Category: বিনোদন

  • ‘রাজকন্যা’ ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সুন্দরী নিশাত

    ‘রাজকন্যা’ ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সুন্দরী নিশাত

    গত বছর অনুষ্ঠিত হওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি ছিলো না। ঐ আয়োজনে সেরা প্রতিযোগীদের মধ্যে যে ক’টি সম্ভাবনাময় চেহারা উঁকি দিয়েছিল তাঁদের মধ্যে একজন নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে চেহারার ঝলকানি দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের, কিন্তু শেষ মুহূর্তের ঘোষণায় প্রথম রানার আপ তকমা নিয়েই সন্তুষ্টচিত্তে মঞ্চ ত্যাগ করেন।

    নিজের উপর আত্মবিশ্বাস রেখে এগিয়ে চলেছেন সামনের দিকে হয়তো এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে তার জন্য। অবশেষে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের এই সুন্দরী ডাক পেয়েছেন চলচ্চিত্রের। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটতে যাচ্ছে এই সুন্দরীর।

    নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘আলহামদুলিল্লাহ! নতুন বছরে নতুন কিছু দিয়ে শুরু করতে যাচ্ছি। সিনেমাতে কাজ করার ইচ্ছে তো সবারই থাকে, তেমনি আমারও ছিলো। আর সেই ইচ্ছা থেকেই কাজ করতে যাওয়া। সিনেমার প্রস্তাব পাওয়ার পর গল্প শুনেছি এবং প্রি-রেকর্ড গানও শুনেছি। আমার কাছে ভালো লেগেছে। গত মঙ্গলবার সিনেমার জন্য চুক্তিবদ্ধ হই। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি। প্রথম সিনেমাতে নাম ভূমিকায় অভিনয় করাও একটা বড় ব্যাপার।

    আমরা প্রায় আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে মুড়ে প্রেজেন্ট করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরে এমন একটা মুখ খুঁজছিলাম, যেখানে আভিজাত্যের একটা ছাপ পাওয়া যাবে। নিশাতের মধ্যে সে বিষয়টি পেয়েছি- এমনটাই জানালেন নির্মাতা রাজু চৌধুরী।

    পরিকল্পনা করেই কাজ শুরু করতে যাচ্ছি। এই ছবির নায়ক কে হবে তা দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে। এরপর সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে ছবির শুটিং শুরু করবো।

  • ১১ বছর বয়স থেকেই রণবীরকে ভালবাসতেন আলিয়া!

    ১১ বছর বয়স থেকেই রণবীরকে ভালবাসতেন আলিয়া!

    দীপভীরের পর বলিউডের এখন সবথেকে চর্চিত জুটি আলিয়া রণবীর। তবে তাঁদের এই ভালবাসা নতুন নয়,জানেন কি মাত্র ১১ বছর বয়সেই রণবীরকে মনে ধরেছিলেন আলিয়া।রণবীর বা আলিয়া দুজনের কেউই তাঁদের একে অপরের প্রতি ভালোলাগার কথা লুকোননি কখনও। প্রথম থেকে কোনও দ্বিধা না রেখে প্রকাশ্যে একে অপরের নতুন সম্পর্কের কথা জানিয়ে এসেছেন।

    সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি সাক্ষাত্‍কারে উপস্থিত হন দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, টাব্বু, রানি সহ বেশ কয়েকজন তারকা। আর সেখানেই উঠে আসে তারকাদের ছেলেবেলার সেলিব্রিটি ক্রাশ-এর প্রসঙ্গ। যেখানে বাকিদের কেউ লিওনার্দ দি ক্যাপ্রিও, কেউ জর্জ মাইকেলের নাম নেন, তখন আলিয়া তাঁর ছেলেবেলার সেলিব্রিটি ক্রাশ হিসাবেও নাম নেন রণবীর কাপুরের।

    আলিয়া বলেন,রণবীরের সঙ্গে আমার প্রথম আলাপ হয় তখন আমার বয়স ১১। আমি ব্ল্যাকের জন্য অডিশন দিতে গিয়েছিলাম। (প্রসঙ্গত,সঞ্জয়লীলা ভনসালির ব্ল্যাক ছবি সহকারি প্রযোজকের ভূমিকায় কাজ করেছেন রণবীর কাপুর) সেখানেই প্রথম রণবীরের সঙ্গে আলাপ হয়, তখন থেকেই ওর (রণবীর) প্রতি আমার ভালোলাগা তারপরে ‘সাওয়ারিয়া’ ছবিতে ওকে প্রথম দেখা গেল অনস্ক্রিন”।

