Blog

  • বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা এবং আত্মসমর্পণ অনুষ্ঠান

    বরিশাল জেলা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা এবং আত্মসমর্পণ অনুষ্ঠান

    নুরই মাহাবুব

    যে হাতে আজ ধরেছি ফুলের তোড়া, ঐ হাতে রাখবনা আর মাদক আমরা”এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৯ নভেম্বর ১৭ খ্রিঃ তারিখ, বরিশাল জেলা পুলিশের উদ্যোগে জেলা পু্লিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও মাদক বিরোধী আলোচনা এবং আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল জেলার ১০ টি থানা এলাকার ১২৮ জন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী গন আজকের অনুষ্ঠানে আত্মসমার্পন করেন। শপথ গ্রহনের মাধ্যমে তারা প্রত্যয় ব্যক্ত করেন আর কোনদিন মাদক সেবন এবং ব্যবসা করবেন না। সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গিকারে জেলা পুলিশের অর্থায়নে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়। যেন তারা কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারে তাদের অবহেলিত জীবনকে। জনাব সাইফুল ইসলাম-বিপিএম, পু্লিশ সুপার বরিশাল জেলা এর সভাপতিত্বে আলোচনার সভার প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, গেস্ট অব অনার জনাব সৈয়দ এনায়েত হোসেন,সিনিয়র জেলা ও দায়রা জজ, বরিশাল,বিশেষ অতিথি জনাব হাবিবুর রহমান, জেলা প্রসাশক, বরিশাল। আলোচনা সভায় অত্র জেলার সকল পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, সর্বস্তরের জনগন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

  • প্রতারকদের ফাদে পরে ছিনতাইয়ের স্বিকার

    প্রতারকদের ফাদে পরে ছিনতাইয়ের স্বিকার

    কাজী সাইফুল

    গত ২৬ নভেম্বর রবিবার দুপুর আনুমানিক ১ টার সময় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকা থেকে দুই প্রতারক রাবিনা আক্তার মীম নামের একজন গৃহবধূর নিকট থেকে তার ব্যবহৃত স্মার্ট ফোন, সোনার চেইন, কানের দুলসহ আনুমানিক দেড় ভরি স্বর্ণ ও কিছু নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

    জানা গেছে, ওই গৃহবধূ সরকারি বি.এম. কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। তিনি কলেজ থেকে ফেরার পথে এই দুই প্রতারক তার পিছু নেয়। পথে পথে তাকে বিভিন্ন রকমের কথার ফাঁদে ফেলে হুইল পাউডারের একটি প্যাকেট ধরিয়ে দিলে সংজ্ঞাহীন হয়ে সবকিছু নিজে থেকে খুলে দিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাসায় পৌছে দেন।

    ভিকটিমের বাংলাবাজারস্থ বাসার গলির মুখের এফ রহমান ইলেক্ট্রিক নামের একটি দোকানের গোপন ক্যামেরায় প্রতারকচক্রের আসা-যাওয়ার চিত্র ধরা পরে। তবে এখনও পর্যন্ত অপরাধিদেরকে সনাক্ত করা যায়নি। এ ঘটনার একদিন পরে  ২৭ নভেম্বর ২০১৭ ইং তারিখে কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়, যার নাম্বার ১৬০১।

  • গায়ের কালো রঙেই আজ বিখ্যাত তিনি

    গায়ের কালো রঙেই আজ বিখ্যাত তিনি

    বছর দশেক আগের কথা। মা ও ভাই-বোনদের হাত ধরে দক্ষিণ সুদান থেকে রিফিউজি ক্যাম্প হয়ে কেনিয়া যান তিনি। অবশেষে খালি পায়ে পৌঁছান যুক্তরাষ্ট্রে। সে সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর।

    তিনি আর কেউ নন, আন্তর্জাতিক মডেলিং দুনিয়ায় যার পরিচিতি ‘কুইন অফ দ্য ডার্ক’ নামে; তার প্রকৃত নাম নেয়াকিম গ্যাটওয়েক। ‘মডেল’ শব্দের অর্থ কী, ১৪ বছর বয়স পর্যন্ত সেটাই জানতেন না তিনি।

    noakim-2

    ভাগ্যের কী লীলা! ২৪ বছর বয়সে এসে সেই তারই ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় তিন লাখ। অথচ এক সময় গায়ের রংয়ের কারণে উঠতে-বসতে তাকে হয়রানির শিকার হতে হয়েছে।

