Category: বিনোদন

  • প্রেম-বিয়ে করার জন্য কলকাতায় ছেলে নেই!

    প্রেম-বিয়ে করার জন্য কলকাতায় ছেলে নেই!

    কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার এখনো বিয়ে করেননি। জানিয়েছেন প্রেমও করছেন না। তা কারণটা কী? পায়েল নিজেই দিয়েছেন সে প্রশ্নের উত্তর, কলকাতায় বিয়ে বা থিতু হওয়ার জন্য তো ছেলে পাওয়া মুশকিল। প্রেম করার জন্যও ছেলে পাওয়া কঠিন।

    আগামী ১৮ জানুয়ারি মুক্তি পাবে পায়েলের ‘জামাই বদল’ ছবিটি। এতে পায়েলের চরিত্রের নাম প্রীতি। প্রেমিককে ব্ল্যাকমেল করে সে। এ ছবিতে হিরণের সঙ্গে জুটি বেঁধেছেন পায়েল। এছাড়াও কয়েকটি ছবি আছে তার হাতে।

    পায়েল বলেন, আর এখন প্রেম-বিয়ে নিয়ে ভাবছিও না। কাজে মনোযোগ দিচ্ছি।

  • আজান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনি : দেবাশীষ বিশ্বাস

    আজান হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুমধুর ধ্বনি : দেবাশীষ বিশ্বাস

    ২০ জুন মঞ্চ-টেলিভিশনের অভিনেত্রী ও উপস্থাপিকা তানিয়া হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দেবাশীষ বিশ্বাস হিন্দু আর তানিয়া হোসেন মুসলমান হওয়ায় তাদের বিয়ে হয়েছে সোশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায়। কিন্তু এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেল তাদের সংসার।

    পরবর্তীতে তিনি আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অরুণা সরকারের সাথে। অরুণা সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। ২০১২ সালের ৪ অক্টোবর দেবাশীষ ও অরুণার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

    বিখ্যাত পরিচালক দিলীপ বিশ্বাসের পুত্র দেবাশীষ বিশ্বাসের পরিচয় একজন পরিচালক এবং উপস্থাপক। প্রামাণ্যচিত্র নির্মানের মাধ্যমে ভিজ্যূয়াল মিডিয়ায় কাজ শুরু। পথের প্যাঁচালি নামক টিভি প্রোগ্রামের উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। শ্বশুরবাড়ি জিন্দাবাদ তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। প্রযোজনা সংস্থার নাম গীতিচিত্র কথাচিত্র। আড়াই বছর প্রেম করার পর চলচ্চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এবং নাট্যাভিনেত্রী তানিয়া হোসেন বিয়ে করেছিলেন ২০১০ সালের ২৯ এপ্রিল। পুরান ঢাকার একটি সরকারি রেজিস্ট্রার অফিসে উভয়ে তাদের স্ব-স্ব ধর্মানুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর দুদিন পর গত ১ মে গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টে তাদের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    কিন্তু এক বছর পূর্ণ হওয়ার পূর্বেই ভেঙ্গে যায় তাদের সংসার। জানা যায় মুসলমান মেয়েকে বিয়ে করায় দেবাশীষের মা এই বিয়ে কোন ভাবেই মেনে নিতে রাজী ছিলেন না। যার কারনেই তাদের বিয়ের পরিনিতি ডিভোর্স পর্যন্ত গিয়ে ঠেকে।​ ২০১২ সালে দেবাশীস বিশ্বাস ও অরুণা বিশ্বাস বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালের ১৫ আগস্ট সকালে তাদের পুত্রসন্তান দেবজিৎ বিশ্বাসের জন্ম হয়।

  • মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাইজিং সাইলেন্স’

    মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাইজিং সাইলেন্স’

    অনলাইন ডেস্ক:

    মুক্তিযুদ্ধে দুই লাখের বেশি নারী ও কিশোরী পাকিস্তানের সেনাবাহিনীর হাতে ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন। বাঙালির স্বাধীনতাযুদ্ধকে বলা হয় জনযুদ্ধ। যেখানে মুক্তিযোদ্ধারা হয়ে ওঠেন সেই জনযুদ্ধের অগ্র সেনা আর এই নারীরা চাপা পড়ে যান উপেক্ষার তলে। ধর্ষিত এই নারীরা চলে গিয়েছিলেন নীরবতা, বিচ্ছিন্নতা আর বিস্মৃতির অন্তরালে। “রাইজিং সাইলেন্স” ছবিটি তাঁদের গল্প নিয়ে এসেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। সেই নারী ও কিশোরীরা কীভাবে লড়াই করেছেন মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে, সেই গল্প রয়েছে এখানে।’ বললেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।

    মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রাইজিং সাইলেন্স’-এর উদ্বোধনী প্রদর্শনীর পর আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

    ‘রাইজিং সাইলেন্স’ ছবির পোস্টার

    ‘রাইজিং সাইলেন্স’ ছবির পোস্টার

     

    এখানে হাসান আরিফ আরও বলেন, ‘ছবিটি নারীর সঙ্গে নারীর সম্পর্কের পরিভ্রমণ—যাঁরা যুদ্ধ সয়েছেন, যুদ্ধের হিংস্রতা আর পরবর্তী সময়ে দৈনন্দিন বিদ্বেষ সত্ত্বেও আগামী দিন গড়তে ক্ষত মুছেছেন শর্তহীন ভালোবাসায়।সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাতীয় জাদুঘর মূল মিলনায়তনে গতকাল শনিবার লীসা গাজী পরিচালিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘রাইজিং সাইলেন্স’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটি প্রযোজনা করেছে লন্ডনভিত্তিক সংগঠন কমলা কালেকটিভ, ওপেনভাইজার ও মেকিং হার স্টোরি। সহযোগিতা করেছেন মানুষের

    বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা লীসা গাজী, ডিরেক্টর অব ফটোগ্রাফি শাহাদাত হোসেন, কমলা কালেকটিভের উপদেষ্টা জন বেকার প্রমুখ। এ সময় জানানো হয়, রাজারবাগ পুলিশ লাইনসে এই চলচ্চিত্রের যাত্রা শুরুর স্থান। তাই এখানেই সংবাদ সম্মেলনে আয়োজন যুক্তিযুক্ত মনে করেন চলচ্চিত্রটির গবেষণা উপদেষ্টা হাসান আরিফ। নির্মাতা লীসা গাজী জানান, তাঁর প্রথম ছবিটি এই নারীদের গল্প নারীদের পরিপ্রেক্ষিতে বলতে চেয়েছেন।

    তিনি বলেন,আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্প শুনেছি।

    ২০১০ সালে ২১ জন বীরাঙ্গনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়। তখন থেকেই বীরাঙ্গনাদের ব্যক্তিগত গল্প আর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করা শুরু করি। এর মধ্যে ২০১৪ সালে আমি ও সামিনা লুৎফা যৌথভাবে লিখেছি নাটক “বীরাঙ্গনা: যুদ্ধের নারী”। নাটকটি প্রযোজনা করেছে লন্ডনের নাট্য ও সংস্কৃতি সংগঠন কমলা কালেকটিভ। নাটকটি বাংলাদেশে ও লন্ডনে প্রদর্শিত হয়েছে। প্রশংসিতও হয়েছে। তখন এই ছবি নির্মাণের পরিকল্পনা করেছি।’

    সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রাইজিং সাইলেন্স’ ছবির দ্বিতীয় প্রদর্শনী হবে ১৮ জানুয়ারি সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। প্রদর্শনী থেকে আয় করা অর্থ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা আর তাঁদের পরিবারকে দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা।

  • বলিউডে আবারো শোকের ছায়া, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডে অভিনেতা

    বলিউডে আবারো শোকের ছায়া, সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডে অভিনেতা

    বহু মারাঠি এবং হিন্দি ছবিতে অভিনয় করে তিনি মন জয় করেছেন দর্শকদের৷ কিন্তু জব উই মেট ছবিতে কিছুক্ষণের জন্য তাকে দেখা গেলেও, সেই ছবিই যেন তাকে চিরস্থায়ী করে দিয়েছে দর্শকমনে৷

