Category: নারী ও শিশু

  • সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ: ৯৯৯-ফোনে যুবক গ্রেফতার

    সাত বছরের শিশু ধর্ষণের অভিযোগ: ৯৯৯-ফোনে যুবক গ্রেফতার

    অনলাইন ডেস্কঃ সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে বুদ্ধি মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনের মাধ্যমে গাজীপুরের জয়দেবপুর থেকে এ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

    মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে ৯৯৯-এর পরিদর্শক (ট্রেইনার, ফোকাল পার্সন আ্যন্ড পাবলিক রিলেসন্স) আনোয়ার সাত্তার এ তথ্য জানান।

    তিনি বলেন, সোমবার (১৮ জুলাই) দিনগত রাত পৌনে ১টায় হারুনুর রশিদ নামে একজন ৯৯৯- নম্বরে ফোন করে জানান, তার এক ভাড়াটিয়ার সাত বছর বয়সী শিশু কন্যাকে একা পেয়ে আরেক ভাড়াটিয়া যুবক ধর্ষণ করে। ওই যুবক সেখানে অবস্থান করছে। তিনি দ্রুত আইনী সহায়তার জন্য ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান।

    ৯৯৯ কলটেকার কনস্টেবল মনিরুজ্জামান কলটি রিসিভ করেছিলেন। মনির তাৎক্ষণিক জয়দেবপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এসআই দীপন কুমার কলার ও সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে আপডেট নিতে থাকেন।

    জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ উদ্দীন জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে জয়দেবপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধর্ষণের অভিযোগে বুদ্ধি মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ওই শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

  • সড়কে জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

    সড়কে জন্ম নেওয়া শিশুকে ৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ

    নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মায়ের পেট ফেটে জন্ম নেওয়া শিশুকে তাৎক্ষণিক এককালীন পাঁচ লাখ টাকা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) দুর্ঘটনাকবলিতদের জন্য গঠিত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে এই অর্থ শিশুর অভিভাবককে দিতে বলা হয়েছে।

    একইসঙ্গে, ওই শিশুর কল্যাণে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন আদালত। আগামী ৩ মাসের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সুপ্রিম কোর্টে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। ওই শিশুর পরিবারকে কেন যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

    মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজ কল্যাণ সচিব, সড়ক পরিবহন সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ট্রাক মালিক মঞ্জুরুল ইসলামকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

    মঙ্গলবার (১৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

    আদালতে আজ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেন। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ আব্বাস উদ্দীন।

    আদেশের বিষয়ে রিটকারী আইনজীবী সৈয়দ মাহাসবি হোসেন বলেন, ১৫ দিনের ওই নবজাতকের আইনগত অভিভাবকের কাছে ৫ লাখ টাকা দিতে সড়ক পরিবহন আইনে গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সমাজ কল্যাণ সচিব এই শিশুর দেখভালের জন্য একটি কমিটি গঠন করবেন।

    ওই কমিটি শিশুটির কল্যাণে কি পদক্ষেপ নিয়েছে তা ৩ মাসের মধ্যে প্রতিবেদন দিয়ে উচ্চ আদালতকে জানাবে। রুলে ওই শিশুর জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

    ট্রাস্টি বোর্ড সম্পর্কে সড়ক পরিবহন আইনের ৫২ ধারায় বলা হয়েছে, কোনো মোটরযান হইতে উদ্ভূত দুর্ঘটনার ফলে কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হইলে বা আঘাতপ্রাপ্ত হইয়া মৃত্যুবরণ করিলে, উক্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা, ক্ষেত্রমত, তাহার উত্তরাধিকারীদের পক্ষে মনোনীত ব্যক্তি ধারা ৫৩ এর অধীন গঠিত আর্থিক সহায়তা তহবিল হইতে ট্রাস্টি বোর্ড কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ বা, প্রযোজ্য ক্ষেত্রে, চিকিৎসার খরচ প্রাপ্য হইবেন।

