বরিশাল মহানগর আওয়ামীলীগের এক আলোচনায় সভায় সিদ্ধান্ত হয়েছে যে আগামী ২রা ডিসেম্বর পারবত্য শান্তিচুক্তি উপলখ্যে যে অনুষ্ঠান ও র্যালীর আয়োযন করার কথা ছিল তা পরিবর্তন করা হয়েছে । কারন ২তারিখ ১২ই রবিউল আউয়াল ।এই দিন মুসলিমদের কাছে একটি স্বরনয়ি দিন।এই জন্য তারিখপরির্তন করা হয়েছে। একই সভায় বরিশাল আওয়ামীলীগ এর যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ বরেন ওই রেলিটি ২তারিক না হয়ে ৩রা ডিসেম্বর তারিখে করা হবে।
Blog
-

‘অশ্লীল’ শব্দ ব্যবহারের অভিযোগে নগ্ন করা হলো ৮৮ ছাত্রীকে
প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ লিখেছিল স্কুলের কোনো এক ছাত্রী। কিন্তু তার খোঁজ না পেয়ে অশ্লীল শব্দ লেখার অপরাধে নগ্ন করা হলো স্কুলের ৮৮ জন ছাত্রীকে।
সম্প্রতি ভারতের অরুণাচল প্রদেশের পাপুম পারা জেলার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জি নিউজের খবর, ‘অভিযুক্তকে’ খুঁজে বের করতে ক্লাস সিক্স এবং সেভেনের ৮৮ জন ছাত্রীকে পোশাক খুলে শাস্তি দেওয়া হয়। গান্ধী বালিকা বিদ্যালয়েরই ৩ শিক্ষক ওই এ কাজ করেন বলে অভিযোগ।
খবরে বলা হয়, গত ২৩ নভেম্বর ওই ঘটনা ঘটলেও তা প্রকাশ্যে আসে ২৭ নভেম্বর। জানা যায়, ২৭ নভেম্বর অল সাগলি স্টুডেন্ট ইউনিয়নে অভিযোগ দায়ের করে ৮৮ জন ছাত্রী। এরপরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ শব্দ প্রয়োগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই শালীনতার মাত্রা ছাড়িয়ে গিয়ে শাস্তির এমন দৃষ্টান্ত স্থাপন করেন স্কুলের দুই সহকারী শিক্ষক ও এক জুনিয়র শিক্ষক।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থী এবনং তাদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে গান্ধী বালিকা বিদ্যালকের ৩ শিক্ষককে।
তদন্ত করেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
-

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ সুমন
পাবনার রূপপুরে দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম চুল্লির নির্মাণকাজের কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির পরমাণু চুল্লি বসানোর কাজ শুরু হলো।
প্রকল্পের উৎপাদন কেন্দ্রের এই নির্মাণকাজ শুরুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কম্পানি বাংলাদেশ লিমিটেড।
বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে সরকার ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তি করে। পরে ২০১৩ সালে ঋণচুক্তি সই হয়। কেন্দ্রটির প্রথম ধাপের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন মূল নির্মাণকাজ শুরু হলো।
মোট দুই হাজার ৪০০ মেগাওয়াটের কেন্দ্রটির প্রথম ইউনিট এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনে আসবে ২০২২ সালের ডিসেম্বরে। আর দ্বিতীয় ইউনিট আসবে পরের বছর।
এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৩২তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে যুক্ত হতে যাচ্ছে।
-

মুসলিম বিদ্বেষী ভিডিও শেয়ার দিলেন ট্রাম্প