    আলিয়ার এই কথা বলার পরই অনুষ্কা শর্মা আলিয়াকে প্রশ্ন করেন, ”যদি তাঁর ঘরে কোনও রণবীরের পোস্টার থাকত তাহলে তিনি কি করতেন?উত্তরে আলিয়া বলেন, ”আমি ওই ছবির দিকেই তাকিয়ে থাকতাম”।

    যদিও এর আগে কফি উইথ করণে এসে আলিয়া একইভাবে রণবীর কপূরের প্রতি ক্রাশের কথা শেয়ার করেন। এমনকি তাঁদের সম্পর্ক শুরুর আগেই রণবীরকে বিয়ে করতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন আলিয়া।

  • বাসায় ফিরেছেন গাজী মাজহারুল আনোয়ার, ছুটে গেলেন ওমরসানী মৌসুমী

    বাসায় ফিরেছেন গাজী মাজহারুল আনোয়ার, ছুটে গেলেন ওমরসানী মৌসুমী

    অভি মঈনুদ্দীন- হঠাৎ করেই অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একদিন চিকিৎসাধীন ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গীতিকার, পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার।

    শনিবার পরপর দুইবার মাথা ঘুরে বাসায় পড়ে যাওয়াতে দুই দফায় তাকে হাসপাতালে নেয়া হয়েছিলো। শনিবার হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে আজ দুপুরে বাসায় ফিরেছেন তিনি। বাসায় ফেরার পরপরই তাকে দেখতে এবং তারসঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে রাজধানীর বারিধারা পার্ক রোডে উপস্থিত হয়েছিলেন আজ বিকেলে। ওমরসানী মৌসুমী যখন তাঁর বাসায় গিয়ে পৌঁছান গাজী মাজহারুল আনোয়ার তখন ঘুমাচ্ছিলেন।

    তাঁর ঘুম না ভাঙ্গা পর্যন্ত ওমরসানী-মৌসুমী অপেক্ষা করছিলেন তাকে একটু দেখার জন্য। বেশ কিছুটা সময় অপেক্ষার পর গাজী মাজহারুল আনোয়ারের ঘুম ভাঙ্গে। হঠাৎ তার বাসায় ওমরসানী মৌসুমীকে দেখতে পেয়ে বেশ খুশী হন তিনি। প্রায় দুই ঘন্টা সময় নানান ধরনের গল্পে মেতে উঠেন গাজী মাজহারুল আনোয়ার, ওমরসানী ও মৌসুমী। গাজী মাজহারুল আনোয়ার বলেন,‘ মহান আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ আছি, ভালো আছি। অনেক ধন্যবাদ ওমরসানী মৌসুমীকে তাদের ব্যস্ততাকে পিছনে ফেলে সময় করে আমাকে দেখতে আসার জন্য।

    দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন।ওমরসানী বলেন,‘ গাজী মাজহারল আনোয়ার আমার বাবারই মতো। তাকে আমি বাবার মতোই শ্রদ্ধা করি। তার নির্দেশনায় বেশ কয়েকটি সিনেমাতে আমি অভিনয় করেছি। তিনি আমাকে তার সন্তানের মতোই স্নেহ করেন। আল্লাহর অসীম রহমত যে তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

    একজন গাজী মাজহারুল আনোয়ার আমাদের দেশের গর্ব। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন এটাই আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া।’ প্রিয়দর্শিনী মৌসুমী বলেন,‘ একজন গাজী মাজহারুল আনোয়ার এই দেশের সম্পদ। তিনি আমাকে তার মেয়ের মতোই স্নেহ করেন। গতকাল হঠাৎ তার অসুস্থতার খবর পেয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন। তিনি আমাদের চলচ্চিত্রের বটবৃক্ষ। এমন বটবৃক্ষের ছায়াতলে সারাটা জীবন থাকতে চাই।

  • নতুন বছর, নতুন নায়িকা

    নতুন বছর, নতুন নায়িকা

    তাহমিনা অথৈ তখন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, আগ্রহ থেকেই ২০১৭ সালের সেপ্টেম্বরে অংশ নেন ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ নামের সুন্দরী প্রতিযোগিতায়। শতাধিক প্রতিযোগীর মধ্যে মুকুট অর্জন করতে না পারলেও, সেরা ১৪-তে ছিলেন তিনি। স্নাতকোত্তর শেষ করে অভিনয়ের স্বপ্ন নিয়ে গত বছর শেষ দিকে আসেন ঢাকায়।

