নেই এই শিশুদের কাছে। কিন্তু তাদের হাতে থাকা স্যান্ডেলই স্মার্টফোনের কাজ করেছে।

    গণমাধ্যমটির মতে, ছবিটি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছবিটি কোথা থেকে কে তুলেছেন তা জানা যায়নি। ছবিটি শেয়ার করেছেন বলিউড তারকারাও।

    ছবিটি ভাইরালও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের অনেকের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালেও শোভা পাচ্ছে ছবিটি।

    আর সম্প্রতি এই ছবিটি পোস্ট করে বিতর্কে পড়ে গেছেন বলিউডের ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। অনুপম খের, সুনীল শেঠিসহ বলিউডের নামজাদা সব তারকারা পর্যন্ত ছবিটি নিয়ে কথা বলছেন।

    অমিতাভ বচ্চন লিখেছেন,যথাযথ সম্মান দিয়েই বলছি, আমার মনে হচ্ছে ছবিটি ফটোশপ করা। মনে রাখতে হবে যে, হাতে ধরা স্যান্ডেলটি বাচ্চাটির শরীরের অন্যান্য অংশের চেয়ে আলাদা।

    ছবিটির বিষয়ে অনুপম খের লিখেছেন, কোনো জিনিস তখনই সেরা হয়ে ওঠে, যখন কেউ তার মধ্যে ভালো কিছু খুঁজে পায়।

    সুনীল শেঠিও লিখেছেন, সুখ আসলে একটি মানসিক অবস্থা।

  • নায়ক মান্নার মা ’হাসিনা ইসলাম’ আর নেই

    নায়ক মান্নার মা ’হাসিনা ইসলাম’ আর নেই

    প্রয়াত চিত্রনায়ক নায়ক মান্নার মা হাসিনা ইসলাম মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর। মান্নার স্ত্রী শেলি মান্না মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, আজ (রবিবার) দুপুরের পর তিনি মারা যান টাঙ্গাইলে জেলায় নিজ বাসভবনে।

    শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেলি মান্না। তিনি বলেন, আমার শশুর মারা গেছেন ২০ বছর আগে। গতকাল রাতে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। এরপর স্থানীয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। আজ দুপুরের দিকে তার মৃত্যুর খবর আসে।

    তিনি বলেন, শাশুড়ির সঙ্গে আমার যোগাযোগ কম ছিল। উনি খুব ভালো মানুষ ছিলেন। তার জন্য দোয়া চাই।

    তবে দাফন কখন, কোথায় হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি শেলি মান্না।

    ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে নায়ক মান্না মৃত্যুবরণ করেন। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় মান্নাকে সমাহিত করা হয়।

  • নেহা কাক্করের কান্না থেমেছে

    নেহা কাক্করের কান্না থেমেছে

    কুচ সোচকে বোলা হোগা তুমনে

    ইয়ে পেয়ার ভি তোলা হোগা তুমনে
    আব না হ্যায় তো ফির না সাহি দিলবার
    ইস দিল কো ইয়ে সমঝা লিয়া হামনে
    ইসমে তেরা ঘাটা মেরা কুচ নেহি জাতা
    জিয়াদা পেয়ার হো জাতা, তো ম্যায় সেহ্‌ নেহি পাতা…

