Category: আবহাওয়া

  • পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কুয়েতে

    পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কুয়েতে

    পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। গত ৮ জুন দেশটিতে ছায়ায় ৫২.২ ডিগ্রি সেলসিয়াস ও রোদে ৬৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

    সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    একইদিন, সৌদি আরবের আল-মাজমা শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস।
    কুয়েতে চরম তাপপ্রবাহের মধ্যে গত বুধবার (১২ জুন) এক ব্যক্তি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।

    স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই ব্যক্তি মারা যান। তীব্র রোদের কারণে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হন বলে জানা গেছে।

    কুয়েত ও সৌদি আরবে এ তীব্র তাপপ্রবাহ এত শিগগিরই শেষ হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, কুয়েতের গ্রীষ্মকাল এবার বেশ দীর্ঘ হতে চলেছে। এর মধ্যে, জুলাইয়ে সেখানকার তাপমাত্রা ৬৮ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে।

    আরবের আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট থেকে জানা যায়, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও আঘাত হানবে এ তাপপ্রবাহ।

    গত ৭ জুন ইরাকের মেসান প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হযেছে ৫৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

    গত সোমবার (১০ জুন) একই ধরনের তাপপ্রবাহের শিকার হয়েছে ভারতও।

    আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এল ডোরাডোর তথ্যমতে, ওই দিন বিশ্বের উষ্ণতম ১৫টি জায়গার মধ্যে আটটি ছিল ভারতে, বাকিগুলো ছিল পাশের দেশ পাকিস্তানে।

    ভারতের আবহওয়া বিভাগ জানিয়েছে, সোমবার (১০ জুন) রাজস্থানের চুরু শহরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস।

  • রোববার থেকে টানা বৃষ্টিপাতের সম্ভবনা

    রোববার থেকে টানা বৃষ্টিপাতের সম্ভবনা

    রোববার থেকে টানা বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘বায়ু’র প্রভাব কেটে গেলে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশেই বর্ষা প্রভাব বিস্তার করবে বলেও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

    আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, আজকের তাপমাত্রা কমে আসবে, সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা যেটা আছে, সেটা ১৬ তারিখের পরে কমে যাবে তখন বৃষ্টির প্রবণতাও বেড়ে যাবে। আরব সাগরের ঘূর্ণিঝড় ‘বায়ু’র উঠে গেলেই বর্ষাটা সারা দেশে বিস্তার করবে। তখন গরমটা কমে যাবে।

  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’, সতর্কতা জারি কেন্দ্রের

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বায়ু’, সতর্কতা জারি কেন্দ্রের

    কিছুদিন আগে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ফণীর দাপটে লন্ড ভন্ড হয়ে গেছিল উড়িষ্যা। এবার আবার একটি ঘূর্ণিঝড় এর সর্তকবার্তা জারি করলো কেন্দ্র। এর নাম ‘বায়ু’।

    অবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে শক্তি সঞ্চয় করে ভারতের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে চলেছে ‘বায়ু’। আগামী ১৩ জুন গুজরাটের পোরবন্দর এলাকায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়।

    ওইদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রে।

  • ৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বায়ু

    ৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় বায়ু

    ঘূর্ণিঝড় ফনির রেশ কাটতে না কাটতেই এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।

    সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ঘূর্ণিঝড় বায়ুর অবস্থান ছিল লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ৩৮০ কি.মি. উত্তর পশ্চিম দিকে। আর মুম্বাই থেকে এর অবস্থান ছিল ৬৩০ কিমি দক্ষিণ পশ্চিমে।

    মঙ্গলবার আবহাওয়া দফতর গুজরাটে হলুদ সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বায়ু। ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এটি।

    আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, প্রবল বৃষ্টির পাশাপাশি ১৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার থেকেই ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে গুজরাট ছাড়াও কেরালা, লাক্ষাদ্বীপ, কর্নাটকের উপকূল, কোঙ্কন ও গোয়ায় প্রবল বৃষ্টি শুরু হতে পারে।

  • সারাদেশে শুক্রবার থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

    সারাদেশে শুক্রবার থেকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে

    সারাদেশে শুক্রবার থেকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান। খবর- বাসস’র।

    আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ সোমবার থেকে সারাদেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে টেকনাফ এলাকায় অবস্থান করছে এবং এটি আরও অগ্রসর হওয়ার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।

    আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে।

    এদিকে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

  • বরিশালসহ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্কতা সংকেত

    বরিশালসহ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্কতা সংকেত

    অনলাইন ডেস্ক ::

    দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক দেখাতে বলা হয়েছে।

    শনিবার আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। আর এর ফলে বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলো সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগের দু–এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

  • ঈদের দিন আবহাওয়া থাকবে চমৎকার

    ঈদের দিন আবহাওয়া থাকবে চমৎকার

    নিউজ ডেস্ক: আবহাওয়াবিদ বজলুর রশীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চাঁদের বয়স হিসাবে বুধবারই ঈদ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এ দিন রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া চমৎকার অর্থাৎ তাপমাত্রা কম থাকবে।

