Blog

  • জয়বাংলায় মুখরিত ঢাকার রাজপথ, এ যেন আরেক ৭ই মার্চ

    জয়বাংলায় মুখরিত ঢাকার রাজপথ, এ যেন আরেক ৭ই মার্চ

    বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যর স্বীকৃতি অর্জন করায় রাজধানী ঢাকাসহ সারা দেশে শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতেছে ঢাকাবাসী।

    জয়বাংলা স্লোগানে-স্লোগানে প্রকম্পিত হচ্ছে ঢাকার রাজপথ। আজ শনিবার বেলা ১২টার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে হাজারো মানুষ। এসময় তাদের প্রত্যেকের কন্ঠে বাজনার তালে তালে জয়বাংলা স্লোগান। আর মূল শোভাযাত্রাটি ধানমন্ডি বঙ্গবন্ধু জাদুঘর থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হবে।

    বেলা দেড়টার দিকে প্রেসক্লাব, মৎস্য ভবন, শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মূল অনুষ্ঠানে যোগ দিচ্ছেন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীদের নেতৃত্বে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণকেও এ শোভযাত্রায় অংশ নিতে দেখা গেছে।

    ১৯৭১ সালের ঐতিহাসিক এই ৭ মার্চের ভাষণটি  ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন করায় সারাদেশে এই অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। আর ঢাকা মহানগরী আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির উদ্যোগে রাজধানীতে এ শোভাযাত্রা হচ্ছে।

    শোভাযাত্রায় অংশ নিতে আসা যাত্রাবাড়ী জাহিরুন নেছা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ ওয়াক্কাস আলী বাংলানিউজকে বলেন, আমরা মাদ্রাসার পক্ষ থেকে ৫০ জন এসেছি।

    জাতির জনকের ভাষণের স্বীকৃতির এই সমাবেশকে সফল করতে আমাদের শিক্ষক এবং ছাত্রীরাও এসেছেন। এদিকে শোভাযাত্রাকে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।

  • ৭ মার্চের ভাষণের স্বীকৃতি- বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

    ৭ মার্চের ভাষণের স্বীকৃতি- বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

    শেখ সুমন

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ায় বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শনিবার (২৫ নভেম্বর) বেলা ১০ টায় শহরের মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রাণকেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। তাছাড়া বরিশাল বঙ্গবন্ধু উদ্যা্ন (বেলস পার্ক) মাঠে আলোচনা সভা সহ নানান কার্যক্রম অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রায়  প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন, এনজিও, রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশনেন ।

    অপরদিকে আজ  বিকেল ৪টায় বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শীর্ষক আনন্দ কনসার্ট অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু উদ্যানে। কনসার্টে বরিশাল জেলার সকল সরকারি- বেসরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

  • বরিশাল কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ

    বরিশাল কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ

    সিমু আাক্তার

    বরিশাল কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা কারেন্ট জালসহ ট্রলার জব্দ বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে ৫৫ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

    শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি জব্দ করা হয়েছে ওই কারেন্ট জাল বহনকারী একটি ট্রলার। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ড দক্ষিণ জোন ব‌রিশাল স্টেশনের পেটি অফিসার এম জুলহাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাবাদ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালালে একটি ট্রলার থেকে ৫৫ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

    তিনি আরও জানান, এতে আনুমানিক নতুন ৩০ থেকে‌ ৩৫ লাখ মিটার কারেন্ট জাল রয়েছে। যা ঢাকা থেকে পটুয়াখালীর কালাইয়ার উদ্দেশে নিয়ে যাওয়া হ‌চ্ছিলো।

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

    সিমু আক্তার
    বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় এবং ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদ এর অধীন ২২টি বিভাগে ১,৩৭৫ টি আসনের বিপরীতে মোট ৩২,২২১ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৭৬.৩৪% এবং ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৭৫.৮৮%।
    পরীক্ষা চলাকালীন সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগ এর অধ্যাপক এবং রুপালী ব্যাংক এর পরিচালক ড. মো: হাসিবুর রশীদ, সিন্ডিকেট সদস্য বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো: শহিদুজ্জামান, সিন্ডিকেট সদস্য বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস. এম. রুহুল আমিন, বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম, ডিসি সাউথ (বিএমপি) গোলাম রুউফ খান, প্রফেসর শাহ্ সাজেদা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সুব্রত কুমার দাসসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন।
    পরিদর্শন শেষে পরিদর্শকগন ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। ভর্তি পরীক্ষা নির্বিঘ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে গতবছরের ন্যায় এবারও একজন ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমান টিম দায়িত্বরত ছিল। ‘খ’ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য মহোদয় বরিশালবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, সাংবাদিক, পরীক্ষার্থী, অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইস এর অপব্যবহার রোধে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র গুলোতে প্রথমবারের মত অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করে পরীক্ষা আয়োজন করা হয়। আগামীকাল ২৫ নভেম্বর শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ বরিশাল নগরীর ৬টি কেন্দ্রে “ক” ইউনিটের ভর্তি পরীক্ষা

  • যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নব নির্মিত ওয়ার্ড দলীয় কার্যালয় পরিদর্শন ।

    যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর নব নির্মিত ওয়ার্ড দলীয় কার্যালয় পরিদর্শন ।

    শেখ সুমন: বরিশাল মহানগর এগারো নং ওয়ার্ড আওয়ামীলীগের নব নির্মিত দলীয় কার্যালয় পরিদর্শন করেন বরিশাল মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, যুবরত্ন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.হুমায়ুন কবীর মোতালেব ।মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহামুদ বাবু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল,দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, উপ দপ্তর সম্পাদক কাজী মনিরউদ্দিন তারিক , বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ বরিশাল মহানগর সভাপতি মুহাঃ পলাশ চৌধুরি ,এগারো নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরদার, এগারো নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরি কমিটির সিনিয়র সদস্য ও জেলা যুবলীগ নেতা মুহাঃ মিজান চৌধুরি সহ ছাত্র লীগ,যুবলীগ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

    এসময় সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বলেন,আমার নাম ভাঙিয়ে যদি কেউ টাকা দাবি করে আর অন্যায় কাজ করে তাহলে সাথে সাথে তাকে জানাতে এবং পুলিশের কাছে সোপর্দ করতে বলেন।এসময় অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন,যেন সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে বরিশালের নগর পিতা হিসেবে দেখা যায় ।

  • অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা

    অভিযোগ মিথ্যা, এতিমখানার টাকা আত্মসাৎ করিনি : খালেদা

    প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে এতিমখানার টাকা আত্মসাৎ করিনি বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

    বৃহস্পতিবার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

    এরপর বিচারক জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগ পড়ে শুনানোর পর নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিচারকের এক প্রশ্নের জবাবে এই মামলায় তিনি কাগজপত্র দাখিল এবং বক্তব্য রাখবেন বলে জানান।

    এর আগে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার তার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, এই মামলায় দু’জন ব্যক্তি দুটি তদন্ত করেছে। কিন্তু তদন্তের ভাষা পর্যালোচনা করলে দুটির ভাষা একই। তাতে প্রমাণ হয় এ রিপোর্টের তদন্ত সাজানো। তদন্ত করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।

    আগামী ৩০ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্যের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

  • গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কথার লড়াই ,মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা

    গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে কথার লড়াই ,মোদি চা-ওয়ালা, রাহুল বার-ওয়ালা

    গুজরাট বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জয়ে উঠেছে ভারতের দুই শীর্ষ রাজনৈতিক দলের কথার লড়াই। এরই জের ধরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চা-ওয়ালা বলে খোঁচা দিয়ে বিতর্কিত ট্যুইট করেছিল কংগ্রেসের অনলাইন ম্যাগাজিন ‘যুবাদেশ’।

    তার পাল্টা জবাবে রাহুল গান্ধীর দলকে আক্রমণ করতে গিয়ে আমেদাবাদ পূর্বের বিজেপি সাংসদ পরেশ রাওয়াললের ট্যুইট, ”আপনাদের বার-ওয়ালার চেয়ে অনেক ভাল আমাদের চা-ওয়ালা। ”

    জি নিউজের খবর, পরেশ রাওয়ালের ট্যুইটকে হাতিয়ার করে আবারও কথার লড়াইয়ে নামে কংগ্রেস। তাদের বক্তব্য, চা-ওয়ালার চেয়েও এটা অত্যন্ত কুরুচিকর ট্যুইট। সমালোচনার মুখে ক্ষমা চেয়ে পরে অবশ্য ট্যুইটটি মুছে দেন পরেশ রাওয়াল। ওদিকে, গোটা দেশজুড়ে বিরূপ প্রতিক্রিয়ার পর ‘যুবাদেশ’ও তাদের ট্যুইটটি মুছে দিয়েছে।

    গুজরাট ভোটের আগে সোশ্যাল মিডিয়ায় দুই দলের লড়াই জমে উঠেছে। ভার্চুয়াল জগতে একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন কর্মীরা। তেমনই মঙ্গলবার একটি মিম ট্যুইট করেছিল যুবাদেশ। যা নিয়ে চারদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে কংগ্রেস।

    গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন, ”কংগ্রেসের গরিব বিরোধী ও অভিজাত মানসিকতারই প্রকাশ ঘটেছে এই এতে। ”

  • শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, দিনাজপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

    শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, দিনাজপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

    বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। বন্ধ রয়েছে দিনাজপুর-রংপুর রুটে যান চলাচল।

    বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিবহনকারী একটি বাস ও তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সাইড দেয়াকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৭ জন আহত হয়। শহরের মহারাজা স্কুল মোড়ে বটতলা থেকে বাস টার্মিনাল সড়কে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের বাসটি ক্যাম্পাসে পৌঁছালে ছাত্রদের মাঝে সংবাদটি ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে ছাত্ররা ক্যাম্পাসের সামনে মহ্সাড়কে অবস্থান নেয়। এ সময় তারা পঞ্চগড় থেকে আসা শাহী পরিবহন ও দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া রায় পরিবহন নামে দুটি বাসে আগুন লাগিয়ে দেয়।

    পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, দু’টি বাসে অগ্নিসংযোগ ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

  • হাথুরুর বিষয়ে বিসিবি সভাপতিকে লঙ্কান বোর্ড সভাপতির চিঠি

    হাথুরুর বিষয়ে বিসিবি সভাপতিকে লঙ্কান বোর্ড সভাপতির চিঠি

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে চিঠি লিখেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। চন্ডিকা হাথুরুসিংহেকে শ্রীলঙ্কান ক্রিকেট দলের কোচ পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকারও করা হয়েছে সেই চিঠিতে।

    হাথুরুর সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত। এসএলসি জানিয়েছে, হাথুরুকে কোচ হিসেবে বিবেচনা করা হবে বাংলাদেশের সঙ্গে তার চুক্তির সবকিছু চুকেবুকে গেলেই।

    গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দেন চলতি বছরের জুনে। এরপর থেকে কোচের জায়গা ফাঁকাই পড়ে আছে শ্রীলঙ্কার। অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাসকে দিয়ে কাজ চালাচ্ছে তারা।

  • বরিশালে জেলা প্রশাসক বদল হতেই খালখেকোরা বেপরোয়া

    বরিশালে জেলা প্রশাসক বদল হতেই খালখেকোরা বেপরোয়া

    গত এপ্রিলে ঘটা করে বরিশালের খাল দখলমুক্ত করতে অভিযানে নামে বরিশাল প্রশাসন। কিছু খাল উদ্ধার করে সাইনবোর্ড স্থাপন করা হয় খালপাড়ে।

    তবে হঠাৎ জেলা প্রশাসক বদলি হয়ে যাওয়া এবং নতুন কর্তৃপক্ষের সময় অভিযান না চলায় দখলদাররা এখন আরো বেপরোয়া। অধিকাংশ খালের অস্তিত্বই বিলীন হওয়ার পথে। অবশ্য বর্তমান জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান এ জন্য উল্টো আগের প্রশাসনকেই দায়ী করেন। তিনি বলেন , ‘খালগুলো খুব তাড়াহুড়া করে দখলমুক্ত করা হয়েছিল এবং এরপর পুনঃখননও করা হয়নি। স্থায়ীভাবে খাল দখলমুক্ত রাখতে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। তাই ফের দখল করে নেওয়া হচ্ছে। ’

    গত এপ্রিলে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের তত্ত্বাবধানে চলা অভিযানে সিটি করপোরেশনও সহায়তা করেছিল। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান  বলেন, ‘সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বরিশালের খালগুলো দখলমুক্ত করা হয়েছিল। তবে খালগুলো দখলমুক্ত করার পরই ফের দখল হয়ে গেছে।

    এ বিষয়ে আমাদের কিছু করার ছিল না। কারণ খাল বরিশাল নগরের অভ্যন্তরে হলেও তার মালিক জেলা প্রশাসন। এ কারণে রক্ষণাবেক্ষণের দায়িত্বও তাদের। তবে আমরা খাল উদ্ধারে লোকবল দিয়ে সহায়তা করেছি, আমরা প্রত্যেক খালের পাশে নামসহ বিলবোর্ড দিয়েছি। এখন জেলা প্রশাসন ফের চাইলে আমরা খাল উদ্ধারে সহায়তা করব। ’

    সরেজমিনে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, নওগাঁ মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন ভেদুরিয়া খাল দখল করে পাকা দোকানঘর তৈরি করছেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য গ্রাম্য চিকিৎসক নাসির উদ্দিন। তাঁর দাবি, আগে তাঁর অস্থায়ী দোকানঘর ছিল। নাসির উদ্দিন বলেন, ‘ভেঙে দেওয়ার সময় বলা হয়েছিল, পরে উত্তোলন করা যাবে। তাই পাকা করে ঘর করেছি। তবে তা পুরোপুরি খালের মধ্যে নয়। ’

    সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি এলাকার আনন্দ বাজারসংলগ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রলীগকর্মী সোহেল সাগরদী খাল দখল করে দোকানঘর নির্মাণ করেছেন স্থায়ীভাবে। তাঁর দাবি, ওই জমি আগে তাঁদের ছিল। পরে খাল হওয়ায় তাঁরা অস্থায়ী দোকান নির্মাণ করেছিলেন। ভেঙে দেওয়ায় এখন ইট দিয়ে ঘর করা হয়েছে।

    একইভাবে নগরীর বটতলা বাজার থেকে চৌমাথা পর্যন্ত বটতলা খাল এমনভাবে দখল করা হয়েছে, দেখে মনে হবে খালের অস্তিত্বই ছিল না। বটতলা হয়ে জিলা স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া ভাটার খাল ভরাট করে স্থাপনা করা হয়েছে। জেল খালেরও দুই পাশে ফের গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। শুধু তাই নয়, এই খালের শাখা নথুল্লাবাদ খালও দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। সাগরদী খালের দুই পাশে এমনভাবে দখল করা হয়েছে যে বোঝার উপায় নেই এটি খাল ছিল। কাজীপাড়া খাল, সাগরদী খাল, টিয়াখালী খাল, জিয়া সড়ক খাল, আমানতগঞ্জ খাল, নবগ্রাম খাল, ভাটার খাল, কাশীপুর খাল, নাপিতের খাল, লাকুটিয়া খাল, চাঁদমারি খাল, পলাশপুর খালও ফের দখল হয়েছে।

    বর্তমান জেলা প্রশাসক আরো বলেন, ‘আমরা বরিশালের ২৩টি খাল ফের দখলমুক্ত করতে অভিযানে নামব। আর স্থায়ীভাবে খালগুলো দখলমুক্ত রাখতে এর দুই ধারে দেয়াল, ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষরোপণ কর্মসূচি, ডেনের সামনে ট্যাংকি করে তাতে নেট প্রদান করাসহ একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ওই প্রকল্পটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন পাওয়া গেলেই কাজ শুরু করে দেব। ’

    বরিশাল নগরী ও এর উপকণ্ঠ এলাকাকে ২৩ খাল ঘিরে রেখেছে। খালগুলো দিয়ে আগে পানি প্রবাহিত হতো, নৌকা ও গয়না নৌকা চলাচল করত। বিভিন্ন এলাকা দিয়ে খাল হয়ে মামলামাল আসত বরিশালে। চিহ্নিত কিছু দখলদার জেল খালসহ সব খাল দখলে নিয়ে নেয়। কোনো কোনো খালের ওপর নির্মাণ করা হয়েছে বহুতল ভবন। কোনো খালের ওপর গড়ে উঠেছে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান। শুধু তাই নয়, খাল দখল করে একটি সড়কও নির্মাণ করা হয়েছে।