    গজেন্দ্র ভর্মার ‘তেরা ঘাটা’ গানের স্থায়ী অংশ। গত বছরের ২২ মে নিজের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেন হরিয়ানার ছেলে গজেন্দ্র ভর্মা। গানটি রয়েছে তাঁর ‘ফ্রম লস্ট টু ফাউন্ড’ অ্যালবামে। এই গান তিনি লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন। আজ রোববার বিকেল পর্যন্ত ইউটিউবে গানটি দেখা হয়েছে ৯ কোটি ৮৩ লাখ ৬৪ হাজার ৮৯৭ বার। দারুণ জনপ্রিয় এই গানটি এবার গেয়েছেন বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কাক্কর। গত ৩১ জানুয়ারি নিজের ইউটিউব চ্যানেলে তিনি গানটি প্রকাশ করেছেন। নেহা কাক্করের গাওয়া গানটির মিউজিক ভিডিও আজ বিকেল পর্যন্ত দেখা হয়েছে ১ কোটি ৭৮ লাখ ২৯ হাজার ৪২৯ বার।‘তেরা ঘাটা’ গানে নেহা কাক্করকে পাওয়া গেছে দারুণ হাসিখুশি মেজাজে। যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হয়েছে তাঁকে। প্রেমিক হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর মুষড়ে পড়েন নেহা কাক্কর। মানসিকভাবে বিপর্যস্ত হন, পাশাপাশি হতাশায় ভুগেছেন। অনেক দিন সেই প্রেমের কথা ভুলতে পারেননি। যখনই মনে হয়েছে, ডুকরে কেঁদে উঠেছেন। ব্যাপারটি একসময় গুরুতর পর্যায়ে পৌঁছে যায়। পরিবারের মানুষজন নেহা কাক্করকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হ্যাঁ, আমি হতাশায় ভুগছি।নেহা কাক্করনেহা কাক্করএবার নেহা কাক্করের ভক্তরা মনে করছেন, ‘তেরা ঘাটা’ গানটি তিনি হিমাংশ কোহলির উদ্দেশেই গেয়েছেন। তাঁর গাওয়া ‘তেরা ঘাটা’ গান শুনে মনে হয়েছে, হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের কষ্ট কাটিয়ে উঠেছেন। সাময়িক ভেঙে পড়লেও এবার তিনি মানসিকভাবে যথেষ্ট শক্ত। সবাইকে বোঝাতে চেয়েছেন, এসবে কিছুই যায় আসে না তাঁর।

    হিমাংশ কোহলির সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর বন্ধু, পরিচিতজন, শুভাকাঙ্ক্ষী, এমনকি ভক্তদের কাছ থেকেও নানা নেতিবাচক মন্তব্য পেয়েছেন নেহা কাক্কর। এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘কিছু মানুষ আমার সম্পর্কে এমনটা বলবে, তা কখনো আশা করিনি। কিন্তু এখন সব শুনে আমার সহ্য হয়ে গেছে।’ এবার তাঁদের উদ্দেশে বলেন, ‘বিশ্বের সব নেতিবাচক মানুষকে ধন্যবাদ। আমাকে জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো উপহার দিতে সক্ষম হয়েছেন আপনারা। শুভেচ্ছা, আপনাদের উদ্দেশ্য সফল হয়েছে।’

    মাত্র পাঁচ মাস আগে নিজেদের প্রেমকে সবার সামনে নিয়ে এসেছিলেন হিমাংশ কোহলি ও নেহা কাক্কর। কিন্তু এর মধ্যেই সব শেষ। একজন আরেকজনের মুখ পর্যন্ত দেখছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই দুজনকে আনফলো করেছেন। হিমাংশের সঙ্গে নিজের সব পোস্ট ও ছবি ডিলিট করেছেন নেহা। সেই প্রেমের কথা ভেবে শুধুই কেঁদেছেন নেহা কাক্কর। ইনস্টাগ্রামে তখন তিনি লিখেছেন, ‘জানতাম না, জগতে এত খারাপ মানুষ আছে। সবকিছু হারিয়ে এখন তা বেশ বুঝতে পারছি। নিজের সবকিছু দিয়ে দিয়েছি, তার বদলে কী পেয়েছি?

    হিমাংশ কোহলি এ পর্যন্ত ছয়টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। তাঁর প্রথম ছবি ‘ইয়ারিয়াঁ’ (২০১৪)।

  • অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে আসছেন মঙ্গলবার

    অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে আসছেন মঙ্গলবার

    হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আগামী মঙ্গলবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। ঢাকার একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে বাংলাদেশে আসছেন জোলি।

    এর আগে ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা নারীদের নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা শুনে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছিলেন এ হলিউড অভিনেত্রী। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জোলি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন।

    ২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী। এতে প্রাণ ভয়ে সীমান্ত পেরিয়ে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শিবিরগুলোতে এখন দিন কাটছে তাদের।

    এর আগে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন মুম্বাইয়ের অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টেকনাফের বাহারছড়ার শামলাপুর মনখালী ব্রিজের পাশে অস্থায়ী রোহিঙ্গা শিবিরে গিয়ে শিশুদের সঙ্গে সময়ও কাটান। জাতিসংঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশে আসেন প্রিয়াঙ্কা চোপড়া।

  • বাবা শাহরুখের ওপর মেয়ের নজরদারি!

    বাবা শাহরুখের ওপর মেয়ের নজরদারি!

