Category: নারী ও শিশু

  • ফেসবুক জুড়ে সৈয়দ আশরাফ কন্যার ছবি

    ফেসবুক জুড়ে সৈয়দ আশরাফ কন্যার ছবি

    পিতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর ফেসবুকে ভাইরাল হয়েছেন তার কন্যা রীমা ইসলাম। তাকে নিয়ে বিভিন্নজন আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন। কেউ কেউ তার রাজনীতিবিমুখতা, প্রচারবিমুখতার কথা উল্লেখ করেছেন। কেউ আবার উল্লেখ করেছেন, তার বাবা তার জন্য কোনো অর্থ সম্পদ রেখে যাননি।

    পিতা সৈয়দ আশরাফুল ইসলামের কফিনের পাশে বিমর্ষ বদনে দাঁড়িয়ে থাকা কন্যা রীমা ইসলামের একটি ছবি ফেসবুকে বিভিন্নজনের ওয়ালে দেখা যায়।

    ঐ ছবিটিতে দেখা যায়, রীমা ইসলাম ও অন্যান্যরা গাড়ি থেকে পিতার কফিনটি নামাচ্ছেন। তিনি অশ্রু ভারাকান্ত নয়নে তাকিয়ে আছেন।

    গত কয়েকদিন ধরেই ফেসবুকে ছবিটি ফেসবুকের বিভিন্নজনের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জন ছবিটি শেয়ার দিয়ে আশরাফ কন্যাকে সমবেদনা জানাচ্ছেন। তবে বেশিরভাগ সমর্থকেরাই চাচ্ছেন রীমা ইসলামকে যেনো উপ-নির্বাচনে এমপি প্রার্থী করা হয়।

    রীমা ইসলামের আর কোনো ভাই-বোন নেই। আরও একবছর আগে ২০১৭ সালের ২৩ অক্টোবর হারিয়েছেন মা শীলা ইসলামকে। আর এবার হারালেন বাবা সৈয়দ আশরাফকে।

    সৈয়দ আশরাফের পরিবার আগে থেকেই লন্ডনে বসবাস করতেন। সেখানেই তার কন্যা এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন।

    ১৯৭১ সালের মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ৬৮ বছর বয়সে থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

    এ উপলক্ষে ঢাকা দক্ষিণের নগর ভবনে মেয়র হানিফ মিলনায়তনে সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।

    দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাইদ খোকনের সভাপতিত্বে তাকে স্মরণ করেন বিশিষ্টজনেরা। শুরুতেই উপস্থাপন করা হয় সৈয়দ আশরাফুল ইসলামের জীবনী নিয়ে একটি প্রমাণ্য চিত্র। পরে মরহুমের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

  • ডেমরায় ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে হত্যা

    ডেমরায় ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে হত্যা

    রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় দুই শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু দুটিকে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

    বুধবার বেলা ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারি জোনের উপকমিশনার এ সব তথ্য জানিয়েছেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, নুসরাত জাহান (৪) ও ফারিয়া আক্তার দোলা (৫) নামে শিশু দুটিকে বাসায় নিয়ে বিভিন্ন প্রসাধনী দিয়ে সাজানো হয়। তার আগে মোস্তফা ও আজিজুল ইয়াবা সেবন করে এবং ঘরের মধ্যে ক্যাসেট প্লেয়ার চালিয়ে দেয়। প্রসাধনী দিয়ে সাজানোর পর শিশু দুটিকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় ফারিয়া আক্তার দোলা চিৎকার করলে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। এ ঘটনা নুসরাত দেখে ফেললে তাকেও শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ খাটের নিচে রেখে আজিজুল পালিয়ে যায়।

    পরে মোস্তফার স্ত্রী বাসায় ফিরলে ঘরের মধ্যে শিশুদের জুতা দেখতে পান এবং মোস্তফা অস্বাভাবিক আচরণ করতে থাকে। তখন স্ত্রীর কাছে দুই শিশুকে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখার কথা স্বীকার করে মোস্তফা।

