Blog
-

মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত সফল মেয়র এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের একাদশ মৃত্যুবাষির্কীআজ। ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।এ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে উপস্থিত থাকবেন বলে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহ, মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন, মেয়র মোহাম্মদ হানিফ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করেছে।কর্মসূচীর মধ্যে রয়েছে- আজিমপুর কবরস্থানে কবর জিয়ারত, আলোকচিত্র প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, দোয়া ও মিলাদ মাহফিল, স্মরণ সভা ও দুই সপ্তাহ ব্যাপী মেয়র হানিফ স্বাস্থ্য সেবা পক্ষ (বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান) প্রভৃতি।হানিফের একমাত্র ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পিতার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। -

বাংলাদেশ সফরে পোপফ্রান্সিস সম্প্রীতি-শান্তির বার্তা দেবে: ক্যাথলিক চার্চ
বাংলাদেশ সফরকালে পোপ ফ্রান্সিস সম্প্রীতি ও শান্তির বার্তা ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক চার্চ। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত পোপ ফ্রান্সিস-এর বাংলাদেশ সফরের মূলভাব হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘সম্প্রীতি ও শান্তি’।বাংলাদেশ কাথলিক চার্চের পক্ষ থেকে পোপ ফ্রান্সিসের আসন্ন বাংলাদেশ সফরের সর্বশেষ প্রস্তুতি বিষয়ে অবগত করার লক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় রাজধানীর কাকরাইলস্থ আর্চবিশচ হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট কার্ডিনাল প্যাট্রিক ডি. রোজারিও।তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিসের সফরের দু’টো দিক রয়েছে, ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে তার সফর রাষ্ট্রীয়, আবার কাথলিক চার্চের প্রধান ধর্মগুরু ও সর্বপ্রধান ধর্মপাল হিসেবে তাঁর সফর হবে ধর্মীয় বা পালকীয়’। তিনি জানান, স্থানীয় কাথলিক চার্চ এই সফরের মূলভাব হিসেবে নির্ধারণ করেছেন ‘সম্প্রীতি ও শান্তি’।কার্ডিনাল প্যাট্ট্রিক ডি রোজারিও বলেন, ‘পোপ এদেশের জনগণের জীবন-বাস্তবতার আলোকে অনেক সুন্দর ও মঙ্গলজনক দিক তুলে ধরবেন। পাশাপাশি দেশের যুব ও ছাত্র সমাজকে নতুন স্বপ্নে উদ্বুদ্ধ করবেন। মানবতা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য পরামর্শ দেবেন, উৎসাহিত করবেন, সম্প্রীতি ও শান্তির বার্তা ঘোষণা করবেন’।বাংলাদেশ সফরকালে এদেশের প্রেক্ষাপটে অনেক বিষয়ই বিশ্বজগৎ ও বিশ্ববিবেকের কাছে পোপ ফ্রান্সিস আহ্বান জানাবেন বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করা হয়।সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিশপ সম্মিলনীর সহসভাপতি ও রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। ধন্যবাদ জানান বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সেক্রেটারি ও চট্টগ্রামের আর্চবিশপ মোজেস কস্তা। সংবাদ সম্মেলন সঞ্চালনায় ছিলেন- মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার কমল কোড়াইয়া। বাসস। -

মনিরুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, পদায়ন
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিটের দায়িত্বে থাকা ডিআইজি মনিরুল ইসলামেরও কর্মস্থল পরিবর্তন হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুলের হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট যাত্রা শুরু করেছিল।গতকাল সোমবারের রদবদলে মনিরুলকে এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গি দমনে ‘এন্টি টেররিজম ইউনিট’ নামে পুলিশের ইউনিটটি মাসখানেক আগে অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকা মহানগর পুলিশের ইউনিট হিসেবে কাউন্টার টেররিজম ইউনিট জঙ্গি দমনে তত্পর ছিল। ঢাকার বাইরে বিভিন্ন অভিযানেও তারা কাজ করছিল।গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনিরুলসহ ১৫ জন ডিআইজির বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। সদ্য পদোন্নতি পাওয়া চারজন অতিরিক্ত আইজিপিকে পদায়নের প্রজ্ঞাপনও হয় গতকাল। অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে এন্টি টেররিজম ইউনিটে পদায়ন করা হয়েছে। ফলে সেখানে তিনি ডিআইজি মনিরুলের ঊর্ধ্বতন কর্মকর্তা হবেন। ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া আবদুস সালামকে পুলিশ সদর দপ্তরে ট্রেনিং অ্যান্ড রিসার্চ (টিআর), মো. মহসিন হোসেন ও মীর শহীদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হযেছে।ডিআইজিদের মধ্যে ঢাকায় কর্মরত এনএসআইর পরিচালক মেজবাহ উদ্দিনকে ঢাকার ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এর ডিআইজি (কমান্ড্যান্ট) হিসেবে বদলি করা হয়েছে। র্যাবে পরিচালক হিসেবে কর্মরত সেলিম মো. জাহাঙ্গীরকে ঢাকার এনএসআইয়ের পরিচালক করা হয়েছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. লুত্ফর রহমান মণ্ডলকে ঢাকা সিআইডির ডিআইজি করা হয়। টাঙ্গাইলের পিটিসিতে কর্মরত ড. হাসান উল হায়দারকে রাজারবাগ পুলিশ হাসপাতালের পরিচালক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ঢাকার রেঞ্চের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।র্যাবের পরিচালক মো. শাহাবুদ্দিন খানকে ঢাকার শিল্প পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মোর্শেদুল আনোয়ার খানকে ঢাকার টিএন্ডআইএমের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া এ এফ এম মাসুম রব্বানীকে ঢাকা এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া মো. হারুন উর রশিদকে ঢাকার টিএন্ডআইএমের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। মীর রেজাউল আলমকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। মোহাম্মদ আলী মিয়াকে ঢাকার এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। দেবদাস ভট্টাচার্য্যকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে আর খন্দকার লুত্ফুল কবিরকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। -

পিঁয়াজের বাজারে দামের আগুন
পিঁয়াজের ঝাঁজে রীতিমতো কাঁদছে ক্রেতা। অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পিঁয়াজের দাম ১০০ টাকা ছুঁয়েছে। আর আমদানিকৃত পিঁয়াজের কেজি ৮০ থেকে ৮৫ টাকা। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর হিসেবেই এই দর তুলে ধরা হয়েছে।সংস্থাটির হিসেবে গত এক বছরের ব্যবধানে দেশি পিঁয়াজের দর ১৫৩ শতাংশ আর আমদানিকৃত পিঁয়াজে ২০০ শতাংশ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ায় ভোগান্তিতে পড়েছে স্বল্প আয়ের মানুষ।ব্যবসায়ীরা বলেছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে পিঁয়াজের। বিশেষ করে ভারতীয় পিঁয়াজের রফতানি মূল্য বাড়ায় দেশে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির বাজারে যেন ‘আগুন’ লেগেছে। গত বৃহস্পতিবার হঠাত্ করেই ভারতীয় পিঁয়াজের রফতানি মূল্য একলাফে টন প্রতি ৩৫২ ডলার বাড়ানো হয়।দিনাজপুরের হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, অক্টোবরে প্রতি টন পিঁয়াজের রফতানি মূল্য ছিল ২৫০ ডলার। কয়েক দফায় এটি বাড়িয়ে ৫শ’ ডলার করা হয়েছিল। গত বৃহস্পতিবার তা ৮৫২ ডলার নির্ধারণ করেছে ভারতের কৃষিজাত কাঁচা পণ্যের মূল্য নির্ধারণী সংস্থা (ন্যাফেড)। যা কার্যকর হয়েছে শনিবার থেকে। হিলি কাস্টমসের কর্মকর্তা ফকর উদ্দিন জানান, নভেম্বর মাসের ২৩ দিনে (শুক্রবার বাদ দিয়ে) ১১ হাজার ১৪৫ মেট্রিক টন পিঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে। আর দাম বাড়ার পর গত শনিবার এ বন্দর দিয়ে মাত্র ১১ ট্রাকে ২২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বছরে ২২ থেকে ২৪ লাখ টন পিঁয়াজের চাহিদা রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০১৬-১৭ অর্থবছরে দেশে ১৮ লাখ ৬৬ হাজার টন পিঁয়াজ উত্পাদিত হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ লাখ ৩১ হাজার টন বেশি।আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আলোচ্য সময়ে দেশে ১০ লাখ ৪১ হাজার টন পিঁয়াজ আমদানি হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩ লাখ ৪০ হাজার টন বেশি। সব মিলিয়ে গত অর্থবছরে পিঁয়াজের জোগান এসেছে ২৯ লাখ টন। যা চাহিদার চেয়ে ৭ লাখ টন বেশি। তারপরও বাড়ছে পিঁয়াজের দাম। তাই মনে করা হচ্ছে সরকারি এসব হিসাবের মধ্যে কোথাও একটা ঝামেলা রয়েছে বা ব্যবসায়ীরা মুনাফা সর্বোচ্চ করার জন্যে খুব সচেতনভাবে প্রত্যেকটি ‘অপশন’ কাজে লাগাচ্ছে। -

