Category: ক্যাম্পাস

  • চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

    চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৭ অক্টোবর

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে। মঙ্গলবার (০৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর ২০১৮-১৯ প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে।

    এর আগে গত বছর থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে চারটি ইউনিটে নেওয়া হয়। এবারও বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

  • বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের ইফিতার ও দোয়া মাহফিল- ২০১৮

    বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের ইফিতার ও দোয়া মাহফিল- ২০১৮

    ২৪ মে ২০১৮ স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট এর ইফতার ও মাহফিল সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতন এবার ও সংগঠনটি অত্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে ইফতার মাহফিল করেছে।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্বেচ্ছায় রক্তদাতাগণ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ এক সাথে ইফতার করেন। ওয়াহিদুল ইসলাম এর সঞ্চালনায় এবং মুজাহিদুল ইসলাম তিমু’র সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা জনাব উজ্জ্বল হোসেন, প্রভাষক উদ্ভিদবিজ্ঞান বিভাগ জনাব মোঃ সিরাজিস সাদিক, প্রভাষক লোক প্রশাসন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। ছাত্র উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক এবং অনুপ চক্রবর্তী।

    ইফতার মাহফিলে সকল মুমূর্ষু মানুষের রোগমুক্তি এবং এই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের আরো সম্প্রসারণ এর জন্য দোয়া করা হয়।

    উল্লেখ্য  বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট বরিশাল বিশ্ববিদ্যালয় এর অন্যতম প্রধান একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু মানুষের জীবন বাঁচানোর জন্য বিনামূল্যে মানুষদের রক্তের গ্রুপ পরীক্ষা করে জানিয়ে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং রক্তদান সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিমূলক নানান কর্মসূচী পরিচালনা করে থাকে।

  • গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে  মহান স্বাধীনতা দিবস উদযাপন

    গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন

    জাকারিয়া আলম দিপুঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিউবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবস উদযাপিত হয়।

    ২৬ মার্চ সোমবার সকাল ১০.০০টায়  বরিশালে নথুল্লাবাথ সংলগ্ন ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (বরিশাল অঞ্চল)।আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর একে এম এনায়েত ।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রেজারার এবং ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর তপন কুমার বল।

    আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমামুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক তাজিন মাহমুদ প্রমুখ।

    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন             ছবিঃ নিবীর রায়হান

    সভায় প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ ইউনুস তাঁর বক্তৃতায় বলেন, ‘প্রত্যেকে তার নিজ জায়গা থেকে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। তাহলেই যাঁরা একাত্তরে দেশের জন্য রক্ত দিয়েছিলেন তাঁদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারব।’

    ভিসি প্রফেসর প্রফেসর তপন কুমার বল বলেন, বাংলাদেশের ভিশন ২১ বাস্তবায়নে বিশ্লেষণধর্মী বক্তব্য তুলে ধরেন।তিনি আরো বলেন  মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছি।” তিনি একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে দেশ গড়ার আহবান জানান।

    আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহবান জানান এবং স্বাধীনতাযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। স্বাধীনতা যুদ্ধের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অনুপ্রাণীত করেন।

  • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি

    বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে বিমানবন্দর থানায় সাাধার ডায়েরি করা হয়েছে। ওই ছাত্রীর বড় বোন উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা তুজ জোহরা মিতু বলেন, আমাদের পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছোট বোন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেত্রী। ছাত্রদলের রাজনীতি করার কারণে কয়েক দিন ধরে তার ফোনে কল দিয়ে হুমকি দিয়ে আসছিল রাজনৈতিক প্রতিপক্ষরা।

    গত ১৫ মার্চ রাত ১টা ৫ মিনিটে গ্রামীণ ফোনের একটি নম্বর দিয়ে কল দিয়ে জানানো হয়, ‘ছাত্রদল কর, ধর্ষণের পর হত্যা করে ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দেব।’ এ ঘটনায় শনিবার রাতে বিমানবন্দর থানায় সাাধার ডায়েরি করা হয়েছে।

    বিমানবন্দর থানা পুলিশের ওসি মো. আনোয়ার হোসেন জানান, হুমকির বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি : জাফর ইকবাল

    আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি : জাফর ইকবাল

    শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমি জানতাম না দেশের মানুষ আমাকে এতো ভালোবাসে। এ আঘাত না পেলে বিষয়টি আমার অজানাা থাকতো।

    বুধবার দুপুর দেড়টায় ক্যাম্পাসে ফিরে নিজ বাসভবনের নীচে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি।

    এ সময় তার সাথে থাকার জন্য গণমাধ্যম কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি। এসময় তার সাথে অধ্যাপক ড. ইয়াসমিন হক ও তার মেয়ে ইয়েশিম ইকবালও উপস্থিত ছিলেন।

    এর আগে অধ্যাপক জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেন শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এরপর এয়ারপোর্ট থেকে সোজা শিক্ষক কোয়ার্টারে নিজ বাসভবনে পৌঁছান তিনি।

    এ সময় জাফর ইকবাল বলেন, আমি আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কারো প্রতি তার কোনো ধরনের ক্ষোভ নেই জানিয়ে তিনি বলেন, আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি।

    এদিকে, ড. ইকবালের ক্যাম্পাসে ফেরা উপলক্ষে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এ বিষয়ে গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে আলাদা করে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ সতর্কতার সাথে দেখা হচ্ছে। তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন।

    অল্প পরিসরের মাধ্যমে স্যারকে বরণ করা হচ্ছে উল্লেখ করে ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক রিতেশ্বর তালুকদার বলেন, ‘সবাই আলাদাভাবেই স্যারের কাছে চিঠি লিখছে। এছাড়া স্যারকে নিয়ে আাঁকা বিভিন্ন ছবিও দেওয়া হবে। মুক্তমঞ্চে স্যার সবার সঙ্গে কথা বলবেন এবং পরবর্তীতে নিজ বিভাগে আসবেন।’

    প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকেলে ইইই ফেস্টিভাল চলাকালীন সময়ে ছুরিকাহত হন ড. জাফর ইকবাল। ওই দিন রাত থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। আজকে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।

  • শীতার্তদের পাশে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ

    শীতার্তদের পাশে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ

    জাকারিয়া আলম দিপু.

    গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে থাকে, তার মধ্যে ‘শীতবস্ত্র বিতরণ’উল্লেখযোগ্য।  প্রতি বছরের মত এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ। গতকাল রাত ৯ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের নথুল্লাবাদ সংলগ্ন ক্যাম্পাসে ইইই ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয় । এ ছাড়াও বরিশাল স্টেডিয়াম কলোনী এবং লঞ্চঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন ইইই ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান মো: জিয়াউল আলম, প্রভাষক শহীদুল ইসলাম সহ শিক্ষকমন্ডলী এবং ইইই ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীবৃন্দ। প্রায় ২ শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়।

    শীতবস্ত্র বিতরন কার্যক্রমে বিশেষভাবে সহযোগিতা করেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান সৈয়দা আরজুমান বানু নার্গিস, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তপন কুমার বল ।

     

  • গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

    গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের বিজয় দিবস উদযাপন

    জাকারিয়া আলম দিপু.

    যথাযোগ্য মর্যাদায় সূর্যোদয়ের সাথে সাথে পুস্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)বরিশালের মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসে কায্যক্রম শুরু করে।

    মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর, ২০১৭ সকালে বিশ্ববিদ্যালয়ের নতুল্লাবাদ বাসস্টান্ড সংলগ্ন ক্যাম্পাসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) চেয়ারম্যান , বোর্ড অব ট্রাস্টিজ সৈয়দা আরজুমান বানু নার্গিস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তপন কুমার বল ।

    এসময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান , বোর্ড অব ট্রাস্টিজ এস. আমরিন রাখী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর একেএম এনায়েত হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার লুৎফুন নাহার আফরোজ  সহ শিক্ষকমন্ডলী, কর্মকতাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।

  • ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, রাজশাহী আইএইচটি বন্ধ ঘোষণা

    ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলা, রাজশাহী আইএইচটি বন্ধ ঘোষণা

    ক্যাম্পাসে বহিরাগতদের উৎপাত বন্ধ ও নিরাপত্তার দাবিতে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আন্দোলনরত ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সকালে অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়ে হোস্টেলে ফেরার পথে এ হামলার শিকার হয় ছাত্রীরা। এতে পাঁচ ছাত্রী আহত হয়েছেন।

