Category: নারী ও শিশু

  • পটুয়াখালীতে শিশুসহ ৩ লাশ উদ্ধার

    পটুয়াখালীতে শিশুসহ ৩ লাশ উদ্ধার

    অনলাইন ডেস্ক:

    পটুয়াখালীর তিন উপজেলা থেকে নারীসহ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুই জন আত্মহত্যা করেছেন এবং এক শিশুকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।

    জানা গেছে,সোমবার (৩১ ডিসেম্বর) রাতে বাউফল ইউনিয়নের অলিপুরা গ্রামের নুরুল হকের মেয়ে সুরাইয়া আক্তারকে (৯) ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে পটুয়াখালী শহরের বহালগাছিয়া গাজিবাড়িতে সাথী আকতার নামে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। খোঁজ-খবর জানা গেছে- সোমবার স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে রাতে নতুন পাকা ভবনে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেয়া হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী কাওছার গাজী পলাতক রয়েছেন।

    পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি আত্মহত্যা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা গ্রামের ইদ্রিস সিকাদারের ছেলে সোহেল (৩২) বিষপান করে আত্মহত্যা করেছেন। দুমকি থানা পুলিশ জানিয়েছে,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কারণে সোহেল আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

  • মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তার সন্তানকে দেখতে গেলেন নবনির্বাচিত এমপি মাশরাফি ও পুলিশ সুপার!

    মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তার সন্তানকে দেখতে গেলেন নবনির্বাচিত এমপি মাশরাফি ও পুলিশ সুপার!

    নড়াইলে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তার নবজাতক কন্যা সন্তানকে দেখতে যান নবনির্বাচিত সংসদ সদস্য ও ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)।

    নড়াইল সদর হাসপাতালে নবজাতক কন্যা সন্তান ও তার মা রাবেয়া বেগমকে দেখতে যান তাঁরা উভয়েই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন গণমাধ্যমকর্মীদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র প্রকাসক ও সম্পাদক লিটন,দত।

    সোমবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নবজাতক কন্যা সন্তানকে দেখে নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেসখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আবেগাপ্লুত হয়ে পড়েন। জানা গেছে, মৃত্যুবরণকারী পুলিশ কর্মকর্তা এএসআই মনিরুল ইসলাম মাশরাফি বিন মর্তুজার নির্বাচনী প্রচারণার নিরাপত্তার দায়িত্বে থাকাকালীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

    এ কারণে মাশরাফি বিন মর্তুজা আরও বেশি দুঃখ প্রকাশ করেন। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ নিজের জীবন উৎসর্গ করতে পিছপা হয় না তার নজির স্থাপন করেছেন এএসআই মনিরুল ইসলাম। যেহেতু তিনি কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন সেহেতু তার পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ সর্বদা পাশে থাকবে বলেও তিনি জানান।

  • উত্তাল মালিবাগ : বাসে আগুন, বেপরোয়া ভাঙচুর(ভিডিও)

    উত্তাল মালিবাগ : বাসে আগুন, বেপরোয়া ভাঙচুর(ভিডিও)

    রাজধানীর মালিবাগে সুপ্রভাত পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই নারী গার্মেন্ট শ্রমিক নিহতের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বেপরোয়াভাবে ভাঙচুর চালাচ্ছেন। তারা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছেন ও দশটির বেশি বাসে ভাঙচুর চালিয়েছেন।

    মঙ্গলবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    শ্রমিকরা এ পর্যন্ত একটি স্বাধীন, দু’টি সুপ্রভাত, একটি তুরাগ ও একটি তরঙ্গ প্লাস, একটি নূরে মক্কা পরিবহন, একটি আকাশ সুপ্রভাত, দু’টি রাইদা ও প্রচেষ্টা পরিবহনের বাসে ভাঙচুর চালিয়েছে।

    এসময় প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।

    পুলিশকে আবুল হোটেলের সামনে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

    শ্রমিকরা এ এলাকার সড়কসহ আশেপাশের অলিগলিতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দিচ্ছে না।

    দুর্ঘটনায় নিহতরা হলেন- নাহিদ পারভীন পলি ও ১৩ বছর বয়সী মিম। তাদের বাসা মালিবাগ পদ্মা সিনেমা হলের বিপরীতে। তারা এমএইচ গার্মেন্টে শ্রমিক হিসেবে কাজ করতেন।

    মঙ্গলবার বেলা দেড়টায় মালিবাগ রেলগেট থেকে আবুল হোটেলের মাঝামাঝি জায়গায় এ ঘটনাটি ঘটে। প্রথমে চিকিৎসাধীন অবস্থায় পলি মারা যায়। পরবর্তীতে মিমের মরদেহ নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সুপ্রভাত পরিবহনের বাসটি সদরঘাট থেকে গাজীপুর যাচ্ছিল।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব হাজীপাড়ার দুপাশের সড়কে দাঁড়িয়ে শ্রমিকরা কয়েকটি গাড়িতে ইটপাটকেল ছুড়ে গাড়ি ভাঙচুর করে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