    ৫৩ (১) ধারায় বলা হয়েছে, ধারা ৫২ এর উদ্দেশ্য পূরণকল্পে, আঘাতপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির অনুকূলে বা, ক্ষেত্রমত, মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে ক্ষতিপূরণ দেওয়ার লক্ষ্যে আর্থিক সহায়তা তহবিল নামে একটি তহবিল গঠিত হইবে।

    (২) কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত হারে ও পদ্ধতিতে মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান হইতে মোটরযানের শ্রেণি বিন্যাস বিবেচনাক্রমে প্রত্যেক মোটরযানের বিপরীতে আর্থিক সহায়তা তহবিলের জন্য বাৎসরিক বা এককালীন চাঁদা আদায় করিবে।

    (৩) মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান উপ-ধারা (২) এর অধীন আর্থিক সহায়তা তহবিলের জন্য বাৎসরিক বা এককালীন চাঁদা দিতে বাধ্য থাকিবে।

    ৫৪ (১) ধারায় বলা হয়েছে, ৫৩ তে উল্লিখিত আর্থিক সহায়তা তহবিল পরিচালনার উদ্দেশ্যে সরকার একজন চেয়ারম্যানসহ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি ট্রাস্টি বোর্ড গঠন করিবে।

    এর আগে সোমবার (১৮ জুলাই) জনস্বার্থে আইনজীবী কানিজ ফাতেমা তুনাজ্জিনার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন ব্যারিস্টার সৈয়দ মাহাসিব হোসেন। রিটে দুর্ঘটনার বিষয়ে তদন্ত ও সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ট্রাক মালিকের কাছ থেকে কী কী সহযোগিতা করা যায় তা জানতে চাওয়া হয়েছে।

    এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন সচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) বিবাদী করা হয়েছে।

    এর আগে রোববার (১৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহাসিব হোসেন বিষয়টি হাইকোর্টে উপস্থাপন করেছিলেন। ওইদিন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে বিষয়টি উত্থাপিত করা হয়।

    এর আগে শনিবার (১৬ জুন) দুপুরের দিকে উপজেলার রাইমনি গ্রামের ফকির বাড়ির মোস্তাফিজুর রহমান বাবলুর ছেলে জাহাঙ্গীর আলম (৪০) তার অন্তঃসত্ত্বা স্ত্রী রত্না বেগম (৩০) ও মেয়ে সানজিদাকে (৬) নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করাতে ত্রিশালে আসেন।

    পৌর শহরের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম ও স্ত্রী রত্না বেগম মারা যান। মেয়ে সানজিদা আক্তার গুরুতর আহত হয়। এ সময় ট্রাকচাপায় রত্না বেগমের পেট ফেটে কন্যাশিশুর জন্ম হয়।

    পরে আহত সানজিদা ও নবজাতককে নিয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সানজিদাকে মৃত ঘোষণা করে নবজাতক শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

    তবে যানজটের কারণে নবজাতককে চুরখাই কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মহনগরীর চরপাড়া এলাকায় লাবিব হাসপাতালে ভর্তি করা হয়। ওই নবজাতক বর্তমানে ওই হাসপাতালেই আছে।

    রত্না আক্তার রহিমার নবজাতক ও অন্য দুই সন্তানের সহায়তা হিসাব নম্বর সোনালী ব্যাংকের ৩৩২৪১০১০২৮৭২৮, ব্যাংক হিসাবটি ইউএনও এবং নবজাতক শিশুর দাদা ও দাদি পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।

    এদিকে ঘাতক ট্রাকচালক রাজু আহমেদ শিপনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৮ জুলাই) রাতে ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

  • নোয়াখালীতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

    নোয়াখালীতে কিশোরীকে অপহরণের পর ধর্ষণ

    জেলা প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায়এক কিশোরীকে অপহরণ করে (১৩) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে।

