Category: বিনোদন

  • আমির খানের নতুন মিশন, ওজন কমবে ২০ কেজি

    আমির খানের নতুন মিশন, ওজন কমবে ২০ কেজি

    বলিউড সুপারস্টার আমির খানের জন্মদিন ছিলো ১৪ মার্চ। নিজের জন্মদিনে ভক্তদের জন্য উপহার নিয়ে হাজির হলেন তিনি। দিলেন নতুন সিনেমার ঘোষণা।

    মি. পারফেক্টশনিস্ট আমির সেই সিনেমার নাম ঠিক করেছেন ‘লাল সিং চাড্ডা’। এটি যৌথভাবে নির্মাণ করবে ভিয়াকম ১৮ মোশন পিকচাস এবং আমির খান প্রোডাকশন।

    জানা গেছে, স্বনামের একটি উপন্যাসের গল্প অবলম্বনে ১৯৯৪ সালের কমেডি ড্রামা ‘ফরেস্ট গাম্প’ ছবিটি নির্মিত হয়েছিলো। উপন্যাসটি প্রকাশিত হয়েছিলো ১৯৮৬ সালে। সেই ছবির গল্পে অনুপ্রাণিত হয়ে আমির রিমেক নির্মাণ করতে যাচ্ছেন। তারই রিমেক ছবিটি হবে ‘লাল সিং চাড্ডা’।

    এতে আমির খান অভিনয় করবেন টম হ্যাঙ্কসে চরিত্রে। এটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন।

    সিনেমাটি নিয়ে আমির খান বলেন, ‘আবারও নিজেকে বদলাতে হবে। ২০ কেজি ওজন কমাতে হবে এই ছবিতে টম হ্যাঙ্কসের চরিত্রের জন্য। চলতি বছরের অক্টোবর থেকে সিনেমাটির শুটিং শুরু করবো। এরইমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি।’

    ‘ফরেস্ট গাম্প’র রিমেকে উৎসাহী হওয়ার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এর গল্পটি আমার খুবই পছন্দের। দারুণ একটা ভালোলাগা থেকেই রিমেক করতে উৎসাহী হলাম।’

    তবে ছবিতে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে সেটি এখনো জানা যায়নি।

    এদিকে আমির খানকে সর্বশেষ দেখা গেছে বিজয় কৃষ্ণা পরিচালিত ‘থাগস অব হিন্দুস্থান’ সিনেমায়। যশরাজ ফিল্মসের প্রযোজনায় মেগা অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তি পেয়েছিলো গত বছরের ৮ নভেম্বর। আমির খান ছাড়া এতে আরও অভিনয় করেন অমিতাভ বচ্ছন, ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ প্রমুখ। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

  • লোকসভা নির্বাচনে ঝড় তুলবে নরেন্দ্র মোদীর বায়োপিক

    লোকসভা নির্বাচনে ঝড় তুলবে নরেন্দ্র মোদীর বায়োপিক

    ব্যাকগ্রাউন্ডে জাতীয় পতাকা। সামনে বসা গেরুয়া গলাবন্ধ পাঞ্জাবি, রিমলেস চশমা, সাদা দাড়ির ব্যক্তি। সে হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু রিয়েল নন, রিলের চরিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক তৈরি করছেন ওমঙ্গ কুমার। আর সেখানে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন বিবেক। ছবিটির পোস্টার প্রকাশ হয়েছে চলতি বছরের শুরুতে। এবার ঘোষিত হলো ছবিটির মুক্তির তারিখ।

    আগামী ১১ এপ্রিল থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। আর প্রধানমন্ত্রীর বায়োপিক, ‘পিএম নরেন্দ্র মোদী’ মুক্তি পাবে ১২ এপ্রিল। ভোটের মধ্যেই এই বায়োপিক নিয়ে তোলপাড় হতে পারে দেশের রাজনীতিতে।

    সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে পরিচালক উমঙ্গ কুমার ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং শেষ করেছেন উত্তরাখণ্ডে। বাকীটা হবে মুম্বইয়ে। গত ১০ মার্চ পর্যন্ত শুটিং হয়েছে উত্তরাখণ্ডে।