    অকেলি লড়কি খুলি হুয়ি তিজোরি কি তরহা হোতি হ্যায়, ডায়লগ রাতারাতি ফের জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় অভিনেতাকে৷ সেই জনপ্রিয় অভিনেতা কিশোরপ্রধান চলে গেলেন শুক্রবার৷ বয়স হয়েছিল ৮৬৷সূত্রের খবর, বেশ কিছুদিন দরেই অসুস্থ ছিলেন তিনি৷ তার প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি৷ কিশোর প্রধানকে শেষ দেখা গিয়েছিল একটি মারাঠি ছবি, শুভ লগনা সাবধান-এ৷

    মহেশ মঞ্জরেকরের লালবাগ প্যারেল এবং সন্তোষ মঞ্জরেকরের শিবাজি রাজে ভোঁসলে বোলতোয়, ছবি দুটিতে তাঁর অভিনয় সমালোচকদের ভূয়সী প্রশংসা অর্জন করে৷ তিনি ১০০-রও বেশি মারাঠি থিয়েটার এবং প্রায় ১৮টি ইংরেজি থিয়েটারে অভিনয় করেন৷

    নাগপুরের মরিস কলেজে পড়াশোনার সময়েই তিনি অভিনয় শুরু করেন৷ তিনি নটরাজ নামে নিজস্ব থিয়েটার গ্রুপও খোলেন৷ জব উই মেট, লগে রহো মুন্নাভাই-এর মতো বহু ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল৷ তাঁর প্রয়াণে সোস্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন গুণমুগ্ধরা৷

  • নতুন পোশাকে আসছে স্পাইডারম্যান

    নতুন পোশাকে আসছে স্পাইডারম্যান

    স্পাইডারম্যান সিরিজের নতুন সিনেমা মানেই যেন বাড়তি উন্মাদনা। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় স্পাইডারম্যান। জনপ্রিয় এই সিনেমাটির নতুন সিরিজ উপলক্ষে স্পাইডারম্যান পিটার পার্কারের জন্য বানানো হয়েছে নতুন পোশাক। সিরিজটির নতুন ছবি ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’-এ নতুন কস্টিউমে দেখা যাবে তাকে।

    পোশাকটির নীল অংশটুকুর বদলে সেখানে যোগ হয়েছে কালো বা গাঢ় বেগুনি রং। আগের স্পাইডারম্যানের পোশাকগুলো থেকে এটি একেবারেই আলাদা। চোখের নিরাপত্তা চশমাকে করা হয়েছে একটু চওড়া। জামার হাতায় থাকা মাকড়সার জাল ছুঁড়ে মারার জিনিসপত্র রয়েছে আগের মতোই।

    Spiderman

    অনলাইনে দেখা যাচ্ছে, একটি কাচঘেরা শোকেসে দাঁড়িয়ে আছে স্পাইডারম্যান। ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’ ছবিটি পরিচালনা করেছেন জন ওয়াটস। এতে টম হল্যান্ড ছাড়াও অভিনয় করেছেন জেনদায়া, মিশেল কিটন, মারিসা টমি প্রমুখ। ছবির ভিলেন মিসতেরিয়োর চরিত্রে অভিনয় করেছেন জেক গিউলেনহুলা।

    সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, আগের সিরিজগুলোর মতোই এবারও দর্শকের মাঝে সাড়া জাগাবে স্পাইডারম্যান : ফার ফর্ম হোম’। নতুন সিনেমায় কেমন গল্প দেখানো হবে- সেটা অবশ্য এখনই বিস্তারিত জানাতে চাননি নির্মাতা।

  • স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রেপ্লিকাস’

    স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রেপ্লিকাস’

    আন্তর্জাতিকভাবে ১১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে সায়েন্স ফিকশন থ্রিলার সিনেমা ‘রেপ্লিকাস’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