    গতকাল সোমবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চর জব্বর থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় সিএনজি চালিত অটোরিকশা চালক মো. আজগর হোসেনকে (৩০) আসামি করা হয়েছে। তবে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।

    মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই তিনি তাঁর কিশোরী মেয়েকে বাড়িতে রেখে ফেনীতে বাবার বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে সদর উপজেলার ধর্মপুর এলাকার মামার বাড়িতে বসবাসকারী (স্থায়ী ঠিকানা ভোলার চর ফ্যাশন) আজগর হোসেন তাঁর মেয়েকে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

    অভিযুক্ত আজগরের অটোরিকশায় তিনি বিভিন্ন সময় বাপের বাড়িতে আসা-যাওয়া করেছেন। মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গতকাল সোমবার বিকেলে জানতে পারেন আজগর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায় তাঁর মেয়েকে ফেলে পালিয়ে গেছেন। পরে তাঁরা সেখান থেকে মেয়েকে উদ্ধার করেন।

    চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

  • ৯৯৯-এ মেয়ের ফোন, ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    ৯৯৯-এ মেয়ের ফোন, ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    অনলাইন ডেস্কঃ উনিশ বছর বয়সী এক তরুণী গত কয়েকমাস ধরে তার বাবা কর্তৃক ধর্ষিত হয়ে আসছিল। লজ্জা ও ভয়ে বিষয়টি কাউকে না জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অভিযোগ করে এই তরুণী। অভিযোগের প্রেক্ষিতে বাবা আবদুল হাকিমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (১৭ জুলাই) দুপুরে এ তথ্য জানান ৯৯৯-এর পরিদর্শক (ফোক্যাল পার্সন মিডিয়া আ্যন্ড পাবলিক রিলেসন্স) আনোয়ার সাত্তার।

    তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানাধীন কলেজগেট এলাকা থেকে শনিবার (১৬ জুলাই) এক তরুণী জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বয়স উনিশ বছর। গত কয়েকমাস ধরে তিনি তার বাবা কর্তৃক ধর্ষিত হয়ে আসছিল। বিষয়টি লজ্জায় ও ভয়ে কাউকে জানাতে পারেনি। গত শুক্রবারও (১৫ জুলাই) তিনি ধর্ষণের শিকার হয়েছে। এসময় ফোন করে উদ্ধার ও আইনি সহায়তার জন্য অনুরোধ জানায় এ তরুণী ।

    ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আনিসুর রহমান কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল আনিস তাৎক্ষণিক পূবাইল থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। পরবর্তীতে ৮৯৯ ডিসপাচার এস আই দীপন কুমার সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

    ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পূবাইল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মেয়ের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের অভিযোগে পেশায় পোশাক শ্রমিক আবদুল হাকিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

    পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

  • বিয়ের চারদিনের মাথায় ফাঁস নিলেন নববধূ

    বিয়ের চারদিনের মাথায় ফাঁস নিলেন নববধূ

    রাজধানীর রামপুরার হাজিপাড়ায় তামান্না আক্তার (২২) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীরট্যাক বউ বাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

    অচেতন অবস্থায় তামান্না আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

    তামান্না আক্তারের স্বামী মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক জানান, আমাদের বিয়ে চারদিন হয়েছে। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। পারিবারিক বিষয় নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আমার স্ত্রী অভিমান করে তার নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পাতাঘাট গ্রামে। বর্তমানে পূর্ব রামপুরার হাজীপাড়ার মৌলভীরট্যাক বউবাজার এলাকায় একটি বাসায় থাকি।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • বরগুনায় ভিডিও দেখিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