    এদিকে মালিবাগ থেকে রামপুরাগামী যানবাহনকে ডাইভারশন দিয়ে মগবাজার থেকে হাতিরঝিলের ভেতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।

    নিহত পলির বাড়ি নীলফামারী সৈয়দপুর উপজেলায়। সে মগবাজার পূর্ব নয়াটোলায় একটি রুমে ভাড়া থাকতো। তার সঙ্গেই থাকতো মিম।

    সহকর্মী সুমি সাংবাদিকদের জানান, গার্মেন্টের কোয়ালিটি বিভাগে কাজ করতো পলি ও মিম। দুপুরে খাবার সময় কর্মস্থল থেকে বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় সুপ্রভাত নামে বাসের ধাক্কায় মারা যায় তারা।

    হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম  বলেন, ঘাতক বাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

  • মালিবাগে বাসচাপায় প্রাণ হারালেন দুই তরুণী

    মালিবাগে বাসচাপায় প্রাণ হারালেন দুই তরুণী

    রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় ‘সুপ্রভাত’পরিবহনের একটি বাসচাপায় মিম (১৬) ও পারভিন (২২) নামে দুই তরুণী মারা গেছেন। তারা একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানা গেছে।

    এ ঘটনায় বাসসহ চালককে আটক করেছে পুলিশ। দুই তরুণীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওই দুই নারী ‘সুপ্রভাত’পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন।

    দুই শ্রমিককে চাপা দেওয়া বাসটি জব্দ এবং তার চালককে আটক করা হয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় দুই সহকর্মীর মৃত্যুর খবর শুনে গার্মেন্ট শ্রমিকরা মালিবাগের আবুল হোটেলের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন।

  • ইংরেজি বছরের প্রথমদিনে বাংলাদেশে জন্মাবে ৮,৪২৮ শিশু: ইউনিসেফ

    ইংরেজি বছরের প্রথমদিনে বাংলাদেশে জন্মাবে ৮,৪২৮ শিশু: ইউনিসেফ

    ইংরেজি বছরের প্রথমদিনে সবাই যে নতুন বছরকেই স্বাগত জানাচ্ছে তা নয়, অনেক পরিবার এদিন স্বাগত জানাবে তাদের নতুন সদস্যকেও। এদিন বিশ্বজুড়ে তিন লাখ ৯৫ হাজার ৭২টি শিশু জন্মগ্রহণ করবে। আর বাংলাদেশে জন্মাবে আট হাজার ৪২৮টি শিশু।

    মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

    ইউনিসেফ জানায়, ২০১৯ সালের প্রথম শিশুটির দেখা পেয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ ফিজি। এদিনে জন্ম নেয়া শিশুদের এক চতুর্থাংশের জন্ম হবে দক্ষিণ এশিয়ায়। আর এদিনের মোট শিশুদের অর্ধেক জন্ম নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো ও যুক্তরাষ্ট্রে।

    সংস্থাটির মতে, ভারতে ৬৯ হাজার ৯৪৪টি, পাকিস্তানে ১৫ হাজার ১১২টি, চীনে ৪৪ হাজার ৯৪০টি, ইন্দোনেশিয়ায় ১৩ হাজার ২৫৬টি, নাইজেরিয়ায় ২৫ হাজার ৬৮৫টি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ১০ হাজার ৫৩টি এবং যুক্তরাষ্ট্রে ১১ হাজার ৮৬টি শিশু জন্মাবে।

  • এই শিশুটির পরিচয় নিশ্চিতে বরিশাল পুলিশের তোড়জোড়!

    এই শিশুটির পরিচয় নিশ্চিতে বরিশাল পুলিশের তোড়জোড়!

    বরিশাল শহরের কাশিপুর গণপাড়া এলাকা থেকে ৪ বছরের (অনুমান) এই শিশুৃটিকে উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শিশুটি উদ্ধার করা হয়েছে। সেই সাথে ২৫ বছর বয়সী এক নারীকে থানায় নিয়েছে পুলিশ।

    শিশুটি বা ওই নারীর নাম পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পরিচয় নিশ্চিত হতে তোড়জোড় শুরু করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাতটার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেইজে শিশুটির ছবি পোস্ট করে পরিচয় জানতে চাওয়া হয়েছে।

    ওই নারী শিশুটিকে নিয়ে কোথায় যেতে চাইছিলেন। কিন্তু শিশুটি যেতে না চেয়ে কাঁদছিল। এই বিষয়টি এলাকার মানুষ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ পাঠিয়ে শিশুটিসহ নারীকে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নারী শিশুটিকে তার সন্তান দাবি করলেও আচরণ অস্বাভাবিক মনে হচ্ছে। এমনকি নারী নিজের নাম বা পরিচয়ও বলতে পারছেন না।

