Category: প্রচ্ছদ

  • মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

    মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী

    সাম্প্রতিক সময়ের অগ্নিসন্ত্রাসের ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না, জনগণের কল্যাণ করে অর্জন করা যায়। জনগণই মূল শক্তি। যারা এগুলো করছে তাদের চেতনার ফিরে আসুক- এটাই আশা করি।

    আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, সরকারে আসার পর থেকেই আমার প্রচেষ্টা ছিল দলমত নির্বিশেষে যারা মুক্তিযুদ্ধ করেছে, তাদের সম্মানিত করা। তাদের ভাতা দেওয়া। তারা যেন গর্বের সঙ্গে বলতে পারে আমরা মুক্তিযোদ্ধা। ভাতার টাকাগুলো সরাসরি অ্যাকাউন্টে চলে যায়। এ ছাড়াও চিকিৎসা ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছি। তিন কোটিরও বেশি শিক্ষার্থী উপবৃত্তি পায়। এর বাইরেও আমরা মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছি।

    সরকারপ্রধান বলেন, আমাদের লক্ষ্যটাই হচ্ছে- এদেশে কোনো ভূমিহীন-গৃহহীন থাকবে না। আমরা ভূমিহীনদের ঘর, মুক্তিযোদ্ধাদের বীর নিবাস করে দিচ্ছি। মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে স্মরণীয় করে রাখতে চেষ্টা করে যাচ্ছি। সবাইকে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি। যে কাজই করি না কেন, আমাদের মনে রাখতে হবে আমরা বীরের জাতি।

  • যুক্তরাজ্য-জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: প্রধানমন্ত্রী

    যুক্তরাজ্য-জার্মানির বাজারকে ছাড়িয়ে যেতে কাজ করছি: প্রধানমন্ত্রী

    ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য-জার্মানি এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডের বাজারকে ছাড়িয়ে যেতে আওয়ামী লীগ সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রোববার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল র‌্যাডিসনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম বা থাইল্যান্ডকেও বাংলাদেশ যেন ছাড়িয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে।

    তিনি বলেন, আমাদের বিশাল জনসংখ্যা আছে। সেটাকে আমরা সবচেয়ে বেশি কাজে লাগাবো। তাদের দক্ষ জনশক্তি হিসেবে আমরা গড়ে তুলছি।

    টানা তিন মেয়াদে সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর একটিতে পরিণত করেছি। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতির দেশ।

    তিনি বলেন, শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়সমূহ ও বাণিজ্য সংহতকরণের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশে উন্নীত হয়েছে। আমাদের মাথাপিছু আয় মাত্র এক দশকে তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৯৩ মার্কিন ডলারে। জিডিপির আকার ২০০৬ সালের ৪ লক্ষ কোটি টাকা থেকে বেড়ে ৫০.৩১ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই সময়ের মধ্যে দারিদ্র্যের হার প্রায় ৩ গুণ কমে ১৮.৭ শতাংশে দাঁড়িয়েছে।

    প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের ওপর ভিত্তি করে আজকের এই টেকসই অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ৩৯টি হাই-টেক পার্ক বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, কর মওকুফ, রেমিট্যান্স রয়্যালটি, প্রস্থান নীতি, লভ্যাংশ এবং মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন, আইন দ্বারা বিদেশি বিনিয়োগ সুরক্ষাসহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার জন্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছি।

    প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগবান্ধব নীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠীসহ বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

    তিনি বলেন, ব্যাপকহারে টেকসই অবকাঠামো নির্মাণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, নদীর তলদেশে টানেল, গভীর সমুদ্র বন্দর এবং গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণ। পদ্মা বহুমুখী সেতু, পদ্মা সেতুর রেল লাইন সংযোগ, মেট্রোরেল, কর্ণফুলী নদীর ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ও বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের সামর্থ্যের বহিঃপ্রকাশ।

    ২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাতই ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে আশা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে এখন জ্বালানি, পানি, লজিস্টিকস এবং পরিবহন খাতে ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো গড়ার সুযোগ রয়েছে।

    ২০৩১ সালের মধ্যে জিডিপিতে বেসরকারি বিনিয়োগের অনুপাত ৩১ দশমিক ৪৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানান সরকারপ্রধান।

  • বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

    বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

    এ নিয়ে গত জানুয়ারি থেকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে ১৪১ জন রোগীর মৃত্যু হলো। চলতি মৌসুমে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

    এদিকে বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ আগের থেকে কমেছে।
    শেবাচিম হাসপাতালের দৈনন্দিন রিপোর্টে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঝালকাঠীর কাঠালিয়ার শামসুন্নাহার (৫২) ও জেলার উজিরপুরের রতন দাসের (৩৫) মৃত্যু হয়েছে।

    এদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের দৈনন্দিন রিপোর্টে জানা গেছে, বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। সবশেষ রিপোর্ট অনুযায়ী, গত শনিবার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ৮৩ জন ডেঙ্গু রোগী। এর আগে শুক্রবার ৯৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন।

    অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সেও চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।

  • বিসিসির মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আবুল খায়ের আব্দুল্লাহ

    বিসিসির মেয়রের দায়িত্ব বুঝে নিলেন আবুল খায়ের আব্দুল্লাহ

    বরিশাল ॥ বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)। নগর ভবনে আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।

    এর আগে বেলা সাড়ে ১১ টায় নগর ভবন চত্ত্বরে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) ও নির্বাচিত কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত), পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বানারীপাড়া- উজিরপুর আসেনর সংসদ সদস্য শাহে আলম এমপি। এ ছাড়া অভিষেক অনুষ্ঠানে বরিশালের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘নির্বাচনে ইশতেহারে আমি যে ৩৫টি কার্যক্রম বাস্তবাযনের ঘোষণা দিয়েছি, তা অচিরে বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী বরিশালের উন্নয়নে যে বরাদ্দ দিয়েছেন তা সঠিকভাবে বরিশালের উন্নয়নে ব্যায় হবে। এ জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। পাশাপাশি বরিশালকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, ‘আমরা চাই বরিশালের উন্নয়ন হোক। বিগত বছরগুলোতে বরিশাল ছিল অবহেলিত। তাই বরিশাল সিটি কপোরেশনের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী চান বরিশালের উন্নয়ন হোক। অন্যসব সিটি কপোরেশনের চেয়ে বরিশাল এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

    এ সময় তিনি নতুন মেয়রের সঙ্গে থেকে বরিশালের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

    উল্লেখ, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনে ভোট হয়। এতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ৫৩ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে পরাজিত করেন।

  • নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান

    নথুল্লাবাদ বাস মালিক সমিতির সভাপতি হলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান

    বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস মালিক সমিতির সভাপতি মনোনীত হলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য অসীম দেওয়ান। রোববার (১২ নভেম্বর) বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পরিবর্তে অসীম দেওয়ানকে সভাপতি করা হয়। তিনি বরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর খোকন সেরনিয়াবাতের সমর্থক।

    সভাপতি পদে পরিবর্তনের সত্যতা নিশ্চিত করে জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে। তিনি বলেন, আফতাব হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নবনির্বাচিত মেয়রের নেতৃত্ব অস্বীকার করায় তার বিরুদ্ধে মালিকেরা অনাস্থা দেন। পরে যুবলীগ নেতা অসীম দেওয়ানকে সভাপতি করা হয়েছে।

    সূত্র জানায়, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। পূর্বে প্রকাশ্যে বাস টার্মিনাল এলাকায় পুলিশ পিটিয়ে হিরো হয়েছিলেন তিনি। তার সন্ত্রাসী হামলায় রাষ্ট্রীয় উদ্যােগে আহত পুলিশ সদস্যকে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকা নেয়া হয়েছিল। সন্ত্রাসী হামলাসহ নানা অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে আফতাব হোসেনের বিরুদ্ধে। সভাপতি পদে নেতৃত্ব পরিবর্তনের খবর ছড়িয়ে পড়া মাত্রই শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

