Category: নারী ও শিশু

  • বাঁচানো গেল না ইডেন ছাত্রী জুঁইকে

    বাঁচানো গেল না ইডেন ছাত্রী জুঁইকে

    রাজধানীর বিজয় সরণিতে মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আকতার জুঁই মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

    জুঁই ইডেনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। তার বাবার নাম আবুল কালাম।

    এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জুঁইয়ের বান্ধবী রিতু বলেন, সকাল সাতটার দিকে ঢামেকের আইসিইউতে জুঁই মারা যান।

    এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খানও জুঁইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

    জুঁইয়ের পরিবার সূত্র জানায়, জুঁই মিরপুরের পূর্ব কাজিপাড়ায় থাকতেন। সেখান থেকে গত শনিবার সকালে উবারের মোটরসাইকেলযোগে ফার্মগেট এলাকায় কোচিংয়ে যাওয়ার সময় পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আইসিইউতে রাখার পরামর্শ দেন।

    উদ্ধারকারী মোটরসাইকেলচালক সুমনের বরাত দিয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, মিরপুরের কাজিপাড়া থেকে জুঁইকে নিয়ে ফার্মগেট যাওয়ার পথে বিজয় সরণি মোড়ে ব্যাগ থেকে মোবাইল বের করতে গিয়ে পেছন থেকে নিচে পড়ে যান জুঁই। পরে লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান চালক (সুমন)। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে চলে যান জুঁই।

  • স্কুলছাত্রী মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মায়ের মৃত্যু

    স্কুলছাত্রী মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মায়ের মৃত্যু

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্কুলছাত্রী মেয়ের সন্তানসম্ভবার খবর শুনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ের পেট উঁচু দেখে টিউমার হয়েছে বলে সন্দেহ হয় মায়ের। পরে গত বুধবার মেয়েকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান ওই নারী।

    চিকিৎসক আল্ট্রাসনোগ্রামের পরামর্শ দেন। আল্ট্রাসনোগ্রামের পর দেখা যায় স্কুলছাত্রী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ খবর শুনেই হার্টঅ্যাটাক হয়ে মারা যান কিশোরীর মা।

    ঘটনার পরের দিন গত বৃহস্পতিবার কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে।

    মামলার বিবরণীতে বলা হয়, কয়েক মাস আগে এলাকায় ট্রাক্টরে ইট আনা-নেয়ার কাজ করত দুলাল। স্কুলে যাওয়ার পথে কিশোরীটির ওপর তার নজর পড়ে। পরে টাকার বিনিময়ে এলাকার এক নারীর সহযোগিতায় ওই কিশোরীকে নেশার ট্যাবলেট খাইয়ে সর্বনাশ করে দুলাল।

    মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাইমেনুল ইসলাম বলেন, মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি দুলালকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। দুই নম্বর আসামিকেও আটকের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দুলালের বাড়ি লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে।

  • বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

    বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন

    বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আনিস সরদার (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    বুধবার বরিশাল জেলা নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। একই সঙ্গে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আনিস সরদার বরিশালের গৌরনদী উপজেলার কান্দিপাশা গ্রামের বাসিন্দা।

    রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বরিশালের নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) মো. ফয়েজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    অভিযোগ সূত্রে জানা যয়, ২০১৭ সালের ১০ মে মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে প্রতিবেশীর খড়কুটোর গাদার মধ্যে নিয়ে ধর্ষণ করেন আনিস। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ১৩ মে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

    মামলার তদন্ত শেষে গৌরনদী থানার তৎকালীন এসআই মাহবুব আলম আদালতে অভিযোগপত্র দেন। মঙ্গলবার মামলার সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে এই রায় দেন আদালত।

  • নুসরাতের ভিডিও ছড়ানো ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ

    নুসরাতের ভিডিও ছড়ানো ওসি মোয়াজ্জেমের মামলার রায় আজ

    ফেনীতে পুড়িয়ে হত্যার শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির বিভিন্ন অভিযোগের বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফেনীর সোনাগাজী মডেল থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে।

    আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামছ জগলুল হোসেন এই রায় ঘোষণা করবেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ মার্চ সকাল ১০টার দিকে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা তাঁর অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রী রাফিকে ডেকে নেন। পরীক্ষার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্র দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। এ ঘটনায় অভিযোগ করতে গেলে বিচারের বদলে তা ভিডিও করে ছড়িয়ে দিয়ে নুসরাতকে নানাভাবে হেনস্তা করেন সাবেক ওসি মোয়াজ্জেম।

    গত ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।

    এরপর ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা প্রতিবেদন দেন। তদন্ত প্রতিবেদনে তিনি বলেন, ‘ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’ এরপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

    গত ১৬ জুন দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরদিন ১৭ জুন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সাইবার ট্রাইব্যুনাল। সেই থেকে মোয়াজ্জেম কারাগারে আছেন। গত ১৭ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৩১ জুলাই মামলার বাদী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় বিচার। রাষ্ট্রপক্ষে মোট ১২ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। এর মধ্যে নুসরাতের মা, ভাই ও দুই সহপাঠী সাক্ষ্য দেন।