    পুলিশ ধারনা করছে নারী মানসিক ভারসাম্যহীন। যে কারণে তাদের উভয়কে থানায় রেখে পরিচয় নিশ্চিতে তোড়জোড় চলছে।

  • ধানের শীষ প্রার্থী জামায়াত নেতার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার ৮০

    ধানের শীষ প্রার্থী জামায়াত নেতার স্ত্রী ও মেয়েসহ গ্রেপ্তার ৮০

    সাতক্ষীরা ৪ আসনের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    মঙ্গলবার দুপুরে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

    আটককৃতরা হলেন গাজি নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও তাদের মেয়ে শারমিন সুলতানা খুকু।

    জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক (ওসি) আলি আহমেদ হাসেমী জানান, গাজী নজরুলের স্ত্রী ও মেয়ে নির্বাচনী প্রচারের আড়ালে নাশকতার লক্ষ্যে লোকজন সংগঠিত করছিলেন। এ সময় তাদের আটক করা হয়। গাজি নজরুল ইসলাম কারাগারে আটক রয়েছেন।

    এর আগে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলায় ৮টি থানায় অভিযান চালিয়ে পুলিশ আরও ৭৮ জনকে গ্রেপ্তার করেছে।

  • সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জমজ তিন বোন

    সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে জমজ তিন বোন

    অনলাইন ডেস্ক:

    এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ময়মনসিংহের ত্রিশালে জমজ তিনবোন জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে।

    উপজেলার সাখুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে জমজ তিন বোন জান্নাতুল নাহার, নিশাত লুবনা ও নুসরাত জাহান। তিন বোন জিপিএ-৫ পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।

    তার পিতা সাইদুর রহমান ও মা লিলিমা আক্তার তিন বোনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ল্যাম্পপোস্ট’

    শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ল্যাম্পপোস্ট’

    অনলাইন ডেস্ক:

    বিজয়ের মাসে শীতকে করি জয়’ শ্লোগানকে সামনে রেখে ৩য় বছরের ১ম পর্বের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁওয়ের স্বেচ্ছাসেবী সামজিক সংগঠন ল্যাম্পপোস্ট।

    প্রথম দিনের কর্মসূচীতে শুক্রবার (২১ ডিসেম্বর) পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকৃত দুঃস্থ ও প্রবীণ শীতার্তদের চিহ্নিত করে ১০৭ টি লেপ ও কম্বল বিতরণ করা হয়েছে।

    এই কর্মসূচী বাস্তবায়নে ল্যাম্পপোস্ট এর অন্যান্য সদস্যদের সাথে কার্যনির্বাহী পরিষদ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল্লাহ্‌ আল মহিউদ্দীন জনি, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আস্‌রাফুজ্জামান সবুজ, কার্যকরী সদস্য সানোয়ার হোসেন রুবেল, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সবুজ সৌরভ, নারী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান তিথি, জনসংযোগ বিষয়ক সম্পাদক আরফিস হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

    ল্যাম্পপোস্টের এই কার্যক্রমে শুভাকাঙ্ক্ষীরা ছাড়াও সহযোগী প্রতিষ্ঠান হিসেবে টেক্সজেন গ্রুপ পৃষ্টপোষকতা করে । এছাড়া এক মাস যাবৎ শীতবস্ত্র তহবিল অন্বেষণে অক্লান্ত পরিশ্রম করেন ল্যাম্পপোস্ট এর সেচ্ছাসেবকরা । এবছরের ২য় পর্বের শীতবস্ত্র কর্মসূচী ২২ ডিসেম্বর পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলায় তারিখে পালন করা হবে। প্রসঙ্গত , প্রতিষ্ঠার পর থেকেই নানা ধরণের সামাজিক কাজ করে আসছে সংগঠনটি।

  • বিয়ের চাপ, প্রেমিকার মাথা কেটে জঙ্গলে ফেলল প্রেমিক

    বিয়ের চাপ, প্রেমিকার মাথা কেটে জঙ্গলে ফেলল প্রেমিক

    প্রেমিকার বিয়ের চাপ সইতে না পেরে তাকে হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দিল প্রেমিক।

    ভারতের কলকাতার ভূবনেশ্বরে সম্প্রতি এ ঘটনা ঘটেছে।

    সইন নামের অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার প্রেমিক সইন।

    খবরে প্রকাশ, সশমিতা বিসওয়াল নামের তরুণী সম্প্রতি সইনকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু সইন এখন বিয়ে করতে রাজি নয়। প্রেমিকার জোরাজুতে এক পর্যায়ে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রেমিকাকে স্থানীয় মালিপাড়া এলাকায় ঘুরতে নিয়ে যায় সইন। সেখানে একটি বনের মধ্যে নিয়ে সশমিতা হত্যা করে সইন। হত্যার পর তার মাথা কেটে আলাদা করে জঙ্গলে ফেলে দেয়। ঘটনার তদন্তে নেমে সশমিতার কাটা মাথা ও দেহ উদ্ধার করেছে পুলিশ।