ব্রিটেনের চরম ডানপন্থী একটি দলের তিনটি উস্কানিমূলক মুসলিম বিদ্বেষী ভিডিও নতুন করে টুইট (রি-টুইট) করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন ফার্স্ট নামে দলটির উপনেতা জেইডা ফ্রানসেনের প্রথম টুইট বার্তায় এক ভিডিওতে দাবি করা হয়- একজন মুসলিম অভিবাসী ক্র্যাচ নিয়ে চলা এক প্রতিবন্ধীর ওপর হামলা করেছে।এরপর তিনি আরো দুই ব্যক্তির একই ধরনের দু’টি ভিডিও পোস্ট করে দাবি করেন তারাও মুসলমান। এর একটিতে দেখানো হয় মুসলিমরা একটি খ্রিস্টান মূর্তি ভাঙছে আর অন্যটিতে তারা এক বালককে হত্যা করছে। এই তিনটি ভিডিও মার্কিন প্রেসিডেন্ট তার নিজের টুইটারে অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন।
ব্রিটিশ ফার্স্ট দলটি গঠিত হয়েছিল ২০১১ সালে। উগ্র ডানপন্থী ব্রিটিশ ন্যাশনাল পার্টির (বিএনপি) সাবেক সদস্যরা এটি গঠন করে। ‘যুক্তরাজ্যের ইসলামীকরণ’ উল্লেখ করে দলটি বিতর্কিত বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ফার্স্ট নেতা ফ্রানসেনকে টুইটে অনুসরণ করে ৫২ হাজার ব্যবহারকারী। মূল ভিডিওটি প্রথমে শেয়ার করেন আমেরিকার রক্ষণশীল একজন ভাষ্যকার অ্যান কুলটার। মার্কিন প্রেসিডেন্ট এই টুইট শেয়ার করার পর ফ্রানসেন খুবই উত্সাহের সঙ্গে তার উত্তরে লেখেন ‘এই ভিডিওগুলো ট্রাম্প নিজে নতুন করে টুইট করেছেন। তার ফলোয়ারের সংখ্যা প্রায় চার কোটি ৪০ লক্ষ। ঈশ্বর ট্রাম্পের মঙ্গল করুন! আমেরিকার মঙ্গল করুন!’
সম্প্রতি বেলফাস্টে দেয়া এক ভাষণে হুমকি দেয়া, অপমানজনক ভাষা ব্যবহার এবং আচরণের জন্য ফ্রানসেনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আগামী ১৪ই ডিসেম্বর বেলফাস্ট ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির হতে বলা হয়েছে। তার উস্কানিমূলক ভিডিওগুলো ট্রাম্প রি-টুইট করায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া চলছে। টিভি উপস্থাপক ও সাংবাদিক পিয়ের্স মরগ্যান মার্কিন প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে অভিহিত করে থাকেন। তিনি এক টুইট বার্তায় বলেছেন, ‘আপনি এটা কি কাণ্ড করছেন! এই পাগলামো বন্ধ করুন এবং টুইটগুলো সরিয়ে ফেলুন’। একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আরো অনেকে। বিবিসি। -

বৈদেশিক সহায়তার বড় ২৮ প্রকল্পে ধীরগতি
বৈদেশিক সহায়তানির্ভর বড় ২৮ প্রকল্পে কাঙ্ক্ষিত গতি নেই। এসব প্রকল্পে চলতি অর্থবছর বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটির পূর্ণাঙ্গ ব্যয় সম্ভব হচ্ছে না। প্রকল্প অনুমোদনের পরেও সময়মতো চুক্তি স্বাক্ষর না হওয়ায় এর একটি বড় কারণ।অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তির সকল প্রস্তুতি সম্পন্ন হলেও চীন এখনো চুক্তি স্বাক্ষর করেনি। ডিসেম্বর নাগাদ এই চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকলেও চলতি অর্থবছরের বাকি সময়ে এ প্রকল্পে বরাদ্দের বড় অংশ খরচ করা সম্ভব নয়। ৫টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র স্থাপন প্রকল্পটি গত মার্চে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এ প্রকল্পেও চুক্তি স্বাক্ষর করেনি চীন।ডিজিটাল বাংলাদেশের জন্য ব্রডব্যান্ড ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন প্রকল্পে ‘বিডার’দের মধ্যে একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করায় ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়নি। বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন কাজ পিছিয়ে যাচ্ছে।