    সম্প্রতি ক’দিন ধরে টার্মিনাল এলাকায় নেতৃত্ব পরিবর্তনের গুঞ্জন চলছিল। রোববার মালিক সমিতির সভায় সভাপতি আফতাব হোসেনের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। একই সভায় অসীম দেওয়ানকে সভাপতি মনোনীত করা হয়েছে। বিদায়ী সভাপতি আফতাব হোসেন মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি। সিটি নির্বাচনের প্রচার চলাকালে গত ২০ মে বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ গ্রুপকে হটিয়ে আফতাব হোসেন টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। এছাড়া গত ঈদুল আজহায় নবনির্বাচিত মেয়রের নাম ভাঙিয়ে প্রতিটি বাস থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলেন আফতাব হোসেন। এ নিয়ে শ্রম আদালতে মামলাও হয়েছে। এতে ক্ষুব্ধ হন নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত, এরপর থেকে আফতাব হোসেনকে অপসারণের তৎপরতা শুরু হয়।

  • ১০ বছরে বরিশালে অবকাঠামোগত উন্নয়ন হয়নি: আবুল খায়ের

    ১০ বছরে বরিশালে অবকাঠামোগত উন্নয়ন হয়নি: আবুল খায়ের

    বরিশাল সিটি কপোরেশনের নবনবর্বাচিত মেয়ে আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বলেছেন, ‘বিগত ১০ বছরে বরিশালে অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। বিশেষ করে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। এটা পুনর্গঠন করা আমাদের দায়িত্ব। সিটি কপোরেশনে সচিব, সিও, ম্যাজিষ্ট্রেট নেই।

    এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে।

    আগামী ১৪ নভেম্বর অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নগরীর কালুশাহ সড়কের বাসভবনে আজ রোববার বেলা সাড়ে ১১ টায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    এ সময় আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্যব্যাবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

    বরিশালের স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিয়ে নবনির্বাচতি মেয়র বলেন, ‘বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রনালয়ে যোগাযোগ করে নতুন ভবনসহ সমস্যার সামাধান করা হবে।

    এ ছাড়াও বরিশালের দুটি বাস টার্মিনালের উন্নয়নে দ্রুত প্রজেক্ট পাঠানো হবে বলে জানান তিনি। এ জন্য তিনি বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সহযোগীতা এবং দায়িত্বশীল আচারণ কামনা করেছেন।

    মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ফেরদাউস সোহাগসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকেরা ।

    উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র আবুল খায়র আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) বরিশাল সিটি কপোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন।

  • সমস্যার জঞ্জাল নিয়ে মেয়রের চেয়ারে বসছেন খোকন

    সমস্যার জঞ্জাল নিয়ে মেয়রের চেয়ারে বসছেন খোকন

    আওয়ামী লীগের মনোনয়নে ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। মেয়রের চেয়ারে বসতে না বসতেই তিনি জড়িয়ে পড়েন নানামুখী বিতর্কে।

    নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নগরে সমস্যা সৃষ্টি ছাড়া আর তেমন কিছুই করতে পারেননি সাদিক আব্দুল্লাহ- এমন অভিযোগ নগরবাসীর। তার মেয়াদে ৫৭ বর্গকিলোমিটারের বরিশাল সিটি করপোরেশন এলাকার সড়ক বাতি ওজোপাডিকো বন্ধ করে দেয় একাধিকবার। সিটি করপোরেশন বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এমন অবস্থার মধ্যে পড়তে হয় নগরবাসীকে।

    পাশাপাশি তার মেয়াদকালের শেষ সময়ে অপরিকল্পিতভাবে পাঁচ হাজার ব্যাটারীচালিত অটোরিকশার অনুমোদন আর কাউনিয়ায় অবৈধভাবে প্লট বিতরণ করে বিতর্কের শীর্ষে পৌঁছে যান মেয়র সাদিক।

    এমনটা বলছেন বরিশালের সচেতন সমাজ। তারা বলছেন, ১৪ নভেম্বর মেয়রের চেয়ারে বসতে যাওয়া আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নগর ভবনে চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী নগরী ঢেলে সাজানো।

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত ও শপথ গ্রহণের দীর্ঘ সময় পর ১৪ নভেম্বর মেয়র পদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। তবে তার সামনে শত চ্যালেঞ্জ আর সমস্যার জঞ্জাল রয়েছে, যা দায়িত্ব গ্রহণের পর সমাধান করতে বেশ বেগ পেতে হবে তাকে।

    সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, ‘নগরবাসীর মধ্যে নানা ধরনের সংশয়-দ্বিধা রয়েছে। নতুন মেয়রকে দায়িত্ব গ্রহণের পরপরই সেগুলো দূর করতে হবে। কেননা তার কাছে বরিশালবাসীর বিশাল আশা।

    ‘বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ বরিশাল নগরীর তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। তিনি দায়িত্ব নেয়ার পর সিটি করপোরেশনের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। নগর ভবনের যে বেহাল দশা তাতে করে নগর ভবনকে সুন্দর করে না সাজালে নগরবাসী সুবিধা নেবে কোন জায়গা থেকে?

    মানুষ জানেই না বরিশাল সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কে! সব জায়গায় অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনা। এসব নিয়মের মধ্যে আনতে হবে নতুন মেয়র খোকন সেরনিয়াবাতকে।’

    বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের বাসচালক সাইফুল ইসলাম বলেন, ‘সাদিক আব্দুল্লাহ এক সময় বলেছেন যে বাস টার্মিনাল বড় করবেন। তা অন্য জায়গায় নেবেন। আসলে তিনি কিছুই করতে পারেন নাই। টার্মিনালের মধ্যে বাস নিয়ে ঢুকলে কিভাবে বের হওয়া যায় সেই চিন্তায় থাকা লাগে সবার আগে। জায়গার তুলনায় বাসের সংখ্যা অনেক বেশি।

    ‘তাছাড়া বাস টার্মিনাল ভবনেরও বেহাল দশা। অন্যত্র সরানোটা অনেক দীর্ঘ ব্যাপার। তবে বাস টার্মিনালের ভেতরের সড়ক সংস্কার করে একটা নিয়মের মধ্যে সবকিছু আনা গেলে বেশ ভালো হতো। বিশেষ করে চাঁদাবাজি যদি নতুন মেয়র বন্ধ করতে পারেন তাহলে শ্রমিকরা খুশি হবে।’

    বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিক ইদ্রিস মিয়া বলেন, ‘হালকা বৃষ্টি হলেই হাঁটু পানির জমে যায় পুরো টার্মিনাল এলাকায়। এ কারণে অনেক বাস বাধ্য হয়ে মূল সড়কে থাকে। এতে করে সাধারণ মানুষের বেশ সমস্যা হয়। শুধু তাই নয়, টার্মিনাল ভবনের অবস্থাও বেহাল। রূপাতলী ও নথুল্লাবাদ এই দুই বাস টার্মিনালের দিকে মেয়রকে বিশেষ নজরে আনতে হবে।’

    বরিশাল নগরীর একটি স্কুলের শিক্ষক অশোক মৈনাক বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি রয়েছে। এটা নগরবাসীর কাছে পরিষ্কার। নতুন মেয়র খোকন সেরনিয়াবাতের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তবে তিনি কতটুকু পূরণ করতে পারেন সেটা তার বিচক্ষণতার ওপর নির্ভর করবে।

    ‘নতুন মেয়র খোকন সেরনিয়াবাতকে শক্তিশালী বলয় গড়ে তুলতে হবে। তা না হলে বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ করপোরেশনে যে বলয় তৈরি করেছেন তা ভাঙা কষ্টকর হয়ে যাবে। মূল সড়কগুলো ঠিক করেই কাজ সেরেছেন সাদিক আব্দুল্লাহ। নগরীর অলিগলির দিকে তিনি কোনো নজর দেননি। সেই অলিগলি তথা রাস্তাঘাট, ড্রেন আর খাল সংস্কারের দিকে খোকন সেরনিয়াবাতকে খেয়াল রাখতে হবে।’

    আব্দুর রশিদ নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনে অযোগ্য লোকবল নিয়োগ দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করিয়েছেন সাদিক আব্দুল্লাহ। হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করে মানুষকে প্রথম বড় ধরনের হয়রানির মধ্যে ফেলেছিলেন এই মেয়র।

    ‘তিনি ৩/৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েই সব কাজ করাতেন। কোনো ওপেন টেন্ডার ছাড়াই নিজের লোকজন দিয়ে খেয়ালখুশিমতো সব কাজ করাতেন সাদিক। আর কাজ শেষ না করেই নিজের ঠিকাদারদের বিলও দিয়ে দিতেন তিনি। যে কারণে অনেক এলাকাতেই অসম্পন্ন কাজ থাকায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।’

