Blog

  • পারিবারিক কলোহের জের ধরে এক গৃহবধূর আত্মহত্যা

    পারিবারিক কলোহের জের ধরে এক গৃহবধূর আত্মহত্যা

    নুরই মাহাবুব

    বরিশাল নগরে পারিবারিক কলোহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।বেলা ১২ টার তার মৃতদেহের সূরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এরআগে রোববার দিবাগত মধ্যরাতে নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

    নিহত সুমাইয়া আক্তার (২২), বরিশাল নগরের সদররোডস্থ বাটারগলি এলাকার কনিকা ডায়াগনষ্টিক সেন্টারের রিসিভশনে কর্মরত ছিলো। তার স্বামী কামরুজ্জামান আবুল খায়ের কোম্পানিতে চাকুরী করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম আজাদ স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, রোববার রাতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধু ।

    এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আজ বেলা ১২ টার দিকে মৃতদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

    তবে স্বজনরা মৃতদেহের ময়নাতদন্ত করতে রাজী না হওয়া হস্তান্তরের আইনি প্রকৃয়া চলছে। নগরীর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মজিবর রহমান নিহত গৃহবধূর মায়ের বরাত দিয়ে বলেন, ইতিপূর্বে আরো দু’বার আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ। তবে সে মানষিক ভাবে কিছুটা ভারসাম্যহিন ছিলো বলেও দাবী করেছে স্বজরা। এদিকে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) সত্য রঞ্জন খাসকেল।

  • মিস ইউনিভার্স মুকুট জিতলেন ডেমি পিটার্স

    মিস ইউনিভার্স মুকুট জিতলেন ডেমি পিটার্স

    মিস ইউনিভার্স-২০১৭ এর মুকুট জিতলেন দক্ষিণ আফ্রিকার ডেমি লেই নেল পিটার্স। লাস ভেগাস স্ট্রিপের প্লানেট হলিউড ক্যাসিনো রিসোর্টের এক্সিস থিয়েটারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই ফলাফল ঘোষণা করা হয়।

    ২২ বছর বয়সী নেল পিটার্স মিস ইউনিভার্সের মুকুটের সাথে পুরস্কার হিসেবে পেয়েছেন নিউইয়র্ক সিটিতে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সম্প্রতি পিটার্স বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন।

    http://bangla.earthtimes24.com

    এবারের মিস ইউনিভার্সের ফার্স্ট রানার আপ কলোম্বিয়ার লরা গনজালেজ এবং সেকেন্ট রানার আপ হয়েছেন জ্যামাইকার ডেভিনা বেনেট। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৯২ জন প্রতিযোগী এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন।

    http://bangla.earthtimes24.com

    গত বছর এই মুকুট জিতেছিলেন ফ্রান্সের ইরিশ মিতনেয়ার।

  • বি.বি.ডি.সি’র সহযোগিতায় বরিশালের ধান গবেষণা সড়কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

    বি.বি.ডি.সি’র সহযোগিতায় বরিশালের ধান গবেষণা সড়কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়

    তানজীল শুভ

    বরিশাল নগরীর ধান গবেষণা ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ।

    ২৭ নভেম্বর রোজ সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ধান গবেষণা সড়কের লালা দিঘীর পাড়ে এই কার্যক্রমের ধারাবাহিকতা চলে। সেখানে সার্বিক সহযোগিতায় ছিলো রক্তের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ ও উৎসাহ্ প্রদানকারী বরিশালের অন্যতম স্বেচ্ছাসেবা মূলক সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বি.বি.ডি.সি.)।

    সেখানে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য দুপুর থেকেই এলাকাবাসীদের ভীড় ছিলো দেখার মতো। এলাকার অনেক মানুষ-ই খুশী ছিলেন নিজের রক্তের গ্রুপ জানতে পেরে। বি.বি.ডি.সি.’র পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান করার জন্য এলাকাবাসীদেরকে উদ্বুদ্ধ করা হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টা ছিলো সাধারণ মানুষদের সেবা প্রদান করা।

  • জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ১২ ই ডিসেম্বর

    জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস ১২ ই ডিসেম্বর

    প্রতি বছর ১২ ডিসেম্বর জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক উত্থাপিত দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের এ বিষয়ক পরিপত্রে খ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি বছরের ৩৫তম মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ২০০৮ সালে ১২ ডিসেম্বর তারিখে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ার বিষয়টি নির্বাচনী ইশতেহারে যুক্ত ও ঘোষণা করে।

    এ জন্য দিবসটি পালনের জন্য ১২ ডিসেম্বর তারিখকে নির্বাচন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশ মোবাইল ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে বিশ্বে সপ্তম স্থানে উঠে এসেছে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষয়টিকে গুরুত্ব দিতেই এ দিবস ঘোষণা করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ক ক্রমিকে অন্তর্ভুক্তকরণের জন্য পেশ করলেও তা পলিসিগত কারনে খ ক্রমিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

  • পাবনায় মাথা বিহীন যুবকের লাশ উদ্ধার

    পাবনায় মাথা বিহীন যুবকের লাশ উদ্ধার

    তানজীল শুভ

    সাঁথিয়ার আতাইকুলায় সোমবার পরিচয়হীন যুবকের মাথা বিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা দুবৃর্ত্তরা হত্যা করে লাশ বিলের মধ্যে গুম করার চেষ্টা করতে পারে। পুলিশ জানায়, আতাইকুলা থানার লক্ষ্মীপুর গ্রামের বুধগাড়ী বিলের কচুরি পানার নিচ থেকে সোমবার দুপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

    স্থানীয়রা দুপুরে বিলে মাছ শিকার করতে গেলে মাথা বিহীন লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিলের কচুরি পানার নিচ থেকে শরীর থেকে বাম পা ও ধর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশের বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে বলে পুলিশের ধারনা। এলাকাবাসীর ধারনা সন্ত্রাসীরা দূর থেকে যুবককে ধরে নিয়ে এসে এখানে নিরাপদ ভেবে হত্যা করে লাশ গুম করে রেখে যায়।

    আতাইকুলা থানার ওসি মাসুদ রানা জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনায় পাঠানো হয়েছে। তবে লাশটি ৩/৪দিন আগে ওইস্থানে রেখে যায় সন্ত্রাসীরা। তিনি দাবি করেন সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।

  • অন্তরঙ্গ দৃশ্যের জন্য মদ পান কারিনার!

    অন্তরঙ্গ দৃশ্যের জন্য মদ পান কারিনার!

    সিনেমায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করতে হয় অভিনেতা-অভিনেত্রীদের।   কিন্তু মাঝে মাঝে চরিত্রের প্রয়োজনে বিকল্প কিছু পন্থাও অবলম্বন করে থাকেন।

    বিশেষ করে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গেলে সৃষ্টি হয় অস্বস্তির।   এমন অস্বস্তিতে পড়েছিলেন পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান।   এমনকি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য মদপান করতে হয়েছিল তাকে।

    ঘটনাটি ঘটে মধুর ভান্ডারকরের ‘হিরোইন’ ছবিতে । ওই ছবিতে অভিনয় করেন অর্জুন রামপাল ও কারিনা কাপুর। যেখানে কারিনাকে অর্জুনের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায়। দৃশ্যটি নিয়ে বলিউড তখন রীতিমতো সরগরম ছিল। শুরুতে কারিনা নাকি মধুরকে পরিষ্কার জানিয়ে দেন, এ ধরনের দৃশ্য তিনি কিছুতেই করবেন না। কারণ, তখন এই বলিউড সুন্দরী পাতৌদির নবাব সাইফ আলী খানের বেগম হতে যাচ্ছেন।

    তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আর কখনো কোনো অন্তরঙ্গ বা গভীর চুম্বনের দৃশ্য করবেন না। কিন্তু মধুরের জেদের কাছে হার মানতে হয় কারিনাকে।