    বুধবার থেকে শুটিং শুরু হয়েছে মুম্বইয়ে। ছবির প্রযোজক সন্দীপ সিং একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, ঋষিকেশ, হরসিল সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে।

    গত বছর মুক্তি পেয়েছিল ‘অ্যক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’। এনিয়ে শোরগোল তুলেছিল কংগ্রেস। অভিযোগ, ছবিতে মনমোহন সিংকে সোনিয়া ও রাহুলের হাতের পুতুল হিসেবে দেখানো হয়েছে। এবার ভোটের আগে নয়, ভোটের মধ্যেই মুক্তি পাচ্ছেন নরেন্দ্র মোদীর বায়োপিক। এবার ভোটের মধ্যে এই ছবি নিয়ে ঝামেলা হতে পারে বলে আসঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

  • অনলাইনে বিক্রিতে শাহরুখের ‘জিরো’ ছবির রেকর্ড

    অনলাইনে বিক্রিতে শাহরুখের ‘জিরো’ ছবির রেকর্ড

    বলিউডের রুপালি পর্দায় গত বছরের শেষ নাগাদ মুক্তি দেয়া হয়েছিলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘জিরো’। ভক্তদের প্রত্যাশার তুলনায় রুপালি পর্দায় ছবিটির সাফল্য একেবারেই নগন্য।

    সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নেতিবাচক সমালোচনা হয় ছবিটির ব্যর্থতা নিয়ে। শেষ পর্যন্ত ছবিটি বক্স অফিসে নির্মাণের বাজেটের ২০০ কোটি রুপিও ঘরে তুলতে পারেনি।

    কিন্তু এদিকে জানা গেল ছবিটির অন্য এক রেকর্ডের খবর। অনলাইনে বেশ সাড়া ফেলেছে শাহরুখের ‘জিরো’। গুগল প্লে স্টোরে বলিউডের প্রথম ছবি হিসেবে সবচেয়ে বেশি বিক্রির রেকর্ড করেছে ছবিটি।

    ইতিবাচক মন্তব্যও জানিয়েছে প্লে স্টোর থেকে ছবিটি সংগ্রহ করা দর্শকরা। নোবেল জয়ী মালালা ইউসূফজাই ছবিটিতে শাহরুখের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

    শুধু তাই নয়, বলিউডের প্রথম এবং বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া ছবির তালিকায় স্থান করে নিয়েছে বলিউড বাদশার এই ছবিটি। প্রথম স্থানে আছে হলিউডের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ছবিটি।

    শুধু তাই দ্বিতীয় স্থানে উঠে আসতে ‘জিরো’ পেছনে ফেলেছে অস্কার পাওয়া হলিউডের বোহেমিয়ান র‍্যাপসোডির মতো বড় মাপের ছবিকেও।

    জিরো ছবিটিতে শাহরুখের সঙ্গে ছিলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

  • নিউ ইয়র্কে বর্ণবাদের শিকার বলিউড অভিনেত্রী তানিশা

    নিউ ইয়র্কে বর্ণবাদের শিকার বলিউড অভিনেত্রী তানিশা

    পার্টিতে যোগ দিতে বন্ধুদের সঙ্গে নিউ ইয়র্কের একটি হোটেলে গিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী তানিশা মুখার্জী। সেখানে গায়ের রঙের জন্য ওই হোটেলের এক কর্মচারী তাকে হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে।

    তানিশার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, তিনি বন্ধুদের সঙ্গে হোটেলে বসে ভালো সময় কাটাচ্ছিলেন। ঠিক এই সময় একজন কর্মচারী তাকে দেখে বাজে মন্তব্য করতে থাকে। ওই কর্মচারী তাকে কটাক্ষ করে বলেন, ‘দেখে মনে হচ্ছে ইংরেজিতে কথা বলতে পারে না।

    তানিশা জানান, এ ঘটনায় তিনি চুপ ছিলেন। কারণ ওই কর্মচারী তার সঙ্গে এমন আচরণ কেন করছেন, তা বুঝে উঠতে পারেননি তিনি।

    তানিশা আরও বলেন, এই প্রথম তিনি বর্ণবাদের শিকার হলেন। এই ঘটনাটি তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি এই ঘটনাটির পুরোটা ক্যামেরায় ধারণ করতে চেয়েছিলেন, কিন্তু হোটেল কর্মচারী বাধা দেন।

