Blog

  • ভোলায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    ভোলায় অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

    ভোলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

    সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ভোলা-লক্ষীপুর সড়কের পরানগঞ্জ বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত তানিয়া ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের দক্ষিণ ইলিশা গ্রামের খলিল মুন্সির মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।

    পুলিশ জানায়, সোমবার সকালের দিকে শিশু তানিয়া রাস্তা পার হচ্ছিল। এসময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তানিয়াকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া পথে মারা যায় সে। ঘাতক অটোরিকশাটি আটক করেছে স্থানীয়রা।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    ঘটনাস্থল পরিদর্শনকারী উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বরিশালে স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা

    বরিশালে স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে স্বামীর আত্মহত্যা

    বরিশাল জেলার হিজলা উপজেলায় স্ত্রীর পরকীয়ার বিচার না পেয়ে জয়দেব মন্ডল আত্মহত্যা করেছেন। আজ ১১ ডিসেম্বর ফজরের সময় বাড়ির পার্শ্বের বাগানের আম গাছের সাথে গলার ফাঁস দিয়ে এ আত্মহত্যা করে। এ সংবাদ পেয়ে হিজলা থানার পুলিশ ঘটনাস্থান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বরজালিয়া ইউনিয়নের পুরাতন হিজলা বন্দর বাজারের সাথে বসবাস করে দুই সন্তানের জনক জয়দেব মন্ডল ও তার স্ত্রী। জয়দেব মন্ডলের স্ত্রী মনিকা রানী রুপসী হওয়ায় নজর পড়ে পার্শ্ববর্তী বাড়ির অমল কুলুর ছেলে র্স্বন ব্যবসায়ী অনিকের।

    তাই গত ১ বছর পূর্বে মনিকা রানীকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যায় অনিক। কিছুদিন পর ফিরে এসে জয়দেবের স্ত্রীকে ফেরত দেয়। জয়দেব স্থানীয়দের চাপে বাধ্য হয়ে স্ত্রীকে মেনে নেয়।

    গত ১ সপ্তাহ আগের জয়দেবের স্ত্রী মনিকা রানী পূজার জন্য ফুল তুলতে অনিকের বাড়িতে যায়। তখন অনিক তার বাবা অমল সহ কয়েকজন মিলে মনিকা রানীকে মারপিট করে।

    এ ঘটনায় মারধরের শিকার মনিকা রানী ও জয়দেব মন্ডল স্থানীয় নেতাদের শরপান্ন হয়। তারা অর্থের বিনিময়ে চুপ হয়ে যায়। পরে থানায় অভিযোগ করে বিচার আশায় থাকেন।

    এ ঘটনায় অভিমান করে আত্মহত্যা করেছে বলে মনে করেন স্থানীয়রা। সরোজমিনে গিয়ে দেখা যায় মনিকা রানীর পরকীয়া প্রেমিক অনিকের পরিবাবের সবাই আত্মগোপনে রয়েছে।

    হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুবাইর ঘটনার সত্যতা স্কীকার করে বলেন এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বরিশাল নগরীর বিভিন্ন সমস্যা নিরাসনে মেয়রের কাছে স্মারকলিপি

    বরিশাল নগরীর বিভিন্ন সমস্যা নিরাসনে মেয়রের কাছে স্মারকলিপি

    “যানজট, দুর্ঘটনা ও জলাবদ্ধতা থেকে বরিশালবাসীকে রক্ষা করো” এই শ্লোগান নিয়ে ৭ দফা দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসক, মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন বাসদ জেলা কমিটির নেতৃবৃন্ধরা।

    আজ রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের বরিশাল জেলার প্রধান সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য দুলাল মল্লিক, বিজন শিকদার, বরিশালের সাধারণ নাগরিক সমাজের (বসানাস) আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ অনন্যরা।

