Category: নারী ও শিশু

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘ওষুধ সেবন’র পর দুই শিশুর মৃত্যু

    ব্রাহ্মণবাড়িয়ায় ‘ওষুধ সেবন’র পর দুই শিশুর মৃত্যু

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওষুধ সেবনের পর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাতে উপজেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে।

    দুই শিশু হলো- ইয়াসিন খান (৭) ও মোরসালিন খান (৫)। তারা ওই গ্রামের ইটভাটা শ্রমিক সুজন খানের ছেলে। ইয়াসিন খান দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

    পুলিশ ও স্বজনরা জানান, গত দুদিন ধরে মোরসালিন খানের জ্বর হয়। এর আগে থেকে ইয়াসিন খানেরও জ্বর ছিল। বৃহস্পতিবার বিকেলে দুই শিশুর দাদি পাশের বাজারের মাঈন উদ্দিনের ফার্মেসি থেকে একটি কোম্পানির সিরাপ নিয়ে আসেন। দুই শিশুকে সিরাপ খাওয়ানোর পর তারা বমি করতে শুরু করে।

    অবস্থার অবনতি হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে পথে রাত ৯টার দিকে ইয়াসিনের মৃত্যু হয়। পরে রাত ১০টার দিকে মোরসালিনও মারা যায়। এ ঘটনার পর থেকে ওই ফার্মেসির মালিক মাঈন উদ্দিন পলাতক। তবে সিরাপটির মোড়কে ২০২৩ সাল পর্যন্ত মেয়াদ রয়েছে।

    আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাপের বোতলটি জব্দ করে ল্যাবরেটরিতে পাঠানো হবে।

  • গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল

    গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল

    প্রেমের সুযোগে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট দিয়ে ব্ল্যাকমেইল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে মিনহাজুল বিন মাহমুদ (২৭) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন শাহবাগ থানায়।

    পরে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, পারিবারিকভাবে বিয়ের কথা চলায় মিনহাজের সঙ্গে ওই শিক্ষার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এ সুযোগে এক পর্যায়ে গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখে মিনহাজ।

    এরপর এসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে বিয়ের আগেই তার সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

    ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ, সম্পর্ক থাকা অবস্থায় তিনি গোপনে অন্তরঙ্গ মুহূর্তের স্ক্রিনশট নেন। যেগুলো দিয়ে তিনি ব্ল্যাকমেইল করতে থাকেন ও জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন। তার কথা না শুনলে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে এসব ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিতেন। এক পর্যায়ে আমি এগুলো সহ্য করতে না পেরে তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দিয়েছি।

    অভিযোগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূত হাওলাদার। তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগপত্র দিয়েছেন। আমরা অভিযোগ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এরই মধ্যে অভিযুক্ত মিনহাজুল বিন মাহমুদকে এখন আমাদের হেফাজতে রাখা হয়েছে।

  • প্রেমিকাকে ধর্ষণ করল ৩ বন্ধু , ভিডিও ধারণ,

    প্রেমিকাকে ধর্ষণ করল ৩ বন্ধু , ভিডিও ধারণ,

    নীলফামারীর সৈয়দপুরে প্রেমিকার ধর্ষণের ভিডিও ধারণের মামলায় ধর্ষকসহ তিন বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (১ মে) দিবাগত রাতে ওই তিন বন্ধুকে পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ধর্ষণের ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার আব্দুল মালেকের ছেলে মো. মুন্না (২৫), একই গ্রামের পাঠানপাড়ার শওকত আলীর ছেলে মো. আলাল (২৫) ও আমজাদের মোড়ের শহিদুল ইসলামের ছেলে তৌফিক ইসলাম তুহিন (২০)। এরা তিনজনই পরস্পরের বন্ধু।

    পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর সঙ্গে গত ২০১৮ সালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মো. মুন্নার। একই বছরের ৭ সেপ্টেম্বর পাঠানপাড়ার আলালের বাড়িতে প্রেমিকাকে ডেকে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে প্রেমিক মুন্না। এসময় সে কৌশলে ওই ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। এরপর ২০২০ সালের ২৪ জানুয়ারি একই গ্রামের আশিকুর রহমানের সঙ্গে ওই মাদ্রাসা ছাত্রীর বিয়ে হয়। তাদের সুখের সংসার ভালই চলছিল। এ অবস্থায় গত ১০ এপ্রিল রাতে মুন্নার বন্ধু তুহিন ওই ছাত্রীর সঙ্গে দেখা করে তাকে জানায় মুন্নার সঙ্গে তার ধর্ষণের একটি ভিডিও ক্লিপ রয়েছে।
    এ কথার সত্যতা যাচাইয়ের জন্য গত ১৪ এপ্রিল ওই ছাত্রী শহরের প্লাজা মার্কেটে একটি চাইনিজ রেস্টুরেন্টে তুহিনের সাথে দেখা করে। তুহিন একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপসটি দেখায় ওই ছাত্রীকে। এসময় সেটি ডিলিট করার জন্য অনুরোধ করলে তুহিন ২ লাখ টাকা অথবা দৈহিক মেলামেশা করার প্রস্তাব দেয় তাকে। এতে অসম্মতি জানিয়ে নিজ বাড়িতে ফিরে যায় ওই ছাত্রী।

    গতকাল শনিবার (১ মে) আবারও তুহিন মোবাইল ফোনে ওই ছাত্রীকে টাকা অথবা দৈহিক মেলামেশার প্রস্তাব দেয়। এতে রাজি না হলে ভিডিও ক্লিপ ইন্টারনেট ও ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে। এ ঘটনার পর বিকেলে ওই ছাত্রী বাদী হয়ে সাবেক প্রেমিকসহ তিন বন্ধুকে আসামি করে থানায় মামলা দায়ের করে। মামলার পর পরই শহরের পাঁচমাথা মোড় থেকে তৌফিক ইসলাম তুহিন, আমজাদের মোড় থেকে মো. আলাল এবং নিজ বাড়ি থেকে মো. মুন্নাকে গ্রেফতার করা হয়।

    এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ভিকটিমকে আজ রবিবার সকালে শারীরিক পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি নারী শিশু নির্যাতন দমন আইনসহ পর্নোগ্রাফি আইনে রুজু হয়েছে।

  • “ডিআইইউ নারী শিক্ষার্থীদের ভাবনা”

    “ডিআইইউ নারী শিক্ষার্থীদের ভাবনা”

    প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয় “আন্তর্জাতিক নারী দিবস”।বিশ্বজুড়ে এইদিন সব মেয়েদের সম্মান জানানো হয়। যদিও আজকের দিনে নারী বলে আমাদের জন্য আলাদা কোনও দিনের প্রয়োজন নেই। আমরা এখন কারও উপরে নির্ভরশীল নয়। তাই সকল নারীকে জানাই নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।

    বিশ্ব নারী দিবসে ডিআইইউ নারী শিক্ষার্থীদের সাথে নারীদের নিয়ে তাদের ভাবনা বিষয়ে কথা বলেছেন “দৈনিক আলোকিত ভোরের প্রতিনিধি ই এম রাহাত ইসলাম”

    আনিতা সরকার :
    নারী দিবসে সকল নারীর প্রতি রইলো আমার অনেক শুভকামনা।
    আমরা অনেকেই নারী দিবসের উদ্দেশ্য না জেনে এ দিনটি পালন করে আসছি। একটি কথা বলা হয়ে থাকে নারী পুরুষের সমান অধিকার। আসলেই কি তাই? সমাজ আমাদের অধিকার দিয়েছে ঠিকই কিন্তু নিরাপত্তা দিতে ব্যর্থ।
    এই নিরাপত্তাহীন অধিকার নিয়ে আমরা কি করবো? যেখানে একজন পুরুষ সারারাত অবাধে চলাফেরা করতে পারেন সেখানে রাত আটটা বাজলেই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয়। শুধু রাত নয় আমরা দিনের বেলায় ও কি নিরাপদ? দিনের বেলায় বাসে ওঠার আগে ভাবতে হয় বাস কি খালি , আরো যাত্রী আছে কিনা?
    কারন এসব না ভেবে বাসে উঠলে আমিও ধর্ষিত হতে পারি যখন তখন। এরকম আরো অনেক উদাহরণ আছে। পরিশেষে এই নারী দিবসে সবার কাছে আমার একটাই অনুরোধ, আসুন আমরা আমাদের মানসিকতার পরিবর্তন করে নারীদের প্রাপ্য সম্মান দেই এবং তাঁরা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন সেই ব্যবস্থা করি।