    তবে বিদেশের মাটিতে বলিউড তারকাদের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে
    অস্ট্রেলিয়ার বিমানবন্দরে এক নারী কর্মকর্তা অভিনেত্রী শিল্পা শেঠীকে ‘বদমেজাজী’ বলে গালি দেন। এছাড়া মেলবোর্ন যাওয়ার পথে সিডনি বিমানবন্দরে তাকে ‘কালো’ বলে কটাক্ষ করে বিমাবনবন্দরের কর্মচারীরা।

    ২০১০ সালে মাই নেম ইজ খান চলচ্চিত্রের মুক্তির সময় একই পরিস্থিতে পড়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নামের কারণে তল্লাশির জন্য যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে কয়েক ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তাকে।

  • জয় বাংলা কনসার্ট-২০১৯

    জয় বাংলা কনসার্ট-২০১৯

    জয় বাংলা কনসার্ট-২০১৯

    বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও তার ছেলে সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ও সায়েমা ওয়াজেদ পুতুল

    জয় বাংলা কনসার্ট-২০১৯

    মঞ্চে চিরকুট ব্যান্ড

    >> রিয়াদ খন্দকার

    রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণ করে এবং সেই ভাষণের গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে অবগত করার লক্ষ্যে বিগত বছরগুলোর মতো এবারও আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে জয় বাংলা কনসার্ট।

    গত ৭ মার্চ অনুষ্ঠিত এই কনসার্টে হাজারো তরুণের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে ‘জয় বাংলা’ স্লোগান। বড় পর্দায় ভেসে ওঠা বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র স্টেডিয়ামে ছড়িয়ে দিয়েছে স্বাধীনতার উন্মাদনা। আরও একবার যেন মুক্তির চেতনায় উদ্ভাসিত হয়েছে হাজারো তরুণ। সিআরআই-এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার আয়োজনে বিকাল সোয়া ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আর্মি স্টেডিয়ামে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এ কনসার্টটি।

    সেদিন দুপুর থেকে গেইট খোলা হলেও তার অনেক আগে থেকেই আর্মি স্টেডিয়ামের পাশে এসে ভিড় করেছে তরুণেরা। ক্রমশ স্টেডিয়ামের চারপাশ জনসমুদ্রে পরিণত হয়। সেই তরুণদের ভাষ্যে, জয় বাংলা কনসার্ট শুধু কনসার্ট নয়, এ হচ্ছে অতীতকে স্মরণ করে সেই চেতনায় উজ্জীবিত হয়ে সামনের দিকে এগিয়ে চলা।

    ব্যান্ডদল বে অব বেঙ্গল যখন জয় বাংলা কনসার্টের মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গান দিয়ে পারফর্ম শুরু করে, তখন পুরো আর্মি স্টেডিয়াম যেন ১৯৭১-এর বাংলাদেশে পরিণত হয়। উদীপ্ত বজ্র কণ্ঠে শ্রোতারাও গেয়ে ওঠে সেই গান।

    বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রোতাদের মাতিয়ে রেখেছিল আরবোভাইরাস। ৭ মার্চকে স্মরণ করে দেশাত্মকবোধক গানের মধ্য দিয়ে তারা পারফর্ম শুরু করে। এর পর তারা ‘হারিয়ে যাও’, ‘আর মানব না তোমাদের’ গানে মুখরিত করে আর্মি স্টেডিয়ামের চত্বর। তাদের গাওয়া ‘ও আমার দেশের মাটি’র সঙ্গে কণ্ঠ মিলিয়েছে হাজারো শ্রোতা। সেই সময়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আর্মি স্টেডিয়াম।

    শ্রোতারা তাদের পছন্দের ব্যান্ডগুলোর নাম লিখে প্ল্যাকার্ডে দেখাচ্ছিল, কেউ পছন্দের গানের সঙ্গে সুর মিলিয়ে হারিয়ে যাচ্ছিলেন গানের জগতে, আবার কেউ সেই সময়টিকে স্মরণীয় করে রাখতে মুঠোফোনের ক্যামেরায় বন্দি করছিলেন মুহূর্তগুলো।

