Category: ক্যাম্পাস

  • “ডিআইইউতে অনলাইনে নবীণ বরণ অনুষ্ঠান-২০২১”

    “ডিআইইউতে অনলাইনে নবীণ বরণ অনুষ্ঠান-২০২১”

    ই এম রাহাত ইসলাম,ডিআইইউ প্রতিনিধিঃ

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) তে অনলাইনে ভার্চুয়াল নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

    মঙ্গলবার (২০-এপ্রিল) অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কম্পিউটার সাইয়েন্স ও ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট -এর নতুন দুটি ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়৷

    সমগ্র দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বন্ধ হয়ে আছে। কিন্তু ইউজিসি ও শিক্ষামন্ত্রনালয় -এর নির্দেশে সব প্রতিষ্ঠানে অনলাইনে শিক্ষা-কার্যক্রম চালু রয়েছে। তার-ই ধারাবাহিকতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আজ দুটি ব্যাচ ডে-৬৩, ইভিনিং-৮৬ এর শিক্ষা-কার্যক্রম তথা নবীন বরণ সম্পন্ন করে।

    মোঃ তাহজীব উল ইসলাম এর সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি,চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আরো উপস্থিত ছিলেন ড. এটিএম মাহবুবুর রহমান, ডিন ও চেয়ারম্যান, ফ্যাকাল্টি অব সাইয়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং, উপস্থিত ছিলেন সিএসই বিভাগের উপদেষ্টা অধ্যাপক হাফিজ মোঃ হাসান বাবু, ডিপার্টমেন্ট অব সিএসই, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলি ও উপস্থিত ছিলেন।

    বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ‘ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’ বলেন, ‘এ ইউনিভার্সিটির সবচেয়ে বড় মূলধন হলো শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। আমরা তুলনামূলকভাবে কম টাকায় পড়াচ্ছি, এবং আমি গর্বের সহিত বলতে পারি বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি এতো কম টাকায় এতো মান সম্পন্ন শিক্ষক দ্বারা এতো যত্নসহকারে শিক্ষাদান করে না। তিনি নতুনদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাবা-মায়েদের সম্মান করতে শিখবে ও তাঁদের উপদেশ মান্য করে চলবে। এই কোভিড পরিস্থিতিতে সময় নস্ট না করে শিক্ষকদের কাছ থেকে জানো, শেখো ও শিক্ষাটুকু বিভিন্ন ভাবে কাজে লাগাও। নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো। পরিশেষে তিনি নতুন শুরু হওয়া ব্যাচের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।’

    অনুষ্ঠানে যুক্ত হওয়া নতুন শিক্ষার্থীদের মধ্যে মতামত প্রদান কালে মীম বিশ্বাস বলেন, ‘উচ্চতর ডিগ্রির জন্য যখন আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে পর্যালোচনা করছিলাম তখন আমি আমার এক সিনিয়র এর মাধ্যমে ডিআইইউ’র কথা জানতে পারি। এরপরে আমি ফেসবুক, গুগল, ইউটিউবে ডিআইইউ সম্পর্কে জানার চেস্টা করি৷ পর্যালোচনা শেষে আমার মনে হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-ই আমার জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। স্বল্প টিউশন ফি, আদর্শ শিক্ষাব্যবস্থা, আইইবি স্বীকৃতি এই তিন’র সমন্বয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটাই আমার জন্য সঠিক সিদ্বান্ত। আমি আরো জানতে পারি যে, আমাদের শিক্ষকেরা পাঠদানে ও আলোচনায় শিক্ষার বিভিন্ন দ্বার উন্মুক্ত করণে খুব’ই আন্তরিক। এই সমস্ত বিষয় বিবেচনা করে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ) -কে বেছে নেই।’

  • “ডিআইইউতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান”

    “ডিআইইউতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলরের যোগদান”

    ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃ

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ড. গণেশ চন্দ্র সাহার যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান
    আজ বুধবার, ১ এপ্রিল, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করেছেন। এ উপলক্ষে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সাতারকুলে একটি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ড. গণেশ চন্দ্র সাহা বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে একটি মডেল ইউনিভার্সিটি হিসেবে গড়ে তুলবো। আমি সর্বাত্মক চেষ্টা করবো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে সাধ্যমতো চেষ্টা ও কাজ করে যাবো। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।’