    এসময় বক্তরা বরিশালে গড়িয়ার পাড় থেকে রূপাতলী বাইপাস সড়ক নির্মাণ, সকল মহাসড়কে থ্রি হুইলারের জন্য সার্ভিস রোড নির্মাণ, দুর্ঘটনা প্রতিরোধে চৌমাথাসহ সকল মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসনে সকল খাল পুনরুদ্ধার ও ড্রেন সংস্কার করা সহ ৭ দফা দাবি তুলে ধরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক ও মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন।

  • বরিশালে ৬ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক

    বরিশালে ৬ কেজি গাঁজা সহ ব্যবসায়ী আটক

    বরিশাল নগরীর ৩নং ওয়ার্ড গাওয়ারসার এলাকায় রাহাত খান এর বাড়ির সম্মুখে পাকা রাস্তায় অবস্থান করা কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে।

    আজ সোমবার (১১) ডিসেম্বর সকাল সোয়া ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাবহনকারী মোঃ রমজান আলী (৫৪)কে অটক করে এসময় তার কাছ থেকে তিনকেজি গাঁজা উদ্ধার করা হয়।

    মোঃ রমজান আলী বি-বাড়িয়া জেলার কুইয়াপানিয়া, কসবা থানা এলাকার মৃত্যুঃ জাহেদ মিয়ার ছেলে। আজ সোমবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কার্যালয় থেকে এক মেইল বার্তায় তথ্য পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন। এব্যাপারে আটক মোঃ রমজানের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়ে বলে জানায়।