    এই কনসার্টে প্রদর্শিত হয়েছে অগ্নিঝরা মার্চ নিয়ে একটি প্রামাণ্যচিত্র। লাখো বাঙালির হূদয় কাঁপানো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের সুরে তখন প্রকম্পিত হয়েছে পুরো স্টেডিয়াম। সেই সময়ে তরুণেরা একই ভঙ্গিতে বজ্রকণ্ঠে উচ্চারণ করেছে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’।

    রাত ৯টায় মঞ্চ মাতাতে আসে অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গিটারে জাতীয় সংগীতের সুর তুলে শুরু করেন তাদের সংগীত পরিবেশনা। চিরকুট ব্যান্ডের শিল্পী সুমীর বক্তব্যে উঠে আসে ৭ মার্চের তাত্পর্য। চিরকুটের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি স্বাধীন বাংলা বেতারের গানও পরিবেশন করেন তারা।

    অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। দীর্ঘ নয় বছর পর সাজু, সেজান, লিংকন একসঙ্গে মঞ্চে আসেন। তাদের সুরের মূর্ছনা, বাদ্যযন্ত্রের সঙ্গে হেড ব্যান করা ছিল চোখে পড়ার মতো। ‘দুঃখ বিলাস’, ‘আমার পথ চলা’, ‘কাণ্ডারি হুঁশিয়ার’ গানের সঙ্গে আসন্ন অ্যালবামের একটি গান ‘সংশয়’ পরিবেশন করেন তারা।

    বাংলাদেশের মেটাল ব্যান্ডের অগ্রদূত ক্রিপটিক ফেইট ‘জাগো বীর বাঙালি’, ‘কূলহারা এই ঢেউ’ ও ‘চলো বাংলাদেশ’ দিয়ে শ্রোতাদের বিমোহিত করেছেন।

    এর আগে ‘জয় বাংলা, বাংলার জয়’ নিয়ে মঞ্চ মাতিয়েছেন শূন্য ব্যান্ড। আর লালন ব্যান্ডের সুমীর কণ্ঠে শ্রোতারা শুনেছেন ‘সময় গেলে সাধন হবে না’ ও ‘শেখ মুজিবের মুক্তি চাই ….. মুক্তি চাই’ গান দুটি।

    এছাড়া নেমেসিস ‘সংগ্রাম আমি দেখিনি’, ‘আলোকিত হয়ে ওঠো’, ‘মা গো ভাবনা কেন’ গানের সঙ্গে নিজেদের ব্যান্ডেরও কিছু গান পরিবেশন করেন।

    বর্তমান তরুণ প্রজন্মের কাছে সেই কালজয়ী ভাষণের মর্যাদা ও তাত্পর্য তুলে ধরতে এবারের কনসার্টে ছিল বাংলাদেশের তরুণ প্রজন্মের ৮টি ব্যান্ডের নিজেদের গান এবং স্বাধীন বাংলা বেতারের মহান মুক্তিযুদ্ধে প্রেরণা দেওয়া ঐতিহাসিক গানের পরিবেশনা। ব্যান্ডগুলো হলো বে অব বেঙ্গল, নেমেসিস, আরবোভাইরাস, লালন, ক্রিপটিক ফেইট, শূন্য, আর্টসেল ও চিরকুট।

  • সব দোষ মিডিয়ার ঘাড়ে চাপালেন মালাইকা

    সব দোষ মিডিয়ার ঘাড়ে চাপালেন মালাইকা

    বলিউড তারকা মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন থেকেই। প্রায়ই তাদের দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে হাত ধরে হাঁটতে। ডিনার পার্টি সারেন হরহামেশাই। চলতি বছরেই তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন আছে। এখানেই শেষ নয়, বিয়ের আগে তারা বাড়িও লোখান্ডওয়ালাতে নাকি একটি ফ্ল্যাটও কিনেছেন।

    সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, প্রেমের ব্যাপারে ৪৫ বছরের মালাইকা ও ৩৩ বছরের অর্জুন বেশ সিরিয়াস। গুঞ্জন উঠেছে এপ্রিলেই খ্রিষ্টান ধর্ম মতে বিয়ে করবেন তারা। মালাইকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন অর্জুন। তবে এই বিষয় কখনই মুখ খুলতে দেখা যায়নি মালাইকাকে।