    কলেজ শিক্ষক সোহরাব মৃধা বলেন, ‘নগরীর হাতেম আলী কলেজ চৌমাথাসহ বেশ কয়েকটি এলাকার ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ব্যবসা শুরু করেছিলেন মেয়র সাদিকের অনুসারীরা। খোদ নগর ভবনের সামনেই ফুটপাত দখল করে ব্যবসা চলতো।’

    বরিশাল সিটি করপোরেশনের সাবেক নির্বাহী প্রকৌশলী মনিরুল আলম স্বপন বলেন, ‘যান্ত্রিক শাখায় অনেক গাড়ি মালামালের অভাবে অকেজো অবস্থায় পড়ে আছে। শুধু তাই নয়, খোদ মেয়রের জন্য বরাদ্দকৃত গাড়িটিও অকেজো অবস্থায় রয়েছে। তবে কোথায় রয়েছে তা জানি না।

    ‘শেষ সময়ে বিধিবহির্ভূত প্ল্যান পাস করা শুরু হয়েছে। বিপুল অর্থ আত্মসাৎ করা হচ্ছে প্ল্যান পাসের নামে। নগরীতে পাঁচ হাজার ব্যাটারিচালিত অটোর অনুমোদন দেয়া হয়েছে কোনো কারণ ছাড়াই। নগরীতে এতে কী পরিমাণ যানজটের সৃষ্টি হবে তার কোনো ধারণা নেই করপোরেশনের। এই অটো দিয়েও বিপুল পরিমাণ অর্থ আয় করেছে অনেকে।’

    সুশাসনের জন্য নাগরিক বরিশালের সম্পাদক রফিকুল আলম বলেন, ‘নতুন মেয়র ১৪ নভেম্বর দায়িত্ব গ্রহণ করবেন। তার প্রথম কাজ হবে নগর প্রশাসন ঠিক করা। কেননা বর্তমানে যে অবস্থা করে রাখা হয়েছে তা ঠিক করতে হবে। ট্যাক্স পুনঃনির্ধারণ করার পাশাপাশি জনবল কমাতে হবে।

    ‘সবাইকে দেখানোর জন্য নয়, নতুন মেয়রকে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। জলাবদ্ধতা, ড্রেনেজ ও রাস্তা ঠিক করতে মাস্টার প্ল্যান করতে হবে। প্রথমেই খাল ও জলাশয়গুলোকে উদ্ধার করতে হবে।’

    তিনি আরও বলেন, ‘আগের মেয়রের সমর্থক কাউন্সিলররা নতুন মেয়রকে নানাভাবে ডিস্টার্ব করবেন। সেগুলো মাথায় রাখতে হবে। বাস টার্মিনাল দুটিকে আপাতত সংস্কার করতে হবে। প্রাথমিকভাবে যদি এসব সমস্যার সমাধান করা যায় তাহলে বাকিটা পথ মসৃণ হবে বলে আশা করছি।’

    বরিশাল সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বলেন, ‘নবনির্বাচিত মেয়র যাতে করপোরেশনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন তার সব ব্যবস্থাই করছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ। পুরো প্রশাসনিক কাঠামো ভেঙে দিয়েছেন তিনি। মাস্টার রোলের কর্মচারী প্রকৌশলীকে তুই-তোকারি করে কথা বলেন। তার অনুসারীদের সিটি করপোরেশনে চাকরি দিয়ে নিজের ব্যক্তিগত কাজ করিয়েছেন।

    ‘জনগণের টাকা লুটপাট করেছেন সাদিক আব্দুল্লাহ। সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করে চাঁদাবাজি করা হয়েছে নগরজুড়ে। সারা জীবনের সঞ্চয় দিয়ে যারা একটি ভবন নির্মাণের উদ্যেগ নিয়েছেন তাদের কাছ থেকেই চাঁদা নেয়া হয়েছে।’