চলতি অর্থবছর (২০১৭-১৮) বৈদেশিক সহায়াতনির্ভর বৃহৎ ২৮ প্রকল্প সময়মতো এগোচ্ছে না এরকম নানা কারণে। ফলে উন্নয়ন সহযোগীদের সাথে অর্থায়ন চুক্তি না হলে ভবিষ্যতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্প সাহায্য বাবদ অর্থ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইআরডি। নভেম্বরের শুরুতে চলতি অর্থবছর এডিপিতে ২শ কোটি টাকা বা তার বেশি বরাদ্দ রয়েছে এমন ৬৩টি প্রকল্পের অগ্রগতি নিয়ে বৈঠক করেছে ইআরডি। সভায় জানানো হয়েছে, এই ৬৩ প্রকল্পে বাজেটে বৈদেশিক সহায়তা বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ হাজার ৪২৭ কোটি টাকা। কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, চলতি ২০১৭-১৮ অর্থবছর এডিপিতে প্রকল্প সাহায্য বাবদ সবমিলিয়ে ৫৭ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে যা মোট এডিপি বরাদ্দের ৩৭ শতাংশ। এজন্য বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের অগ্রগতির গুরুত্ব বিবেচনায় ইআরডির সচিবের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।ইআরডির কর্মকর্তা জানান, ৬৩ প্রকল্পের মধ্যে ৩৫টি প্রকল্পের অগ্রগতি ও ব্যয় সন্তোষজনক বলা যায়। অন্যদিকে ২৮ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি আশানুরূপ নয়। এর মধ্যে বিদ্যুতের ৯টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৫টি, স্থানীয় সরকার বিভাগের ৪টি, শিক্ষা মন্ত্রণালয়ের ৩টি ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প রয়েছে। এসব প্রকল্পে চলতি অর্থবছর বাজেটে সরকারি ব্যয়ের অংশ এবং বৈদেশিক সহায়তার অংশ বরাদ্দ রয়েছে। কিন্তু বেশ কিছু প্রকল্পে এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। ফলে বাজেটের বৈদেশিক সহায়তার বড় অংশ ব্যয় করা সম্ভব হবে না। এডিপিতে বৈদেশিক সহায়তা ব্যবহারের বড় অংশ কাটছাঁট করতে হবে, কিছু ক্ষেত্রে সরকারের তহবিলের অংশ বাড়াতে হবে। এজন্য অনুমোদিত প্রকল্পের ক্ষেত্রে অর্থায়ন চুক্তি স্বাক্ষর না হলে ভবিষ্যতে এডিপিতে প্রকল্প সাহায্যবাবদ বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানাগেছে।সভা সূত্রে জানা যায়, সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড একসেস ইনহান্স প্রকল্পে বিশ্বব্যাংককে বাড়তি অর্থ দেওয়ার জন্য অনুরোধ করলেও তারা সাড়া দেয় নি। ফলে চলতি অর্থবছর বরাদ্দের পূর্ণাঙ্গ অর্থ ব্যবহার সম্ভব হবে না। তাছাড়া কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্পেও বরাদ্দ ব্যবহারের সম্ভাবনা কম বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহান্সিং টু সার্ভিসেস (১ম সংশোধিত) প্রকল্পের বরাদ্দ সম্পূর্ণ খরচ করা সম্ভব হবে না। হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট ৩য় সংশোধিত প্রকল্পের প্রকল্প সাহায্য বরাদ্দ ৩৮৪ কোটি টাকা ব্যয় হচ্ছে না এবছর, চিটাগাং ওয়াটার সাপ্লাই ইম্প্রুভমেন্ট এন্ড স্যানিটেশন প্রকল্পে বৈদেশিক সহায়তার জন্য ২০০ কোটি টাকা বাজেটে বরাদ্দ থাকলেও চলতি অর্থবছর ১৫০ কোটি টাকা ব্যবহার হতে পারে।দাশোরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের এলাকায় হাই ভোল্টেজ ইলেট্রিক লাইন না সরানোর ফলে এ প্রকল্পের অধিকাংশ বরাদ্দ ব্যয় হবে না বলে জানানো হয়েছে। কর্ণফুলী ওয়াটার সাপ্লাই ফেস-২ প্রকল্পে ৬০০ কোটি টাকা প্রকল্প সাহায্য বরাদ্দের ২০০ কোটি টাকা চলতি অর্থবছর ব্যবহার করা সম্ভব হবে না। গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট (বিআরটিএ গাজীপুর এয়ারপোর্ট) প্রকল্পে দুটি প্যাকেজের প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট করা হয় নি। ফলে এ প্রকল্পেও সম্পূর্ণ ব্যয় হচ্ছে না এবছর। বিদ্যুত্ বিভাগের অধীনে রি-পাওয়ারিং ঘোড়াশাল ৪র্থ ইউনিট প্রকল্প, ৪০০/২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্কের ডেভেলপমেন্ট প্রকল্প, ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড আধুনিকায়ন প্রকল্পসহ বিদ্যুত্ বিভাগের ৯টি প্রকল্পে ধীর গতি রয়েছে। এধরনের প্রকল্পগুলোকে নিবিড় পরিবীক্ষণ করাতে বলা হয়েছে।চলতি অর্থবছর (২০১৭-১৮) বাজেটে ১ লাখ ৬৪ হাজার ৮৪ কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) হতে যোগান দেওয়া হবে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা, বৈদেশিক সহায়াতা ব্যবহার ধরা হয়েছে ৫৭ হাজার কোটি টাকা এবং বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে ব্যয়ের লক্ষ্য রয়েছে ১০ হাজার ৭৫৩ কোটি টাকা। -

স্বাগত পোপ ফ্রান্সিস
শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে এবং ভালোবাসা দিয়ে মানুষকে সেবা করার আহ্বান জানাতে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস। খ্রিষ্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্ম গুরু পোপ ফ্রান্সিস তিন দিনের সফরে আজ বিকালে মিয়ানমার থেকে ঢাকায় এসে পৌঁছাবেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ৩১ বছরে কোনো পোপের এটাই হবে প্রথম বাংলাদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং বাংলাদেশে ভ্যাটিক্যান দূতাবাস পোপের সফরের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। তাকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে ব্যাপক সাজ-সজ্জা ও প্রস্তুতি।
ঢাকায় পোপকে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান, মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। তিনি ভিভিআইপি প্রটোকল ও নিরাপত্তা পাচ্ছেন। সফরসঙ্গীদের মধ্যে প্রায় ১০০ সাংবাদিক-সহ তিন শতাধিক সদস্য রয়েছে। ১৯৮৬ সালে পোপ জন পল দ্বিতীয় বাংলাদেশ সফর করেছিলেন।
বাংলাদেশকে অগ্রাধিকার পোপের
পোপের বাংলাদেশ সফর বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত তাত্পর্যপূর্ণ। যে কোনো দেশে পোপের সফরকে মর্যাদাপূর্ণ বলে মনে করা হয়। গত তিন বছরে পোপের তিন দেশ সফরের মধ্যে একটি বাংলাদেশ। গত দেড় বছর ধরে পোপের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা চলছিল। পোপও বাংলাদেশে আসার সুবিধাজনক সময় খুঁজছিলেন। অবশেষে আজ তার সফরটি হচ্ছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ও উদার বহুত্ত্ববাদী বৈশিষ্ট্য পোপ’কে বাংলাদেশ সফরে আগ্রহী করেছে। বাংলাদেশের উন্নয়ন আর ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য দেখতে আগ্রহী। ঋতুর বৈচিত্র্য বিবেচনায় সবচেয়ে অনুকূল সময় হিসেবে নভেম্বরকেই বেছে নেওয়া হয়। মিয়ানমার ও বাংলাদেশ সফরের উদ্দেশ্যে রোম ত্যাগের আগে এক ভিডিও বার্তায় পোপ বলেন, বাংলাদেশ সফরের প্রস্তুতির লগ্নে আমি দেশটির গোটা জনগোষ্ঠীকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা দিতে চাই। আমি এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করছি যখন আমরা সবাই একত্রিত হব। বর্তমানে বাংলাদেশে প্রায় চার লাখ ক্যাথলিক খ্রিষ্টান বসবাস করছে এবং একজন কার্ডিনাল রয়েছেন।