    শুরুতেই পান সাইদুল আনাম টুটুলের মতো বরেণ্য নির্মাতার সিনেমায় কাজ করার সুযোগ। ‘কালবেলা’ নামের সেই সিনেমার কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে জানা গেল আরেকটি খবর। নতুন বছর তাহমিনা অথৈ আসছেন নতুন আরেকটি ছবি নিয়ে। ‘চট্টলা এক্সপ্রেস’ নামের এই সিনেমায় তিনি সহশিল্পী হিসেবে পাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসকে।

    ‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমার পরিচালক রায়হান আনোয়ার। এই সিনেমার জন্য এরই মধ্যে ফেরদৌস আর অথৈকে চুক্তিবদ্ধ করেছেন তিনি। জানা গেছে, কয়েক দিনের মধ্যে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এরপরই শুটিংয়ে অংশ নেবেন ফেরদৌস ও অথৈ।

    ‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমাটি চট্টগ্রামকেন্দ্রিক। এই সিনেমার মধ্য দিয়ে চট্টগ্রামের সৌন্দর্য আর ঐতিহ্যকে তুলে ধরা হবে। কুমিল্লার ছেলে ফেরদৌস ঢাকায় থাকেন। একমাত্র তিনি ছাড়া এই সিনেমার বেশির ভাগ অভিনয়শিল্পী ও কলাকুশলী চট্টগ্রামের। ফেরদৌস বলেন, ‘আমি কিন্তু বৃহত্তর চট্টগ্রামেরই (হাসি)। আমাদের চলচ্চিত্র এফডিসিকেন্দ্রিক। এর বাইরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় কিছু অংশ নিয়ে সিনেমা তৈরি হয়। কিন্তু এই সিনেমা দেশের একটা এলাকা ঘিরে। এই ভাবনা আমার কাছে চমৎকার লেগেছে। আমার বিশ্বাস, এ রকম একটি সিনেমা তৈরির পর দেশের অন্যান্য জেলা এবং সেখানকার গল্প নিয়েও ছবি নির্মিত হবে। এই সিনেমায় চট্টগ্রামের অদেখা অনেক চমৎকার বিষয় তুলে ধরা হবে।’

    নতুন নায়িকা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমাদের দেখা হয়েছে। কথা বলার পর মনে হয়েছে, তিনি মেধাবী। তাঁর আগ্রহ আছে। বিশ্ববিদ্যালয় পাঠ চুকিয়ে একটা বড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। বেশ আত্মবিশ্বাসী। একজন নায়িকা হওয়ার যে গুণাবলি দরকার, তার সবই আছে।

    তাহমিনা অথৈ ও ফেরদৌস। ছবি: আবদুস সালামদ্বিতীয় ছবিতে নায়ক হিসেবে ফেরদৌসকে পেয়ে বেশ রোমাঞ্চিত অথৈ।

    বললেন, ‘“কালবেলা” ছাড়াও আমি কয়েকটি সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু গল্প পছন্দ হয়নি বলে রাজি হইনি। “চট্টলা এক্সপ্রেস” সিনেমার গল্প আমার তো দারুণ লেগেছে। আর যখন শুনলাম, নায়ক ফেরদৌস, তখন নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তাঁর অনেক সিনেমা দেখেছি। শুধু তা-ই নয়, তাঁর সিনেমার অনেক গানের সঙ্গে কত অনুষ্ঠানে যে পারফর্ম করেছি, হিসাব নেই। এখন সেই আমি তাঁর নায়িকা! অনেক গুণী একজন শিল্পী, তাঁর সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারব। তা ছাড়া জ্যেষ্ঠ অভিনয়শিল্পী হওয়া সত্ত্বেও যে আন্তরিকতা তিনি আমার প্রতি দেখিয়েছেন, তা ভালো লেগেছে।

  • এক ছবিতে সিয়াম-পূজা-রোশান

    এক ছবিতে সিয়াম-পূজা-রোশান

    ‘পোড়ামন ২’ ও ‘দহন’ ছবি দুটিতে জুটি বেঁধে অভিনয় করে সফল হয়েছেন তরুণ অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরী। নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তাঁরা। তবে এবার এই সফল জুটির সঙ্গে একই ছবিতে যুক্ত হচ্ছেন আরেক নায়ক রোশান। ছবির নাম এখনো ঠিক হয়নি। নতুন এই ছবির খবর দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ।