    প্রসঙ্গত, গত সোমবার রাতে রাজধানীর ডেমরার ‘নাসিমা ভিলা’র মোস্তফার ঘর থেকে শিশু নুসরাত জাহান (৪) ও ফারিয়া আক্তার দোলা (৫) লাশ পাওয়া যায়। এর আগে ওই দিন দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। এ ঘটনায় সেই বাড়ির গৃহকর্তা মোস্তফাকে প্রথমে খুঁজে না পেয়ে তার স্ত্রী ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছিল।

    এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিহত নুসরাতের বাবা পলাশ হাওলাদার বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা (নং-১২) দায়ের করেন। এরপর রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত গোলাম মোস্তফা ও তার চাচাতো ভাই আজিজুলকে গ্রেফতার করে পুলিশ।

    নিহত দোলার চাচা রাশেদুল ইসলাম জানান, সোমবার দুপুরে দোলা ও নুসরাত খেলতে খেলতে হারিয়ে যায়। তাদের খুঁজতে এলাকাজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি ফেসবুকেও ফোন নম্বর ও ছবি দিয়ে প্রচারণা চালানো হয়। মাইকিংয়ের সময় একজন জানালেন- স্থানীয় মোস্তফা দুপুরের পর শিশু দুটিকে নিজ ফ্ল্যাটে নিয়ে গেছেন। পরে ওই যুবকের তথ্যের ভিত্তিতে তিনি (রাশেদুল) মোস্তফার খালাকে নিয়ে সেই ফ্ল্যাটে যান এবং দুই শিশুকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই নারী মোস্তফা যাতে ঘর থেকে বের হতে না পারেন সে জন্য বাইরে থেকে তালা দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। কিন্তু ততক্ষণে পালিয়ে যায় মোস্তফা।

    রাজমিস্ত্রী মোস্তফা মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। সে তার স্ত্রী এবং পাঁচ বছরের ছেলেকে নিয়ে নাসিমা ভিলায় সাবলেট থাকতো।

  • একসাথে চার সন্তান প্রসব করলেন রাজশাহীর নাজনিন নাহার

    একসাথে চার সন্তান প্রসব করলেন রাজশাহীর নাজনিন নাহার

    অনলাইন ডেস্ক:

    রাজশাহীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন নাজনিন নাহার (২৮) নামে এক গৃহবধূ।

    মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে দু’টি ছেলে এবং দু’টি মেয়ে।

    নাজনিন নাহার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙা এলাকার মামুনুর রশিদের স্ত্রী। মামুনুর রশিদ স্থানীয় একটি অটো রাইস মিলে চাকরি করেন।

    মামুনুর রশিদ জানান, সোমবার তার স্ত্রী নাজনিন নাহারকে রাজশাহী নগরীর মাদারল্যান্ড ইনফার্টিলিটি সেন্টার হাসপাতালে ভর্তি করেন। সেখানকার স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফাতেমা সিদ্দিকা মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেন।

    জন্মের সময় চার নবজাতকের মধ্যে দুই ছেলের ওজন আড়াই পাউন্ড করে। আর দুই মেয়ে শিশুর ওজন ২ পাউন্ড করে।

    চার নবজাতকের দাদা মনসুর রহমান জানান, একসঙ্গে পরিবারে চার অতিথি আসায় সবাই খুশি। তবে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকছেই। বর্তমানে মা এবং নবজাতকরা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।

  • দুই শিশু হত্যায় সন্দেহভাজন মোস্তফার স্ত্রী-শ্যালক আটক

    দুই শিশু হত্যায় সন্দেহভাজন মোস্তফার স্ত্রী-শ্যালক আটক

    রাজধানীর ডেমরায় দুই শিশু হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি মোস্তফার স্ত্রী ও শ্যালককে আটক করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার তাঁদের আটক করে ডেমরা থানায় নেওয়া হয়।

    ডেমরায় একটি ফ্ল্যাট থেকে গতকাল সোমবার দুটি শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। শিশু দুটি গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল। রাত নয়টার দিকে তাদের লাশ পাওয়া যায়।