    বরগুনায় ভিডিও দেখিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

    ধর্ষিতার কান্না ধর্ষকের উল্লাস বরগুনা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের দশম শ্রেণীর ছাত্রীকে তার নিজের লগ্ন ভিডিও দেখিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া যায়।
    কিশোরীর বাবা বলেন আমরা একই গ্রামের প্রতিবাসী বাইনচটকি গ্রামের মৃত মোঃ মোশারফ চৌকিদারের ছেলে মোঃ নাসির চৌকিদার দীর্ঘদিন যাবত আমার মেয়েকে বিবাহর প্রলোভন দেখিয়ে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় যৌন হয়রানি ও নানানভাবে কু প্রস্তাব দিয়ে আসতো।
    আমার বাড়ির পিছনে খালপাড়ে আমার মেয়ে গোসল করতে গেলে পরনের জামা কাপড় পরিবর্তন করার সময় মোঃ নাসির তার মোবাইল দিয়ে গোপনে ভিডিও ধারণ করে।
    কিছুদিন আগে নাসির নিজ বাসায় তার মার কথা বলে ডেকে নিয়ে আমার কিশোরী মেয়ের লগ্ন ভিডিও মেয়েকে দেখায় আরো বলে এই ভিডিও ভাইরাল করে দেবো বলে ভয় ভীতি দেখায় আমার নাবালিকা মেয়েকে জিম্মি করে ঐদিন নাসিরের বাসায় বসে আমার মেয়েকে ধর্ষণ করে।
    ওই অশ্লীল ভিডিও ছবি দেখিয়ে আমার মেয়েকে প্রায়ই বিভিন্ন জায়গায় ও নাসিরের আত্মীয়-স্বজনের বাসায় নিয়ে ধর্ষণ করে। আমার মেয়ে উপায়ান্তর না পেয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে এলাকায় জানাজানি হলে মোঃ নাসির চৌকিদারের চাচা সরোয়ার আমাকে খুন ঘুম হুমকি দিয়েছে যাহাতে আমি মামলা না করি।
    বর্তমানে তিনি বরগুনা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের ট্রেইনার হিসাবে কর্মরত আছেন। এ বিষয়ে আমি উপান্ত না পেয়ে গতকাল বরগুনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোহাম্মদ নাসির ও জাফর পাদা কে আসামি করে মামলা দায়ের করি ।

  • সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

    সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় গৃহবধূ নিহত

    পাবনার সাঁথিয়ায় ট্রেনের ধাক্কায় নিলুফা খাতুন (৫২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার বিষ্ণুপুর গ্রামের শহিদ আলীর স্ত্রী।

    শুক্রবার (১৫ জুলাই) সকাল ৮টার দিকে বিষ্ণুপুর পূর্বপাড়া মাঠের ওপর দিয়ে যাওয়া রেল লাইনে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, সকালে নিলুফা খাতুন স্বামী শহিদ আলীর জন্য রেল লাইনের পাশ দিয়ে হেঁটে তার খাবার নিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে লাইন পার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেসের ধাক্কায় তিনি নিহত হন।

    ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • কবিতা লিখে ২ মাস ধরে জেলে কলেজছাত্রী

    কবিতা লিখে ২ মাস ধরে জেলে কলেজছাত্রী

    স্রেফ কবিতা লেখার দায়ে জেল খাটছেন এক কলেজছাত্রী। ভারতের আসাম রাজ্যের ১৯ বছরের ওই তরুণী ফেসবুকে কবিতা লিখে প্রায় ২ মাস ধরে জেল খাটছেন। জেলে বন্দী থাকায় দিতে পারেননি কলেজের পরীক্ষাও। ওই তরুণীর নাম বর্ষাশ্রী বুরাগোঁহাই।

    বিষয়টি জানাজানি হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কড়া সমালোচনা। কেবল কবিতা লেখার জন্য কারও জেল হতে পারে না দাবি করে রাজ্যের বিরোধী দলীয় নেতা দেবব্রত শইকিয়ার বলেছেন, ‘অবিলম্বে মুক্তি দিতে হবে যোরহাট জেলার তিওকতে জেলে বন্দী বর্ষাশ্রী বুরাগোঁহাইকে।’