    তিনি আরও বলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরি ও গবেষণাগার। সংবর্ধনা অনুষ্ঠানে ড. গণেশ চন্দ্র সাহাকে সকল ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফুল দিয়ে বরণ করেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ্যাডভোকেট আব্দুল হামিদ তাকে ৪ বছরের জন্য প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন।
    উপ-উপাচার্য অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা ১৯৬৩ সালের ১ অক্টোবর টাংগাইল জেলার দেলদুয়ার উপজেলার এলাসিন গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৩ সালে ডুয়েটে যোগদানের পর থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক ও ডিনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে তার বহু গবেষণা প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

  • “ডিআইইউতে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত “

    “ডিআইইউতে উচ্চশিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত “

    ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধি : শনিবার (১৩ মার্চ) অনলাইন জুম প্ল্যাটফর্মে এ আন্তর্জাতিক সামিট হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সামিটে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও কুয়েতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন। সামিটে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর, গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদ আক্তার হোসেন, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এছাড়াও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ডা. এস. কাদির পাটোয়ারী, ভারতের ব্যাঙ্গালুরুর এমটিসি গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভোলানাথ দত্ত, তামিল নাড়ুর বিবেকানন্দ কলেজ অফ আর্টস এ্যান্ড স্যোসাল সায়েন্সেস ফর উইমেন এর অধ্যক্ষ ড. বি টি সুরেশ কুমার, ভারতের এম কুমারাস্বামী কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ ড. রমেশ বাবু এন, ভারতের ভাল্লারী ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ের ট্রাস্টের সদস্য পৃথিবী রাজ ভুপাল, কুয়েতের আমেরিকান ইউনিভার্সিটি অব মিডিল ইস্টের সহকারী অধ্যাপক ড. মুজতবা এম মোমিন, থাইল্যান্ডের এ্যাসাম্পশান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কুলদ্বীপ নাগী প্রমুখ। এ সামিটে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বিশ্ববিদ্যালয়সমূহে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর উপর জোর আরোপ করেন। তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডনের আদলে ফেডারেল স্ট্রাকচারে একাধিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কার্যক্রম পরিচালনার উপর মতামত দেন। তিনি বলেন, অনলাইন ক্লাস কোনোভাবেই মূল ক্যাম্পাসভিত্তিক ক্লাসের বিকল্প হতে পারে না। এ অনুষ্ঠানে ডিআইইউর শতাধিক শিক্ষক ও প্রায় দেড় শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

  • “১২১ দেশে বর্তমানে এক নাম্বার এক্সিলারেটর প্রোগ্রাম”

    “১২১ দেশে বর্তমানে এক নাম্বার এক্সিলারেটর প্রোগ্রাম”

    • ই এম রাহাত ইসলাম প্রতিনিধিঃ

    হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এমন একটি সংস্থা যা তরুণ উদ্যোক্তাদের সহযোগিতায় উন্নত এক বিশ্বের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে।

    ‘বিশ্বের সর্বাধিক চাপের চ্যালেঞ্জগুলি সমাধান করা’ – এই ধারণাটি একটি ভাল ব্যবসায় কিভাবে পরিনত করা যায় তা কি ভেবেছেন? বিশ্বাসযোগ্য হোক বা না হোক, হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এমন একটি সংস্থা যা বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলিকে সম্বোধন করে এবং প্রতি বছর এর মধ্যে থেকে একটি নির্দিষ্ট সংকটকে চ্যালেঞ্জ হিসাবে উপস্থাপিত করে তরুনদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করে থাকে। প্রতিযোগীরা ব্যবসায়িক প্রস্তাব কেন্দ্র করে এই বিশ্ব সংকট সমাধান করার জন্য চেষ্টা করে এবং ব্যবসায়িক লাভই কেবল এর উদ্দেশ্য না হয়ে বরং উন্নত এক বিশ্ব গঠনে সহায়তা করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য থাকে।

    হাল্ট প্রাইজ, যা জনগণের উপকারে এবং অর্থনীতির বিকাশে আহমদ আশকারের কেবল একটি স্বপ্নই ছিল, এখন তা বিশ্বের ১২১ টি দেশের ২০০০ টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন লক্ষাধিক তরুণের জন্য বিশ্বের বৃহত্তম শিক্ষামূলক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে! হাল্ট প্রাইজ এখন তার অনন্য উদ্দেশ্য নিয়ে নিজেই একটি প্লাটফর্ম যা প্রায় ২১ লক্ষ প্রাক্তন ছাত্র এবং ৩০ বছরের কম বয়সী উদ্যক্তাদের নিয়ে সম্ভাব্য স্টার্ট আপগুলিতে ৫ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করে থাকে।