    নিহত দুই শিশুর নাম ফারিয়া আক্তার দোলা (৫) ও নুসরাত জাহান (৪)।

    প্রতিবেশী শিশু দুটির পরিবার ডেমরার কোনাপাড়ার হজরত শাহ জালাল রোডে টিনশেড ও পাকা ভবনের পৃথক দুটি বাসায় থাকে।

    নুসরাত জাহানের মা ফাহিমা বেগমের আহাজারি। শাহ জালাল রোড, কোনাপাড়া, ডেমরা। ছবি: দীপু মালাকারনিহত দোলার চাচা রাশেদুল ইসলামের ভাষ্য, গতকাল দুপুরে খেলা করার পর থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজি শেষে তাদের না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। যখন মাইকিং করা হচ্ছিল, তখন এলাকার এক যুবক তাঁদের বলেন, স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তি দুপুরের পর শিশু দুটিকে ডেকে তাঁর ফ্ল্যাটে নিয়ে যান।

    রাশেদুল বলেন, যুবকের কাছ থেকে তথ্য পেয়ে মোস্তফার খালা সেই ফ্ল্যাটে যান। তিনি শিশু দুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় মোস্তফা যাতে ঘর থেকে বের হতে না পারেন, সে জন্য তিনি (খালা) বাইরে থেকে তালা দিয়ে আশপাশের লোকজনকে খবর দেন। তবে লোকজন এসে মোস্তফাকে ঘরে পাননি।

    রাশেদুলের ধারণা, মোস্তফা হয়তো কৌশলে পালিয়ে যান।

    দুই শিশুর হত্যাকারীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল। কোনাপাড়া এলাকা, ডেমরা। ছবি: দীপু মালাকারএলাকাবাসী জানায়, মোস্তফা পেশায় পোশাকশ্রমিক। তিনি স্ত্রী ও এক শিশুসন্তান নিয়ে ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন।

    ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, ‘খুব দ্রুত মোস্তফাকে আটক করা সম্ভব হবে বলে আশা করছি।

    মোস্তফার স্ত্রী ও শ্যালককে আটক করার বিষয়ে ওসি সিদ্দিক বলেন, ‘আমরা তাঁদের জিজ্ঞাসাবাদ করছি। কোথায় কখন এ ঘটনা ঘটল—এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য আছে কি না, জানার চেষ্টা করছি।’

    নিহত শিশু দোলার বাবা ফরিদুল ইসলাম আজ বলেন, ‘কেন শিশু দুটিকে হত্যা করা হলো, এর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। মোস্তফার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। এমনকি নিহত আরেক শিশু নুসরাতের পরিবারের সঙ্গেও আমাদের কোনো আলাপ ছিল না।

  • ফুটপাত থেকে নবজাতক ও মায়ের জীবন বাঁচালো পুলিশ

    ফুটপাত থেকে নবজাতক ও মায়ের জীবন বাঁচালো পুলিশ

    অনলাইন ডেস্ক:

    কনকনে শীতের রাতে নালার পাশে রাস্তার ফুটপাতে সন্তান প্রসব করেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী। মায়ের নাড়িতে আবদ্ধ হয়ে থাকা সদ্যোজাত শিশুটি কাঁদছিল। বাঁচার জন্য দুর্বল শরীরের ক্ষীণ কণ্ঠ থেকে ভেসে আসছিল প্রসূতির আকুতিও।

    খবর পেয়ে পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই) সেখানে ছুটে গেলেন। দুজনকে দ্রুত গাড়িতে তুলে নিয়ে গেলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। পুলিশের আপ্রাণ চেষ্টায় প্রাণে বাঁচলো নবজাতক ও প্রসূতি।

    ঘটনাটি ঘটেছে সোমবার (০৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর আগ্রাবাদে জাতি-তাত্ত্বিক জাদুঘরের পাশে গ্রামীণ ফোন সেন্টারের সামনে।নবজাতক ও প্রসূতির প্রাণ বাঁচানো এস আই মাসুদুর রহমান স্থানীয় ডবলমুরিং থানার দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