    এবার আসা যাক এই অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের প্রসঙ্গে। ‘হিরোইন’ ছবিতে কারিনা নিজের চরিত্রকে বাস্তবসম্মত করতে অনেক ধূমপান করেন। এমনকি তিনি মদ্যপানও করেছিলেন। ফলে দৃশ্যটি আরও বাস্তব হয়ে ওঠে। শোনা গেছে, একটি পাঁচ তারকা হোটেলের কক্ষে দৃশ্যটি ক্যামেরাবন্দী করা হয়। শুটিংয়ের সময় সেই কক্ষে কারিনা-অর্জুন ছাড়া ছিলেন পরিচালক মধুর ভান্ডারকর, প্রধান চিত্রগ্রাহক আর সংশ্লিষ্ট কয়েকজন। মধুর ভান্ডারকরের ‘হিরোইন’ বক্স অফিসে সাফল্য না পেলেও ছবিতে কারিনার অভিনয় খুবই প্রশংসিত হয়। আর এই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে রীতিমতো গবেষণা হয়েছে।

  • পিইসির পর এসএসসির প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন

    পিইসির পর এসএসসির প্রশ্ন ফাঁসের বিজ্ঞাপন

    সমাপনী পরীক্ষার প্রশ্ন ফাঁস করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নও পরীক্ষার আগে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছে একটি ফেইসবুক পেইজে।

    রবিবার সকাল ১১টায় পিইসির গণিত পরীক্ষা শুরু হওয়ার ৫০ মিনিট আগে ‘All Exam Suggetion Roki Vai’ নামে ওই ফেইসবুক পেইজে ছবি আকারে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়।

    হাতে লেখা প্রশ্নের উত্তরও সেখানে আপলোড করা হয়।

    ‘psc math fainal qu ২০১৭’ শিরোনাম দিয়ে প্রশ্ন ফাঁসের ওই পোস্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

    দুপুরে পরীক্ষা শেষে ফাঁস হওয়া ওই প্রশ্নের সঙ্গে ঢাকা অঞ্চলের প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

    ‘All Exam Suggetion Roki Vai’ নামের ওই ফেইসবুক পেইজ জেএসসির প্রশ্ন ফাঁসেও ছিল বলে তাদের এক পোস্টে জানানো হয়েছে।

    রবিবার পিইসির পরীক্ষা শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর সেখানে এক পোস্টে এসএসসি ও এইচএসসি প্রশ্ন ফাঁসের প্রলোভন দেখানো হয়েছে।

    লেখা হয়েছে, “Attention plzzz Next mission

    SSC+HSC পারসনাল গ্রুপ খুলা হয়েছে অনলি ঢাকা বোর্ড যাদের ১০০% রিয়েল প্রশ্ন লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন, শর্ত দেওয়া আছে। ”

    পিইসি জেলাভিত্তিক হওয়ায় “অনেকের কমন আবার অনেকের আসে নাই, but JSC 100% দিছি এটা প্রুভ আছে, সেইম SSC+HSC ও দেব। ”

  • বরিশালে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা নেননি বিসিএস শিক্ষকরা

    বরিশালে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা নেননি বিসিএস শিক্ষকরা

    ‘বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’ দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দিনব্যাপী কর্মবিরতির দ্বিতীয় ও শেষ দিন অতিবাহিত হয়েছে। সোমবার টানা দ্বিতীয় দিনের কর্মবিরতির ফলে বরিশাল বিভাগের ২৩টি সরকারি কলেজের ৮শ’ শিক্ষক সকল ধরনের সরকারি কার্যক্রম বন্ধ রেখেছেন।

    গত রবিবার প্রথমদিনের মতো আজ দ্বিতীয় দিনও সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

    কর্মবিরতির ফলে ২৩টি সরকারি কলেজের নিয়মিত ক্লাশ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষক প্রশিক্ষন ইনস্টিটিউট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মসূচি চলাকালে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষকরা স্ব-স্ব ক্যাম্পাসে অবস্থান নেন।

    এদিকে, ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকায় বিভাগের ২৩টি সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অলস সময় কাটিয়ে ফিরে গেছেন। একইভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকায় বহু সেবাপ্রত্যাশী ওইসব অফিসে গিয়ে কাজ সম্পন্ন করতে না পেরে নিরাশ হয়ে ফিরে গেছেন। এতে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

    জাতীয়করণকৃত ২৮৩টি কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে ক্যাডার বর্হিভুত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারির দাবি জানিয়েছেন ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষকরা।

    দুই দিনব্যাপী কর্মবিরতির পরও দাবি আদায় না হলে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি ৩দিনব্যাপী কর্মবিরতি পালনের কথা বলেন তারা। একই সাথে ক্যাডারভুক্ত করে নতুন কোন কলেজ জাতীয়করণ করা হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারিও দেন বিসিএস শিক্ষক নেতারা।

     

    এর আগে একই দাবিতে গত ১১ নভেম্বর বরিশাল বিএম কলেজে বিভাগীয় সমাবেশ করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। এছাড়া ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিসিএস শিক্ষা সমিতির নেতারা তাদের দাবি তুলে ধরে সবার সমর্থন কামনা করেন।

  • জামায়াত যা বলে খালেদা জিয়া তাই করে: দিলীপ বড়ুয়া

    জামায়াত যা বলে খালেদা জিয়া তাই করে: দিলীপ বড়ুয়া

    বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, ‘জামায়াত যা বলে খালেদা জিয়া তাই করে, শেখ হাসিনার বিকল্প খালেদা জিয়া নয়, খালেদা জিয়া এখন জামায়াতের হাতে বন্দী ও জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত। খালেদা জিয়া আবার ক্ষমতায় আসলে জামায়াতের অস্ত্রধারী সন্ত্রাসীরা মুক্ত চিন্তার অধিকারী কমিউনিস্ট ও তোয়াহা’র অনুসারীদের খুঁজে বের করে হত্যা করবে।

    উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের কল্যাণে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। ’

    সোমবার (২৭ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরে দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা সৈনিক কমরেড মো. তোয়াহা’র ৩০তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তোয়াহা’র স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত স্মরণ সভায় লক্ষ্মীপুর জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কমলনগর উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি অ্যাডাভোকেট আনোয়ারুল হক, পলিটব্যুরোর সদস্য কমরেড লুৎফর রহমান প্রমুখ।
    এর আগে দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রয়াত ভাষা সৈনিক কমরেড তোয়াহা’র স্মরণে শোক র‌্যালি ও সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দিলীপ বড়ুয়া।

  • বিপিএলের শীর্ষ দশে দেশি বোলারদের দাপট

    বিপিএলের শীর্ষ দশে দেশি বোলারদের দাপট

    চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ম্যাচগুলো। সব মিলিয়ে এ পর্যন্ত ৩০ টি ম্যাচ খেলা হয়েছে।

    আর বিপিএলে বোলিংয়ে দাপট চলছে দেশি বোলারদের।  শীর্ষ দশজনের মধ্যে বর্তমানে ৬ জনই দেশি।   ৪ জন বিদেশি ক্রিকেটার।

    উইকেট শিকারের দিক দিয়ে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সবার উপরে আছেন খুলনার আবু জায়েদ রাহি।  সেরা বোলিং ফিগার ৩৫ রানে ৪ উইকেট।

    দ্বিতীয় স্থানে আছেন ঢাকার আবু হায়দার রনি তার উইকেট সংখ্যা ১২টি।  তৃতীয় স্থানে চিটাগাংয়ের তাসকিন আহমেদ তার উইকেট সংখ্যা ১২।   আর সমান ১১ উইকেট নিয়ে যথাক্রমে চতুর্থ স্থানে বিদেশি ক্রিকেটার পাকিস্তানি আফ্রিদি, পঞ্চম স্থানে সাকিব আল হাসান ও ছয়ে শফিউল ইসলাম ,

    ১০ উইকেট শিকার করে সাতে জেমস ফ্রাঙ্কলিন।   আর সমান ৯ উইকেট নিয়ে যথাক্রমে আটে পাকিস্তানি বোলার মোহাম্মদ সামি, নয়ে সুনীল নারিন এবং দশে মোহাম্মদ সাইফুদ্দিন।