    হাল্ট প্রাইজ বাংলাদেশ বর্তমানে প্রায় ৩০ হাজার লোক নিয়ে করে দেশের এক নাম্বার স্টার্ট-আপ প্রোগ্রাম হিসাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রা ২০১৫ সালে বুয়েটে শুরু হয় এবং একই বছর ৩ টি ক্যাম্পাস রাউন্ড এর আয়োজনও করা হয়। ২০১৭ সালে ১৯ টি ক্যাম্পাস রাউন্ড ইভেন্টের মাধ্যমে ব্যাপক সাড়া লাভ করার পর ২০১৮ সালে তা হয়ে যায় ৫১ টি ক্যাম্পাস রাউন্ড। এই বছর ১০১ টি ক্যাম্পাস রাউন্ড ইভেন্ট সফলভাবে আয়োজন করে হাল্ট প্রাইজ বাংলাদেশ।

    এইভাবে হাল্ট প্রাইজ বাংলাদেশ এখন বিশেষজ্ঞ পরামর্শদাতা, প্রাক্তন শিক্ষার্থী এবং বিনিয়োগকারীদের নিজস্ব সম্প্রদায় তৈরি করেছে এবং এটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে তার সার্থকতা দেখিয়েছে যেখানে আঞ্চলিক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ থেকে ১০০ টিরও বেশি দল ছিল।

    হাল্ট প্রাইজ বাংলাদেশ প্রতি বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং তাদের যথাযথ ব্যবসায়িক কৌশলকে কাজে লাগিয়ে আরো বৃহত্তর আকারে আয়োজিত হচ্ছে এবং অবশ্যই এর পিছনে আছে তাদের একনিষ্ঠ কর্মীরা।মিঃ ফাহিম শাহরিয়ার বর্তমানে এই বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কাজ করছেন। তিনি এশিয়া আঞ্চলিক প্রতিনিধি এবং হাল্ট প্রাইজ গ্লোবাল টিমে আছেন এবং বিভিন্ন দেশে বিশেষত এশিয়া অঞ্চলে ক্যাম্পাস প্রোগ্রাম অপারেশনগুলিকে সমর্থন করার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন। তারপরে আছেন তিনজন কমিউনিটি বিল্ডার – ইকরার ইমতিয়াজ, মোঃ ফাহিম হোসেন এবং ফাতিমা আক্তার লাভলি যারা বাংলাদেশে অন ক্যাম্পাস প্রোগ্রামকে সফলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করছেন। সর্বপরি, বাংলাদেশের অন ক্যাম্পাস প্রোগ্রামটিকে প্রশংসাযোগ্য ও বৈশিষ্ট্যময় করে তোলার পিছনে আছেন – কনটেন্ট কিউরেটর ফাবলিহা এনাম , যোগাযোগব্যবস্থা সমন্বয়কারী সকিবা তানহা এবং গ্রাফিক ডিজাইনার হিসাবে জুবায়ের জিদন যাদের সমন্বয়ে ‘জাতীয় দল’ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

    হাল্ট প্রাইজ বাংলাদেশ বর্তমানে রিজিওনাল সামিট শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এ গতবছর প্রথম আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং এ বছর পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও রিজিওনাল সামিট আয়োজিত হতে যাছে। আশা করা হচ্ছে ২টি আঞ্চলিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে ৬০ টিরও বেশি টিম অংশগ্রহণ করবে।

    ফাবলিহা এনাম
    কনটেন্ট কিউরেটর
    হাল্ট প্রাইজ বাংলাদেশ

  • “ডিআইইউতে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত”

    “ডিআইইউতে পিঠা উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত”

    ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃ

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ রোজ শুক্রবার পিঠা উৎসব ও নবীন বরন অনুষ্ঠিত হয় সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে। গ্রামবাংলার মানুষের চিরায়ত ঐতিহ্যের রীতিনীতিকে কিছুটা স্মরণ করিয়ে দিতে পরিচালিত হয় দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন ।
    পিঠা ও নবীন বরন উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর প্রফেসর ডঃ সৈয়দ আনোয়ার হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ শওকত আরা, সহকারী অধ্যাপক তানজিলা শবনম,জামসেদুর রহমান।