    নেয়াকিম জানান, যুক্তরাষ্ট্রে এসে তিনি স্কুলে ভর্তি হন। প্রথম দিকে সেখানেও তাকে গায়ের রঙের জন্য বিড়ম্বনায় পড়তে হয়। কিন্তু হার মানার মেয়ে নন তিনি।

    noakim-2

    নিজের সাফল্যের প্রধান কারণ হিসেবে নেয়াকিম জানান, নিজেকে ভীষণ ভালবাসি। ভালবাসি আমার গায়ের রং। নিজেকে ভাল না বাসলে, অন্য কেউ আপনাকে ভালবাসবে না।

    সফল এই মডেল চান বিশ্ব দরবারে সুদানের কথা তুলে ধরতে। তার খুব ইচ্ছে, নিজের জন্মভূমির জন্য কিছু করার। বিশেষ করে সেখানকার ছোট ছোট অসহায় মেয়েদের জন্য কিছু করার।

  • আগাম নির্বাচনের জন্য ইসি প্রস্তুত : সিইসি

    আগাম নির্বাচনের জন্য ইসি প্রস্তুত : সিইসি

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, সরকার চাইলে আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। এর আগে সিইসির সঙ্গে বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসিয়ে টিয়েরিংক বৈঠক করেন।

    প্রসঙ্গত, চলমান জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হয়নি দাবি করে দেশের প্রধান দল বিএনপি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের দাবি করে আসছে। তবে ক্ষমতাসীন দল তা নাকচ করে দিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছে। এ নিয়ে দুই দলের মধ্যে সব সময় কথার ‘যুদ্ধ’ চলছে।

    আগাম নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত জানতে চাইলে সিইসি বলেন, আগাম নির্বাচনের বিষয়টা সরকারের ওপর নির্ভর করে। সরকার চাইলে সেটা করা যাবে। নির্বাচনের জন্য তো ৯০ দিন সময় থাকে। তারা যদি আগাম নির্বাচনের জন্য বলে, তখন আমরা পারবো। আমাদের ব্যালট বক্স আছে। শুধু পেপার ওয়ার্কগুলো লাগবে।

    সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আমাদের কোনো আপস নেই।

    প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সিইসি বলেন, পোস্টাল ব্যালটে খুব একটা সাড়া পাওয়া যায় না। তাই আমি বলেছি যে, তিনশ আসনের নির্বাচনের জন্য আমাদের লোকজনের বিদেশে বাক্স নিয়ে যাওয়া সম্ভব না। তবে নিয়মটি এখনো বলবৎ আছে। যদি ইভিএম চালু হয়, তখন হয়তো এটা করা হবে।

    নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কে তিনি বলেন, এটা সম্ভব না। আমরা প্রস্তুত না। কিছু রাজনৈতিক দল এটির বিরোধিতা করেছে, সে জন্য আমরা এ নিয়ে কোনো বিতর্কে যাব না।

  • আখেরি মুনাজাতে সম্পন্ন চরমোনাইয়ে অগ্রাহায়ণের বাৎসরিক মাহফিল

    আখেরি মুনাজাতে সম্পন্ন চরমোনাইয়ে অগ্রাহায়ণের বাৎসরিক মাহফিল

    মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী চরমোনাইয়ে অগ্রহায়ণের বাৎসরিক মাহফিল শেষ হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে আমিরুল মুজাহিদীন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর পরিচালনায় আখেরি মুনাজাত অনুষ্ঠিত হয়।

