Category: ক্যাম্পাস

  • ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

    ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৬

    খবর বিজ্ঞপ্তিঃ দুইপক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে ১৬ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    রোববার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

    একই সঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।

    এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছেন, অধিকতার তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • ববিতে ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

    ববিতে ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়।

    সোমবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

    শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীরা, দপ্তর প্রধানসহ শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

    ‘পদ্মা বহুমুখী সেতু ফুটবল টুর্নামেন্ট-২০২২’ শেরে বাংলা হলের শিক্ষার্থীরা চারটি দল যথাক্রমে বিজয় একাত্তর, স্বাধীন বাংলা ফুটবল, বঙ্গবন্ধু স্যাটালাইট এবং ওরা এগারোজন দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছেন। আগামী ৩১ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া।

  • ঢাবির ‘খ’ ইউনিটে তৃতীয় হয়েছেন কেয়া

    ঢাবির ‘খ’ ইউনিটে তৃতীয় হয়েছেন কেয়া

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটে (কলা অনুষদ) ২০২১-২২ শিক্ষাবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছেন মাদারীপুরের সাবরিন আক্তার কেয়া। গত সোমবার (২৭ জুন) দুপুরে ফলাফল ঘোষণা করা হয়।

    সাবরিন আক্তার কেয়া মাদারীপুর সরকারি কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। মাদারীপুর ডনোভান সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করেন।

    তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএর ভিত্তিতে প্রাপ্ত নম্বরসহ মোট ৯৬ দশমিক ২৫ পেয়ে তৃতীয় হয়েছন।

    মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামান মিয়া বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের মাদারীপুর সরকারি কলেজের ছাত্রী কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছে। সব সময় আমি তার সফলতা কামনা করি। ’

    সাবরিন আক্তার কেয়া বলেন, ‘আমার এই সাফল্যর জন্য প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

    এই সাফল্যর পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মার। সেই সঙ্গে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই আমাদের মাদারীপুর সরকারি কলেজের শিক্ষকদের। ’
    উল্লেখ্য, ঢাবির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটে আবেদন করেছিলেন ৫৮ হাজার ৫৭৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৬ হাজার ৯৭২ জন প্রার্থী।

    । এই ইউনিটে মোট আসন ১ হাজার ৭৮৮টি।

  • রহমত উল্লাহকে ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

    রহমত উল্লাহকে ঢাবির প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।

    সভায় উপস্থিত একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

    তারা বলেন, অধ্যাপক রহমত উল্লাহকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাকসুদ কামালকে প্রধান করে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি।

    তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সিন্ডিকেট এস এম বাহালুল মজনুন, সিন্ডিকেট সদস্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা এবং আইন বিভাগের অধ্যাপক ড. শিমা জামান।

    এ সিদ্ধান্তের ফলে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহর সিন্ডিকেট সদস্য ও আইন অনুষদের ডিন পদ হারাচ্ছেন। এমনকি তিনি শিক্ষক সমিতির সভাপতি পদও হারাতে পারেন।

    খন্দকার মোশতাক আহমদের প্রতি শ্রদ্ধা জানানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    গত ১৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় মুজিবনগর সরকারের অন্যান্য নেতার পাশাপাশি খুনি মোশতাকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন রহমত উল্লাহ। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

    এরপর এ ঘটনায় ক্ষমা চান তিনি। এসময় বিষয়টি ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেন রহমত উল্লাহ।

  • ডিআইইউ সাতারকুল ক্যাম্পাস ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।

    ডিআইইউ সাতারকুল ক্যাম্পাস ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা।

    ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধি:

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা অন্তর্গত সাতারকুল (বাড্ডা) স্থায়ী ক্যাম্পাস শাখার ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী- নাজমুল হক সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের আবু বকর সিদ্দিক খান।

    উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওবায়দুল হক রিমন ও মোনালিসা মুন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের নাঈম মাহমুদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিবা মেহনাজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সজিব হাসান।

    রবিবার (২৭ মার্চ) ডিআইইউ শাখা ছাত্রলীগের সভাপতি মো. হাসনাইম ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক লিমন সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআইইউ সাতারকুল (স্থায়ী) ক্যাম্পাসের এ কমিটি ঘোষণা করা হয় এবং সেই সাথে এই কমিটি কে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করার জন্যও বলা হয়েছে।

    নতুন কমিটির সভাপতি নাজমুল হক সাগর বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অন্তর্ভুক্ত সাতারকুল (স্থায়ী) ক্যাম্পাস শাখাকে সুসংগঠিত করে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাবো। বাংলাদেশ ছাত্রলীগের ঘাঁটি হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাতারকুল ক্যাম্পাসকে দূর্গ হিসেবে তৈরি করতে চাই এবং সকল প্রকার মাদক ও সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গঠনে সকলের সহযোগিতা কামনা করি।