    উৎসবে উপস্থিত শিক্ষক সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানজিলা শবনম বলেন, বাঙালি সংস্কৃতির এক অনন্য উদাহরণ হচ্ছে শীতের পিঠা উৎসব। গ্রামের নবান্নের ছোঁয়া কৃষকদের মাঝে সারা বছরের অনুপ্রেরণা হিসেবে কাজ করতো।নতুন চালের ঘ্রাণ, প্রতিটি ঘরে পিঠা পায়েসের আয়োজন গ্রাম ও বাঙালির ঐতিহ্য। এগুলো নাগরিক জীবনে নেই বললেই চলে।তবে, ভালোলাগার মতো কথা হলো ঐতিহ্যের সে ছোঁয়া এখন নাগরিক জীবনেও লেগেছে।
    সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এ অসাধারণ আয়োজন ছিলো মনে রাখার মতোই সুন্দর।
    দিনব্যাপী পিঠা উৎসবে নানা পিঠার সমাহার নিয়ে হাজির ছিল শিক্ষার্থীরা। বাঙালি ঐতিহ্যের নানা রকম ভাপা, নারিকেল দুধ পুলি, নারিকেল পুলি, গোলাপ ফুল পিঠা,তেলপিঠা,পাটিসাপটা, এবং চিতই পিঠার সমাহার। উৎসবে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ১৩তম ব্যাচের সিরাজাম মুনিরা বলেন, সবার সঙ্গে পিঠা খাওয়ার মজাই আলাদা। পিঠা উৎসবের সমাগমে উৎসব প্রাণচাঞ্চল্য পায়।

  • প্রথম আলো বন্ধুসভা; ডিআইইউ শাখার কমিটি ঘোষনা

    প্রথম আলো বন্ধুসভা; ডিআইইউ শাখার কমিটি ঘোষনা

     

    ই এম রাহাত ইসলাম,ডিআইইউ প্রতিনিধি:

    ‘ভালোর সাথে আলোর পথে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ডিআইইউ তে ১৫ই জানুয়ারি (শুক্রবার) প্রথম আলো বন্ধুসভা-ডিআইইউ শাখার ২০২১ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে মোঃ আব্দুল বাসেদ, মোঃ তাহজীব উল ইসলাম, মোঃ ফজলুল হক পলাশ, মোঃ সিরাজুল ইসলাম বাপ্পী, তপন চৌধুরী রায় কে উপদেষ্টা পরিষদের সদস্য করে সিএসই ডিপার্টমেন্টের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ সামসুদ্দোহা কে সভাপতি এবং মাইদুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

    কমিটির বাকী সদস্যগণ হলেন, সহ-সভাপতি ফারহানা বিনতে হাসান ও মোঃ মাহাদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান পিয়াস ও চয়নিকা দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আক্তার শুভ ও উপ-সাংগঠনিক সম্পাদক কাজী ফিরোজ আহাম্মেদ পারভেজ, নারী বিষয়ক সম্পাদক অনন্যা আক্তার মিম, পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোঃ শরিফ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার হ্যাপি, যোগাযোগ সম্পাদক তোকন বাউল, প্রচার সম্পাদক সাফায়েত হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র রায়, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য বিষয়ক সম্পাদক শারমিন মল্লিক, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে প্রান্ত কুমার দাস, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল কাদের, অর্থ সম্পাদক সুজন চন্দ্র দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেবেকা আরজুমান বিথি, পরিবেশ সম্পাদক তৃষ্ণা রাণী রায়, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমি, বিজ্ঞান বিষয়ক সম্পাদক সুলতান শুভ, এবং দুর্যোগ বিষয়ক সম্পাদক সাইফ উদ্দিন নির্বাচিত হয়েছেন।

    প্রথম আলো বন্ধুসভা সম্পর্কে জানতে চাইলে মুহাম্মদ সামসুদ্দোহা বলেন, প্রথম আলো বন্ধুসভা সুশৃঙ্খল, সংঘবদ্ধ ও সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে তারা উদ্বুদ্ধ হতে পারে দেশপ্রেম ও মানবকল্যাণে নিজেদের গড়ে তুলতে পারেন ভালো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে।

    কমিটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাইদুল ইসলাম বলেন, গত চার বছর ধরে ডিআইইউতে প্রথম আলো বন্ধুসভা সফলতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এর ধারাবাহিকতা বজায় রেখে প্রথম আলো বন্ধুসভা-ডিআইইউ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, ‘বন্ধুসভা’ তরুণদের মধ্যে এই মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। এটি মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।

  • সরকারি হাতেম আলী কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    সরকারি হাতেম আলী কলেজ প্রাঙ্গনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    তানজিম হোসাইন রাকিবঃবাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রাঙ্গনে কেক কাটার আয়োজন করা হয়। সোমবার সকালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

