Category: নারী ও শিশু

  • বরিশালে করোনা গুজব ছড়িয়ে শাশুড়িকে দুই মাস মন্দিরে ফেলে রাখায় পুত্রবধূ আটক

    বরিশালে করোনা গুজব ছড়িয়ে শাশুড়িকে দুই মাস মন্দিরে ফেলে রাখায় পুত্রবধূ আটক

    বরিশালের আগৈলঝাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গুজব ছড়িয়ে দুই মাস ধরে বৃদ্ধাকে একটি মন্দিরের বারান্দায় ফেলে রাখার ঘটনায় পুত্রবধূ শিখা রানীকে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। একই সঙ্গে শিখা রানীর স্বামী জগদীশ সরকারকে খুঁজছে পুলিশ।

    বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আফজাল হোসেন বলেন, গ্রামে পুলিশ আসার খবর পেয়ে শিখা রানী ও জগদীশ সরকার আত্মগোপন করেন। মঙ্গলবার রাত ৮টার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে শিখা রানীকে আটক করা হয়। ছেলে জগদীশ সরকারকেও খুঁজছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এলাকাবাসীরা জানায়, সূর্য কান্ত সরকার মারা গেলে তার স্ত্রী জ্ঞানদা রানী ছেলে জগদীশ সরকারের সঙ্গে বসবাস করে আসছিলেন। বয়সের ভারে নানা জটিল রোগে ভুগছেন তিনি। এসব বিবেচনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে জ্ঞানদা রানীকে একটি বয়স্কভাতার কার্ড করে দেয়া হয়। ওই ভাতার টাকা তিন মাস পরপর উত্তোলন করে পুত্রবধূ শিখার কাছে জমা রাখতেন জ্ঞানদা রানী। দুই মাস আগে সর্দি-কাশিতে আক্রান্ত হয়েছিলেন জ্ঞানদা রানী।

    এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন গুজব ছড়িয়ে বাড়ির পাশের একটি মন্দিরের বারান্দায় জ্ঞানদা রানীকে রেখে আসেন ছেলে ও পুত্রবধূ। সর্দি-কাশি ভালো হলেও তার ঠাঁই হয়নি বাড়িতে। প্রায় দুই মাস ধরে মন্দিরের বারান্দায় অবস্থান করছেন তিনি। প্রথমদিকে বাড়ি থেকে সেখানে দুই বেলা খাবার দেয়া হতো। কিন্তু এরপর একবেলা পাঠালে আরেকবেলা দেয়া হতো না। একবেলা খেয়ে কোনোরকমে বেঁচে আছেন তিনি।

    জ্ঞানদা রানীর প্রতিবেশী বিভূতি মন্ডল বলেন, সোমবার বিকেলে ছেলে ও পুত্রবধূর কাছে খাবার চেয়ে না পেয়ে নিজের নামের বয়স্কভাতার টাকা চান জ্ঞানদা রানী। এতে পুত্রবধূ শিখা রানী ও ছেলে জগদীশ সরকার ক্ষিপ্ত হন। একপর্যায়ে নির্মমভাবে জ্ঞানদা রানীকে পিটিয়ে আহত করেন তারা। জ্ঞানদা রানীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে পুত্রবধূ শিখা রানী ও ছেলে জগদীশ সরকার তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর জ্ঞানদা রানী পুত্রবধূ শিখা রানী ও ছেলে জগদীশ সরকারের ভয়ে দূরের একটি বাড়িতে আশ্রয় নেন।

    বিষয়টি জানতে পেরে খাবার ও ফলমূল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধা জ্ঞানদা রানীর সঙ্গে দেখা করেন আগৈলঝাড়া থানা পুলিশের ওসি মো. আফজাল হোসেন।

  • ভোলায় মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

    ভোলায় মেঘনা নদী থেকে শিশুর লাশ উদ্ধার

    ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭ বছর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্য ঘাট এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে তুলাতুলি মৎস্য ঘাটের স্থানীয়রা মেঘনা নদীতে ওই শিশুর লাশ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্বার করে।

    ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, স্থানীয়রা খবর দিলে আমরা একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করি। তবে এখন পর্যন্ত তার কোনো নাম-পরিচয় পাওয়া যায়নি। শিশুটি জেলেদের নৌকা থেকে পড়ে নিহত হয়েছে নাকি কেউ হত্যা করে নদীতে ফেলে গেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