    এস আই মাসুদুর রহমান বলেন,মা ও শিশু হাসপাতালের ডাক্তাররা বলেছেন, হাসপাতালে নিতে যদি আধাঘণ্টা দেরি হত, নবজাতক কন্যাটির প্রাণ বাঁচানো যেত না। কারণটি নবজাতক তার মায়ের মল খেয়ে ফেলেছিল। চিকিৎসকেরা দ্রুত ওয়াশ করে প্রাণ রক্ষা করেছেন।মায়ের অবস্থাও সংকটাপন্ন ছিল। তাকেও বাঁচানো গেছে।

    টহল পুলিশ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান বলে জানান,এস আই মাসুদুর রহমান।প্রসূতি মহিলাটি আগ্রাবাদ এলাকায় ঘুরেফিরে ফুটপাতে থাকেন। তার মানসিক সমস্যা আছে।

    ঘটনাস্থলে গিয়ে নিজের চোখে যখন দেখলাম, মা এবং সন্তানের অবস্থা খুবই খারাপ, তখন তাদের বাঁচানো ছাড়া ভিন্ন কিছু আমার মাথায় আসেনি। তাদের প্রাণটা রক্ষা করতে পেরেছি, এটাই বড় কথা। নিজের ভালো লাগার একটা বিষয়ও তো আছে।’ বলেন এস আই মাসুদুর রহমান

  • ১০ বছর যাবত কোমায় থাকা নারীর সন্তান প্রসব, তদন্তে পুলিশ

    ১০ বছর যাবত কোমায় থাকা নারীর সন্তান প্রসব, তদন্তে পুলিশ

    আমেরিকার ফিওনিক্সের একটি চিকিৎসাকেন্দ্রে গত প্রায় এক দশক ধরে কোমায় আছেন এক নারী।২৪ ঘন্টা ধরে তাকে নজরদারিরে রাখা হয়।এরমধ্যে ঘটে গেল সবাইকে অবাক করার মত ঘটনা। গত ২৫ ডিসেম্বরের পর ওই নারীর প্রসব ব্যাথা শুরু হয়।এরপর ২৯ ডিসেম্বর কোমায় থাকা অবস্থাতাতেই সন্তানের জন্ম দেন ওই নারী।

    এমন ঘটনায় পুলিশ খতিয়ে দেখছে,এই ঘটনার পেছনে যৌন নির্যাতন আছে কিনা। তবে অনেকে এমন ঘটনায় ওই স্বাস্থ্যকেন্দ্রের কেউ জড়িত বলে অভিযোগ করছেন।পুলিশ বিভাগের এক মুখপাত্র সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    কিন্তু তদন্তের অভিমুখ কোন দিকে তা তিনি জানাতে রাজি হননি। স্বাস্থ্যকেন্দ্রের তরফেও অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে। উত্তর দেওয়া হয়নি প্রায় ৯১১টি ফোনের।শেষমেশ ওই স্বাস্থ্যকেন্দ্রের তরফ থেকে দুইটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

    এবিসি নিউজের উদ্দেশে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, এমন ঘটনার প্রকৃত সত্য যাতে উদঘাটন হয় তার জন্য যা যা করা দরকার সবটাই করা হবে স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে।

  • স্ত্রীকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে যুবককে মারধর

    স্ত্রীকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে যুবককে মারধর

    স্ত্রীকে ফেসবুকে ‘অশালীন’ মন্তব্য করায় থানায় ঢুকে পুলিশের সামনেই এক যুবককে বেদম মারপিট করেছে ভারতের আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। এ সময় তার স্ত্রী নন্দিনী কৃষ্ণণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই যুবককে বার বার ক্ষমা চাইতেও দেখা যায় কিন্তু তার পরেও চলতে থাকে মারধর। রবিবার ৫ মিনিট ৫২ সেকেন্ডের এমনই একটি ভিডিও ভাইরাল হওয়ার পর শোরগোল পড়ে গিয়েছে।