  • একজন আদর্শ স্বামীর প্রতিকৃতি

    একজন আদর্শ স্বামীর প্রতিকৃতি

    মনের কোটরে যাকে সযত্নে ঘিরে রেখেছিলাম তাকে তো আর মনের কোটরে ধরে রাখতে পারিনি। সবকিছু আল্লাহর লিখন। জায়গাটা তো ঠিকঠাক, জায়গা মতই আছে। শুধু কোটরটাকে নিয়ে সারাক্ষণ হাহাকারটা সঙ্গে করে নিয়ে সংসারের সব কাজে ডুবে থাকতে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু না! তা পারা খুব কষ্টের ও কঠিনতম কাজ। আমার জীবন যাকে ছাড়া চলত না প্রতি মুহূর্ত যাকে নিয়ে গেঁথেছি নকশীকাঁথার কথার মালা যাকে ছাড়া চলত না এখানে সেখানে বেড়ানো, বিয়ের দাওয়াত, দেশ-বিদেশে ব্ড়োতে যাওয়া সবকিছুই চলতে থাকে বহমান গতিতে। কিন্তু মনের গভীরে হাহাকার মৃত্যু পর্যন্ত বহমান থাকবে।
    বিয়ের পর সবার স্বামী যার যার স্ত্রীর কাছে আদর্শরূপ নিয়ে জীবন কাটাতে চেষ্টা করে। সেই চেহারা স্ত্রীদের কাছে এক এক জনে এক এক চিন্তাধারায় গ্রহণ করে।
    আমার স্বামী একজন আদর্শ স্বামী এবং একজন আদর্শ স্বামীর প্রতিকৃতি। আদর্শ স্বামীর প্রতিকৃতি বুঝিয়ে তার ব্যাখ্যা করা আমার জন্য অনেক কঠিন ব্যাপার।
    শুরুর জীবনের কথা, আমি সংসারের অনেক কাজ বুঝতাম এবং বেশ কিছুই পারতাম। কিন্তু রান্না তেমন কিছুই পারতাম না। আমাকে আমার সাহেব হাতে ধরে অনেক রান্না শিখিয়েছেন। উনি অনেক রকম রান্না জানতেন। এরপর শিখেছি আমার শ্বাশুরী মা’র কাছে।
    আমার সাহেব উনার মা’র হাতের রান্না খুব পছন্দ করতেন। তাই আমি ভাবলাম মা’র রান্না খাওয়ার মধ্যেই তার আত্মতৃপ্তি সেইহেতু আমার সেই রান্নাগুলো আয়ত্ব করা প্রয়োজন বলে আমি মনে করতাম।
    আমার প্রতি দায়িত্বশীলতা ছিল আমার সাহেবের অপরিসীম। আমাদের দুই ছেলে, ছেলেদের প্রতি দায়িত্ব-আদর-¯েœহও ছিল বলা-কওয়ার বাইরে। দুই ছেলে দেশের বাইরে পড়াশুনা করেছে। তাদের খাওয়া-পড়া, দেশ-বিদেশে ঘোরা কোন কিছুতেই বাবার অবহেলা ছিলনা। ছেলেরা ছিল বাবার হার্টের দু’টা অংশ। বাবার অন্তর নিংড়ানো ভালোবাসা ছিল ছেলে-বৌ ও নাতিদের জন্য। আমার জন্যতো বটেই।
    আমার গর্ব ভালোবাসার জায়গা ছিল আমার স্বামী। তার জীবনের ক্ষেত্র ছিল তার কর্মস্থল, চেম্বার সেই সাথে সর্বপ্রথমে স্ত্রী-সন্তান, ছেলের বৌরা, নাতী-নাতনীরা বাবা-মা, ভাই-বোন, ভাই-বোনদের স্বামী-স্ত্রী সেই সাথে আত্মীয়-স্বজন।
    আমার স্বামীর বাবা ও মা অর্থাৎ দাদা-দাদীর বাড়ীর দুই দিকটাই ছিল অত্যন্ত প্রসিদ্ধ ও সম্ভ্রান্ত। দুইদিকের আত্মীয়-স্বজনের যার সাথেই সম্পর্কের জায়গা, সেই জায়গাটাতে সে দৃঢ়তার সাথে শক্ত হাতে ধরে রাখতে ভালবাসত।
    আমার ৪৩ বছরের সংসার জীবনে বাবা-মা’র দুইপক্ষের আত্মীয়-স্বজনের আসা-যাওয়া সেই সাথে ফোনে যোগাযোগ ছিল। আত্মীয়-স্বজনেরা সবাই ভালবাসত, শ্রদ্ধা করত। বাবা-মা ভাই-বোনেরাও ভালবাসত ও শ্রদ্ধা করত। ডাঃ সাহেব অসম্ভব রকম সৌখিন ছিলেন। দেখতেও অত্যন্ত সুদর্শন ছিলেন। আমার সম্মান আমি যতটুকু তাঁর কাছ থেকে আশা করতাম আমি তাঁর কাছ থেকে তার চেয়ে বেশী আদর, ¯েœহ, ভালবাসা, শ্রদ্ধা, সহনশীলতা, আস্থা ও ভরসা, সাহস আমি জীবনভর পেয়েছি।
    এই কারণে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করতাম। সেই সাথে আল্লাহর কাছে প্রতি নামাযে এমনকি সর্বক্ষণই শুকরিয়া আদায় করতাম। আমার স্বামী শুধু নিজে নয় তার দু’টা সন্তানকেও তার আদর্শে আদর্শবান করে আমাকে দিয়ে গিয়েছেন।