অনুকরণীয় ব্যক্তিত্ব পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস ২০১৩ সালের ১৩ মার্চ ২৬৬তম পোপ নির্বাচিত হন। বর্তমান পোপ ফ্রান্সিসের প্রধান কার্যালয় রোম শহরের উপকণ্ঠে অবস্থিত ভ্যাটিকান সিটি। রোমের বিশপ হিসেবে, তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটি উভয়েরই প্রধান। খ্রিষ্টানদের সোসাইটি অব জেসাস নামক ধর্মসংঘের প্রথম পোপ হলেন ফ্রান্সিস। একইসঙ্গে তিনি পুরো আমেরিকান অঞ্চলের প্রথম পোপ, দক্ষিণ গোলার্ধের প্রথম পোপ এবং অষ্টম শতকে সিরীয় নাগরিক তৃতীয় গ্রেগরির পর ইউরোপের বাইরে থেকে হওয়া প্রথম পোপ-ও তিনি। পোপ নির্বাচিত হওয়ার পর তিনি সেইন্ট ফ্রান্সিস অব অসিসি’কে সম্মান দেখিয়ে নিজের নাম বেছে নেন।
পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনেস আইরেসে। জন্মের পর তার নাম রাখা হয় জর্জ মারিও বেরগোগলিও। রোমান ক্যাথলিক যাজকদের প্রশিক্ষণ কলেজে পড়াশোনার আগে তিনি কিছুদিন রাসায়নিক প্রযুক্তিবিদ ও নাইট ক্লাবের ‘বাউন্সার’ হিসেবে কাজ করেন। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয় ১৯৬৯ সালে। বুয়েনোস আইরেসের আর্চবিশপ হন ১৯৯৮ সালে এবং পোপ জন পল দ্বিতীয় তাকে ২০০১ সালে কার্ডিনাল করেন। কার্ডিনাল হওয়ার মাধ্যমে তিনি ক্যাথলিক ধর্মসঙ্ঘে পোপের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারী হন।
পোপ হওয়ার পর তিনি তাঁর বিনয়ী ভাবমূর্তির জন্য সারা বিশ্বের নজর কেড়েছেন। তিনি দায়িত্বহীন উন্নয়নের যেমন বিরোধিতা করে আসছেন তেমনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গৃহীত পদক্ষেপেও সমর্থন যুগিয়েছেন। আন্তর্জাতিক কূটনীতির অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র-কিউবা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সহায়তা করেছেন। একইসঙ্গে অভিবাসন সংকট নিয়েও সোচ্চার তিনি।
পোপ ফ্রান্সিস গত বছরের অক্টোবরে নতুন ১৭ ধর্মযাজককে কার্ডিনাল মনোনীত করেন যার মধে?্য বাংলাদেশের আর্চবিশপ প?্যাট্রিক ডি রোজারিও রয়েছেন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম কার্ডিনাল হন। অর্থাত্ পরবর্তী পোপ নির্বাচনে একজন বাংলাদেশিও ভোট দেবেন। এই কার্ডিনালদের মধ?্য থেকেই পরবর্তী পোপ নির্বাচিত হবেন।
পোপের ৫০ ঘণ্টার কর্মব্যস্ত সফর
ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস আজ বিকাল ৩টায় মিয়ানমার থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে পোপকে স্বাগত জানাবেন। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সাভারের জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপর ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন পোপ। সেখান থেকে যাবেন বঙ্গভবনে। রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। সন্ধ্যায় বঙ্গভবনেই মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, সুশীল সমাজ, কূটনৈতিকদের সঙ্গে পোপ সাক্ষাত্ করবেন এবং বক্তব্য রাখবেন।