    ঈদ বুধবারই হওয়ার সম্ভাবনা কেন বেশি ব্যাখা চাইলে তিনি বলেন, চাঁদের বয়স স্বাভাবিকভাবে যদি একদিনের ওপরে হয় সেক্ষেত্রে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আগামীকাল (৪ জুন, মঙ্গলবার) সন্ধ্যায় চাঁদের বয়স ১ দশমিক ১ দিন হবে। সেক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকলে চাঁদ দেখা যাবে।

    তিনি আরও বলেন, উত্তরবঙ্গের রংপুর ও রাজশাহী এবং ঢাকা বিভাগের ময়মনসিংহের দিকে আকাশ পরিষ্কার থাকবে, সেক্ষেত্রে সেখানে চাঁদ দেখার সম্ভাবনা বেশি। তবে দক্ষিণাঞ্চলে দেখা যাবে না। কারণ, এ দিন সে অঞ্চলের গোটা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

    বজলুর রশীদ জানান, ৫ জুন (বুধবার) ঈদ হলে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। তবে ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বৃষ্টি হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সেক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা ও চমৎকার থাকবে। মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারবে। তবে বিকেলের দিকে রাজধানীতে বৃষ্টি হতে পারে।

    তিনি আরও জানান, বৃহস্পতিবার (৬ জুন) ঈদ হওয়ার সম্ভাবনা কম। তবে ওইদিন যদি ঈদ হয় তাহলে বুধবারের চেয়ে বৃহস্পতিবারের আবহাওয়া আরও চমৎকার থাকবে।

  • ঢাকা নদীবন্দরে আবহাওয়া সতর্ক সংকেত থাকায় দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের নৌযান চলাচল বন্ধ

    ঢাকা নদীবন্দরে আবহাওয়া সতর্ক সংকেত থাকায় দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের নৌযান চলাচল বন্ধ

    স্টাফ রিপোর্টার// শাওন অরন্য:

    দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা নদীবন্দরের সদরঘাট টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

    ২ মে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ।

    এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আবু জাফর হাওলাদার।

    আবু জাফর হাওলাদার বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ঢাকা নদীবন্দরে ২ নম্বর আবহাওয়া সংকেত থাকায় নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানান আবু জাফর হাওলাদার।

  • ঈদের দিন বৃষ্টির আভাস

    ঈদের দিন বৃষ্টির আভাস

    ভ্যাপসা গরমের পর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে জুন মাস। এই বৃষ্টি মোটামুটি সপ্তাহখানেক চলতে পারে। ফলে ঈদুল ফিতরের দিনও থাকছে বৃষ্টির বাগড়া। এই বৃষ্টি হতে পারে ঢাকাসহ সারাদেশে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন পবিত্র ঈদুল ফিতর। ২৯ রোজা হলে ৫ জুন, আর ৩০ দিনের রমজান হলে ৬ জুন উদযাপন হবে ঈদ। রমজানের এবারের ঈদে সারাদেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর ও রাজশাহী বিভাগে কম হলেও বেশি বৃষ্টি হবে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে। শনিবার (০১ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, এখন পর্যন্ত যে অবস্থা, ত‍াতে ঈদের সময় বৃষ্টি হওয়ার আভাস আছে। তবে অবস্থার পরিবর্তনও হয়। আবহাওয়াবিদ রহমান বলেন, ঈদের দিন (৫ জুন ঈদ ধরে) ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হতে পারে। ঢাকা ছাড়া সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বেশি বৃষ্টির আভাস আছে। সামান্য গ্যাপ দিয়ে ওইদিন বৃষ্টি হবে। দু’একদিনের ভেতর বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টি কম হতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ। আব্দুর রহমান আরও বলেন, ঈদের দুই-তিন দিন পর দেশের অন্যান্য এলাকায় বৃষ্টি থাকলেও ঢাকায় কমে যাবে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি থাকবে ঈদের পর আরও কয়েকদিন। এদিকে, আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, জুনের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। গত কয়েকদিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে এবং শনিবার ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়ার প্রতিকূল অবস্থা বা অন্যকোনো অনিবার্য কারণে এ সময়ে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে ঈদ জামাত। ঈদ উদযাপন করতে এরইমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী। শবে কদর ও সাপ্তাহিক ছুটির সুবিধা নিয়ে ৩০ মে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। যদিও ঈদের আগে ৩ জুন একদিন অফিস খোলা আছে। আগেভাগে বাড়ি ফেরা শুরু করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দু’টি সেতুতে যান চলাচল শুরু ও উত্তরবঙ্গের সড়কে ফ্লাইওভার এবং কয়েকটি সেতু খুলে দেওয়ায় সড়কের ওপর চাপ কমে গিয়ে এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।