    মারধরের শিকার ওই যুবকের নাম বিনোদ। তিনি ওই জেলারই বাসিন্দা।

    জানা গেছে, জেলাশাসকের স্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছিলেন বিনোদ। তার বিরুদ্ধে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন জেলাশাসক। তার পরই বিনোদকে আটক করে ফালাকাটা থানায় নিয়ে আসা হয়। তার কিছুক্ষণের মধ্যেই থানায় স্ত্রীসহ হাজির হন নিখিল নির্মল। থানায় তখন আইসি সৌম্যজিত্ রায় ছিলেন। থানায় ঢুকেই বিনোদকে টেনে নিয়ে এসে মারধর শুরু করেন জেলাশাসক ও তার স্ত্রী। পর পর চড় মারা হয় বিনোদকে। সেই সঙ্গে তাকে শাসাতেও থাকেন নিখিল ও নন্দিনী।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জেলাশাসক বিনোদকে বলছেন, ‘তোমায় যদি আধঘণ্টার মধ্যে থানায় ঢুকিয়ে দিতে না পারি, তা হলে তোমায় বাড়িতে গিয়ে মেরে ফেলতে পারি।’ এখানেই থামেননি তিনি। তাকে এটাও বলতে শোনা যায়, ‘আমার জেলায় আমার বিরুদ্ধে কেউ কথা বলবে না।

    স্ত্রীকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে যুবককে মারধর

    জেলাশাসকের স্ত্রী নন্দিনীও রেহাই দেননি বিনোদকে। ওই যুবককে চড়, লাথি-গুঁতো মারেন নন্দিনী। পাশাপাশি হুমকি দিতে শোনা যায়, ‘কে বলেছে এই পোস্টটা দিতে? বলো। এত বড় কথা বলার সময় মনে ছিল না?’ বিনোদকে বার বার ক্ষমা চাইতেও দেখা যায়। কিন্তু তার পরেও মারধর করতে থাকেন নিখিল নির্মল ও নন্দিনী।

    পুলিশের কাছে বিনোদ জানিয়েছেন, জেলাশাসকের স্ত্রী তার ফেসবুক বন্ধু। কিন্তু তিনি যে জেলাশাসকের স্ত্রী সেটা জানতেন না। রবিবার রাতে ফেসবুকে জেলাশাসকের স্ত্রীর সঙ্গে চ্যাট করছিলেন বিনোদ। সেখানে একটি বিষয় নিয়ে বিতর্ক হয়। তার পর নন্দিনী তাকে একটি গ্রুপে অ্যাড করেন। সেই গ্রুপে বিনোদকে অকথ্য ভাষায় গালাগালি করেন অনেকে।

    বিনোদের দাবি, তখনই তিনি জানতে পারেন, ‘নন্দিনী জেলাশাসকের স্ত্রী। বিনোদের আরো দাবি, ‘নন্দিনী জেলাশাসকের স্ত্রী জানার পর আমি লিখি আপনি তো জেলাশাসকের আলোয় আলোকিত। এরপরই অশালীন ভাষায় গালাগালি দেওয়া হয় আমায়। পাল্টা আমিও গালাগালি দিই।’

    জেলাশাসক ও তার স্ত্রীর এই ভিডিও ভাইরাল হওয়ার পরই তোলপাড় শুরু হয়ে গিয়েছে। নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করে। প্রশ্ন উঠতে শুরু করেছে, থানায় ঢুকে ওই যুবককে মারধর করার এখতিয়ার কে দিল জেলাশাসককে?

    তবে ভিডিওটির প্রসঙ্গে জেলাশাসক কোনো মন্তব্য করতে চাননি। জেলাশাসক কোনো মন্তব্য না করলেও, তার স্ত্রী নন্দিনী কৃষ্ণণ ফেসবুকে এই ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন।

    স্ত্রীকে অশালীন মন্তব্য, থানায় ঢুকে যুবককে মারধর

    তিনি সেখানে লিখেছেন, ‘অনেক হয়েছে। সরানোর হলে সরিয়ে দিন। কিন্তু একজন ফ্যামিলি ম্যানকে এভাবে বিরক্ত করা বন্ধ করুন। কী জানেন আপনারা? আসল যে ঘটনাটা ঘটেছে সেটাই ভিডিওতে দেখানো হচ্ছে না!

  • সাভারে লোকাল বাসের ভেতর নারীর মরদেহ

    সাভারে লোকাল বাসের ভেতর নারীর মরদেহ

    অনলাইন ডেস্ক:

    সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাসের ভেতর থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি।এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

    সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ি এলাকায় মোহনা পরিবহনের একটি বাসের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নারীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম দুঃখিনি বেগম।

    তিনি বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের মো. হোসেনের স্ত্রী।আশুলিয়া থানার এসআই ফুল মিঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই নারী বাসে উঠতে গিয়ে আহত হয়ে মারা যান। পরে চালক ও হেলপার তাকে বাসে রেখে পালিয়ে গেছে।মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই ফুল মিঞা।

  • বাবা ব্যস্ত মালিকের পুকুর পাহারায়, মালিক ব্যস্ত মেয়েকে ধর্ষণে

    বাবা ব্যস্ত মালিকের পুকুর পাহারায়, মালিক ব্যস্ত মেয়েকে ধর্ষণে

    কুমিল্লার লাকসাম উপজেলার কৃষ্ণপুর গ্রামে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে লাকসাম থানায় মামলা দায়ের করেছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাবা বেশ কিছুদিন ধরে কৃষ্ণপুর এলাকায় তাজুল ইসলাম মজুমদারের (৪২)মাছের পুকুরে পাহারাদারের কাজ করতো। পুকুরের পাশেই একটি টিনের ঘরে বাবা-মা ও এক ভাইসহ বসবাস করতো ওই কিশোরী।

    গত ৩ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পুকুরের মালিক তাজুল ইসলাম মজুমদার কৌশলে ঘরের উত্তর পাশে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর মা ঘুমিয়ে ছিলেন এবং বাবা পুকুর পাহারায় ব্যস্ত ছিলেন। ঘটনার পর ওই কিশোরী কান্নাকাটি করতে থাকে। কিশোরীর ভাই ফিরোজ মাহমুদ বাইরে থেকে এসে কান্নার কারণ জানতে চাইলে তাজুল ইসলাম তাকে মারতে আসে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদার কৃষ্ণপুর এলাকার মৃত আবু তাহের মজুমদারের ছেলে।

    এদিকে শুক্রবার ঘটনাটি স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে জানালে তিনি আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। পরে কিশোরীর বাবা বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় লাকসাম থানা পুলিশ অভিযান চালিয়ে তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করেছে।

    এ বিষয়ে লাকসাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ভিকটিমের শারীরিক পরীক্ষাসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত তাজুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

  • সুবর্ণচরের সেই নারীর সঙ্গে দেখা করলেন ঐক্যফ্রন্ট নেতারা

    সুবর্ণচরের সেই নারীর সঙ্গে দেখা করলেন ঐক্যফ্রন্ট নেতারা

    নোয়াখালী জেনারেল হাসপাতালে সুবর্ণচরে গণধর্ষণের শিকার সেই নারীর সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের নেতারা।

    শনিবার দুপুর ১২টায় ভিকটিমকে দেখতে হাসপাতালে যান তারা। সেখানে তারা কিছুক্ষণ ওই নারীর পাশে বসেন ও ভিকটিমের কথা শোনেন। পরে তাকে আর্থিক সহযোগিতা দেন।

    পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশ আজ একদলীয় শাসন ব্যবস্থার কারণে অন্ধকার যুগের দিকে যাচ্ছে। আওয়ামী লীগ ও রাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা ঘটেছে এতে জনগণের অধিকার হরণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব।

    এ সময় উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের সমন্বয়ক আ স ম আবদুর রব, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নজরুল ইসলাম খান, মো. বরকতউল্লা বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবদিন ফারুক, মো. শাহজাহান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়া, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহমান ও শামীমা বরকত লাকীসহ আরও অনেকে।