    এই কাউন্সিলর আরও বলেন, ‘মানুষের কান্নার ওপর টাকা নিয়েছেন সাদিক আব্দুল্লাহর অনুসারীরা। এখন ব্যাক ডেটে চিঠি ও চেক সাইন করে অর্থ আত্মসাতের মিশনে নেমেছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ। বিরুদ্ধে কথা বললেই তার বাহিনী দিয়ে নির্যাতন করা হতো। আমরা নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নেতৃত্বে নতুন বরিশাল উপহার দেবো সবাইকে।’

    এসব বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘আমি জানি শত সমস্যার জঞ্জাল মাথায় নিয়ে আমাকে দায়িত্ব গ্রহণ করতে হচ্ছে। তবে এই জঞ্জাল আমি পরিষ্কার করবো বরিশালবাসীকে সঙ্গে নিয়ে।

    ‘নগরীর উন্নয়ন কর্মকাণ্ড সব মাস্টার প্ল্যান অনুযায়ী করবো। দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক হিসাবের দিকে প্রথমে নজরে দেবো। অডিট করানো হবে। আর হিসাবে কোনো গরমিল পাওয়া গেলে কাউকে ছাড় দেয়া হবে না। সিটি করপোরেশনের টাকা ইচ্ছামতো খরচ করা যায় না। কারণ এটা জনগণের, কারও ব্যক্তিগত নয়।’

  • আ.লীগ ক্ষমতায় বলেই দেশে এত উন্নয়ন: প্রধানমন্ত্রী

    আ.লীগ ক্ষমতায় বলেই দেশে এত উন্নয়ন: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এত উন্নয়ন হচ্ছে।

    সোমবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেশের ৬৫টি স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি টিকা দিয়েছে। ধনী দেশগুলোও বিনামূল্যে করোনার টিকা দেয়নি। কোটি কোটি টাকা খরচ করে আমরা বিনামূল্যে টিকা দিয়েছি। তখন আমাদের রিজার্ভও ভালো ছিল।

    প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে চিকিৎসা সেবা দেয়ার জন্য আমাদের প্রতিটি নার্স-চিকিৎসককে আলাদা করে ভাতা দিতে হয়েছে। কারণ সেই সময়ে ভয়ে কেউই এগিয়ে আসতে চায়নি। এমনকি তাদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী কিনে দিতে হয়েছে। করোনার টিকা দেওয়ার জন্য ভলান্টিয়ার তৈরি করতে হয়েছে। পৃথিবীর অনেক দেশে লাখ লাখ মানুষ মারা গেছে, আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি।

  • ১১ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত’র জন্মদিন উদযাপন

    ১১ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে বিসিসি মেয়র খোকন সেরনিয়াবাত’র জন্মদিন উদযাপন

    নিজস্ব প্রতিবেদকঃজাতির জনক বঙ্গবন্ধু’র ভাগ্নে, নতুন বরিশালের স্বপ্নদ্রষ্টা,বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র
    আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)এর জন্মদিন উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্যোগে বরিশালের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলার মুখ ২৪.কম এর অফিস কার্যালয় কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়। কেক কাটার পরে নগরী চাঁদমারি রোডস্থ ফুটপাত ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে কেক বিতরণ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, বরিশাল মহানগর শাখার সভাপতি, সাবেক বাকসু সদস্য, বাংলার মুখ ২৪.কম ও দৈনিক বরিশাল সংবাদের প্রকাশক ও সম্পাদক মুহা: পলাশ চৌধুরী, বরিশাল মহানগর যুবলীগের সদস্য এস এম শহীদুল্লাহ রেজভী, ১১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল শাওন, খালেদাবাদ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ১১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন মাহবুব শুভ, মহানগর যুবলীগ নেতা মিজানুর রহমান, ফেরদৌস, রাইভী ও মন্টু সহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা।

  • বিসিসি’র নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এর জন্মদিন উদযাপন

    বিসিসি’র নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত এর জন্মদিন উদযাপন

    জাতির জনক বঙ্গবন্ধু’র ভাগ্নে, নতুন বরিশালের স্বপ্নদ্রষ্টা,বরিশাল সিটি কর্পোরেশন এর নবনির্বাচিত মেয়র
    আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত)এর জন্মদিন উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার বরিশাল আওয়ামী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রেজভীর উদ্যোগে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় কেক কেটে এ জন্মদিন উদযাপন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