    অর্জুন-মালাইকার প্রেম, বিয়ের ইস্যুতে যখন উত্তাল বলিউড পাড়া। ঠিক সেই সময় সব দোষ মিডিয়ার ঘাড়ে চাপিয়ে নিজেকে দায় মুক্ত করতে চাইলেন মালাইকা। তাদের বিয়ের বিষয়ে জানতে চাওয়া হলে ভারতীয় একটি সংবাদমাধ্যমে মালাইকা বলেন, ‘হায় ঈশ্বর! না না। এ সবই মিডিয়ার সৃষ্টি।

    ১৯৯৮ সালে সুপারস্টার সালমান খানের বড় ভাই নির্মাতা-অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। ২০১৭ সালে ১১ মে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। বর্তমানে ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন আরবাজ খান।

    এদিকে অর্জুন-মালাইকার প্রেমের গুঞ্জন শুরু হয় গত বছর ল্যাকমে ফ্যাশন উইকের সময়। ফ্যাশন শোতে দুজনকে পাশাপাশি দেখা যায়। তারপর থেকেই নিয়মিত আলোচনায় তারা। মালাইকার জন্মদিনে মিলানে হাজির হন অর্জুন। এরপর মুম্বাইয়ে ফেরার সময় মিলান বিমানবন্দরে এ জুটিকে হাত ধরা অবস্থায় দেখা গেলে তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

    এখানেই শেষ নয়, আবু জানি ও সন্দীপ কোসলার দীপাবলীর পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যায়। এছাড়া সঞ্জয় কাপুরের স্ত্রী মাহীপ কাপুরের পার্টির একটি ছবিতেও অর্জুন-মালাইকাকে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। সম্প্রতি আকাশ আম্বানি বিয়ের পার্টিতেও হাজির হয়েছিলেন তারা। তবে তাদের প্রেম ও বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি এ জুটি।

  • পর্ন তারকা চরিত্রে এক দৃশ্যের জন্য ৩৭ শট

    পর্ন তারকা চরিত্রে এক দৃশ্যের জন্য ৩৭ শট

    সুপার ডিলাক্স’। এ নামে নির্মিত হচ্ছে তামিল সিনেমা। ছবিটির জন্য দর্শকের বহু দিনের অপেক্ষা। ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়িয়ে গিয়েছিল।

    এখানে অভিনেত্রী রাম্যা কৃষ্ণন একজন পর্ন তারকার ভূমিকায় অভিনয় করেছেন। ‘বাহুবলী’ ছবিতে রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি বাহুবলীর সম্পর্কে চাচী কিন্তু বাহুবলীর মা হিসেবেই পরিচিতি তার।

    রাম্যা এবার হাজির হচ্ছেন পর্ন তারকার চরিত্রে। ‘সুপার ডিলাক্স’ নামে সেই ছবির একটি বিশেষ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন তিনি। বললেন, একটি দৃশ্যের জন্য তাকে ৩৭টি শট দিতে হয়েছিলো। এরপর সেই দৃশ্য পরিচালকের মনমতো হওয়ায় টেক হয়।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম্যা এ কথা জানান। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে খুব চ্যালেঞ্জিং চরিত্র করছি এই ছবিতে। একজন পর্ন তারকার জীবনটা কেমন হয় সেটা কিছুটা উপলব্দির সুযোগ হলো।’

    এই চরিত্রে তিনি কাজ করেছেন নিজের মনের খোরাক মেটাতে। এমনটা জানিয়ে রাম্যা বলেন, ‘কিছু চরিত্র করি টাকার জন্য। কিছু কাজ থাকে জনপ্রিয়তার জন্য। আবার কিছু কাজ করতে হয় শখে বা নেশায়। এই পর্ন তারকার চরিত্রটি প্যাশন থেকে করেছি।’

    ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, ‘সুপার ডিলাক্স’ ছবির মধ্যে একটি ছোট ছবি রয়েছে। সেখানে পর্ন তারকার ভূমিকায় দেখা যাবে রাম্যাকে। সাধারণত এই ধরনের চরিত্রে তাকে আগে দেখেননি দর্শক।

    রাম্যা পেশাদার ভঙ্গিতেই কাজ করেছেন বলে জানিয়েছেন পরিচালক থিয়াগারাজান। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মুক্তি পাবে এই ছবি।