  • নারী ক্রিকেটারকে হয়রানির প্রতিবাদ করে মার খেলেন তিন যুবক

    নারী ক্রিকেটারকে হয়রানির প্রতিবাদ করে মার খেলেন তিন যুবক

    চুয়াডাঙ্গা সদর উপজেলায় তিন বখাটের বিরুদ্ধে এক নারী ক্রিকেটারকে হয়রানি ও মারধরের অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতে গিয়ে উল্টো তিন যুবক বখাটেদের হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার মাখালডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

    ওই নারী ক্রিকেটার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শিক্ষার্থী ও চুয়াডাঙ্গা জেলা দলের সদস্য। ওই নারী ক্রিকেটারের বাড়ি অন্য গ্রামে হলেও আহত যুবকদের বাড়ি মাখালডাঙ্গা গ্রামে।

    এ ঘটনায় ওই মেয়ের মামা বাদী হয়ে গতকাল রাতে তিন বখাটেসহ চারজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে আজ রোববার সকাল পর্যন্ত কেউ আটক হননি।থানায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন দীননাথপুর বটতলা পাড়ার শাওন হোসেন, ইউনুস আলী, আব্দুর রহিম ও মহিদুল ইসলাম।

    স্থানীয় ইউপি সদস্য মাখালডাঙ্গা গ্রামের আশাবুল হক ঠাণ্ডু বলেন, গতকাল সন্ধ্যার দিকে সাইকেল চালিয়ে ওই নারী ক্রিকেটার গ্রামের বাড়িতে ফিরছিলেন। মাখালডাঙ্গায় পৌঁছালে তিন বখাটে শাওন, ইউনুস ও রহিম তাঁকে হয়রানি করেন। মেয়েটি এক বখাটের গালে চড় দিলে তিনজন মিলে মেয়েটিকে মারধর করেন। এ সময় মাখালডাঙ্গা গ্রামের তরিকুল ইসলাম, আসিব হোসেন ও ইসরাফিল হোসেন নামের তিন যুবক মেয়েটিকে হয়রানির প্রতিবাদ করেন। বখাটেরা তখন তাদের মারধর করেন। একপর্যায়ে শাওনের বাবা মহিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং ছেলেদের পক্ষ নিয়ে প্রতিবাদকারী যুবকদের লাঠি দিয়ে মারধর করেন।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান চলছে।

  • হত্যাকারী মাকে ধরিয়ে দিল একমাত্র শিশুসন্তান

    হত্যাকারী মাকে ধরিয়ে দিল একমাত্র শিশুসন্তান

    চাঁদপুরের শাহরাস্তিতে ৫ বছরের এক শিশুকে গলা টিপে হত্যার পর পাশের ডোবাতে লুকিয়ে রেখেছিলেন এক গৃহকর্মী। ঘটনার দুই ঘণ্টার মধ্যে হত্যাকারী গৃহকর্মীকে ধরিয়ে দিল তারই সাত বছরের সন্তান।

    ঘটনাটি ঘটেছে আজ শনিবার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের তালুকদার বাড়িতে। এ ঘটনায় বিকেলে শাহরাস্তি থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত শিশুর মা।

    মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে বলশিদ তালুকদার বাড়ির মৃত আক্তার হোসেনের মেয়ে জান্নাতুল মাওয়াকে (৫) বাড়ির গৃহকর্মী ফাতেমা আক্তার (২৫) গলা টিপে হত্যার পর হাত-পা বেঁধে পাশের একটি ডোবায় লুকিয়ে রাখেন। বিষয়টি ফাতেমার ৭ বছরের একমাত্র ছেলে আরমান দেখে ফেলে। জান্নাতুল মাওয়ার নানি আনোয়ারা বেগমসহ বাড়ির লোকজন বিষয়টি আরমানের কাছ থেকে জানতে পেরে ওই ডোবা থেকে শিশু জান্নাতুলের লাশ উদ্ধার করেন। পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

    শাহরাস্তি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, হত্যার বিষয়ে ফাতেমা মুখ না খুললেও তার ছেলে আরমান এ হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছে। ফাতেমাকে আটক করা হয়েছে। থানায় জান্নাতুল মাওয়ার মা কাজল রেখা বাদী হয়ে মামলা করেছেন।