    জেফ্রে নাচম্যানফ পরিচালিত ছবিটির চিত্রনাট্য লিখেছেন চাদ সেন্ট জন। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য ম্যাট্রিক্স’ তারকা কিয়ানু রিভস। আরও অভিনয় করেছেন এলিস ইভ, টমাস মিডলদেচ ও জন অর্টিজ প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায়ও যুক্ত আছেন কিয়ানু রিভস।

    মানব ক্লোনিং নিয়ে নৈতিক ও আইনি বিতর্ক চলছে বেশ কিছুদিন ধরে। ভবিষ্যত প্রজন্মকে এর ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষার জন্য বিশ্বের অধিকাংশ দেশই মানব ক্লোনিং নিষিদ্ধ করেছে। তবে কিছু কিছু দেশ এখনো গোপনে বিষয়টি নিয়ে কাজ করছে।

    এর মধ্যেই সেই ঘরানার কাহিনি নিয়ে হলিউডে নির্মিত হলো কল্প-বিজ্ঞানভিত্তিক সিনেমা ‘রেপ্লিকাস’। ছবিতে সিন্থেথিক বায়োলজিস্ট ও নিউরো সায়েন্টিস্ট উইলিয়াম ফস্টার চরিত্রে দেখা যাবে কিয়ানু রিভসকে। যিনি মানুষের চেতনাকে সফলভাবে কম্পিউটার প্রোগ্রামে স্থানান্তর করতে পারেন।

    এক গাড়ি দুর্ঘটনা তার পরিবার নিহত হয়। উইল স্ত্রী ও সন্তানদের ক্লোন তৈরি করতে চান। এ কাজে সাহায্য করে সহকর্মী এড হুইটল। এ দিকে চেতনা স্থানান্তর বা ক্লোন রেপ্লিকা তৈরি আইন ও বিজ্ঞানের সূত্রের বিরোধী। তাই তাদের সবকিছু করতে হয় গোপনে। এক পর্যায়ে অন্য রকম বিপদে পড়ে যান উইল। যাকে বলা হয় ‘সোফিস চয়েস’।

    উইলকে পরিবারের চার সদস্য থেকে তিনজনকে ক্লোনের জন্য বেছে নিতে হবে। তিনি কাকে বাদ দেবেন? এভাবে এগিয়ে চলে ছবির কাহিনি। সম্প্রতি ফিনল্যান্ডের নাইট ভিশনস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি প্রদর্শিত হয়েছে।

    সেখানে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছবিটি দেখে প্রশংসা করেছেন। ছবিটিকে এ সময়ের একটি সাহসী নির্মাণ বলে উল্লেখ করেছেন অনেকে। মূল চরিত্রে কিয়ানু রিভসের অভিনয় আকৃষ্ট করেছে দর্শকদের।

  • দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা

    দুর্ঘটনায় আহত অভিনেত্রী অহনা

    সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী অহনা রহমান। আহতাবস্থায় তাকে রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অহনার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি অহনা তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। উত্তরার কাবাব ফ্যাক্টরী থেকে কিছুটা সামনে ৭ নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিয়ে অহনার প্রাইভেটকারের ক্ষতি করে। অহনা নিজের কারের ক্ষতি হয়েছে দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে ইচ্ছাকৃতভাবে আবারও অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক।

    এমন অবস্থায় অহনা ট্রাকের দরজা ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকে। কিন্তু উত্তরার ১২.১৩ মোড়ের দিকে অহনাকে ওই অবস্থাতেই ট্রাকে করে টেনে নিয়ে জোরে ব্রেক করে ট্রাক থেকে অহনাকে ফেলে দেয়। রাস্তায় থাকা পাথরের উপর অহনা ছিটকে পড়ায় গুরুতর আহত হন।

    ঢাকা মেট্রো-ট ১৫-১৮২৬ নাম্বারের ট্রাক ফেলেই চালক যখন পালিয়ে যায় তখন প্রায় রাত চারটা। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানার পুলিশের সহযোগিতায় ট্রাকটিতে আটকানো হয়।

    অহনার ছোট বোন লিজা মিতু বাদী হয়ে গত ৯ জানুয়ারি উত্তরা থানায় মামলা করেছেন যার নং ২৩০(৫}১। এরইমধ্যে ট্রাকের মালিক পক্ষ থেকে অহনা ও তার পরিবারকে নানান হুমকি দেয়া হচ্ছে বলে জানান অহনা।