পোপ ফ্রান্সিসের সফরের সবচেয়ে আকর্ষণীয় পর্ব হলো সোহ্রাওয়ার্দী উদ্যানের প্রার্থনা সভা। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে খ্রিস্টধর্মীয় উপাসনা ও যাজকদের অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন পোপ ফ্রান্সিস। সেখানে ৮০ হাজার পুণ্যার্থী যোগ দেবেন। বাঁশ, কাঠ আর ছনের তৈরি ৮০ ফুট বাই ৫০ ফুটের কুঁড়েঘরের আদলে নির্মিত মঞ্চে বসে পোপ ভক্তদের নিয়ে প্রার্থনা করবেন। তিনি প্রার্থনায় শান্তি ও সম্প্রীতির ওপর জোর দেবেন। বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে যাবেন তিনি। সেখানে পোপের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাত্ করবেন। বিকাল ৪টায় কাকরাইলে রমনা ক্যাথেড্রাল পরিদর্শন করবেন তিনি। এরপর প্রবীণ যাজক ভবনে বাংলাদেশের বিশপদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন এবং বক্তব্য রাখবেন। বিকাল ৫টায় কাকরাইলের আর্চ বিপশ হাউজের মাঠে শান্তির জন্য আন্তঃধর্মীয় ও আন্তঃমাণ্ডলিক সমাবেশে বক্তব্য রাখবেন পোপ।
শনিবার সকাল ১০টায় তেজগাঁও মাদার তেরেজা ভবন পরিদর্শন করবেন পোপ ফ্রান্সিস। সেখানে তেজগাঁও গির্জার যাজক, ব্রাদার-সিস্টার, সেমিনারিয়ান ও নবিশদের সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরপর তেজগাঁও সমাধিস্থল ও পুরনো গির্জা পরিদর্শন করবেন। বিকাল তিনটায় রাজধানীর নটর ডেম কলেজে যুব সমাবেশে বক্তব্য রাখবেন। এদিনই বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন পোপ ফ্রান্সিস। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন।
এছাড়া সফরকালে পোপ রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্ করবেন। বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনির প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও বলেন, পোপের এ সফর অনেক আগে থেকেই নির্ধারিত ছিল। তখন রোহিঙ্গা ইস্যুটি ছিল না। রোহিঙ্গা ইস্যু পরে সৃষ্টি হয়েছে, যা এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পোপকে স্বাগত জানিয়ে গণতান্ত্রিক লীগের সভা
পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক লীগ। গতকাল সাংবাদিক নির্মল সেন মিলনায়তনে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি-জেপি’র নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল। বক্তব্য রাখেন অ্যাডভোকেট কাজী এম. সাজাওয়ার হোসেন। সাদেক সিদ্দিকী বলেন, পোপ ফ্রান্সিস মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি শোষিত ও নির্যাতিত মানুষের পক্ষে কাজ করেন। তিনি বাংলাদেশ সফরে এসে এদেশের অসাম্প্রদায়িক চেতনাকে মূল্যায়ন করেছেন।
-

চলন্ত বাসে রূপাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে কলেজের ছাত্রী জাকিয়া সুলতানা রূপাকে গণধর্ষণ ও হত্যা মামলার গ্রেপ্তার হওয়া পাঁচ পরিবহণ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সেই সাথে মামলার সাক্ষী গ্রহণের জন্য আগামী বছরের ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান গতকাল বুধবার এ আদেশ দেন।আসামি পক্ষের আইনজীবীরা মামলার অভিযোগ থেকে আসামিদের দায়মুক্তি, মামলার পুন:তদন্ত ও জামিনের তিনটি আবেদন করেন। বিচারক তিনটি আবেদনই না মঞ্জুর করেন। টাঙ্গাইল আদালত পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মামলার আসামিরা হলেন ময়মনসিংহ-বগুড়া সড়কের ছোঁয়া পরিবহণের হেলপার শামীম (২৬), আকরাম (৩৫), জাহাঙ্গীর (১৯), চালক হাবিবুর (৪৫) ও সুপারভাইজার সফর আলী (৫৫)।