    আবদুল আজিজ বলেন, ‘অন্ধকার জগতের মানুষকে ঘিরে এই ছবির কাহিনি। উঠে আসবে রাজনীতি ও তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ডও। একটি সত্য ঘটনা অবলম্বনে ছবির মূল গল্প। এখনো নাম ঠিক করা হয়নি। একটু সময় নিয়ে ভেবে চিন্তা করে ছবির নাম রাখা হবে।’

    এই ছবিতে সিয়াম, পূজা ও রোশানের অভিনয়ের বিষয়টিও চূড়ান্ত হওয়ার কথা বলেছেন এই প্রযোজক। তিনি বলেন, ‘জাজের নিয়মিত শিল্পী এই তিনজন। সিয়াম ও পূজা জুটির বাইরেও আলাদাভাবে রোশানও দর্শকের পছন্দের তালিকায় আছেন। তাই প্রথমবারের মতো দর্শকের তিন পছন্দের শিল্পীকে একই ছবিতে আনতে চাইছি।’

    ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে। এটি পরিচালনা করবেন রায়হান রাফি। পোড়ামন ২ ও দহন ছবি দিয়ে ইতিমধ্যে রাফি নিজের জাত চিনিয়েছেন। তিনি বলেন, ‘এ বছর রোজার ঈদে পোড়ামন ২ ছবিটি দর্শকের মধ্যে আলোচনা তৈরি করেছিল। তখন থেকে সিয়াম-পূজা জুটির প্রতি দর্শকের আলাদা একটা আগ্রহ তৈরি হয়েছে। তাই আগামী বছর রোজার ঈদে আরেকটি বাণিজ্যিক জনপ্রিয় ছবি দর্শকদের দিতে চাই।

    ছবিতে অভিনয়ের বিষয়টি সিয়াম, পূজা ও রোশান নিজেও নিশ্চিত করেছেন। রোশান বলেন, ‘নতুন ছবিতে কাজের বিষয়ে আমার সঙ্গে আজিজ ভাইয়ের কথাবার্তা হয়েছে। কবে থেকে শুটিং শুরু হবে, সে বিষয়েও আলাপ হয়েছে। আমরা তো জাজের ঘরেরই শিল্পী। কাজ তো করতেই হবে।

    পূজা ছবিতে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনো বিস্তারিত কিছু জানাননি। পূজা এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত। তিনি বলেন, ‘কাজের বিষয়ে কথা হয়েছে। তবে ছবির গল্প শোনা হয়নি এখনো। ফেব্রুয়ারিতে আমার পরীক্ষা। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি।’

    বে থেকে এই ছবির শুটিং শুরু হবে? জানতে চাইলে পরিচালক রায়হান রাফি বলেন, ‘আগামী মার্চ মাস থেকে শুটিং করার প্রাথমিক শিডিউল তৈরি করেছি। আশা করছি সবকিছু ঠিক থাকলে আগামী মার্চেই শুটিং ফ্লোরে নামতে পারব।

  • ধানের শীষের সানডে-মানডে ক্লোজ কইরা নৌকাকে বিজয়ী করতে হবে: ডিপজল

    ধানের শীষের সানডে-মানডে ক্লোজ কইরা নৌকাকে বিজয়ী করতে হবে: ডিপজল

    আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় তাঁতী লীগের একাংশের নেতৃবৃন্দসহ ও চলচিত্র অভিনেতারা।

    বুধবার বিকাল থেকে রাত আটটা পর্যন্ত কোটালীপাড়া-টুংগীপাড়ার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় তাঁতী লীগের একাংশের সভাপতি শেখ কামরুল ইসলাম বিটুর নেতৃত্বে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

    কোটালীপাড়ার কুশলা ও হিরন এলাকায় গণসংযোগ শেষে উঠান বৈঠকে অতিথির বক্তব্যে উপস্থিত জনতা ডিপজলকে একটি সিনেমার ডায়লগ দিতে অনুরোধ করলে তিনি (ডিপজল) ধানের শীষ মার্কাকে সানডে-মানডে ক্লোজ কইরা নৌকা মার্কাকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী লীগের সিনিয়র সহসভাপতি মোঃ হাবিবুর রহমান, অভিনেতা আফজাল হোসেন, আচল, তাঁতী লীগ একাংশের যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সদস্য মোঃ মামুন মোল্লা, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ প্রমুখ।

    উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগের জন্য ঢাকা থেকে গোপালগঞ্জে শেখ কামরুল ইসলাম বিটুর বাসভবনে আসেন চলচিত্রের বিশিষ্ট অভিনেতা ডিপজলসহ অন্যান্যরা। এসময় সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

  • বরিশাল-২ আসনে নির্বাচনী মাঠে নামেননি সোহেল রানা

    বরিশাল-২ আসনে নির্বাচনী মাঠে নামেননি সোহেল রানা

    বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মহাজোটের মনোনয়ন চেয়েছিলেন বাংলা চলচ্চিত্রের নায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা)। মনোনয়ন না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি মহাজোটের জাতীয় পার্টির একক প্রার্থী হন। বরাদ্দ পান লাঙ্গল প্রতীক। কিন্তু এখন পর্যন্ত তিনি মাঠে নামেননি।

    এ অবস্থায় গত সোমবার দুপুরে উজিরপুর উপজেলার শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা একটি সভা করে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেন। এ সময় আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

    জাতীয় পার্টির দলের স্থানীয় নেতা-কর্মীরা বলেন, মূলত মহাজোটের মনোনয়ন না পাওয়ার অভিমানে সোহেল রানা আর মাঠে নামেননি। মহাজোটের প্রার্থী হবেন—এমন ইচ্ছায় এই আসনে মাসুদ পারভেজও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। মাসুদ পারভেজ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থেকে যান। ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তাঁকে দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ দেন। কিন্তু এক দিনের জন্যও তিনি মাঠে নামেননি, এমনকি এলাকায়ও আসেননি।

    উজিরপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদ আলম বলেন, মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেয়ে সোহেল রানা এখানে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যখন মনোনয়ন পাননি, তখন তিনি অনেকটা হতাশ হন। এরপর থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সিঙ্গাপুরে অবস্থান করছেন। তাঁর দিক থেকেও নির্বাচনের ব্যাপারে কোনো নির্দেশনা না পাওয়ায় সোহেল রানা আর মাঠে নামেননি।

    এমন পরিস্থিতিতে তাঁরা আওয়ামী লীগের প্রার্থী শাহ আলমের পক্ষে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

  • প্রিয়াঙ্কার প্রথম বড়দিন

    প্রিয়াঙ্কার প্রথম বড়দিন

    বিয়ের পর প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম বড়দিন আজ। ভক্তরা যদি ভুলে না যান, প্রথম দিন বিয়েটা খ্রিষ্টান রীতিতেই করেছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। পরদিন হিন্দু রীতিতে হয়েছিল তাঁর বিয়ে। বর মার্কিন গায়ক নিক জোনাস খ্রিষ্টান ধর্মাবলম্বী। স্বামী-স্ত্রী দুজনের ধর্মের প্রতি সম্মান রেখে দুই রীতি মেনে বিয়ে তো হলো। বিয়ের পর প্রথম উৎসবটি জুটল প্রিয়াঙ্কার ভাগে। গত রাত থেকে সপরিবার বড়দিনের উৎসব পালন করছেন তিনি। ছোট ভাই, মা ছাড়াও সঙ্গে আছেন স্বামী, ভাশুর জো জোনাস ও তাঁর হবু স্ত্রী সোফি টার্নার।

    কয়েক দিন আগেই হয়ে গেল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের আরও একটি বিবাহোত্তর সংবর্ধনা। এখন তাঁরা আছেন লন্ডন শহরে। সেখানেই প্রিয়াঙ্কা-নিক ও সোফি-জোকে একত্রে দেখা গেছে। যুক্তরাজ্যের বিনোদন কেন্দ্র কোভেন্ট গার্ডেনে নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থ চোপড়া এবং নিকের ছোট ভাই ফ্রাঙ্কলিন জোনাস। সেখানে হাত ধরাধরি করে হাঁটছিলেন নিক ও প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার পরনে ছিল কালো ট্রাউজার ও কোট এবং হলুদ টপ। নিকও পরেছিলেন কালো পোশাক, গায়ে ছিল সোনালি রঙের জ্যাকেট। গত রোববার রাতেও একত্রে দেখা গেছে নিক ও প্রিয়াঙ্কাকে। সে সময় তাঁদের সঙ্গে ছিলেন সোফি ও জো।

  • দেবর-ভাবির বিয়ে!