    হামলায় আহতরা হলেন, আইএইচটির ফার্মেসী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী রুপা (১৯), নাজনিন আক্তার (১৮), ল্যাব বিভাগের ছাত্রী নিশাত (১৮), ল্যাবের প্রথম বর্ষের ছাত্রী মোহনা, আফরিন শারমিন ও বৃষ্টি।

    এরপরই শিক্ষাপ্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছাত্রদের দুপুর ১টার ও ছাত্রীদের বিকলে ৩টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বহিরাগতদের উৎপাত ও নিরাপত্তরার দাবিতে আইএইচটি’র ছাত্রীরা সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে যান। লিখিত অভিযোগ করার পরেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ছাত্রীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে অধ্যক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ ছাত্রীরা। এ সময় ছাত্রলীগের একটি পক্ষ ছাত্রীদের পাশেই অবস্থান নেয়।

    পরে পুলিশ আন্দোলনরত ছাত্রীদের অধ্যক্ষের কক্ষ থেকে বের করে আনার সময় তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

    আহত ছাত্রীরা জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন। ছাত্রী হোস্টেল হলেও তাতে তারা ঢুকে পড়ে। এনিয়ে দীর্ঘ সময় ধরে তারা অধ্যক্ষের কাছে মৌখিক অভিযোগ করে আসছেন। বুধবার তারা লিখিত অভিযোগ নিয়ে যান। অধ্যক্ষ তাদের লিখিত অভিযোগ পাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস না দিলে, তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করেন। এরপর পুলিশ ও অধ্যক্ষের আশ্বাসে তারা হোস্টেলে ফেরার পথে আইএইচটি ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।

    নগরীর রাজপাড়া জোনের অতিরিক্ত উপ-কমিশনার রাশিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ থাকায় পরিস্থিতি বেশি দূর গড়াতে পারেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইএইচটি ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আইএইচটি অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ‘বিভিন্ন দাবি নিয়ে ছাত্রীরা আমার কাছে এসেছিল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের হোস্টেলের ভেতরে চলে যেতে বলা হয়। কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পর তাদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার জের ধরে ক্যাম্পাসে উত্তেজনা আরও বেড়ে যায়।

    অধ্যক্ষ আরও বলেন, ‘এ ঘটনার পরে তাৎক্ষণিকভাবে একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়। সভা শেষে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ছাত্রদের দুপুর ১টা ও ছাত্রীদের বিকেলে ৩টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে।

  • সচেতনতামূলক কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “সোসাল কেয়ার এ্যান্ড কেরিয়ার ফাউন্ডেশন” ( এসসিসিএফ)

    সচেতনতামূলক কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “সোসাল কেয়ার এ্যান্ড কেরিয়ার ফাউন্ডেশন” ( এসসিসিএফ)

    জাওয়াদুর রহমান সৃজন ॥ 

    শিক্ষার হার বৃদ্ধি, বাল্যবিবাহ ও শিশু মৃত্যুর হার হ্রাসসহ বর্তমান সরকারের নানামুখী কর্মকান্ডকে আরো বেগবান করতে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “সোসাল কেয়ার এ্যান্ড কেরিয়ার ফাউন্ডেশন” ( এসসিসিএফ)।

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কিছু মেধাবী তরুনদের সমন্বয়ে গঠন করা এই সংগঠনটি ইতিমধ্যে জেলার প্রত্যন্ত অঞ্চল গুলোতে কাজ করা শুরু করেছে। তারা বিভিন্ন স্কুল কলেজে  ”এডু টক্স” এবং গ্রাম গুলোতে  ”আমাদের কথা” নামে উঠান বৈঠকের মাধ্যমে গ্রামীন মানুষদের তথ্য ও সচেতনতা মূলক বার্তা পৌছে দিচ্ছে।

    আর এই সকল কর্মকান্ডের  ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে জেলার বাবুগঞ্জ উপজেলার মধ্য ক্ষুদ্রকাঠি গ্রামের ফকির বাড়িতে শিশু, নারী-পুরুষদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়  ”আমাদের কথা” শিরোনামে একটি প্রানবন্ত উঠান বৈঠক ।