    সহ সভাপতি, ওবায়দুল হক রিমন বলেন, জাতির জনকের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদের পাশে থাকে। আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাতারকুল ক্যাম্পাস সবসময় ছাত্রদের পাশে আছি। যেকোন সমস্যায় আমরা ছাত্রদের পাশে থেকে কাজ করব।

  • “ডিআইইউ সিভিল ক্লাবের নতুন নেতৃত্বে ২৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হোসাইন সাগর”

    “ডিআইইউ সিভিল ক্লাবের নতুন নেতৃত্বে ২৩তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হোসাইন সাগর”

    ই এম রাহাত ইসলাম;
    ডিআইইউ প্রতিনিধি
    :

    ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠিত ঘোষণা করা হয়েছে। এ কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সিভিল(পুরকৌশল) বিভাগের ২৩ তম ব্যাচের নাজমুল হোসাইন সাগর এবং ২৪ তম ব্যাচের আরেক শিক্ষার্থী জোবায়েদ হোসেন রায়হান’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

    শুক্রবার (৭ জানুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম সম্মেলন কেন্দ্রে সিভিল ক্লাবের উপদেষ্ঠামন্ডলীর উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ৫২ সদস্যবিশিষ্ট এ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

    এ কার্যকরী কমিটির ৬ জন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতিরা হলেন: মোঃ কামরুল ইসলাম, মোঃ মোনায়েম শাহরিয়া সজিব, মুনিয়া রহমান, মোঃ মনিরুজ্জামান রোজ, মোঃ জাহিদুল ইসলাম সাগর, আনুবা আফরোজ।

    যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল আল নূর, মোঃশাহ আলম, মোঃ সিরাজুল ইসলাম, রাজেস দেবনাথ রাজু, পাবেল রায়।

    সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন সাইদুল ইসলাম,আব্দুস সালাম, দিদারুল ইসলাম, সৌরুপ বনিক,খালিদ হোসাইন,বিপ্লব রায়।

    কমিটির মিডিয়া সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান আকাশ,মোঃ জামিল হোসাইন, মোঃমিরাজুল ইসলাম, ইসমাইল, মোঃ তারিকুল ইসলাম।

    অফিস সচিব শিপন সরকার, সায়েম রায়, অমিত আল হাসান আকিব, মোঃ রাজু মিয়া, মোঃ মিরাজ হোসাইন, আকাশ চন্দ্র রায়।

    কমিটিতে অর্থ সচিব- মোঃ তানবীর রহমান, নাজমুল হাসান।

    ক্রীড়া সচিব- গাজী মাহমুদ হাসান, মোঃ আবুল কালাম আজাদ, সাকিব হোসেন, সদীপ চন্দ্র দত্ত, আল ইমরান,আব্দুল্লাহ আল আরমান, সৌরব।

    সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাহারুল ইসলাম এবং উপ-সাংস্কৃতিক সম্পাদকরা হলেন: মোমিনুল ইসলাম, অভিজিৎ, ফারজানা আক্তার, আদিবা মেহনাজ, মোঃ বিপ্লব হোসেন, মোনালিসা মুন, সায়মন, মোঃ সৌরব হোসেন, মোঃ জিসান,কামরুল হাসান শুভ, আঁখি আক্তার, মেহেদী।

    ডিআইইউ সিভিল ক্লাবের এ কমিটিতে প্রথমবারের মতো কোনো সোমালিয়ান শিক্ষার্থীকে(মেহেদী) কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    কমিটির উপদেষ্টারা হলেন: মোঃ মঞ্জুরুল মোরশেদ (প্রধান উপদেষ্টা), মোঃ হাবিবুর রহমান, মনিকা রানি দাশ, অভিজিৎ দেবনাথ অভি, ওমর ফারুক।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মাহফুজুর রহমান সহ সিভিল বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

    এ সময় চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান সহ উপস্থিত সকলে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবকে সামনে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেন এবং কমিটির সকল সদস্য সহ সিভিল(পুরকৌশল) ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল ছাত্র-ছাত্রীদের আন্তরিকতার সহিত একযোগে কাজ করার আহবান জানান।

  • “ডিআইইউতে যৌন হয়রানি বিরোধী অভিযোগ কমিটির আলোচনা সভা”

    “ডিআইইউতে যৌন হয়রানি বিরোধী অভিযোগ কমিটির আলোচনা সভা”