    আন্নি আক্তার দিয়া: আমার মতে নারী দিবসে নারীদের কে শুধু মাত্র শুভেচ্ছা না জানিয়ে বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রাপ্য সম্মান টুকু যেদিন থেকে দেয়া হবে সেদিন থেকেই “নারী দিবস” টি তার যথাযথ পূর্ণতা পাবে। আমাদের সকলের দৃষ্টি ভঙ্গি বদলে নারী কে স্বতন্ত্র একজন মানুষ হিসেবে ভাবতে শিখতে হবে, দিতে হবে তাকে সদিচ্ছা পূরণের অধিকার। জয় হোক সব ভালোর, জয় হোক নারীর, জয় হোক নারীর আত্মসম্মানের।

    তাছলিমা রুপ পুতুল:
    নারী বরাবরের মতোই থেকে গেছে অধিকারবঞ্চিত, ক্ষেত্রবিশেষে অধিকতর। এর কারণ হল, আমাদের মনে যা ক্রিয়াশীল তা হল নারীকে বাঁচিয়ে রাখা, সকল ক্ষেত্রেই যে তাদেরকে অধিকার দেয়া তা নয়। এ সমাজে নারীরা শারীরিকভাবে যতটা না নির্যাতিত তার চেয়ে ঢের বেশি হয় মানসিক নির্যাতনের শিকার। পদে পদে তাকে অপমান সইতে হয়। লজ্জার কথা হল, এ সমাজে এখনও আমরা নারীকে ‘মেয়েলোকের’ বেশি ভাবতে পারিনি।
    তারপরেও যারা নারী অধিকারের পক্ষে যেসব পুরুষ নারী অধিকার বাস্তবায়নে একাধারে কাজ করে যাচ্ছে এবং সহায়তা করছে তাদেরকেও শুভেচ্ছা। শুধুমাত্র নারীদের উদ্যম মনোভাব আর তাদের সহায়তায় সমাজে নারীরা আজ এত এগিয়ে।

    তানিয়া সুলতানা:
    মিনা কার্টুনের গল্পগুলো কিন্তু বাস্তব থেকেই নেওয়া। ঘরের কাজগুলো করে মিনা। আর পড়াশোনা করে তার ভাই রাজু। কাজ মিলাতে গেলেই লেগে যায় হুলুস্থুল। খাবারের ভালো ও বড় অংশ পায় বাড়ির ছেলে। এখন কি আর সেই অবস্থা আছে?
    নারী দিবস, বছরে বছরে আসে, দিনটিতে সবাই সোচ্চার হন।নারী হল পরিবারের স্তম্ভ, তাঁর অনুপ্রেরণা ছাড়া কোনও কিছু সম্ভব নয়। নারী দিবস এর অনেক অনেক শুভেচ্ছা।

    হোসনে আরা তুশি:
    বাবার বাড়িতে চরম নিরাপত্তায় রেখে হঠাৎ করেই হয়তোবা একদম অজানা কারও সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়।শ্বশুরবাড়ি যাই আরেকজনের আমানত হয়ে। নিরাপত্তা পুরোপুরি নির্ভর করে স্বামী মানুষটি কেমন হবে, তার ওপর। আর একসময়ের চরম নিরাপদ স্থান বাবার বাড়ি হয়ে যায় অতিথিশালা। নিজস্ব গণ্ডি, নিজস্ব ঘরটি ছেড়ে দিতে হয়। ঠিক আছে, বাস্তব প্রেক্ষাপটে বলতে হয়, এমনটিই তো হওয়ার কথা,হয়ে আসছে।
    নিজেকে সব সময় স্পেশ্যাল ভাববো জানবো আমি সবার চেয়ে এগিয়ে আছি।যতই যা হক আমি দারুণ, আমি আলাদা, আমি সুন্দর আর তাই তো আমি নারী।

    অপরাজিতা মন্ডল: ৮ই মার্চ, নারী দিবস। নারী ছাড়া আজ গোটা জাতি অচল। নারীদের এই অধিকার পেতে পার করতে হয়েছে কত চড়াই-উৎরাই। তারা আজ তাদের অধিকার পেয়েছে, মাথা উঁচু করে বেঁচে থাকার অঙ্গিকার পেয়েছে।
    কবি বলেছেন,
    বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। অর্থাৎ আমরাও পারি পুরুষের সঙ্গে কাধে কাধ মিলিয়ে চলতে। নারী পারে না এমন কোনো কিছুই নেই..আজ কোথায় নেই নারী! স্থল থেকে বিমান, পর্বত আরোহন সর্বএ তার পদচারণা রয়েছে। পরিশেষে, এই নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে এটাই বলতে পারি, “আমরা নারী,আমরা সব পারি “।