  • দুবাইয়ে ‘বেস্ট মেকআপ অ্যাওয়ার্ডে’ ভূষিত বাংলাদেশি

    দুবাইয়ে ‘বেস্ট মেকআপ অ্যাওয়ার্ডে’ ভূষিত বাংলাদেশি

    সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ক্রিক পার্ক চিল্ড্রেন সিটি অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশি মডেল কন্যা শাহানাজ বেগম বন্যা বেস্ট মেকআপ আর্টিস্ট ২০১৯ অ্যাওয়ার্ডে ভূষিত হন।

    প্রতি বছর ওম্যান অ্যাচিভার্স অনুষ্ঠানে নারীদের ট্যালেন্ট, স্কিল ও বিভিন্ন অবদানের জন্য এ অ্যাওয়ার্ড দেয়া হয়। ঢাকার মডেল কন্যা শাহানাজ দুবাইতে দীর্ঘদিন ধরে নামকরা একটি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে মেকআপ শিল্পে কাজ করে যাচ্ছেন।

    অ্যাওয়ার্ড প্রাপ্তির পর তিনি বলেন, ‘এ অর্জন আমাকে আরো ভালো কাজ করতে সহায়তা করবে। বিচারকমণ্ডলীর কাছে আজ আমি কৃতজ্ঞ।

  • আজ বরিশাল কাঁপাবেন মিলা

    আজ বরিশাল কাঁপাবেন মিলা

    পপ তারকা মিলা মানেই তরুণ প্রজন্মের ক্রাশ, যে কোনো স্টেজ শো মানেই মিলার আউটস্ট্যান্ডিং পারফর্মেন্স! কিন্তু গত কয়েক বছর ধরেই এই রকস্টারের অভাবে ভুগছে দেশের এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। ব্যক্তিগত কারণে গানের জগত থেকে একটু দূরেই চলে যান ‘বাবুরাম সাপুড়ে’ খ্যাত এ শিল্পী।

    প্রায় ৭ বছরের বিরতি ভেঙে ২০১৫-তে নতুন গান নিয়ে হাজির হয়েছিলেন মিলা ইসলাম। ‘নাচো’ শিরোনামের সেই গানের অডিও-ভিডিও নিয়ে ফিরেই তাক লাগিয়ে দেন তিনি। তখন শ্রোতারা ভেবেছিলেন মিলাকে নিয়মিত পাওয়া যাবে গানে। খোদ এই পপ তারকা নিজেই নিয়মিত গানে ফেরার কথা বললেও ফেরা হয়নি।

    অবশেষে সুরের মায়াজালে সঙ্গীতপ্রেমীদের মন রাঙাতে ফিরছেন মিলা। চলতি মাস থেকে এপ্রিল পর্যন্ত ধামাকা পারফর্মেন্স করবেন জনপ্রিয় এই রকস্টার। এ সময়টায় তিনি দেশের বেশ কয়েকটি জেলায় মন মাতানো পারফর্মেন্সে শ্রোতা-ভক্তদের মুগ্ধ করবেন।

    এরইমধ্যে গত ৪ মার্চ সোমবার গাজীপুর জেলা স্টেডিয়ামে ‘হিরো স্বাধীন বাংলা’ কনসার্টে গানে গানে ঝড় তুলেছেন। একইভাবে ৮ মার্চ খুলনা জেলা স্টেডিয়ামে মাতিয়েছেন অগণিত দর্শক-শ্রোতার থৈ থৈ জনসমুদ্রে। ২৬ তারিখ কনসার্ট রয়েছে খুলনার শিববাড়ীতে। আজ ১১ মার্চ বরিশালের বেলস পার্ক কাঁপাবেন মিলা।

    এককথায় মার্চ থেকে এপ্রিলের ২ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর মাতাবেন জনপ্রিয় এই সঙ্গীততারকা। এ সময়টায় কনসার্ট নিয়েই তিনি পুরোপুরি ব্যস্ত।