    ই এম রাহাত ইসলাম, ডিআইইউ প্রতিনিধিঃঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) গ্রিন রোড ক্যাম্পাসে ‘সিপিসি গার্লস আড্ডা’ নামক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)’র বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাহানারা আক্তার, সহকারী অধ্যাপক তাহজিব-উল-ইসলাম, সহকারী অধ্যাপিকা শ্রাবণী বড়ুয়া, সহকারী অধ্যাপক জনাব খন্দকার মোহাম্মাদ মহিউদ্দিন এবং জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (সিপিসি)’র সভাপতি রওনক বোরহান হিমেল, সাধারণ সম্পাদক লুবানা আক্তার সহ কমিটির সকল সদস্যবৃন্দ এবং সকল ব্যাচের মেয়ে শিক্ষার্থী।অধ্যাপক জাহানারা আক্তার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানী থেকে সম্পূর্ণরূপে নিরাপত্তা দেবার জন্য আমরা শক্তিশালী অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি গড়ে তুলেছি। মেয়ে শিক্ষার্থীদের ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলো কাজে লাগাতে হবে। তাদেরকে মুক্ত ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ করে দিতে হবে। আর বিশেষ করে স্বাধীনভাবে কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিভিন্ন রকমের হ্যারাসমেন্টের শিকার হতে হয়। ইভটিজিং, বুলিং ও সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো সমস্যায় প্রায় প্রতিনিয়তই পড়তে হয়; তাই আমরা সমস্যা দূরীকরণে এবং নারী শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত কর‍তে ক্যাম্পাসে ‘অ্যান্টি-হ্যারাসমেন্ট কমিটি’ ও গড়ে তুলেছি যা আমাদের দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় বিরল। তিনি আরও বলেন, ‘এই ব্যতিক্রমধর্মী আড্ডা ও পরামর্শমূলক আলোচনার মধ্য দিয়ে আমরা মেয়ে শিক্ষার্থীদের জন্য আরও শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে সক্ষম হবো বলে আশা রাখি। কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব সবসময়ই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র সকল বিভাগের নারী শিক্ষার্থীদের জন্য এ ধরনের সৃজনশীল ও শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম আয়োজন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা রাখি।’

  • ববি’র ক্যাম্পাসে অবাধে চরছে গরু

    ববি’র ক্যাম্পাসে অবাধে চরছে গরু

    করোনা প্রাদুর্ভাবের কারণে এক বছরেরও বেশী সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন গো-চারণ ভূমিতে পরিণত হয়েছে। অবাধে গরু-ছাগল ঢুকে মাঠের চারপাশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লাগানো গাছের চারা খেয়ে ফেলছে।

    এতে সবুজ ক্যাম্পাস ধ্বংস হচ্ছে। ক্যাম্পাসের রাস্তায় গবাদি পশুর যত্রতত্র মলমূত্রে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। ক্যাম্পাসের রাস্তায় যাতায়াতেও সমস্যায় পড়ছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা।

    বন্ধ ক্যাম্পাসে বেড়েছে বহিরাগতদের আড্ডাও। কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির জন্য সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে গ্রিল বাউন্ডারি ও ৪টি গেট নির্মাণ করা হচ্ছে। নির্মাণকারী প্রতিষ্ঠানের গাফেলতির কারণে এর সুফল বঞ্চিত হচ্ছে সবাই।

    ২০১১ সালে বরিশালের কীর্তনখোলা নদীর পূর্ব তীরে সদর উপজেলার কর্নকাঠী এলাকায় ৫০ একর জায়গা জুড়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ক্যাম্পাসে রয়েছে ৪টি একাডেমিক ও প্রশাসনিক ভবন, ২টি ছাত্রাবাস, ২টি ছাত্রী নিবাস, ভিসির বাসভবন, লাইব্রেরী, মসজিদ, ক্যাফেটেরিয়া ও টিএসসি ভবন, শিক্ষক-কর্মকর্তাদের জন্য ২টি ডরমেটরি, ১টি বিদ্যুৎ সাব স্টেশন সহ ছোট কিছু স্থাপনা।

    গত বছরের ১৭ মার্চের পর থেকে বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

    পরবর্তীতে অনলাইন শিক্ষা কার্যক্রমও শুরু করে কর্তৃপক্ষ। ক্যাম্পাসে নিজস্ব বাসভবনে থাকেন উপাচার্য। ডরমেটরীতে থাকেন শিক্ষক ও কর্মকর্তারা।

    ছাত্রাবাসগুলো বন্ধ থাকলেও প্রতিদিন সকাল-বিকেল ক্যাম্পাসে গিয়ে আড্ডা দেয় আশপাশের বিভিন্ন মেসে থাকা শত শত শিক্ষার্থী।

