Blog

  • পটুয়াখালীতে শিশুকে কুপিয়ে হত্যা

    পটুয়াখালীতে শিশুকে কুপিয়ে হত্যা

    পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে বাড়ির পাশে পরিত্যক্ত ভিটায় পড়ে ছিল রক্তাক্ত এক মেয়ে শিশুর লাশ। সেই লাশ প্রথমে দেখলেন ওই শিশুর মা। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।

    মারা যাওয়া শিশুটির নাম মরিয়ম (৮)। সে রামবল্লভ গ্রামের মকবুল মৃধা ও রীনা বেগম দম্পতির ছোট মেয়ে। সে ৪৯ নম্বর রামভালক অগ্রণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। তার মাথায় জখম ও গলায় ওড়না প্যাঁচানো ছিল।

    শিশু মরিয়মের বাবা মকবুল মৃধা বলেন, এলাকায় কিছু লোকজনের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের বিরোধ আছে। হয়তো বিরোধের জেরে তাঁর মেয়েকে হত্যা করে এভাবে পরিত্যক্ত ভিটায় ফেলে রাখা হয়েছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, মরিয়ম গতকাল বিকেলে বাড়ির পাশে তার ফুফু সেলিনা বেগমের ঘরে এসে ফুফাতো বোনের সঙ্গে খেলছিল। সন্ধ্যায় বাড়িতে চলে যাওয়ার কথা বলে ফুফুর ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মরিয়মের মা রীনা বেগম মেয়ের খোঁজ করতে সেলিনা বেগমের বাড়িতে আসেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েকে পাচ্ছিলেন না। পরে রাত সাড়ে ৯ টার দিকে বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত ভিটায় রক্তাক্ত অবস্থায় মেয়ের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় রীনা বেগমের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে।

    রীনা বেগম বলেন, ‘কয়েক দিন আগে আমাদের প্রতিপক্ষ নানা ধরনের হুমকি দেয়। ওরাই আমার মেয়েকে ভিটায় এনে হত্যা করেছে।’

    এটা নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেন বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন তিনি।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশ উদ্ধারের সময় শিশু মরিয়মের মাথায় একাধিক কোপ ও গলায় ওড়নার ফাঁস দেওয়ার চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। পুলিশ তদন্ত শুরু করেছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

  • ১২ কেজি এলপিজির দাম বেড়ে ‌১৪৭৪ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বেড়ে ‌১৪৭৪ টাকা

    আবারও বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

    রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন দর ঘোষণা করে বিইআরসি। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

    এছাড়া ভোক্তাপর্যায়ে বোতলজাত করা এলপিজির ৫.৫ কেজির দাম ৬৭৬ টাকা, ১২.৫ কেজি ১৫৩৬ টাকা, ১৫ কেজি ১৮৪৩ টাকা, ১৬ কেজি ১৯৬৬ টাকা, ১৮ কেজি ২২১১ টাকা, ২০ কেজি ২৪৫৭ টাকা, ২২ কেজি ২৭০৩ টাকা, ২৫ কেজি ৩০৭২ টাকা, ৩০ কেজি ৩৬৮৬ টাকা, ৩৩ কেজি ৪০৫৪ টাকা, ৩৫ কেজি ৪৩০০ টাকা ও ৪৫ কেজির এলপিজির দাম ৫৫২৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিইআরসির ঘোষণায় বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতিকেজির মূল্য ১২২ টাকা ৮৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪ পয়সায় সমন্বয় করা হয়েছে। এছাড়া মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য টাকা ৬৭ টাকা ৬৮ পয়সায় সমন্বয় করা হয়েছে।

    এর আগে জানুয়ারি মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

    এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

  • আজকের যুব সমাজ হবে ২০৪১ সালের কর্ণধার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    আজকের যুব সমাজ হবে ২০৪১ সালের কর্ণধার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

