স্টাফ রিপোর্টার ॥
খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ অনুদান প্রদান করেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩২টি গীর্জা, চার্চ ও খ্রিস্টান কলোনীর জন্য কর্পোরেশনের পক্ষ থেকে পনের হাজার টাকা এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা মোট বিশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় মেয়র সাদিক আবদুল্লাহ উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভ বড়দিনের আাগাম শুভেচ্ছা বিনিময় করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে থাকেন। মেয়র সাদিক আবদুল্লাহ সকলকে উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপনের আহবান জানান।
খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে মেয়রের আর্থিক অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার ॥
খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কালিবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এ অনুদান প্রদান করেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৩২টি গীর্জা, চার্চ ও খ্রিস্টান কলোনীর জন্য কর্পোরেশনের পক্ষ থেকে পনের হাজার টাকা এবং মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা মোট বিশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় মেয়র সাদিক আবদুল্লাহ উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভ বড়দিনের আাগাম শুভেচ্ছা বিনিময় করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করে থাকেন। মেয়র সাদিক আবদুল্লাহ সকলকে উৎসবমূখর পরিবেশে বড়দিন উদযাপনের আহবান জানান।
Category: প্রচ্ছদ
-

খ্রীস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে মেয়রের আর্থিক অনুদান প্রদান
-

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর শীহদ বুদ্ধিজীবি দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের প্রস্তুতি উপলক্ষে সোমবার বেলা ১২টায় বরিশাল ক্লাব মিলনায়াতনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
সভাপতির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল সফল করতে দলীয় নেতা কর্মিদের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস অনেক তাৎপর্যপূর্ণ। এই বিজয়ের মাসে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনেক গুরুত্ব বহন করে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আগামীর দিনগুলোতে দেশ ও জাতীর কল্যাণে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক’রা উপস্থিত ছিলেন।
-

বরিশালে আওয়ামী লীগের নতুন কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন
বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল ৩টায় নগরীর সদর রোডের সিটি কলেজের পাশে নামফলক উন্মোচন ও দোয়া মোনাজাত করে নিজস্ব কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বরিশাল চেম্বার সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যান্যরা। এতদিন জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম চলতো সিটি করপোরেশনের ভাড়া ভবনে।
-

জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্তি চেয়ে রিট
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে জারি করা গেজেট সংশোধন করে এই অন্তর্ভুক্তি চাওয়া হয়েছে।
আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূইঁয়াসহ ১৩ আইনজীবী এ রিট করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে।
আজ রবিবার এ আবেদনের ওপর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।
এর আগে তারা সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, শিক্ষা সচিব বরাবর নোটিশটি পাঠানো হয়।
-

বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
বরিশাল ব্যুরো।। আসন্ন ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের সমর্থনে বরিশালে মোটর শোভাযাত্রা করেছে সমর্থকরা।
শনিবার বিকাল ৪ টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এই শোভাযাত্রা বের করা হয়।
দলের সমর্থনে শ্লোগান দেয়াসহ বিশ্বকাপের থিম সং ও ভেপু বাজিয়ে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।
এসময় ব্রাজিলের সমর্থকদের গায়ে ব্রাজিলের জার্সি এবং হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা শোভা পাচ্ছিলো।
ব্রাজিলের সমর্থক মারুফ বলেন, আমি বাংলাদেশের নাগরিক, আর তাই এই দেশকেই বেশি ভালোবাসি। তবে ফুটবল বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলের সমর্থন করি। আর তাই বিশ্বকাপে ব্রাজিল দলের জয় প্রত্যাশা করে তাদের স্বাগত জানিয়ে এ র্যালির আয়োজন। যেখানে ব্রাজিলের সমর্থকরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে।
মুহা: পলাশ চৌধুরী বলেন, ব্রাজিল সাপোর্টার্স অফ বরিশাল নামক ফেসবুক গ্রুপের আয়োজনে বরিশালের ব্রাজিল সাপোর্টারদের অংশগ্রহনে মোটর শোভযাত্রা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। যেটি ব্রাজিল ফুটবল দলকে ভালোবেসেই করা, আমরা সবাই প্রত্যাশা করছি এবারের বিশ্বকাপও ব্রাজিল জিতবে।
রিয়াজ হাওলাদার বলেন, আর্জেন্টিনাও এবার ভালো দল, মেসিরও শেষ বিশ্বকাপ। তবে ব্রাজিলের সামনে আর্জেন্টিনা টিকবে না।
এস এন পলাশ
বরিশাল
০১৭১৩৯৬৩৬২৯ -

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে সাজা কার্যকর করা হবে
মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতার জেলহত্যা মামলায় বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে আছে, তাদের আমরা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে রায় অনুযায়ী সাজা কার্যকর করা হবে।
সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে, এ বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না- জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি। আশা করি সাজাপ্রাপ্তদের ফিরিয়ে নিয়ে আসতো পারবো।
১৯৭৫ সালের ৩ নভেম্বর, অর্থাৎ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাত্র আড়াই মাস পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও তার পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। এরপর থেকে ৩ নভেম্বর দিনটি জেলহত্যা দিবস হিসেবে পালিত হয়।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
জেলহত্যা দিবসে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শাহাদতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় হত্যার শিকার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
-

বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন ০১ ও ০২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন
বরিশাল মহানগর ছাত্রলীগ আওতাধীন নগরীর ০১ ও ০২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী তিনমাসের জন্য ঘোষিত এ দুটি কমিটিতে মহানগর আহবায়ক রইজ আহমেদ মান্না, যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল ইসলাম ও আরিফুর রহমান শাকিল গতকাল শুক্রবার স্বাক্ষর করেন। ২৪ সদস্য বিশিষ্ট ০১ নম্বর ওয়ার্ড কমিটিতে মোঃ নিজাম উদ্দিন গাজীকে আহবায়ক এবং হাসনাইন বিন আলম, নাজমুল হোসেন রাহাত, তানজিম হোসেন ও সাইফুল ইসলাম আমানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ৪৪ সদস্য বিশিষ্ট ০২ নম্বর ওয়ার্ড কমিটিতে আহবায়ক করা হয়েছে ইমরান হোসেন সজিবকে। এছাড়া উজ্জল হোসেন, মোঃ সজিব রাসেল, মোঃ সুমন হাওলাদার, আলী আজিম (নাদিম) ও তুহিন হাওলাদারকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। ০২ নম্বর ওয়ার্ড আহবায়ক কমিটির ০১ নং সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ রইজ আহমেদ মান্না।
-

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীরে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব যুগযুগ ধরে অটুট থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুই দেশের মধ্যে আমাদের সম্পর্ক আরও গভীরে যাবে। আশা করি আমরা একসঙ্গে চলবো, এক সঙ্গে উন্নয়নের গান গাইব। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃতিম বন্ধু হিসেবে কাজ করেছিল ভারতবর্ষ। মুক্তিযুদ্ধের সময় ভারতের বিএসএফের অনেক সহযোগিতা পেয়েছি।
বৃহস্পতিবার বিকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট প্যারেডের (যৌথভাবে জাতীয় পতাকা অবনমিতকরণ) দর্শক গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভিসার মাধ্যমে বাংলাদেশ-ভারত যাতায়াতের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার জন্য এই চেকপোস্ট দিয়ে ভ্রমণ ভিসা বন্ধ করেছিলাম। শিগগির কথাবার্তার মাধ্যমে দুই দেশের সম্মতিতে আবারও যাতায়াত শুরু করা হবে।
এর আগে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করা হয়। পরে পঞ্চগড় ১৮ বিজিবি এবং ভারতের সীমান্ত ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার বিএসএফ এর জমকালো যৌথ রিট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান, ভারতের বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি অজয় সিং, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদাসহ প্রশাসনের কর্মকর্তা, বিজিবি-বিএসএফের কর্মকর্তারা, জনপ্রতিনিধিসহ উভয় দেশের দর্শকরা উপস্থিত ছিলেন।
-

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সকলকে মিতব্যয়ী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিদ্যুৎ সংকট সব সময় থাকবে না বলেও জানান সরকারপ্রধান।
বুধবার (১৯ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-২-এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি) স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা দেখা যায় তার ধাক্কাটা কিন্তু আমাদের উপর এসে পড়েন। আমাদের কিছুটা মিতব্যায়ী হতে হচ্ছে। তার মানে এই না বিদ্যুৎ দেশের মানুষ পাবে না। বিদ্যুৎ মানুষ পাচ্ছে, পাবে। সবাইকে একটি মিতব্যয়ী হতে হবে।
শেখ হাসিনা বলেন, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিতব্যায়ী হতে হচ্ছে। পরিস্থিতির কারণে। যুদ্ধাবস্থা বিরাজ করছে, তারপরও সেনশন দেওয়ার ফলে আরও বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। আমি আশা করি পৃথিবীর অবস্থা থেকে খুব দ্রুত মুক্তি পাবে।
সরকারপ্রধান বলেন, ২০২৩ সালে প্রথম ও ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সব ঘরে বিদ্যুৎ দেওয়ার, আমরা দিয়েছি। কিন্তু বিশ্বে জ্বালানি সংকট চলছে, অর্থনৈতিক মন্দা চলছে। এর প্রভাব বাংলাদেশে পড়েছে।
রূপপুর প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে।
প্রকল্পটির প্রায় ৫৩ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৫৫ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। তবে প্রথম ইউনিটের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ।
রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। জনশক্তি প্রশিক্ষণসহ প্রকল্পটির নির্মাণ ব্যয় ১২৬৫ কোটি টাকা ডলার এবং এর ৯০ শতাংশ রাশিয়া অর্থায়ন করে।
-

বরিশালে বাসের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত
বরিশাল নগরীতে বাসের ধাক্কায় পুলিশের টহল পিকআপ ভ্যানে থাকা তিন কনস্টেবল আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নগরীর ২৬ নম্বর ওয়ার্ড কালিজিরা ব্রিজ ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আজিমুল করিম জানিয়েছেন।
আহতরা হলেন-বরিশাল কোতোয়ালি মডেল থানার নারী কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, পুলিশের একটি টহল পিকআপ ভ্যান নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় যায়। সেখান থেকে ফেরার সময় ঢাকা থেকে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের একটি বাস পিকআপটিকে ধাক্কা দেয়। এতে টহল পিকআপ ভ্যানের পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন। আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।