    উঠান বৈঠকটি পরিচালনা করেন সংগঠনটির সহ-সাধারন সম্পাদক নিয়াজ হাসান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে রাব্বি রকি, গোলাম রাব্বানী, রুমি প্রমুখ।

    উঠান বৈঠকে শিক্ষা, স্বাস্থ ও পুষ্টি, নারি ও শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিকার সহ বিভিন্ন সামাজিক বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়। এছাড়া বৈঠকে আলোচ্য বিষয়ের উপর অংশগ্রহনকারীদের মধ্যে প্রতিযোগীতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরষ্কৃত করা হয়।

    এদিকে সংগঠনটির কার্যক্রম সম্পর্কে সংগঠনটির সহ-সাধারন সম্পাদক নিয়াজ হাসান জানান, প্রতি সপ্তাহেই আমরা এই ধরনের উঠান বৈঠক এবং সেমিনারের আয়োজন করে থাকি। যার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং পাশাপাশি একটি সুন্দর শিক্ষিত ও আদর্শিক সমাজ গড়ে তোলা।”

    সংগঠনটির বর্তমান সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মো: ইব্রাহিম মোল্লা বলেন,  সমাজের প্রতি সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস। মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোতে নিয়ে আশাই আমাদের প্রধান লক্ষ্য আর একে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই।

  • মাদক ব্যবসাকে কেন্দ্র করে জাবিতে পিতা-পুত্র আহত

    মাদক ব্যবসাকে কেন্দ্র করে জাবিতে পিতা-পুত্র আহত

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের ৪২ তম আবর্তনের ছাত্র ও শাখা ছাত্রলীগের কর্মী শরীফ হোসেন লস্কর এবং তার পিতা বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের কর্মচারী মোক্তার হোসেনকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

    বিশ্ববিদ্যালয়ের রাঙামাটি এলাকায় বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

    আহত মোক্তার হোসেন বর্তমানে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা নিয়ে বনিবনা না হওয়াতেই এ ধরণের ঘটনা ঘটে।

    এদিকে এ ঘটনায় লিখিত প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন।

    কর্মচারী সমিতির সভাপতি অমর চাঁদ মন্ডল বলেন, “ ২ ডিসেম্বরের মধ্যে ঘটনার তদন্ত এবং সুষ্ঠু সমাধান না হলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো। ”

    অনুসন্ধানে জানা যায়, লস্কর বিশ্ববিদ্যালয়ে মাদক সরবরাহকারী চক্রের একজন সদস্য ও শাখা ছাত্রলীগের কর্মী। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নির্দেশে কতিপয় ছাত্রলীগ কর্মী লস্করকে মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়।

    ছাত্রলীগকর্মী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪২ তম আবর্তনের রবিউল ইসলাম, ৪৩ তম আবর্তনের শাওন (আইআইটি), আরিফুল ইসলাম (বাংলা), সৈয়দ লায়েব (দর্শন), জুনায়েদ (একাউন্টিং) ও আসিফ (প্রত্নতত্ত্ব) লস্করকে তার নিজ বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকা রাঙামাটি থেকে ডেকে নিয়ে এসে মারধর করে।

    লস্করের বাড়িতে মারধরের খবর পৌঁছালে তার বাবা বিশ্ববিদ্যালয়ের পরিবহণ অফিসের সিনিয়র বাস কনডাক্টর মোক্তার হোসেন ও তার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও মারধর করা হয়।

    অভিযুক্তদের কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, “মাদক বিক্রয়কালে তাকে হাতেনাতে ধরে মারধর করা হয়েছে।

    তবে তার পরিবারকে মারধর করা হয়নি। একটু ধাক্কাধাক্কি হয়েছে। ”

    শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল মারধরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “মাদকের বনিবনার বিষয়টি ভিত্তিহীন। তবে লস্কর আগে থেকে মাদকের সাথে সম্পৃক্ত। আর যারা ওখানে গিয়েছিলো তাদের সাথে তার আক্রমণাত্মক কোনো কথাবার্তার কারণে মারধরের ঘটনা ঘটে থাকতে পারে। ”

    উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে মারধরের ঘটনায় লস্কর ইতোপূর্বে ২০১৬ সালের ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় কর্তৃক দুই বছরের জন্য বহিস্কৃত হয়।