  • বরিশালের কাশিপুরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালের কাশিপুরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালের সদরে নিজ বাড়ি থেকে সোনিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    সোনিয়া সারসী গ্রামের আজাহার খার মেয়ে। সে লাকুটিয়া সিনিয়র আলিম মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।

    স্থানীয়রা জানায়, চার বোনের মধ্যে সবার ছোট ছিলে সোনিয়া। মা না থাকায় এবং তিন বোনের বিয়ে হয়ে যাওয়ায় বাবার সঙ্গে থাকতো সোনিয়া। রাতে আজাহার খা ঘরে ঢোকার সময় দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান সোনিয়াকে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

    এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে তা প্রেরণ করা হয়েছে। আত্মহত্যা করেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিষয়টি বলা যাবে।

  • বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

    বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

    বরিশালের কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিপু (১০) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

    নিখোঁজ ছাত্রী নিপু সৌদি প্রবাসী নিজাম হাওলাদারের মেয়ে।

    শনিবার দুপুর ২টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচে নগরীর ২৪নং ওয়ার্ডে মোল্লা বাড়ি সড়কের নানা বাড়ি সিকদার বাড়ি সংলগ্ন কীর্তনখোলা নদীতে গোসল করতে নামে ওই শিশু। এর কিছুক্ষণ পর থেকেই নিখোঁজ হয় সে।

    শিশু নিপুর মামা শহিদুল সিকদার জানান, কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় নিপু। এরপর থেকে আমরা খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাইনি।

    এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

  • ভোর রাতে জন্ম নেয়া শিশুর নাম আমফান

    ভোর রাতে জন্ম নেয়া শিশুর নাম আমফান

    ভোলার মনপুরার ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডরেব সময় রাতে প্রসব বেদনা নিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি মা। বৃহস্পতিবার ভোর রাত ৪টায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রচেষ্টায় ওই প্রসূতি মায়ের সুস্থ ছেলে সন্তানের জন্ম হয়। ডাক্তার ও নার্সরা খুশিতে নবজাতকের নাম দেন আমফান।

    ওই প্রসূতি মা হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী সামিয়া (২৫)।

    জানা যায়, ঘূর্ণিঝড়ের রাতে হাসপাতালে বেশ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন প্রসূতি মা সামিয়া। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও ঘূর্ণিঝড়ের কারণে তাকে ভোলা নেয়া হচ্ছিল না। তারপরও রাতভর ডাক্তার ও নার্সদের চেষ্টায় সুস্থ সন্তান পৃথিবীর আলো দেখে। শিশুটিই ওই মায়ের প্রথম সন্তান। খুশিতে ডাক্তার-নার্সরা জন্ম নেয়া ওই ছেলের নাম দেন আমফান। ওই মা ও সন্তান আম্পান সুস্থ রয়েছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ জানান, ওই প্রসূতি মা আশঙ্কজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। পরে ওই প্রসূতি মা ছেলে সন্তান দিলে আমরা নাম দেই আমফান। মা ও আমফান সুস্থ্ আছে, সকালে বাড়ি চলে গেছে।

  • নিজেকে ‘হত্যা’র অভিনব নাটক

    নিজেকে ‘হত্যা’র অভিনব নাটক

    স্বামীকে ফেলে প্রেমিকের সাথে বিয়ে করে সংসার করার জন্য অভিনব কৌশল অবলম্বন করে স্ত্রী মুক্তি বেগম। পালিয়ে যাওয়ার আগে তাকে হত্যা করা হয়েছে বলে ছবি এডিট করে রাখে। তারপর প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার সময় ননদের মোবাইলে ইমো থেকে হত্যা করা হয়েছে এমন ছবি পোস্ট করে এবং একটি খুদে বার্তা পাঠায় । খুদে বার্তায় বলা হয়, তুই যেই হোস এই মেয়েটার আত্মীয়দের বলে দিস, আমি ওকে খালাস করে দিয়েছি, ওর সব জেদ আজকে শেষ করছি। বাড়ি যাচ্ছিল তাই না? আসল বাড়ি পাঠিয়ে দিলাম। লাশটা খুজে নিশ। টাটা।` এরপর বন্ধ করে দেওয়া হয় স্ত্রী মুক্তির মোবাইল।