    মুনাজাতের আগে শেষ বয়ানে পীর সাহেব বলেন, আমরা সবাই কবর পথের যাত্রী। যার ভিতরে তাকাব্বরি থাকবে সে বেহেশতের ঘ্রাণও পাবে না। হিংসা, অহংকার, গিবত, মিথ্যা, সুদ, ঘুষসহ সব গুণাহের কাজ দূর করতে হবে। হারাম মালের দ্বারা যে রক্ত ও শরীর তৈরি হবে তার স্থান হবে জাহান্নাম। কবর আজাব ও জাহান্নাম থেকে রক্ষা পেতে নিয়মিত নামাজ আদায় করা ও তরিকার পাঁচ ওষুধ পালনসহ শরিয়তের যাবতীয় হুকুম আহকাম মেনে চলতে হবে। তিনি বলেন, পরিপূর্ণ ও সহি-শুদ্ধভাবে নামাজের জন্য কেরাত শিক্ষা করা ফরজ। যারা আত্মাকে পবিত্র করবে তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে।

    ইমানের ওপর পরিপূর্ণভাবে মজবুত থাকার নির্দেশনা দিয়ে চরমোনাই পীর বলেন, আল্লাহ পাকের জিকির অধিক করলে কলবের ময়লা দূর হয়। কলব পরিষ্কার হওয়ার একমাত্র পথ জিকির। মুসুল্লিদের উদ্দেশে তিনি বলেন, যারা চরমোনাই এসেছেন তারা সবাই নির্দেশ মেনে চলবেন, অন্যথায় চরমোনাই আসার দরকার নাই। আমরা পীর-মুরিদির ব্যবসা করি না। আখেরি মুনাজাতে পীর সাহেব বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন। মোনাজাত শেষে আগত মুসুল্লিরা শত শত বাস, লঞ্চ ও ট্রলার যোগে নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দেন।

    চলতি বছর চরমোনাই এলাকায় ২টি মাঠজুড়ে মাহফিল অনুষ্ঠিত হয়। নদীর বিস্তৃর্ণ এলাকা, মাঠের আশপাশের বাগান, ঘড়বাড়ির আঙিনাসহ সবখানে বিপুলসংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে তিল ধারণে ঠাঁই ছিল না। মাহফিলে আগত মুসুল্লিদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। জানাজা শেষে তাদের কফিন নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করে মুজাহিদ কমিটি।

  • এবার গোটা যুক্তরাষ্ট্র হাতের নাগালে, দাবি কিমের

    এবার গোটা যুক্তরাষ্ট্র হাতের নাগালে, দাবি কিমের

    আন্তর্জাতিক চাপের মুখেও একের পর এক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সর্বশেষ হাওয়াজং-১৫ নামে একটি অন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে কিম জং উনের প্রশাসন।

    সম্প্রতি পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্রটি প্রায় ৯৪০ কিলোমিটার দূরে জাপান সাগরে গিয়ে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ উচ্চতা ছিল ৪ হাাজর ৫০০ কিলোমিটার। উত্তর কোরিয়ার দাবি, আগের ক্ষেপণাস্ত্রের উন্নত রূপ এটি। ১৩ হাজার ০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে কথাযুদ্ধের মধ্যেই এ নিয়ে চলতি বছর ২০টি ব্যলেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া। বরাবরের মতো এবারও কড়া নিন্দা করেছে আন্তর্জাতিক মহল। নিন্দা করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া। এদিন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রকাশ্যে আসতেই পর পর তিনটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাল্টা শক্তিপ্রদর্শন করে দক্ষিণ কোরিয়া।

    এদিকে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে জাপান।

    উত্তর কোরিয়ার এই আচরণকে মেনে নেওয়া অসম্ভব বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

  • চাকরি না পাওয়ায় বিয়ে ভেঙে যাচ্ছে তরুণদের

    চাকরি না পাওয়ায় বিয়ে ভেঙে যাচ্ছে তরুণদের

    সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমার সমালোচনা করে যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক বলেছেন, চাকরি না পাওয়ার কারণে তারা তাদের প্রেমিকাকে হারাচ্ছেন। যাদের সঙ্গে তাদের বিয়ের কথা পাকা হয়েছিল সেই বিয়েও ভেঙে যাচ্ছে।