  • ১ যুগ পর বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

    ১ যুগ পর বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

    গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার (৩৬) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই দন্ডাদেশ দেন। দন্ডিত আনিস সরদার গৌরনদীর কান্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে। রায় ঘোষণাকালে আনিস আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০০৭ সালের ১০ মে বিকেলে নিজ বাড়ির উঠানে খেলছিলো ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিস সরদার কিশোরীকে ডেকে পার্শ্ববর্তী খড়-কুটার মধ্যে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হলে ঘটনার তিন দিন পরে অর্থাৎ ১৩ মে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম। পরে আদালতে রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় গতকাল বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদন্ডর আদেশ প্রদান করেন। বিচারক তার রায়ে বরিশালের জেলা প্রশাসককে আসামির কাছ থেকে ১ লাখ টাকা আদায় করে ভিক্টিমের পরিবারকে দেবার আদেশ দেন।

  • বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

    বরিশালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

    বরিশালের গৌরনদীতে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অপরাধে আনিস সরদার (৩৬) নামের এক ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই দণ্ডাদেশ দেন। দণ্ডিত আনিস সরদার গৌরনদীর কাণ্ডপাশা গ্রামের কাশেম সরদারের ছেলে।

    রায় ঘোষণার সময় আনিস আদালতে উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) ফয়জুল হক ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, ‘২০০৭ সালের ১০ মে বিকালে নিজ বাড়ির উঠনে খেলতে ছিল ১৬ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী। বিকাল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী আনিস সরদার কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

    ঘটনাটি জানাজানি হলে ঘটনার তিন দিন পরে অর্থাৎ ১৩ মে প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    মামলার তদন্ত শেষে একমাত্র আসামি আনিস সরদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম।

  • বরিশালে গৃগবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশালে গৃগবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

    বরিশাল সদর উপজেলাধীন ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের হিরননগরে রহিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ। রোববার বিকাল সোয়া ৪টার দিকে লাশ উদ্ধার করা হয়।

    নিহত রহিমা বেগমের বাড়ি ঝালকাঠীর নলছিটি উপজেলায়। রহিমার স্বামী মো. বাচ্চু মোল্লা বরিশাল নগরীর ভাটার খাল এলাকায় রিকশার মিস্ত্রির কাজ করেন। ৫ বছর আগে তার সাথে রহিমা বেগমের বিয়ে হয়।

    স্থানীরা জানায়, রহিমাকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় রহিমা একটি ওড়নার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

    পুলিশ জানায়, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • বরিশালে ৮ বছরের শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ

    বরিশালে ৮ বছরের শিশুকে মুখে গামছা বেঁধে ধর্ষণ

    বরিশালের হিজলা উপজেলায় আফসানা নামে ৮ বছরে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

    আফসানা ঐ এলাকার মিরা বাড়ির মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। দিনমজুর হাশেম হাওলাদারের মেয়ে আফসানা।

    শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের চর নরসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে ঘটনার বিবরণে জানা গিয়েছে, শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে আফসানাদের বাড়ির কাছেই পানের বরজে কাজ করছিলো একই এলাকার ওয়াহেদ মাঝির ছেলে নাসির মাঝি (৩০)। আফসানা রাস্তা দিয়ে যাওয়ার সময় লম্পট নাসির কৌশলে আফসানাকে পানের বরজে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে মেরে ফেলবে বলেও ভয় দেখানো হয়। ধর্ষণের স্থান থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি এলে প্রথমে কিছু বলেনি আফসানা। পরে দাদির কাছে ঘটনা খুলে বলে। দ্রুত তাকে হিজলা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হতে থাকলে তাকে উন্নয়ন চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    ঘটনার সত্যতা স্বীকার করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনার ব্যাপারে হিজলা থানায় ২৩ নভেম্বর বিকেলে ধর্ষণ মামলা নেয়া হয়েছে।

  • বরিশালে বিধবা নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ

    বরিশালে বিধবা নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ

    বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি গ্রামে বিধবা নারীকে (২৫) ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার রাতে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন। এতে একই গ্রামের কামাল খানের পুত্র রাজন খানকে (২৯) অভিযুক্ত করা হয়েছে।

    গৌরনদী থানার পরিদর্শক (ওসি/তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করার জন্য আজ শনিবার বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে। এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

  • পটুয়াখালীতে জেএসসি পরীক্ষার্থী স্বর্ণা নিখোঁজ

    পটুয়াখালীতে জেএসসি পরীক্ষার্থী স্বর্ণা নিখোঁজ

    কলাপাড়ায় জেএসসি পরীক্ষার্থী আয়শা আক্তার স্বর্ণা (১২) বুধবার বিকেল থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে কলাপাড়া থানায় স্বর্ণার বাবা একটি জিডি করেছেন। তিনি জিডিতে উল্লেখ করেছেন, ধানখালীর পাঁচজুনিয়া গ্রামের বাড়ি থেকে বুধবার আশ্রাফ একাডেমি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্বর্ণা জেএসসি পরীক্ষা দিতে যায়। পরীক্ষার পর থেকে সে নিখোঁজ রয়েছে। স্বর্ণার বাবা আলাউদ্দিন খানের দাবি তার মেয়েকে একটি চিহ্নিত চক্র অপহরণ করেছে বলে তার ধারণা। বর্তমানে এ পরিবারে অজানা আতঙ্ক বিরাজ করছে। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, জিডির আলোকে অনুসন্ধান শুরু হয়েছে।