  • মৃত্যুর গুজবে কষ্ট পেলাম : কাজী হায়াত

    মৃত্যুর গুজবে কষ্ট পেলাম : কাজী হায়াত

    হঠাৎ করেই গতকাল বুধবার রাতে নন্দিত নির্মাতা কাজী হায়াতের মৃত্যুর গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু শেষ পর্যন্ত সেটি গুজব বলেই প্রমাণ হয়।

    গুজবে আক্রান্ত জাতির সামনে নির্মাতা কাজী হায়াত নিজে ফেসবুক লাইভে এসে তার বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করতে হলো।

    তিনি বলেন, ‘আমি হাসপাতালে আছি। অসুস্থ, কিন্ত বেঁচে আছি। যারা মিথ্যে কথাটা ছড়িয়েছে তাদের আমি নিন্দা করি। কেনো এই মিথ্যে কথা? আমি খুব কষ্ট পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো ভালো হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারি।’

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নির্মাতার ঘাড়ের একটি রক্তনালি ব্লক হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে গেছেন গত ২২ ডিসেম্বর। সেখানেই একটি হাসপাতালে চলছে তার চিকিৎসা।

    কাজী হায়াতের সঙ্গে আছেন তার স্ত্রী ও তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।

  • চার বছর পর বড় পর্দায় জিৎ-কোয়েল জুটি

    চার বছর পর বড় পর্দায় জিৎ-কোয়েল জুটি

    নতুন বছরে (২০১৯) নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জিৎ-কোয়েল মল্লিক জুটি। এর মাধ্যমে টলিউডের সবচেয়ে সফল জুটির চার বছরের খরা কাটছে। সিনেমাটি পরিচালনা করবেন রাজ চক্রবর্তী।

    এটি নির্মিত হবে যৌথভাবে সুরিন্দর ফিল্মস এবং জিৎ প্রোডাকশনের প্রযোজনায়। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে জিৎ-কোয়েল জুটির সঙ্গে থাকছে মুম্বাইয়ের একজন নায়িকাও।

    জিৎ-কোয়েল বাংলা সিনেমাপ্রেমিদের বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। জনপ্রিয় এই জুটিকে পশ্চিমবঙ্গে দর্শকরা ‘জিকো’ নামে সম্বোধন করেন।

    ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে জিৎ-কোয়েল জুটির যাত্রা শুরু হয়। এরপর থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অর্থাৎ সেই থেকে- ‘মানিক’, ‘শুভদৃষ্টি’, ‘হিরো’, ‘ঘাতক’, ‘সাত পাকে বাঁধা’র মত জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা।

    ২০১৫ সালে এই জুটির সর্বশেষ সিনেমা ‘প্রেম করেছি বেশ করেছি’ মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বোঝা যাবে, চার বছরের বিরতিতে দর্শকমহলে তাদের আবেদন ফুরিয়ে গেছে- নাকি অক্ষতই আছে।

  • আবার বিয়ের সাজে সেজেছেন অর্জুন

    আবার বিয়ের সাজে সেজেছেন অর্জুন

    বোম্বে টাইমসকে দেওয়া যৌথ বিবৃতিতে গত বছরের ২৮ মে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া জানান, ‘ভালোবাসা আর কিছু সুন্দর মুহূর্তের স্মৃতি দিয়ে ঘিরে থাকা আমাদের দীর্ঘ ২০ বছরের যাত্রা এখানেই শেষ হচ্ছে। আমরা বুঝতে পেরেছি, আমাদের দুজনের পথ এখন থেকে আলাদা। আমরা দুজন ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখতেই পছন্দ করি।