  • ঝালকাঠি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বেপারী

    ঝালকাঠি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বেপারী

     

    ঝালকাঠি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী । গত( ৮ ডিসেম্বর)আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। কলেজের সাবেক অধ্যক্ষ আনছার উদ্দীন অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইলিয়াস বেপারী । কলেজ সূত্রে বিষয়টি জানা গেছে।

    জানা গেছে, ঝালকাঠির কৃতি সন্তান ডাঃ এম এ জামান ১৯৬৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ পথ অতিক্রম করে কলেজটি আজ বিপুল ছাত্র-ছাত্রীর এক বৃহৎ পাঠশালায় পরিণত হয়েছে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস বেপারী ১৬ তম বিসিএস ক্যাডারে শিক্ষকতা করে এসেছেন । সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী তাঁর সৃষ্টিশীল এবং মননশীল পাঠদান এবং ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুবৎসল আচরণের কারণে একজন প্রিয় শিক্ষককে পরিণত হয়েছেন। তিনি কলেজটির শিক্ষার উন্নয়নে নানাভাবে প্রচেষ্টা চালিয়ে আসছেন।

    ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্ত হয়ে এক প্রতিক্রিয়ায় সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী বলেন, একজন শিক্ষকের মনেপ্রাণে থাকে তার ছাত্র-ছাত্রী ও তার শিক্ষা প্রতিষ্ঠান। তিনি রাতদিন কিভাবে তার ছাত্র-ছাত্রীদের মননশীলতা এবং শিক্ষার মান উন্নয়ন করা যায় তা নিয়ে ব্যস্ত থাকেন। আমিও এর থেকে ব্যতিক্রম নই বরং আমি আমার প্রতিষ্ঠানকে আরো উন্নত করতে সবসময় নিরলস কাজ করবো ইনশাআল্লাহ । আমার উপর আস্থা রেখে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে পালন করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করে এই কলেজের শিক্ষার মানকে আরো উন্নত করবো।

  • বিএম কলেজের নতুন অধ্যক্ষ মু জিয়াউল হক

    বিএম কলেজের নতুন অধ্যক্ষ মু জিয়াউল হক

    বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু জিয়াউল হক। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশের মাধ্যমে নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ডক্টর শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়। অধ্যাপক মু. জিয়াউল হক ১৯৬১ সালের ১ ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

    ১৯৭৬ সালে বরিশাল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৮ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে অর্থনীতি বিষয়ে স্নাতক (সম্মান) এবং ১৯৮৩ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮৬ সালে সৈয়দ হাতেম আলী কলেজে অর্থনীতি বিষয়ে প্রভাষক পদে যোগদান করেন। ২০০১ সালে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১৩ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৮ সালের ২৫ মার্চ তিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

    এর আগে তিনি বরিশাল জেলার সরকারি বিএম কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ১৮ জুন বরিশাল শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে যোগদান করে ২৪ মার্চ ২০১৮ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।

    এছাড়াও তিনি নায়েম, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউশিতে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ।

  • “ইউসিবি ছায়া সংসদ’ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ”

    “ইউসিবি ছায়া সংসদ’ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ”

    ই এম রাহাত ইসলাম:

    ‘দুর্নীতি প্রতিরোধে সরকারের সদিচ্ছা’ নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আয়োজিত প্রতিযোগিতামূলক ‘ছায়া সংসদ’ বিতর্ক প্রতিযোগিতা ‘ইউসিবি পাবলিক পার্লামেন্টে’ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

    প্রতিযোগিতায় রানার আপ হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি৷

    শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায়
    ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে রাজধানীর এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনার ড. মোজাম্মেল হক৷

    বিজয়ীদের মধ্যে এবারের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাওসার আহমেদ, আইন বিভাগের শিক্ষার্থী বাশার এবং বুলবুল আহমেদ, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নীলা এবং ব্যাবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রাচি৷

    বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কে এম মোহসিন বলেন, আমাদের শিক্ষার্থীরা বিতর্ক অঙ্গনে বরাবরই ভালো করছে৷ পড়াশোনার পাশাপাশি নিজেদের মেধার সর্বোচ্চ প্রয়োগে তারা বিতর্কের এই সমৃদ্ধ যাত্রাকে অটুট রেখেছে৷ প্রতিবারেএ ন্যায় সামনেও তাদের এই অবস্থান ধরে রাখবে বলে আমার বিশ্বাস৷