    বাবার অনেক প্রতিচ্ছবি আমি তার সন্তানদের মাঝে দেখতে পাই। সময়ে সময়ে বলত তোমার আম্মা আমার সংসার ও জীবনে সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। তাই মা’র প্রতি শ্রদ্ধা ভালবাসার কখনো কমতি করবা না। তার চরিত্রের আদর্শ, নীতিবোধ, মানুষের প্রতি সহনশীলতা, ভালবাসার কোন ঘাটতি আমার চোখে পড়েনি।
    আমার জীবনে সামাজিকতা, আত্মীয়-স্বজনের সাথে আনন্দ করা ও মেলামেশা, আমার সংসার চালানো, আমার সহপাঠীদের সাথে আনুষ্ঠানিকতা, প্রতিবেশী ভাবীদের সাথে সময় কাটানো বা গল্প করা আমার বেড়ানো, শৌখিনতাবশতঃ হাট-বাজার করা সব কিছুতে ছিল তার অন্তরের সম্মতি। আনন্দিত হয়ে সবকিছু মেনে নেওয়া এই জন্য আমি আমার ৪৩ বছর এর সংসার জীবনের চাওয়া-পাওয়ায় যে ইতি টেনে উনি চলে গেলেন। আমাকে ও আমার দুই সন্তান, বৌ ও নাতী-নাতনীদের রেখে গেলেন তার ঋণ আমার বেঁচে থাকা পর্যন্ত দেয়ার অনেক চেষ্টাটুকুর কমতি থাকবে না।
    জানিনা আমি কতটুকু পারব। দোয়া চাই সমস্ত আত্মীয়-স্বজন নিজের লোক সবার কাছে। পাড়া প্রতিবেশী এমনকি উনার রোগীদের কাছে ও দেশবাসীর কাছে। আল্লাহ যেন আমাকে সেই হায়াতটুকু দেন উনার জন্য কিছু করার জন্য।
    আমার সংসারটা ছিল প্রাণবন্ত। আমি আমার সন্তান, স্বামী সবমিলে ছিল একটা সাজানো গোছানো ফুলের বাগান, একটা জীবন-একটা আত্মা।
    আমার সাহেব ছিলেন অত্যন্ত বিনয়ী, ভদ্র, সৎ ও মার্জিত সেই সাথে ধর্মপরায়ন। উনাকে নিয়ে আমার শান্তির অন্ত ছিলনা।
    যতটুকু সময় পার করেছি উনার সাথে সেই সময়টুকু আল্লাহর রহমতে আমার জীবনে শ্রেষ্ঠতম শান্তি ও প্রশান্তি ও রহমতের সময় ছিল। পরিশেষে আবার বলি স্বামী হিসাবে শুধু নয় বাবা হিসাবে সন্তানদের কাছে শ্রেষ্ঠ বাবা সে নিজে সন্তান হিসাবে বাবা-মা’র কাছে শ্রেষ্ঠ সন্তান ও ভাই-বোনদের কাছে শ্রেষ্ঠ ভাই।
    দুলাভাই হিসাবে আমার ভাই-বোনদের কাছে এছাড়াও যত ধরণের ভাই-বোন আছে তাদের কাছে ভালবাসা ও শ্রদ্ধার পাত্র ছিল। এছাড়াও মেয়ের জামাই হিসাবে আমার বাবা-মা ও অসম্ভব রকমের আদর-¯েœহ করতেন।
    আমার তেমন কোন চাহিদা ছিলনা, কিন্তু অপ্রত্যাশিতভাবে উনি আমাকে দু’হাত উজার করে দিয়ে গিয়েছেন। আমি কৃতজ্ঞতার ভাষায় উনাকে প্রকাশ করতে পারব না। দেশের বাইরে আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি উনার সাথে। কোথাও যেতে চাইতেন না আমাকে ছাড়া। ডাঃ সাহেব কম কথা বলতেন, কিন্তু আমার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন। এত ব্যস্ততা ও কর্মজীবনে কখনো আমার কথায় বিরক্ত হতেন না।
    আমি অসুস্থ হলে অসম্ভব ভেঙ্গে পরতেন। আজ আমার সবকিছু আল্লাহ দিয়ে রেখেছেন নেই শুধু শূন্য ঘরে আমাদের সাথে তাঁর বিচরণ।
    ডা: সাহেব ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘ অনেক বছর কাজ করেছেন নিউরোলজী বিভাগে। সেখান থেকে প্রফেসর হয়ে অবসরে যান। ১৮/২০ বছর প্র্যাক্টিস করেছেন আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালে। আমি উনার সহধর্মীনি হিসাবে সহ-কর্মী, স্টাফ এমনকি হাসপাতালের সবার কাছে উনার জন্য দোয়া চাই। আল্লাহ যেন উনাকে সমস্ত কিছু মাফ করে দিয়ে বেহেশত নছিব দান করেন-আমীন।

  • আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন

    অনলাইন ডেস্ক ::: রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে মোতায়েন করা হয়েছে ১৫৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, ঢাকা ও আশপাশের জেলায় ২০ প্লাটুনসহ সারাদেশে ১৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে র‌্যাবের ৪১৮টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় র‌্যাবের ১২৬টি টহল দল রয়েছে।

    র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে টহল দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

    র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র‌্যাবের গোয়েন্দারা নজরদারি অব্যাহত রেখেছে।

  • প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবারই

    প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবারই

    অনলাইন ডেস্ক ::: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শুক্রবার (৮ ডিসেম্বর) হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষা পেছানো হচ্ছে এমন তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর ১ম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাগুলোর লিখিত পরীক্ষা আগামীকাল ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সব ধরনের সামগ্রী এরইমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

    সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

    ৩ বিভগের ১৮টি জেলায় (রংপুর ৮+বরিশাল ৬ +সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন, কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি, কক্ষের সংখ্যা ৮১৮৬টি।

    পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।

  • ৪১তম বিসিএস : নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

    ৪১তম বিসিএস : নন-ক্যাডারে সুপারিশ পেলেন ৩১৬৪ জন

    অনলাইন ডেস্ক ::: ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩-এর বিধান অনুযায়ী এ সুপারিশ করা হয়েছে। সুপারিশের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির শর্ত অনুসরণ করা হয়েছে।

  • যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে তাদের কোনো পণ্য কিনবে না বাংলাদেশ: কাদের

    যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে তাদের কোনো পণ্য কিনবে না বাংলাদেশ: কাদের

    অনলাইন ডেস্ক ::: যেসব দেশ নিষেধাজ্ঞা দেবে বাংলাদেশ তাদের কাছ থেকে কোনো পণ্য নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র একতরফা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েন রয়েছে।

    তিনি বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনের পথে হাঁটছেন।

    এসময় জাতীয় পার্টির সঙ্গে বৈঠক কোনো লুকোচুরি নয় দাবি করে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনবিরোধী কর্মকাণ্ডকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার সঙ্গে আলাপ আলোচনা চলছে।

    বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বতন্ত্র নির্বাচন যারা করবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে বাধা থাকবে না। জনগণের ভোটে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে কারও কোনো আপত্তি নেই।

    বিএনপির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ততই মরিয়া হয়ে উঠছে। তাদের গুপ্ত টার্গেট আরও ভয়াবহ হতে পারে। বিএনপির নৃশংস রাজনীতির টার্গেট পুলিশ, সাধারণ মানুষসহ অনেকে।

    তিনি বলেন, সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ গাড়ি, ১০টি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির ষড়যন্ত্র মোকাবিলায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ থাকবো।

    সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও বিএম মোজাম্মেল হকসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

  • ৩৩৮ থানার ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন

    ৩৩৮ থানার ওসি-১১০ ইউএনও বদলির অনুমোদন

    অনলাইন ডেস্ক ::: ৩৩৮ থানার ওসি ও ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বুধবার (৬ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩৩৮ থানার ওসি ও ১১০ ইউএনওকে বদলির তালিকা পাঠানো হয় ইসিতে।

    নির্বাচন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসি-ইউএনও বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটা ফাইল স্বাক্ষরও হয়েছে। এখন চিঠি ইস্যু হবে। এই চিঠি স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে।

    গত সোমবার (৪ ডিসেম্বর) দেশের আট বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন।

    এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য সারাদেশে সব থানার ওসিকে পর্যায়ক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন ইসি।

    আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরও তিন দিন সময় বাড়ায়। সারাদেশে বর্তমানে ৬৫০টির বেশি থানা রয়েছে।

    এছাড়া দেশের সব ইউএনওকেও পর্যায়ক্রমে বদলি করার সিদ্ধান্ত নেয় ইসি। ইউএনওদের বদলির বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। তাতে বলা হয়, প্রথম পর্যায়ে যেসব ইউএনওর বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব ইসিতে পাঠানো প্রয়োজন।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।