    ঘটনার  আগে চলতি মাসের গত ১১ মে মুক্তি বাড়ি যাওয়ার কথা বলে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর থেকে নিখোঁজ হয় মুক্তি। এর পর স্বামী আকমল হোসেন বাদী হয়ে ওই দিনই বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং ময়ময়সিংহ জেলা পুলিশের সহায়তায় গতকাল মুক্তি ও প্রেমিক আবেদকে ময়ময়সিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রাম থেকে গ্রেপ্তার করে নাটোরে নিয়ে আসে। বৃহস্পতিবার বেলা একটার দিকে নাটোর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।

    তিনি বলেন, আকমল হোসেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের মমিন সরদারের ছেলে। অপরদিকে স্ত্রী মুক্তি বেগম একই গ্রামের মমিন প্রামাণিকের মেয়ে। তারা সম্পর্কে মামাত-ফুফাত ভাইবোন। পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর আকমল হোসেন স্ত্রী মুক্তি বেগমকে সাথে নিয়ে ঈশ্বরদী শহরে একটি ভাড়া বাসায় থেকে একটি ভ্যাটেনারী ঔষধ কোম্পানিতে চাকুরী করতেন। ঈশ্বররদীর বাসায় ভাড়া থাকার সময় মুক্তির সাথে মোবাইলে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার দেবগ্রামের আব্দুল মেতালেবের ছেলে সানোয়ার হোসেন আবেদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু মুক্তি বিবাহিতা বিষয়টি আবিদের কাছে গোপন করে। এজন্য সে নিজেকে হত্যার নাটক করে। সেই নাটকের অংশ হিসেবে মুক্তি চলতি মাসের ১১মে বাড়ি যাওয়ার কথা বলে বরে হয়। এরপর রাজাপুর থেকে ননদের মোবাইলে ইমো মেসেজ ও ছবি পাটিয়ে নিখোঁজ হয়। এরপর মুক্তি সিএনজি নিয়ে হাটিকুমরুল পৌঁছে। সেখানে আবিদের সাথে মাইক্রোবাসে উঠে তারা পালিয়ে যায় এবং বিয়ে করে স্বামী স্ত্রী রুপে দেবগ্রামে সংসার করতে শুরু করে।

    পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ঝালকাঠিতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    ঝালকাঠিতে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    ঝালকাঠি শহরের কলেজ মোড় এলকার একটি স্যানিটারী কারখানার ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০ টার দিকে স্থানীয়রা ওই তরুণীর রক্তাক্ত লাশ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খরব দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

    ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান জানান, ঘটনারই তদন্ত চলছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরের কলেজ মোড় এলাকা থেকে যে তরুণীর লাশ পাওয়া গেছে, তাকে দেখে মানসিক ভারসম্যহীন মনে হচ্ছে।

  • বরিশালে গভীর রাতে কপোত কপোতী আটক

    স্টাফ রিপোর্টার : ইয়াকুব হোসাইন:

    দশে জুড়ে মহামারী করোনা ভাইরাস। তবে এ সময়টা নিরব থাকায় যৌন চাহিদা মেটাটে শারীরিক অবৈধ সম্পর্কের গরে তোলে ওরা। সোমবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর চাঁদমারী বঙ্গবন্ধু কলোনির আজিজ মাস্টারের ভাড়াটিয়া সেলিম খানের পুত্র ইব্রাহিম( ২০) ও বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের এর বাসিন্দা কদম আলী শিকদারের মেয়ে শাহিনুর বেগম (৩০) কে আটক করে স্থানীয় জনতা ।

    অবৈধভাবে ঘনবসতি এলাকার মধ্যে অনৈতিক কর্মকান্ডের সময় দু’জনকেই স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

    প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানায়,রাতে এই মহামারী করোনাভাইরাসে বহিরাগত কেউ যেন এলাকায় প্রবেশ না করতে পারে সে জন্য এলাকার লোকজন প্রতিনিয়ত এলাকায় টহল দেয়। সেই সময় তাদেরকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় চোখে পড়ে। পরবর্তীতে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দেয়া হলে পুলিশ তাদের নিয়ে যায়।