    এখন এমন একটা সময় এসেছে, তাই এসব জানাতেই হচ্ছে। তবে আমরা আলাদা থাকলেও একজন আরেকজনের প্রয়োজনে পাশে থাকব, বিশেষ করে আমাদের দুই মেয়ে মাহিকা আর মায়রার জন্য।’ এরই মধ্যে ভেঙে গেছে বলিউড তারকা অর্জুন রামপাল আর ১৯৯৬ সালের ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ ও সুপার মডেল মেহের জেসিয়ার সংসার। অর্জুন আর মেহের ১৯৯৮ সালে বিয়ে করেন।

    যৌথ বিবৃতিতে অর্জুন রামপাল আর মেহের জেসিয়া আরও লিখেছেন, ‘আমরা যখন কাছাকাছি ছিলাম, তখন সব সময় দৃঢ় ছিলাম। আজ যখন আমরা একে অপরকে কাছ থেকে দূরে সরে যাচ্ছি, তখনো দৃঢ় থাকতে চাই। আর ভবিষ্যতে এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করব না।

    মুম্বাইয়ে এক রেস্তোরাঁর বাইরে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসমুম্বাইয়ে এক রেস্তোরাঁর বাইরে অর্জুন রামপাল ও গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস তখন শোনা গিয়েছিল, বেশ কিছু দিন ধরে তাঁদের দুজনের মন-কষাকষি চলছে। এমনকি বিটাউনে জোর গুঞ্জন, স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় এক ব্যক্তির আবির্ভাব হয়। আর এই তৃতীয় ব্যক্তিটি হলেন হৃতিক রোশনের সাবেক স্ত্রী সুজান। অর্জুনের সঙ্গে সুজানের সম্পর্ক নাকি ক্রমেই ঘনিষ্ঠ হয়। আর তা মোটেই পছন্দ করেননি মেহের। অর্জুন ও সুজানের মাখো মাখো সম্পর্কের জন্য মেহের খুব রেগে যান। আর কোন স্ত্রী তাঁর স্বামীর জীবনে অন্য নারীর অস্তিত্ব মেনে নেবেন? তাই স্বাভাবিকভাবে তাঁদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে।

    হৃতিক-সুজানের ডিভোর্সের কারণও নাকি অর্জুনই ছিলেন। ২০১২ সালে হৃতিকের সঙ্গে সুজানের ডিভোর্স হয়ে যায়। এরপর অর্জুনের সঙ্গে সুজানের ঘনিষ্ঠতার খবর শোনা যায়।

    কিন্তু এবার দেখা গেছে, অর্জুন রামপালের জীবনে এসেছে নতুন নারী। তিনি গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস, দক্ষিণ আফ্রিকার মডেল, অভিনয় করেছেন হিন্দি ও তেলেগু ছবিতে। এবার তাঁর সঙ্গে অর্জুন রামপাল একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, তাঁরা দুজনই বিয়ের সাজে সেজেছেন। ছবির ক্যাপশনে অর্জুন রামপাল লিখেছেন, ‘বিয়েতে যাচ্ছি। তবে নিজের বিয়ে নয়। সবাইকে শুভেচ্ছা।’

    গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ও অর্জুন রামপালগ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস ও অর্জুন রামপালএই ছবি দেখে অনেকেই প্রশ্ন করেছেন, গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে অর্জুন রামপালের যোগাযোগ হলো কীভাবে? জানা গেছে, গত বছর আইপিএলের একটি দলের ‘বিজ্ঞাপনী মুখ’ হন তিনি। সেই দলের অতিথি আপ্যায়নের দায়িত্ব ছিল অর্জুন রামপালের প্রতিষ্ঠানের ওপর। তখন অর্জুন রামপাল আর গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের আলাপ হয়। সেই আলাপ থেকে তাঁরা দ্রুত ঘনিষ্ঠ হন। তাঁদের মধ্যে প্রেম হয়েছে, এমন খবরও শোনা গেছে। সম্প্রতি মুম্বাইয়ের এক রেস্তোরাঁ থেকে তাঁদের একসঙ্গে বের হতে দেখা গেছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, অর্জুন-গ্যাব্রিয়েলা ভালো বন্ধু। তাঁরা একসঙ্গে ডিনারে যেতেই পারেন। অন্যরা বলছেন, তাঁদের সম্পর্ক এখন আর বন্ধুত্বে আটকে নেই।