    দেবর-ভাবির বিয়ে!

    শিরোনাম দেখে কেউ ঘাবড়ে গেছেন? ঘটনাও কিন্তু তা-ই, দেবর আর ভাবি বিয়ে করেছেন। তবে বিয়েটা বাস্তবের, সম্পর্কটা পর্দার। স্টার জলসার খুব জনপ্রিয় সিরিয়াল ‘মা’য়ের কথা মনে আছে? ভারতীয় বাংলা চ্যানেলের সিরিয়ালের দর্শকদের অবশ্যই মনে থাকবে। কারণ, ওই সময় সিরিয়ালটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। সেই সিরিয়ালের অন্যতম চরিত্র ‘পরী’র নামে তখন মেয়েদের বিভিন্ন পোশাকের নাম দেওয়া হয়। আর সেগুলো বিক্রি হয়েছে খুব। সেই ‘মা’ সিরিয়ালের ‘ঝিলিক’ বা ‘পরী’র ‘মা’য়ের চরিত্রে অভিনয় করেছিলেন মহুয়া হালদার। একই সিরিয়ালে ‘মা’য়ের দেবরের ভূমিকায় অভিনয় করেছিলেন অরিত্র দত্ত। এবার তাঁরা দুজন বিয়ে করেছেন।

    রিসেপশন অনুষ্ঠানে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়ারিসেপশন অনুষ্ঠানে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

    শুধু টিভি সিরিয়ালই নয়, মঞ্চেও নিয়মিত অভিনয় করছেন মহুয়া হালদার ও অরিত্র দত্ত। মঞ্চের ফোর্থ বেল দলের ‘ছাড়পত্র’ নাটকে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন। এ ছাড়া মঞ্চে তাঁদের খুব জনপ্রিয় নাটক ‘পিএস ভালোবাসা’। এই দুজনের সম্পর্ক নিয়ে অনেক দিন থেকেই নানা গুঞ্জন ছিল টলিপাড়ায়। এবার তাঁদের বিয়ের পর সব গুঞ্জন সত্যি হলো।

    অরিত্র দত্ত ও মহুয়া হালদারের বিয়েতে এসেছিলেন ছোট পর্দার অনেকেই। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅরিত্র দত্ত ও মহুয়া হালদারের বিয়েতে এসেছিলেন ছোট পর্দার অনেকেই। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

    মহুয়া হালদার ও অরিত্র দত্তের ফেসবুক পেজ থেকে জানা গেছে, ছোট পর্দার এই দুই তারকার বিয়ে আর রিসেপশনে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের অনেক তারকা।

    বিয়ের আসরে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়াবিয়ের আসরে অরিত্র দত্ত ও মহুয়া হালদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

    ‘মা’ সিরিয়ালটি জনপ্রিয় হওয়ার পেছনের কারণ প্রসঙ্গে তখন এর প্রযোজক ভেঙ্কটেশ ফিল্মসের মহেন্দ্র সোনি বলেন, ‘ফর্মুলাটা হলো আসলে সারল্য। সিম্পলিসিটি। সিরিয়ালে যে ধরনের জটিল গল্প বলা হয়, তা থেকে বের হওয়ার জন্য প্রেম, পরকীয়া, দাম্পত্যের যুদ্ধ বাদ দিয়ে অন্য কিছু খোঁজ চলেছিল।

    “মা” আসলে একজন মা আর তার মেয়ের গল্প। এই গল্পের সারল্য, স্নেহ, মায়া, মমতাবোধই সিরিয়ালটিকে জনপ্রিয় করেছে। প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও ঝিলিকের লড়াই দেখে মানুষ কৌতূহলী হয়েছে। পুরো গল্পতেই একটা সহজ–সরল পজিটিভ সুর আছে। পাশাপাশি তার মায়ের চরিত্রটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে।’

    ছোট পর্দা আর মঞ্চের বন্ধুদের সঙ্গে মহুয়া হালদার ও অরিত্র দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়াছোট পর্দা আর মঞ্চের বন্ধুদের সঙ্গে মহুয়া হালদার ও অরিত্র দত্ত। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

  • চলে গেলেন টুটুল

    চলে গেলেন টুটুল

    বরেণ্য নির্মাতা ও চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল আর নেই। আজ মঙ্গলবার বেলা ৩টা ১৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাইদুল আনাম টুটুলের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

    গত শনিবার রাতে সাইদুল আনাম টুটুল হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন।