Blog

  • সুইডিশ-নরওয়েরসহ ৩ দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

    সুইডিশ-নরওয়েরসহ ৩ দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

    ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন সঙ্গে বৈঠকে করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি।

    রোববার সকাল সাড়ে ৯টার দিকে গুলশান সুইডিশ রাষ্ট্রদূতের বাস ভবনে এই বৈঠকে হয়।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠক বিএনপির পক্ষ থেকে অংশ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ও ব্যারিস্টার কায়সার কামাল।

    এর আগে, শনিবার দুপুর ২টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে।

    বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • মজুত গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স

    মজুত গ্যাস উত্তোলন নিয়ে সুখবর দিল বাপেক্স

    ভোলা জেলায় আরও ৫ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করার পাশাপাশি তা উত্তোলন করতে নতুন করে ১৯টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে বাপেক্স। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ভূতাত্ত্বিকরা মনে করছেন জেলায় ৫ দশমিক ১৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের বেশি মজুত রয়েছে। সম্প্রতি অবসরে যাওয়া বাপেক্স ডিজিএম ও গবেষক মো. আলমগীর হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেন। এর আগে জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র এলাকায় ৬টি ও জেলা সদরের ইলিশা ক্ষেত্র এলাকায় ৩টি কূপ খনন করে প্রায় ২ ট্রিলিয়ন গ্যাসের মজুত নিশ্চিত করা হয়। নতুন ১৯টি কূপের মধ্যে ৫টি জেলা সদরকেন্দ্রিক ও ১৪টি বোরহানউদ্দিন ও চরফ্যাশন এলাকায়। বাপেক্স ও রাশিয়ার জ্বালানি কোম্পানি ‘গ্যাজপ্রম’ যৌথ থ্রি-ডি, টু-ডি অনুসন্ধান শেষে এই কূপ খননের স্থান শনাক্ত করে। নতুন কূপের শনাক্ত এলাকা হচ্ছে-জেলা সদরের জাঙ্গালিয়া বাজারসংলগ্ন ভোলা নর্থ-৩, গুপ্তমুন্সি গ্রামে ভোলা নর্থ-৪, রতনপুর ও চরপাতা সীমানায় ভোলা-৫, উদয়পুর বাজারসংলগ্ন শাহবাজপুর ৫ ও ৭, বাংলাবাজারসংলগ্ন ভোলা ওয়েস্ট-১, ভোলা নর্থ-৫, শাহবাজপুর-৯, শাহবাজপুর দক্ষিণ-১, শাহবাজপুর উত্তর পূর্ব-২, শাহবাজপুর নর্থ-১, শাহবাজপুর নর্থ ওয়েস্ট-১, শাহবাজপুর-৬, শাহবাজপুর-৮, শাহবাজপুর-১০, শাহবাজপুর-১১, শাহবাজপুর-১২, শাহবাজপুর-১৩, চরফ্যাশনের আলিমাবাদ-১।

    বাপেক্স কর্মকর্তারা জানান, ইতিপূর্বে জরিপের পর যে কয়টি কূপ খনন হয়েছে, প্রতিটিতেই মজুত নিশ্চিত হয়েছে। ১৯টি কূপ খনন করা গেলে দেশের বৃহত্তর মজুত নিশ্চিত হবে। ইতোমধ্যে জেলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসফিল্ড থেকে শুরু করে জেলা সদরের ইলিশা, ভেদুরিয়া এলাকায় ৩টি আলাদা ক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়েছে। পুরো জেলাকে দুটি অংশে ভাগ করে ২০২০ সাল থেকে নতুন মজুতের সন্ধানে অনুসন্ধান চালায় বাপেক্স ও গ্যাজপ্রম। ইতিপূর্বেও ৫টি কূপ খনন করে এই রাশিয়ান কোম্পানির কারিগরি টিম।

    বাপেক্সের জরিপের তথ্য ও সূত্রে জানা যায়, শাহবাজপুর ও ইলিশা ফিল্ডজুড়ে গ্যাসের মজুত রয়েছে ২ দশমিক ৪২৩ টিসিএফ। অপরদিকে জেলার দক্ষিণাঞ্চলে রয়েছে ২ দশমিক ৬৮৬ টিসিএফ গ্যাস (রিসোর্স গ্যাস)। বাজারমূল্যে এই গ্যাসের সম্ভাব্য দাম হতে পারে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এক বৈঠকে দেশে ১০০টি কূপ খনন করার কথা জানান। এর মধ্যে ভোলায় রয়েছে ১৯টি। বাপেক্স সূত্র জানায়, ভোলার গ্যাসকূপ খননের বিষয়ে গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি রয়েছে। অপরদিকে জ্বালানি উপদেষ্টার বক্তব্যে ২০২৫ সালের মধ্যে ৩৫টি কূপ খনন করা হবে, এর মধ্যে ১১টি করবে বাপেক্স। অপর ২৪টি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নতুন কোম্পানিকে দেওয়া হবে। ইতোমধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে পরিকল্পনা নিয়েছে সরকার। ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে গ্যাসলাইন বরিশাল হয়ে খুলনায় নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানায় বাপেক্স। এছাড়া এলএনজি করে সিলিন্ডারে গ্যাস আনা হচ্ছে ভোলা থেকে ঢাকায়। বাপেক্স জানায়, ভোলায় শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার হয় ১৯৯৫ সালে। জেলা সদরে আবাসিক গ্যাস সংযোগের মধ্য দিয়ে গ্যাস উত্তোলন শুরু হয় ২০১৩ সালে। ২০০৯ সালে প্রথম রেন্টাল ৩৪ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টে বাণিজ্যিক সংযোগ দেওয়া হয়। বর্তমানে বোরহানউদ্দিনে ৩টি বিদ্যুৎ প্লান্টসহ ৯টি বাণিজ্যিক সংযোগে প্রতিদিন গ্যাস উত্তোলন হচ্ছে মাত্র ৭০ এমএমসিএফ গ্যাস। অব্যবহৃত থেকে যাচ্ছে প্রতিদিন ১০০ এমএমসিএফ গ্যাস। ভোলার প্রতিটি কূপেই গ্যাসের মজুত নিশ্চিত হয়েছে। একই সঙ্গে প্রতি কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ এমএমসিএসসিএফডি গ্যাস উত্তোলন করা যাবে বলে বাপেক্স প্রকৌশলীরা নিশ্চিত করেন। ভোলায় গ্যাসের মজুত ভান্ডার রয়েছে। তবে এলাকায় বাণিজ্যিক ও আবাসিক গ্যাস ব্যবহারে নতুন গ্যাস সংযোগ প্রদানের অনুমতি বন্ধ থাকায় ক্ষোভ জানায় নাগরিক সমাজ। এ জেলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্লান্ট এবং সার কারখানা করার দাবি জানান তারা।

  • এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

    জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টি এম জোবায়েরকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

    তার স্ত্রী ফাহমিনা মাসুদকেও একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

    দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন রোববার এ আদেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিদর্শক আমির হোসেন।

    এদিন সংস্থাটির উপপরিচালক আনোয়ারুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়েছে, অভিযোগসংশ্লিষ্ট মেজর জেনারেল (অব.) টি এম জোবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুস গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ি ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

  • আ.লীগের নেতা এমপি মন্ত্রীরা ৩ দিনে পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আ.লীগের নেতা এমপি মন্ত্রীরা ৩ দিনে পালিয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

    আওয়ামী লীগের নেতা, মন্ত্রী-এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আগস্টের প্রথম সপ্তাহেই পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আগস্টের ৫, ৬ ও ৭ তারিখেই আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা, মন্ত্রী-এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা পালিয়ে গেছেন।এই তিন দিনে পালিয়েছেন।এখন পালানো খুব সহজ হবে না।আমার পুলিশ-বিজিবির পাশাপাশি জনগণই তাদেরকে প্রতিহত করবে।

    শনিবার বিকালে এপিবিএন হেডকোয়ার্টার্স উত্তরা শহিদ মীর মুগ্ধের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    জুলাই গণহত্যায় জড়িত পালিয়ে থাকা সাবেক এমপি-মন্ত্রী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অবস্থান শনাক্ত করতে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    এ সময় তিনি মীর মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন করেন।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শহিদ মীর মুগ্ধের স্মৃতি স্মরণে ভবন ও একটি গেটের তোরণ উদ্বোধন করা হলো।মুগ্ধসহ সব শহিদদের জন্য দোয়া করবেন সবাই।

    অসুস্থদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, বিদেশ থেকে ডাক্তার আনা হবে।তারা যদি মনে করে চিকিৎসার জন্য আহতদের বিদেশে পাঠাতে হবে, আমরা তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেব।

    এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। তারা কোথায় আছেন, তারা কেন গ্রেফতার হচ্ছেন না?

    জবাবে উপদেষ্টা বলেন, আপনারা (সাংবাদিকরা) আমাদের তথ্য দিন। আমাদের দায়িত্ব তাদের গ্রেফতার করা। আপনাদের দায়িত্ব আমাদের তথ্য দেওয়া। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, আপনারাও অনুসন্ধানী সাংবাদিকতা করেন। পলাতকদের তথ্য পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

    আন্দোলনে খুনিদের সঙ্গে জড়িত না থাকলেও মামলায় যাদের নাম আছে তাদের ব্যাপারে তিনি বলেন, আগে পুলিশ বাদী হয়ে মামলা করত। ১০ জনের নাম থাকলেও ৫০ জনকে বেনামে মামলা দিত।এখন জনগণ বাদী হয়ে মামলা করছে। এগুলো নিয়ে তদন্ত হবে এবং তার প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অধিকতর তদন্তের ব্যাপারে সরকারের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহান প্রমুখ।

  • ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৯২৭ জন।

    শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮২ জন। তাদের মধ্যে ৮৯ জন পুরুষ ও ৯৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৬৫ জন।

    বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এই সময়ে ৭১৬ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

  • বরিশালে বিএনপি অফিস ভাঙচুরে অভিযোগে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

    বরিশালে বিএনপি অফিস ভাঙচুরে অভিযোগে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

    বরিশাল বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি মো. সাদ্দাম শাহকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যালিয়ন (র‌্যাব)। বুধবার রাতে কোতয়ালি মডেল থানাধীন শহরের ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে এলিট ফোর্সের একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা যুবলীগ নেতা পরিচয়দানকরী সাদ্দামকে কোতয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

    কোতয়ালি পুলিশ জানিয়েছে, একাধিক মামলার আসামি সাদ্দামকে বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠিয়ে দেন।

    শহরের ১০ নং ওয়ার্ডস্থ ঈদগাহ মাঠসংলগ্ন ভাটারখাল কলোনীর মৃত হালিম শাহ্র ছেলে সাদ্দামের বিরুদ্ধে কিছুদিন পূর্বে স্থানীয় ছাত্রদল নেতা মাসুমের বাবাসহ স্বজনদের মারধর করার আছে, যা কোতয়ালি পুলিশ তদন্ত করছে।
    ছাত্রদল নেতা মাসুম জানান, মাদক-চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি সাদ্দাম শাহ গত ১৮ সেপ্টেম্বর তার বাবা রুস্তুম আলী এবং মা পারভীন বেগমের ওপর হামলা করে। সেই ঘটনায় তিনি কোতয়ালি মডেল থানায় এজাহার দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি সেনাবাহিনীকেও জানানো হয়েছে।

    এছাড়াও সাদ্দামসহ গুটিকয়েক আওয়ামী লীগ নেতাকর্মীও বিরুদ্ধে বিগত সময়ে সন্ত্রাস করার বহু উদাহরণ আছে।
    কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় সাদ্দাম নামের একজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে বিচারক কারাগাওে প্রেরণ করেন। এছাড়া ছাত্রদল নেতা মাসুমের অভিযোগটিরও আইনগত প্রক্রিয়া চলছে, জানান ওসি।’

  • বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

    বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলায় গ্রেপ্তার হয়েছেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান (৫০)।

    আজ বুধবার (৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে দেহেরগতি ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটকের পর রাতে বাবুগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

    বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বরিশালে বিএনপির অফিস পোড়ানো মামলার আসামি হিসেবে মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

    উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট নগরীর সদর রোডে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

    এ ঘটনায় গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জনের নাম উল্লেখ এবং ৮০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

    মামলার প্রধান আসামি বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত এবং সিটি করপোরেশনের সাবেক ৯ কাউন্সিলরসহ এখন পর্যন্ত ২৩ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।

  • কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    কলাপাড়ায় তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

    পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ন ওষুধ সংরক্ষন, অতিরিক্ত দামে পন্য সামগ্রী বিক্রি এবং পন্য’র মোড়কে সঠিক নাম, ঠিকানা না থাকায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

    বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ্ধসঢ়; মো. সোয়াইব মিয়া। এসময় কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।

  • মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালে হেফাজতের বিক্ষোভ

    মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বরিশালে হেফাজতের বিক্ষোভ

    বিশ্বনবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগরের আয়োজনে এ সমাবেশ আয়োজন করা হয়।

    সমাবেশ শুরুর আগে নগরের বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা নিজ নিজ ব্যানার, ফেস্টুন সহকারে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় এবং সমাবেশস্থলের সামনের সড়কে পুরোহিত রামগিরি ও সংসদ সদস্য নিতেশ নারায়ণের কুশপুতুল দাহ করে বিভিন্ন স্লোগান দেয়।

    হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও বরিশাল মহানগর আমির হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদকে (সা.) অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। বিশ্বনবী পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে এসেছিলেন। তাকে নিয়ে অবমাননাকর কোনো কথা কোনো মুসলিম সহ্য করবে না। শুধু মুসলিমরাই নয় হিন্দু ধর্মাবলম্বীদেরও এ হীন কর্মকাণ্ডে প্রতিবাদ করা উচিত।

    বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার না করায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

    সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ব নবীর অপমান বরদাশত করা হবে না। এছাড়াও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় আন্তর্জাতিক আইনের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

    সমাবেশে এ সময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মুফতি শাব্বির আহাম্মেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ বরিশাল মহানগর নায়েবে আমির, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুজাম্মেল হুসাইন খান, মাওলানা কাজী আব্দুল মান্নান, মাওলানা তৌফিকুল ইসলাম, মাওলান শামছুল আলম, সাধারণ সম্পাদক মাওলান রুহুল আমিন, মুফতি রফিকুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুফতি মিজানুর রহমানসহ হেফাজতে ইসলামের মহানগরীর বিভিন্ন নায়েবে আমিরসহ নেতারা।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

  • বরিশালে ডিগ্রিধারী সার্ভেয়ারদের কর্মবিরতি

    বরিশালে ডিগ্রিধারী সার্ভেয়ারদের কর্মবিরতি

    ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ারদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো বরিশালে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের সার্ভেয়াররা।

    বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।

    সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মসূচি পালন করেন সার্ভেয়াররা। এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের সার্ভেয়াররা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ তারিখ পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

    বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের বরিশাল জেলার সমন্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সার্ভেয়িং ডিপ্লোমাধারীরা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ, সড়ক, মহাসড়ক, ব্রিজ, কালভার্ট, নদী/খাল খনন, বাঁধ, ইমারত নির্মাণসহ ফটোগ্রাফিক, হাইড্রোগ্রাফিক জরিপসহ সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সব উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের কারিগর হিসেবে বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার/সমমানের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

    তারা আরও বলেন, বৈষম্য নিরসনে ১৯৯৪ সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়) ১৬৪ নম্বর প্রজ্ঞাপন এবং ১৯৯৪ সালের ১ ডিসেম্বর প্রকাশিত বাংলাদেশ গ্যাজেটের আলোকে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য সব ডিপ্লোমা ডিগ্রিধারীদের মতো বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘদিন আন্দোলন, সংগ্রাম অব্যাহত রয়েছে। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

    এ সময় বিভাগীয় সমন্বায়ক ফোরকান হোসেন, বরিশাল সদরের সমন্বায়ক মোফাজ্জেলসহ বাংলাদেশ কানুনগো কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতা, বরিশাল সদর, জেলা ও বিভাগের পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, ম্যানেজ কোর্ট, সেটেলমেন্ট, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মরত ডিপ্লোমা সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।