    শিক্ষার্থীরা ক্যাম্পাসে গবাদি পশুর অবাধ বিচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা প্রাচীর এবং গেট নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ড. সুব্রত কুমার দাস বলেন, ক্যাম্পাসে গ্রিল বাউন্ডারি থাকলেও গেইট নেই। ইদানীং ক্যাম্পাসে গরু-ছাগল বিচরণ বেড়ে গেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

  • আজ ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যাত্রা শুরু হয়।

    আজ ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের যাত্রা শুরু হয়।

    ই এম রাহাত ইসলাম, প্রতিনিধিঃ

    ‘উন্নত জগত গঠন করুন’ এ সুমহান আদর্শকে সামনে রেখে জাতীয় উন্নয়ন তথা দেশ গড়ার দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৪৮ সালের ৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন যাত্রা শুরু করে। আইইবি এই দেশের প্রকৌশলীদের একমাত্র জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান। সেই সঙ্গে প্রকৌশলীদের প্রাচীনতম প্রতিষ্ঠানও বটে। ১৯৪৮-এ পাকিস্তান সৃষ্টির পর আইইবি-ই একমাত্র জাতীয় প্রতিষ্ঠান, যার সদর দফতর বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর ১৯৭১ (বিজয়ের মাত্র ১০ দিনের মধ্যে), সেই সভাতেই ‘ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান’ নাম পরিবর্তিত হয়ে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নামকরণ করা হয়। আইইবি প্রকৌশলীদের গর্ব এবং অহংকার।কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর সীমিত পরিসরে কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়া অনলাইনের মাধ্যমেও বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করা হবে। যেখানে দেশের প্রকৌশলীরা অংশগ্রহণ করবেন। আইইবি’র বিভিন্ন প্রকৌশল বিভাগ, কেন্দ্র-উপকেন্দ্র এবং ওভারসীস চ্যাপ্টারসমূহেও ‘ইঞ্জিনিয়ার্স ডে’-এর কর্মসূচি পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।আইইবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বানী দিয়েছেন। বানীতে তাঁরা আইইবি’র সকল প্রকৌশলীদের শুভেচ্ছা জানিয়েছেন এবং ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন। এ উপলক্ষে আইইবি’র সভাপতি প্রকৌশলী মো. নূরুল হুদা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু) বলেন, প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধন, বিশ্বের নিত্য নতুন, আধুনিক প্রযুক্তির সাথে প্রকৌশলীদের পরিচয় করে দেয়া, বিদেশী প্রযুক্তিকে দেশোপযোগী করে প্রয়োগ, বিভিন্ন কারিগরি ইস্যু, উন্নয়ন কর্মকাণ্ডে সরকারকে পরামর্শ ও সিদ্ধান্ত প্রণয়নে সহযোগিতা করাসহ প্রকৌশলীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ সাধনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ৭৩ বছর যাবৎ অবিরাম প্রচেষ্টা চালিয়ে আসছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আইইবি সব সময় বদ্ধ পরিকর।

  • ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দিল তিতুমীর কলেজ ছাত্রলীগ

    ধান কেটে কৃষকের বাড়ি পৌছে দিল তিতুমীর কলেজ ছাত্রলীগ

    কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরন্ত শেখ হাসিনা আপার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খাঁন (জয়) ও বিপ্লবী সাধারন সম্পাদক লেখক ভর্ট্রাচার্জ এর নির্দেশক্রমে ও তিতুমীর কলেজের ছাত্রনেতা শাহাবুদ্দিন বাবুর নির্দেশে। তিতুমীর কলেজ ছাত্রলীগের কর্মী আমিনুল ইসলাম আশিক কৃষকের ১০ কাঠা জমীর ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে

    শুক্রবার (২৩-এপ্রিল-২০২১ ইং) তারিখ রোজা রেখে সকাল থেকে জুম্মার নামাজ পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কৃষকের ধান কেঁটে বাড়ি পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন।

    এসময় আশিক বলেন, দেশের সার্বিক পরিস্থিতিতে যে কোন দুঃসময় মোকাবেলা করতে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের পাশে ছাত্রলীগ কর্মীদের ভুমিকা ছিলো থাকবে। বিগত দিনগুলোতে বিভিন্ন দুর্যোগ বন্যা ও মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রথম ধাপে কর্মহীন ও অসহায় পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে গেছে।এবার ও লকডাউন এ করোনার দ্বিতীয় ধাপে তার ব্যাতিক্রম ঘটেনি ছাত্রলীগ তাদের কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও বাংলাদে শ ছাত্রলীগ আওয়ামিলীগ সরকার দেশরন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা নিয়ে কাজ করবে দেশ ও জাতির কল্যানে।