    শিক্ষার্থীদের লেখাপড়ার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন। ২০৪১ সালে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশে পৌঁছানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।তখন আমরা হয়ত থাকব না। কিন্তু আজ যারা যুব সমাজ আছ, তোমরাই হবে সেই ২০৪১ সালের কর্ণধার।এজন্য তোমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
    তিনি আরও বলেন, তোমাদের লেখাপড়া করতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে।তোমাদের ভবিষ্যতের জন্য এখন থেকেই গঠনমূলক কর্মকাণ্ড করতে হবে। তোমরা যদি সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের যদি গড়ে তুলতে পার, তাহলেই তোমরা ভবিষ্যতে বাংলাদেশের কর্ণধার হতে পারবে। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ৫২তম উপ-আঞ্চলিক/ আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো দেশের নাগরিক বা মানুষ শারীরিকভাবে সুস্থ না হতে পারলে সে দেশ কখনও সমৃদ্ধ লাভ করতে পারে না। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনার বাংলা গড়ার। কিন্তু আমরা জনসাধারণ যদি শারীরিকভাবে যোগ্যতা অর্জন করতে না পারে তাহলে এটা সোনার বাংলা হবে না, রুগ্ন বাংলা হবে। সুতরাং সোনার বাংলা গড়তে হলে আমাদের প্রতিটি নাগরিককে শরীরের দিকে নজর দিতে হবে। আর এজন্যই সরকার খেলাধুলার দিকে নজর দিয়েছে।শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস ও আমরা আশা করবো এখনকার শিক্ষার্থীরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে খেলাধুলার প্রতিও মনোযোগী হবে। একজন শিক্ষার্থী লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মনোযোগী হলে তারা অন্যান্য খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারবে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মো.আনোয়ার হোসেন ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের সচিব আ ফ ম বাহারুল আলম।

  • বরিশালে পুলিশের নজর ফাঁকি দিয়ে বিএনপির কালো পতাকা মিছিল, আটক ৩

    বরিশালে পুলিশের নজর ফাঁকি দিয়ে বিএনপির কালো পতাকা মিছিল, আটক ৩

    বর্তমান সরকারের সংসদ বাতিল করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দেওয়ার দাবিতে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী ফাঁকি দিয়ে কালো পতাকার বিক্ষোভ করেছে বরিশাল মহানগর বিএনপিসহ দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় নগরীর বিএম কলেজ এলাকা থেকে মহানগর বিএনপির নেতৃবৃন্দদের নেতৃত্বে এ কালো পতাকার মিছিল বের করে মিছিলটি নথুল্লাবাদ এলাকায় গিয়ে শেষ করে।

    এ সময় মিছিলে উপস্থিত ছিলেন সদ্য কারাভোগকারী বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খাঁন ফারুক, মহানগর বিএনপি সদস্য আব্দুল হালিম মৃধা, মহানগর বিএনপি সদস্য সাইফুল আনাম বিপুু, মহানগর বিএনপি সদস্য ও সাবেক মহানগর ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন, সদ্য কারামুক্ত মহানগর ছাত্রদল আহবায়ক এ্যাড. রেজাউল করীম রনিসহ বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড নেতৃবৃন্দ।

    এরপূর্বে কেন্দ্রীয় কর্মসূচি কালো পতাকার মিছিল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে সদররোডস্থ দলীয় কার্যালয়ে আসার পূর্বেই মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমানের নেতেৃত্বে অতিরিক্ত পুলিশ অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ের চারপাশসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করার কারণে মহানগর বিএনপির নেতৃবৃন্দ সময় ও স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় কর্মসূচি পালন করে।

    মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক মুঠোফোনে বলেন, আজকে আমাদের কেন্দ্রীয় শান্তিপূর্ণ কালো পতাকার মিছিল ঘোষণা করা ছিল। এই ফ্যাসিস্ট সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আমাদের দলীয় কার্যালয় ঘেড়াও করে রেখে আমাদের অফিসের ধারে কাছে ভিড়তে দেয়নি। অন্যদিকে কর্মসূচিতে অংশ নিতে যুবদলের বেশ কয়েকজন সদস্য আগুরপুর রোডস্থ প্রেসক্লাবের সম্মুখে অবস্থান নিলে পুলিশ সেখানে হানা দিয়ে যুবদল নেতা মিলটনসহ তিনজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

    আটককৃতদের বিষয় জানতে চাইলে পুলিশ জানায়- তাদেরকে পুরানো মামলা থাকার কারনে আটক করা হয়েছে।

    নগরীতে হঠাৎ করে অতিরিক্ত পুলিশ অবস্থান নেওয়ার বিষয় জানতে চাইলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলুর রহমান বলেন, নগরীতে যেকোন ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে সারা শহরে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

  • ববি ক্যাম্পাসে ইভটিজিং-মাদক সেবন ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

    ববি ক্যাম্পাসে ইভটিজিং-মাদক সেবন ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

    নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবন ও ইভটিজিং করলেই আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষনাও দিয়েছেন কর্তৃপক্ষ।

    মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড.আব্দুল কাইউম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল নির্দেশনার বিষয়ে জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়- ক্যাম্পাসে পাঠদান চলাকালিন সময়ে শিক্ষক শিক্ষার্থী ও স্টাফ ব্যাতিত বহিরাগত কাউকে ঢুকতে হলে নিতে হবে কর্তৃপক্ষের অনুমতি। এছাড়াও ববি ক্যাম্পাসের ভিতরে শিক্ষার্থী বা বহিরাগতরা মাদক সেবন ও ইভটিজিং করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- মাদক সেবন ও ইভটিজিং’র সাথে জড়িতরা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষর্থীও হয়ে থাকলে তাহলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিবে না। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

  • ঝালকাঠি থানায় বসে তরুণীর বিষপান

    ঝালকাঠি থানায় বসে তরুণীর বিষপান

    পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরে স্বামীর অভিযোগে প্রেমিকসহ গ্রেপ্তার হয় এক তরুণী (২২)। নিয়ে আসা হয় থানায়।

    পুলিশ প্রেমিক শামীমকে (২৪) থানার হাজতখানায় রাখে। স্বামীর সঙ্গে ওই তরুণীকে যেতে বলা হলে থানায় বসেই বিষপান করে সে।

    মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর থানায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই তরুণীকে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ওয়াশ করলে প্রাণে বেঁচে যায় সে। বর্তমানে ওই তরুণী সুস্থ আছেন বলে জানিয়েছে চিকিৎসক।

    জানা যায়, ঝালকাঠি সদর উপজেলার একটি গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করে ওই তরুণী। তাদের একটি শিশু সন্তানও রয়েছে। সম্প্রতি একই গ্রামের শামীম নামে এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে সে।

    এক পর্যায়ে স্বামী ও সন্তান রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় তরুণী। এ ঘটনায় মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। পুলিশ প্রেমিক শামীম ও তরুণীকে সদর উপজেলার নথুল্লাবাদ এলাকা থেকে আটক করে থানায় নিয়ে যায়।

    থানায় নারী ও শিশু ডেস্কে রাখা হয় তরুণীকে, আর হাজতখানায় রাখা হয় শামীমকে। শামীমকে রেখে স্বামীর সঙ্গে যেতে ওই তরুণীকে পরিবার ও পুলিশ চাপ প্রয়োগ করে।

    এসময় মেয়েটির সঙ্গে থাকা বিষের বোতল বের করে তা পান করে। পুলিশ দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওয়াশ করে বিষ বের করে ফেলেন। এতে প্রাণে বেঁচে যায় ওই তরুণী। ওই তরুণী জানান, আমি শামীমকে ভালোবাসি। তাঁর সঙ্গেই যেতে চাই। এ ছাড়া আমার কোণ কথা নাই।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে শামীম নামে এক যুবক ও তরুণীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে থানার মধ্যে একটি দুর্ঘটনা ঘটে। ওই তরুণীকে ওয়াশ করে বিষ বের করে ফেলা হয়েছে। আপাতত সে সুস্থ আছে। এ ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

  • দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সব প্রস্তুতি সম্পন্ন

    দ্বাদশ সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সব প্রস্তুতি সম্পন্ন

    দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে মঙ্গলবার (৩০ জানুয়ারি)। এ দিন বিকাল ৩টায় প্রথম অধিবেশনের প্রথম বৈঠক শুরুর মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। অধিবেশনের প্রথম দিন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।

    সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই পদে মনোনীত করেছে। একক প্রার্থী হিসেবে তারা দুই জনই আবারও নির্বাচিত হবেন। এদিকে নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের প্রথম বৈঠকে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর পুরো অধিবেশনজুড়ে আলোচনা হবে।

    সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের যাবতীয় প্রস্ততি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে নতুন সংসদের সদস্যদের আসন বিন্যাস করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচিত এমপিদের সংসদের কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন দেওয়া হয়েছে।

    সংসদের অধিবেশন উপলক্ষে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে। প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।

    প্রথম দিনের কার্যসূচিতে ৫টি কাজের কথা বলা আছে। এগুলো হলো- স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। রাষ্ট্রপতির ভাষণের পরই প্রথম দিনের বৈঠক মুলতবি করা হবে। রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনের এটাই হবে সংসদে প্রথম ভাষণ। মন্ত্রিসভার গত বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মূলত মন্ত্রিসভায় অনুমোদিত ভাষণই রাষ্ট্রপতি সংসদে পাঠ করেন। প্রথম দিনের বৈঠক মুলতবির পর পরবর্তী দিনের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর থেকে ওই প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।

    সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ নেতা ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী দ্বাদশ সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পালন করবেন। এদিকে সংসদে সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হিসেবে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)কে বিরোধী দলের নেতা ও দলের কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলীয় উপনেতার স্বীকৃতি দিয়েছেন।

    এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীকে দ্বাদশের চিফ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। এছাড়া ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ- ২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) এবং মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২)কে হুইপ নিয়োগ দিয়েছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নিয়োগের আইনত কোনও বিধান না থাকলেও অতীতের রেওয়াজ অনুযায়ী সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি তার মহাসচিব মজিবুল হককে বিরোধী দলীয় চিফ হুইপ ও দলের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদকে বিরোধী দলীয় হুইপ মনোনীত করেছে।

    সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গনমাধ্যমকে বলেন, অধিবেশনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদের আসন বন্টন হয়েছে। আমরা নতুন এমপিদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। দ্বাদশ সংসদ প্রাণবন্ত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

    সংসদে বিরোধী দলীয় নেতার স্বীকৃতি প্রসঙ্গে জানতে চাইলে স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য নিয়ে গঠিত দলের নেতা হিসেবেই গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলের নেতা স্বীকৃতি দেওয়া হয়েছে। বিধি অনুযায়ীই এটা করা হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য কোনও দলের না হওয়ায় তারা সংখ্যায় বেশি হলেও তাদের মধ্য থেকে বিরোধী দলের নেতা হিসেবে কাউকে স্বীকৃতি দেওয়ার সুযোগ নেই বলেও জানান স্পিকার।

    যেভাবে হবে স্পিকার নিয়োগ

    সংবিধানের ৭৪ অনুচ্ছেদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের কথা রয়েছে। এতে- সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ সদস্যদের মধ্য হতে সংসদ একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করার কথা বলা হয়েছে। এছাড়া এ দুই পদের যে কোনটি শূন্য হলে সাত দিনের মধ্যে কিংবা ওই সময়ে সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী প্রথম বৈঠকে নির্বাচিত করতে হবে।

    এদিকে সংসদের কার্যপ্রণালী বিধির ৮ বিধিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পদ্ধতি উল্লেখ করা আছে। এতে বলা হয়েছে, নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম বৈঠক শুরুর অন্তত এক ঘণ্টা আগে স্পিকার হিসেবে কোনও একজন এমপির নাম প্রস্তাব করে সচিব বরাবর লিখিতভাবে জানাবেন সংসদের যেকোনও সদস্য। ওই প্রস্তাবের সঙ্গে তৃতীয় কোনও সংসদ সদস্যের সমর্থন থাকতে হবে। স্পিকার হিসেবে নাম প্রস্তাবকারীর স্পিকার হতে সম্মত বলে লিখিত থাকতে হবে। কোনও সদস্য স্পিকার হিসেবে তার নিজের নাম প্রস্তাব করতে পারবেন না। অথবা অন্য কেউ তার নাম প্রস্তাব করলে তা সমর্থন করতে পারবেন না। একাধিক ব্যক্তির নামও কোন একক সদস্য করতে পারবেন না। কোনও ব্যক্তি তার নিজের নির্বাচনকালে সভাপতিত্ব করতে পারবেন না। সংসদের দিনের কার্যসূচিতে যে সদস্যের নাম প্রস্তাব রয়েছে স্পিকারের চেয়ার থেকে তাকে আহ্বান করলে তিনি প্রস্তাবটি উত্থাপন বা প্রত্যাহার করতে পারবেন। এবং কেবল এই বিষয়ের মধ্যেই তিনি তার বক্তব্য সীমাবদ্ধ রাখবেন।

    যথাযথভাবে উত্থাপিত ও সমর্থিত প্রস্তাবগুলো উত্থাপিত হওয়ার পর ক্রমানুসারে ভোটে দেওয়া হবে এবং প্রয়োজনবোধে বিভক্তি-ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ হবে। কোনও প্রস্তাব গ্রহণ হয়ে গেলে সভাপতি বাকি প্রস্তাবগুলো (যদি থাকে) ভোটে না দিয়ে ঘোষণা করবেন যে, গ্রহণ করা প্রস্তাবে উল্লিখিত সদস্য স্পিকার নির্বাচিত হয়েছেন। পরে নির্বাচিত স্পিকার শপথ গ্রহণ করবেন।

    একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগ আবারও নির্বাচিত করবেন বলে ঘোষণা দেওয়ায় মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে (স্পিকার নির্বাচনের সময়) তিনি সভাপতিত্ব করতে পারবেন না। ফলে প্রথমে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তার সভাপতিত্বে আওয়ামী লীগের প্রস্তাবিত শিরীন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হলে সংসদের বৈঠক ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হবে। এ সময় নতুন স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ শেষে নতুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মুলতবি বৈঠক শুরু হবে। এ সময় শুরুতেই ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। স্পিকারের মতো ডেপুটি স্পিকারও একই পদ্ধতিতে নির্বাচিত করা হবে।

    এর আগে ২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী ওই সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি শেষ হয়েছে। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হলো।

    আসন বন্টন

    সরকারি দলের প্রথম সারিতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশের আসনটি সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং তার পরের আসনটি বরাদ্দ দেওয়া হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে। এ ছাড়া প্রথম সারিতে আসন পেয়েছেন তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আবদুস শহীদ, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। সংসদ নেতার পেছনের সারির প্রথম আসনে সরকারি দলের চিফ হুইপ নুর-ই- আলম চৌধুরী বসবেন।

    সংসদে বিরোধীদলীয় নেতার আসন জিএম কাদের এবং বিরোধীদলীয় উপনেতার আসন আনিসুল ইসলাম মাহমুদকে দেওয়া হয়েছে। এ ছাড়া বিরোধী দলের প্রথম সারিতে বিরোধীদলীয় উপনেতার পাশের আসনটি জাপার রুহুল আমিন হাওলাদার এবং তার পরের তিনটি আসন বরাদ্দ দেওয়া হয়েছে স্বতন্ত্র এমপি আবদুল লতিফ সিদ্দিকী, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে। বিরোধী দলীয় নেতার পেছনের সারির প্রথম আসনে বিরোধী দলের চিফ হুইপ মজিবুল হক চুন্নু বসবেন। এছাড়া বিরোধী দলীয় সংসদ সদস্যদের আশপাশে স্বতন্ত্র সংসদ সদস্যদের আসন দেওয়া হয়েছে।

    আসন বন্টনের বিষয়ে জানতে চাইলে হুইপ ইকবালুর রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, আসন বন্টন মোটামুটি চূড়ান্ত হয়েছে। বরাবরের মতো সিনিয়দের সামনের দিকের আসন দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের স্বার্থে আমাদের হুইপদের আসন আগের মতোই আছে। তবে, আসন বন্টন একেবারেই চূড়ান্ত সেটা বলা যাবে না। দু-একটি এদিক সেদিক হতে পারে।

    ডিএমপির নিষেধাজ্ঞা

    সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক আদেশে এসব নিষেধাজ্ঞার কথা জানান। আদেশে সোমবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া যেকোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।

    যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে—ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত। মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল ও রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

  • পুতিনের ভোট দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

    পুতিনের ভোট দেখতে রাশিয়া যাচ্ছেন সিইসি

    ফেডারেল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. শাহ আলম এ সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

    এতে বলা হয়েছে, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১২ মার্চ তাদের রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে। ফিরবেন ১৯ মার্চ। সফরকালে ১৪ থেকে ১৮ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে তারা অংশ নেবেন। সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

  • স্থায়ী রূপ পাচ্ছে দ্রুত বিচার আইন

    স্থায়ী রূপ পাচ্ছে দ্রুত বিচার আইন

    ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, আইনটি প্রণয়নের পর থেকে দুই বছর পর পর মেয়াদ বাড়ানো হতো। সর্ব শেষ ২০২৪ সালের ৯ এপ্রিল পর্যন্ত মেয়াদ ছিল।

    মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়, এটি স্থায়ী আইন হিসেবে থাকবে। আর মেয়াদ বাড়ানো লাগবে না।

    আইনটির আর কোনো পরিবর্তন হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

    জননিরাপত্তা বিভাগ থেকে বলা হয়, এ আইনের অনেক সুফল আছে। অপরাধীদের শাস্তি নিশ্চিতে এ আইন কাজে লেগেছে।

  • কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের পিতার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

    বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের প্রভাবশালী সদস্য, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের পিতা জনাব ফখরুল দেওয়ান অসুস্থ জনিত কারণে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বরিশাল সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে থানা কাউন্সিল জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মনসুর আহমেদ,সাবেক জেলা ছাত্রলীগ সহ-ভাপতি ইকবাল আজাদ,সাবেক মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম রেজভী সহ অন্যান্য নেতাকর্মীরা