    শাহরুখ খানের ‘জিরো’ বক্স অফিসে কার্যত ‘জিরো’ই পেয়েছে। মুক্তির আগে শোনা গিয়েছিল, ছবিটি বলিউড বাদশার কেরিয়ারের অন্যতম। তবে হলে গিয়ে হতাশই হয়েছেন বেশিরভাগ দর্শক। সোশ্যাল মিডিয়ায় দর্শকের একটা বড় অংশ তেমনই প্রতিক্রিয়া দেখিয়েছেন।

    বক্স অফিসে ‘জিরো’ পেলেও শাহরুখের জীবনে ছবিটির মূল্য সত্যিই অপরিসীম। প্রথমবারের মতো বামনের চরিত্রে কিং খানকে দেখেছেন দর্শক। তবে সেটিই আসল কারণ নয়। ছবিটিতে প্রথমবারের মতো মেয়ে সুহানার সঙ্গে কাজ করেছেন কিং খান।

    মেয়ের সঙ্গে কাজ করতে গিয়েও পড়েছিলেন বিশেষ নজরে। সেটি আর কেউ নন, সয়ং মেয়েই তাকে নজরে রাখতেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহরুখ খান নিজেই এমন তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, ‘জিরো’তে পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন সুহানা। তিনি বলেন, ‘জিরোর শুটিংয়ে আমি ক্যাটরিনা আর আনুশকার ওপর সুহানাকে নজর রাখতে বলেছিলাম। কারণ ওরা দু’জনে দু’টো আলাদা ঘরানার অভিনেতা। ক্যাটরিনা চার্মিং, আর আনুশকা নিজের মতো রিঅ্যাক্ট করে। কিন্তু, ওরা করল কী, সুহানাকে আমার ওপর নজর রাখতে বলল। যাতে আমি বাড়ি থেকে ঠিক সময়ে শুটিংয়ে পৌঁছাই। সুহানা বলত, বাবা শট রেডি।’

    ‘জিরো’ থেকে সুহানা যা কিছু শিখেছে, তাতে খুশি বাবা শাহরুখ। কিন্তু তিনি চান, মেয়ে আগে পড়াশোনা শেষ করুক। বলেন, ‘পড়াশোনাটা করতে হবে। সুহানা মঞ্চে কাজ করতে চায়। পথ-নাটক করতে চায়। অনেক সুযোগ আসবে। কিন্তু আগে পড়াশোনা শেষ করতে হবে।’

  • সানি লিওনের স্বামীর হাতে হাতকড়া

    সানি লিওনের স্বামীর হাতে হাতকড়া

    হঠাৎ কী করেছেন সানি লিওনের স্বামী ড্যানিয়েল? যার কারণে তাকে হাত কড়া পরতে হলো। সম্প্রতি স্যোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছেন সানি নিজেই তার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে হাত কড়া পরিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন! নিজের ইন্সটাগ্রামে এমন ভিডিও নিজেই পোস্ট করেছেন সানি।

    কারণটাও বেশ মজার। ড্যানিয়েলকে হাতকড়া পরিয়ে জিমে নিয়ে গেলেন যাচ্ছেন সানি, সেখানে ব্যায়াম করাচ্ছেন তাকে।

    সানি লিওন ভিডিওটি পোস্ট করে লিখেছেন, ‘জিমে হাতকড়া চ্যালেঞ্জ নিচ্ছি আমি। আপনারাও আমার সঙ্গে যোগ দিতে পারেন। নিজেকে এমন কিছুর সঙ্গে বেঁধে নিন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না।

    এদিকে সানি লিওন দক্ষিণি সিনেমায় পা রাখতে চলেছেন। মালয়লাম চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। এরই মধ্যে মালয়লাম চলচ্চিত্রের সুপারস্টার মাম্মুটির সঙ্গেে একটি বিশেষ গানে নাচও করছেন।

    জানা গেছে, সানি লিওন মাম্মুটির সঙ্গে ‘মধুরা রাজা’ সিনেমায় কাজ করবেন। এখানেই শেষ নয়, মালয়লাম চলচ্চিত্র ‘রঙ্গিলা’ তেও মুখ্য ভূমিকায় কাজ করবেন তিনি। পর্ণস্টার থেকে সিনেমায় ফিরে বলিউডেও বেশ কিছু সিনেমাও উপহার দিয়েছেন সানি।