‘চা ওয়ালা’ কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি চা বিক্রি করলেও দেশ বিক্রি করিনি। গুজরাটের বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে গতকাল সোমবার প্রথম দিনের প্রচারণায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বিরোধী কংগ্রেসেরও সমালোচনা করেন। খবর আনন্দবাজার পত্রিকারগতকাল সোমবার সকালে কচ্ছের ‘আশাপুরা মাতা’ মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী মোদী প্রচারাভিযান শুরু করেন। আগামী ৯ এবং ১৪ ডিসেম্বর গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে আগামী দু’সপ্তাহে প্রধানমন্ত্রী মোদী ৩০টিরও বেশি নির্বাচনী সভা করবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে।প্রধানমন্ত্রী মোদী বলেন, এবারের লড়াই উন্নয়ন বনাম পরিবারতন্ত্রের। ‘চা ওয়ালা’ কটাক্ষের জবাবে প্রধানমন্ত্রী মোদী সৌরাষ্ট্রের জনসভায় বলেন, ‘হ্যাঁ আমি চা বিক্রি করতাম। কিন্তু দেশকে বিক্রি করিনি। এভাবে আমার দারিদ্র নিয়ে কটাক্ষ করবেন না’।তিনি বলেন, ‘আসলে কংগ্রেস আমাকে অপছন্দ করে। কীভাবে একটা দল এতটা নীচে নামতে পারে? হ্যাঁ, দরিদ্র পরিবার থেকে উঠে এসে আমার মতো একজন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এজন্য গোপন করার কিছু তো নেই’। -

পদ্মার চরে জঙ্গি আস্তানায় গোলাগুলি, বাড়ি ঘেরাও
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার পদ্মার চর আলাতুলি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে র্যাব-৫ রাজশাহীর একটি অভিযান দল ওই বাড়িটি ঘিরে রাখে।র্যাব-৫-এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর আলাতুলি গ্রামের ওই বাড়ি ঘেরাও করে র্যাবের অভিযান দলের সদস্যরা। এরপর ওই বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এসময় জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র্যাবের সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। বর্তমানে র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে রেখেছে। তবে ওই বাড়ির মালিকের নাম বা সেখানে কতজন জঙ্গি আছে তা জানা যায়নি।স্থানীয়রা জানান, এলাকাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অন্তর্ভুক্ত। চরআলাতুলি নামক ওই এলাকায় জঙ্গি আস্তানা থাকতে পারে এটা তাদের ধারণাতেই ছিল না। র্যাবের অভিযানের খবরে তারা বিষয়টি বুঝতে পারেন। এসময় র্যাব সদস্যরা ওই বাড়িতে থাকা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলায় প্রথমে গোলাগুলি ও পরে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।র্যাব কর্মকর্তারা বলেন, অভিযানের শুরুতে আত্মসমর্পণ করতে বলায় জঙ্গিরা কোন প্রকার সাড়া না দিয়ে গুলিবর্ষণ ও গ্রেনেড ধরণের কিছুর বিস্ফোরণ ঘটায়। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায় এবং আবারো তাদের আত্মসমর্পণ করার আহ্বান জানায়। রাত প্রায় সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের ফলে বাড়িটিতে আগুন ধরে যায়। র্যাবের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলের পথে রয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। -