  • আন্তর্জাতিক নারী দিবস আজ

    আন্তর্জাতিক নারী দিবস আজ

    বিশ্বের নারীদের পাশাপাশি উন্নয়নের গতিধারায় আজকের বাংলাদেশের নারীরা যেভাবে উৎপাদনের অন্যতম হাতিয়ার হিসেবে নিজেদের সমর্পণ করেছেন তা যেমন সমৃদ্ধির নিয়ামক, তেমনি অর্থনৈতিক অগ্রযাত্রারও চালিকাশক্তি। আন্তর্জাতিক নারী দিবস আজ।‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানান কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করছে। এই নারী দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস।

     

     

    ১৮৫৭ সালের ৮ মার্চ মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। তাদের ওপরে দমন-পীড়ন চালায় মালিকপক্ষ। নানা ঘটনার পরে ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ দিনটি নারী দিবস হিসেবে পালন করছে। তখন থেকেই বিভিন্ন দেশে নারীর সংগ্রামের ইতিহাসকে স্মরণ করে দিবসটি পালন শুরু হয়।

     

     

    দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথকভাবে বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিচারবিভাগ, প্রশাসন, কূটনীতি, সশস্ত্রবাহিনী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শান্তিরক্ষা মিশনসহ সর্বক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে একটি দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি নারী-পুরুষ সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

     

    বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন রোল মডেল। আমাদের জাতীয় উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা গ্রহণ করেছি নানামুখী পরিকল্পনা ও পদক্ষেপ। বিভিন্ন মন্ত্রণালয়ে জেন্ডার রেসপন্সিভ বাজেট প্রণয়নসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ের নারীদের আত্মকর্মসংস্থানমূলক কর্মে অন্তর্ভুক্ত করা হচ্ছে। হ্রাস পাচ্ছে নারীর দারিদ্র্য।

     

     

    জাতীয় অর্থনীতিতে বৃদ্ধি পাচ্ছে নারীর অংশগ্রহণ।’প্রধানমন্ত্রী বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের জন্য নির্বিঘ্নে কাজ করার পরিবেশ তৈরি করা হয়েছে। দেশে নারী ও শিশুদের সুরক্ষায় রয়েছে কঠোর আইন এবং আইনের প্রয়োগ। আমরা রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, কূটনীতি, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়, অর্থনীতি, সাংবাদিকতা, তথ্যপ্রযুক্তি, শিল্প-সাহিত্য, খেলাধুলা প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করেছি।

  • সিনেমা দেখার দ্বন্দ্বে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

    সিনেমা দেখার দ্বন্দ্বে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

    যশোরের কেশবপুরে টেলিভিশন দেখা নিয়ে মতদ্বন্দ্বে জেরে বৃষ্টি নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একইসাথে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম মনা উপজেলার পাঁচবকাবড়শি গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

    কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, সাইফুল ইসলাম মনা আড়াই বছর আগে একই উপজেলার চিংড়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে গোলযোগ চলে আসছিল। গতকাল রাতে টেলিভিশন হিন্দি সিনামা দেখা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। বৃষ্টি হিন্দি সিনেমা দেখছিলেন। এ সময় তার স্বামী তামিল ডাবিং সিনেমা দেখার জন্য চ্যানেল পাল্টাতে বলেন। বৃষ্টি রাজি না হওয়ায় একপর্যায়ে রাত ১২টার পর কোনো একসময় সাইফুল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলাকেটে হত্যা করেন। রাত ২টার দিকে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেয়। রাতেই পুলিশ গিয়ে সাইফুল ইসলামকে আটক করে। এরপর সকালে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    ওসি আরও জানিয়েছেন, এ ঘটনায় সাইফুল ইসলাম মনার নামে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

  • সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

    সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

     

    আরিফুর রহমান আরিফ:

    সারাদেশে শিশু ও নারী ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়া সহ সম্প্রতি অসংখ্য সংগঠিত ধর্ষনের বিরুদ্ধে দ্রুত বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৭১’র চেতনা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৫ অক্টোবর )বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণসম্পাদক আক্কাস সিকদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, সাংবাদিক কে এম সবুজ, ৭১ চেতনা ঝালকাঠি জেলা শাখার সভাপতি গোপাল চন্দ্র দে, সহ সভাপতি গোলাম সাঈদ খান, সাধারণ সম্পাদক সৈয়দা মাহফুজা মিষ্টি, দূরন্তা ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিক, উজ্জ্বল মজুমদার, আনজুম রিমন, লুৎফুন্নাহার ঐশী , শান্তা ইসলাম, আবুবকর সিদ্দিক, সৈয়দা ফাতিমা মিঠি।

    এতে বক্তারা বলেন, ধর্ষণের বিচার না হওয়ায় বাংলাদেশে এ ঘটনা বেড়েই চলেছে। তাই ধর্ষণের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন কেউ ধর্ষণ করার সাহস না পায়। বাংলাদেশের প্রত্যেকটি ধর্ষণ ঘটনার সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার দাবি জানান তারা ।

  • গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

    গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

    নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক। মোবাইল ফোনে সেই নির্যাতনের ভিডিও ধারণ করে তারা। গত ২ সেপ্টেম্বর রাতে ওই ঘটনা ঘটে। নির্যাতনের পর গৃহবধূ ও তার পরিবার এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    ঘটনার এক মাস পর রোববার দুপুরে নির্যাতনের ওই ভিডিও কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে (ভাইরাল) পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশও তৎপর হয়ে ওঠে। পুলিশ জানতে পারে, স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও তার সেকেন্ড ইন কমান্ড বাদল এবং কর্মী রহিম, সুমনসহ পাঁচ-ছয়জন গৃহবধূর সঙ্গে এমন বর্বর আচরণ করেছে। পরে অভিযান চালিয়ে সন্ধ্যায় আবদুর রহিম নামের একজনকে আটক করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর বিয়ে হয় বছর তিনেক আগে। স্বামী তাকে রেখে দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করতে থাকে। দীর্ঘদিন স্বামীর কোনো যোগাযোগ ছিল না। গত ২ সেপ্টেম্বর রাতে স্বামী তার সঙ্গে দেখা করতে আসে। মাদক ব্যবসায়ী দেলোয়ার বিষয়টি জানতে পেরে তার লোকজন নিয়ে রাত ১০টার দিকে গৃহবধূর ঘরে প্রবেশ করে ‘অনৈতিক’ কাজের অভিযোগ এনে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে ওই নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তারা।

    এক মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজ দেখে অনেকেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, নির্যাতনকারী দলের এক সদস্যকে আটক করা হয়েছে। তার নাম আবদুর রহিম। সে জয়কৃষ্ণপুর গ্রামের শেখ আহমেদ দুলালের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুর রহিম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

    নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ন্যক্কারজনক এই ঘটনার সঙ্গে জড়িতরা যতই ক্ষমতাধর হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

  • বরিশালে ফ্ল্যাট থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

    বরিশালে ফ্ল্যাট থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

    বরিশাল নগরীর হাসপাতালের রোডে একটি ফ্ল্যাট থেকে তিশা কর্মকার (২৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন এই বিয়োগান্তের ঘটনাটিকে আত্মহত্যা করে দাবি করলেও পুলিশ তরুণীর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখে করে খুনের আলামত পাচ্ছে। ওই এলাকার কর্মকার ভবনের তৃতীয় তলায় প্রাণবিয়োগের এই ঘটনাটি ধামাচাপা দিতে শনিবার দিনভর চলে নাটকীয়তা। এর আগে শুক্রবার রাতে তরুণীর ঝুলন্ত লাশটি উদ্ধার করে। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তরুণীর স্বামী বাপ্পীকে হেফাজতে নিয়েছে।

    নিহত তিশা কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বাশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে। তিন বছর পূর্বে পারিবারিকভাবে বাপ্পীর সাথে তিশার বিয়ে হয়।

    পুলিশ জানায়, গৃহবধূ তিশার হাতে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বাপ্পী কর্মকারকে আটক করা হয়েছে। তিশার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার হবে।

    এদিকে স্বামী বাপ্পীর দাবি, শুক্রবার রাতে বাথরুম থেকে বের হওয়ার পর তিশাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে আনেন। এবং বুঝতে পারি তিশার আর বেঁচে নেই। এ সময় বাসায় আমার বোন রাখিও উপস্থিত থেকে সেও বিষয়টি দেখেছে। এরপর তিশার পরিবারকে বিষয়টি জানানো হয়। বিষয়টিতে আইন জটিলতার কারণে কাউকে জানানো হয়নি। তিশা যে কোন কারণে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়, এমনটিও দাবি করেন বাপ্পীর।

    তবে স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে বাপ্পী ও তিশার পরিবার ওই ভবনে ভাড়া থাকেন। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তবে কি কারণে এবং কিসের জন্য তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো সে বিষয়ে তারা তেমন কিছু জানা যায়নি। তবে ধারণা, যৌতুক নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালি) মো. রাসেল জানান, খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিশার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। এই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে স্বামী বাপ্পী কর্মকারকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, জানান পুলিশ কর্মকর্তা।’

  • বরিশালে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, একঘন্টায় ধর্ষক গ্রেফতার

    বরিশালে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, একঘন্টায় ধর্ষক গ্রেফতার

    স্টাফ রিপোর্টের ইয়াকুব হোসাইন ঃবরিশালের বাবুগঞ্জে পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ করেছে মাদকাসক্ত যুবক। এ ঘটনায় মামলা দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার রাত ২ টার দিকে উপজেলার উত্তর আগরপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

    গ্রেফতার অভিযুক্ত ধর্ষক জাকির সিকদার আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে এবং মাদকাসক্ত একজন জুয়াড়ি।

    এ ঘটনায় ধর্ষিতা বৃদ্ধার ছেলে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে-মেয়েরা ঢাকায় থাকার কারণে ওই বৃদ্ধা উত্তর আগরপুর গ্রামের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে প্রায়ই স্থানীয় মাদকাসক্ত ও জুয়াড়ি জাকির সিকদার ও তার সহযোগীরা তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি টিনের ঝুপড়ি মধ্যে তাসের আড্ডা বসাতো। সেখানে বসে জুয়া খেলা ছাড়াও মাদকসেবন করতো তারা। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে জাকির সিকদারকে বকাঝকা করেন এবং পরবর্তীতে বাড়িতে এসে আবার নেশা ও জুয়ার আসর বসালে পুলিশে জানিয়ে দেবার হুমকি দেন গৃহকর্ত্রী ওই বৃদ্ধা। এতে ক্ষিপ্ত হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি জাকির সিকদার।

    পুলিশ জানায়- গত ২২ জুন দিবাগত রাত ১০টার দিকে বাড়ির বাইরে দাঁড়িয়ে বৃদ্ধাকে চাচী বলে সম্মোধন করে বাইরে ডাকে সে। ডাক শুনে বাইরে বের হলে পূর্বের সকল ঘটনার জন্য বৃদ্ধার কাছে ক্ষমা চায় জাকির সিকদার। এবং পুলিশ তাকে ধাওয়া করেছে মিথ্যা অজুহাত দেখিয়ে বাকি রাতটুকু ওই বৃদ্ধার বাড়িতে থাকার জন্য আশ্রয় চায়।

    জুয়া ও মাদক ছেড়ে ভালো হয়ে যাওয়ার পরে পুলিশ এখন তাকে তাড়ায়, -এমন কথা শুনে সরল বিশ্বাস করে ওই রাতে জাকির সিকদারকে নিজের শয়নকক্ষের পাশের একটি কক্ষে থাকতে দেন ৭০ বছর বয়সী ওই বৃদ্ধা মা। এরপর রাত ২টার দিকে বখাটে ও মাদকাসক্ত জাকির তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে। ঘটনার আকস্মিকতায় বৃদ্ধা মা হতবিহ্বল ও অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের পরে রাতেই পালিয়ে যায় লম্পট জাকির সিকদার।

    এদিকে ঘটনার পরে বৃদ্ধার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগরপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। এসময় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পরে বৃদ্ধার ছেলে মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসেন এবং বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন।

    বৃদ্ধা মাকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ছেলে আক্কাস আলী খান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় ওই মামলাটি করেন। মামলাটি নথিভুক্ত হওয়ার একঘন্টার মাথায় বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে গৌরনদীর সরিকল এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে গ্রেপ্তার করেন।

    বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘ধর্ষণ মামলা দায়েরের একঘন্টার মধ্যেই মামলার একমাত্র অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে আটক করা হয়েছে। পাশাপাশি ভিকটিম বৃদ্ধা মাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তার প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা করানো হবে।’