উল্লেখ্য, গত ২৫ আগস্ট বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রূপাকে চলন্ত বাসে পরিবহণ শ্রমিকরা ধর্ষণ করে এবং বাসেই তাকে হত্যার পর মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় বনের মধ্যে তার মৃতদেহ ফেলে রেখে যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই রাতেই অজ্ঞাত পরিচয় মহিলা হিসেবে তার মরদেহ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ লাশ হিসেবে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করে। পত্রিকায় প্রকাশিত ছবি দেখে তার ভাই হাফিজুর রহমান মধুপুর থানায় গিয়ে ছবির ভিত্তিতে তাকে শনাক্ত করেন। ২৮ আগস্ট এ ঘটনায় জড়িত অভিযোগে ছোঁয়া পরিবহণের হেলপার শামীম, আকরাম, জাহাঙ্গীর, চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে আদালতে হাজির করা হলে তারা প্রত্যেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার আসামিরা প্রত্যেকেই এখন টাঙ্গাইল কারাগারে রয়েছেন। -

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে অক্টোবর বিপ্লব বার্ষিকী উদযাপন
হুজাইফা রহমান:
বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপন করা হলো মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ। বুধবার (২৯ নভেম্বর) বিকেল তিনটা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচির মধ্যে ছিলো লাল পতাকা মিছিল, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে বরিশাল ছাড়াও বাম রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
অক্টোবর বিপ্লব শতবর্ষ উদযাপন কমিটি বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কমিটির বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট এ কে আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড অধ্যাপক আবদুস সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড সাইফুজ্জামান সাকন, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র’র শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপর শহরের টাউন হল চত্বর থেকে একটি লাল পতাকা মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
-

এটাই শেষ নির্বাচন?
আরেকটি নির্বাচনের পর অবসরে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘনিষ্ঠদের তিনি বলেছেন, ‘২০১৮ এর পর আর নির্বাচন করতে চান না।’ অবসর নিয়ে তিনি ঢাকায় নয় থাকতে চান টুঙ্গিপাড়ায়। সেখানে পৈতৃক ভিটায় বাড়িও বানিয়েছেন। ঘনিষ্ঠদের বলেছেন, ‘আল্লাহ যদি তৌফিক দেন আরেকবার দেশ পরিচালনা করার, তাহলেই শেষ।’ এর মধ্যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাবে বলেই বিশ্বাস কর্মঠ এই প্রধানমন্ত্রীর।
২০১৮ এর নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারাই ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবে। একই দল ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করবে। শেখ হাসিনা এখন প্রতিটি ঘরোয়া আলোচনাতেই এই দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তিনি সবাইকে মনে করিয়ে দিচ্ছেন, কেন আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। কেন এই নির্বাচনে আওয়ামী লীগের জয়টা জরুরি।
২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্য আয়ের দেশের তালিকায় প্রবেশ করবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর। ঘরোয়া আলোচনায় বলেছেন, ‘জাতির পিতার অসমাপ্ত কাজটা প্রায় সমাপ্ত করতে পেরেছি। আমার দায়িত্ব শেষ। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিবো। গ্রামে গিয়ে অবসর কাটাবো।`২০২৩ সালে প্রধানমন্ত্রীর বয়স হবে ৭৬ বছর। ৭৬ এ বহুদেশে সরকার বা রাষ্ট্রপ্রধান রয়েছেন। একটু তাড়াতাড়ি হয়ে গেল না? ‘কোথায় তাড়াতাড়ি? ৮১ সাল থেকে আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। ৩৬ বছর দলের সভাপতি আর কত?’ এভাবেই জবাব দেন।