অবশেষে সুচির সম্মান প্রত্যাহার করল অক্সফোর্ড
মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড শহরের নগর কাউন্সিল। এ বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে, তাতে মিজ সুচি আর ‘ফ্রিডম অব দি সিটি’ নামের ওই পুরস্কারের যোগ্য নন।মিয়ানমারে সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলমান, বৌদ্ধ এবং হিন্দু ঘরবাড়ি ছেড়ে রাখাইন রাজ্যের ভেতরেই সাময়িক আশ্রয়ে রয়েছে। ছয় লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এরপরই আন্তর্জাতিক সম্প্রদায় অং সান সুচির বিরুদ্ধে সরব হয়। তার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেয়া সম্মাননা বাতিল করার দাবি ওঠে।অক্টোবরে তার এ খেতাব প্রত্যাহারের পক্ষে ভোট দেয়া কাউন্সিল। অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন -

১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ঘোষণা
প্রতি বছর ১২ ডিসেম্বর ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস’ হিসেবে ঘোষণা এবং দিবসটি উদযাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের এ বিষয়ক পরিপত্রের খ ক্রমিকে অন্তির্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ”আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাঈদ আহম্মেদ পলক এমপি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ অনুমোদ দেওয়া হয়।
পলক বলেন, ‘২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেন। জনগণ সে ঘোষণায় আস্থা রেখে আওয়ামী লীগকে নির্বাচিত করার মাধ্যমে জনসেবা করার সুযোগ করে দেয়। ‘সরকার গঠনের পর আমাদের কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আজ দেশে-বিদেশে প্রশংসিত এবং অনুকরণীয়। দেশের মানুষ এই রূপকল্পের সুফল ভোগ করছে। ‘মন্ত্রিসভা ওই দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম চূড়ান্ত লক্ষ্যের দিকে আরও একধাপ এগিয়ে গেল। ‘
তিনি আরও বলেন, “ডিজিটাল বাংলাদেশের যে কনসেপ্ট, এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করছি এবং কাজ করছি। এটা স্মরণীয় করার জন্য ১২ ডিসেম্বরকে ‘ন্যাশনাল আইসিটি ডে’ হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
” বর্তমানে সরকারে থাকা আওয়ামী লীগ নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ১২ ডিসেম্বর তাদের নির্বাচনী ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারণা উপস্থাপন করে। এ কারণে ওই দিনটি জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস হিসেবে পালনের জন্য বেছে নেওয়ার কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
-

বরিশালের রসুলপুর চরে বিদ্যুৎ সংযোগের দাবিতে আল্টিমেটাম
বরিশাল নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরে গত ৩ মাস ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এই চরের ৫ হাজার মানুষের ব্যবহারের জন্য অবিলম্বে গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ।
সোমবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জেলা বাসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাসদের সহযোগী সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আন্তর্জাতিক সম্পাদক ডা. মনিষা চক্রবর্তী।
বক্তব্য রাখেন মুজাম্মেল হক সাগর, রাকিব মল্লিক, রসুলপুর চরের সুবিধা বঞ্চিত বাসিন্দা রিপন মোল্লা, শহীদুল ইসলাম, জাকির হোসেন, আব্দুর রব প্রমুখ।
বক্তারা আগামী ৭ দিনের মধ্যে রসুলপুর চরে গৃহস্থালী বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানান। ৭ দিনের মধ্যে এই দাবি আদায় না হলে ডিসি অফিস, সিটি করপোরেশন এবং বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুশিয়ারী দেন বক্তারা।
-

বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
আগামী মঙ্গলবার (২৮ নভেম্বর) থেকে বাড়ি বাড়ি গিয়ে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা সেবা দিবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্যও দেবেন চিকিৎসকরা।
রবিবার নগর ভবনের ব্যাংক ফ্লোরে মেয়র মোহাম্মদ হানিফ প্রাথমিক বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনস্বাস্থ্যসেবা কক্ষ উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। মেয়র বলেছেন, নাগরিকেরা সিটি করপোরেশনের হটলাইন নম্বরে (০৯৬১১০০০৯৯৯) কল করলেই বাসায় ছুটে যাবেন চিকিৎসকেরা। চিকিৎসক রোগীদের বিনা মূল্যে সেবা ও ওষুধপথ্য দেবেন।
সাইদ খোকন আরও বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমে নগরের অসংখ্য মানুষ সর্দিকাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তাই, সিটির নাগরিকদের চিকিৎসাসেবায় প্রতিটি ওয়ার্ডে একটি করে চিকিৎসক দল রাখা হয়েছে। মোট ১৫০ জনের দল মাঠ পর্যায়ে কাজ করবে। প্রয়োজন অনুসারে সদস্য বাড়ানো হবে।