    মঙ্গলবার রাজধানীর নগর ভবনে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

    সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সমাবেশে তরুণদের চোখে-মুখে গভীর হতাশা, বেদনার ছাপ দেখেছি। তারা কোথায় যাবেন? তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করবেন না। পড়াশোনা শেষ হওয়ার পর মায়ের কাছে টাকা চাইতে পারে না। বেকার বলে বন্ধু-বান্ধবদের মুখ দেখাতে পারেন না। চাকরি না পাওয়ায় তরুণরা তাদের প্রেমিকাকে হারাচ্ছেন।

    সরকারের জনপ্রশাসনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, উচ্চ শিক্ষিত বেকার তরুণরা যাবে কোথায়? জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাহেব গত ২০ নভেম্বর সংসদে বলেছেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে নাকি বাড়ানো যাবে না। কেন জানতে চাই। ৩০ বছর বয়সীদের হতাশা আমি দেখেছি, ৩০ এর বেশি বয়সীদের বেদনা আপনি দেখেছেন? সরকারি চাকরিতে বয়সের বেড়াজালে তরুণরা চাকরি পাচ্ছেন না।

    এ সময় শেখ হাসিনার ডিজিটাল সরকারের আমলে প্রেমিকা হারানো বা বিয়ে ভেঙে যাওয়ার মতো ব্যাপার চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

    জনপ্রশাসনমন্ত্রীকে উদ্দেশ্য করে যুবলীগ চেয়ারম্যান বলেন, কী কারণে তরুণ সমাজ শিক্ষা শেষে পরিবার, সমাজ ও দেশের সম্পদ হওয়ার পরিবর্তে বোঝা হয়ে পড়ছে; এ কথা আপনাকে বলতে হবে। আমাদের আইনের মারপ্যাঁচে সীমাবদ্ধ সুযোগের কাছে পরাজিত হচ্ছে তরুণরা।

    তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলে, এ বুলি আউড়িয়ে আইনকে যুগোপযোগী রাখার জন্য সময় পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন ও বিয়োজন করার প্রয়োজন পরে। সময়ের আলোকে চাকরিতে প্রবেশের বয়সসীমা এমন একটি আইন যা পরিবর্তনের মাধ্যমে ৩০ থেকে বাড়াতে হবে। কথা পরিষ্কার।

    নিজের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে ওমর ফারুক বলেন, এটাতো পরিষ্কার ২৩ বছরের শিক্ষাজীবন শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও সমীকরণটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। তার প্রমাণ ২৭-২৮ বছরের আগে কোনো ছাত্রের শিক্ষা জীবন শেষ হয় না।

  • প্রধানমন্ত্রীর রূপপুর আগমন উপলক্ষে শিক্ষার্থীদের ‘ফ্ল্যাশ মব’

    প্রধানমন্ত্রীর রূপপুর আগমন উপলক্ষে শিক্ষার্থীদের ‘ফ্ল্যাশ মব’

    দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের রিঅ্যাক্টর বিল্ডিংয়ের ফাউন্ডেশনে প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন হবে আগামী বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

    এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল নির্মাণ কাজের সূচনা ঘটবে। এ ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপপুর উচ্চ বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী একটি বর্ণাঢ্য ‘ফ্ল্যাশ মব’ প্রদর্শনীর
    আয়োজন করে।

    শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকার সবুজ ও লাল রঙয়ের টি-শার্ট ও টুপি পরে স্কুল মাঠে ‘LOVE ROOPPUR’ শীর্ষক একটি ফিগার তৈরি করে। ফ্ল্যাশ মবটি ড্রোন ক্যামেরার সাহায্যে ধারণ করা হয়।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম কংক্রিট ঢালাই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। রসাটমের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির জেনারেল কন্ট্রাক্টর রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন-রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচোভসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

  • মাকে আর দেখতে আসা হলো না বাঁধনের

    মাকে আর দেখতে আসা হলো না বাঁধনের

    বৃহস্পতিবার রাতেও বাঁধনের সঙ্গে মোবাইলে এক ঘণ্টা কথা হয় মায়ের। তখন সে মাকে বলে ‘মা আমার প্লেনে চাকরি হলে যখন তখন তোমাকে দেখতে যেতে পারব। বেশি পরিশ্রম করো না।’ কিন্তু শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরে বাংলাদেশি ছাত্র এম হাসান রহমান বাঁধনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সবসময় ছেলের ফোনের অপেক্ষায় থাকা মা একমাত্র ছেলের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