    এদিকে, স্থানীয় পুলিশের দাবি—আইন মেনেই দেশদ্রোহিতার অভিযোগে বর্ষাশ্রী বুরাগোঁহাই গ্রেপ্তার করা হয়েছে। বর্ষাশ্রীর বিরুদ্ধে অভিযোগ তাঁর ওই কবিতা আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম–উলফার মতাদর্শের।

    তবে, ওই তরুণীর ভাই অরিন্দম জানিয়েছেন, তাঁর বোন কোনো সংগঠনের সঙ্গেই যুক্ত নয়। ভারতজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের সময় কবিতা লেখা শুরু করে বর্ষাশ্রী বুরাগোঁহাই। সেই অপরাধেই গত ১৮ মে গ্রেপ্তার করা হয় তাঁর বোনকে।

    এ বিষয়ে সমালোচনা ঝড় উঠলে আসামের পুলিশ প্রধান ভাস্কর জ্যোতি মহন্ত সাংবাদিকদের বলেন, ‘আইন আইনের মতো চলছে। জঙ্গি দলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার থেকে আটক থাকাই ভালো।’

    রাজ্য পুলিশের স্পেশাল ডিজি জিপি শর্মা সামাজিক গণমাধ্যমে বর্ষাশ্রীর লেখা কবিতার একটি লাইন প্রকাশ করেন। লাইনটি হলো, ‘আকৌ করিম রাষ্ট্রদ্রোহ।’ অর্থাৎ ফের রাষ্ট্রদ্রোহে শামিল হব। তাঁর মতে, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার ডাক রয়েছে এই কবিতার লাইনে।

  • হবিগঞ্জে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

    হবিগঞ্জে নৌকাডুবে ৪ নারীর মৃত্যু

    হবিগঞ্জের বাহুবলে নৌকাডুবে চার নারীর মৃত্যু হয়েছে। তারা সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।

    বুধবার (১৩ জুলাই) রাতে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিকারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী নেলী বেগম (৫০), আব্দুল হামিদের স্ত্রী জরিনা বেগম (৪৫), রওশন উল্লাহর স্ত্রী হুরবানু (৪৫) ও কবির মিয়ার স্ত্রী আয়াতুন্নেছা (৩৫)।

    বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মেম্বার আব্দুল করিম।

    তিনি বলেন, রাতে একটি ইঞ্জিন চালিত নৌকা স্নানঘাট থেকে সদর উপজেলার শিকারপুর গ্রামে যাচ্ছিল। নৌকাটি রউয়াইল হাওরে পৌঁছলে হঠাৎ ডুবে যায়। এতে হাওরের পানিতে তলিয়ে চারজন নারী মারা যান। আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

    হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালন শিমুল মো. রাফি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হলে স্থানীয় ইউপি মেম্বার মরদেহ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় চারজন নারী মারা গেছেন। বাকি চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

  • এবার নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

    এবার নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

    অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাবেক সহ-সম্পাদক সোহানা তুলির (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর রায়েরবাজারে ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সোহানা আত্মহত্যা করেছেন, তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

    হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, রায়েরবাজারের শেরে বাংলা নগর রোডের ওই বাসায় নন্দিতা নামের এক বান্ধবীর সঙ্গে থাকতেন সোহানা। বিকেলে নন্দিতা বাসায় এসে দরজা নক করেন। কিন্তু তুলির কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না তিনি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে কেয়ারটেকারসহ আশপাশের বাসিন্দারা এসে দরজা ভেঙে দেখেন নিজ কক্ষের ভেতর তুলি ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

    সোহানা তুলির গ্রামের বাড়ি যশোর সদরের বটতলা এলাকায়। তিনি রায়েরবাজারের শেরে বাংলা নগর রোডের বাসায় ২০১৮ সাল থেকে ভাড়ায় থাকতেন।

    জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সোহানা। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন।

    সর্বশেষ তিনি ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।

    পরিবারের দাবি, হয়তো কেউ তুলিকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখতে পারে। কারণ তুলির মরদেহ হাঁটুগেড়ে ঝুলেছিল।