    এ মাসের ১৫ তারিখে চট্টগ্রামের আমবাগান মাঠ, ১৯ তারিখে কুমিল্লার টাউন হল, ২৩ তারিখ ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্ক, ২৯ তারিখ রাজশাহী স্টেডিয়াম এবং এপ্রিলের ২ তারিখে রংপুর ইউনিভার্সিটিতে পারফর্ম করবেন তিনি। অবশেষে মিলার সরব হয়ে ওঠার মধ্য দিয়ে তার ফেরা নিয়ে অনিশ্চয়তার ঘোর কাটল।

    এই শো’গুলোর মধ্য দিয়ে আবারও নিয়মিত হচ্ছেন জানিয়ে মিলা বলেন, ‘অনেকদিন পর গানে ফিরেছি। অসম্ভব ভালো লাগছে। আমি আসলে খুবই এক্সাইটেড। স্টেজই আমার স্বাচ্ছন্দ্যের জায়গা, এখানেই আমি প্রাণ পাই। অসংখ্য শ্রোতাদের উল্লাস-উচ্ছ্বাসের ভেতর নিজেকে খুঁজে পাই। আজ আমি বরিশালে একটি কনসার্টে যাচ্ছি। আজ সেখানকার শ্রোতা-ভক্তদের জন্য স্থানীয় বেলস পার্কে আয়োজিত কনসার্টে গাইবো।

  • বাংলাদেশ কাঁদানো সেই ক্রিকেট ম্যাচ নিয়ে এবার ভারতে সিনেমা

    বাংলাদেশ কাঁদানো সেই ক্রিকেট ম্যাচ নিয়ে এবার ভারতে সিনেমা

    ম্যাচের শেষ বলে ছক্কা মেরে শ্রীলংকাকে টুর্নামেন্ট থেকে বিদায় করেছিলেন বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। আনন্দের বন্যায় সেদিন ভেসে গিয়েছিলো টেকনাফ থেকে তেঁতুলিয়া। কিন্তু সিনেমাটিক সেই নিদাহাস ট্রফির লড়াইয়ের চিত্রনাট্যে এত ক্লাইমেক্স ছিলো কে জানতো! পরের ম্যাচেই চাপা কান্নায় ঢাকা পড়েছিলো বাংলাদেশ।

    ফাইনাল ম্যাচে দীনেশ কার্তিক শেষ বলে ৫ রানের প্রয়োজনের সময় ছক্কা মেরে দিয়েছিলেন সৌম্য সরকারকে। জিতে গিয়েছিলেন ম্যাচ। সেই ম্যাচ ও শেষ বলের ছক্কা নিয়ে চর্চা কম হয়নি। ভারতীয়রা ছক্কাটিকে ঐতিহাসিক বলেও স্বীকৃতি দিয়ে ফেলেছে।

    নিদাহাস ট্রফির ফাইনালে পরাজয়ের ক্ষত এখনো দগদগে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের অন্তরে। সেই ক্ষতকে এবার নতুন করে উস্কে দিতে যাচ্ছে বলিউড। করুণ পরাজয়ের সেই ম্যাচটি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা।

    ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেল, ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের বায়োপিক নির্মাণ করবে বলিউড। সেখানে গুরুত্ব নিয়ে উঠে আসবে নিদাহাস ট্রফির ফাইনাল। যেখানে বাংলাদেশকে বিপর্যস্ত করে উড়িয়ে দিয়েছিলেন কার্তিক।

    সেদিন ৮ বলে ২৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন দীনেশ কার্তিক। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। বাংলাদেশের সৌম্য সরকারকে ছক্কা হাঁকিয়ে ম্যাচটি বের করে নিয়েছিলেন তিনি। বনে গিয়েছিলেন ভারতের নায়ক।

    ছবিতে কার্তিকের চরিত্রে অভিনয় করবেন ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ অভিনয় করা বিক্রান্ত মাসি। কার্তিকের চেহারার সঙ্গে অনেকটা মিল থাকায় বিক্রান্তকেই ভাবা হচ্ছে।

    ছবিতে কার্তিকের জীবনের একাধিক দিক তুলে ধরা হবে। ব্যক্তিগত জীবনের উত্থান-পতনের বিবরণ থাকবে। উঠে আসবে তাকে ডিভোর্স দিয়ে তারই সতীর্থ ক্রিকেটার মুরালি বিজয়কে বিয়ে করা প্রাক্তন স্ত্রী নিকিতা গল্প।