    নিহত এম হাসান রহমান বাঁধনের (২৬) বাড়ি গাজীপুর চান্দনা চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়ায়। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের তেলিপাড়া সেতু রোডে এলাকার বাসিন্দা প্রকৌশলী মজিবুর রহমানের ছেলে। ২০১১ সালে এরোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রে যান তিনি। বাঁধন মা বাবার একমাত্র ছেলে। ছোট বোন মারজানা রহমান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে।

    নিহতের স্বজনরা জানায়, বাঁধন পিৎজা হাট ডেলিভারির কাজ করতেন। ওইদিন রাতে পিৎজা ডেলিভারি দিয়ে সঠিক সময়ে পিৎজা সেন্টারে না পৌঁছানোই পিৎজা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। রোববার বেলা ১১টায় পুলিশ মরদেহ তার গাড়ির ট্যাংক থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করার পর গাড়ির ট্যাংকে ঢুকিয়ে ওই এলাকায় ফেলে আসে। স্বপ্নের দেশ আমেরিকায় পড়ালেখা করতে গিয়ে এভাবে মারা যাওয়াকে কোনোভাবে মেনে নিতে পারছেন না স্বজনরা।

    উচিটা পুলিশ সোমবার সকালে সংবাদ সম্মেলন করে বাঁধনের মৃত্যুর খবর নিশ্চিত করে। উচিটা শহরের সেন্ট্রাল রক রোডের পাশে ৭৮০০ পেজন্ট লাইভ ওক স্ট্রিট অ্যাপার্টমেন্টের সামনে একটি গাড়িতে বাঁধনের মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার পর মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে জানিয়েছেন নিহতের স্বজনরা।

    নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উচ্চশিক্ষার আশায় দীর্ঘ সাত বছর আগে তিনি (বাঁধন) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যান। বাটলার কমিউনিটি কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাসোসিয়েট শেষ করে আগামী সেশনে ক্যানসাস ইউনিভার্সিটিতে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া শেষ করেছিলেন। ডিসেম্বরে তার কেইউতে ভর্তি হওয়ার কথা ছিল।

  • পটুয়াখালী জেলা পুলিশের কাছে ৭৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

    পটুয়াখালী জেলা পুলিশের কাছে ৭৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

    জাকারিয়া আলম দিপু.

    পটুয়াখালীতে ৭৭ জন মাদক‌সেবী ও ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে আত্মসমর্পণ ক‌রে‌ছেন। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) বি‌কে‌লে কমিনিউটি পুলিশের উদ্যোগে বিশেষ অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম উপস্হিতিতে পটুয়াখালী জেলা পুলিশের কাছে ৭৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীরা আত্মসমর্পণ করে এবং মাদকবিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

    পটুয়াখালী জেলায় পৌরশহরের শেখ রাসের শিশু পার্কে এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৭৭ জন চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী  অাত্মসমর্পণ করে। অাত্মসমর্পণ করা ৭৭ জনের মধ্যে ১০ জনকে সেলাই মেশিন প্রদান ও পুনর্বাসিত করা হয়। এর আগে ডিআইজি নেতৃত্বে এক বর্ণাঢ্য মাদকবিরোধী সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. মোঃ মাছুমুর রহমান জেলা প্রশাসক, সৈয়দ মোসফিকুর রহমান পুলিশ সুপার পটুয়াখালী,  পটুয়াখালী জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোস্তফা টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারমান সুলতান আহমেদ মৃধা প্রমুখ, বিভিন্ন দপ্তরের অফিসারগন ,সাংবাদিকগন ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগন।

    উল্লেখ্য যে ইতোপূর্বে ভোলা জেলায় ৫৫ জন মাদক সেবী ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
    পর্যায়ক্রমে রেঞ্জের অন্যান্য জেলাতেও এ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।