একটা কথা সবসময়ই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্ষমতার লোভ আমার নেই। প্রধানমন্ত্রী হবার শখও আমার ছিল না। দেশ পরিচালনার দায়িত্বও নিয়েছি শুধু জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য। জাতির পিতা চেয়েছিলেন এদেশের মানুষ সুখে থাকুক। দুবেলা পেট পুরে খাক। আমরা দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলার কাছাকাছি নিয়ে গেছি। বিশ্বে আজ মর্যাদার আসনে বাংলাদেশ।’ বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল করেছেন। এখন দারিদ্র মুক্তির দারপ্রান্তে বাংলাদেশ।
প্রায়ই ঘনিষ্ঠদের বলেন, ‘আল্লাহ বোধ হয় এজন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলেন।’আগেও অবসরের কথা বলেছেন। প্রতিবার দলের কাউন্সিলে অবসরের ইচ্ছা জানান। কিন্ত কর্মীদের প্রবল আবেগের কাছে পরাস্ত হন। ‘কর্মীরাই আমার সব। এদেশের মানুষের ভালবাসায় সম্ভবত আমি বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি।’ এমন কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন। এজন্যই কর্মীদের আবেদনের কাছে নিজের ইচ্ছার পরিবর্তন করেন। তবে, এবার আর না।
সাধারণ মানুষের জীবনে ফিরে যেতে চান।মালয়েশিয়ার নেতা মাহাথির মোহাম্মদের মতো কি তুমুল জনপ্রিয়তা নিয়েই তিনি ক্ষমতা ছেড়ে যেতে চান? এমন প্রশ্ন তাঁকে অনেকেই করে, কিন্ত তুলনায় ঘোর আপত্তি তাঁর। তিনি কারো মতো না। তিনি শেখ হাসিনা, অনন্য। মানুষের ভালবাসা উপেক্ষা করে সত্যি কি পারবেন তিনি অবসরে যেতে?
-

আউট হওয়া ব্যাটসম্যানকে ফিরিয়ে আনলেন তামিম
রাকিব সিকদার
কেভিন কুপার মাঠ থেকে বেরিয়েই যাচ্ছিলেন। কিন্তু তাঁকে ফিরিয়ে আনলেন তামিম ইকবাল। অনিন্দ্য সুন্দর এক দৃশ্য দেখা গেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৮তম ওভারের দ্বিতীয় বলে রান নিতে গিয়ে বোলার ডিজে ব্রাভোর সঙ্গে কুপারের সংঘর্ষ! পিচের ওপর ছিটকে পড়লেন ব্রাভো! দৌড়ানোর চেষ্টা না করে নিজ থেকেই থেমে গেলেন কুপার।
অন্য প্রান্তে রানআউট ঢাকা ডায়নামাইটসের টেল এন্ডের ব্যাটসম্যান! রানআউট ভেবে কুপার হাঁটা ধরেছিলেন ড্রেসিংরুমের দিকে। ইচ্ছাকৃত নয় তবুও অপ্রত্যাশিত সংঘর্ষ। তামিম ছুটে গিয়ে তাঁকে থামালেন। আম্পায়ার ও ঢাকা কোচ খালেদ মাহমুদের সঙ্গে কথা বলে আবারও কুপারকে উইকেটে ফিরিয়ে আনলেন। শূন্য রানে আউট হতে পারতেন। কিন্তু তামিমের ঔদার্যে সেই কুপার শেষ পর্যন্ত অপরাজিত ৫ বলে ৯ রান করে।
সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ সালাউদ্দিন মনে করেন দৃষ্টান্ত স্থাপন করেছেন তামিম, ‘অামরা চাইলে তাকে (কুপার) নাও ফেরাতে পারতাম। তামিম গ্রেট স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। এটা তামিমের মহানুভবতা। ক্রিকেটে একটা উদাহরণ হয়ে থাকবে এটা।’ ম্যাচটা জেতা তখন কঠিন হলে অসম্ভব নিশ্চয়ই ছিল না। যদি কুপারই ম্যাচটা জিতিয়ে ফিরতেন! যদিও তা হয়নি। শেষ পর্যন্ত কুমিল্লারই জয় হয়েছে। শুধু কুমিল্লা কেন, তামিমের সৌজন্যে জিতেছে ক্রিকেটের চেতনা! এই ম্যাচ হারলেও অধিনায়ক তামিমকে বিজয়ী ঘোষণা করতেই হতো।
